যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যারোপ করে আর সত্য সমাগত হওয়ার পর তা অস্বীকার করে তার চেয়ে বড় যালিম আর কে আছে? (এমন) কাফিরদের আবাসস্থল কি জাহান্নামে নয়?
39:33
وَٱلَّذِي
wa-alladhīএবং যে
جَآءَ
jāaএসেছে
بِٱلصِّدۡقِ
bil-ṣid'qiপরম সত্যসহ
وَصَدَّقَ
waṣaddaqaএবং (যারা) সত্য বলে মেনে নিয়েছে
بِهِۦٓ
bihiতাঁকে
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
هُمُ
humuতারাই
ٱلۡمُتَّقُونَ
l-mutaqūnaমুত্তাকী
٣٣
যারা সত্য নিয়ে আগমণ করেছে এবং সত্যকে সত্য হিসেবে মেনে নিয়েছে, তারাই তো মুত্তাকী।
39:34
لَهُم
lahumতাদের জন্যে
مَّا
mā(থাকবে) যা
يَشَآءُونَ
yashāūnaতারা ইচ্ছে করবে
عِندَ
ʿindaকাছে
رَبِّهِمۡۚ
rabbihimতাদের রবের
ذَٰلِكَ
dhālikaএটা
جَزَآءُ
jazāuপুরস্কার
ٱلۡمُحۡسِنِينَ
l-muḥ'sinīnaসৎকর্মপরায়ণদের
٣٤
তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট আছে যা তারা ইচ্ছে করবে। তা-ই হল সৎকর্মশীলদের প্রতিদান।
39:35
لِيُكَفِّرَ
liyukaffiraমোচন করেন যেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
عَنۡهُمۡ
ʿanhumতাদের থেকে
أَسۡوَأَ
aswa-aমন্দকাজ
ٱلَّذِي
alladhīযা
عَمِلُواْ
ʿamilūতারা কাজ করেছিলো
وَيَجۡزِيَهُمۡ
wayajziyahumএবং তাদের প্রতিফল দেন (যেন)
أَجۡرَهُم
ajrahumপুরস্কার তাদের
بِأَحۡسَنِ
bi-aḥsaniউত্তমভাবে
ٱلَّذِي
alladhī(ঐ বিষয়ের) যা
كَانُواْ
kānūতারা
يَعۡمَلُونَ
yaʿmalūnaকাজ করেছিলো
٣٥
যাতে তারা যে সব মন্দ কাজ করেছে আল্লাহ্ তা মুছে দিতে পারেন, আর তারা যে সব সৎ কাজ করেছে তজ্জন্য তাদেরকে পুরস্কৃত করেন।
39:36
أَلَيۡسَ
alaysaকি নন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
بِكَافٍ
bikāfinযথেষ্ট
عَبۡدَهُۥۖ
ʿabdahuতাঁর দাসের (জন্যে)
وَيُخَوِّفُونَكَ
wayukhawwifūnakaএবং তোমাকে তারা ভয় দেখায়
بِٱلَّذِينَ
bi-alladhīnaঅন্যদের সম্পর্কে
مِن
minমধ্য হতে
دُونِهِۦۚ
dūnihiতিনি ছাড়া
وَمَن
wamanঅথচ যাকে
يُضۡلِلِ
yuḍ'liliপথভ্রষ্ট করেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
فَمَا
famāঅতঃপর নেই
لَهُۥ
lahuতার জন্যে
مِنۡ
minকোনো
هَادٖ
hādinপথ প্রদর্শক
٣٦
আল্লাহ কি তাঁর বান্দাহর জন্য যথেষ্ট নন? অথচ তোমাকে তারা আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আল্লাহ যাকে পথহারা করেন তার জন্য কেউ পথ দেখাবার নেই।
39:37
وَمَن
wamanএবং যাকে
يَهۡدِ
yahdiপথ দেখান
ٱللَّهُ
l-lahuআল্লাহ
فَمَا
famāতখন নেই
لَهُۥ
lahuতার জন্যে
مِن
minকোনো
مُّضِلٍّۗ
muḍillinবিভ্রান্তকারী
أَلَيۡسَ
alaysaনন কি
ٱللَّهُ
l-lahuআল্লাহ
بِعَزِيزٖ
biʿazīzinমহাপরাক্রমশালী
ذِي
dhīআছে
ٱنتِقَامٖ
intiqāminপ্রতিশোধ গ্রহণকারী
٣٧
আর আল্লাহ যাকে পথ দেখান, তাকে পথভ্রষ্ট করার কেউ নেই। আল্লাহ কি মহাশক্তিধর প্রতিশোধ গ্রহণকারী নন?
39:38
وَلَئِن
wala-inএবং অবশ্যই যদি
سَأَلۡتَهُم
sa-altahumতাদের তুমি প্রশ্ন করো
مَّنۡ
manকে
خَلَقَ
khalaqaসৃষ্টি করেছে
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশকে
وَٱلۡأَرۡضَ
wal-arḍaও পৃথিবীকে
لَيَقُولُنَّ
layaqūlunnaঅবশ্যই তারা বলবে
ٱللَّهُۚ
l-lahu"আল্লাহ"
قُلۡ
qulবলো
أَفَرَءَيۡتُم
afara-aytum"তবে তোমরা (ভেবে) দেখেছো কি
مَّا
māযাদেরকে
تَدۡعُونَ
tadʿūnaতোমরা ডাকো
مِن
minমধ্য হতে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ
إِنۡ
inযদি
أَرَادَنِيَ
arādaniyaআমাকে চান
ٱللَّهُ
l-lahuআল্লাহ
بِضُرٍّ
biḍurrinকোনো অনিষ্ট (করতে)
هَلۡ
halকি
هُنَّ
hunnaতারা
كَٰشِفَٰتُ
kāshifātuরক্ষাকারী (হতে পারবে)
ضُرِّهِۦٓ
ḍurrihiতার অনিষ্ট (হ'তে)
أَوۡ
awঅথবা
أَرَادَنِي
arādanīতিনি আমাকে চান
بِرَحۡمَةٍ
biraḥmatinঅনুগ্রহ (করতে)
هَلۡ
halকি
هُنَّ
hunnaতারা
مُمۡسِكَٰتُ
mum'sikātuবাধাদানকারী (হতে পারবে)
رَحۡمَتِهِۦۚ
raḥmatihiতার অনুগ্রহকে"
قُلۡ
qulবলো
حَسۡبِيَ
ḥasbiya"আমার জন্যে যথেষ্ট
ٱللَّهُۖ
l-lahu"আল্লাহ
عَلَيۡهِ
ʿalayhiতাঁরই উপর
يَتَوَكَّلُ
yatawakkaluনির্ভর করে থাকে
ٱلۡمُتَوَكِّلُونَ
l-mutawakilūnaনির্ভরকারীরা"
٣٨
তুমি যদি তাদেরকে জিজ্ঞেস কর- আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে কে? তারা অবশ্য অবশ্যই বলবে, আল্লাহ। তোমরা কি চিন্তা করে দেখেছ যে, আল্লাহ আমার ক্ষতি করতে চাইলে আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাক, তারা কি সে ক্ষতি দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চাইলে, তারা কি তাঁর অনুগ্রহ ঠেকাতে পারবে? বল, আমার জন্য আল্লাহ্ই যথেষ্ট, নির্ভরকারীরা তাঁর উপরই নির্ভর করে।
39:39
قُلۡ
qulবলো
يَٰقَوۡمِ
yāqawmi"হে আমার জাতি
ٱعۡمَلُواْ
iʿ'malūতোমরা কাজ করো
عَلَىٰ
ʿalāউপর
مَكَانَتِكُمۡ
makānatikumতোমাদের অবস্থার
إِنِّي
innīনিশ্চয়ই আমি
عَٰمِلٞۖ
ʿāmilunকাজ করে যাচ্ছি
فَسَوۡفَ
fasawfaশীঘ্রই অতঃপর
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জানবে
٣٩
বল, হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের পথ ও মত অনুযায়ী কাজ করে যাও, আমিও কাজ করে যাচ্ছি, অচিরেই তোমরা জানতে পারবে
39:40
مَن
manকার উপর
يَأۡتِيهِ
yatīhiআসবে
عَذَابٞ
ʿadhābunশাস্তি
يُخۡزِيهِ
yukh'zīhiতাকে লাঞ্ছিত করবে
وَيَحِلُّ
wayaḥilluও আপতিত হবে
عَلَيۡهِ
ʿalayhiতার উপর
عَذَابٞ
ʿadhābunশাস্তি
مُّقِيمٌ
muqīmunস্থায়ী"
٤٠
কার উপর আসে অপমানজনক শাস্তি, আর কার উপর পতিত হয় স্থায়ী ‘আযাব।
39:41
إِنَّآ
innāনিশ্চয়ই আমরা
أَنزَلۡنَا
anzalnāআমরা অবতীর্ণ করেছি
عَلَيۡكَ
ʿalaykaতোমার উপর
ٱلۡكِتَٰبَ
l-kitāba(এই) কিতাব
لِلنَّاسِ
lilnnāsiমানুষের জন্যে
بِٱلۡحَقِّۖ
bil-ḥaqiসত্যসহ
فَمَنِ
famaniঅতঃপর যে
ٱهۡتَدَىٰ
ih'tadāসৎপথ গ্রহন করে
فَلِنَفۡسِهِۦۖ
falinafsihiতা তার নিজের জন্যে
وَمَن
wamanএবং যে
ضَلَّ
ḍallaপথভ্রষ্ট হয়
فَإِنَّمَا
fa-innamāমূলতঃ তখন
يَضِلُّ
yaḍilluসে বিপথে চলে
عَلَيۡهَاۖ
ʿalayhāতার নিজের বিরুদ্ধে
وَمَآ
wamāএবং নও
أَنتَ
antaতুমি
عَلَيۡهِم
ʿalayhimতাদের উপর
بِوَكِيلٍ
biwakīlinতত্ত্বাবধায়ক
٤١
আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি মানুষের (শিক্ষা গ্রহণের) জন্য সত্য (দ্বীন) সহকারে। অতঃপর যে সঠিক পথে চলবে, নিজের কল্যাণের জন্যই চলবে। আর যে বিভ্রান্ত হবে, বিভ্রান্ত হবে কেবল নিজের ক্ষতি করার জন্য; তুমি তাদের (কাজের) জন্য যিম্মাদার নও।
39:42
ٱللَّهُ
al-lahuআল্লাই
يَتَوَفَّى
yatawaffāহরণ করেন
ٱلۡأَنفُسَ
l-anfusaপ্রাণসমূহকে (রূহগুলোকে)
حِينَ
ḥīnaসময়
مَوۡتِهَا
mawtihāতার মৃত্যুর
وَٱلَّتِي
wa-allatīএবং তারও (যে)
لَمۡ
lamনাই
تَمُتۡ
tamutমরে (কিন্তু)
فِي
fīমধ্যে (থাকে)
مَنَامِهَاۖ
manāmihāতার ঘুমের
فَيُمۡسِكُ
fayum'sikuঅতঃপর প্রাণকে ধরে রাখেন
ٱلَّتِي
allatīযার
قَضَىٰ
qaḍāঅবধারিত হয়েছে
عَلَيۡهَا
ʿalayhāতাদের উপর
ٱلۡمَوۡتَ
l-mawtaমৃত্যু
وَيُرۡسِلُ
wayur'siluএবং ফিরিয়ে দেন
ٱلۡأُخۡرَىٰٓ
l-ukh'rāঅন্যদের (রূহগুলোকে)
إِلَىٰٓ
ilāপর্যন্ত
أَجَلٖ
ajalinএকটি মেয়াদ
مُّسَمًّىۚ
musammanনির্দিষ্ট
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fīমধ্যে আছে
ذَٰلِكَ
dhālikaএর
لَأٓيَٰتٖ
laāyātinঅবশ্যই নিদর্শনাবলী
لِّقَوۡمٖ
liqawminলোকদের জন্যে
يَتَفَكَّرُونَ
yatafakkarūna(যারা) চিন্তা ভাবনা করে
٤٢
আল্লাহ প্রাণ গ্রহণ করেন সেগুলোর মৃত্যুর সময়, আর যারা মরেনি তাদের নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গেছে তার (প্রাণ) রেখে দেন, আর অন্যগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। যারা চিন্তা গবেষণা করে তাদের জন্য এতে বহু নিদর্শন আছে।
39:43
أَمِ
amiকি
ٱتَّخَذُواْ
ittakhadhūতারা গ্রহণ করেছে
مِن
minমধ্য হতে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ
شُفَعَآءَۚ
shufaʿāa(অন্যান্যদেরকে) সুপারিশকারী রূপে
قُلۡ
qulবলো
أَوَلَوۡ
awalaw"যদিও তবুওকি
كَانُواْ
kānūতারা হলো (এমন যে)
لَا
lāনা
يَمۡلِكُونَ
yamlikūnaক্ষমতা রাখে
شَيۡـٔٗا
shayanকোনো কিছুরই
وَلَا
walāএবং না
يَعۡقِلُونَ
yaʿqilūnaতারা বুঝেও"
٤٣
তারা কি আল্লাহকে ছাড়া (অন্যদেরকে নিজেদের মুক্তির জন্য) সুপারিশকারী বানিয়ে নিয়েছে? বল- তারা কোন কিছুর মালিক না হওয়া সত্ত্বেও, আর তারা না বুঝলেও?
39:44
قُل
qulবলো
لِّلَّهِ
lillahi"আল্লাহরই (এখতিয়ারভুক্ত)
ٱلشَّفَٰعَةُ
l-shafāʿatuসুপারিশ
جَمِيعٗاۖ
jamīʿanসকল
لَّهُۥ
lahuতাঁরই
مُلۡكُ
mul'kuসার্বভৌমত্ব
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশের
وَٱلۡأَرۡضِۖ
wal-arḍiও পৃথিবীর
ثُمَّ
thummaএরপর
إِلَيۡهِ
ilayhiতাঁরই দিকে
تُرۡجَعُونَ
tur'jaʿūnaতোমাদেরকে ফিরিয়ে আনা হবে"
٤٤
বল- শাফা‘আত সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারভুক্ত। আকাশ ও পৃথিবীর রাজত্ব তাঁরই, অতঃপর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।
39:45
وَإِذَا
wa-idhāএবং যখন
ذُكِرَ
dhukiraউল্লেখ করা হয়
ٱللَّهُ
l-lahuআল্লাহর
وَحۡدَهُ
waḥdahuতাঁর একারই
ٱشۡمَأَزَّتۡ
ish'ma-azzatসংকুচিত হয় বিতৃষ্ণায়
قُلُوبُ
qulūbuঅন্তরসমূহ
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
لَا
lāনা
يُؤۡمِنُونَ
yu'minūnaবিশ্বাস করে
بِٱلۡأٓخِرَةِۖ
bil-ākhiratiপরকালের উপর
وَإِذَا
wa-idhāএবং যখন
ذُكِرَ
dhukiraউল্লেখ করা হয়
ٱلَّذِينَ
alladhīna(অন্যদেরকে) যারা (আছে)
مِن
minছাড়া
دُونِهِۦٓ
dūnihiতিনি
إِذَا
idhāতখন
هُمۡ
humতারা
يَسۡتَبۡشِرُونَ
yastabshirūnaআনন্দে উল্লসিত হয়
٤٥
এক আল্লাহর উল্লেখ করা হলেই যারা ক্বিয়ামতে বিশ্বাস করে না, তাদের অন্তর বিতৃষ্ণায় ভরে যায়। আর আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্যের উল্লেখ করা হলেই তারা আনন্দে উৎফুল্ল হয়।
39:46
قُلِ
quliবলো
ٱللَّهُمَّ
l-lahuma"হে আল্লাহ
فَاطِرَ
fāṭiraস্রষ্টা
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশের
وَٱلۡأَرۡضِ
wal-arḍiও পৃথিবীর
عَٰلِمَ
ʿālimaখুব অবহিত
ٱلۡغَيۡبِ
l-ghaybiঅদৃশ্যের
وَٱلشَّهَٰدَةِ
wal-shahādatiও দৃশ্যের
أَنتَ
antaতুমিই
تَحۡكُمُ
taḥkumuমীমাংসা করে দিও
بَيۡنَ
baynaমাঝে
عِبَادِكَ
ʿibādikaতোমার দাসদের
فِي
fīমধ্যে
مَا
mā(ঐ বিষয়ের) যা
كَانُواْ
kānūতারা ছিলো
فِيهِ
fīhiতার মধ্যে
يَخۡتَلِفُونَ
yakhtalifūnaমতভেদ করতো"
٤٦
বল- হে আল্লাহ! আকাশ ও পৃথিবীর স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানের অধিকারী, তুমি তোমার বান্দাহদের মাঝে মীমাংসা করে দেবে যে বিষয়ে তারা মতভেদ করছে.
39:47
وَلَوۡ
walawএবং (এমন) যে
أَنَّ
annaযে
لِلَّذِينَ
lilladhīna(তাদের) জন্যে যারা
ظَلَمُواْ
ẓalamūসীমালঙ্ঘন করেছে
مَا
māযা কিছু
فِي
fīমধ্যে আছে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
جَمِيعٗا
jamīʿanসবই (তাদের মালিকানায়)
وَمِثۡلَهُۥ
wamith'lahuএবং তারও সমপরিমাণ
مَعَهُۥ
maʿahuতার সাথে
لَٱفۡتَدَوۡاْ
la-if'tadawতারা অবশ্যই মুক্তিপণ দিতে চাইতো
بِهِۦ
bihiতা দিয়ে
مِن
minহ'তে
سُوٓءِ
sūiকঠিন
ٱلۡعَذَابِ
l-ʿadhābiশাস্তি (বাঁচতে)
يَوۡمَ
yawmaদিনে
ٱلۡقِيَٰمَةِۚ
l-qiyāmatiক্বিয়ামাতের
وَبَدَا
wabadāএবং প্রকাশিত হবে
لَهُم
lahumতাদের জন্যে
مِّنَ
minaপক্ষ হ'তে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
مَا
māযা
لَمۡ
lamনি
يَكُونُواْ
yakūnūতারা করেছিল
يَحۡتَسِبُونَ
yaḥtasibūnaতারা ধারনাও করে
٤٧
যারা অন্যায়কারী দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু যদি তাদেরই হয়, আর তার সাথে আরো অত পরিমাণ হয়, তারা ক্বিয়ামতের কঠিন ‘আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ স্বরূপ দিতে চাইবে। সেখানে আল্লাহর নিকট থেকে তারা এমন কিছুর সম্মুখীন হবে যা তারা কক্ষনো অনুমানও করেনি।
39:48
وَبَدَا
wabadāএবং প্রকাশ হয়ে যাবে
لَهُمۡ
lahumতাদের জন্যে
سَيِّـَٔاتُ
sayyiātuমন্দ (ফল) সমূহ
مَا
māযা
كَسَبُواْ
kasabūতারা কামাই করতো
وَحَاقَ
waḥāqaএবং ঘিরে রাখবে
بِهِم
bihimতাদেরকে
مَّا
māযা
كَانُواْ
kānūতারা ছিলো
بِهِۦ
bihiসে সম্পর্কে
يَسۡتَهۡزِءُونَ
yastahziūnaঠাট্রা বিদ্রুপ করতো
٤٨
তাদের কৃতকর্মের মন্দ রূপ সেদিন প্রকাশ হয়ে পড়বে, আর তারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত তাই তাদেরকে ঘিরে ফেলবে।
39:49
فَإِذَا
fa-idhāঅতঃপর যখন
مَسَّ
massaস্পর্শ করে
ٱلۡإِنسَٰنَ
l-insānaমানুষকে
ضُرّٞ
ḍurrunকোনো দুঃখদৈন্য
دَعَانَا
daʿānāআমাদেরকে ডাকে
ثُمَّ
thummaএরপর
إِذَا
idhāযখন
خَوَّلۡنَٰهُ
khawwalnāhuতাকে আমরা দিয়েছি
نِعۡمَةٗ
niʿ'matanঅনুগ্রহ
مِّنَّا
minnāআমাদের পক্ষ হ'তে
قَالَ
qālaসে বলে
إِنَّمَآ
innamā"মূলতঃ
أُوتِيتُهُۥ
ūtītuhuতা দেওয়া হয়েছিলো আমাকে
عَلَىٰ
ʿalāকারণে
عِلۡمِۭۚ
ʿil'minজ্ঞানের"
بَلۡ
balবরং
هِيَ
hiyaএটা
فِتۡنَةٞ
fit'natunএকটি পরীক্ষা
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
أَكۡثَرَهُمۡ
aktharahumতারা অধিকাংশই
لَا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaজানে
٤٩
মানুষকে বিপদাপদ স্পর্শ করলে আমাকে ডাকে। অতঃপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নি‘মাত দিয়ে ধন্য করি তখন সে বলে- আমার জ্ঞান গরিমার বদৌলতেই আমাকে তা দেয়া হয়েছে। না, তা নয়। এটা একটা পরীক্ষা (অনুগ্রহ লাভ করে কে আল্লাহর কৃতজ্ঞ হয় আর কে নিজের বড়াই প্রকাশ করে তা দেখার জন্য)। কিন্তু (এর গুঢ়তত্ত্ব) তাদের অধিকাংশই বুঝে না।
39:50
قَدۡ
qadনিশ্চয়ই
قَالَهَا
qālahāতা বলেছিলো
ٱلَّذِينَ
alladhīna(তারাও) যারা
مِن
minপূর্বে (ছিলো)
قَبۡلِهِمۡ
qablihimতাদের
فَمَآ
famāকিন্তু না
أَغۡنَىٰ
aghnāকাছে এসেছে
عَنۡهُم
ʿanhumতাদের জন্যে
مَّا
māযা
كَانُواْ
kānūতারা
يَكۡسِبُونَ
yaksibūnaঅর্জন করতেছিলো
٥٠
তাদের আগে যারা ছিল তারাও এ কথাই বলত। কিন্তু তারা যা করত তা তাদের কোনই কাজে আসেনি।
39:51
فَأَصَابَهُمۡ
fa-aṣābahumতাদের উপর এরপর আপতিত হয়েছে
سَيِّـَٔاتُ
sayyiātuমন্দ ফলসমূহ
مَا
māযা
كَسَبُواْۚ
kasabūতারা কামাই করেছিলো
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
ظَلَمُواْ
ẓalamūসীমালঙ্ঘন করেছে
مِنۡ
minমধ্য হ'তে
هَٰٓؤُلَآءِ
hāulāiএদের
سَيُصِيبُهُمۡ
sayuṣībuhumতাদের উপর এসে পড়বে শীঘ্রই
سَيِّـَٔاتُ
sayyiātuমন্দ ফলসমূহ
مَا
māযা
كَسَبُواْ
kasabūতারা কামাই করেছে
وَمَا
wamāএবং না
هُم
humতারা
بِمُعۡجِزِينَ
bimuʿ'jizīna(আমাকে) অক্ষম করতে পারবে
٥١
তাদের কর্মের খারাপ পরিণাম তাদের উপর পতিত হয়েছিল। আর এদের মধ্যেও যারা যুলম করেছে তাদের কর্মের মন্দ পরিণাম এদেরই উপর পতিত হবে। এরা তা ব্যর্থ করতে পারবে না।
39:52
أَوَلَمۡ
awalamকি না
يَعۡلَمُوٓاْ
yaʿlamūতারা জানে
أَنَّ
annaযে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
يَبۡسُطُ
yabsuṭuপ্রশস্ত করে দেন
ٱلرِّزۡقَ
l-riz'qaজীবনের উপকরণ
لِمَن
liman(তার) জন্যে যাকে
يَشَآءُ
yashāuইচ্ছে করেন
وَيَقۡدِرُۚ
wayaqdiruএবং সংকীর্ণ করেন (যাকে চান)
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fīমধ্যে (আছে)
ذَٰلِكَ
dhālikaএর
لَأٓيَٰتٖ
laāyātinঅবশ্যই নিদর্শনাবলী
لِّقَوۡمٖ
liqawminলোকদের জন্যে
يُؤۡمِنُونَ
yu'minūna(যারা) ঈমান আনে
٥٢
এরা কি জানে না যে, আল্লাহ যার জন্য ইচ্ছে রিযক প্রশস্ত করেন আর (যার জন্য ইচ্ছে) সংকুচিত করেন? মু’মিন লোকদের জন্য অবশ্যই এতে বহু নিদর্শন আছে।
39:53
۞ قُلۡ
qulবলো
يَٰعِبَادِيَ
yāʿibādiya"হে আমার দাসরা
ٱلَّذِينَ
alladhīnaযারা
أَسۡرَفُواْ
asrafūবাড়াবাড়ি করেছো
عَلَىٰٓ
ʿalāউপর
أَنفُسِهِمۡ
anfusihimতাদের নিজেদের
لَا
lāনা
تَقۡنَطُواْ
taqnaṭūতোমরা নিরাশ হয়ো
مِن
minহ'তে
رَّحۡمَةِ
raḥmatiঅনুগ্রহ
ٱللَّهِۚ
l-lahiআল্লাহর
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
يَغۡفِرُ
yaghfiruমাফ করেন
ٱلذُّنُوبَ
l-dhunūbaপাপসমূহকে
جَمِيعًاۚ
jamīʿanসমস্তই
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
هُوَ
huwaতিনিই
ٱلۡغَفُورُ
l-ghafūruক্ষমাশীল
ٱلرَّحِيمُ
l-raḥīmuপরম দয়ালু
٥٣
বল- হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু।
39:54
وَأَنِيبُوٓاْ
wa-anībūএবং তোমরা অভিমুখী হও
إِلَىٰ
ilāদিকে
رَبِّكُمۡ
rabbikumতোমার রবের
وَأَسۡلِمُواْ
wa-aslimūএবং তোমরা আত্মসমর্পণ করো
لَهُۥ
lahuতাঁর কাছে
مِن
minমধ্য হতে
قَبۡلِ
qabli(এর) পূর্বে
أَن
anযে
يَأۡتِيَكُمُ
yatiyakumuতোমাদের উপর আসবে
ٱلۡعَذَابُ
l-ʿadhābuশাস্তি
ثُمَّ
thummaএরপর
لَا
lāনা
تُنصَرُونَ
tunṣarūnaতোমাদের সাহায্য করা হবে
٥٤
তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও আর তাঁর অনুগত হও তোমাদের কাছে ‘আযাব আসার পূর্বে। (‘আযাব এসে গেলে) তোমাদেরকে সাহায্য করা হবে না।
39:55
وَٱتَّبِعُوٓاْ
wa-ittabiʿūএবং অনুসরণ করো
أَحۡسَنَ
aḥsanaউত্তম
مَآ
māযা
أُنزِلَ
unzilaঅবতীর্ণ করা হয়েছে
إِلَيۡكُم
ilaykumতোমাদের প্রতি
مِّن
minপক্ষ হ'তে
رَّبِّكُم
rabbikumতোমাদের রবের
مِّن
minথেকে
قَبۡلِ
qabli(এর) পূর্বে
أَن
anযে
يَأۡتِيَكُمُ
yatiyakumuতোমাদের উপর আসবে
ٱلۡعَذَابُ
l-ʿadhābuশাস্তি
بَغۡتَةٗ
baghtatanহঠাৎ
وَأَنتُمۡ
wa-antumযখন তোমরা
لَا
lāনা
تَشۡعُرُونَ
tashʿurūnaটেরই পাবে
٥٥
তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে যাকে উত্তম আখ্যায়িত করা হয়েছে তোমরা সেগুলোর অনুসরণ কর তোমাদের কাছে অকস্মাৎ ‘আযাব এসে যাওয়ার পূর্বে যে বিষয়ে তোমরা টেরও পাবে না।
39:56
أَن
an(এমন না হয়) যে
تَقُولَ
taqūlaবলে
نَفۡسٞ
nafsunকেউ
يَٰحَسۡرَتَىٰ
yāḥasratā"হায়!
