তখন তার সম্প্রদায়ের এ কথা বলা ছাড়া আর কোন জওয়াব ছিল না যে, তোমাদের জনপদ থেকে লূতের পরিবারবর্গকে বের করে দাও, এরা এমন লোক যারা পবিত্র সাজতে চায়।
27:57
فَأَنجَيۡنَٰهُ
fa-anjaynāhuঅতঃপর আমরা রক্ষা করলাম তাকে
وَأَهۡلَهُۥٓ
wa-ahlahuও পরিবারকে তার
إِلَّا
illāছাড়া
ٱمۡرَأَتَهُۥ
im'ra-atahuস্ত্রীকে তার
قَدَّرۡنَٰهَا
qaddarnāhāআমরা সাব্যস্ত করেছিলাম তাকে
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡغَٰبِرِينَ
l-ghābirīnaপিছে পড়ে থাকাদের
٥٧
অতঃপর আমি তাকে ও তার পরিবারবর্গকে রক্ষা করলাম, তার স্ত্রী ব্যতীত। আমি তার ভাগ্য ধ্বংসপ্রাপ্তদের মধ্যে নির্ধারণ করেছিলাম।
27:58
وَأَمۡطَرۡنَا
wa-amṭarnāএবং বর্ষণ করেছিলাম আমরা
عَلَيۡهِم
ʿalayhimউপর তাদের
مَّطَرٗاۖ
maṭaran(খুব) বৃষ্টি
فَسَآءَ
fasāaঅতঃপর বড় খারাপ
مَطَرُ
maṭaruবৃষ্টিবর্ষণ (ছিলো)
ٱلۡمُنذَرِينَ
l-mundharīna(তাদের জন্যে) যাদেরকে সতর্ক করা হয়েছিলো
٥٨
আর আমি তাদের উপর বর্ষিয়ে ছিলাম এক ভয়ংকর বৃষ্টি। ভীতি প্রদর্শিতদের উপর এ বৃষ্টি ছিল কতই না মন্দ!
27:59
قُلِ
quli(হে নাবী) বলো
ٱلۡحَمۡدُ
l-ḥamdu"সব প্রশংসা
لِلَّهِ
lillahiজন্যে আল্লাহরই
وَسَلَٰمٌ
wasalāmunআর সালাম
عَلَىٰ
ʿalāউপর
عِبَادِهِ
ʿibādihiদাসদের তাঁর
ٱلَّذِينَ
alladhīnaযাদেরকে
ٱصۡطَفَىٰٓۗ
iṣ'ṭafāতিনি মনোনীত করেছেন
ءَآللَّهُ
āllahu(তাদের জিজ্ঞেস করো)কি আল্লাহ
خَيۡرٌ
khayrunউত্তম
أَمَّا
ammāনা সেই (মাবুদ)
يُشۡرِكُونَ
yush'rikūna(যাদেরকে) তারা শরিক করছে"
٥٩
বল, যাবতীয় প্রশংসা আল্লাহরই জন্য এবং শান্তি তাঁর মনোনীত বান্দাগণের প্রতি। আল্লাহ শ্রেষ্ঠ, না তা যার শরীক করে তারা?
