লোকেরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে?
78:2
عَنِ
ʿaniসম্পর্কে
ٱلنَّبَإِ
l-naba-iসংবাদ
ٱلۡعَظِيمِ
l-ʿaẓīmiমহা (অর্থাৎ কিয়ামত)
٢
(ক্বিয়ামত সংঘটিত হওয়ার) সেই মহা সংবাদের বিষয়ে,
78:3
ٱلَّذِي
alladhīতা (এমন যে)
هُمۡ
humতারা
فِيهِ
fīhiসে বিষয়ে
مُخۡتَلِفُونَ
mukh'talifūna(নিজেরাই) মতানৈক্যকারী
٣
যে বিষয়ে তাদের মাঝে মতপার্থক্য আছে।
78:4
كـَلَّا
kallāকখনও না
سَيَعۡلَمُونَ
sayaʿlamūnaতারা শীঘ্র জানবে
٤
কক্ষনো না, (তারা যা ধারণা করে তা একেবারে, অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
78:5
ثُمَّ
thummaআবার (বলি)
كـَلَّا
kallāকখনও না
سَيَعۡلَمُونَ
sayaʿlamūnaতারা শীঘ্র জানবে
٥
আবার বলছি, কক্ষনো না (তাদের ধারণা একেবারে অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
78:6
أَلَمۡ
alamনি কি
نَجۡعَلِ
najʿaliআমরা বানাই
ٱلۡأَرۡضَ
l-arḍaভূমিকে
مِهَٰدٗا
mihādanবিছানা স্বরূপ
٦
(আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কীভাবে) আমি কি যমীনকে (তোমাদের জন্য) শয্যা বানাইনি?
78:7
وَٱلۡجِبَالَ
wal-jibālaএবং পাহাড়-পর্বতকে
أَوۡتَادٗا
awtādanকীলক স্বরূপ
٧
আর পর্বতগুলোকে কীলক (বানাইনি)?
78:8
وَخَلَقۡنَٰكُمۡ
wakhalaqnākumএবং তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি
أَزۡوَٰجٗا
azwājanজোড়ায় জোড়ায়
٨
আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
78:9
وَجَعَلۡنَا
wajaʿalnāএবং আমরা বানিয়েছি
نَوۡمَكُمۡ
nawmakumতোমাদের ঘুমকে
سُبَاتٗا
subātanবিশ্রাম (শান্তির বাহন)
٩
আর তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামদায়ী।
78:10
وَجَعَلۡنَا
wajaʿalnāএবং আমরা বানিয়েছি
ٱلَّيۡلَ
al-laylaরাতকে
لِبَاسٗا
libāsanআবরণ স্বরূপ
١٠
রাতকে করেছি আবরণ,
78:11
وَجَعَلۡنَا
wajaʿalnāএবং আমরা বানিয়েছি
ٱلنَّهَارَ
l-nahāraদিনকে
مَعَاشٗا
maʿāshanজীবিকা অর্জনের সময়
١١
আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম।
78:12
وَبَنَيۡنَا
wabanaynāএবং আমরা নির্মাণ করেছি
فَوۡقَكُمۡ
fawqakumতোমাদের উপর
سَبۡعٗا
sabʿanসাত
شِدَادٗا
shidādanসুদৃঢ় (আকাশ)
١٢
আর তোমাদের উর্ধ্বদেশে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।
78:13
وَجَعَلۡنَا
wajaʿalnāএবং আমরা বানিয়েছি
سِرَاجٗا
sirājanপ্রদীপ (সূর্য)
وَهَّاجٗا
wahhājanউজ্জ্বল
١٣
এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ।
78:14
وَأَنزَلۡنَا
wa-anzalnāআমরা বর্ষণ করেছি
مِنَ
minaহতে
ٱلۡمُعۡصِرَٰتِ
l-muʿ'ṣirātiমেঘমালা
مَآءٗ
māanপানি
ثَجَّاجٗا
thajjājanমুষলধারে
١٤
আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি,
78:15
لِّنُخۡرِجَ
linukh'rijaএজন্য যে আমরা বের করব
بِهِۦ
bihiতা দিয়ে
حَبّٗا
ḥabbanশস্য
وَنَبَاتٗا
wanabātanও উদ্ভিদ
١٥
যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ,
78:16
وَجَنَّٰتٍ
wajannātinএবং বাগিচাসমূহ
أَلۡفَافًا
alfāfanঘনসন্নিবিষ্ট
١٦
আর ঘন উদ্যান।
78:17
إِنَّ
innaনিশ্চয়ই
يَوۡمَ
yawmaদিন
ٱلۡفَصۡلِ
l-faṣliবিচারের
كَانَ
kānaআছে
مِيقَٰتٗا
mīqātanনির্দিষ্ট
١٧
নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন,
78:18
يَوۡمَ
yawmaসেদিন
يُنفَخُ
yunfakhuফুঁ দেওয়া হবে
فِي
fīমধ্যে
ٱلصُّورِ
l-ṣūriশিঙ্গার
فَتَأۡتُونَ
fatatūnaঅতঃপর তোমরা আসবে
أَفۡوَاجٗا
afwājanদলে দলে
١٨
সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তোমরা দলে দলে আসবে,
78:19
وَفُتِحَتِ
wafutiḥatiএবং সেদিন উন্মুক্ত করা হবে
ٱلسَّمَآءُ
l-samāuআকাশ
فَكَانَتۡ
fakānatঅতঃপর তা হবে
أَبۡوَٰبٗا
abwābanঅনেক দরজা
١٩
আকাশ খুলে দেয়া হবে আর তাতে হবে অনেক দরজা।
78:20
وَسُيِّرَتِ
wasuyyiratiএবং চালিয়ে দেয়া হবে
ٱلۡجِبَالُ
l-jibāluপাহাড়গুলো
فَكَانَتۡ
fakānatঅতঃপর তা হবে
سَرَابًا
sarābanমরীচিকা
٢٠
আর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে তা নিছক মরীচিকায় পরিণত হবে।
78:21
إِنَّ
innaনিশ্চয়ই
جَهَنَّمَ
jahannamaজাহান্নাম
كَانَتۡ
kānatহলো
مِرۡصَادٗا
mir'ṣādanঘাঁটি
٢١
জাহান্নাম তো ওঁৎ পেতে আছে,
78:22
لِّلطَّٰغِينَ
lilṭṭāghīnaসীমালঙ্ঘনকারীদের জন্য
مَـَٔابٗا
maābanপ্রত্যাবর্তনস্থল
٢٢
(আর তা হল) সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল।
78:23
لَّٰبِثِينَ
lābithīnaতারা অবস্থানকারী হবে
فِيهَآ
fīhāতার মধ্যে
أَحۡقَابٗا
aḥqābanযুগ যুগ ধরে
٢٣
সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে,
78:24
لَّا
lāনা
يَذُوقُونَ
yadhūqūnaতারা স্বাদ গ্রহণ করবে
فِيهَا
fīhāতার মধ্যে
بَرۡدٗا
bardanঠাণ্ডা
وَلَا
walāআর না
شَرَابًا
sharābanপানীয়
٢٤
সেখানে তারা কোন শীতল ও পানীয় আস্বাদন করবে না
78:25
إِلَّا
illāএ ব্যতীত
حَمِيمٗا
ḥamīmanউত্তপ্ত পানি
وَغَسَّاقٗا
waghassāqanও পুঁজ
٢٥
ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া;
78:26
جَزَآءٗ
jazāan(এটাই তাদের) প্রতিদান
وِفَاقًا
wifāqanউপযুক্ত
٢٦
উপযুক্ত প্রতিফল।
78:27
إِنَّهُمۡ
innahumতারা নিশ্চয়ই
كَانُواْ
kānū(এমন) ছিল যে
لَا
lāনা
يَرۡجُونَ
yarjūnaআশঙ্কা করতো
حِسَابٗا
ḥisābanহিসাবের
٢٧
তারা (তাদের কৃতকর্মের) কোন হিসাব-নিকাশ আশা করত না,
78:28
وَكَذَّبُواْ
wakadhabūএবং তারা মিথ্যারোপ করত
بِـَٔايَٰتِنَا
biāyātināআমাদের নিদর্শনগুলোকে
كِذَّابٗا
kidhāban(সম্পূর্ণভাবে) মিথ্যা
٢٨
তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল- পুরোপুরি অস্বীকার।
78:29
وَكُلَّ
wakullaএবং সব
شَيۡءٍ
shayinকিছু
أَحۡصَيۡنَٰهُ
aḥṣaynāhuআমরা তা গুনে রেখেছি
كِتَٰبٗا
kitābanলিখিত (আকারে)
٢٩
সবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে।
78:30
فَذُوقُواْ
fadhūqūঅতএব তোমরা স্বাদ নাও
فَلَن
falanঅতঃপর কখনও না
نَّزِيدَكُمۡ
nazīdakumআমরা তোমাদের বাড়াবো (অন্যকিছু)
إِلَّا
illāএ ছাড়া
عَذَابًا
ʿadhābanশাস্তি
٣٠
অতএব এখন স্বাদ গ্রহণ কর, আমি তোমাদের জন্য কেবল শাস্তিই বৃদ্ধি করব (অন্য আর কিছু নয়)।
78:31
إِنَّ
innaনিশ্চয়ই
لِلۡمُتَّقِينَ
lil'muttaqīnaমুত্তাকীদের জন্যে
مَفَازًا
mafāzanসাফল্য (রয়েছে)
٣١
(অন্য দিকে) মুত্তাকীদের জন্য আছে সাফল্য।
78:32
حَدَآئِقَ
ḥadāiqaবাগিচাসমূহ
وَأَعۡنَٰبٗا
wa-aʿnābanও আঙুরসমূহ
٣٢
বাগান, আঙ্গুর,
78:33
وَكَوَاعِبَ
wakawāʿibaএবং নব্য যুবতীরা
أَتۡرَابٗا
atrābanসমবয়স্কা
٣٣
আর সমবয়স্কা নব্য যুবতী
78:34
وَكَأۡسٗا
wakasanএবং পানপাত্র
دِهَاقٗا
dihāqanপূর্ণ
٣٤
এবং পরিপূর্ণ পানপাত্র।
78:35
لَّا
lāনা
يَسۡمَعُونَ
yasmaʿūnaতারা শুনবে
فِيهَا
fīhāতার মধ্যে
لَغۡوٗا
laghwanকোনো অসার কথা
وَلَا
walāআর না
كِذَّٰبٗا
kidhābanমিথ্যা
٣٥
সেখানে তারা শুনবে না অসার অর্থহীন আর মিথ্যে কথা,
78:36
جَزَآءٗ
jazāanপুরস্কার
مِّن
minপক্ষ হতে
رَّبِّكَ
rabbikaতোমার রবের
عَطَآءً
ʿaṭāan(এ ছাড়াও) দান
حِسَابٗا
ḥisābanযথোচিত
٣٦
এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দান।
78:37
رَّبِّ
rabbi(পক্ষ হতে) রবের
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশসমূহের
وَٱلۡأَرۡضِ
wal-arḍiএবং পৃথিবীর
وَمَا
wamāএবং যা কিছু
بَيۡنَهُمَا
baynahumāতাদের দু'য়ের মাঝে আছে
ٱلرَّحۡمَٰنِۖ
l-raḥmāniঅশেষ দয়াবানের (পক্ষ হতে)
لَا
lāনা
يَمۡلِكُونَ
yamlikūnaতারা সক্ষম হবে
مِنۡهُ
min'huতাঁর সাথে
خِطَابٗا
khiṭābanকথা বলতে
٣٧
যিনি আকাশ, পৃথিবী আর এগুলোর মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক, তিনি অতি দয়াময়, তাঁর সম্মুখে কথা বলার সাহস কারো হবে না।
78:38
يَوۡمَ
yawmaসেদিন
يَقُومُ
yaqūmuদাঁড়াবে
ٱلرُّوحُ
l-rūḥuরূহ (জিবরাইল)
وَٱلۡمَلَٰٓئِكَةُ
wal-malāikatuও ফেরেশতারা
صَفّٗاۖ
ṣaffanসারিবদ্ধ ভাবে
لَّا
lāনা
يَتَكَلَّمُونَ
yatakallamūnaতারা কথা বলবে
إِلَّا
illā(সে) ছাড়া
مَنۡ
manযাকে
أَذِنَ
adhinaঅনুমতি দেবেন
لَهُ
lahuতার জন্যে
ٱلرَّحۡمَٰنُ
l-raḥmānuদয়াময়
وَقَالَ
waqālaএবং বলবে
صَوَابٗا
ṣawābanযথাযথ
٣٨
সেদিন রূহ (জিবরাঈল) আর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেউ কোন কথা বলতে পারবে না, সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দিবেন, আর সে যথার্থ কথাই বলবে।
78:39
ذَٰلِكَ
dhālikaসে-ই
ٱلۡيَوۡمُ
l-yawmuদিন
ٱلۡحَقُّۖ
l-ḥaquসুনিশ্চিত
فَمَن
famanঅতএব যে
شَآءَ
shāaচায়
ٱتَّخَذَ
ittakhadhaগ্রহণ করুক (আজ)
إِلَىٰ
ilāদিকে
رَبِّهِۦ
rabbihiতার রবের
مَـَٔابًا
maābanপ্রত্যাবর্তনের (পথ)
٣٩
এ দিনটি সত্য, সুনিশ্চিত, অতএব যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক।
78:40
إِنَّآ
innāনিশ্চয়ই আমরা
أَنذَرۡنَٰكُمۡ
andharnākumতোমাদেরকে আমরা সতর্ক করছি
عَذَابٗا
ʿadhābanশাস্তির
قَرِيبٗا
qarībanআসন্ন
يَوۡمَ
yawmaসেদিন
يَنظُرُ
yanẓuruদেখবে
ٱلۡمَرۡءُ
l-maruমানুষ
مَا
māযা
قَدَّمَتۡ
qaddamatআগে পাঠিয়েছে
يَدَاهُ
yadāhuতার দু'হাত
وَيَقُولُ
wayaqūluএবং বলবে
ٱلۡكَافِرُ
l-kāfiruকাফের
يَٰلَيۡتَنِي
yālaytanī"হায় আমার আফসোস
كُنتُ
kuntuযদি আমি হতাম
تُرَٰبَۢا
turābanমাটি"
٤٠
আমি তোমাদেরকে নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করছি, যেদিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো আগেই কী (‘আমাল) পাঠিয়েছে আর কাফির বলবে- ‘হায়! আমি যদি মাটি হতাম (তাহলে আমাকে আজকের এ ‘আযাবের সম্মুখীন হতে হত না)।
আর তাদের কাছে যখন কুরআন পাঠ করা হয় তখন সাজদাহ করে না?[সাজদাহ]
84:22
بَلِ
baliবরং
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُواْ
kafarūকুফরি করেছে
يُكَذِّبُونَ
yukadhibūnaমিথ্যারোপ করছে
٢٢
(কুরআন শুনে সেজদা করা তো দূরের কথা) বরং কাফিররা ওটাকে অস্বীকারই করে।
84:23
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
أَعۡلَمُ
aʿlamuভালো জানেন
بِمَا
bimāঐ বিষয়ে যা
يُوعُونَ
yūʿūnaতারা পোষণ করছে
٢٣
আল্লাহ খুব ভাল করেই জানেন তারা (তাদের অন্তরে) কী লুকিয়ে রাখে।
84:24
فَبَشِّرۡهُم
fabashir'humকাজেই তাদের সুসংবাদ দাও
بِعَذَابٍ
biʿadhābinশাস্তির
أَلِيمٍ
alīminযন্ত্রণাদায়ক
٢٤
কাজেই তাদেরকে মর্মান্তিক ‘আযাবের সুসংবাদ দাও।
84:25
إِلَّا
illāতার ব্যতিক্রম
ٱلَّذِينَ
alladhīna(ঐসব লোক) যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَعَمِلُواْ
waʿamilūও করেছে
ٱلصَّٰلِحَٰتِ
l-ṣāliḥātiসৎকর্ম
لَهُمۡ
lahumতাদের জন্য রয়েছে
أَجۡرٌ
ajrunপুরস্কার
غَيۡرُ
ghayruঅশেষ
مَمۡنُونِۭ
mamnūninঅশেষ
٢٥
কিন্তু যারা ঈমান আনে আর সৎকাজ করে তারা বাদে; তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান।
Surah 85
Al-Burujالبروج
85:1
وَٱلسَّمَآءِ
wal-samāiশপথ আকাশের
ذَاتِ
dhātiবিশিষ্ট
ٱلۡبُرُوجِ
l-burūjiবুরুজ/ গ্রহ-নক্ষত্র
١
শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের
85:2
وَٱلۡيَوۡمِ
wal-yawmiএবং দিনের
ٱلۡمَوۡعُودِ
l-mawʿūdiপ্রতিশ্রুত
٢
আর সেদিনের যার ও‘য়াদা করা হয়েছে,