عَلَىٰ
ʿalā(এর) উপর
مَا
māযা
فَرَّطتُ
farraṭtuআমি অবহেলা করেছি
فِي
fīক্ষেত্রে
جَنۢبِ
janbiকর্তব্যের
ٱللَّهِ
l-lahiআল্লাহর (প্রতি)
وَإِن
wa-inএবং নিশ্চয়ই
كُنتُ
kuntuআমি ছিলাম
لَمِنَ
laminaঅবশ্যই অন্তর্ভুক্ত
ٱلسَّٰخِرِينَ
l-sākhirīnaবিদ্রুপকারীদের"
٥٦
যাতে কাউকে বলতে না হয়- হায় আফসোস! আমি আল্লাহর প্রতি (আমার কর্তব্যে) অবহেলা করেছিলাম, আর আমি তো ঠাট্টা বিদ্রূপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম।
39:57
أَوۡ
awঅথবা
تَقُولَ
taqūlaকেউ বলে
لَوۡ
law"যদি (এমন হতো)
أَنَّ
anna"যে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
هَدَىٰنِي
hadānīআমাকে পথপ্রদর্শন করতেন
لَكُنتُ
lakuntuঅবশ্যই আমি হতাম
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُتَّقِينَ
l-mutaqīnaমুত্তাকীদের"
٥٧
অথবা এ কথা যেন বলতে না হয় যে, আল্লাহ যদি আমাকে সঠিক পথ দেখাতেন, তাহলে আমি অবশ্যই মুত্তাক্বীদের অন্তর্ভুক্ত হতাম।
39:58
أَوۡ
awঅথবা
تَقُولَ
taqūlaকেউ বলে
حِينَ
ḥīnaযখন
تَرَى
tarāদেখবে
ٱلۡعَذَابَ
l-ʿadhābaশাস্তি
لَوۡ
law"যদি (সম্ভব হতো)
أَنَّ
annaযে
لِي
līআমার জন্যে
كَرَّةٗ
karratanএকবার প্রত্যাবর্তন
فَأَكُونَ
fa-akūnaহতাম আমি তবে
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُحۡسِنِينَ
l-muḥ'sinīnaসৎকর্মপরায়ণদের"
٥٨
অথবা শাস্তি দেখার পর কাউকে যেন বলতে না হয়, আমাকে যদি একবার (পৃথিবীতে) ফিরে যাবার সুযোগ দেয়া হত, তাহলে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম।
39:59
بَلَىٰ
balā"(বলা হবে) কেন নয়
قَدۡ
qadনিশ্চয়ই
جَآءَتۡكَ
jāatkaতোমার কাছে এসেছিলো
ءَايَٰتِي
āyātīআমার নিদর্শনাবলী
فَكَذَّبۡتَ
fakadhabtaতুমি তখন মিথ্যা বলেছিলে
بِهَا
bihāতা
وَٱسۡتَكۡبَرۡتَ
wa-is'takbartaএবং তুমি অহংকার করেছিলে
وَكُنتَ
wakuntaএবং তুমি হয়েছিলে
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡكَٰفِرِينَ
l-kāfirīnaকাফেরদের
٥٩
(তাকে উত্তর দেয়া হবে) না, বরং তোমার কাছে আমার নিদর্শন এসেছিল, তখন তুমি সেগুলোকে মিথ্যে বলে অস্বীকার করেছিলে, অহংকার করেছিলে আর কাফিরদের অন্তর্ভুক্ত ছিলে।
39:60
وَيَوۡمَ
wayawmaএবং দিনে
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiক্বিয়ামাতের
تَرَى
tarāতুমি দেখবে
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
كَذَبُواْ
kadhabūমিথ্যারোপ করেছে
عَلَى
ʿalāউপর
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وُجُوهُهُم
wujūhuhumতাদের মুখগুলো
مُّسۡوَدَّةٌۚ
mus'waddatunকালো (হয়ে গিয়েছে)
أَلَيۡسَ
alaysaনয় কি
فِي
fīমধ্যে
جَهَنَّمَ
jahannamaজাহান্নামের
مَثۡوٗى
mathwanআবাসস্থল (যথেষ্ঠ)
لِّلۡمُتَكَبِّرِينَ
lil'mutakabbirīnaঅহংকারকারীদের জন্যে
٦٠
যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে ক্বিয়ামতের দিনে তুমি তাদের মুখগুলো কালো দেখতে পাবে. অহংকারীদের আবাসস্থল কি জাহান্নামে নয়?
39:61
وَيُنَجِّي
wayunajjīএবং উদ্ধার করবেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
ٱتَّقَوۡاْ
ittaqawআত্মরক্ষা করেছিলো
بِمَفَازَتِهِمۡ
bimafāzatihimতাদের সাফল্যসহ
لَا
lāনা
يَمَسُّهُمُ
yamassuhumuতাদেরকে স্পর্শ করবে
ٱلسُّوٓءُ
l-sūuঅমঙ্গল
وَلَا
walāআর না
هُمۡ
humতারা
يَحۡزَنُونَ
yaḥzanūnaচিন্তিত হবে
٦١
আর আল্লাহ মুত্তাক্বীদেরকে রক্ষা করবেন তাদের সফলতার কারণে। কোন খারাবী তাদেরকে স্পর্শ করবে না, আর তারা দুঃখিতও হবে না।
39:62
ٱللَّهُ
al-lahuআল্লাহ
خَٰلِقُ
khāliquস্রষ্টা
كُلِّ
kulliপ্রত্যেক
شَيۡءٖۖ
shayinজিনিসের
وَهُوَ
wahuwaএবং তিনি
عَلَىٰ
ʿalāউপর
كُلِّ
kulliসব
شَيۡءٖ
shayinজিনিসের
وَكِيلٞ
wakīlunকর্মবিধায়ক
٦٢
আল্লাহ সব কিছুর স্রষ্টা আর তিনি সব কিছুর অভিভাবক এবং কর্ম সম্পাদনকারী।
39:63
لَّهُۥ
lahuতাঁরই (কাছে রক্ষিত)
مَقَالِيدُ
maqālīduচাবিসমূহ
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশের
وَٱلۡأَرۡضِۗ
wal-arḍiও পৃথিবীর
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
كَفَرُواْ
kafarūঅমান্য করেছে
بِـَٔايَٰتِ
biāyātiআয়াতগুলোকে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
هُمُ
humuতারাই
ٱلۡخَٰسِرُونَ
l-khāsirūnaক্ষতিগ্রস্ত
٦٣
আসমান আর যমীনের কুঞ্জি তাঁরই হাতে, আর যারা আল্লাহর নিদর্শনগুলোকে অস্বীকার করে, তারাই তো ক্ষতিগ্রস্ত।
39:64
قُلۡ
qul(হে নাবী) বলো
أَفَغَيۡرَ
afaghayra"তবে কি ব্যতীত
ٱللَّهِ
l-lahiআল্লাহ
تَأۡمُرُوٓنِّيٓ
tamurūnnīআমাকে তোমরা নির্দেশ দিচ্ছো (যে)
أَعۡبُدُ
aʿbuduইবাদাত করবো আমি (অন্যকে)
أَيُّهَا
ayyuhāও হে
ٱلۡجَٰهِلُونَ
l-jāhilūnaঅজ্ঞ লোকেরা"
٦٤
বল, ওহে অজ্ঞরা! তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্যের ‘ইবাদাত করার আদেশ করছ?
39:65
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
أُوحِيَ
ūḥiyaওহী করা হয়েছে
إِلَيۡكَ
ilaykaতোমার প্রতি
وَإِلَى
wa-ilāএবং প্রতি
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
مِن
minমধ্য হতে
قَبۡلِكَ
qablikaতোমার পূর্বে (ছিলো)
لَئِنۡ
la-inঅবশ্য যদি
أَشۡرَكۡتَ
ashraktaতুমি শরিক করো
لَيَحۡبَطَنَّ
layaḥbaṭannaবিনষ্ট হবে যাবেই
عَمَلُكَ
ʿamalukaতোমার কৃতকর্ম
وَلَتَكُونَنَّ
walatakūnannaএবং তুমি অবশ্যই হয়ে যাবে
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡخَٰسِرِينَ
l-khāsirīnaক্ষতিগ্রস্তদের
٦٥
কিন্তু তোমার কাছে আর তোমাদের পূর্ববর্তীদের কাছে ওয়াহী করা হয়েছে যে, তুমি যদি (আল্লাহর) শরীক স্থির কর, তাহলে তোমার কর্ম অবশ্য অবশ্যই নিস্ফল হয়ে যাবে, আর তুমি অবশ্য অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
39:66
بَلِ
baliবরং
ٱللَّهَ
l-lahaআল্লাহরই
فَٱعۡبُدۡ
fa-uʿ'budতুমি তাই ইবাদাত করো
وَكُن
wakunএবং হয়ে যাও
مِّنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلشَّٰكِرِينَ
l-shākirīnaকৃতজ্ঞদের
٦٦
না, বরং আল্লাহর ‘ইবাদাত কর, আর শুকরগুজারদের অন্তর্ভুক্ত হও।
39:67
وَمَا
wamāএবং না
قَدَرُواْ
qadarūতারা সম্মান করে
ٱللَّهَ
l-lahaআল্লাহর
حَقَّ
ḥaqqaযথোচিত
قَدۡرِهِۦ
qadrihiতাঁর সম্মান
وَٱلۡأَرۡضُ
wal-arḍuঅথচ পৃথিবী
جَمِيعٗا
jamīʿanসবটাই
قَبۡضَتُهُۥ
qabḍatuhuতাঁরই মুঠিতে হবে
يَوۡمَ
yawmaদিনে
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiক্বিয়ামাতের
وَٱلسَّمَٰوَٰتُ
wal-samāwātuও আকাশ (থাকবে)
مَطۡوِيَّٰتُۢ
maṭwiyyātunগুটানো অবস্থায়
بِيَمِينِهِۦۚ
biyamīnihiতাঁর ডান হাতের মধ্যে
سُبۡحَٰنَهُۥ
sub'ḥānahuতিনি মহান পবিত্র
وَتَعَٰلَىٰ
wataʿālāও বহু ঊর্ধ্বে
عَمَّا
ʿammāতা হ'তে যা
يُشۡرِكُونَ
yush'rikūnaতারা শরিক করে
٦٧
তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। ক্বিয়ামতের দিন সমগ্র পৃথিবী তাঁর হাতের মুষ্ঠিতে থাকবে, আর আকাশমন্ডলী থাকবে ভাঁজ করা অবস্থায় তাঁর ডান হাতে। মাহাত্ম্য তাঁরই, তারা যাদেরকে তাঁর শরীক করে তিনি তাদের বহু ঊর্ধ্বে।
39:68
وَنُفِخَ
wanufikhaএবং ফুঁ দেওয়া হবে
فِي
fīমধ্যে
ٱلصُّورِ
l-ṣūriশিংগার
فَصَعِقَ
faṣaʿiqaঅতঃপর মূর্ছা যাবে
مَن
manযারা
فِي
fīমধ্যে (আছে)
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশের
وَمَن
wamanও যারা
فِي
fīমধ্যে আছে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
إِلَّا
illāএ ছাড়া
مَن
manযাদেরকে
شَآءَ
shāaইচ্ছে করবেন
ٱللَّهُۖ
l-lahuআল্লাহ
ثُمَّ
thummaএরপর
نُفِخَ
nufikhaফুঁ দেওয়া হবে
فِيهِ
fīhiতার মধ্যে
أُخۡرَىٰ
ukh'rāআবার
فَإِذَا
fa-idhāফলে তখন
هُمۡ
humতারা
قِيَامٞ
qiyāmunদাঁড়িয়ে
يَنظُرُونَ
yanẓurūnaদেখতে থাকবে
٦٨
আর যখন শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে তখন মুর্ছিত হয়ে পড়বে যারা আছে আকাশে আর যারা আছে যমীনে, তবে আল্লাহর ইচ্ছেয় এত্থেকে যে রেহাই পাবে তার কথা ভিন্ন। অতঃপর শিঙ্গায় আবার ফুঁ দেয়া হবে, তখন তারা উঠে দাঁড়িয়ে তাকাতে থাকবে।
39:69
وَأَشۡرَقَتِ
wa-ashraqatiএবং উদ্ভাসিত হবে
ٱلۡأَرۡضُ
l-arḍuপৃথিবী
بِنُورِ
binūriদিয়ে আলো (আলোতে)
رَبِّهَا
rabbihāতাঁর রবের
وَوُضِعَ
wawuḍiʿaএবং উপস্হিত করা হবে
ٱلۡكِتَٰبُ
l-kitābuআমলনামা
وَجِاْيٓءَ
wajīaএবং উপস্থিত করা হবে
بِٱلنَّبِيِّـۧنَ
bil-nabiyīnaনাবী (রাসূল)গণকে
وَٱلشُّهَدَآءِ
wal-shuhadāiও সাক্ষীদেরকে
وَقُضِيَ
waquḍiyaএবং মীমাংসা করে দেওয়া হবে
بَيۡنَهُم
baynahumতাদের মাঝে
بِٱلۡحَقِّ
bil-ḥaqiন্যায়ভাবে
وَهُمۡ
wahumএবং তাদের (উপর)
لَا
lāনা
يُظۡلَمُونَ
yuẓ'lamūnaঅবিচার করা হবে
٦٩
পৃথিবী তার প্রতিপালকের জ্যোতিতে ঝলমল করে উঠবে, আর ‘আমালনামা সামনে আনা হবে। নবীগণ ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে। সকলের মাঝে ন্যায়পরায়ণতার সাথে বিচার করা হবে, তাদের প্রতি যুলম করা হবে না।
39:70
وَوُفِّيَتۡ
wawuffiyatএবং পূর্ণ (প্রতিফল) দেওয়া হবে
كُلُّ
kulluপ্রত্যেক
نَفۡسٖ
nafsinব্যক্তিকে
مَّا
māযা
عَمِلَتۡ
ʿamilatসে কর্মে করেছে
وَهُوَ
wahuwaএবং তিনি
أَعۡلَمُ
aʿlamuখুব জানেন
بِمَا
bimāঐ সম্পর্কে যা
يَفۡعَلُونَ
yafʿalūnaতারা করে
٧٠
প্রত্যেকের কাজের পূর্ণ প্রতিফল দেয়া হবে। লোকেরা যা করে তা তিনি খুব ভালভাবেই জানেন।
39:71
وَسِيقَ
wasīqaএবং তাড়িয়ে নেওয়া হবে
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
كَفَرُوٓاْ
kafarūঅস্বীকার করেছে
إِلَىٰ
ilāদিকে
جَهَنَّمَ
jahannamaজাহান্নামের
زُمَرًاۖ
zumaranদলে দলে
حَتَّىٰٓ
ḥattāশেষ পর্যন্ত
إِذَا
idhāযখন
جَآءُوهَا
jāūhāতার (কাছে) আসবে
فُتِحَتۡ
futiḥatখুলে দেওয়া হবে
أَبۡوَٰبُهَا
abwābuhāতার ফটকগুলো
وَقَالَ
waqālaএবং বলবে
لَهُمۡ
lahumতাদেরকে
خَزَنَتُهَآ
khazanatuhāতার রক্ষীরা
أَلَمۡ
alam"নি কি
يَأۡتِكُمۡ
yatikumতোমাদের কাছে আসে
رُسُلٞ
rusulunরাসূলগণ
مِّنكُمۡ
minkumতোমাদের মধ্য হ'তে
يَتۡلُونَ
yatlūnaতারা আবৃত্তি করে শুনাতো
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের কাছে
ءَايَٰتِ
āyātiআয়াতসমূহ
رَبِّكُمۡ
rabbikumতোমাদের রবের
وَيُنذِرُونَكُمۡ
wayundhirūnakumও তোমাদেরকে সতর্ক করতো
لِقَآءَ
liqāaসাক্ষাতের
يَوۡمِكُمۡ
yawmikumতোমাদের দিনের
هَٰذَاۚ
hādhāএই"
قَالُواْ
qālūতারা বলবে
بَلَىٰ
balā"অবশ্যই (এসেছিলো)"
وَلَٰكِنۡ
walākinকিন্তু
حَقَّتۡ
ḥaqqatঅবধারিত হয়েছিলো
كَلِمَةُ
kalimatuবাণী
ٱلۡعَذَابِ
l-ʿadhābiশাস্তির
عَلَى
ʿalāউপর
ٱلۡكَٰفِرِينَ
l-kāfirīnaকাফেরদের
٧١
কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। শেষে যখন তারা সেখানে পোঁছবে, তখন তার দরজাগুলো খুলে দেয়া হবে। তখন জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে- তোমাদের কাছে তোমাদেরই ভিতর থেকে কি রসূলগণ আসেননি যারা তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের আয়াত পড়ে শোনাতেন আর তোমাদেরকে যে এ দিনের সাক্ষাৎ করতে হবে এ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করতেন? তারা বলবে- হাঁ, এসেছিল। কিন্তু (এ স্বীকারোক্তি সত্ত্বেও) কাফিরদের প্রতি শাস্তির ফয়সালা অবধারিত হয়ে গেছে।
39:72
قِيلَ
qīlaবলা হবে
ٱدۡخُلُوٓاْ
ud'khulū"তোমরা প্রবেশ করো
أَبۡوَٰبَ
abwābaদরজাসমূহে
جَهَنَّمَ
jahannamaজাহান্নামের
خَٰلِدِينَ
khālidīnaচিরস্থায়ী হবে
فِيهَاۖ
fīhāতার মধ্যে
فَبِئۡسَ
fabi'saঅতঃপর কত নিকৃষ্ট
مَثۡوَى
mathwāআবাসস্থল
ٱلۡمُتَكَبِّرِينَ
l-mutakabirīnaঅহংকারীদের"
٧٢
তাদেরকে বলা হবে- জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ কর, তোমাদেরকে চিরকাল এখানে থাকতে হবে। অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট!
39:73
وَسِيقَ
wasīqaএবং নিয়ে যাওয়া হবে
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
ٱتَّقَوۡاْ
ittaqawবেঁচে থাকতো
رَبَّهُمۡ
rabbahumতাদের রবের
إِلَى
ilāদিকে
ٱلۡجَنَّةِ
l-janatiজান্নাতের
زُمَرًاۖ
zumaranদলে দলে
حَتَّىٰٓ
ḥattāশেষ পর্যন্ত
إِذَا
idhāযখন
جَآءُوهَا
jāūhāতার (কাছে) আসবে
وَفُتِحَتۡ
wafutiḥatএবং খুলে দেওয়া হবে
أَبۡوَٰبُهَا
abwābuhāতার দরজাগুলো
وَقَالَ
waqālaএবং বলবে
لَهُمۡ
lahumতাদেরকে
خَزَنَتُهَا
khazanatuhāতার রক্ষীরা
سَلَٰمٌ
salāmun"সালাম
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
طِبۡتُمۡ
ṭib'tumতোমরা সুখী হও
فَٱدۡخُلُوهَا
fa-ud'khulūhāতাতে তোমরা অতঃপর প্রবেশ করো
خَٰلِدِينَ
khālidīnaতোমরা চিরস্থায়ী হবে (সেখানে)."
٧٣
যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে এসে পৌঁছবে, জান্নাতের দরজাগুলো (পূর্ব থেকেই) উন্মুক্ত (দেখতে পাবে)। জান্নাতের দ্বার রক্ষীরা বলবে- তোমাদের উপর শান্তি (বর্ষিত হোক), চমৎকার কাজ করেছ তোমরা, কাজেই চিরকালের জন্য এতে প্রবেশ কর।
39:74
وَقَالُواْ
waqālūএবং তারা বলবে
ٱلۡحَمۡدُ
l-ḥamdu"সব প্রশংসা (ও শোকর)
لِلَّهِ
lillahiআল্লাহর জন্যে
ٱلَّذِي
alladhīযিনি
صَدَقَنَا
ṣadaqanāআমাদেরকে সত্য করে দেখিয়েছেন
وَعۡدَهُۥ
waʿdahuতাঁর প্রতিশ্রুতি
وَأَوۡرَثَنَا
wa-awrathanāএবং আমাদেরকে অধিকারী করেছেন
ٱلۡأَرۡضَ
l-arḍaএ-স্হানের
نَتَبَوَّأُ
natabawwa-uবসবাস করবো আমরা
مِنَ
minaমধ্য হ'তে
ٱلۡجَنَّةِ
l-janatiজান্নাতের
حَيۡثُ
ḥaythuযেখানে
نَشَآءُۖ
nashāuইচ্ছে করবো আমরা
فَنِعۡمَ
faniʿ'maঅতএব কত উত্তম
أَجۡرُ
ajruপুরস্কার
ٱلۡعَٰمِلِينَ
l-ʿāmilīnaসৎকর্মসম্পাদনকারীদের"
٧٤
(জান্নাতে প্রবেশ করে) তারা বলবে- সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তাঁর ও‘য়াদাকে সত্যিকারভাবে পূর্ণ করেছেন, আর আমাদেরকে (জান্নাতের) যমীনের অধিকারী বানিয়ে দিয়েছেন। আমরা জান্নাতের যেথায় ইচ্ছে বসবাসের জায়গা ক’রে নিতে পারি। সৎকর্মশীলদের প্রতিফল কতই না উত্তম!