27:60
أَمَّنۡ
ammanঅথবা কে (এমন আছেন)
خَلَقَ
khalaqaযিনি সৃষ্টি করেছেন
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশমন্ডলী
وَٱلۡأَرۡضَ
wal-arḍaও পৃথিবীকে
وَأَنزَلَ
wa-anzalaও বর্ষণ করেছেন
لَكُم
lakumজন্যে তোমাদের
مِّنَ
minaহ'তে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশ
مَآءٗ
māanপানি
فَأَنۢبَتۡنَا
fa-anbatnāঅতঃপর আমরাই উৎপন্ন করেছি
بِهِۦ
bihiদ্বারা তা
حَدَآئِقَ
ḥadāiqaবাগানসমূহ
ذَاتَ
dhātaমন্ডিত
بَهۡجَةٖ
bahjatinশোভা
مَّا
māনা
كَانَ
kāna(সম্ভব) ছিলো
لَكُمۡ
lakumজন্যে তোমাদের
أَن
anযে
تُنۢبِتُواْ
tunbitūতোমরা উৎপন্ন করবে
شَجَرَهَآۗ
shajarahāগাছ-পালা তার
أَءِلَٰهٞ
a-ilāhunকি তবে (আছে) কোনো ইলাহ
مَّعَ
maʿaসাথে
ٱللَّهِۚ
l-lahiআল্লাহর (এ কাজে)
بَلۡ
balবরং
هُمۡ
humতারা
قَوۡمٞ
qawmun(এমন) সম্প্রদায়
يَعۡدِلُونَ
yaʿdilūnaযারা সত্যবিচ্যুত হচ্ছে
٦٠
নাকি তিনিই (শ্রেষ্ঠ) যিনি সৃষ্টি করেছেন আসমানসমূহ ও পৃথিবী এবং তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা আমি মনোরম উদ্যানরাজি উদগত করি, তার বৃক্ষাদি উদগত করার ক্ষমতা তোমাদের নেই। আল্লাহর সাথে অন্য কোন ইলাহ আছে কি? বরং তারা হচ্ছে এক ন্যায়-বিচ্যুত সম্প্রদায়।
27:61
أَمَّن
ammanঅথবা কে (এমন আছে)
جَعَلَ
jaʿalaযিনি করেছেন
ٱلۡأَرۡضَ
l-arḍaপৃথিবীকে
قَرَارٗا
qarāranবাসোপযোগী
وَجَعَلَ
wajaʿalaও প্রবাহিত করেছেন
خِلَٰلَهَآ
khilālahāমাঝে তার
أَنۡهَٰرٗا
anhāranনদ-নদীসমূহ
وَجَعَلَ
wajaʿalaএবং স্থাপন করেছেন
لَهَا
lahāতাতে
رَوَٰسِيَ
rawāsiyaসুদৃঢ় পর্বতসমূহ
وَجَعَلَ
wajaʿalaএবং সৃষ্টি করেছেন
بَيۡنَ
baynaমাঝে
ٱلۡبَحۡرَيۡنِ
l-baḥrayniদুই সাগরের
حَاجِزًاۗ
ḥājizanআড়াল
أَءِلَٰهٞ
a-ilāhunকি তবে (আছে) কোনো ইলাহ
مَّعَ
maʿaসাথে
ٱللَّهِۚ
l-lahiআল্লাহর (এ কাজে)
بَلۡ
balবরং
أَكۡثَرُهُمۡ
aktharuhumঅধিকাংশ তাদের
لَا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaজানে
٦١
নাকি তিনিই (শ্রেষ্ঠ) যিনি এই পৃথিবীকে বাসযোগ্য করেছেন আর তার ফাঁকে ফাঁকে নদীনালা প্রবাহিত করেছেন, তাতে সুদৃঢ় পর্বত সংস্থাপিত করেছেন এবং দু’ দরিয়ার মাঝে পার্থক্যকারী আড়াল সৃষ্টি করেছেন; আল্লাহর সাথে অন্য কোন ইলাহ আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না।
27:62
أَمَّن
ammanকে অথবা (এমন আছেন)
يُجِيبُ
yujībuযিনি সাড়া দেন
ٱلۡمُضۡطَرَّ
l-muḍ'ṭaraআর্তকে
إِذَا
idhāযখন
دَعَاهُ
daʿāhuতাকে ডাকে সে
وَيَكۡشِفُ
wayakshifuও দূর করেন
ٱلسُّوٓءَ
l-sūaকষ্ট