85:3
وَشَاهِدٖ
washāhidinশপথ দর্শকের
وَمَشۡهُودٖ
wamashhūdinও যা পরিদৃষ্ট হয়
٣
আর যে দেখে আর যা দেখা যায় তার শপথ
85:4
قُتِلَ
qutilaধ্বংস হয়েছে
أَصۡحَٰبُ
aṣḥābuকর্তারা/ অধিপতিরা
ٱلۡأُخۡدُودِ
l-ukh'dūdiগর্তের
٤
ধ্বংস হয়েছে গর্ত ওয়ালারা
85:5
ٱلنَّارِ
al-nāriআগুনের
ذَاتِ
dhātiবিশিষ্ট
ٱلۡوَقُودِ
l-waqūdi(প্রজ্জ্বলিত) ইন্ধন
٥
(যে গর্তে) দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল,
85:6
إِذۡ
idhযখন
هُمۡ
humতারা (ছিল)
عَلَيۡهَا
ʿalayhāতার পাশে
قُعُودٞ
quʿūdunউপবিষ্ট
٦
যখন তারা গর্তের কিনারায় বসে ছিল
85:7
وَهُمۡ
wahumএবং তারা (ছিল)
عَلَىٰ
ʿalāঐ সম্পর্কে
مَا
māযা
يَفۡعَلُونَ
yafʿalūnaতারা করছিল
بِٱلۡمُؤۡمِنِينَ
bil-mu'minīnaমু'মিনদের সাথে
شُهُودٞ
shuhūdunপ্রত্যক্ষকারী
٧
আর তারা মু’মিনদের সাথে যা করছিল তা দেখছিল
85:8
وَمَا
wamāএবং না
نَقَمُواْ
naqamūতারা প্রতিশোধ নিয়েছিল
مِنۡهُمۡ
min'humতাদের থেকে (অন্য কারণে)
إِلَّآ
illāএ ছাড়া
أَن
anযে
يُؤۡمِنُواْ
yu'minūতারা ঈমান এনেছে
بِٱللَّهِ
bil-lahiআল্লাহর উপর
ٱلۡعَزِيزِ
l-ʿazīziপরাক্রমশালী
ٱلۡحَمِيدِ
l-ḥamīdiপ্রশংসিত
٨
তারা তাদেরকে নির্যাতন করেছিল একমাত্র এই কারণে যে, তারা মহাপরাক্রান্ত প্রসংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।
85:9
ٱلَّذِي
alladhīযিনি (এমন সত্তা যে)
لَهُۥ
lahuতাঁরই জন্য
مُلۡكُ
mul'kuরাজত্ব
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশমণ্ডলীর
وَٱلۡأَرۡضِۚ
wal-arḍiও পৃথিবীর
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহই
عَلَىٰ
ʿalāউপর
كُلِّ
kulliসব
شَيۡءٖ
shayinকিছুর
شَهِيدٌ
shahīdunসূক্ষ্মদর্শী
٩
আসমান ও যমীনের রাজ্বত্ব যাঁর, আর সেই আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী।
85:10
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
فَتَنُواْ
fatanūনির্যাতন করেছিল
ٱلۡمُؤۡمِنِينَ
l-mu'minīnaমু'মিনদের
وَٱلۡمُؤۡمِنَٰتِ
wal-mu'minātiও মু'মিনাদের (উপর)
ثُمَّ
thummaঅতঃপর
لَمۡ
lamনি
يَتُوبُواْ
yatūbūতওবা করে
فَلَهُمۡ
falahumতাদের জন্যে (রয়েছে) তাই
عَذَابُ
ʿadhābuশাস্তি
جَهَنَّمَ
jahannamaজাহান্নামের
وَلَهُمۡ
walahumও তাদের জন্যে (রয়েছে)
عَذَابُ
ʿadhābuশাস্তি
ٱلۡحَرِيقِ
l-ḥarīqiদহনের
١٠
যারা মু’মিন পুরুষ ও নারীদের প্রতি যুলম পীড়ন চালায় অতঃপর তাওবাহ করে না, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর আছে আগুনে দগ্ধ হওয়ার যন্ত্রণা।
85:11
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَعَمِلُواْ
waʿamilūএবং করেছে
ٱلصَّٰلِحَٰتِ
l-ṣāliḥātiসৎকর্ম
لَهُمۡ
lahumতাদের জন্য (রয়েছে)
جَنَّٰتٞ
jannātunজান্নাত
تَجۡرِي
tajrīপ্রবাহিত হচ্ছে
مِن
minহতে
تَحۡتِهَا
taḥtihāতার নীচ
ٱلۡأَنۡهَٰرُۚ
l-anhāruঝর্ণাসমূহ
ذَٰلِكَ
dhālikaসেটাই
ٱلۡفَوۡزُ
l-fawzuসাফল্য
ٱلۡكَبِيرُ
l-kabīruমহা
١١
যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য আছে জান্নাত, যার পাদদেশ দিয়ে বয়ে চলেছে নির্ঝরিণী, এটা বিরাট সাফল্য।
85:12
إِنَّ
innaনিশ্চয়
بَطۡشَ
baṭshaপাকড়াও
رَبِّكَ
rabbikaতোমার রবের
لَشَدِيدٌ
lashadīdunঅবশ্যই কঠিন
١٢
তোমার প্রতিপালকের পাকড়াও অবশ্যই বড় কঠিন।
85:13
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
هُوَ
huwaতিনিই
يُبۡدِئُ
yub'di-uঅস্তিত্ব দান করেন
وَيُعِيدُ
wayuʿīduও তিনি পুনরাবর্তন ঘটান
١٣
তিনিই প্রথমবার সৃষ্টি করেন অতঃপর সৃষ্টির আবর্তন ঘটান।
85:14
وَهُوَ
wahuwaএবং তিনিই
ٱلۡغَفُورُ
l-ghafūruক্ষমাশীল
ٱلۡوَدُودُ
l-wadūduপ্রেমময়
١٤
তিনি ক্ষমাশীল, প্রেমময়,
85:15
ذُو
dhūঅধিকারী
ٱلۡعَرۡشِ
l-ʿarshiআরশের
ٱلۡمَجِيدُ
l-majīduসম্মানিত
١٥
‘আরশের অধিপতি, মহা সম্মানিত।
85:16
فَعَّالٞ
faʿʿālunসম্পন্নকারী
لِّمَا
limāযা
يُرِيدُ
yurīduতিনি চান
١٦
যা করতে চান তাই করেন।
85:17
هَلۡ
halকি
أَتَىٰكَ
atākaতোমার কাছে পৌঁছেছে
حَدِيثُ
ḥadīthuবৃত্তান্ত
ٱلۡجُنُودِ
l-junūdiসৈন্যদের
١٧
তোমার কাছে কি সৈন্য বাহিনীর খবর পৌছেছে?
85:18
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফিরআউনের
وَثَمُودَ
wathamūdaও সামূদের
١٨
ফেরাউন ও সামূদের? (আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে তাদের লোক-লস্কর কোন কাজে আসেনি)।
85:19
بَلِ
baliবরং
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُواْ
kafarūঅবিশ্বাস করেছে
فِي
fīমধ্যে (রত)
تَكۡذِيبٖ
takdhībinমিথ্যারোপে
١٩
তবুও কাফিররা সত্য প্রত্যাখ্যান করেই চলেছে।
85:20
وَٱللَّهُ
wal-lahuঅথচ আল্লাহ
مِن
minহতে
وَرَآئِهِم
warāihimতাদের অলক্ষ্য
مُّحِيطُۢ
muḥīṭun(তাদেরকে) পরিবেষ্টনকারী
٢٠
আর আল্লাহ আড়াল থেকে ওদেরকে ঘিরে রেখেছেন।
85:21
بَلۡ
balবরং
هُوَ
huwaতা
قُرۡءَانٞ
qur'ānunকুর'আন
مَّجِيدٞ
majīdunসম্মানিত
٢١
(কাফিররা অমান্য করলেও এ কুরআনের কোনই ক্ষতি হবে না) বস্তুতঃ এটা সম্মানিত কুরআন,
85:22
فِي
fīমধ্যে
لَوۡحٖ
lawḥinফলকের
مَّحۡفُوظِۭ
maḥfūẓinসুরক্ষিত
٢٢
সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ।
Surah 86
At-Tariqالطارق
86:1
وَٱلسَّمَآءِ
wal-samāiশপথ আকাশের
وَٱلطَّارِقِ
wal-ṭāriqiএবং রাত্রে আত্মপ্রকাশকারী (নক্ষত্রের)
١
শপথ আসমানের আর যা রাতে আসে তার,
86:2
وَمَآ
wamāএবং কিসে
أَدۡرَىٰكَ
adrākaতোমাকে জানাবে
مَا
māকি সেই
ٱلطَّارِقُ
l-ṭāriquরাতে আত্মপ্রকাশকারী
٢
তুমি কি জান যা রাতে আসে তা কী?