39:75
وَتَرَى
watarāএবং দেখবে তুমি
ٱلۡمَلَٰٓئِكَةَ
l-malāikataফেরেশতাদেরকে
حَآفِّينَ
ḥāffīnaঘিরে থাকতে
مِنۡ
minথেকে
حَوۡلِ
ḥawliপাশ
ٱلۡعَرۡشِ
l-ʿarshiআরশের
يُسَبِّحُونَ
yusabbiḥūnaতারা মহিমা ঘোষণা করতে থাকবে
بِحَمۡدِ
biḥamdiপ্রশংসাসহ
رَبِّهِمۡۚ
rabbihimতাদের রবের
وَقُضِيَ
waquḍiyaএবং বিচার করে দেওয়া হবে
بَيۡنَهُم
baynahumতাদের মাঝে
بِٱلۡحَقِّۚ
bil-ḥaqiন্যায়ভাবে
وَقِيلَ
waqīlaএবং বলা হবে
ٱلۡحَمۡدُ
l-ḥamdu"সকল প্রশংসা
لِلَّهِ
lillahiআল্লাহর জন্যে
رَبِّ
rabbi(যিনি) রব
ٱلۡعَٰلَمِينَ
l-ʿālamīnaবিশ্বজগতের"
٧٥
তুমি ফেরেশতাদেরকে ‘আরশের চারপাশ ঘিরে তাদের প্রতিপালকের মাহাত্ম্য ঘোষণা ও প্রশংসা করতে দেখতে পাবে। মানুষের মাঝে ন্যায়নিষ্ঠার সঙ্গে বিচার-ফয়সালা করা হবে। আর ঘোষণা দেয়া হবে যে, যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য।
Surah 40
Ghafirغافر
40:1
حمٓ
hha-meemহা-মীম
١
হা-মীম।
40:2
تَنزِيلُ
tanzīluঅবতীর্ণ করা
ٱلۡكِتَٰبِ
l-kitābi(এই) কিতাব
مِنَ
minaপক্ষ হ'তে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
ٱلۡعَزِيزِ
l-ʿazīzi(যিনি) পরাক্রমশালী
ٱلۡعَلِيمِ
l-ʿalīmiসর্বজ্ঞ
٢
এ কিতাব নাযিল হয়েছে মহা প্রতাপের অধিকারী সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে।
40:3
غَافِرِ
ghāfiri(যিনি) ক্ষমাকারী
ٱلذَّنۢبِ
l-dhanbiপাপ
وَقَابِلِ
waqābiliএবং কবুলকারী
ٱلتَّوۡبِ
l-tawbiতওবা
شَدِيدِ
shadīdiকঠোর
ٱلۡعِقَابِ
l-ʿiqābiশাস্তিদানে
ذِي
dhīমালিক
ٱلطَّوۡلِۖ
l-ṭawliঅনুগ্রহের
لَآ
lāনেই
إِلَٰهَ
ilāhaকোনো ইলাহ
إِلَّا
illāছাড়া
هُوَۖ
huwaতিনি
إِلَيۡهِ
ilayhiতাঁরই দিকে
ٱلۡمَصِيرُ
l-maṣīruপ্রত্যাবর্তন (হবে সকলের)
٣
যিনি পাপ ক্ষমাকারী, তাওবাহ কবূলকারী, কঠোর শাস্তিদাতা, বড়ই অনুগ্রহশীল, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, প্রত্যাবর্তন তাঁরই কাছে।
40:4
مَا
māনা
يُجَٰدِلُ
yujādiluতর্ক করে
فِيٓ
fīক্ষেত্রে
ءَايَٰتِ
āyātiনিদর্শনাবলীর
ٱللَّهِ
l-lahiআল্লাহর
إِلَّا
illāএ ব্যতীত
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُواْ
kafarūঅস্বীকার করেছে
فَلَا
falāসুতরাং না (যেন)
يَغۡرُرۡكَ
yaghrur'kaতোমাকে বিভ্রান্ত করে
تَقَلُّبُهُمۡ
taqallubuhumতাদের বিচরণ
فِي
fīমধ্যে
ٱلۡبِلَٰدِ
l-bilādiদেশে-বিদেশে
٤
কাফিররা ছাড়া অন্য কেউ আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করে না। কাজেই দেশে দেশে তাদের অবাধ বিচরণ তোমাকে যেন ধোঁকায় না ফেলে।
40:5
كَذَّبَتۡ
kadhabatমিথ্যারোপ করেছিলো
قَبۡلَهُمۡ
qablahumতাদের পূর্বে
قَوۡمُ
qawmuজাতি
نُوحٖ
nūḥinনূহের
وَٱلۡأَحۡزَابُ
wal-aḥzābuএবং (অন্যান্য) দলসমূহও
مِنۢ
minমধ্য হতে
بَعۡدِهِمۡۖ
baʿdihimপরে তাদের
وَهَمَّتۡ
wahammatএবং অভিসন্ধি করেছিলো
كُلُّ
kulluপ্রত্যেক
أُمَّةِۭ
ummatinজাতি
بِرَسُولِهِمۡ
birasūlihimতাদের রাসূলের সম্পর্কে
لِيَأۡخُذُوهُۖ
liyakhudhūhuতাকে পাকড়াও করার জন্যে
وَجَٰدَلُواْ
wajādalūএবং তারা যুক্তিতর্কে মত্তে ছিলো
بِٱلۡبَٰطِلِ
bil-bāṭiliঅসার (অস্ত্র) দিয়ে
لِيُدۡحِضُواْ
liyud'ḥiḍūব্যর্থ করে দেয়ার জন্যে
بِهِ
bihiতা দিয়ে
ٱلۡحَقَّ
l-ḥaqaসত্যকে
فَأَخَذۡتُهُمۡۖ
fa-akhadhtuhumফলে আমি পাকড়াও করেছি তাদেরকে
فَكَيۡفَ
fakayfaসুতরাং (দেখো) কেমন
كَانَ
kānaছিলো
عِقَابِ
ʿiqābiআমার শাস্তি
٥
এদের পূর্বে নূহের জাতি আর তাদের পরে বহু দল-গোষ্ঠী (রসূলদেরকে) অস্বীকার করেছিল। প্রত্যেক জাতি তাদের রসূলের বিরুদ্ধে চক্রান্ত করেছিল তাকে পাকড়াও করার জন্য, আর অসার অস্ত্রের সাহায্যে বিরোধিতায় লিপ্ত হয়েছিল তা দিয়ে সত্যকে খন্ডন করার জন্য। ফলে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। অতঃপর দেখ, কেমন কঠোর ছিল আমার শাস্তি।
40:6
وَكَذَٰلِكَ
wakadhālikaএবং এরূপে
حَقَّتۡ
ḥaqqatসত্য হলো
كَلِمَتُ
kalimatuবাণী
رَبِّكَ
rabbikaতোমার রবের
عَلَى
ʿalāউপর
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
كَفَرُوٓاْ
kafarūঅস্বীকার করেছিলো
أَنَّهُمۡ
annahumতারা যে
أَصۡحَٰبُ
aṣḥābuঅধিবাসী
ٱلنَّارِ
l-nāriজাহান্নামের
٦
এভাবে কাফিরদের ব্যাপারে তোমার প্রতিপালকের বাণী সত্য প্রমাণিত হল যে, তারা জাহান্নামের অধিবাসী।
40:7
ٱلَّذِينَ
alladhīnaযারা
يَحۡمِلُونَ
yaḥmilūnaধারণ করছে
ٱلۡعَرۡشَ
l-ʿarsha(আল্লাহর) আরশ
وَمَنۡ
wamanএবং যারা (আছে)
حَوۡلَهُۥ
ḥawlahuতার চার পাশে
يُسَبِّحُونَ
yusabbiḥūnaতারা মহিমা ঘোষণা করছে
بِحَمۡدِ
biḥamdiপ্রশংসাসহ
رَبِّهِمۡ
rabbihimতাদের রবের
وَيُؤۡمِنُونَ
wayu'minūnaএবং তারা ঈমান রাখে
بِهِۦ
bihiতাঁর উপর
وَيَسۡتَغۡفِرُونَ
wayastaghfirūnaএবং তারা ক্ষমা প্রার্থনা করছে
لِلَّذِينَ
lilladhīna(তাদের) জন্যে যারা
ءَامَنُواْۖ
āmanūঈমান আনে
رَبَّنَا
rabbanā"(তারা বলে) হে আমাদের রব
وَسِعۡتَ
wasiʿ'taতুমি ঘিরে রেখেছো
كُلَّ
kullaপ্রত্যেক
شَيۡءٖ
shayinজিনিস
رَّحۡمَةٗ
raḥmatanঅনুগ্রহে
وَعِلۡمٗا
waʿil'manও জ্ঞানে
فَٱغۡفِرۡ
fa-igh'firতাই মাফ করো
لِلَّذِينَ
lilladhīna(তাদের)-কে যারা
تَابُواْ
tābūতওবা করে
وَٱتَّبَعُواْ
wa-ittabaʿūও অনুসরণ করে
سَبِيلَكَ
sabīlakaতোমার পথ
وَقِهِمۡ
waqihimএবং তাদেরকে বাঁচাও
عَذَابَ
ʿadhābaশাস্তি (হ'তে)
ٱلۡجَحِيمِ
l-jaḥīmiজাহান্নামের
٧
যারা ‘আরশ বহন করে আছে, আর যারা আছে তার চারপাশে, তারা তাঁর প্রশংসার সাথে তাঁর মাহাত্ম্য ঘোষণা করে আর তাঁর প্রতি ঈমান পোষণ করে আর মু’মিনদের জন্য ক্ষমা প্রার্থনা ক’রে বলে- হে আমাদের প্রতিপালক! তুমি তোমার রহমত ও জ্ঞান দিয়ে সব কিছুকে বেষ্টন করে রেখেছ, কাজেই যারা তাওবাহ করে ও তোমার পথ অনুসরণ করে তাদেরকে ক্ষমা কর, আর জাহান্নামের ‘আযাব থেকে তাদেরকে রক্ষা কর।
40:8
رَبَّنَا
rabbanāহে আমাদের রব
وَأَدۡخِلۡهُمۡ
wa-adkhil'humএবং তাদের প্রবেশ করাও
جَنَّٰتِ
jannātiজান্নাত সমূহে
عَدۡنٍ
ʿadninচিরস্থায়ী
ٱلَّتِي
allatīযা
وَعَدتَّهُمۡ
waʿadttahumতাদের তুমি প্রতিশ্রুতি দিয়েছো
وَمَن
wamanএবং যারা
صَلَحَ
ṣalaḥaসৎকর্ম করেছে
مِنۡ
minমধ্যে হ'তে
ءَابَآئِهِمۡ
ābāihimতাদের বাপ-দাদাদের
وَأَزۡوَٰجِهِمۡ
wa-azwājihimও তাদের পতি-পত্নীদের
وَذُرِّيَّٰتِهِمۡۚ
wadhurriyyātihimও তাদের বংশধরদের
إِنَّكَ
innakaতুমি নিশ্চয়ই
أَنتَ
antaতুমিই
ٱلۡعَزِيزُ
l-ʿazīzuপরাক্রমশালী
ٱلۡحَكِيمُ
l-ḥakīmuপ্রজ্ঞাময়
٨
হে আমাদের প্রতিপালক! তুমি তাদেরকে আর তাদের পিতৃপুরুষ, স্বামী-স্ত্রী ও সন্তানাদির মধ্যে যারা সৎকাজ করেছে তাদেরকেও চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করান যার ওয়া‘দা তুমি তাদেরকে দিয়েছ; তুমি মহা পরাক্রমশালী, মহা বিজ্ঞ।
40:9
وَقِهِمُ
waqihimuএবং বাঁচাও তাদেরকে
ٱلسَّيِّـَٔاتِۚ
l-sayiāti(সব) মন্দ (হ'তে)
وَمَن
wamanএবং যাকে
تَقِ
taqiবাঁচাবে
ٱلسَّيِّـَٔاتِ
l-sayiāti(সব) মন্দ (হ'তে)
يَوۡمَئِذٖ
yawma-idhinসেদিন
فَقَدۡ
faqadতাহ'লে নিশ্চয়ই
رَحِمۡتَهُۥۚ
raḥim'tahuতাকে অনুগ্রহ করবে
وَذَٰلِكَ
wadhālikaএবং এটা
هُوَ
huwaসেই
ٱلۡفَوۡزُ
l-fawzuসাফল্য
ٱلۡعَظِيمُ
l-ʿaẓīmuমহা"
٩
সমস্ত খারাবী থেকে তাদেরকে রক্ষা কর। সেদিন তুমি যাকে সমস্ত খারাবী থেকে রক্ষা করলে, তার উপর তো দয়াই করলে। ওটাই হল বিরাট সাফল্য।
40:10
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُواْ
kafarūঅস্বীকার করেছে
يُنَادَوۡنَ
yunādawnaতাদের ডেকে বলা হবে
لَمَقۡتُ
lamaqtuক্ষোভ অবশ্যই (ছিলো)
ٱللَّهِ
l-lahiআল্লাহর
أَكۡبَرُ
akbaruঅধিক (সেদিন)
مِن
minচেয়ে
مَّقۡتِكُمۡ
maqtikumতোমাদের (আজকের) ক্ষোভের
أَنفُسَكُمۡ
anfusakumতোমাদের নিজেদের (উপর)
إِذۡ
idhযখন
تُدۡعَوۡنَ
tud'ʿawnaতোমাদের ডাকা হতো
إِلَى
ilāদিকে
ٱلۡإِيمَٰنِ
l-īmāniঈমানের
فَتَكۡفُرُونَ
fatakfurūnaতখন তোমরা অস্বীকার করতে
١٠
যারা কুফুরী করেছিল তাদেরকে ডাক দিয়ে বলা হবে- তোমাদের নিজেদের প্রতি তোমাদের ক্ষোভের চেয়ে (তোমাদের প্রতি) আল্লাহর ক্ষোভ অধিক, (কেননা) তোমাদেরকে যখন ঈমানের দিকে আহবান করা হয়েছিল, তখন তোমরা অস্বীকার করেছিলে।
40:11
قَالُواْ
qālūতারা বলবে
رَبَّنَآ
rabbanā"হে আমাদের রব
أَمَتَّنَا
amattanāআমাদেরকে তুমি মৃত্যু দিয়েছো
ٱثۡنَتَيۡنِ
ith'natayniদু'বার
وَأَحۡيَيۡتَنَا
wa-aḥyaytanāও আমাদেরকে তুমি জীবন দিয়েছো
ٱثۡنَتَيۡنِ
ith'natayniদু'বার
فَٱعۡتَرَفۡنَا
fa-iʿ'tarafnāআমরা স্বীকার করছি এখন
بِذُنُوبِنَا
bidhunūbināআমাদের পাপসমূহকে
فَهَلۡ
fahalএখন কি (আছে)
إِلَىٰ
ilāদিকে
خُرُوجٖ
khurūjinবের হওয়ার (পরিত্রাণের)
مِّن
minকোনো
سَبِيلٖ
sabīlinপথ"
١١
তারা বলবে, হে আমাদের প্রতিপালক! তুমি দু’বার আমাদের মৃত্যু দিয়েছ (জন্মের আগের মৃত অবস্থা আর জীবন শেষের মৃত্যু) আর আমাদেরকে দু’বার জীবন দিয়েছ। আমরা আমাদের পাপ স্বীকার করছি, (এখান থেকে) বের হওয়ার কোন পথ আছে কি?
40:12
ذَٰلِكُم
dhālikum"(বলা হবে) তোমাদের এ (অবস্থা)
بِأَنَّهُۥٓ
bi-annahuএ কারণে যে
إِذَا
idhāযখন
دُعِيَ
duʿiyaডাকা হতো
ٱللَّهُ
l-lahuআল্লাহর (দিকে)
وَحۡدَهُۥ
waḥdahuতাঁর একত্বের (প্রতি)
كَفَرۡتُمۡ
kafartumতোমরা অস্বীকার করতে
وَإِن
wa-inএবং যদি
يُشۡرَكۡ
yush'rakশরিক করা হতো
بِهِۦ
bihiতাঁর সাথে (অন্য কাউকে)
تُؤۡمِنُواْۚ
tu'minūতোমরা ঈমান আনতে
فَٱلۡحُكۡمُ
fal-ḥuk'muবস্তুতঃ কর্তৃত্ব
لِلَّهِ
lillahiআল্লাহরই
ٱلۡعَلِيِّ
l-ʿaliyi(যিনি) সমুচ্চ
ٱلۡكَبِيرِ
l-kabīriমহান"
١٢
(তখন তাদেরকে উত্তর দেয়া হবে) তোমাদের এ শাস্তির কারণ এই যে, যখন এক আল্লাহকে ডাকা হত, তখন তোমরা তা মেনে নিতে অস্বীকার করতে। আর যখন অন্যদেরকে তাঁর অংশীদার গণ্য করা হত, তখন তোমরা তাতে বিশ্বাস স্থাপন করতে। হুকুম দেয়ার মালিক আল্লাহ- যিনি সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ।
40:13
هُوَ
huwaতিনিই (আল্লাহ)
ٱلَّذِي
alladhīযিনি
يُرِيكُمۡ
yurīkumতোমাদেরকে দেখান
ءَايَٰتِهِۦ
āyātihiনিদর্শনাবলী তাঁর
وَيُنَزِّلُ
wayunazziluও নামান
لَكُم
lakumতোমাদের জন্যে
مِّنَ
minaহ'তে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশ
رِزۡقٗاۚ
riz'qanজীবনের উপকরণ
وَمَا
wamāএবং না
يَتَذَكَّرُ
yatadhakkaruশিক্ষাগ্রহণ করে
إِلَّا
illāএ ব্যতীত
مَن
manযে
يُنِيبُ
yunībuমুখ করে (আল্লাহর দিকে)
١٣
তিনি তাঁর নিদর্শনাবলী তোমাদেরকে দেখান আর আকাশ থেকে তোমাদের জন্য রিযক অবতীর্ণ করেন. আল্লাহ-অভিমুখীরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না।
40:14
فَٱدۡعُواْ
fa-id'ʿūসুতরাং তোমরা ডাকো
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
مُخۡلِصِينَ
mukh'liṣīnaএকনিষ্ঠ হয়ে
لَهُ
lahuতাঁরই জন্যে
ٱلدِّينَ
l-dīnaআনুগত্যকে (নির্দিষ্ট করে)
وَلَوۡ
walawএবং যদিও
كَرِهَ
karihaঅপছন্দ করে
ٱلۡكَٰفِرُونَ
l-kāfirūnaকাফেররা
١٤
কাজেই আল্লাহকে ডাক আনুগত্যকে একমাত্র তাঁরই জন্য নিদিষ্ট করো, যদিও কাফিরগণ তা অপছন্দ করে।
40:15
رَفِيعُ
rafīʿuসমুচ্চ
ٱلدَّرَجَٰتِ
l-darajātiমর্যাদাসমুহের (অধিকারী)
ذُو
dhūঅধিপতি
ٱلۡعَرۡشِ
l-ʿarshiআরশের
يُلۡقِي
yul'qīপ্রেরণ করেন
ٱلرُّوحَ
l-rūḥaরূহকে (অর্থাৎ ওহী)
مِنۡ
minমধ্য হতে
أَمۡرِهِۦ
amrihiতাঁর নির্দেশে
عَلَىٰ
ʿalāউপর
مَن
manযাকে
يَشَآءُ
yashāuইচ্ছে করেন
مِنۡ
minমধ্য হ'তে
عِبَادِهِۦ
ʿibādihiতাঁর দাসদের
لِيُنذِرَ
liyundhiraযেন সতর্ক করে
يَوۡمَ
yawmaদিন (সম্পর্ক)
ٱلتَّلَاقِ
l-talāqiসাক্ষাতের
١٥
তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, ‘আরশের অধিপতি। তিনি তাঁর নির্দেশে তাঁর বান্দাদের যার প্রতি ইচ্ছে ওয়াহী প্রেরণ করেন যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সতর্ক করে।
40:16
يَوۡمَ
yawmaসেদিন
هُم
humতারা
بَٰرِزُونَۖ
bārizūnaবের হয়ে পড়বে
لَا
lāনা
يَخۡفَىٰ
yakhfāগোপন থাকবে
عَلَى
ʿalāকাছে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
مِنۡهُمۡ
min'humতাদের মধ্যে হ'তে
شَيۡءٞۚ
shayonকোনো কিছুই
لِّمَنِ
limani(জিজ্ঞেস করা হবে) কার
ٱلۡمُلۡكُ
l-mul'kuকর্তৃত্ব
ٱلۡيَوۡمَۖ
l-yawmaআজ
لِلَّهِ
lillahi(সবাই বলবে) আল্লাহরই
ٱلۡوَٰحِدِ
l-wāḥidi(যিনি) এক ও একক
ٱلۡقَهَّارِ
l-qahāriপরাক্রমশালী
١٦
মানুষ যেদিন (ক্ববর থেকে) বের হয়ে আসবে, আল্লাহর কাছে তাদের কোন কিছুই গোপন থাকবে না। (সেদিন ঘোষণা দেয়া হবে) আজ একচ্ছত্র কর্তৃত্ব কার? (উত্তর আসবে) এক ও একক মহাপরাক্রমশালী আল্লাহর।
40:17
ٱلۡيَوۡمَ
al-yawma(বলা হবে) আজ
تُجۡزَىٰ
tuj'zāপ্রতিফল দেওয়া হবে
كُلُّ
kulluপ্রত্যেক
نَفۡسِۭ
nafsinব্যক্তিকে
بِمَا
bimāঐ বিষয়ের যা
كَسَبَتۡۚ
kasabatসে কামাই করেছে
لَا
lāনেই
ظُلۡمَ
ẓul'maঅত্যাচার
ٱلۡيَوۡمَۚ
l-yawmaআজ
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
سَرِيعُ
sarīʿuতৎপর
ٱلۡحِسَابِ
l-ḥisābiহিসাব গ্রহণে
١٧
প্রত্যেক ব্যক্তি যে কর্ম করেছে আজ তার প্রতিফল দেয়া হবে। আজ নেই কোন যুলম। আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী।
40:18
وَأَنذِرۡهُمۡ
wa-andhir'humএবং (হে নাবী) তাদেরকে সতর্ক করো
يَوۡمَ
yawmaসেই দিন (সম্পর্কে)
ٱلۡأٓزِفَةِ
l-āzifati(যা) আসন্ন
إِذِ
idhiযখন
ٱلۡقُلُوبُ
l-qulūbuঅন্তরসমূহ (কলিজাসমূহ)
لَدَى
ladāনিকট (আসবে)
ٱلۡحَنَاجِرِ
l-ḥanājiriকন্ঠসমূহের
كَٰظِمِينَۚ
kāẓimīnaদুঃখ-কষ্টে
مَا
māনা
لِلظَّٰلِمِينَ
lilẓẓālimīnaসীমালঙ্ঘনকারীদের জন্যে (থাকবে)
مِنۡ
minকোনো
حَمِيمٖ
ḥamīminঅন্তরঙ্গ
وَلَا
walāআর না
شَفِيعٖ
shafīʿinকোনো সুপারিশকারী
يُطَاعُ
yuṭāʿuমেনে নেওয়া হবে (যার কথা)
١٨
তাদেরকে সতর্ক কর সেই ঘনিয়ে আসা দিন সম্পর্কে যখন ওষ্ঠাগত প্রাণ নিয়ে তারা দুঃখ-কষ্ট সংবরণ করবে। যালিমদের জন্য কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না, এমন কোন সুপারিশকারীও থাকবে না যার কথা গ্রহণ করা হবে।
40:19
يَعۡلَمُ
yaʿlamu(আল্লাহ) জানেন
خَآئِنَةَ
khāinataপ্রতারণা
ٱلۡأَعۡيُنِ
l-aʿyuniচোখের (অর্থাৎ চোখের চুরিও)
وَمَا
wamāএবং যা
تُخۡفِي
tukh'fīগোপন করে রাখে
ٱلصُّدُورُ
l-ṣudūruঅন্তরসমূহ
١٩
আল্লাহ চক্ষুর অন্যায় কর্ম সম্পর্কেও অবগত, আর অন্তর যা গোপন করে সে সম্পর্কেও।
40:20
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
يَقۡضِي
yaqḍīমীমাংসা করবেন
بِٱلۡحَقِّۖ
bil-ḥaqiসঠিকভাবে
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যাদেরকে
يَدۡعُونَ
yadʿūnaতারা ডাকে
مِن
minছাড়া
دُونِهِۦ
dūnihiতাঁকে
لَا
lāনা
يَقۡضُونَ
yaqḍūnaমীমাংসা করবে তারা
بِشَيۡءٍۗ
bishayinকোনো কিছুরই
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
هُوَ
huwaতিনিই
ٱلسَّمِيعُ
l-samīʿuসবকিছু শুনেন
ٱلۡبَصِيرُ
l-baṣīruসবকিছু দেখেন
٢٠
আল্লাহ হক্ব বিচার করেন। তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকে তারা মোটেই বিচার করতে পারে না। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন।
40:21
۞ أَوَلَمۡ
awalamকি নি
يَسِيرُواْ
yasīrūতারা ভ্রমণ করে
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
فَيَنظُرُواْ
fayanẓurūতাহ'লে তারা দেখতে পেতো
كَيۡفَ
kayfaকেমন
كَانَ
kānaছিলো
عَٰقِبَةُ
ʿāqibatuপরিণাম
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
كَانُواْ
kānūছিলো
مِن
minমধ্য হতে
قَبۡلِهِمۡۚ
qablihimতাদের পূর্বে
كَانُواْ
kānūছিলো
هُمۡ
humতারা
أَشَدَّ
ashaddaপ্রবল
مِنۡهُمۡ
min'humএদের চেয়েও
قُوَّةٗ
quwwatanশক্তিতে
وَءَاثَارٗا
waāthāranও কীর্তিসমূহে
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
فَأَخَذَهُمُ
fa-akhadhahumuতাদেরকে অতঃপর পাকড়াও করলেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
بِذُنُوبِهِمۡ
bidhunūbihimতাদের পাপসমূহের কারণে
وَمَا
wamāএবং না
كَانَ
kānaছিলো
لَهُم
lahumতাদের জন্যে
مِّنَ
minaহ'তে
ٱللَّهِ
l-lahiআল্লাহ
مِن
minকোনো
وَاقٖ
wāqinরক্ষাকারী
٢١
তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না, তাহলে দেখতে পেত তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণাম কী হয়েছিল। তারা শক্তিতে আর স্মৃতি চিহ্নে ছিল এদের চেয়ে প্রবল। অতঃপর তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলেন, আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর কেউ ছিল না।
40:22
ذَٰلِكَ
dhālikaএটা
بِأَنَّهُمۡ
bi-annahumএ কারণে যে তারা
كَانَت
kānatকাছে আসতো
تَّأۡتِيهِمۡ
tatīhimতাদের
رُسُلُهُم
rusuluhumতাদের রাসূলগণ
بِٱلۡبَيِّنَٰتِ
bil-bayinātiনিদর্শনাবলীসহ
فَكَفَرُواْ
fakafarūকিন্তু তারা অস্বীকার করতো
فَأَخَذَهُمُ
fa-akhadhahumuতখন তাদেরকে শাস্তি দিলেন
ٱللَّهُۚ
l-lahuআল্লাহ
إِنَّهُۥ
innahuতিনি নিশ্চয়ই
قَوِيّٞ
qawiyyunশক্তিশালী
شَدِيدُ
shadīduকঠোর
ٱلۡعِقَابِ
l-ʿiqābiশাস্তিদানে
٢٢
এটা এজন্য যে, রসূলগণ তাদের কাছে স্পষ্ট (নিদর্শন) নিয়ে এসেছিল। কিন্তু তারা তাদেরকে প্রত্যাখ্যান করেছিল। তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলেন। তিনি প্রবল শক্তিধর, শাস্তিদানে কঠোর।
40:23
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
أَرۡسَلۡنَا
arsalnāআমরা পাঠিয়েছি
مُوسَىٰ
mūsāমূসাকে
بِـَٔايَٰتِنَا
biāyātināআমাদের নিদর্শনাবলীসহ
وَسُلۡطَٰنٖ
wasul'ṭāninও প্রমাণ (সহ)
مُّبِينٍ
mubīninসুস্পষ্ট
٢٣
আমি মূসাকে আমার নিদর্শন ও সুস্পষ্ট ফরমান দিয়ে পাঠিয়েছিলাম
40:24
إِلَىٰ
ilāনিকটে
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফিরআউনের
وَهَٰمَٰنَ
wahāmānaও হামানের
وَقَٰرُونَ
waqārūnaও কারূনের
فَقَالُواْ
faqālūতারা কিন্তু বলেছিলো
سَٰحِرٞ
sāḥirun"(সে একজন) যাদুকর
كَذَّابٞ
kadhābunমিথ্যাবাদী"
٢٤
ফেরাউন, হামান ও কারূনের কাছে। কিন্তু তারা বলল (এ লোকটা) এক যাদুকর, ঘোর মিথ্যুক।
40:25
فَلَمَّا
falammāপরে যখন
جَآءَهُم
jāahumতাদের কাছে নিয়ে এলো
بِٱلۡحَقِّ
bil-ḥaqiপ্রকৃত সত্যসহ
مِنۡ
minহ'তে
عِندِنَا
ʿindināআমাদের নিকট
قَالُواْ
qālūতারা বললো
ٱقۡتُلُوٓاْ
uq'tulū"তোমরা হত্যা করো
أَبۡنَآءَ
abnāaপুত্র সন্তানদেরকে