وَيَجۡعَلُكُمۡ
wayajʿalukumও করেন তোমাদেরকে
خُلَفَآءَ
khulafāaপ্রতিনিধি
ٱلۡأَرۡضِۗ
l-arḍiপৃথিবীর
أَءِلَٰهٞ
a-ilāhunকি (আছে) কোনো ইলাহ
مَّعَ
maʿaসাথে
ٱللَّهِۚ
l-lahiআল্লাহর (এ কাজে)
قَلِيلٗا
qalīlanখুব কমই
مَّا
māযা
تَذَكَّرُونَ
tadhakkarūnaতোমরা উপদেশ গ্রহণ করো
٦٢
নাকি তিনিই (শ্রেষ্ঠ) যিনি আর্তের আহবানে সাড়া দেন যখন সে তাঁকে ডাকে এবং দুঃখ-কষ্ট দূর করেন আর তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করেন? আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ্ আছে কি? অতি সামান্য উপদেশই তোমরা গ্রহণ কর।
27:63
أَمَّن
ammanকে অথবা (এমন আছেন)
يَهۡدِيكُمۡ
yahdīkumযিনি পথ দেখান তোমাদেরকে
فِي
fīমধ্যে
ظُلُمَٰتِ
ẓulumātiঅন্ধকারসমূহের
ٱلۡبَرِّ
l-bariস্থলের
وَٱلۡبَحۡرِ
wal-baḥriও সমুদ্রের
وَمَن
wamanআর কে
يُرۡسِلُ
yur'siluপাঠান
ٱلرِّيَٰحَ
l-riyāḥaবাতাসকে
بُشۡرَۢا
bush'ranসু-সংবাদ স্বরুপ
بَيۡنَ
baynaমাঝে
يَدَيۡ
yadayহাতের (পূর্বে)
رَحۡمَتِهِۦٓۗ
raḥmatihiঅনুগ্রহের তাঁর
أَءِلَٰهٞ
a-ilāhunকি (আছে) কোনো ইলাহ
مَّعَ
maʿaসাথে
ٱللَّهِۚ
l-lahiআল্লাহর(এ কাজে)
تَعَٰلَى
taʿālāঅতি উর্দ্ধে
ٱللَّهُ
l-lahuআল্লাহ
عَمَّا
ʿammāতা হ'তে যা
يُشۡرِكُونَ
yush'rikūnaতারা শিরক করে
٦٣
নাকি তিনিই (শ্রেষ্ঠ) যিনি জল স্থলের গভীর অন্ধকারে পথ দেখান এবং যিনি তাঁর (বৃষ্টিরূপী) অনুগ্রহের পূর্বক্ষণে শুভবার্তাবাহী বাতাস প্রেরণ করেন? আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ্ আছে কি? তারা যাকে (আল্লাহর) শরীক করে, আল্লাহ তা থেকে অনেক ঊর্ধ্বে।
27:64
أَمَّن
ammanকে অথবা (এমন আছেন)
يَبۡدَؤُاْ
yabda-uযিনি সূচনা করেন
ٱلۡخَلۡقَ
l-khalqaসৃষ্টির
ثُمَّ
thummaএরপর
يُعِيدُهُۥ
yuʿīduhuপুনরাবৃত্তি করবেন তার
وَمَن
wamanআর কে
يَرۡزُقُكُم
yarzuqukumতোমাদেরকে জীবিকা দেন
مِّنَ
minaহ'তে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশ
وَٱلۡأَرۡضِۗ
wal-arḍiও পৃথিবী(হ'তে)
أَءِلَٰهٞ
a-ilāhunকি (আছে) কোনো ইলাহ
مَّعَ
maʿaসাথে
ٱللَّهِۚ
l-lahiআল্লাহর(এ কাজে)
قُلۡ
qulবলো
هَاتُواْ
hātū"তোমরা উপস্হিত করো
بُرۡهَٰنَكُمۡ
bur'hānakumপ্রমাণ তোমাদের
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা
صَٰدِقِينَ
ṣādiqīnaসত্যবাদী হয়ে থাকো"
٦٤
নাকি তিনিই (শ্রেষ্ঠ) যিনি সৃষ্টির সূচনা করেন, অতঃপর তার পুনরাবৃত্তি করেন এবং যিনি তোমাদেরকে আসমান ও যমীন থেকে রিযক দান করেন? আল্লাহর সাথে অন্য কোন ইলাহ্ আছে কি? বল, তোমরা সত্যবাদী হলে তোমাদের প্রমাণপঞ্জি পেশ কর।