86:3
ٱلنَّجۡمُ
al-najmuনক্ষত্র
ٱلثَّاقِبُ
l-thāqibuউজ্জ্বল
٣
উজ্জ্বল নক্ষত্র।
86:4
إِن
inনেই
كُلُّ
kulluকোন
نَفۡسٖ
nafsinব্যক্তি
لَّمَّا
lammāএ ছাড়া যে
عَلَيۡهَا
ʿalayhāতার উপর
حَافِظٞ
ḥāfiẓunতত্ত্বাবধায়ক
٤
প্রত্যেক আত্মার সাথে একজন সংরক্ষক আছে।
86:5
فَلۡيَنظُرِ
falyanẓuriঅতএব লক্ষ করা উচিৎ
ٱلۡإِنسَٰنُ
l-insānuমানুষের
مِمَّ
mimmaকি থেকে
خُلِقَ
khuliqaসৃষ্টি করা হয়েছে (তাকে)
٥
অতঃপর মানুষ চিন্তা করে দেখুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।
86:6
خُلِقَ
khuliqaসৃষ্টি করা হয়েছে
مِن
minথেকে
مَّآءٖ
māinপানি
دَافِقٖ
dāfiqinসবেগে স্খলিত
٦
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে।
86:7
يَخۡرُجُ
yakhrujuযা বের হয়
مِنۢ
minথেকে
بَيۡنِ
bayniমাঝ
ٱلصُّلۡبِ
l-ṣul'biমেরুদণ্ড
وَٱلتَّرَآئِبِ
wal-tarāibiও বক্ষপিঞ্জরের
٧
যা বের হয় শিরদাঁড়া ও পাঁজরের মাঝখান থেকে।
86:8
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
عَلَىٰ
ʿalāব্যাপারে
رَجۡعِهِۦ
rajʿihiতার প্রত্যাবর্তনে
لَقَادِرٞ
laqādirunঅবশ্যই সক্ষম
٨
তিনি মানুষকে আবার (জীবনে) ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম।
86:9
يَوۡمَ
yawmaসেদিন
تُبۡلَى
tub'lāপরীক্ষা করা হবে
ٱلسَّرَآئِرُ
l-sarāiruগোপন বিষয়াবলী
٩
যেদিন (কাজকর্ম আকীদা বিশ্বাস ও নিয়্যাত সম্পর্কিত) গোপন বিষয়াদি যাচাই পরখ করা হবে।
86:10
فَمَا
famāঅতঃপর না
لَهُۥ
lahuতার জন্য (থাকবে)
مِن
minকোন
قُوَّةٖ
quwwatinশক্তি
وَلَا
walāআর না
نَاصِرٖ
nāṣirinকোনো সাহায্যকারী
١٠
সেদিন মানুষের না থাকবে নিজের কোন সামর্থ্য, আর না থাকবে কোন সাহায্যকারী।
86:11
وَٱلسَّمَآءِ
wal-samāiশপথ আকাশের
ذَاتِ
dhātiধারণকারী
ٱلرَّجۡعِ
l-rajʿiবৃষ্টির
١١
ঘুরে ঘুরে আসা বৃষ্টিবাহী আকাশের শপথ,
86:12
وَٱلۡأَرۡضِ
wal-arḍiশপথ পৃথিবীর (যা)
ذَاتِ
dhātiবিশিষ্ট
ٱلصَّدۡعِ
l-ṣadʿiবিদীর্ণ (বক্ষ)
١٢
এবং গাছপালার চারা গজানোর সময় বক্ষ দীর্ণকারী যমীনের শপথ, (বৃষ্টিপাতের মাধ্যমে বৃক্ষলতার উৎপাদন যেমন অকাট্য সত্য, তেমনি কুরআন যা ঘোষণা করে তাও অকাট্য সত্য)
কিতাবধারীদের মধ্যে যারা কাফির ছিল তারা আর মুশরিকরা (তাদের ভ্রান্ত মত ও পথ হতে) সরে আসত না যতক্ষণ না তাদের কাছে আসত সুস্পষ্ট প্রমাণ।
98:2
رَسُولٞ
rasūlunএকজন রাসূল
مِّنَ
minaপক্ষ হতে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
يَتۡلُواْ
yatlūযে আবৃত্তি করবে
صُحُفٗا
ṣuḥufanসহীফাসমূহ
مُّطَهَّرَةٗ
muṭahharatanপবিত্র
٢
(অর্থাৎ) আল্লাহর নিকট হতে একজন রসূল, যে পাঠ করে পবিত্র গ্রন্থ।
98:3
فِيهَا
fīhāতার মধ্যে (থাকবে)
كُتُبٞ
kutubunবিধানাবলী
قَيِّمَةٞ
qayyimatunসঠিক
٣
যাতে আছে সঠিক বিধান।
98:4
وَمَا
wamāএবং না
تَفَرَّقَ
tafarraqaবিভেদে লিপ্ত হয়েছে
ٱلَّذِينَ
alladhīna(তারা) যাদের
أُوتُواْ
ūtūদেয়া হয়েছিল
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
إِلَّا
illāতবে
مِنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiপরে
مَا
māযা
جَآءَتۡهُمُ
jāathumuতাদের কাছে এসেছিল
ٱلۡبَيِّنَةُ
l-bayinatuসুস্পষ্ট প্রমাণ
٤
যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের মাঝে বিচ্ছিন্নতা দেখা দিয়েছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর।
98:5
وَمَآ
wamāএবং না
أُمِرُوٓاْ
umirūতারা আদিষ্ট হয়েছে
إِلَّا
illāএ ছাড়া যে
لِيَعۡبُدُواْ
liyaʿbudūতারা ইবাদত করুক
ٱللَّهَ
l-lahaআল্লাহর
مُخۡلِصِينَ
mukh'liṣīnaএকনিষ্ঠভাবে
لَهُ
lahuতাঁরই জন্যে
ٱلدِّينَ
l-dīnaআনুগত্যকে
حُنَفَآءَ
ḥunafāaখাঁটি মনে
وَيُقِيمُواْ
wayuqīmūএবং তারা কায়েম করবে
ٱلصَّلَوٰةَ
l-ṣalataসালাত
وَيُؤۡتُواْ
wayu'tūও তারা দেবে
ٱلزَّكَوٰةَۚ
l-zakataযাকাত
وَذَٰلِكَ
wadhālikaএবং এটাই
دِينُ
dīnuদীন
ٱلۡقَيِّمَةِ
l-qayimatiসঠিক
٥
তাদেরকে এ ছাড়া অন্য কোন হুকুমই দেয়া হয়নি যে, তারা আল্লাহর ‘ইবাদাত করবে খাঁটি মনে একনিষ্ঠভাবে তাঁর আনুগত্যের মাধ্যমে। আর তারা নামায প্রতিষ্ঠা করবে আর যাকাত দিবে। আর এটাই সঠিক সুদৃঢ় দ্বীন।
98:6
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُواْ
kafarūকুফরি করেছে
مِنۡ
minমধ্য হতে
أَهۡلِ
ahliঅধিকারী
ٱلۡكِتَٰبِ
l-kitābiকিতাবের
وَٱلۡمُشۡرِكِينَ
wal-mush'rikīnaএবং মুশরিকদের
فِي
fīমধ্যে (থাকবে)
نَارِ
nāriআগুনের
جَهَنَّمَ
jahannamaজাহান্নামের
خَٰلِدِينَ
khālidīnaচিরস্থায়ী (হবে)
فِيهَآۚ
fīhāতার মধ্যে
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
هُمۡ
humতারাই
شَرُّ
sharruঅধম
ٱلۡبَرِيَّةِ
l-bariyatiসৃষ্টির
٦
কিতাবধারীদের মধ্যে যারা কুফুরী করে তারা আর মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। এরাই সৃষ্টির অধম।
98:7
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَعَمِلُواْ
waʿamilūএবং করেছে
ٱلصَّٰلِحَٰتِ
l-ṣāliḥātiসৎকাজ
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
هُمۡ
humতারাই
خَيۡرُ
khayruসেরা
ٱلۡبَرِيَّةِ
l-bariyatiসৃষ্টির
٧
যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা সৃষ্টির উত্তম।
98:8
جَزَآؤُهُمۡ
jazāuhumতাদের পুরস্কার (রয়েছে)
عِندَ
ʿindaকাছে
رَبِّهِمۡ
rabbihimতাদের রবের
جَنَّٰتُ
jannātuজান্নাত
عَدۡنٖ
ʿadninচিরস্থায়ী