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
مَعَهُۥ
maʿahuতার সাথে
وَٱسۡتَحۡيُواْ
wa-is'taḥyūএবং তোমরা জীবিত রাখো
نِسَآءَهُمۡۚ
nisāahumতাদের নারীদেরকে"
وَمَا
wamāএবং নয়
كَيۡدُ
kayduষড়যন্ত্র
ٱلۡكَٰفِرِينَ
l-kāfirīnaকাফেরদের
إِلَّا
illāএ ব্যতীত
فِي
fīমধ্যে
ضَلَٰلٖ
ḍalālinভ্রান্তির
٢٥
তারপর যখন মূসা তাদের কাছে আমার সত্যসহ আসল তখন তারা বলল- এর সঙ্গে যারা ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদের হত্যা কর, আর তাদের নারীদেরকে জীবিত রাখ। কাফিরদের ষড়যন্ত্র অকার্যকর ছাড়া আর কিছুই না।
40:26
وَقَالَ
waqālaএবং বললো
فِرۡعَوۡنُ
fir'ʿawnuফিরআউন
ذَرُونِيٓ
dharūnī"আমাকে ছাড়ো
أَقۡتُلۡ
aqtulআমি হত্যা করে ফেলি
مُوسَىٰ
mūsāমূসাকে
وَلۡيَدۡعُ
walyadʿuএবং সে ডাকে যেন
رَبَّهُۥٓۖ
rabbahuতাঁর রবকে
إِنِّيٓ
innīনিশ্চয়ই আমি
أَخَافُ
akhāfuআমি আশংকা করি
أَن
anযে
يُبَدِّلَ
yubaddilaসে পাল্টে দিবে
دِينَكُمۡ
dīnakumতোমাদের ধর্মকে
أَوۡ
awঅথবা
أَن
anযে
يُظۡهِرَ
yuẓ'hiraসৃষ্টি করবে
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiদেশের
ٱلۡفَسَادَ
l-fasādaবিপর্যয়"
٢٦
ফিরআউন বলল- ছেড়ে দাও আমাকে, আমি মূসাকে হত্যা করব, ডাকুক সে তার রব্বকে। আমি আশঙ্কা করছি, সে তোমাদের জীবন পদ্ধতিকে বদলে দেবে কিংবা দেশে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করবে।
40:27
وَقَالَ
waqālaএবং বললো
مُوسَىٰٓ
mūsāমূসা
إِنِّي
innī"নিশ্চয়ই আমি
عُذۡتُ
ʿudh'tuআমি আশ্রয় চাই
بِرَبِّي
birabbīআমার রবের কাছে
وَرَبِّكُم
warabbikumও তোমাদের রবের (কাছে)
مِّن
minহ'তে
كُلِّ
kulliপ্রত্যেক
مُتَكَبِّرٖ
mutakabbirinঅহংকারী ব্যক্তি
لَّا
lā(যে) না
يُؤۡمِنُ
yu'minuবিশ্বাস করে
بِيَوۡمِ
biyawmiদিনের প্রতি
ٱلۡحِسَابِ
l-ḥisābiবিচারের"
٢٧
মূসা বলল- আমি আমার ও তোমাদের প্রতিপালকের আশ্রয় গ্রহণ করছি সকল দাম্ভিক অহংকারীদের হতে, যারা বিচার দিবসে বিশ্বাস করে না।
40:28
وَقَالَ
waqālaএবং বললো
رَجُلٞ
rajulunএক ব্যক্তি
مُّؤۡمِنٞ
mu'minunমু'মিন
مِّنۡ
minমধ্যে হ'তে
ءَالِ
āliসম্প্রদায়ের
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফিরআউনের
يَكۡتُمُ
yaktumuযে গোপন রেখেছিলো
إِيمَٰنَهُۥٓ
īmānahuতার ঈমান
أَتَقۡتُلُونَ
ataqtulūna"তোমরা হত্যা করবে কি
رَجُلًا
rajulanএক ব্যক্তিকে
أَن
an(এ কারণে) যে
يَقُولَ
yaqūlaসে বলে
رَبِّيَ
rabbiya"আমার রব
ٱللَّهُ
l-lahuআল্লাহ"
وَقَدۡ
waqadঅথচ নিশ্চয়ই
جَآءَكُم
jāakumতোমাদের কাছে এসেছে
بِٱلۡبَيِّنَٰتِ
bil-bayinātiসুস্পষ্ট প্রমাণ নিয়ে
مِن
minপক্ষ হ'তে
رَّبِّكُمۡۖ
rabbikumতোমাদের রবের
وَإِن
wa-inএবং যদি
يَكُ
yakuসে হয়
كَٰذِبٗا
kādhibanমিথ্যাবাদী
فَعَلَيۡهِ
faʿalayhiতবে তার উপর (বর্তিবে)
كَذِبُهُۥۖ
kadhibuhuতার মিথ্যার দায়
وَإِن
wa-inকিন্তু যদি
يَكُ
yakuসে হয়
صَادِقٗا
ṣādiqanসত্যবাদী
يُصِبۡكُم
yuṣib'kumতোমাদের উপর আপতিত হবে
بَعۡضُ
baʿḍu(তার) কিছু
ٱلَّذِي
alladhīযা
يَعِدُكُمۡۖ
yaʿidukumতোমাদেরকে সে ভয় দেখাচ্ছে
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
لَا
lāনা
يَهۡدِي
yahdīপথ দেখান
مَنۡ
man(এমন) কাউকে
هُوَ
huwaযে
مُسۡرِفٞ
mus'rifunসীমালংঘনকারী
كَذَّابٞ
kadhābunডাহা মিথ্যাবাদী
٢٨
ফেরাউনের দলের এক মু’মিন ব্যক্তি- যে তার ঈমানকে গোপন রেখেছিল- বলল, তোমরা একজন লোককে শুধু কি এজন্য মেরে ফেলবে যে, সে বলে, আল্লাহ আমার প্রতিপালক। অথচ সে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে। সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তার মিথ্যা বলার পরিণাম সে নিজেই ভুগবে। আর সে যদি সত্যবাদী হয়, তাহলে সে তোমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছে তার কিছু না কিছু তোমাদের উপর পড়বেই। যে সীমালঙ্ঘন করে আর মিথ্যে বলে আল্লাহ তাকে সঠিক পথ দেখান না।
40:29
يَٰقَوۡمِ
yāqawmiহে আমার জাতি
لَكُمُ
lakumuতোমাদেরই
ٱلۡمُلۡكُ
l-mul'kuরাজত্ব
ٱلۡيَوۡمَ
l-yawmaআজ
ظَٰهِرِينَ
ẓāhirīnaতোমরা বিজয়ী
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiদেশের
فَمَن
famanকিন্তু কে
يَنصُرُنَا
yanṣurunāআমাদেরকে সাহায্য করবে
مِنۢ
minহ'তে
بَأۡسِ
basiশাস্তি
ٱللَّهِ
l-lahiআল্লাহর
إِن
inযদি
جَآءَنَاۚ
jāanāআমাদের উপর (তা) আসে"
قَالَ
qālaবললো
فِرۡعَوۡنُ
fir'ʿawnuফিরআউন
مَآ
mā"না
أُرِيكُمۡ
urīkumতোমাদেরকে মতামত দিচ্ছি
إِلَّا
illāএ ব্যতীত
مَآ
māযা
أَرَىٰ
arāআমি ভালো মনে করি
وَمَآ
wamāআর না
أَهۡدِيكُمۡ
ahdīkumতোমাদেরকে আমি পরিচালনা করছি
إِلَّا
illāএ ব্যতীত
سَبِيلَ
sabīlaপথে
ٱلرَّشَادِ
l-rashādiসঠিক"
٢٩
হে আমার জাতির লোকেরা! আজ তোমাদেরই কর্তৃত্ব চলছে, দেশে আজ তোমরাই বিজয়ী শক্তি। কিন্তু আল্লাহর শাস্তি যদি এসেই পড়ে, তাহলে তাত্থেকে আমাদেরকে কে রক্ষে করবে? ফেরাউন বলল- আমি তোমাদেরকে শুধু তা-ই বলছি, আমি নিজে যা বুঝেছি; আমি তোমাদেরকে সত্যপথই দেখাচ্ছি।
40:30
وَقَالَ
waqālaএবং বললো
ٱلَّذِيٓ
alladhīযে
ءَامَنَ
āmanaঈমান এনেছিলো
يَٰقَوۡمِ
yāqawmi"হে আমার জাতি
إِنِّيٓ
innīনিশ্চয়ই আমি
أَخَافُ
akhāfuআমি ভয় করছি
عَلَيۡكُم
ʿalaykumতোমাদের উপর
مِّثۡلَ
mith'laমতো
يَوۡمِ
yawmi(শাস্তির) দিনের
ٱلۡأَحۡزَابِ
l-aḥzābi(অতীতের দল বা) জাতিসমূহের
٣٠
যে লোকটি ঈমান এনেছিল সে বলল- হে আমার জাতির লোকেরা! আগের জাতিগুলোর উপর যেমন (শাস্তির) দিন এসেছিল, আমি তোমাদের উপরও সে রকম (বিপর্যয়ের) আশঙ্কা করছি
40:31
مِثۡلَ
mith'laমতো
دَأۡبِ
dabiকর্মপন্থা
قَوۡمِ
qawmiজাতির
نُوحٖ
nūḥinনূহের
وَعَادٖ
waʿādinও আ'দের
وَثَمُودَ
wathamūdaও সামূদের
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা (ছিলো)
مِنۢ
minথেকে
بَعۡدِهِمۡۚ
baʿdihimপরে তাদের
وَمَا
wamāএবং না
ٱللَّهُ
l-lahuআল্লাহ
يُرِيدُ
yurīduচান
ظُلۡمٗا
ẓul'manঅত্যাচার
لِّلۡعِبَادِ
lil'ʿibādiদাসদের জন্যে
٣١
যা এসেছিল নূহ, ‘আদ, সামূদ জাতি আর তাদের পরবর্তীদের উপর। আল্লাহ তো বান্দাহদের উপর যুলম করতে চান না (বরং তাদের নিজেদের অন্যায় অপকর্মের কারণেই আল্লাহ তাদেরকে শাস্তি দেন)।
40:32
وَيَٰقَوۡمِ
wayāqawmiএবং হে আমার জাতি
إِنِّيٓ
innīনিশ্চয়ই আমি
أَخَافُ
akhāfuআমি ভয় করছি
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
يَوۡمَ
yawmaদিনের
ٱلتَّنَادِ
l-tanādiআর্তনাদের
٣٢
হে আমার জাতি! আমি আশঙ্কা করছি তোমাদের আর্ত চিৎকার আর কান্নাকাটি করার একটি দিনের।
40:33
يَوۡمَ
yawmaযেদিন
تُوَلُّونَ
tuwallūnaতোমরা পালাবে
مُدۡبِرِينَ
mud'birīnaপিছনে
مَا
māনা (থাকবে)
لَكُم
lakumতোমাদের জন্যে
مِّنَ
minaহ'তে
ٱللَّهِ
l-lahiআল্লাহ
مِنۡ
minকোনো
عَاصِمٖۗ
ʿāṣiminরক্ষাকারী
وَمَن
wamanএবং যাকে
يُضۡلِلِ
yuḍ'liliপথভ্রষ্ট করেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
فَمَا
famāতখন নাই
لَهُۥ
lahuতার জন্যে
مِنۡ
minকোনো
هَادٖ
hādinপথ প্রদর্শক
٣٣
যেদিন তোমরা পিছন ফিরে পালিয়ে যাবে। কিন্তু আল্লাহ (’র কব্জা) থেকে তোমাদের রক্ষাকারী কেউ হবে না, আর আল্লাহ যাকে বিপথগামী করেন, তার জন্য কোন পথপ্রদর্শনকারী নেই।
40:34
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
جَآءَكُمۡ
jāakumকাছে এসেছিলো তোমাদের
يُوسُفُ
yūsufuইউসুফ
مِن
minপূর্বে
قَبۡلُ
qabluইতি
بِٱلۡبَيِّنَٰتِ
bil-bayinātiসুস্পষ্ট প্রমাণসহ
فَمَا
famāকিন্তু
زِلۡتُمۡ
zil'tumতোমরা ছিলে সর্বদা
فِي
fīমধ্যে
شَكّٖ
shakkinসন্দেহের
مِّمَّا
mimmāঐ বিষয়ে যা
جَآءَكُم
jāakumতোমাদের কাছে এনেছিলো
بِهِۦۖ
bihiসে সম্পর্কে
حَتَّىٰٓ
ḥattāঅবশেষে
إِذَا
idhāযখন
هَلَكَ
halakaসে মারা গেলো
قُلۡتُمۡ
qul'tumতোমরা বলেছিলে
لَن
lan"কখনও না
يَبۡعَثَ
yabʿathaপাঠাবেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
مِنۢ
minপরে
بَعۡدِهِۦ
baʿdihiতার
رَسُولٗاۚ
rasūlanকোনো রাসূল"
كَذَٰلِكَ
kadhālikaএভাবে
يُضِلُّ
yuḍilluবিভ্রান্ত করেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
مَنۡ
manতাকে
هُوَ
huwaযে
مُسۡرِفٞ
mus'rifunসীমালংঘন
مُّرۡتَابٌ
mur'tābunসংশয়বাদী"
٣٤
ইতোপূর্বে ইউসুফ তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। কিন্তু সে তোমাদের কাছে যা নিয়ে এসেছিল, সে ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করেই চললে। শেষ পর্যন্ত যখন তার মৃত্যু হল তখন তোমরা বললে- ওর পরে আল্লাহ আর কক্ষনো কোন রসূল পাঠাবেন না। সীমালঙ্ঘনকারী ও সন্দেহবাদীদেরকে আল্লাহ এভাবেই পথভ্রষ্ট করেন।
40:35
ٱلَّذِينَ
alladhīnaযারা
يُجَٰدِلُونَ
yujādilūnaতর্কে লিপ্ত হয়
فِيٓ
fīক্ষেত্রে
ءَايَٰتِ
āyātiনিদর্শনাবলীর
ٱللَّهِ
l-lahiআল্লাহর
بِغَيۡرِ
bighayriব্যতীত
سُلۡطَٰنٍ
sul'ṭāninকোনো প্রমাণ (যা)
أَتَىٰهُمۡۖ
atāhumতাদের কাছে এসেছে
كَبُرَ
kaburaঅতিশয় হয়েছে
مَقۡتًا
maqtanঘৃণা
عِندَ
ʿindaকাছে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَعِندَ
waʿindaও কাছে
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
ءَامَنُواْۚ
āmanūঈমান এনেছে
كَذَٰلِكَ
kadhālikaএভাবে
يَطۡبَعُ
yaṭbaʿuসীল মেরে দেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
عَلَىٰ
ʿalāউপর
كُلِّ
kulliপ্রত্যেক
قَلۡبِ
qalbiঅন্তরের (উপর)
مُتَكَبِّرٖ
mutakabbirin(যা) অহংকারী
جَبَّارٖ
jabbārinস্বৈরাচারী"
٣٥
যারা নিজেদের কাছে কোন যুক্তি-প্রমাণ না আসলেও আল্লাহর নিদর্শনাবলীর ব্যাপারে বাক-বিতন্ডা করে। আল্লাহর দৃষ্টিতে আর মু’মিনদের দৃষ্টিতে (এ আচরণ) খুবই ঘৃণিত। আল্লাহ এভাবে প্রত্যেক দাম্ভিক স্বৈরাচারীর অন্তরের উপর মোহর মেরে দেন।
40:36
وَقَالَ
waqālaএবং বললো
فِرۡعَوۡنُ
fir'ʿawnuফিরআউন
يَٰهَٰمَٰنُ
yāhāmānu"হে হামান
ٱبۡنِ
ib'niনির্মাণ করো
لِي
līআমার জন্যে
صَرۡحٗا
ṣarḥanসুউচ্চ প্রাসাদ
لَّعَلِّيٓ
laʿallīযাতে
أَبۡلُغُ
ablughuআমি পৌঁছি
ٱلۡأَسۡبَٰبَ
l-asbābaপথসমূহে
٣٦
ফেরাউন বলল- হে হামান! তুমি আমার জন্য এক সুউচ্চ ইমারত তৈরি কর যাতে আমি উপায় পেয়ে যাই
40:37
أَسۡبَٰبَ
asbābaপথসমূহ
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশের
فَأَطَّلِعَ
fa-aṭṭaliʿaআমি অতঃপর উঁকি মেরে দেখি
إِلَىٰٓ
ilāকাছে
إِلَٰهِ
ilāhiইলাহর
مُوسَىٰ
mūsāমূসার
وَإِنِّي
wa-innīএবং নিশ্চয়ই আমি
لَأَظُنُّهُۥ
la-aẓunnuhuআমি অবশ্যই তাকে মনে করি
كَٰذِبٗاۚ
kādhibanমিথ্যাবাদী"
وَكَذَٰلِكَ
wakadhālikaএবং এভাবে
زُيِّنَ
zuyyinaশোভন করা হয়েছিলো
لِفِرۡعَوۡنَ
lifir'ʿawnaফিরআউনের জন্যে
سُوٓءُ
sūuখারাপ
عَمَلِهِۦ
ʿamalihiতার কাজ কর্ম
وَصُدَّ
waṣuddaও বিরত রাখা হয়েছিলো তাকে
عَنِ
ʿaniহ'তে
ٱلسَّبِيلِۚ
l-sabīli(সঠিক) পথ
وَمَا
wamāএবং না
كَيۡدُ
kayduষড়যন্ত্র (কাজে লাগলো)
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফিরআউনের
إِلَّا
illāএ ব্যতীত
فِي
fīমধ্যে
تَبَابٖ
tabābinধংসের (পতিত হলো)
٣٧
আকাশে উঠার উপায়, যাতে আমি মূসার ইলাহকে দেখতে পাই; আমি মূসাকে অবশ্যই মিথ্যাবাদী মনে করি। এভাবে ফেরাউনের জন্য তার মন্দ কাজকে সুশোভিত করা হয়েছিল আর সঠিক পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল। ফেরাউনের অপকৌশল কেবল তার ধ্বংসই ডেকে এনেছিল।
40:38
وَقَالَ
waqālaএবং বললো
ٱلَّذِيٓ
alladhīযে
ءَامَنَ
āmanaঈমান এনেছিলো
يَٰقَوۡمِ
yāqawmi"হে আমার জাতি
ٱتَّبِعُونِ
ittabiʿūniআমাকে তোমরা অনুসরণ করো
أَهۡدِكُمۡ
ahdikumতোমাদেরকে আমি পরিচালিত করবো
سَبِيلَ
sabīlaপথে
ٱلرَّشَادِ
l-rashādiসঠিক
٣٨
যে লোকটি ঈমান এনেছিল সে আরো বলল- হে আমার জাতির লোকেরা! তোমরা আমার অনুসরণ কর, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাচ্ছি।
40:39
يَٰقَوۡمِ
yāqawmiহে আমার জাতি
إِنَّمَا
innamāমূলতঃ
هَٰذِهِ
hādhihiএই
ٱلۡحَيَوٰةُ
l-ḥayatuজীবন
ٱلدُّنۡيَا
l-dun'yāপার্থিব
مَتَٰعٞ
matāʿunউপভোগের বস্তু (অস্থায়ী)
وَإِنَّ
wa-innaআর নিশ্চয়ই
ٱلۡأٓخِرَةَ
l-ākhirataপরকাল
هِيَ
hiyaতা
دَارُ
dāruঘর (স্থায়ী)
ٱلۡقَرَارِ
l-qarāriঅবস্থানের
٣٩
হে আমার সম্প্রদায়! পার্থিব এ জীবন (অস্থায়ী) ভোগ্য বস্তু মাত্র, আর আখিরাতই হল চিরকালীন আবাসস্থল।
40:40
مَنۡ
manযে
عَمِلَ
ʿamilaকাজ করবে
سَيِّئَةٗ
sayyi-atanমন্দ
فَلَا
falāঅতঃপর না
يُجۡزَىٰٓ
yuj'zāপ্রতিফল দেওয়া হবে
إِلَّا
illāএ ব্যতীত
مِثۡلَهَاۖ
mith'lahāতার সমান
وَمَنۡ
wamanআর যে
عَمِلَ
ʿamilaকাজ করবে
صَٰلِحٗا
ṣāliḥanসৎ
مِّن
minমধ্যে
ذَكَرٍ
dhakarinপুরুষের
أَوۡ
awবা
أُنثَىٰ
unthāনারীর
وَهُوَ
wahuwaএমতাবস্হায় সে
مُؤۡمِنٞ
mu'minunমু'মিনও
فَأُوْلَٰٓئِكَ
fa-ulāikaঅতঃপর ঐ সব লোক
يَدۡخُلُونَ
yadkhulūnaপ্রবেশ করবে
ٱلۡجَنَّةَ
l-janataজান্নাতে
يُرۡزَقُونَ
yur'zaqūnaতাদের জীবনোপকরণ দেয়া হবে
فِيهَا
fīhāতার মধ্যে
بِغَيۡرِ
bighayriছাড়াই
حِسَابٖ
ḥisābinকোন হিসাব
٤٠
যে খারাপ কাজ করবে তাকে কাজের অনুপাতেই প্রতিফল দেয়া হবে। পুরুষ হোক আর নারী হোক যে ব্যক্তিই সৎ কাজ করবে (উপরন্তু) সে মু’মিনও, তাহলে তারাই জান্নাতে প্রবেশ করবে, তার মধ্যে তারা বে-হিসাব রিযক প্রাপ্ত হবে।
40:41
۞ وَيَٰقَوۡمِ
wayāqawmiএবং (সে বললো) হে আমার জাতি
مَا
mā(এটা)
لِيٓ
līআমার সাথে কেমন আচরণ
أَدۡعُوكُمۡ
adʿūkumআমি তোমাদের ডাকছি
إِلَى
ilāদিকে
ٱلنَّجَوٰةِ
l-najatiপরিত্রাণের
وَتَدۡعُونَنِيٓ
watadʿūnanīঅথচ আমাকে তোমরা ডাকছো
إِلَى
ilāদিকে
ٱلنَّارِ
l-nāriজাহান্নামের
٤١
হে আমার সম্প্রদায়! বড়ই আশ্চর্য! আমি তোমাদেরকে ডাকছি মুক্তির দিকে, আর তোমরা ডাকছো আগুনের দিকে।
40:42
تَدۡعُونَنِي
tadʿūnanīআমাকে তোমরা ডাকছো
لِأَكۡفُرَ
li-akfuraযেন আমি অস্বীকার করি
بِٱللَّهِ
bil-lahiপ্রতি আল্লাহর
وَأُشۡرِكَ
wa-ush'rikaও শরিক করি (যেন) আমি
بِهِۦ
bihiতাঁর সাথে
مَا
māযা
لَيۡسَ
laysaনেই
لِي
līআমার কাছে
بِهِۦ
bihiসে সম্পর্কে
عِلۡمٞ
ʿil'munকোনো জ্ঞান
وَأَنَا۠
wa-anāএবং আমি
أَدۡعُوكُمۡ
adʿūkumডাকছি তোমাদেরকে
إِلَى
ilāদিকে
ٱلۡعَزِيزِ
l-ʿazīziপরাক্রমশালীর
ٱلۡغَفَّٰرِ
l-ghafāri(যিনি) পরম ক্ষমাশীলও
٤٢
তোমরা আমাকে ডাকছ যেন আমি আল্লাহর সাথে কুফুরী করি এবং তাঁর অংশী স্থাপন করি যে সম্পর্কে আমার কোন জ্ঞান নেই। অপরপক্ষে আমি তোমাদেরকে ডাকছি মহাপরাক্রান্ত ক্ষমাশীল (আল্লাহর) দিকে।
40:43
لَا
lāনেই
جَرَمَ
jaramaকোনো সন্দেহ
أَنَّمَا
annamāমূলতঃ
تَدۡعُونَنِيٓ
tadʿūnanīআমাকে তোমরা ডাকছো
إِلَيۡهِ
ilayhiযার দিকে
لَيۡسَ
laysaনেই
لَهُۥ
lahuতার জন্যে
دَعۡوَةٞ
daʿwatunকোনো আহবান
فِي
fīমধ্যে
ٱلدُّنۡيَا
l-dun'yāদুনিয়ার
وَلَا
walāআর না
فِي
fīমধ্যে
ٱلۡأٓخِرَةِ
l-ākhiratiপরকালের
وَأَنَّ
wa-annaএবং (এও) যে
مَرَدَّنَآ
maraddanāআমাদের প্রত্যাবর্তন হবে
إِلَى
ilāদিকে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَأَنَّ
wa-annaএবং (এও সত্য) যে
ٱلۡمُسۡرِفِينَ
l-mus'rifīnaসীমালংঘনকারী
هُمۡ
humতারাই
أَصۡحَٰبُ
aṣḥābuঅধিবাসী
ٱلنَّارِ
l-nāriজাহান্নামের
٤٣
কোন সন্দেহ নেই তোমরা আমাকে ডাকছ শুধু তার দিকে যে আহবান পাওয়ার যোগ্য নয়- না দুনিয়াতে, না আখিরাতে। আমাদের প্রত্যাবর্তন তো হল আল্লাহর দিকে আর সীমালঙ্ঘনকারীরা হল জাহান্নামের বাসিন্দা।
40:44
فَسَتَذۡكُرُونَ
fasatadhkurūnaতোমরা অতঃপর শীঘ্রই স্মরণ করবে
مَآ
māযা
أَقُولُ
aqūluআমি বলছি
لَكُمۡۚ
lakumতোমাদেরকে
وَأُفَوِّضُ
wa-ufawwiḍuএবং সমর্পণ করছি আমি
أَمۡرِيٓ
amrīআমার ব্যাপারে
إِلَى
ilāকাছে
ٱللَّهِۚ
l-lahiআল্লাহর
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
بَصِيرُۢ
baṣīrunসবিশেষ দৃষ্টি রাখেন
بِٱلۡعِبَادِ
bil-ʿibādiপ্রতি দাসদের"
٤٤
শীঘ্রই তোমরা স্মরণ করবে আমি তোমাদেরকে যা বলছি। আমি আমার নিজের ব্যাপারটা আল্লাহর উপর সোপর্দ করছি (আমার বাঁচা-মরার জন্য আমি মোটেও ভাবি না)। আল্লাহ তাঁর বান্দাহদের উপর (সদাসর্বদা) দৃষ্টি রাখেন।
40:45
فَوَقَىٰهُ
fawaqāhuঅতঃপর তাকে বাঁচালেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
سَيِّـَٔاتِ
sayyiātiঅনিষ্টসমূহ হ'তে
مَا
māযা
مَكَرُواْۖ
makarūতারা চক্রান্ত করেছিলো
وَحَاقَ
waḥāqaএবং ঘিরে ফেললো
بِـَٔالِ
biāliসম্প্রদায়কে
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফিরআউনের
سُوٓءُ
sūuকঠিন
ٱلۡعَذَابِ
l-ʿadhābiশাস্তিতে
٤٥
অতঃপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের খারাবী থেকে রক্ষা করলেন, আর কঠিন শাস্তি ফেরাউনের লোকজনকে চতুর্দিক থেকে ঘিরে ফেলল।
40:46
ٱلنَّارُ
al-nāru(দোজখের) আগুন
يُعۡرَضُونَ
yuʿ'raḍūnaতাদের পেশ করা হয়
عَلَيۡهَا
ʿalayhāতার উপর
غُدُوّٗا
ghuduwwanসকালে
وَعَشِيّٗاۚ
waʿashiyyanও সন্ধ্যায়
وَيَوۡمَ
wayawmaএবং যে দিন
تَقُومُ
taqūmuঘটবে
ٱلسَّاعَةُ
l-sāʿatuক্বিয়ামাত
أَدۡخِلُوٓاْ
adkhilū"(তখন বলা হবে) প্রবেশ করাও
ءَالَ
ālaসম্প্রদায়কে
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফিরআউনের
أَشَدَّ
ashaddaকঠিন
ٱلۡعَذَابِ
l-ʿadhābiশাস্তিতে"
٤٦
(ক্ববরে) তাদেরকে সকাল-সন্ধ্যায় জাহান্নামের সামনে উপস্থিত করা হয় আর যেদিন ক্বিয়ামত সংঘটিত হবে সেদিন (বলা হবে) ফেরাউনের জাতি গোষ্ঠীকে কঠিন ‘আযাবে প্রবিষ্ট কর।
40:47
وَإِذۡ
wa-idhএবং (ভেবে দেখো) যখন
يَتَحَآجُّونَ
yataḥājjūnaতারা তর্কাতর্কি করবে
فِي
fīমধ্যে
ٱلنَّارِ
l-nāriআগুনের
فَيَقُولُ
fayaqūluতখন বলবে
ٱلضُّعَفَٰٓؤُاْ
l-ḍuʿafāuদুর্বলেরা
لِلَّذِينَ
lilladhīna(তাদের)-কে যারা
ٱسۡتَكۡبَرُوٓاْ
is'takbarūঅহংকার করে (বড় বনে) ছিলো
إِنَّا
innā"নিশ্চয়ই আমরা
كُنَّا
kunnāছিলাম
لَكُمۡ
lakumতোমাদের
تَبَعٗا
tabaʿanঅনুসারী
فَهَلۡ
fahalকি এখন
أَنتُم
antumতোমরা
مُّغۡنُونَ
mugh'nūnaকাজে আসবে
عَنَّا
ʿannāআমাদের জন্যে
نَصِيبٗا
naṣībanকিছু অংশ (কমাতে)
مِّنَ
minaহ'তে
ٱلنَّارِ
l-nāri(দোযখের) আগুনের"
٤٧
জাহান্নামে তারা যখন বাক-বিতন্ডা করবে, তখন দুর্বলেরা দাপটওয়ালাদের বলবে- আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, কাজেই তোমরা কি (এখন) আমাদের আগুনের শাস্তির কিছুটা শেয়ার নেবে?