27:65
قُل
qulবলো
لَّا
lā"না
يَعۡلَمُ
yaʿlamuজানে
مَن
manযারা
فِي
fīআছে
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশমন্ডলীতে
وَٱلۡأَرۡضِ
wal-arḍiও পৃথিবীতে
ٱلۡغَيۡبَ
l-ghaybaঅদৃশ্যের(খবর)
إِلَّا
illāছাড়া
ٱللَّهُۚ
l-lahuআল্লাহ
وَمَا
wamāএবং না
يَشۡعُرُونَ
yashʿurūnaঅনুভব করতেও পারে
أَيَّانَ
ayyānaকখন
يُبۡعَثُونَ
yub'ʿathūnaতারা উত্থিত হবে"
٦٥
বল, আকাশ ও পৃথিবীতে যারা আছে তারা কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না আল্লাহ ছাড়া, আর তারা জানে না কখন তাদেরকে জীবিত ক’রে উঠানো হবে।
27:66
بَلِ
baliবরং
ٱدَّٰرَكَ
iddārakaবিলুপ্ত হয়ে গেছে
عِلۡمُهُمۡ
ʿil'muhumজ্ঞান তাদের
فِي
fīব্যাপারে
ٱلۡأٓخِرَةِۚ
l-ākhiratiপরকালের
بَلۡ
balবরং
هُمۡ
humতারা
فِي
fīমধ্যে (আছে)
شَكّٖ
shakkinসন্দেহের
مِّنۡهَاۖ
min'hāবিষয়ে সে
بَلۡ
balবরং
هُم
humতারা
مِّنۡهَا
min'hāবিষয়ে সে
عَمُونَ
ʿamūnaঅন্ধ
٦٦
বরং আখিরাত সম্পর্কিত তাদের জ্ঞানের সীমা শেষ, বরং এ ব্যাপারে তারা সন্দেহে আচ্ছন্ন বরং এ বিষয়ে তারা অন্ধ।
27:67
وَقَالَ
waqālaএবং বলে
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُوٓاْ
kafarūঅস্বীকার করেছে
أَءِذَا
a-idhā"কি যখন
كُنَّا
kunnāআমরা হবো
تُرَٰبٗا
turābanমাটি
وَءَابَآؤُنَآ
waābāunāও পিতৃ-পুরুষরা আমাদের
أَئِنَّا
a-innāকি নিশ্চয়ই আমরা
لَمُخۡرَجُونَ
lamukh'rajūnaঅবশ্যই উত্থিত হবো
٦٧
অবিশ্বাসীরা বলে- আমরা আর আমাদের পিতৃপুরুষরা যখন মাটি হয়ে যাব তারপরও কি আমাদেরকে নিশ্চিতই বের করে উঠানো হবে?
27:68
لَقَدۡ
laqadনিশ্চয়ই
وُعِدۡنَا
wuʿid'nāপ্রতিশ্রুতি দেয়া হয়েছে আমাদের
هَٰذَا
hādhāএটার
نَحۡنُ
naḥnuআমরাও (পেয়েছি)
وَءَابَآؤُنَا
waābāunāএবং পিতৃপুরুষরাও আমাদের
مِن
minথেকে
قَبۡلُ
qabluপূর্ব
إِنۡ
in(কিন্তু) নয়
هَٰذَآ
hādhāএটা
إِلَّآ
illāএ ছাড়া যে
أَسَٰطِيرُ
asāṭīruউপকথা
ٱلۡأَوَّلِينَ
l-awalīnaপূর্ববর্তীদের"
٦٨
এ ওয়া‘দা আমাদেরকে দেয়া হয়েছে, আমাদেরকে এবং পূর্বে আমাদের পিতৃপুরুষদেরকেও; এ সব পূর্বকালের কাহিনী ছাড়া কিছুই নয়।
তাদের জন্য দুঃখ কর না, আর তাদের চক্রান্তের কারণে মনে কষ্ট নিও না।
27:71
وَيَقُولُونَ
wayaqūlūnaএবং তারা বলে
مَتَىٰ
matā"কখন
هَٰذَا
hādhāএই
ٱلۡوَعۡدُ
l-waʿduপ্রতিশ্রুতি (কার্যকর হবে)
إِن
inযদি
كُنتُمۡ
kuntumহও তোমরা
صَٰدِقِينَ
ṣādiqīnaসত্যবাদী"
٧١
তারা বলে- ‘তোমরা যদি সত্যবাদী হয়ে থাক তাহলে, এ ‘ওয়াদা কখন বাস্তবায়িত হবে?