تَجۡرِي
tajrīপ্রবাহিত হয়
مِن
minদিয়ে
تَحۡتِهَا
taḥtihāতার তলদেশ
ٱلۡأَنۡهَٰرُ
l-anhāruঝর্ণা ধারা
خَٰلِدِينَ
khālidīnaচিরস্থায়ী হবে
فِيهَآ
fīhāতার মধ্যে
أَبَدٗاۖ
abadanসর্বদা
رَّضِيَ
raḍiyaসন্তুষ্ট হয়েছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
عَنۡهُمۡ
ʿanhumতাদের প্রতি
وَرَضُواْ
waraḍūএবং তারা সন্তুষ্ট হয়েছে
عَنۡهُۚ
ʿanhuতাঁর প্রতি
ذَٰلِكَ
dhālikaএটা
لِمَنۡ
limanতাঁর জন্যে যে
خَشِيَ
khashiyaভয় করে
رَبَّهُۥ
rabbahuতার রবকে
٨
তাদের প্রতিপালকের কাছে তাদের প্রতিদান আছে স্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে নদ-নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল স্থায়ীভাবে থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এ সব কিছু তার জন্য যে তার প্রতিপালককে ভয় করে।
Surah 99
Az-Zalzalahالزلزلة
99:1
إِذَا
idhāযখন
زُلۡزِلَتِ
zul'zilatiপ্রকম্পিত হবে
ٱلۡأَرۡضُ
l-arḍuপৃথিবী
زِلۡزَالَهَا
zil'zālahāতার (ভীষণ) কম্পনে
١
পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেয়া হবে,
99:2
وَأَخۡرَجَتِ
wa-akhrajatiএবং বের করবে
ٱلۡأَرۡضُ
l-arḍuপৃথিবী
أَثۡقَالَهَا
athqālahāবোঝাগুলোকে তার
٢
পৃথিবী তার (ভেতরের যাবতীয়) বোঝা বাইরে নিক্ষেপ করবে,
99:3
وَقَالَ
waqālaএবং বলবে
ٱلۡإِنسَٰنُ
l-insānuমানুষ
مَا
mā"কি
لَهَا
lahāহয়েছে তার"
٣
এবং মানুষ বলবে ‘এর কী হয়েছে?’
99:4
يَوۡمَئِذٖ
yawma-idhinসেদিন
تُحَدِّثُ
tuḥaddithuসে বর্ণনা করবে
أَخۡبَارَهَا
akhbārahāতার বৃত্তান্ত
٤
সে দিন পৃথিবী তার (নিজের উপর সংঘটিত) বৃত্তান্ত বর্ণনা করবে,
99:5
بِأَنَّ
bi-annaকেননা
رَبَّكَ
rabbakaতোমার রব
أَوۡحَىٰ
awḥāআদেশ করবেন (এইরূপ করার)
لَهَا
lahāতাকে
٥
কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন,
99:6
يَوۡمَئِذٖ
yawma-idhinসেদিন
يَصۡدُرُ
yaṣduruবের হবে
ٱلنَّاسُ
l-nāsuমানুষ
أَشۡتَاتٗا
ashtātanদলে দলে ভাগ হয়ে
لِّيُرَوۡاْ
liyurawদেখানোর জন্য
أَعۡمَٰلَهُمۡ
aʿmālahumতাদের কৃতকর্মকে
٦
সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়,
99:7
فَمَن
famanঅতঃপর যে
يَعۡمَلۡ
yaʿmalকরবে
مِثۡقَالَ
mith'qālaপরিমাণ
ذَرَّةٍ
dharratinঅণু
خَيۡرٗا
khayranসৎকর্ম
يَرَهُۥ
yarahuসে তা দেখবে
٧
অতএব কেউ অণু পরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে,
99:8
وَمَن
wamanএবং যে
يَعۡمَلۡ
yaʿmalকরবে
مِثۡقَالَ
mith'qālaপরিমাণ
ذَرَّةٖ
dharratinঅণু
شَرّٗا
sharranঅসৎকর্ম
يَرَهُۥ
yarahuসে তা দেখবে
٨
আর কেউ অণু পরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে।
Surah 100
Al-'Adiyatالعاديات
100:1
وَٱلۡعَٰدِيَٰتِ
wal-ʿādiyātiশপথ ধাবমান (ঘোড়াগুলোর)
ضَبۡحٗا
ḍabḥan(যারা দৌঁড়ায়) উর্ধ্বশ্বাসে
١
শপথ সেই (ঘোড়া) গুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়,
100:2
فَٱلۡمُورِيَٰتِ
fal-mūriyātiঅতঃপর যারা বিচ্ছুরিত করে
قَدۡحٗا
qadḥan(ক্ষুরাঘাতে) আগুনের ফুলকি
٢
অতঃপর (নিজের ক্ষুরের) ঘর্ষণে আগুন ছুটায়,
100:3
فَٱلۡمُغِيرَٰتِ
fal-mughīrātiঅতঃপর যারা অভিযান চালায়
صُبۡحٗا
ṣub'ḥanপ্রভাতে
٣
অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায়,
100:4
فَأَثَرۡنَ
fa-atharnaঅতঃপর উড়ায়
بِهِۦ
bihiএভাবে
نَقۡعٗا
naqʿanধুলোবালি
٤
আর সে সময় ধূলি উড়ায়,
100:5
فَوَسَطۡنَ
fawasaṭnaঅতঃপর (ঢুকে পড়ে) অভ্যন্তরে
بِهِۦ
bihiএভাবে
جَمۡعًا
jamʿan(শত্রু)দলে
٥
অতঃপর (শত্রু) দলের অভ্যন্তরে ঢুকে পড়ে (এভাবে মানুষ নিজের শক্তি-সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নি‘মাত ঘোড়াকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি যুলমের কাজে ব্যবহার করে),
100:6
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلۡإِنسَٰنَ
l-insānaমানুষ
لِرَبِّهِۦ
lirabbihiতার রবের প্রতি
لَكَنُودٞ
lakanūdunঅবশ্যই অকৃতজ্ঞ
٦
বস্তুতঃ মানুষ তার রব-এর প্রতি বড়ই অকৃতজ্ঞ।
100:7
وَإِنَّهُۥ
wa-innahuএবং সে নিশ্চয়ই
عَلَىٰ
ʿalāবিষয়ে
ذَٰلِكَ
dhālikaএর
لَشَهِيدٞ
lashahīdunঅবশ্যই সাক্ষী
٧
আর সে নিজেই (নিজের কাজ-কর্মের মাধ্যমে) এ বিষয়ের সাক্ষী।
100:8
وَإِنَّهُۥ
wa-innahuএবং নিশ্চয়ই সে
لِحُبِّ
liḥubbiমহব্বতের ক্ষেত্রে
ٱلۡخَيۡرِ
l-khayriধন-সম্পদের
لَشَدِيدٌ
lashadīdunবড়ই প্রবল
٨
আর ধন-সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত।
100:9
۞ أَفَلَا
afalāতবে কি না
يَعۡلَمُ
yaʿlamuসে জানে
إِذَا
idhāযখন
بُعۡثِرَ
buʿ'thiraউঠানো হবে
مَا
māযা কিছু
فِي
fīমধ্যে আছে
ٱلۡقُبُورِ
l-qubūriকবরগুলোর
٩
সে কি জানে না, কবরে যা আছে তা যখন উত্থিত হবে,
100:10
وَحُصِّلَ
waḥuṣṣilaএবং প্রকাশ করা হবে
مَا
māযা কিছু
فِي
fīমধ্যে আছে
ٱلصُّدُورِ
l-ṣudūriঅন্তরসমূহের
١٠
আর অন্তরে যা (কিছু লুকানো) আছে তা প্রকাশ করা হবে,
100:11
إِنَّ
innaনিশ্চয়ই
رَبَّهُم
rabbahumতাদের রব
بِهِمۡ
bihimতাদের সাথে
يَوۡمَئِذٖ
yawma-idhinসেদিন
لَّخَبِيرُۢ
lakhabīrunঅবশ্যই তা ভালো করেই জানেন
١١
নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন।
Surah 101
Al-Qari'ahالقارعة
101:1
ٱلۡقَارِعَةُ
al-qāriʿatuমহাপ্রলয়
١
মহা বিপদ
101:2
مَا
māকি সেই
ٱلۡقَارِعَةُ
l-qāriʿatuমহাপ্রলয়
٢
কী সেই মহা বিপদ?