আগুনের বাসিন্দারা জাহান্নামের রক্ষীদের বলবে- তোমাদের প্রতিপালকের নিকট দু‘আ কর, তিনি যেন আমাদের থেকে একদিনের শাস্তি কমিয়ে দেন।
40:50
قَالُوٓاْ
qālūতারা বলবে
أَوَلَمۡ
awalam"নি কি
تَكُ
taku"
تَأۡتِيكُمۡ
tatīkumতোমাদের কাছে আসে
رُسُلُكُم
rusulukumতোমাদের রাসূলগণ
بِٱلۡبَيِّنَٰتِۖ
bil-bayinātiসুস্পষ্ট প্রমাণসহ"
قَالُواْ
qālū(দোযখীরা) বলবে
بَلَىٰۚ
balā"হ্যাঁ"
قَالُواْ
qālū(প্রহরীরা) বলবে
فَٱدۡعُواْۗ
fa-id'ʿū"তোমরাই প্রার্থনা করো তাহ'লে
وَمَا
wamāএবং নয়
دُعَٰٓؤُاْ
duʿāuপ্রার্থনা
ٱلۡكَٰفِرِينَ
l-kāfirīnaকাফেরদের
إِلَّا
illāএ ব্যতীত
فِي
fīমধ্যে
ضَلَٰلٍ
ḍalālinব্যর্থতার"
٥٠
রক্ষীগণ বলবে- রসূলগণ কি স্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে আসেনি? তারা (উত্তরে) বলবে, হাঁ (এসেছিল)। জাহান্নামের রক্ষীরা বলবে- তাহলে তোমরাই দু‘আ কর, কাফিরদের দু‘আ নিষ্ফলই হয়।
40:51
إِنَّا
innāনিশ্চয়ই আমরা
لَنَنصُرُ
lananṣuruঅবশ্যই সাহায্য করবো
رُسُلَنَا
rusulanāআমাদের রাসূলগণকে
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে (তাদেরকে)
فِي
fīমধ্যে
ٱلۡحَيَوٰةِ
l-ḥayatiজীবনের
ٱلدُّنۡيَا
l-dun'yāপার্থিব
وَيَوۡمَ
wayawmaএবং যেদিনে
يَقُومُ
yaqūmuদাঁড়াবে
ٱلۡأَشۡهَٰدُ
l-ashhāduসাক্ষীরা
٥١
আমি আমার রসূলদেরকে আর মু’মিনদেরকে অবশ্যই সাহায্য করব দুনিয়ার জীবনে আর (ক্বিয়ামতে) যে দিন সাক্ষীরা দাঁড়াবে।
40:52
يَوۡمَ
yawmaসেদিন
لَا
lāনা
يَنفَعُ
yanfaʿuউপকার দিবে
ٱلظَّٰلِمِينَ
l-ẓālimīnaসীমালঙ্ঘনকারীদের (জন্য)
مَعۡذِرَتُهُمۡۖ
maʿdhiratuhumঅযুহাত তাদের
وَلَهُمُ
walahumuআর তাদের জন্যে রয়েছে
ٱللَّعۡنَةُ
l-laʿnatuঅভিশাপ
وَلَهُمۡ
walahumএবং তাদের জন্যে
سُوٓءُ
sūuনিকৃষ্ট
ٱلدَّارِ
l-dāriআবাস (হবে জাহান্নাম)
٥٢
যেদিন যালিমদের ওজর-আপত্তি কোন উপকারে আসবে না। তাদের জন্য আছে লা‘নত, তাদের জন্য আছে নিকৃষ্ট বাসস্থান।
40:53
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
ءَاتَيۡنَا
ātaynāআমরা দিয়েছি
مُوسَى
mūsāমূসাকে
ٱلۡهُدَىٰ
l-hudāপথের দিশা
وَأَوۡرَثۡنَا
wa-awrathnāও আমরা উত্তরাধিকারী করেছিলাম
بَنِيٓ
banīসন্তানদেরকে
إِسۡرَٰٓءِيلَ
is'rāīlaইসরাঈলের
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাবের
٥٣
ইতোপূর্বে আমি মূসাকে দিয়েছিলাম- পথ নির্দেশ আর বানী ইসরাঈলকে করেছিলাম (মূসার নিকট প্রদত্ত) কিতাবের উত্তরাধিকারী।
40:54
هُدٗى
hudanপথ নির্দেশ
وَذِكۡرَىٰ
wadhik'rāও উপদেশ স্বরূপ
لِأُوْلِي
li-ulīসম্পন্নদের জন্যে
ٱلۡأَلۡبَٰبِ
l-albābiবুদ্ধি-বিবেক
٥٤
(সে কিতাব ছিল) জ্ঞানবুদ্ধিসম্পন্ন লোকেদের জন্য সঠিক পথের দিশারী ও উপদেশ।
40:55
فَٱصۡبِرۡ
fa-iṣ'birসুতরাং ধৈর্য্য ধরো
إِنَّ
innaনিশ্চয়ই
وَعۡدَ
waʿdaপ্রতিশ্রুতি
ٱللَّهِ
l-lahiআল্লাহর
حَقّٞ
ḥaqqunসত্য
وَٱسۡتَغۡفِرۡ
wa-is'taghfirএবং ক্ষমা চাও
لِذَنۢبِكَ
lidhanbikaতোমার পাপের জন্যে
وَسَبِّحۡ
wasabbiḥও পবিত্রতা ঘোষণা করো
بِحَمۡدِ
biḥamdiপ্রশংসাসহ
رَبِّكَ
rabbikaতোমার রবের
بِٱلۡعَشِيِّ
bil-ʿashiyiসন্ধ্যাসমূহে
وَٱلۡإِبۡكَٰرِ
wal-ib'kāriও সকালসমূহে
٥٥
কাজেই তুমি ধৈর্য ধারণ কর, (তুমি দেখতে পাবে) আল্লাহর ও‘য়াদা সত্য। তুমি তোমার ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা কর আর সকাল-সন্ধ্যা তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা কর।
40:56
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
يُجَٰدِلُونَ
yujādilūnaতর্ক করে
فِيٓ
fīআছে
ءَايَٰتِ
āyātiআয়াতসমূহে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
بِغَيۡرِ
bighayriব্যতীত
سُلۡطَٰنٍ
sul'ṭāninকোনো প্রমাণ
أَتَىٰهُمۡ
atāhumতাদের কাছে (যা) এসেছে
إِن
inনেই
فِي
fīমধ্যে
صُدُورِهِمۡ
ṣudūrihimতাদের অন্তরসমূহের
إِلَّا
illāএ ব্যতীত
كِبۡرٞ
kib'run(বড়ত্বের) অহংকার
مَّا
mā(যাতে) না
هُم
humতারা
بِبَٰلِغِيهِۚ
bibālighīhiপৌঁছিবে
فَٱسۡتَعِذۡ
fa-is'taʿidhসুতরাং আশ্রয় চাও
بِٱللَّهِۖ
bil-lahiআল্লাহর (কাছে)
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
هُوَ
huwaতিনিই
ٱلسَّمِيعُ
l-samīʿuসবকিছু শুনেন
ٱلۡبَصِيرُ
l-baṣīruসবকিছু দেখেন
٥٦
কোন সুস্পষ্ট প্রমাণ না পেয়েই যারা আল্লাহর আয়াত সম্পর্কে তর্ক করে, তাদের বুকের ভিতর আছে কেবল অহংকার, কিন্তু তারা তা (অর্থাৎ প্রকৃত বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব আল্লাহর দয়া ছাড়া) কক্ষনো অর্জন করতে পারে না। কাজেই আল্লাহর কাছে আশ্রয় চাও, (কারণ) তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন।
40:57
لَخَلۡقُ
lakhalquঅবশ্যই সৃষ্টি
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশের
وَٱلۡأَرۡضِ
wal-arḍiও পৃথিবীর
أَكۡبَرُ
akbaruঅনেক কঠিন
مِنۡ
minচেয়েও
خَلۡقِ
khalqiসৃষ্টি
ٱلنَّاسِ
l-nāsiমানুষের
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
أَكۡثَرَ
aktharaঅধিকাংশ
ٱلنَّاسِ
l-nāsiমানুষই
لَا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানে
٥٧
অবশ্যই আসমান ও যমীনের সৃষ্টি মানুষ সৃষ্টির চেয়ে বড় (ব্যাপার)। কিন্তু অধিকাংশ মানুষ (অজ্ঞতা ও চিন্তা না করার কারণে) তা জানে না।
40:58
وَمَا
wamāএবং না
يَسۡتَوِي
yastawīসমান হয়
ٱلۡأَعۡمَىٰ
l-aʿmāঅন্ধ
وَٱلۡبَصِيرُ
wal-baṣīruআর চক্ষুষ্মান
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَعَمِلُواْ
waʿamilūও কাজ করেছে
ٱلصَّٰلِحَٰتِ
l-ṣāliḥātiসৎ (তারা)
وَلَا
walāআর না
ٱلۡمُسِيٓءُۚ
l-musīuদুষ্কৃতিকারীরা (সমান হয়)
قَلِيلٗا
qalīlan(খুব) কমই
مَّا
māযা
تَتَذَكَّرُونَ
tatadhakkarūnaতোমরা উপদেশ গ্রহণ করো
٥٨
অন্ধ আর চক্ষুষ্মান সমান নয়, (সমান নয়) যারা ঈমান আনে ও সৎ কাজ করে আর যারা অন্যায়কারী। উপদেশ থেকে শিক্ষা তোমরা সামান্যই গ্রহণ কর।
40:59
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلسَّاعَةَ
l-sāʿataক্বিয়ামাত
لَأٓتِيَةٞ
laātiyatunআসবে অবশ্যই
لَّا
lāনেই
رَيۡبَ
raybaকোনো সন্দেহ
فِيهَا
fīhāতার মধ্যে
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
أَكۡثَرَ
aktharaঅধিকাংশ
ٱلنَّاسِ
l-nāsiমানুষই
لَا
lāনা
يُؤۡمِنُونَ
yu'minūnaঈমান আনে
٥٩
ক্বিয়ামত অবশ্যই আসবে, এতে কোন সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোক (তা) বিশ্বাস করে না।
40:60
وَقَالَ
waqālaএবং বলেন
رَبُّكُمُ
rabbukumuতোমাদের রব
ٱدۡعُونِيٓ
id'ʿūnī"তোমরা ডাকো আমাকে
أَسۡتَجِبۡ
astajibসাড়া দিবো আমি
لَكُمۡۚ
lakumতোমাদেরকে
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
يَسۡتَكۡبِرُونَ
yastakbirūnaঅহংকার করে (বিমুখ থাকে)
عَنۡ
ʿanহ'তে
عِبَادَتِي
ʿibādatīআমার ইবাদাত
سَيَدۡخُلُونَ
sayadkhulūnaঅবশ্যই তারা প্রবেশ করবে
جَهَنَّمَ
jahannamaজাহান্নামে
دَاخِرِينَ
dākhirīnaঅপমানিত হয়ে"
٦٠
তোমার প্রতিপালক বলেন- তোমরা আমাকে ডাকো, আমি (তোমাদের ডাকে) সাড়া দেব। যারা অহংকারবশতঃ আমার ‘ইবাদাত করে না, নিশ্চিতই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।
40:61
ٱللَّهُ
al-lahu(তিনিই) আল্লাহ
ٱلَّذِي
alladhīযিনি
جَعَلَ
jaʿalaসৃষ্টি করেছেন
لَكُمُ
lakumuতোমাদের জন্যে
ٱلَّيۡلَ
al-laylaরাতকে
لِتَسۡكُنُواْ
litaskunūতোমরা যেন শান্তি পাও
فِيهِ
fīhiতার মধ্যে
وَٱلنَّهَارَ
wal-nahāraএবং দিনকে
مُبۡصِرًاۚ
mub'ṣiranউজ্জ্বল (বানিয়েছেন)
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
لَذُو
ladhūঅবশ্যই
فَضۡلٍ
faḍlinঅনুগ্রহশীল
عَلَى
ʿalāউপর
ٱلنَّاسِ
l-nāsiমানুষের
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
أَكۡثَرَ
aktharaঅধিকাংশ
ٱلنَّاسِ
l-nāsiমানুষই
لَا
lāনা
يَشۡكُرُونَ
yashkurūnaতারা কৃতজ্ঞতা প্রকাশ করে
٦١
আল্লাহ যিনি তোমাদের জন্য রাত্রি বানিয়েছেন যাতে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পার, আর দিনকে করেছেন আলোকময়। আল্লাহ মানুষদের প্রতি বড়ই অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষই (আল্লাহর অনুগ্রহ লাভের পরও) কৃতজ্ঞতা স্বীকার করে না।
40:62
ذَٰلِكُمُ
dhālikumuতিনিই তোমাদের
ٱللَّهُ
l-lahuআল্লাহই
رَبُّكُمۡ
rabbukumতোমাদের রব
خَٰلِقُ
khāliquস্রষ্টা
كُلِّ
kulliসব
شَيۡءٖ
shayinকিছুর
لَّآ
lāনেই
إِلَٰهَ
ilāhaকোনো ইলাহ
إِلَّا
illāছাড়া
هُوَۖ
huwaতিনি
فَأَنَّىٰ
fa-annāতাহ'লে কোথায়
تُؤۡفَكُونَ
tu'fakūnaতোমাদের ফিরানো হচ্ছে
٦٢
এ হলেন আল্লাহ, তোমাদের প্রতিপালক, সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই; এমতাবস্থায় তোমাদেরকে সত্য থেকে কীভাবে বিভ্রান্ত করা হচ্ছে?
40:63
كَذَٰلِكَ
kadhālikaএভাবেই
يُؤۡفَكُ
yu'fakuফিরানো হয়েছে
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
كَانُواْ
kānūছিলো
بِـَٔايَٰتِ
biāyātiনির্দেশনাবলীকে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
يَجۡحَدُونَ
yajḥadūnaঅস্বীকার করতো
٦٣
বিভ্রান্ত এভাবেই করা হয় তাদেরকে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে।
40:64
ٱللَّهُ
al-lahu(তিনিই) আল্লাহ
ٱلَّذِي
alladhīযিনি
جَعَلَ
jaʿalaবানিয়েছেন
لَكُمُ
lakumuতোমাদের জন্যে
ٱلۡأَرۡضَ
l-arḍaপৃথিবীকে
قَرَارٗا
qarāranবাসস্থান
وَٱلسَّمَآءَ
wal-samāaও আকাশকে
بِنَآءٗ
bināanএবং (চাঁদোয়ার মত) ছাদ
وَصَوَّرَكُمۡ
waṣawwarakumতোমাদেরকে আকৃতি দিয়েছেন
فَأَحۡسَنَ
fa-aḥsanaঅতঃপর সুন্দর করেছেন
صُوَرَكُمۡ
ṣuwarakumতোমাদের আকৃতিসমূহ
وَرَزَقَكُم
warazaqakumএবং তোমাদের জীবিকা দিয়েছেন
مِّنَ
minaথেকে
ٱلطَّيِّبَٰتِۚ
l-ṭayibātiপবিত্র জিনিস সমূহের
ذَٰلِكُمُ
dhālikumuতিনিই তোমাদের
ٱللَّهُ
l-lahuআল্লাহই
رَبُّكُمۡۖ
rabbukumতোমাদের রব
فَتَبَارَكَ
fatabārakaঅতএব কত মহান
ٱللَّهُ
l-lahuআল্লাহ
رَبُّ
rabbuরব
ٱلۡعَٰلَمِينَ
l-ʿālamīnaবিশ্ব জগতের
٦٤
আল্লাহ যিনি তোমাদের জন্য যমীনকে করেছেন মেঝে, আর আকাশকে করেছেন ছাদ। তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন। তিনি পবিত্র বস্তু থেকে তোমাদেরকে রিযক দান করেন। এ হলেন আল্লাহ তোমাদের প্রতিপালক। কাজেই মহিমা গৌরব আল্লাহর যিনি বিশ্ব জগতের প্রতিপালক।
40:65
هُوَ
huwaতিনি
ٱلۡحَيُّ
l-ḥayuচিরঞ্জীব
لَآ
lāনেই
إِلَٰهَ
ilāhaকোনো ইলাহ
إِلَّا
illāছাড়া
هُوَ
huwaতিনি
فَٱدۡعُوهُ
fa-id'ʿūhuসুতরাং তাঁকেই ডাকো
مُخۡلِصِينَ
mukh'liṣīnaএকনিষ্ঠ হয়ে
لَهُ
lahuতাঁরই জন্যে
ٱلدِّينَۗ
l-dīnaআনুগত্যকে (নির্দিষ্ট করে)
ٱلۡحَمۡدُ
l-ḥamduসব প্রশংসা
لِلَّهِ
lillahiআল্লাহর জন্যে
رَبِّ
rabbiরব
ٱلۡعَٰلَمِينَ
l-ʿālamīnaবিশ্বজগতের
٦٥
চিরঞ্জীব তিনি, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই। কাজেই তাঁকে ডাক আনুগত্যকে একমাত্র তাঁরই জন্য বিশুদ্ধ করে। যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই জন্য।
40:66
۞ قُلۡ
qul(হে নাবী) বলো
إِنِّي
innī"নিশ্চয়ই আমাকে
نُهِيتُ
nuhītuনিষেধ করা হয়েছে
أَنۡ
anযেন (না)
أَعۡبُدَ
aʿbudaইবাদত করি আমি
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যাদের
تَدۡعُونَ
tadʿūnaতোমরা ডাকো
مِن
minমধ্য হতে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ
لَمَّا
lammāযখন
جَآءَنِيَ
jāaniyaআমার কাছে এসেছে
ٱلۡبَيِّنَٰتُ
l-bayinātuসুস্পষ্ট নিদর্শন
مِن
minথেকে
رَّبِّي
rabbīআমার রবের
وَأُمِرۡتُ
wa-umir'tuএবং আমাকে আদেশ করা হয়েছে
أَنۡ
anযে
أُسۡلِمَ
us'limaআত্মসমর্পণ করি আমি
لِرَبِّ
lirabbiরবের কাছে
ٱلۡعَٰلَمِينَ
l-ʿālamīnaবিশ্বজগতের
٦٦
বল, আমার প্রতিপালকের কাছ থেকে আমার কাছে সুস্পষ্ট প্রমাণ এসেছে, এমতাবস্থায় আমাকে তাদের ‘ইবাদাত করতে নিষেধ করা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা আহবান কর। আর আমাকে আদেশ দেয়া হয়েছে বিশ্বজগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করার জন্য।
40:67
هُوَ
huwaতিনিই (আল্লাহ)
ٱلَّذِي
alladhīযিনি
خَلَقَكُم
khalaqakumতোমাদের সৃষ্টি করেছেন
مِّن
minথেকে
تُرَابٖ
turābinমাটি
ثُمَّ
thummaএরপর
مِن
minথেকে
نُّطۡفَةٖ
nuṭ'fatinশুক্রবিন্দু
ثُمَّ
thummaএরপর
مِنۡ
minথেকে
عَلَقَةٖ
ʿalaqatinজমাট রক্ত
ثُمَّ
thummaএরপর
يُخۡرِجُكُمۡ
yukh'rijukumতোমাদের বের করেন
طِفۡلٗا
ṭif'lanশিশুরূপে
ثُمَّ
thummaএরপর (বৃদ্ধি দেন)
لِتَبۡلُغُوٓاْ
litablughūতোমরা যেন উপনীত হও
أَشُدَّكُمۡ
ashuddakumতোমাদের যৌবনে
ثُمَّ
thummaএরপর
لِتَكُونُواْ
litakūnūতোমরাও যেন হও
شُيُوخٗاۚ
shuyūkhanবৃদ্ধ
وَمِنكُم
waminkumএবং তোমাদের মধ্য থেকে
مَّن
manকেউ
يُتَوَفَّىٰ
yutawaffāমৃত্যুবরণ করে (বৃদ্ধ হওয়ার)
مِن
minমধ্য হতে
قَبۡلُۖ
qabluপূর্বেই
وَلِتَبۡلُغُوٓاْ
walitablughūআর (এসব এজন্যে) যেন উপনীত হও
أَجَلٗا
ajalanএকটি মেয়াদে
مُّسَمّٗى
musammanনির্দিষ্ট
وَلَعَلَّكُمۡ
walaʿallakumএবং যাতে তোমরা
تَعۡقِلُونَ
taʿqilūnaঅনুধাবন করো
٦٧
তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর শুক্রবিন্দু থেকে, অতঃপর জমাট বাঁধা রক্ত থেকে, অতঃপর তোমাদেরকে বের করে এনেছেন শিশুরূপে, অতঃপর তিনি তোমাদের বৃদ্ধি দান করেন যাতে তোমরা তোমাদের পূর্ণ শক্তির বয়সে পৌঁছতে পার, অতঃপর আরো বৃদ্ধি দেন যাতে তোমরা বৃদ্ধ হও। তোমাদের মধ্যে কারো কারো আগেই মৃত্যু ঘটান যাতে তোমরা তোমাদের জন্য নির্দিষ্ট সময়ে পৌঁছে যাও আর যাতে তোমরা (আল্লাহর সৃষ্টি কুশলতা) অনুধাবন কর।
40:68
هُوَ
huwaতিনিই (আল্লাহ)
ٱلَّذِي
alladhīযিনি
يُحۡيِۦ
yuḥ'yīজীবন দেন
وَيُمِيتُۖ
wayumītuও মৃত্যু ঘটান
فَإِذَا
fa-idhāঅতঃপর যখন
قَضَىٰٓ
qaḍāসিদ্ধান্ত নেন
أَمۡرٗا
amranকোনো ব্যাপারে
فَإِنَّمَا
fa-innamāশুধু তখন
يَقُولُ
yaqūluবলেন
لَهُۥ
lahuতাকে
كُن
kun"হও"
فَيَكُونُ
fayakūnuতখনই তা হয়ে যায়
٦٨
তিনিই জীবন দেন ও মৃত্যু ঘটান। যখন কোন কিছু করার সিদ্ধান্ত করেন, তার জন্য তিনি বলেন- হও, তখন তা হয়ে যায়।
40:69
أَلَمۡ
alamনি কি
تَرَ
taraতুমি দেখো
إِلَى
ilāপ্রতি
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
يُجَٰدِلُونَ
yujādilūnaবিতর্ক করে
فِيٓ
fīমধ্যে
ءَايَٰتِ
āyātiনিদর্শনাবলীর
ٱللَّهِ
l-lahiআল্লাহর
أَنَّىٰ
annāকোথায়
يُصۡرَفُونَ
yuṣ'rafūnaতাদেরকে ফিরানো হচ্ছে (অর্থাৎ বিভ্রান্ত করা হচ্ছে)
٦٩
তুমি কি তাদের প্রতি লক্ষ্য কর না যারা আল্লাহর নির্দশনগুলো সম্পর্কে বাক-বিতন্ডা করে? (সত্য থেকে) তাদেরকে কীভাবে ফিরিয়ে নেয়া হচ্ছে?