27:72
قُلۡ
qulবলো
عَسَىٰٓ
ʿasā"সম্ভবতঃ
أَن
an(এমন) যে
يَكُونَ
yakūnaতা হয়
رَدِفَ
radifaনিকটবর্তী হয়েছে
لَكُم
lakumজন্যে তোমাদের
بَعۡضُ
baʿḍu(তার) কিছুটা
ٱلَّذِي
alladhīযা
تَسۡتَعۡجِلُونَ
tastaʿjilūnaতোমরা তাড়াতাড়ি করতে চাও"
٧٢
বল, তোমরা যা পাওয়ার জন্য তাড়াহুড়া করছ সম্ভবতঃ তার কিছু তোমাদের পিঠের পেছনে এসে গেছে।
27:73
وَإِنَّ
wa-innaএবং নিশ্চয়ই
رَبَّكَ
rabbakaতোমার রব
لَذُو
ladhūঅবশ্যই অধিকারী
فَضۡلٍ
faḍlinঅনুগ্রহের
عَلَى
ʿalāউপর
ٱلنَّاسِ
l-nāsiমানুষের
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
أَكۡثَرَهُمۡ
aktharahumঅধিকাংশই তাদের
لَا
lāনা
يَشۡكُرُونَ
yashkurūnaতারা কৃতজ্ঞতা প্রকাশ করে
٧٣
তোমার প্রতিপালক নিশ্চয়ই মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না।
27:74
وَإِنَّ
wa-innaএবং নিশ্চয়ই
رَبَّكَ
rabbakaতোমার রব
لَيَعۡلَمُ
layaʿlamuঅবশ্যই জানেন
مَا
māযা
تُكِنُّ
tukinnuগোপন করে
صُدُورُهُمۡ
ṣudūruhumতাদের অন্তরসমূহ
وَمَا
wamāআর যা
يُعۡلِنُونَ
yuʿ'linūnaতারা প্রকাশ করে
٧٤
তোমার প্রতিপালক অবশ্যই জানেন তাদের অন্তর যা গোপন করে আর যা প্রকাশ করে।
27:75
وَمَا
wamāআর নেই
مِنۡ
minকোনো
غَآئِبَةٖ
ghāibatinগোপন বিষয়
فِي
fīমধ্যে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশের
وَٱلۡأَرۡضِ
wal-arḍiআর (না) পৃথিবীতে
إِلَّا
illāএ ছাড়া যে
فِي
fīআছে (তা)
كِتَٰبٖ
kitābinকিতাবে
مُّبِينٍ
mubīninসুস্পষ্ট
٧٥
আকাশে আর যমীনে এমন কোন অদৃশ্য বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে নেই।
27:76
إِنَّ
innaনিশ্চয়ই
هَٰذَا
hādhāএই
ٱلۡقُرۡءَانَ
l-qur'ānaকুরআন
يَقُصُّ
yaquṣṣuবিবৃত করে
عَلَىٰ
ʿalāকাছে
بَنِيٓ
banīবনী
إِسۡرَٰٓءِيلَ
is'rāīlaইসরাঈলদের
أَكۡثَرَ
akthara(এমন) অনেক কিছু
ٱلَّذِي
alladhīযা
هُمۡ
humতারা
فِيهِ
fīhiমধ্যে তার
يَخۡتَلِفُونَ
yakhtalifūnaমতভেদ করে
٧٦
নিশ্চয় এ কুরআন সেগুলোর অধিকাংশ বিবৃত করে যে বিষয়ে বানী ইসরাঈল মতভেদ করেছিল।
27:77
وَإِنَّهُۥ
wa-innahuএবং নিশ্চয়ই তা
لَهُدٗى
lahudanঅবশ্যই পথনির্দেশ
وَرَحۡمَةٞ
waraḥmatunএবং দয়া
لِّلۡمُؤۡمِنِينَ
lil'mu'minīnaজন্যে মু'মিনদের
٧٧
আর তা নিশ্চিতই মু’মিনদের জন্য সঠিক পথের দিশারী ও রহমত।
27:78
إِنَّ
innaনিশ্চয়ই
رَبَّكَ
rabbakaতোমার রব
يَقۡضِي
yaqḍīমীমাংসা করে দিবেন
بَيۡنَهُم
baynahumমাঝে তাদের
بِحُكۡمِهِۦۚ
biḥuk'mihiঅনুযায়ী নির্দেশ তাঁর
وَهُوَ
wahuwaআর তিনি (হলেন)
ٱلۡعَزِيزُ
l-ʿazīzuপরাক্রমশালী
ٱلۡعَلِيمُ
l-ʿalīmuমহাবিজ্ঞ
٧٨
তোমার প্রতিপালক তাঁর বিধান অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করে দেবেন আর তিনি প্রবল পরাক্রান্ত, সর্বজ্ঞানের অধিকারী।