101:3
وَمَآ
wamāএবং কিসে
أَدۡرَىٰكَ
adrākaতোমাকে জানাবে
مَا
māমহাপ্রলয়
ٱلۡقَارِعَةُ
l-qāriʿatuভয়াবহ দুর্ঘটনা
٣
মহা বিপদ সম্পর্কে তুমি কী জান?
101:4
يَوۡمَ
yawmaসেদিন
يَكُونُ
yakūnuহবে
ٱلنَّاسُ
l-nāsuমানুষ
كَٱلۡفَرَاشِ
kal-farāshiপতঙ্গের মতো
ٱلۡمَبۡثُوثِ
l-mabthūthiবিক্ষিপ্ত
٤
সে দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত
101:5
وَتَكُونُ
watakūnuএবং হবে
ٱلۡجِبَالُ
l-jibāluপাহাড়সমূহ
كَٱلۡعِهۡنِ
kal-ʿih'niরঙিন পশমের মতো
ٱلۡمَنفُوشِ
l-manfūshiধুনিত
٥
আর পর্বতগুলো হবে ধুনা রঙ্গিন পশমের মত।
101:6
فَأَمَّا
fa-ammāঅতঃপর তার (ব্যাপার)
مَن
manযার
ثَقُلَتۡ
thaqulatভারী হবে
مَوَٰزِينُهُۥ
mawāzīnuhuতার (পূণ্যের) পাল্লাসমূহ
٦
অতঃপর যার (সৎ কর্মের) পাল্লা ভারি হবে।
101:7
فَهُوَ
fahuwaসে অতঃপর থাকবে
فِي
fīমধ্যে
عِيشَةٖ
ʿīshatinজীবনের
رَّاضِيَةٖ
rāḍiyatinসন্তোষজনক
٧
সে সুখী জীবন যাপন করবে।
101:8
وَأَمَّا
wa-ammāআর (তার) ব্যাপার
مَنۡ
manযার
خَفَّتۡ
khaffatহালকা হবে
مَوَٰزِينُهُۥ
mawāzīnuhuতার পাল্লাসমূহ নেকীর
٨
আর যার (সৎকর্মের) পাল্লা হালকা হবে,
101:9
فَأُمُّهُۥ
fa-ummuhuঅতঃপর তার বাসস্থান
هَاوِيَةٞ
hāwiyatunগভীর গর্ত হবে
٩
(জাহান্নামের) অতলস্পর্শী গর্তই হবে তার বাসস্থান।
101:10
وَمَآ
wamāএবং কিসে
أَدۡرَىٰكَ
adrākaতোমাকে জানাবে
مَا
māকি
هِيَهۡ
hiyahসেটা
١٠
তুমি কি জান তা কী?
101:11
نَارٌ
nārun(সেটা হলো) আগুন
حَامِيَةُۢ
ḥāmiyatunগণগণে
١١
জ্বলন্ত আগুন।
Surah 102
At-Takathurالتكاثر
102:1
أَلۡهَىٰكُمُ
alhākumuতোমাদের মোহাচ্ছন্ন করে রেখেছে
ٱلتَّكَاثُرُ
l-takāthuruপ্রাচুর্যের প্রতিযোগিতা
١
অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।
102:2
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
زُرۡتُمُ
zur'tumuতোমরা উপস্থিত হও
ٱلۡمَقَابِرَ
l-maqābiraকবরসমূহে
٢
এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।
102:3
كـَلَّا
kallāএটা সঙ্গত নয়
سَوۡفَ
sawfaশীঘ্রই
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জানবে
٣
(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে,
102:4
ثُمَّ
thummaআবার বলি
كـَلَّا
kallāএটা সঙ্গত নয়
سَوۡفَ
sawfaশীঘ্রই
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জানবে
٤
আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
102:5
كـَلَّا
kallāসাবধান!
لَوۡ
lawযদি
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জানতে
عِلۡمَ
ʿil'maজ্ঞানে
ٱلۡيَقِينِ
l-yaqīniনিশ্চিত
٥
কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে)
102:6
لَتَرَوُنَّ
latarawunnaঅবশ্যই তোমরা দেখবে
ٱلۡجَحِيمَ
l-jaḥīmaদোযখ
٦
তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে,
102:7
ثُمَّ
thummaআবার (শুনো)
لَتَرَوُنَّهَا
latarawunnahāঅবশ্যই তা তোমরা দেখবে
عَيۡنَ
ʿaynaচোখে
ٱلۡيَقِينِ
l-yaqīniপ্রত্যয়
٧
আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে,
102:8
ثُمَّ
thummaপরে
لَتُسۡـَٔلُنَّ
latus'alunnaঅবশ্যই তোমাদের জিজ্ঞেস করা হবেই
يَوۡمَئِذٍ
yawma-idhinসেদিন
عَنِ
ʿaniসম্পর্কে
ٱلنَّعِيمِ
l-naʿīmiনিয়ামতসমূহ
٨
তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে।
Surah 103
Al-'Asrالعصر
103:1
وَٱلۡعَصۡرِ
wal-ʿaṣriশপথ মহাকালের
١
কালের শপথ
103:2
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلۡإِنسَٰنَ
l-insānaমানুষ
لَفِي
lafīঅবশ্যই মধ্যে
خُسۡرٍ
khus'rinক্ষতির
٢
মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে (ডুবে) আছে,
103:3
إِلَّا
illā(তাদের) ছাড়া
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَعَمِلُواْ
waʿamilūএবং করেছে
ٱلصَّٰلِحَٰتِ
l-ṣāliḥātiসৎকর্মের
وَتَوَاصَوۡاْ
watawāṣawএবং পরস্পরকে উপদেশ দিয়েছে
بِٱلۡحَقِّ
bil-ḥaqiসত্যের
وَتَوَاصَوۡاْ
watawāṣawও পরস্পরকে উপদেশ দিয়েছে
بِٱلصَّبۡرِ
bil-ṣabriধৈর্যের
٣
কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়।
Surah 104
Al-Humazahالهمزة
104:1
وَيۡلٞ
waylunদুর্ভোগ
لِّكُلِّ
likulliপ্রত্যেকের
هُمَزَةٖ
humazatinসামনে নিন্দাকারীর
لُّمَزَةٍ
lumazatinপিছনে দোষ প্রচারকারীর
١
দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনাসামনি) মানুষের নিন্দা করে আর (অসাক্ষাতে) দুর্নাম করে,
104:2
ٱلَّذِي
alladhīযে
جَمَعَ
jamaʿaজমা করেছে
مَالٗا
mālanঅর্থ
وَعَدَّدَهُۥ
waʿaddadahuএবং তা বারবার গণনা করে রেখেছে
٢
যে ধন-সম্পদ জমা করে আর বার বার গণনা করে,
104:3
يَحۡسَبُ
yaḥsabuসে ধারণা করে
أَنَّ
annaযে
مَالَهُۥٓ
mālahuতার অর্থ
أَخۡلَدَهُۥ
akhladahuতাকে অমর করবে
٣
সে মনে করে যে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে,
104:4
كـَلَّاۖ
kallāকখনও না
لَيُنۢبَذَنَّ
layunbadhannaসে নিক্ষিপ্ত হবে অবশ্যই
فِي
fīমধ্যে
ٱلۡحُطَمَةِ
l-ḥuṭamatiবিচূর্ণকারী স্থানের
٤
কক্ষনো না, তাকে অবশ্যই চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে,
104:5
وَمَآ
wamāএবং কি
أَدۡرَىٰكَ
adrākaতোমাকে জানাবে
مَا
māকি
ٱلۡحُطَمَةُ
l-ḥuṭamatuবিচূর্ণকারী স্থান
٥
তুমি কি জান চূর্ণ-বিচূর্ণকারী কী?