40:70
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَذَّبُواْ
kadhabūমিথ্যারোপ করে
بِٱلۡكِتَٰبِ
bil-kitābi(এই) কিতাবের প্রতি
وَبِمَآ
wabimāএবং ঐ বিষয়ে যা
أَرۡسَلۡنَا
arsalnāআমরা পাঠিয়েছি
بِهِۦ
bihiযাসহ (অন্যান্য কিতাব)
رُسُلَنَاۖ
rusulanāআমাদের রাসূলগণকে
فَسَوۡفَ
fasawfaশীঘ্রই
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানতে পারবে
٧٠
যারা কিতাবকে আর আমি আমার রসূলদেরকে যা দিয়ে পাঠিয়েছি তাকে অস্বীকার করে, তারা শীঘ্রই জানতে পারবে।
40:71
إِذِ
idhiযখন
ٱلۡأَغۡلَٰلُ
l-aghlāluবেড়িসমূহ (পরানো হবে)
فِيٓ
fīমধ্যে
أَعۡنَٰقِهِمۡ
aʿnāqihimতাদের গলায়
وَٱلسَّلَٰسِلُ
wal-salāsiluএবং শিকল (গলায় দেওয়া হবে)
يُسۡحَبُونَ
yus'ḥabūnaতাদের টেনে নিয়ে যাওয়া হবে
٧١
যখন তাদের গলায় থাকবে বেড়ি আর শিকল; তাদের টেনে নিয়ে যাওয়া হবে
40:72
فِي
fīমধ্যে
ٱلۡحَمِيمِ
l-ḥamīmiফুটন্ত পানির
ثُمَّ
thummaএরপর
فِي
fīমধ্যে
ٱلنَّارِ
l-nāriআগুনের
يُسۡجَرُونَ
yus'jarūnaতাদেরকে পোড়ানো হবে
٧٢
ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে দগ্ধ করা হবে।
40:73
ثُمَّ
thummaপরে
قِيلَ
qīlaবলা হবে
لَهُمۡ
lahumতাদেরকে
أَيۡنَ
ayna"কোথায় (এখন)
مَا
mā(তারা) যাদের
كُنتُمۡ
kuntumতোমরা
تُشۡرِكُونَ
tush'rikūnaশরিক করছিলে
٧٣
অতঃপর তাদেরকে বলা হবে- তারা কোথায় তোমরা যাদেরকে (আল্লাহর) শরীক গণ্য করতে
40:74
مِن
minমধ্য হতে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِۖ
l-lahiআল্লাহ"
قَالُواْ
qālūতারা বলবে
ضَلُّواْ
ḍallū"তারা উধাও হয়েছে
عَنَّا
ʿannāআমাদের থেকে
بَل
balবরং
لَّمۡ
lamনা
نَكُن
nakunআমরা ছিলাম
نَّدۡعُواْ
nadʿūআমরা ডাকতাম
مِن
minমধ্য হতে
قَبۡلُ
qabluপূর্বে
شَيۡـٔٗاۚ
shayanকোনো কিছুকেই"
كَذَٰلِكَ
kadhālikaএভাবে
يُضِلُّ
yuḍilluবিভ্রান্ত করবেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
ٱلۡكَٰفِرِينَ
l-kāfirīnaকাফেরদেরকে
٧٤
আল্লাহকে বাদ দিয়ে? (উত্তরে) তারা বলবে- তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। না, আমরা আগে (যার অস্তিত্ব আছে এমন) কোন কিছুকেই ডাকিনি। এভাবে আল্লাহ কাফিরদেরকে পথভ্রষ্ট হওয়ার সুযোগ দেন।
40:75
ذَٰلِكُم
dhālikum"তোমাদের এ অবস্থা
بِمَا
bimāএ কারণে যে
كُنتُمۡ
kuntumতোমরা
تَفۡرَحُونَ
tafraḥūnaউল্লাস করছিলে
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
بِغَيۡرِ
bighayriছাড়া
ٱلۡحَقِّ
l-ḥaqi(অন্যায় ভাবে)
وَبِمَا
wabimāএবং এ কারণে যে
كُنتُمۡ
kuntumতোমরা
تَمۡرَحُونَ
tamraḥūnaদেমাক করছিলে
٧٥
এর কারণ এই যে, তোমরা অসত্য নিয়ে উল্লাস করতে, আর এজন্য যে, তোমরা গর্ব অহংকার করতে।
40:76
ٱدۡخُلُوٓاْ
ud'khulū(এখন যাও) তোমরা প্রবেশ করো
أَبۡوَٰبَ
abwābaদরজা দিয়ে
جَهَنَّمَ
jahannamaজাহান্নামের
خَٰلِدِينَ
khālidīnaতোমরা স্থায়ী হবে
فِيهَاۖ
fīhāতার মধ্যে
فَبِئۡسَ
fabi'saঅতএব কত নিকৃষ্ট
مَثۡوَى
mathwāবাসস্থান
ٱلۡمُتَكَبِّرِينَ
l-mutakabirīnaঅহংকারীদের (জন্যে)"
٧٦
তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ কর, চিরকাল তার ভিতরে থাকার জন্য। দাম্ভিকদের বাসস্থান কতই না নিকৃষ্ট!
40:77
فَٱصۡبِرۡ
fa-iṣ'bir(হে নাবী) তাই ধৈর্য্য ধরো
إِنَّ
innaনিশ্চয়ই
وَعۡدَ
waʿdaপ্রতিশ্রুতি
ٱللَّهِ
l-lahiআল্লাহর
حَقّٞۚ
ḥaqqunসত্য
فَإِمَّا
fa-immāসুতরাং হয়
نُرِيَنَّكَ
nuriyannakaতোমাকে দেখাবো আমরা
بَعۡضَ
baʿḍaকিছুটা
ٱلَّذِي
alladhīযা
نَعِدُهُمۡ
naʿiduhumপ্রতিশ্রুতি দিই আমরা তাদেরকে
أَوۡ
awঅথবা
نَتَوَفَّيَنَّكَ
natawaffayannakaতোমাকে মৃত্যু ঘটাই আমরা
فَإِلَيۡنَا
fa-ilaynāতবে আমাদের দিকে
يُرۡجَعُونَ
yur'jaʿūnaতাদের ফিরিয়ে আনা হবে
٧٧
অতএব তুমি ধৈর্য ধারণ কর, (কেননা) আল্লাহর ওয়া‘দা সত্য। অতঃপর আমি তাদেরকে (শাস্তির) যে ওয়া‘দা দিয়েছি তার কিছু যদি তোমাকে (এ পৃথিবীতেই) দেখিয়ে দেই অথবা (তাদেরকে শাস্তি দেয়ার পূর্বেই) তোমার মৃত্যু ঘটাই, (উভয় অবস্থাতেই) তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। (আমার শাস্তি থেকে তারা রেহাই পাবে না)।
40:78
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
أَرۡسَلۡنَا
arsalnāআমরা পাঠিয়েছি
رُسُلٗا
rusulan(অনেক) রাসূলকে
مِّن
minথেকে
قَبۡلِكَ
qablikaতোমার পূর্বে
مِنۡهُم
min'humতাদের মধ্যে
مَّن
manকারও (অবস্থা)
قَصَصۡنَا
qaṣaṣnāআমরা বর্ণনা করেছি
عَلَيۡكَ
ʿalaykaতোমার কাছে
وَمِنۡهُم
wamin'humআবার তাদের মধ্যে
مَّن
manকারও (অবস্থা)
لَّمۡ
lamনি
نَقۡصُصۡ
naqṣuṣআমরা বর্ণনা করি
عَلَيۡكَۗ
ʿalaykaতোমার কাছে
وَمَا
wamāএবং না
كَانَ
kāna(সম্ভব) ছিলো
لِرَسُولٍ
lirasūlinকোনো রাসূলের জন্যে
أَن
anযে
يَأۡتِيَ
yatiyaআসবে
بِـَٔايَةٍ
biāyatinনিয়ে কোন নিদর্শন
إِلَّا
illāব্যতীত
بِإِذۡنِ
bi-idh'niঅনুমতি
ٱللَّهِۚ
l-lahiআল্লাহর
فَإِذَا
fa-idhāঅতঃপর যখন
جَآءَ
jāaআসলো
أَمۡرُ
amruআদেশ
ٱللَّهِ
l-lahiআল্লাহর
قُضِيَ
quḍiyaমীমাংসা করে দেওয়া হলো
بِٱلۡحَقِّ
bil-ḥaqiন্যায়ভাবে
وَخَسِرَ
wakhasiraএবং ক্ষতিগ্রস্ত হলো
هُنَالِكَ
hunālikaসেখানে
ٱلۡمُبۡطِلُونَ
l-mub'ṭilūnaমিথ্যাশ্রয়ীরা (দুষ্কৃতিকারীরা)
٧٨
আমি তোমার পূর্বে অনেক রসূল পাঠিয়েছিলাম। তাদের মধ্যে কারো কারো কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করেছি, তাদের মধ্যে কারো কারো কথা আমি তোমার কাছে বর্ণনা করিনি। আল্লাহর অনুমতি ছাড়া কোন নিদর্শন নিয়ে আসা কোন রসূলের পক্ষে সম্ভব নয়। আল্লাহর নির্দেশ যখন জারী হয়ে যায়, তখন ন্যায়সঙ্গতভাবে (বিষয়টির) ফয়সালা করা হয়। আর যারা মিথ্যার উপর দাঁড়িয়েছিল তারা তখনকার তখনই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
40:79
ٱللَّهُ
al-lahu(তিনিই) আল্লাহ
ٱلَّذِي
alladhīযিনি
جَعَلَ
jaʿalaসৃষ্টি করেছেন
لَكُمُ
lakumuতোমাদের জন্যে
ٱلۡأَنۡعَٰمَ
l-anʿāmaগবাদি পশুগুলো
لِتَرۡكَبُواْ
litarkabūতোমরা আরোহণ করতে পারো যেন
مِنۡهَا
min'hāতার মধ্যে হ'তে (কোনটির উপর)
وَمِنۡهَا
wamin'hāএবং তার মধ্যে হ'তে
تَأۡكُلُونَ
takulūnaতোমরা খাও (কোনটির গোশত)
٧٩
আল্লাহ- যিনি তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কতকগুলোর উপর আরোহণ করতে পার, আর কতকগুলো থেকে আহার করতে পার।
40:80
وَلَكُمۡ
walakumএবং তোমাদের জন্যে
فِيهَا
fīhāতার মধ্যে (রয়েছে)
مَنَٰفِعُ
manāfiʿu(অনেক) উপকার
وَلِتَبۡلُغُواْ
walitablughūএবং তোমরা মেটাতে পারো যেন
عَلَيۡهَا
ʿalayhāতার সাহায্যে
حَاجَةٗ
ḥājatanপ্রয়োজন (বোধ করলে)
فِي
fīমধ্যে
صُدُورِكُمۡ
ṣudūrikumতোমাদের মনের
وَعَلَيۡهَا
waʿalayhāএবং তার উপর
وَعَلَى
waʿalāএবং উপর
ٱلۡفُلۡكِ
l-ful'kiনৌযানের
تُحۡمَلُونَ
tuḥ'malūnaতোমাদের বহন করা হয়
٨٠
ওগুলোতে তোমাদের জন্য আছে বহু উপকার। তোমরা তোমাদের অন্তরে যে প্রয়োজনবোধ কর, যাতে ওগুলোর দ্বারা তা মিটাতে পার। ওগুলোর উপর আর নৌযানে তোমাদেরকে বহন করা হয়।
40:81
وَيُرِيكُمۡ
wayurīkumএবং তোমাদের দেখান তিনি
ءَايَٰتِهِۦ
āyātihiতাঁর নিদর্শনাবলী
فَأَيَّ
fa-ayyaসুতরাং কোন
ءَايَٰتِ
āyātiনিদর্শনাবলী
ٱللَّهِ
l-lahiআল্লাহর
تُنكِرُونَ
tunkirūnaতোমরা অস্বীকার করবে
٨١
তিনি তোমাদেরকে তাঁর নিদর্শন দেখান। কাজেই আল্লাহর কোন্ নিদর্শনকে তোমরা অস্বীকার কর?
40:82
أَفَلَمۡ
afalamনি তবে কি
يَسِيرُواْ
yasīrūতারা ভ্রমণ করে
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
فَيَنظُرُواْ
fayanẓurūতারা অতঃপর দেখে (নি কি)
كَيۡفَ
kayfaকেমন
كَانَ
kānaছিলো
عَٰقِبَةُ
ʿāqibatuপরিণতি
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
مِن
minমধ্য হতে
قَبۡلِهِمۡۚ
qablihimতাদের পূর্বে (ছিলো)
كَانُوٓاْ
kānūতারা ছিলো
أَكۡثَرَ
akthara(সংখ্যায়) বেশী
مِنۡهُمۡ
min'humএদের চেয়েও
وَأَشَدَّ
wa-ashaddaও প্রবল
قُوَّةٗ
quwwatanশক্তিতে
وَءَاثَارٗا
waāthāranও কীর্তিতে
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
فَمَآ
famāঅতঃপর না
أَغۡنَىٰ
aghnāকাজে আসলো
عَنۡهُم
ʿanhumতাদের জন্যে
مَّا
māযা
كَانُواْ
kānūতারা
يَكۡسِبُونَ
yaksibūnaঅর্জন করেছিলো
٨٢
তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে তারা দেখত, তাদের পূর্ববর্তীদের পরিণতি কী হয়েছিল। দুনিয়ায় এদের চেয়ে তারা সংখ্যায় অধিক ছিল, আর শক্তি সামর্থ্য ও কীর্তি চিহ্নে বেশি প্রবল ছিল। কিন্তু তারা যা অর্জন করেছিল তা তাদের কোন উপকারে আসেনি।
40:83
فَلَمَّا
falammāঅতঃপর যখন
جَآءَتۡهُمۡ
jāathumতাদের কাছে আসলো
رُسُلُهُم
rusuluhumতাদের রাসূলগণ
بِٱلۡبَيِّنَٰتِ
bil-bayinātiসুস্পষ্ট প্রমাণসহ
فَرِحُواْ
fariḥūতারা খুশীতে মগ্ন রইলো
بِمَا
bimāঐ বিষয়ে যা (ছিলো)
عِندَهُم
ʿindahumতাদের কাছে
مِّنَ
minaঅংশ বিশেষ
ٱلۡعِلۡمِ
l-ʿil'mi(নিজস্ব) জ্ঞানের
وَحَاقَ
waḥāqaএবং ঘিরে ফেললো
بِهِم
bihimতাদেরকে
مَّا
māতাই
كَانُواْ
kānūতারা ছিলো
بِهِۦ
bihiযে সম্পর্কে
يَسۡتَهۡزِءُونَ
yastahziūnaঠাট্টা-বিদ্রুপ করতো
٨٣
তাদের কাছে যখন তাদের রসূলগণ স্পষ্ট নিদর্শন নিয়ে আসল, তখন তারা তাদের নিজেদের কাছে যে জ্ঞান ও বিদ্যা ছিল তাতেই উৎফুল্ল হয়ে উঠল। অতঃপর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তা-ই তাদেরকে ঘিরে ফেলল।
40:84
فَلَمَّا
falammāঅতঃপর যখন
رَأَوۡاْ
ra-awতারা দেখলো
بَأۡسَنَا
basanāআমাদের শাস্তি
قَالُوٓاْ
qālūতারা বললো
ءَامَنَّا
āmannā"আমরা ঈমান এনেছি
بِٱللَّهِ
bil-lahiআল্লাহর উপর
وَحۡدَهُۥ
waḥdahuতাঁর একারই
وَكَفَرۡنَا
wakafarnāএবং আমরা অস্বীকার করছি
بِمَا
bimāতা সবকে
كُنَّا
kunnāআমরা ছিলাম
بِهِۦ
bihiযার সাথে
مُشۡرِكِينَ
mush'rikīnaশরিককারী"
٨٤
আমার শাস্তি তারা যখন দেখল তখন তারা বলল- আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম আর যাদেরকে আমরা (আল্লাহর) শরীক গণ্য করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম।
40:85
فَلَمۡ
falamঅতঃপর
يَكُ
yakuপারে নি
يَنفَعُهُمۡ
yanfaʿuhumতাদের উপকার করতে
إِيمَٰنُهُمۡ
īmānuhumতাদের ঈমান
لَمَّا
lammāযখন
رَأَوۡاْ
ra-awতারা দেখলো
بَأۡسَنَاۖ
basanāআমাদের শাস্তি
سُنَّتَ
sunnataবিধান
ٱللَّهِ
l-lahiআল্লাহর (নির্ধারিত)
ٱلَّتِي
allatīযা
قَدۡ
qadনিশ্চয়ই
خَلَتۡ
khalat(চলে এসেছে)অতীত হয়েছে
فِي
fīব্যাপারে
عِبَادِهِۦۖ
ʿibādihiতাঁর দাসদের
وَخَسِرَ
wakhasiraএবং ক্ষতিগ্রস্ত হয়েছে
هُنَالِكَ
hunālikaএমন অবস্হায়
ٱلۡكَٰفِرُونَ
l-kāfirūnaকাফেররা
٨٥
তারা যখন আমার শাস্তি দেখল তখন তাদের ঈমান (গ্রহণ) তাদের কোন উপকারে আসল না। আল্লাহর (এ) বিধান তাঁর বান্দাহদের উপর (বহু) পূর্ব হতেই (কার্যকর হয়ে) চলে আসছে। আর এ ক্ষেত্রে কাফিররাই ক্ষতিগ্রস্ত হয়।
Surah 41
Fussilatفصلت
41:1
حمٓ
hha-meemহা-মীম
١
হা-মীম।
41:2
تَنزِيلٞ
tanzīlunঅবতরণ করা (হয়েছে এটা)
مِّنَ
mina(আল্লাহর) পক্ষ হ'তে
ٱلرَّحۡمَٰنِ
l-raḥmāni(যিনি) অশেষ দয়াময়
ٱلرَّحِيمِ
l-raḥīmiপরম দয়ালু
٢
পরম দয়াময়, পরম দয়ালুর নিকট হতে অবতীর্ণ।
41:3
كِتَٰبٞ
kitābunএই কিতাব (এমন যে)
فُصِّلَتۡ
fuṣṣilatবিশদভাবে বিবৃত
ءَايَٰتُهُۥ
āyātuhuতার আয়াতসমূহ
قُرۡءَانًا
qur'ānanকুরআন
عَرَبِيّٗا
ʿarabiyyanআরবী (ভাষার)
لِّقَوۡمٖ
liqawmin(এমন) সম্প্রদায়ের জন্যে
يَعۡلَمُونَ
yaʿlamūna(যারা) জ্ঞান রাখে
٣
এক কিতাব, যার আয়াতগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত, আরবী ভাষার কুরআন, জ্ঞানসম্পন্ন মানুষদের জন্য।
41:4
بَشِيرٗا
bashīran(এই কিতাব) সুসংবাদদাতা
وَنَذِيرٗا
wanadhīranও সতর্ককারী
فَأَعۡرَضَ
fa-aʿraḍaকিন্তু বিমুখ হয়েছে
أَكۡثَرُهُمۡ
aktharuhumতাদের অনেকেই
فَهُمۡ
fahumসুতরাং তারা
لَا
lāনা
يَسۡمَعُونَ
yasmaʿūnaশুনে
٤
সুসংবাদবাহী ও সাবধানকারী। কিন্তু ওদের অধিকাংশই (এ কুরআন থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে, কাজেই ওরা শুনবে না।
41:5
وَقَالُواْ
waqālūএবং তারা বলে
قُلُوبُنَا
qulūbunā"আমাদের অন্তরগুলো
فِيٓ
fīমধ্যে (আছে)
أَكِنَّةٖ
akinnatinপর্দাসমূহের
مِّمَّا
mimmāতা থেকে যা
تَدۡعُونَآ
tadʿūnāআমাদেরকে তোমরা ডাকছো
إِلَيۡهِ
ilayhiতার দিকে
وَفِيٓ
wafīএবং মধ্যে
ءَاذَانِنَا
ādhānināআমাদের কানসমূহের
وَقۡرٞ
waqrunবধিরতা (রয়েছে)
وَمِنۢ
waminমধ্য হতে
بَيۡنِنَا
baynināএবং আমাদের মাঝে
وَبَيۡنِكَ
wabaynikaও তোমার মাঝে
حِجَابٞ
ḥijābunপর্দা (রয়েছে)
فَٱعۡمَلۡ
fa-iʿ'malতুমি তাই কাজ করো
إِنَّنَا
innanāনিশ্চয়ই আমরা
عَٰمِلُونَ
ʿāmilūnaকাজ করে যাচ্ছি"
٥
তারা বলে, তুমি আমাদেরকে যার দিকে ডাক দিচ্ছ তাত্থেকে আমাদের দিল আবরণে ঢাকা আছে, আর আমাদের কানে আছে বধিরতা, আমাদের আর তোমাদের মাঝে আছে এক পর্দা (অর্থাৎ তোমার দীন প্রচারের কারণে আমাদের ও তোমাদের মাঝে বিচ্ছেদ ঘটে গেছে), কাজেই তুমি তোমার কাজ কর, আমরা আমাদের কাজ করি।
41:6
قُلۡ
qul(হে নাবী) বলো
إِنَّمَآ
innamā"মূলতঃ
أَنَا۠
anāআমি
بَشَرٞ
basharunএকজন মানুষ
مِّثۡلُكُمۡ
mith'lukumতোমাদেরই মতো
يُوحَىٰٓ
yūḥāওহী করা হয়
إِلَيَّ
ilayyaআমার প্রতি
أَنَّمَآ
annamāএই যে
إِلَٰهُكُمۡ
ilāhukumতোমাদের ইলাহ
إِلَٰهٞ
ilāhunইলাহ
وَٰحِدٞ
wāḥidunএকই
فَٱسۡتَقِيمُوٓاْ
fa-is'taqīmūসুতরাং তোমরা দৃঢ় হয়ে থাকো
إِلَيۡهِ
ilayhiতাঁর দিকে
وَٱسۡتَغۡفِرُوهُۗ
wa-is'taghfirūhuও তোমরা তাঁর কাছে ক্ষমা চাও"
وَوَيۡلٞ
wawaylunএবং দুর্ভোগ (রয়েছে)
لِّلۡمُشۡرِكِينَ
lil'mush'rikīnaমুশরিকদের জন্যে
٦
বল, আমি তোমাদের মতই একজন মানুষ। (পার্থক্য শুধু এই যে) আমার কাছে ওয়াহী করা হয় যে, তোমাদের ইলাহ কেবল এক ইলাহ; কাজেই তোমরা তাঁরই সরল সঠিক পথে চল, তাঁর কাছে ক্ষমা প্রার্থনা কর। ধ্বংস তাদের জন্য যারা আল্লাহর সাথে অন্যদেরকে শরীক গণ্য করে।
41:7
ٱلَّذِينَ
alladhīnaযারা
لَا
lāনা
يُؤۡتُونَ
yu'tūnaদেয়
ٱلزَّكَوٰةَ
l-zakataযাকাত
وَهُم
wahumএবং তারা
بِٱلۡأٓخِرَةِ
bil-ākhiratiপরকালকে
هُمۡ
humতারা
كَٰفِرُونَ
kāfirūnaঅস্বীকারকারী
٧
যারা যাকাত দেয় না, আর তারা আখিরাত অমান্য করে।
41:8
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَعَمِلُواْ
waʿamilūও কাজ করেছে
ٱلصَّٰلِحَٰتِ
l-ṣāliḥātiনেক
لَهُمۡ
lahumতাদের জন্যে
أَجۡرٌ
ajrunপুরস্কার রয়েছে
غَيۡرُ
ghayruব্যতীত
مَمۡنُونٖ
mamnūninশেষ হওয়া (অফুরন্ত)
٨
যারা ঈমান আনে আর নেক কাজ করে, তাদের জন্য আছে এমন পুরস্কার যা কোন দিনও বন্ধ হবে না।
41:9
۞ قُلۡ
qulবলো
أَئِنَّكُمۡ
a-innakum"তোমরা নিশ্চিত কি
لَتَكۡفُرُونَ
latakfurūnaঅস্বীকার করছো অবশ্যই
بِٱلَّذِي
bi-alladhī(তাকে) যিনি