27:79
فَتَوَكَّلۡ
fatawakkalঅতএব (হে নাবী) নির্ভর করো
عَلَى
ʿalāউপর
ٱللَّهِۖ
l-lahiআল্লাহর
إِنَّكَ
innakaতুমি নিশ্চয়ই (প্রতিষ্ঠিত)
عَلَى
ʿalāউপর
ٱلۡحَقِّ
l-ḥaqiসত্যের
ٱلۡمُبِينِ
l-mubīniসুস্পষ্ট
٧٩
কাজেই তুমি আল্লাহর উপর নির্ভর কর, তুমি তো সুস্পষ্ট সত্যের উপর আছ।
27:80
إِنَّكَ
innakaনিশ্চয়ই তুমি
لَا
lāনা
تُسۡمِعُ
tus'miʿuশুনাতে পারো
ٱلۡمَوۡتَىٰ
l-mawtāমৃতদেরকে
وَلَا
walāআর না
تُسۡمِعُ
tus'miʿuশুনাতে পারো
ٱلصُّمَّ
l-ṣumaবধিরদেরকে
ٱلدُّعَآءَ
l-duʿāaআহবান
إِذَا
idhāযখন
وَلَّوۡاْ
wallawতারা ফিরে যায়
مُدۡبِرِينَ
mud'birīnaপিঠ প্রদর্শন করে
٨٠
তুমি মৃতদেরকে শুনাতে পারবে না, আর বধিরকেও আহবান শুনাতে পারবে না (বিশেষতঃ) যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়।
27:81
وَمَآ
wamāএবং না
أَنتَ
antaতুমি
بِهَٰدِي
bihādīপথপ্রদর্শনকারী (হ'তে পারো)
ٱلۡعُمۡيِ
l-ʿum'yiঅন্ধদেরকে
عَن
ʿanহ'তে
ضَلَٰلَتِهِمۡۖ
ḍalālatihimপথভ্রষ্টতা তাদের
إِن
in(আর) না
تُسۡمِعُ
tus'miʿuতুমি শুনাতে পারো
إِلَّا
illāএ ছাড়া
مَن
manযারা
يُؤۡمِنُ
yu'minuঈমান আনে
بِـَٔايَٰتِنَا
biāyātināপ্রতি আয়াতগুলোর আমাদের
فَهُم
fahumঅতঃপর তারাই
مُّسۡلِمُونَ
mus'limūnaমুসলমান বা আত্মসমর্পণকারী
٨١
আর তুমি অন্ধকেও তাদের গুমরাহী থেকে ফিরিয়ে আনার জন্য সৎপথ দেখাতে পারবে না। তুমি কেবল তাদেরকেই শুনাতে পারবে যারা আমার নিদর্শনাবলীতে বিশ্বাস করে, কাজেই তারা আত্মসমর্পণ করে।
27:82
۞ وَإِذَا
wa-idhāএবং যখন
وَقَعَ
waqaʿaএসে পড়বে
ٱلۡقَوۡلُ
l-qawlu(ঘোষিত শাস্তির) কথা
عَلَيۡهِمۡ
ʿalayhimউপর তাদের
أَخۡرَجۡنَا
akhrajnāআমরা বের করবো
لَهُمۡ
lahumজন্যে তাদের
دَآبَّةٗ
dābbatanএকটি জন্তু
مِّنَ
minaহ'তে
ٱلۡأَرۡضِ
l-arḍiমাটি
تُكَلِّمُهُمۡ
tukallimuhumসে কথা বলবে তাদের (সাথে)
أَنَّ
annaযেহেতু
ٱلنَّاسَ
l-nāsaমানিষ
كَانُواْ
kānūতারা ছিলো
بِـَٔايَٰتِنَا
biāyātināপ্রতি আয়াতগুলোর আমাদের
لَا
lāনা
يُوقِنُونَ
yūqinūnaদৃঢ় বিশ্বাস করতো
٨٢
তাদেরকে দেয়া প্রতিশ্রুতি যখন বাস্তবে পরিণত হবে, আমি তখন (কিয়ামাত আগমণের নির্দশন হিসেবে) ভূমি থেকে তাদের জন্য একটি জন্তু বের করব যা তাদের সঙ্গে এ কথা বলবে যে, মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না।
27:83
وَيَوۡمَ
wayawmaএবং(স্মরণ করো) সেদিন
نَحۡشُرُ
naḥshuruআমরা সমবেত করবো
مِن
minহ'তে
كُلِّ
kulliপ্রত্যেক
أُمَّةٖ
ummatinসম্প্রদায়
فَوۡجٗا
fawjanএকেক দলকে
مِّمَّن
mimmanতাদের হ'তে যারা
يُكَذِّبُ
yukadhibuমিথ্যারোপ করতো
بِـَٔايَٰتِنَا
biāyātināপ্রতি আয়াতগুলোর আমাদের