104:6
نَارُ
nāruআগুন
ٱللَّهِ
l-lahiআল্লাহর
ٱلۡمُوقَدَةُ
l-mūqadatuপ্রজ্জ্বলিত
٦
তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন,
104:7
ٱلَّتِي
allatīযা
تَطَّلِعُ
taṭṭaliʿuপৌঁছে যাবে
عَلَى
ʿalāউপর
ٱلۡأَفۡـِٔدَةِ
l-afidatiঅন্তরসমূহের
٧
যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।
104:8
إِنَّهَا
innahāনিশ্চয়ই তা
عَلَيۡهِم
ʿalayhimতাদের উপর
مُّؤۡصَدَةٞ
mu'ṣadatunঅবরুদ্ধ করে দেয়া হবে
٨
তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে,
104:9
فِي
fīমধ্যে
عَمَدٖ
ʿamadinস্তম্ভসমূহের
مُّمَدَّدَةِۭ
mumaddadatinদীর্ঘায়িত
٩
(লেলিহান অগ্নিশিখার) উঁচু উঁচু স্তম্ভে।
Surah 105
Al-Filالفيل
105:1
أَلَمۡ
alamনাই কি
تَرَ
taraতুমি দেখো
كَيۡفَ
kayfaকেমন
فَعَلَ
faʿalaকরেছেন
رَبُّكَ
rabbukaতোমার রব
بِأَصۡحَٰبِ
bi-aṣḥābiবাহিনীর সাথে
ٱلۡفِيلِ
l-fīliহাতি
١
তুমি কি দেখনি (কা‘বা ঘর ধ্বংসের জন্য আগত) হাতীওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কীরূপ ব্যবহার করেছিলেন?
105:2
أَلَمۡ
alamনাই কি
يَجۡعَلۡ
yajʿalতিনি পরণত করে
كَيۡدَهُمۡ
kaydahumতাদের ষড়যন্ত্রকে
فِي
fīমধ্যে
تَضۡلِيلٖ
taḍlīlinনিষ্ফলতার
٢
তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?
105:3
وَأَرۡسَلَ
wa-arsalaএবং পাঠিয়েছেন
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের বিরুদ্ধে
طَيۡرًا
ṭayranপাখি
أَبَابِيلَ
abābīlaঝাঁকে ঝাঁকে
٣
তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি।
105:4
تَرۡمِيهِم
tarmīhimতাদের উপর নিক্ষেপ করে
بِحِجَارَةٖ
biḥijāratinপাথরসমূহকে
مِّن
minহতে
سِجِّيلٖ
sijjīlinকংকরের
٤
যারা তাদের উপর পাথরের কাঁকর নিক্ষেপ করেছিল।
105:5
فَجَعَلَهُمۡ
fajaʿalahumঅতঃপর তিনি তাদের করে দেন
كَعَصۡفٖ
kaʿaṣfinভুসির মতো
مَّأۡكُولِۭ
makūlinখাওয়া/ভক্ষিত
٥
অতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণ-ভুষির মত।
Surah 106
Qurayshقريش
106:1
لِإِيلَٰفِ
liīlāfiযেহেতু আসক্তি আছে
قُرَيۡشٍ
qurayshinকুরাইশদের
١
কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে,
106:2
إِۦلَٰفِهِمۡ
īlāfihimআসক্তি আছে
رِحۡلَةَ
riḥ'lataভ্রমণে
ٱلشِّتَآءِ
l-shitāiশীতের
وَٱلصَّيۡفِ
wal-ṣayfiও গ্রীষ্মের
٢
(অর্থাৎ) শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার (কারণে)
106:3
فَلۡيَعۡبُدُواْ
falyaʿbudūঅতএব তারা ইবাদত করুক
رَبَّ
rabbaরবের
هَٰذَا
hādhāএই
ٱلۡبَيۡتِ
l-baytiঘরের
٣
তাদের কর্তব্য হল এই (কা‘বা) ঘরের রবের ‘ইবাদাত করা,
106:4
ٱلَّذِيٓ
alladhīযিনি
أَطۡعَمَهُم
aṭʿamahumতাদেরকে খাবার দিয়েছেন
مِّن
minহতে
جُوعٖ
jūʿinক্ষুধা
وَءَامَنَهُم
waāmanahumএবং তাদের নিরাপত্তা দিয়েছেন
مِّنۡ
minহতে
خَوۡفِۭ
khawfinভয়
٤
যিনি তাদেরকে (কা‘বা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে) ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়-ভীতি হতে নিরাপদ করেছেন।
Surah 107
Al-Ma'unالماعون
107:1
أَرَءَيۡتَ
ara-aytaতুমি কি দেখেছ
ٱلَّذِي
alladhī(তাকে) যে
يُكَذِّبُ
yukadhibuমিথ্যা অভিহিত করে
بِٱلدِّينِ
bil-dīniবিচার দিনকে
١
তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে?
107:2
فَذَٰلِكَ
fadhālikaসে তো সে-ই
ٱلَّذِي
alladhīযে
يَدُعُّ
yaduʿʿuধাক্কা দেয়
ٱلۡيَتِيمَ
l-yatīmaইয়াতিমকে
٢
সে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়,
107:3
وَلَا
walāএবং না
يَحُضُّ
yaḥuḍḍuউৎসাহিত করে
عَلَىٰ
ʿalāব্যাপারে
طَعَامِ
ṭaʿāmiখাদ্যদানের
ٱلۡمِسۡكِينِ
l-mis'kīniঅভাবগ্রস্তকে
٣
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না
107:4
فَوَيۡلٞ
fawaylunঅতএব দুর্ভোগ
لِّلۡمُصَلِّينَ
lil'muṣallīna(ঐসব) সালাত আদায়কারীদের জন্য
٤
অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর
107:5
ٱلَّذِينَ
alladhīnaযাদের (বৈশিষ্ট্য হলো)
هُمۡ
humতারা
عَن
ʿanসম্বন্ধে
صَلَاتِهِمۡ
ṣalātihimতাদের সালাত
سَاهُونَ
sāhūnaউদাসীন
٥
যারা নিজেদের নামাযের ব্যাপারে উদাসীন,
107:6
ٱلَّذِينَ
alladhīnaযাদের (বৈশিষ্ট্য হলো)
هُمۡ
humতারা
يُرَآءُونَ
yurāūnaলোকদেখানোর (কাজ করে)
٦
যারা লোক দেখানোর জন্য তা করে,
107:7
وَيَمۡنَعُونَ
wayamnaʿūnaএবং দেওয়া হতে বিরত থাকে
ٱلۡمَاعُونَ
l-māʿūnaসংসারের প্রয়োজনীয় ছোটখাটো জিনিসের
٧
এবং প্রয়োজনীয় গৃহসামগ্রী দানের ছোট খাট সাহায্য করা থেকেও বিরত থাকে।
Surah 108
Al-Kawtharالكوثر
108:1
إِنَّآ
innāনিশ্চয়ই আমরা
أَعۡطَيۡنَٰكَ
aʿṭaynākaআমরা তোমাকে দিয়েছি
ٱلۡكَوۡثَرَ
l-kawtharaকাউসার
١
আমি তোমাকে (হাওযে) কাওসার দান করেছি।
108:2
فَصَلِّ
faṣalliসুতরাং তুমি সালাত পড়ো
لِرَبِّكَ
lirabbikaতোমার রবের উদ্দেশ্যে
وَٱنۡحَرۡ
wa-in'ḥarএবং তুমি কুরবানী করো
٢
কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানী কর,
108:3
إِنَّ
innaনিশ্চয়ই
شَانِئَكَ
shāni-akaতোমার দুশমন
هُوَ
huwaসে-ই তো
ٱلۡأَبۡتَرُ
l-abtaruনির্বংশ
٣
(তোমার নাম-চিহ্ন কোন দিন মুছবে না, বরং) তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন- নির্মূল।
Surah 109
Al-Kafirunالكافرون
109:1
قُلۡ
qulবলো
يَٰٓأَيُّهَا
yāayyuhā"হে
ٱلۡكَٰفِرُونَ
l-kāfirūnaকাফিররা
١
বল, ‘হে কাফিররা!’