خَلَقَ
khalaqaসৃষ্টি করেছেন
ٱلۡأَرۡضَ
l-arḍaপৃথিবীকে
فِي
fīমধ্যে
يَوۡمَيۡنِ
yawmayniদু'দিনের
وَتَجۡعَلُونَ
watajʿalūnaঅথচ তোমরা দাঁড় করাচ্ছো
لَهُۥٓ
lahuতাঁর জন্যে
أَندَادٗاۚ
andādanসমকক্ষ (অন্যদেরকে)
ذَٰلِكَ
dhālikaতিনিই
رَبُّ
rabbuরব
ٱلۡعَٰلَمِينَ
l-ʿālamīnaবিশ্বজগতের"
٩
বল- তোমরা কি তাঁকে অস্বীকারই করছ যিনি যমীনকে সৃষ্টি করেছেন দু’দিনে আর তাঁর সমকক্ষ বানাচ্ছ? তিনিই তো বিশ্বজগতের রব্ব।
41:10
وَجَعَلَ
wajaʿalaএবং তিনি স্হাপন করেছেন
فِيهَا
fīhāতার মধ্যে (অর্থাৎ পৃথিবীতে)
رَوَٰسِيَ
rawāsiyaপর্বতমালা
مِن
minথেকে
فَوۡقِهَا
fawqihāতার উপর
وَبَٰرَكَ
wabārakaএবং কল্যাণ দিয়েছেন
فِيهَا
fīhāতার মধ্যে
وَقَدَّرَ
waqaddaraএবং নির্ধারণ করেছেন
فِيهَآ
fīhāতার মধ্যে
أَقۡوَٰتَهَا
aqwātahāতার খাদ্য (অর্থাৎ খাদ্যসম্ভার)
فِيٓ
fīমধ্যে
أَرۡبَعَةِ
arbaʿatiচার
أَيَّامٖ
ayyāminদিনের
سَوَآءٗ
sawāanসমানভাবে
لِّلسَّآئِلِينَ
lilssāilīnaপ্রার্থীদের জন্যে
١٠
(যমীন সৃষ্টির পর) তার বুকে তিনি সৃদৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন, যমীনকে বরকতমন্ডিত করেছেন আর তাতে প্রার্থীদের প্রয়োজন মুতাবেক নির্দিষ্ট পরিমাণ খাদ্য সঞ্চিত করেছেন চার দিনে।
41:11
ثُمَّ
thummaএরপর
ٱسۡتَوَىٰٓ
is'tawāমনোযোগ দিলেন
إِلَى
ilāদিকে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশের
وَهِيَ
wahiyaতখন তা (ছিলো)
دُخَانٞ
dukhānunধোঁয়া
فَقَالَ
faqālaঅতঃপর (আল্লাহ) বললেন
لَهَا
lahāতাকে
وَلِلۡأَرۡضِ
walil'arḍiও পৃথিবীকে
ٱئۡتِيَا
i'tiyā"উভয়ে আসো
طَوۡعًا
ṭawʿanইচ্ছায়
أَوۡ
awবা
كَرۡهٗا
karhanঅনিচ্ছায়"
قَالَتَآ
qālatāউভয়ে বললো
أَتَيۡنَا
ataynā"আমরা আসলাম
طَآئِعِينَ
ṭāiʿīnaস্বেচ্ছায়"
١١
তারপর নজর দিয়েছেন আকাশের দিকে যখন তা ছিল ধোঁয়া (’র মত)। তখন তিনি আকাশ আর পৃথিবীকে বললেন- আমার অনুগত হও, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। উভয়ে বলল- আমরা স্বেচ্ছায় অনুগত হলাম।
41:12
فَقَضَىٰهُنَّ
faqaḍāhunnaঅতঃপর তাদেরকে পরিণত করলেন
سَبۡعَ
sabʿaসাত
سَمَٰوَاتٖ
samāwātinআকাশে
فِي
fīমধ্যে
يَوۡمَيۡنِ
yawmayniদু'দিনের
وَأَوۡحَىٰ
wa-awḥāএবং ওহী করলেন
فِي
fīমধ্যে
كُلِّ
kulliপ্রত্যেক
سَمَآءٍ
samāinআকাশের
أَمۡرَهَاۚ
amrahāতাঁর বিধিবিধান
وَزَيَّنَّا
wazayyannāএবং আমরা সাজালাম
ٱلسَّمَآءَ
l-samāaআকাশকে
ٱلدُّنۡيَا
l-dun'yāনীচের
بِمَصَٰبِيحَ
bimaṣābīḥaপ্রদীপমালা দ্বারা
وَحِفۡظٗاۚ
waḥif'ẓanএবং সংরক্ষণ (করলাম)
ذَٰلِكَ
dhālikaএটা
تَقۡدِيرُ
taqdīruব্যবস্থাপনা
ٱلۡعَزِيزِ
l-ʿazīziপরাক্রমশালীর
ٱلۡعَلِيمِ
l-ʿalīmi(যিনি) সবকিছু জানেন
١٢
অতঃপর তিনি আকাশমন্ডলীকে সাত আকাশে বিন্যস্ত করলেন দু’দিনে আর প্রত্যেক আকাশকে তার বিধি-ব্যবস্থা ওয়াহীর মাধ্যমে প্রদান করলেন। আমি আলোকমালার সাহায্যে দুনিয়ার আকাশের শোভাবর্ধন করলাম আর সুরক্ষার (ও ব্যবস্থা করলাম)। এ হল মহা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর সুনির্ধারিত (ব্যবস্থাপনা)।
41:13
فَإِنۡ
fa-inএখন যদি
أَعۡرَضُواْ
aʿraḍūতারা মুখ ফিরায়
فَقُلۡ
faqulতবে বলো
أَنذَرۡتُكُمۡ
andhartukum"তোমাদেরকে আমি সতর্ক করছি
صَٰعِقَةٗ
ṣāʿiqatanবেহুশকারী শাস্তির
مِّثۡلَ
mith'laমতো
صَٰعِقَةِ
ṣāʿiqatiবেহুশকারী শাস্তি (এসেছিলো)
عَادٖ
ʿādinআ'দের
وَثَمُودَ
wathamūdaও সামূদের (উপর)"
١٣
এরপরও তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে বল- আমি তোমাদেরকে অকস্মাৎ শাস্তির ভয় দেখাচ্ছি- ‘আদ ও সামূদের (উপর নেমে আসা) অকস্মাৎ-শাস্তির মত।
41:14
إِذۡ
idhযখন
جَآءَتۡهُمُ
jāathumuতাদের কাছে এসেছিলো
ٱلرُّسُلُ
l-rusuluরাসূলগণ
مِنۢ
minমধ্য হতে
بَيۡنِ
bayniথেকে
أَيۡدِيهِمۡ
aydīhimসামনে তাদের
وَمِنۡ
waminও থেকে
خَلۡفِهِمۡ
khalfihimতাদের পিছন
أَلَّا
allā(এই বলে) যে না
تَعۡبُدُوٓاْ
taʿbudūতোমরা ইবাদত করো
إِلَّا
illāছাড়া
ٱللَّهَۖ
l-lahaআল্লাহকে"
قَالُواْ
qālūতারা বলেছিলো
لَوۡ
law"যদি
شَآءَ
shāaইচ্ছে করতেন
رَبُّنَا
rabbunāআমাদের রব
لَأَنزَلَ
la-anzalaঅবশ্যই পাঠাতেন
مَلَٰٓئِكَةٗ
malāikatanফেরেশতাদেরকে
فَإِنَّا
fa-innāসুতরাং নিশ্চয়ই আমরা
بِمَآ
bimāদিয়ে ঐ বিষয় যা
أُرۡسِلۡتُم
ur'sil'tumতোমাদেরকে পাঠানো হয়েছে
بِهِۦ
bihiপ্রতি তার
كَٰفِرُونَ
kāfirūnaতোমরা অস্বীকারকারী"
١٤
তাদের কাছে যখন তাদের অগ্রে ও পশ্চাতে (একের পর এক) রসূলগণ এসেছিল (আর বলেছিল)- তোমরা আল্লাহ ছাড়া কারো ‘ইবাদাত করো না। (জবাবে) তারা বলেছিল- আমাদের প্রতিপালক ইচ্ছে করলে তো অবশ্যই ফেরেশতা নাযিল করতেন। কাজেই তোমাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে আমরা তা অমান্য করছি।
41:15
فَأَمَّا
fa-ammāআর অবস্থা (ছিলো)
عَادٞ
ʿādunআ'দের (এমন যে)
فَٱسۡتَكۡبَرُواْ
fa-is'takbarūপরে তারা অহংকার করলো
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
بِغَيۡرِ
bighayriব্যতীত
ٱلۡحَقِّ
l-ḥaqiকোন অধিকার
وَقَالُواْ
waqālūএবং তারা বললো
مَنۡ
man"(আর) কে
أَشَدُّ
ashadduঅধিক শক্তিশালী
مِنَّا
minnāআমাদের চেয়ে
قُوَّةًۖ
quwwatanশক্তিতে"
أَوَلَمۡ
awalamদেখে নি কি
يَرَوۡاْ
yarawতারা (ভেবে)
أَنَّ
annaযে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
ٱلَّذِي
alladhīযিনি
خَلَقَهُمۡ
khalaqahumতাদের সৃষ্টি করেছেন
هُوَ
huwaতিনিই
أَشَدُّ
ashadduঅধিক শক্তিশালী
مِنۡهُمۡ
min'humতাদের চেয়ে
قُوَّةٗۖ
quwwatanশক্তিতে
وَكَانُواْ
wakānūএবং তারা ছিলো
بِـَٔايَٰتِنَا
biāyātināআমাদের নিদর্শনগুলোকে
يَجۡحَدُونَ
yajḥadūnaঅস্বীকার করতো
١٥
আর ‘আদ-এর অবস্থা ছিল এই যে, দুনিয়াতে তারা না-হক অহংকার করেছিল, আর বলেছিল- আমাদের চেয়ে বেশি শক্তিশালী আর কে আছে? তারা কি চিন্তা করে দেখেনি যে, আল্লাহ- যিনি তাদেরকে সৃষ্টি করেছেন- শক্তিতে তাদের চেয়ে প্রবল? কিন্তু তারা আমার আয়াতগুলো অস্বীকার করতেই থাকল।
41:16
فَأَرۡسَلۡنَا
fa-arsalnāআমরা তাই পাঠালাম
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের বিরুদ্ধে
رِيحٗا
rīḥanবাতাস
صَرۡصَرٗا
ṣarṣaranঝড়ো
فِيٓ
fīমধ্যে
أَيَّامٖ
ayyāmin(কয়েক) দিনের
نَّحِسَاتٖ
naḥisātinদুর্ভোগের
لِّنُذِيقَهُمۡ
linudhīqahumতাদেরকে আমরা ভোগ করাই যেন
عَذَابَ
ʿadhābaশাস্তি
ٱلۡخِزۡيِ
l-khiz'yiলাঞ্ছনার
فِي
fīমধ্যে
ٱلۡحَيَوٰةِ
l-ḥayatiজীবনে
ٱلدُّنۡيَاۖ
l-dun'yāপার্থিব
وَلَعَذَابُ
walaʿadhābuএবং অবশ্যই শাস্তি
ٱلۡأٓخِرَةِ
l-ākhiratiপরকালের
أَخۡزَىٰۖ
akhzāঅধিক অপমানকর
وَهُمۡ
wahumএবং তাদের
لَا
lāনা
يُنصَرُونَ
yunṣarūnaসাহায্য করা হবে
١٦
অতঃপর আমি অশুভ দিনগুলোতে তাদের বিরুদ্ধে ঝাঞ্ঝা বায়ু পাঠালাম যাতে তারা দুনিয়ার জীবনে অপমানজনক শাস্তি আস্বাদন করে। আখিরাতের শাস্তি অবশ্যই অধিক লাঞ্ছনাদায়ক আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
41:17
وَأَمَّا
wa-ammāআর অবস্থা (ছিলো)
ثَمُودُ
thamūduসামূদের (এমন যে)
فَهَدَيۡنَٰهُمۡ
fahadaynāhumতাদেরকে আমরা অতঃপর পথ নির্দেশ করেছিলাম
فَٱسۡتَحَبُّواْ
fa-is'taḥabbūতারা কিন্তু পছন্দ করেছিলো
ٱلۡعَمَىٰ
l-ʿamāঅন্ধতা
عَلَى
ʿalāপরিবর্তে
ٱلۡهُدَىٰ
l-hudāসৎপথের
فَأَخَذَتۡهُمۡ
fa-akhadhathumতখন তাদেরকে পাকড়াও করলো
صَٰعِقَةُ
ṣāʿiqatuবেহুশকারী
ٱلۡعَذَابِ
l-ʿadhābiশাস্তি
ٱلۡهُونِ
l-hūniঅপমানকর
بِمَا
bimāএ কারণে যা
كَانُواْ
kānūতারা
يَكۡسِبُونَ
yaksibūnaকামাই করেছিলো
١٧
আর সামূদের অবস্থা এই যে, আমি তাদেরকে সঠিক পথে চলার নির্দেশ দিয়েছিলাম। কিন্তু তারা সঠিক পথে চলার পরিবর্তে অন্ধ হয়ে থাকাকেই পছন্দ করে ছিল। তখন তাদের কৃতকর্মের কারণে অপমানজনক শাস্তির বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করল।
41:18
وَنَجَّيۡنَا
wanajjaynāএবং আমরা উদ্ধার করেছিলাম
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছিলো
وَكَانُواْ
wakānūও
يَتَّقُونَ
yattaqūna(গুমরাহী হ'তে) ভয় করেছিলো
١٨
আর আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম যারা ঈমান এনেছিল আর (আল্লাহকে) ভয় করে চলত।
41:19
وَيَوۡمَ
wayawmaএবং (স্মরণ করো) যেদিন
يُحۡشَرُ
yuḥ'sharuসমবেত করা হবে
أَعۡدَآءُ
aʿdāuশত্রুদের
ٱللَّهِ
l-lahiআল্লাহর
إِلَى
ilāদিকে
ٱلنَّارِ
l-nāriজাহান্নামের
فَهُمۡ
fahumঅতঃপর তাদেরকে
يُوزَعُونَ
yūzaʿūnaনানা দলে ভাগ করা হবে
١٩
যে দিন আল্লাহর দুশমনদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হবে, তাদেরকে বিভিন্ন দলে বিন্যস্ত করা হবে।
41:20
حَتَّىٰٓ
ḥattāঅবশেষে
إِذَا
idhāযখন
مَا
māযা
جَآءُوهَا
jāūhāসেখানে তারা আসবে (সবাই)
شَهِدَ
shahidaসাক্ষ্য দিবে
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের বিরুদ্ধে
سَمۡعُهُمۡ
samʿuhumতাদের কান
وَأَبۡصَٰرُهُمۡ
wa-abṣāruhumও তাদের চক্ষু
وَجُلُودُهُم
wajulūduhumও তাদের ত্বক
بِمَا
bimāঐ বিষয়ে যা
كَانُواْ
kānūতারা
يَعۡمَلُونَ
yaʿmalūnaকাজ করেছিলো
٢٠
শেষ পর্যন্ত যখন তারা জাহান্নামের নিকটে পৌঁছবে, তখন তারা যা করত সে সম্পর্কে তাদের কান, তাদের চোখ আর তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে।
41:21
وَقَالُواْ
waqālūএবং তারা বলবে
لِجُلُودِهِمۡ
lijulūdihimতাদের ত্বকগুলোকে
لِمَ
lima"কেন
شَهِدتُّمۡ
shahidttumতোমরা সাক্ষ্য দিয়েছো
عَلَيۡنَاۖ
ʿalaynāআমাদের বিরুদ্ধে"
قَالُوٓاْ
qālūতারা বলবে
أَنطَقَنَا
anṭaqanā"আমাদের বাকশক্তি দিয়েছেন
ٱللَّهُ
l-lahu"(সেই) আল্লাহ-ই
ٱلَّذِيٓ
alladhīযিনি
أَنطَقَ
anṭaqaবাকশক্তি দিয়েছেন
كُلَّ
kullaসব
شَيۡءٖۚ
shayinকিছুকে
وَهُوَ
wahuwaএবং তিনি
خَلَقَكُمۡ
khalaqakumতোমাদেরকে সৃষ্টি করেছেন
أَوَّلَ
awwalaপ্রথম
مَرَّةٖ
marratinবার
وَإِلَيۡهِ
wa-ilayhiএবং তাঁরই দিকে
تُرۡجَعُونَ
tur'jaʿūnaতোমাদের ফিরিয়ে নেয়া হবে"
٢١
তারা তাদের চামড়াকে বলবে- আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? তারা উত্তর দিবে- আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি সব কিছুকেই (আজ) কথা বলার শক্তি দিয়েছেন। তিনিই প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।
41:22
وَمَا
wamāআর না
كُنتُمۡ
kuntumতোমরা
تَسۡتَتِرُونَ
tastatirūnaলুকাতে (তখন জানতেন)
أَن
anযে
يَشۡهَدَ
yashhadaসাক্ষ্য দিবে
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের বিরুদ্ধে
سَمۡعُكُمۡ
samʿukumতোমাদের কান
وَلَآ
walāএবং না (জানতে)
أَبۡصَٰرُكُمۡ
abṣārukumতোমাদের চোখগুলো (সাক্ষ্য দিবে)
وَلَا
walāআর না (জানতে)
جُلُودُكُمۡ
julūdukumতোমাদের ত্বকগুলো (সাক্ষ্য দিবে)
وَلَٰكِن
walākinকিন্তু
ظَنَنتُمۡ
ẓanantumতোমরা মনে করতে
أَنَّ
annaযে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
لَا
lāনা
يَعۡلَمُ
yaʿlamuজানেন কিছুই
كَثِيرٗا
kathīranঅনেক
مِّمَّا
mimmāঐ বিষয়কে যা
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা কাজ করতে
٢٢
(দুনিয়ায় নিজেদের শরীরের অংশগুলোকে তোমরা) এই ভেবে গোপন করতে না যে, না তোমাদের কান, না তোমাদের চোখ আর না তোমাদের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। বরং তোমরা মনে করতে যে, তোমরা যা কর তার অধিকাংশই আল্লাহ জানেন না।
41:23
وَذَٰلِكُمۡ
wadhālikumএবং সেটা (ছিলো)
ظَنُّكُمُ
ẓannukumuতোমাদের ধারণা
ٱلَّذِي
alladhīযা
ظَنَنتُم
ẓanantumতোমরা ধারণা করেছিলে
بِرَبِّكُمۡ
birabbikumসম্পর্কে রব তোমাদের
أَرۡدَىٰكُمۡ
ardākum(এটাই) তোমাদেরকে ধ্বংস করেছে
فَأَصۡبَحۡتُم
fa-aṣbaḥtumএখন তোমরা হয়েছো
مِّنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡخَٰسِرِينَ
l-khāsirīnaক্ষতিগ্রস্তদের
٢٣
তোমাদের এই (ভুল) ধারণাই- যা তোমরা তোমাদের প্রতিপালক সম্পর্কে পোষণ করতে- তোমাদেরকে ধ্বংস করেছে, ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে গেছ।
41:24
فَإِن
fa-inসুতরাং যদি
يَصۡبِرُواْ
yaṣbirūতারা ধৈর্য্য ধরে (আর নাই ধরে)
فَٱلنَّارُ
fal-nāruজাহান্নাম তবুও
مَثۡوٗى
mathwanআবাস
لَّهُمۡۖ
lahumতাদের জন্যে
وَإِن
wa-inএবং যদি
يَسۡتَعۡتِبُواْ
yastaʿtibūতারা অনুগ্রহ করতে চায়ও
فَمَا
famāতবুও না
هُم
humতারা (হবে)
مِّنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُعۡتَبِينَ
l-muʿ'tabīnaঅনুগ্রহ প্রাপ্তদের
٢٤
এখন যদি তারা ধৈর্য ধারণ করে তবুও জাহান্নামই হবে তাদের আবাস, আর যদি তারা ক্ষমা প্রার্থনা করে তবুও তারা ক্ষমাপ্রাপ্ত হবে না।
41:25
۞ وَقَيَّضۡنَا
waqayyaḍnāএবং আমরা নির্ধারণ করেছি
لَهُمۡ
lahumতাদের জন্যে
قُرَنَآءَ
quranāa(পথভ্রষ্ট) সঙ্গীদেরকে
فَزَيَّنُواْ
fazayyanūআর তারা শোভন করে দেখায়
لَهُم
lahumতাদেরকে
مَّا
māযা কিছু (আছে)
بَيۡنَ
baynaসামনে
أَيۡدِيهِمۡ
aydīhimতাদের
وَمَا
wamāএবং যা কিছু আছে
خَلۡفَهُمۡ
khalfahumতাদের পিছনে
وَحَقَّ
waḥaqqaএবং বাস্তব হলো
عَلَيۡهِمُ
ʿalayhimuতাদের উপর
ٱلۡقَوۡلُ
l-qawluসেই বাণী (যা কার্যকর হয়েছে)
فِيٓ
fīউপর
أُمَمٖ
umaminজাতিসমূহের (যারা)
قَدۡ
qadনিশ্চয়ই
خَلَتۡ
khalatঅতীত হয়েছে
مِن
minপূর্বের
قَبۡلِهِم
qablihimতাদের
مِّنَ
minaমধ্য হ'তে
ٱلۡجِنِّ
l-jiniজিনের
وَٱلۡإِنسِۖ
wal-insiও মানুষের
إِنَّهُمۡ
innahumতারা নিশ্চয়ই
كَانُواْ
kānūছিলো
خَٰسِرِينَ
khāsirīnaক্ষতিগ্রস্ত
٢٥
আমি তাদেরকে প্রাণের বন্ধু জুটিয়ে দিয়েছিলাম, যারা তাদেরকে তাদের সামনের আর পিছনের প্রত্যেকটি জিনিসকে চাকচিক্যময় করে দেখাচ্ছিল। শেষ পর্যন্ত তাদের উপরও তেমনি ‘আযাবের ফয়সালা কার্যকর হল, যা তাদের পূর্ববর্তী জ্বিন ও মানব দলের উপর কার্যকর হয়েছিল। বাস্তবিকই তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল।
41:26
وَقَالَ
waqālaএবং বলে
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُواْ
kafarūঅবিশ্বাস করেছে
لَا
lā"না
تَسۡمَعُواْ
tasmaʿūতোমরা শুনো
لِهَٰذَا
lihādhāএই
ٱلۡقُرۡءَانِ
l-qur'āniকুরআন
وَٱلۡغَوۡاْ
wal-ghawএবং গোলমাল সৃষ্টি করো তোমরা
فِيهِ
fīhiতার মধ্যে
لَعَلَّكُمۡ
laʿallakumতোমরা সম্ভবতঃ
تَغۡلِبُونَ
taghlibūnaজয়ী হবে"
٢٦
কাফিররা বলে- এ কুরআন শুনো না, আর তা পড়ার কালে শোরগোল কর যাতে তোমরা বিজয়ী হতে পার।
41:27
فَلَنُذِيقَنَّ
falanudhīqannaসুতরাং আমরা আস্বাদন করাবোই
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
كَفَرُواْ
kafarūঅবিশ্বাস করেছে
عَذَابٗا
ʿadhābanশাস্তি
شَدِيدٗا
shadīdanকঠোর
وَلَنَجۡزِيَنَّهُمۡ
walanajziyannahumএবং আমরা তাদেরকে প্রতিফল দিবোই
أَسۡوَأَ
aswa-aনিকৃষ্ট কাজের
ٱلَّذِي
alladhīযা