109:2
لَآ
lāনা
أَعۡبُدُ
aʿbuduআমি ইবাদাত করি
مَا
māযার
تَعۡبُدُونَ
taʿbudūnaতোমরা ইবাদাত কর
٢
তোমরা যার ‘ইবাদাত কর, আমি তার ‘ইবাদাত করি না,
109:3
وَلَآ
walāএবং না
أَنتُمۡ
antumতোমরা
عَٰبِدُونَ
ʿābidūnaইবাদাতকারী
مَآ
māযার
أَعۡبُدُ
aʿbuduআমি ইবাদাত করি
٣
আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,
109:4
وَلَآ
walāআর না
أَنَا۠
anāআমি
عَابِدٞ
ʿābidunইবাদাতকারী
مَّا
māযার
عَبَدتُّمۡ
ʿabadttumতোমরা ইবাদাত করেছ
٤
আর আমি তার ‘ইবাদাতকারী নই তোমরা যার ‘ইবাদাত করে থাক,
109:5
وَلَآ
walāআর না
أَنتُمۡ
antumতোমরা
عَٰبِدُونَ
ʿābidūnaইবাদাতকারী
مَآ
māযার
أَعۡبُدُ
aʿbuduআমি ইবাদাত করি
٥
আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,
109:6
لَكُمۡ
lakumতোমাদের জন্য
دِينُكُمۡ
dīnukumতোমার ধর্ম
وَلِيَ
waliyaএবং আমার জন্য
دِينِ
dīniআমার ধর্ম"
٦
তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য (সে পথে চলার পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে) আর আমার জন্য আমার পথ (যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, এ পথ ছেড়ে আমি অন্য কোন পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই)।
Surah 110
An-Nasrالنصر
110:1
إِذَا
idhāযখন
جَآءَ
jāaআসবে
نَصۡرُ
naṣruসাহায্য
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَٱلۡفَتۡحُ
wal-fatḥuও বিজয়
١
যখন আসবে আল্লাহর সাহায্য ও (ইসলামের চূড়ান্ত) বিজয়,
110:2
وَرَأَيۡتَ
wara-aytaএবং তুমি দেখবে
ٱلنَّاسَ
l-nāsaমানুষকে
يَدۡخُلُونَ
yadkhulūnaপ্রবেশ করছে
فِي
fīমধ্যে
دِينِ
dīniদীনের
ٱللَّهِ
l-lahiআল্লাহর
أَفۡوَاجٗا
afwājanদলে দলে
٢
আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে,
110:3
فَسَبِّحۡ
fasabbiḥতখন তুমি গুণগান করবে
بِحَمۡدِ
biḥamdiপ্রশংসার সাথে
رَبِّكَ
rabbikaতোমার রবের
وَٱسۡتَغۡفِرۡهُۚ
wa-is'taghfir'huএবং তাঁর (নিকট) ক্ষমা চাও
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই
كَانَ
kānaহলেন
تَوَّابَۢا
tawwābanক্ষমাপরবশ
٣
তখন তুমি (শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে) তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে আর তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তিনি বড়ই তাওবা কবূলকারী।
Surah 111
Al-Masadالمسد
111:1
تَبَّتۡ
tabbatধ্বংস হোক
يَدَآ
yadāদু'হাত
أَبِي
abīআবু
لَهَبٖ
lahabinলাহাবের
وَتَبَّ
watabbaএবং সেও ধ্বংস হোক
١
আবূ লাহাবের হাত দু‘টো ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে,
111:2
مَآ
māনা
أَغۡنَىٰ
aghnāকাজে আসলো
عَنۡهُ
ʿanhuতার পক্ষে
مَالُهُۥ
māluhuতার সম্পদ
وَمَا
wamāআর যা
كَسَبَ
kasabaসে উপার্জন করেছিল
٢
তার ধন-সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না,
111:3
سَيَصۡلَىٰ
sayaṣlāশীঘ্রই জ্বলবে
نَارٗا
nāranআগুনে
ذَاتَ
dhātaসমন্বিত
لَهَبٖ
lahabinশিখা
٣
অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে,
111:4
وَٱمۡرَأَتُهُۥ
wa-im'ra-atuhuএবং তার স্ত্রীও
حَمَّالَةَ
ḥammālataবহনকারিণী
ٱلۡحَطَبِ
l-ḥaṭabiকাঠের
٤
আর তার স্ত্রীও- যে কাঠবহনকারিণী (যে কাঁটার সাহায্যে নবী-কে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে ব’লে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত)।
111:5
فِي
fīমধ্যে
جِيدِهَا
jīdihāতার গলার
حَبۡلٞ
ḥablunদড়ি
مِّن
minথেকে
مَّسَدِۭ
masadinপাকানো
٥
আর (দুনিয়াতে তার বহনকৃত কাঠ-খড়ির পরিবর্তে জাহান্নামে) তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে।
Surah 112
Al-Ikhlasالإخلاص
112:1
قُلۡ
qulবলো
هُوَ
huwa"তিনি
ٱللَّهُ
l-lahuআল্লাহ
أَحَدٌ
aḥadunএক-অদ্বিতীয়
١
বল, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়,
112:2
ٱللَّهُ
al-lahuআল্লাহ
ٱلصَّمَدُ
l-ṣamaduঅমুখাপেক্ষী
٢
আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী নন, সবই তাঁর মুখাপেক্ষী,
112:3
لَمۡ
lamনি
يَلِدۡ
yalidতিনি (কাউকে) জন্ম দেন
وَلَمۡ
walamএবং নি
يُولَدۡ
yūladতাঁকে জন্ম দেয়া হয়
٣
তিনি কাউকে জন্ম দেন না, আর তাঁকেও জন্ম দেয়া হয়নি।
112:4
وَلَمۡ
walamএবং নাই
يَكُن
yakun(হয়)
لَّهُۥ
lahuতাঁর
كُفُوًا
kufuwanসমতুল্য/ সমান
أَحَدُۢ
aḥadunকেউই"
٤
তাঁর সমকক্ষ কেউ নয়।
Surah 113
Al-Falaqالفلق
113:1
قُلۡ
qulবলো
أَعُوذُ
aʿūdhu"আমি আশ্রয় চাই
بِرَبِّ
birabbiস্রষ্টার নিকট
ٱلۡفَلَقِ
l-falaqiপ্রভাতের
١
বল, ‘আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রব-এর,
113:2
مِن
minহতে
شَرِّ
sharriঅনিষ্ট
مَا
māযা
خَلَقَ
khalaqaতিনি সৃষ্টি করেছেন
٢
তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে,
113:3
وَمِن
waminএবং হতে
شَرِّ
sharriঅনিষ্ট
غَاسِقٍ
ghāsiqinরাতের অন্ধকারের
إِذَا
idhāযখন
وَقَبَ
waqabaতা গভীর হয়
٣
আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায়।
113:4
وَمِن
waminএবং হতে
شَرِّ
sharriঅনিষ্ট
ٱلنَّفَّٰثَٰتِ
l-nafāthātiফুঁকদানকারীর (রাতের) অনিষ্ট
فِي
fīমধ্যে
ٱلۡعُقَدِ
l-ʿuqadiগিঁটগুলোর
٤
এবং (জাদু করার উদ্দেশ্যে) গিরায় ফুৎকারকারিণীদের অনিষ্ট হতে,
113:5
وَمِن
waminএবং হতে
شَرِّ
sharriঅনিষ্ট
حَاسِدٍ
ḥāsidinহিংসুকের
إِذَا
idhāযখন
حَسَدَ
ḥasadaসে হিংসা করে"
٥
এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে।
Surah 114
An-Nasالناس
114:1
قُلۡ
qulবলো
أَعُوذُ
aʿūdhu"আমি আশ্রয় চাই
بِرَبِّ
birabbiরবের নিকট
ٱلنَّاسِ
l-nāsiমানুষের
١
বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের,
114:2
مَلِكِ
malikiমহা অধিপতির (নিকট)
ٱلنَّاسِ
l-nāsiমানুষের
٢
মানুষের অধিপতির,
114:3
إِلَٰهِ
ilāhiইলাহ্র (নিকট)
ٱلنَّاسِ
l-nāsiমানুষের
٣
মানুষের প্রকৃত ইলাহর,
114:4
مِن
minহতে
شَرِّ
sharriঅমঙ্গল
ٱلۡوَسۡوَاسِ
l-waswāsiকুমন্ত্রণার
ٱلۡخَنَّاسِ
l-khanāsiআত্নগোপনকারী
٤
যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে,
114:5
ٱلَّذِي
alladhīযে
يُوَسۡوِسُ
yuwaswisuকুমন্ত্রণা দেয়
فِي
fīমধ্যে
صُدُورِ
ṣudūriঅন্তরসমূহের
ٱلنَّاسِ
l-nāsiমানুষের
٥
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
114:6
مِنَ
minaমধ্য হতে
ٱلۡجِنَّةِ
l-jinatiজিনের
وَٱلنَّاسِ
wal-nāsiও মানুষের
٦
(এই কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।