كَانُواْ
kānūতারা
يَعۡمَلُونَ
yaʿmalūnaকাজ করেছিলো
٢٧
ফলতঃ আমি কাফিরদেরকে অবশ্য অবশ্যই কঠিন শাস্তি আস্বাদন করাব, আর আমি অবশ্য অবশ্যই তাদেরকে তাদের নিকৃষ্টতম কাজের অনুসারে প্রতিফল দিব।
41:28
ذَٰلِكَ
dhālikaসেটা
جَزَآءُ
jazāuপ্রতিফল
أَعۡدَآءِ
aʿdāiশত্রুদের
ٱللَّهِ
l-lahiআল্লাহর
ٱلنَّارُۖ
l-nāruজাহান্নাম
لَهُمۡ
lahumএদের জন্যে (রয়েছে)
فِيهَا
fīhāতার মধ্যে
دَارُ
dāruআবাস
ٱلۡخُلۡدِ
l-khul'diস্থায়ী
جَزَآءَۢ
jazāanপ্রতিফলস্বরূপ
بِمَا
bimāএ কারণে যা
كَانُواْ
kānūতারা ছিলো
بِـَٔايَٰتِنَا
biāyātināআমাদের নিদর্শনগুলোকে
يَجۡحَدُونَ
yajḥadūnaঅস্বীকার করতো
٢٨
আল্লাহর দুশমনদের জন্য প্রতিফল হল এ জাহান্নাম। তাতে আছে তাদের জন্য চিরস্থায়ী আবাস। (এ হল তাদের) প্রতিফল, কারণ তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত।
41:29
وَقَالَ
waqālaএবং বলবে
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُواْ
kafarūঅস্বীকার করেছিলো
رَبَّنَآ
rabbanā"হে আমাদের রব
أَرِنَا
arināআমাদেরকে দেখিয়ে দিন
ٱلَّذَيۡنِ
alladhayni(সেই দুই প্রজাতির লোকদেরকে) যারা
أَضَلَّانَا
aḍallānāআমাদেরকে পথভ্রষ্ট করেছে
مِنَ
minaমধ্যে থেকে
ٱلۡجِنِّ
l-jiniজিনদের
وَٱلۡإِنسِ
wal-insiএবং মানুষদের
نَجۡعَلۡهُمَا
najʿalhumāউভয়কে আমরা পিষে ফেলবো
تَحۡتَ
taḥtaতলায়
أَقۡدَامِنَا
aqdāmināআমাদের পায়ের
لِيَكُونَا
liyakūnāউভয়ে হয় যেন
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡأَسۡفَلِينَ
l-asfalīnaঅপমানিতদের (সর্বনিম্নের)"
٢٩
কাফিররা বলবে- হে আমাদের প্রতিপালক! জ্বিন ও মানুষদের মধ্যেকার যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদের উভয়কে দেখিয়ে দিন, তাদের উভয়কে পায়ের তলায় পিষ্ট করব, যাতে তারা নিকৃষ্ট অধমদের মধ্যে গণ্য হয়।
41:30
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
قَالُواْ
qālūবলে
رَبُّنَا
rabbunā"আমাদের রব
ٱللَّهُ
l-lahuআল্লাহ-ই"
ثُمَّ
thummaঅতঃপর
ٱسۡتَقَٰمُواْ
is'taqāmūতারা অবিচল থাকে
تَتَنَزَّلُ
tatanazzaluঅবতীর্ণ হয়
عَلَيۡهِمُ
ʿalayhimuতাদের উপর
ٱلۡمَلَٰٓئِكَةُ
l-malāikatuফেরেশতারা (আর বলে)
أَلَّا
allā"যে না
تَخَافُواْ
takhāfūতোমরা ভয় করো
وَلَا
walāআর না
تَحۡزَنُواْ
taḥzanūতোমরা চিন্তা করো
وَأَبۡشِرُواْ
wa-abshirūএবং তোমরা সুসংবাদ শুনে খুশি হও
بِٱلۡجَنَّةِ
bil-janati(সেই) জান্নাতের
ٱلَّتِي
allatīযা
كُنتُمۡ
kuntumতোমাদের
تُوعَدُونَ
tūʿadūnaপ্রতিশ্রুতি দেয়া হয়েছিলো
٣٠
যারা বলে- আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর (সে কথার উপর) সুদৃঢ় থাকে, ফেরেশতারা তাদের নিকট অবতীর্ণ হয় আর বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ কর যার ওয়া‘দা তোমাদেরকে দেয়া হয়েছে।
41:31
نَحۡنُ
naḥnuআমরা
أَوۡلِيَآؤُكُمۡ
awliyāukumতোমাদের বন্ধু
فِي
fīমধ্যে
ٱلۡحَيَوٰةِ
l-ḥayatiজীবনের
ٱلدُّنۡيَا
l-dun'yāদুনিয়ার
وَفِي
wafīএবং মধ্যে
ٱلۡأٓخِرَةِۖ
l-ākhiratiপরকালের
وَلَكُمۡ
walakumএবং তোমাদের জন্যে (রয়েছে)
فِيهَا
fīhāতার মধ্যে
مَا
māযা
تَشۡتَهِيٓ
tashtahīচায়
أَنفُسُكُمۡ
anfusukumতোমাদের মন
وَلَكُمۡ
walakumএবং তোমাদের জন্যে
فِيهَا
fīhāতার মধ্যে (রয়েছে)
مَا
māযা
تَدَّعُونَ
taddaʿūnaতোমরা দাবি করবে
٣١
পার্থিব জীবনে আর আখিরাতে আমরাই তোমাদের সঙ্গী-সাথী। আর সেখানে (অর্থাৎ জান্নাতে) তোমাদের জন্য তোমাদের মন যা চায় তা-ই আছে; তোমরা যে জিনিসের আকাঙ্ক্ষা কর, তোমাদের জন্য সেখানে তা-ই আছে
41:32
نُزُلٗا
nuzulanআপ্যায়ন
مِّنۡ
min(আল্লাহর) পক্ষ থেকে
غَفُورٖ
ghafūrin(যিনি) ক্ষমাশীল
رَّحِيمٖ
raḥīminপরম দয়ালু"
٣٢
পরম ক্ষমাশীল, পরম দয়ালু (আল্লাহ)’র পক্ষ থেকে আপ্যায়ন হিসেবে।
কথায় ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম যে (মানুষকে) আল্লাহর দিকে আহবান করে, আর সৎ কাজ করে এবং বলে, ‘আমি (আল্লাহর প্রতি) অনুগতদের অন্তর্ভুক্ত’।
41:34
وَلَا
walāএবং না
تَسۡتَوِي
tastawīসমান হয়
ٱلۡحَسَنَةُ
l-ḥasanatuভালো
وَلَا
walāআর না
ٱلسَّيِّئَةُۚ
l-sayi-atuমন্দ
ٱدۡفَعۡ
id'faʿপ্রতিহত করো
بِٱلَّتِي
bi-allatīসেই (জ্ঞান) দ্বারা
هِيَ
hiyaযা
أَحۡسَنُ
aḥsanuউত্তম
فَإِذَا
fa-idhāফলে (দেখবে) তখন
ٱلَّذِي
alladhīযে
بَيۡنَكَ
baynakaতোমার মাঝে
وَبَيۡنَهُۥ
wabaynahuও তার মাঝে
عَدَٰوَةٞ
ʿadāwatunশত্রুতা (আছে)
كَأَنَّهُۥ
ka-annahuসে যেন (হয়ে যাবে)
وَلِيٌّ
waliyyunবন্ধু
حَمِيمٞ
ḥamīmunঅন্তরঙ্গ
٣٤
ভাল আর মন্দ সমান নয়। উৎকৃষ্ট দিয়ে মন্দকে দূর কর। তখন দেখবে, তোমার আর যার মধ্যে শত্রুতা আছে সে যেন অন্তরঙ্গ বন্ধু।
41:35
وَمَا
wamāএবং না
يُلَقَّىٰهَآ
yulaqqāhāতা (জুটে) লাভ করে
إِلَّا
illāএ ব্যতীত
ٱلَّذِينَ
alladhīnaযারা
صَبَرُواْ
ṣabarūধৈর্য্য ধরে
وَمَا
wamāএবং না
يُلَقَّىٰهَآ
yulaqqāhāতা (জুটে) লাভ করে
إِلَّا
illāএ ব্যতীত
ذُو
dhūঅধিকারী
حَظٍّ
ḥaẓẓinভাগ্যের
عَظِيمٖ
ʿaẓīminমহা
٣٥
এ গুণ কেবল তারাই লাভ করে যারা ধৈর্যশীল, এ গুণ কেবল তারাই লাভ করে যারা মহা ভাগ্যবান।
41:36
وَإِمَّا
wa-immāআর যদি
يَنزَغَنَّكَ
yanzaghannakaতোমাকে উস্কানি দেয়
مِنَ
minaপক্ষ হতে
ٱلشَّيۡطَٰنِ
l-shayṭāniশয়তানের
نَزۡغٞ
nazghun(যে কোন) কুমন্ত্রণা
فَٱسۡتَعِذۡ
fa-is'taʿidhতবে আশ্রয় চাও
بِٱللَّهِۖ
bil-lahiআল্লাহর
إِنَّهُۥ
innahuতিনি নিশ্চয়ই
هُوَ
huwaতিনিই
ٱلسَّمِيعُ
l-samīʿuসবকিছু শুনেন
ٱلۡعَلِيمُ
l-ʿalīmuসবকিছুু জানেন
٣٦
শয়ত্বানের পক্ষ থেকে যদি তুমি কুমন্ত্রণা অনুভব কর, তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা কর। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ।
41:37
وَمِنۡ
waminএবং মধ্যে হ'তে
ءَايَٰتِهِ
āyātihiতাঁর নিদর্শনাবলীর
ٱلَّيۡلُ
al-laylu(রয়েছে) রাত
وَٱلنَّهَارُ
wal-nahāruও দিন
وَٱلشَّمۡسُ
wal-shamsuএবং সূর্য
وَٱلۡقَمَرُۚ
wal-qamaruও চাঁদ
لَا
lāনা
تَسۡجُدُواْ
tasjudūতোমরা সিজদা করো
لِلشَّمۡسِ
lilshamsiসূর্যকে
وَلَا
walāআর না
لِلۡقَمَرِ
lil'qamariচাঁদকে
وَٱسۡجُدُواْۤ
wa-us'judūএবং তোমরা সিজদা করো
لِلَّهِۤ
lillahiআল্লাহর-ই
ٱلَّذِي
alladhīযিনি
خَلَقَهُنَّ
khalaqahunnaতাদেরকে সৃষ্টি করেছেন
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা হও (বাস্তবিকই)
إِيَّاهُ
iyyāhuতাঁরই শুধু
تَعۡبُدُونَ
taʿbudūnaতোমরা ইবাদত করো
٣٧
তাঁর নিদর্শনগুলোর মধ্যে হল রাত, দিন, সূর্য আর চন্দ্র। সূর্যকে সেজদা করো না, চন্দ্রকেও না। সেজদা কর আল্লাহকে যিনি ওগুলোকে সৃষ্টি করেছেন যদি সত্যিকারভাবে একমাত্র তাঁরই তোমরা ইবাদাত করতে চাও।
41:38
فَإِنِ
fa-iniঅতঃপর যদি
ٱسۡتَكۡبَرُواْ
is'takbarūতোমরা অহংকার করো (তবে কোন পরোয়া নেই)
فَٱلَّذِينَ
fa-alladhīnaকারণ যারা (আছে)
عِندَ
ʿindaকাছে
رَبِّكَ
rabbikaতোমার রবের
يُسَبِّحُونَ
yusabbiḥūnaতারা মহিমা ঘোষণা করছে
لَهُۥ
lahuতাঁরই
بِٱلَّيۡلِ
bi-al-layliরাতে
وَٱلنَّهَارِ
wal-nahāriও দিনে
وَهُمۡ
wahumএবং তারা
لَا
lāনা
يَسۡـَٔمُونَ ۩
yasamūnaক্লান্ত হয়
٣٨
অতঃপর তারা যদি অহংকার করে তবে (তারা জেনে নিক যে), তোমার প্রতিপালকের নিকটে যারা রয়েছে তারা দিন-রাত তাঁর মাহাত্ম্য বর্ণনায় লিপ্ত আছে, আর তারা কখনও ক্লান্তিবোধ করে না।[সাজদাহ]
41:39
وَمِنۡ
waminএবং মধ্য হ'তে
ءَايَٰتِهِۦٓ
āyātihiতাঁর নিদর্শনাবলীর
أَنَّكَ
annaka(এগুলোও) যে
تَرَى
tarāতুমি দেখো
ٱلۡأَرۡضَ
l-arḍaজমিকে
خَٰشِعَةٗ
khāshiʿatanঊষর (তৃণলতাহীন)
فَإِذَآ
fa-idhāঅতঃপর যখন
أَنزَلۡنَا
anzalnāআমরা বর্ষণ করি
عَلَيۡهَا
ʿalayhāতার উপর
ٱلۡمَآءَ
l-māaপানি
ٱهۡتَزَّتۡ
ih'tazzatউথলিয়ে উঠে
وَرَبَتۡۚ
warabatও স্ফীত হয় (আর শস্য জন্মে)
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِيٓ
alladhīযিনি
أَحۡيَاهَا
aḥyāhāতা (অর্থাৎ যমীনকে) জীবিত করেন
لَمُحۡيِ
lamuḥ'yīঅবশ্যই জীবন দানকারী
ٱلۡمَوۡتَىٰٓۚ
l-mawtāমৃতদেরকে
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
عَلَىٰ
ʿalāউপর
كُلِّ
kulliসব
شَيۡءٖ
shayinকিছুর
قَدِيرٌ
qadīrunসর্বশক্তিমান
٣٩
তাঁর নিদর্শনগুলোর মধ্যে হল এই যে, তুমি যমীনকে দেখ শুষ্ক অনুর্বর পড়ে আছে। অতঃপর আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন তা সতেজ হয় ও বেড়ে যায়। যিনি এ মৃত যমীনকে জীবিত করেন, তিনি অবশ্যই মৃতদেরকে জীবিত করবেন। তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান।
41:40
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
يُلۡحِدُونَ
yul'ḥidūnaবিকৃত অর্থ নেয়
فِيٓ
fīমধ্যে
ءَايَٰتِنَا
āyātināআমাদের আয়াতগুলোর
لَا
lāনয়
يَخۡفَوۡنَ
yakhfawnaতারা অগোচরে
عَلَيۡنَآۗ
ʿalaynāআমাদের কাছে
أَفَمَن
afamanতবে কি যাকে
يُلۡقَىٰ
yul'qāফেলা হবে
فِي
fīমধ্যে
ٱلنَّارِ
l-nāriআগুনের
خَيۡرٌ
khayrunউত্তম
أَم
amনাকি
مَّن
manযে
يَأۡتِيٓ
yatīআসবে
ءَامِنٗا
āminanনিরাপদ অবস্থায়
يَوۡمَ
yawmaদিনে
ٱلۡقِيَٰمَةِۚ
l-qiyāmatiক্বিয়ামাতের
ٱعۡمَلُواْ
iʿ'malūতোমরা কাজ করো
مَا
māযা
شِئۡتُمۡ
shi'tumতোমরা ইচ্ছে করো
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
بِمَا
bimāঐ বিষয়ে যা
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা কাজ করছো
بَصِيرٌ
baṣīrunখুব দেখছেন
٤٠
যারা আমার আয়াতসমূহের অর্থকে ভিন্নপথে পরিচালিত করে, তারা আমার থেকে লুক্কায়িত নয়। যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সেই উত্তম না ঐ ব্যক্তি যে ক্বিয়ামতের দিন সম্পূর্ণ নিরাপদ হয়ে হাজির হবে? তোমাদের যা ইচ্ছে হয় করতে থাক। তোমরা যা কর তা তিনি (খুব ভালভাবেই) দেখেন।
41:41
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīna(তারা সেই লোক) যারা
كَفَرُواْ
kafarūমেনে নিতে অস্বীকার করেছে
بِٱلذِّكۡرِ
bil-dhik'riকুরআনকে
لَمَّا
lammāযখন
جَآءَهُمۡۖ
jāahumএসেছে তাদের কাছে
وَإِنَّهُۥ
wa-innahuএবং নিশ্চয়ই তা
لَكِتَٰبٌ
lakitābunঅবশ্যই কিতাব
عَزِيزٞ
ʿazīzunশক্তিমান
٤١
যারা তাদের কাছে উপদেশ বাণী আসার পর তা প্রত্যাখ্যান করে (তারা আমার থেকে লুক্কায়িত নয়)। এটা হল অবশ্যই এক মহা শক্তিশালী গ্রন্থ।
41:42
لَّا
lāনা
يَأۡتِيهِ
yatīhiতার কাছে আসতে পারে
ٱلۡبَٰطِلُ
l-bāṭiluঅসত্য
مِنۢ
minথেকে
بَيۡنِ
bayniসামনে
يَدَيۡهِ
yadayhiতার
وَلَا
walāআর না
مِنۡ
minথেকে
خَلۡفِهِۦۖ
khalfihiতার পিছন
تَنزِيلٞ
tanzīlunঅবতীর্ণ করা (এই কুরআন)
مِّنۡ
min(আল্লাহর) পক্ষ হ'তে
حَكِيمٍ
ḥakīmin(যিনি) প্রজ্ঞাময়
حَمِيدٖ
ḥamīdinসুপ্রশংসিত
٤٢
মিথ্যা এর কাছে না এর সামনে দিয়ে আসতে পারে, না এর পিছন দিয়ে। এটা অবতীর্ণ হয়েছে মহাজ্ঞানী, সকল প্রশংসার যোগ্য (আল্লাহ)’র পক্ষ হতে।
41:43
مَّا
mā(হে নাবী) না
يُقَالُ
yuqāluবলা হচ্ছে
لَكَ
lakaতোমাকে
إِلَّا
illāএ ব্যতীত
مَا
māযা
قَدۡ
qadনিশ্চয়ই
قِيلَ
qīlaবলা হয়েছে
لِلرُّسُلِ
lilrrusuliরাসূলগণকে
مِن
minপূর্বে
قَبۡلِكَۚ
qablikaতোমার
إِنَّ
innaনিশ্চয়ই
رَبَّكَ
rabbakaতোমার রব
لَذُو
ladhūঅধিকারী
مَغۡفِرَةٖ
maghfiratinক্ষমার অবশ্যই
وَذُو
wadhūআবার অধিকারী
عِقَابٍ
ʿiqābinশাস্তিদানের
أَلِيمٖ
alīminকষ্টদায়ক
٤٣
তোমাকে তা-ই বলা হচ্ছে যা বলা হত তোমার পূর্ববর্তী রসূলদেরকে। তোমার প্রতিপালক অবশ্যই ক্ষমার অধিকারী, আর যন্ত্রণাদায়ক শাস্তিদাতা।
41:44
وَلَوۡ
walawএবং যদি
جَعَلۡنَٰهُ
jaʿalnāhuতা আমরা অবতীর্ণ করতাম
قُرۡءَانًا
qur'ānan(অর্থাৎ) কুরআন
أَعۡجَمِيّٗا
aʿjamiyyanঅনারবী (ভাষায়)
لَّقَالُواْ
laqālūঅবশ্যই তারা বলতো
لَوۡلَا
lawlā"কেন না
فُصِّلَتۡ
fuṣṣilatবিশদভাবে বিবৃত হলো
ءَايَٰتُهُۥٓۖ
āyātuhuতার আয়াতগুলো
ءَا۬عۡجَمِيّٞ
āʿ'jamiyyun(আশ্চর্য নয়) কি অনারবী (কুরআন)
وَعَرَبِيّٞۗ
waʿarabiyyunআর আরবী (রাসূল ও তাঁর জাতি)"
قُلۡ
qulবলো
هُوَ
huwa"তা (অর্থাৎ কুরআন)
لِلَّذِينَ
lilladhīna(তাদের) জন্যে যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
هُدٗى
hudanপথনির্দেশনা
وَشِفَآءٞۚ
washifāonও ব্যাধির প্রতিকার"
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
لَا
lāনা
يُؤۡمِنُونَ
yu'minūnaঈমান আনে
فِيٓ
fīমধ্যে (আছে)
ءَاذَانِهِمۡ
ādhānihimতাদের কানগুলোর
وَقۡرٞ
waqrunএবং বধিরতা
وَهُوَ
wahuwaএবং তা
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের উপর (আছে)
عَمًىۚ
ʿamanঅন্ধত্ব
أُوْلَٰٓئِكَ
ulāikaঐ সব লোককে
يُنَادَوۡنَ
yunādawnaডাকা হচ্ছে তাদেরকে যেন
مِن
minহ'তে
مَّكَانِۭ
makāninস্থান
بَعِيدٖ
baʿīdinদূরবর্তী"
٤٤
আমি যদি একে অনারব ভাষায় (অবতীর্ণ) কুরআন করতাম তাহলে তারা অবশ্যই বলত- এর আয়াতগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করা হল না কেন? আশ্চর্য ব্যাপার! কিতাব হল অনারব দেশীয় আর শ্রোতারা হল আরবীভাষী। বল- যারা ঈমান আনে তাদের জন্য এ কুরআন সঠিক পথের দিশারী ও আরোগ্য (লাভের উপায়)। যারা ঈমান আনে না তাদের কানে আছে বধিরতা, আর এ কুরআন তাদের জন্য অন্ধত্ব। (যেন) বহু দূর থেকে তাদেরকে ডাকা হচ্ছে।
41:45
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
ءَاتَيۡنَا
ātaynāআমরা দিয়েছিলাম
مُوسَى
mūsāমূসাকে
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
فَٱخۡتُلِفَ
fa-ukh'tulifaঅতঃপর মতভেদ ঘটেছিলো
فِيهِۚ
fīhiতার মধ্যে
وَلَوۡلَا
walawlāএবং না যদি (হতো)
كَلِمَةٞ
kalimatunএকটি কথা
سَبَقَتۡ
sabaqatপূর্ব নির্ধারিত
مِن
minপক্ষ হ'তে
رَّبِّكَ
rabbikaতোমার রবের
لَقُضِيَ
laquḍiyaমীমাংসা করেই দেওয়া হতো
بَيۡنَهُمۡۚ
baynahumতাদের মাঝে
وَإِنَّهُمۡ
wa-innahumএবং তারা নিশ্চয়ই
لَفِي
lafīঅবশ্যই মধ্যে আছে
شَكّٖ
shakkinসন্দেহের
مِّنۡهُ
min'huতা সম্বন্ধে
مُرِيبٖ
murībinবিভ্রান্তিকর
٤٥
(ইতোপূর্বে) মূসাকে আমি কিতাব দিয়েছিলাম, কিন্তু তাতে মতভেদ করা হয়েছিল। তোমার প্রতিপালক যদি পূর্বেই একটি কথা ঘোষণা করে না দিতেন, তাহলে তাদের মধ্যে (মতভেদের ব্যাপারে) ফয়সালা করেই দিতেন। তারা এ ব্যাপারে এক অস্থিরতাপূর্ণ সন্দেহে লিপ্ত।
41:46
مَّنۡ
manযে
عَمِلَ
ʿamilaকাজ করবে
صَٰلِحٗا
ṣāliḥanসৎ
فَلِنَفۡسِهِۦۖ
falinafsihi(সে করবে) তা নিজের জন্যে
وَمَنۡ
wamanএবং যে
أَسَآءَ
asāaমন্দকর্ম করবে
فَعَلَيۡهَاۗ
faʿalayhā(পড়বে) তা তার উপর
وَمَا
wamāআর নন
رَبُّكَ
rabbukaতোমার রব
بِظَلَّٰمٖ
biẓallāminঅত্যাচারী
لِّلۡعَبِيدِ
lil'ʿabīdiদাসদের উপর
٤٦
যে সৎকাজ করবে নিজের কল্যাণেই করবে. যে অসৎ কাজ করবে তার পরিণতি তাকেই ভোগ করতে হবে। তোমার প্রতিপালক বান্দাদের প্রতি যালিম নন।