فَهُمۡ
fahumঅতঃপর তাদেরকে
يُوزَعُونَ
yūzaʿūnaভাগ করা হবে (বিভিন্ন দলে)
٨٣
যেদিন আমি প্রত্যেকটি সম্প্রদায় হতে একটি দলকে সমবেত করব যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল, অতঃপর তাদেরকে সারিবদ্ধ করা হবে।
27:84
حَتَّىٰٓ
ḥattāশেষ পর্যন্ত
إِذَا
idhāযখন
جَآءُو
jāūতারা এসে যাবে (সব দল)
قَالَ
qāla(আল্লাহ) বলবেন
أَكَذَّبۡتُم
akadhabtum"কি প্রত্যাখ্যান করেছিলে তোমরা
بِـَٔايَٰتِي
biāyātīপ্রতি নিদর্শনগুলোর আমাদের
وَلَمۡ
walamঅথচ নি
تُحِيطُواْ
tuḥīṭūআয়ত্বে নিতে পারো
بِهَا
bihāসম্পর্কে সেগুলো
عِلۡمًا
ʿil'manকোনো জ্ঞান
أَمَّاذَا
ammādhāকি (তবে) আর
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা করো"
٨٤
যখন তারা এসে যাবে তখন আল্লাহ বলবেন- তোমরা কি আমার নিদর্শনকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছিলে যদিও তা তোমরা জ্ঞানায়ত্ত করতে পারনি; নাকি তোমরা অন্য কিছু করছিলে?
27:85
وَوَقَعَ
wawaqaʿaআর এসে পড়বে
ٱلۡقَوۡلُ
l-qawlu(ঘোষিত শাস্তির) কথা
عَلَيۡهِم
ʿalayhimউপর তাদের
بِمَا
bimāএ কারণে যা
ظَلَمُواْ
ẓalamūতারা সীমালঙ্ঘন করেছিলো
فَهُمۡ
fahumতখন তারা
لَا
lāনা
يَنطِقُونَ
yanṭiqūnaকথা বলতে পারবে
٨٥
তাদেরকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবে ঘটে যাবে তাদের অন্যায় কার্যকলাপের কারণে আর তারা (তাদের পক্ষে) কোন কথা বলতে পারবে না।
27:86
أَلَمۡ
alamকি নি
يَرَوۡاْ
yarawতারা দেখে
أَنَّا
annāযে আমরা
جَعَلۡنَا
jaʿalnā(আমরা) বানিয়েছি
ٱلَّيۡلَ
al-laylaরাতকে
لِيَسۡكُنُواْ
liyaskunūযেন তারা প্রশান্তি লাভ করে
فِيهِ
fīhiমধ্যে তার
وَٱلنَّهَارَ
wal-nahāraআর দিনকে (করেছি)
مُبۡصِرًاۚ
mub'ṣiranদৃশ্যমান
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fīমধ্যে (রয়েছে)
ذَٰلِكَ
dhālikaএর
لَأٓيَٰتٖ
laāyātinঅবশ্যই নিদর্শনাবলী
لِّقَوۡمٖ
liqawminজন্যে সম্প্রদায় (যারা)
يُؤۡمِنُونَ
yu'minūnaঈমান আনে
٨٦
তারা কি লক্ষ্য করে না যে, আমি রাত বানিয়েছি যাতে তারা তাতে আরাম করতে পারে আর দিনকে করেছি আলো দানকারী? বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই এতে নিদর্শন আছে।
27:87
وَيَوۡمَ
wayawmaএবং সেদিন
يُنفَخُ
yunfakhuফুঁ দেওয়া হবে
فِي
fīমধ্যে
ٱلصُّورِ
l-ṣūriশিঙ্গার
فَفَزِعَ
fafaziʿaঅতঃপর হবে ভীত-কম্পিত
مَن
manযারা
فِي
fīআছে
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশমন্ডলীতে
وَمَن
wamanআর যারা (আছে)
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
إِلَّا
illāছাড়া
مَن
man(তারা) যাদেরকে
شَآءَ
shāaচাইবেন
ٱللَّهُۚ
l-lahuআল্লাহ
وَكُلٌّ
wakullunএবং সবাই
أَتَوۡهُ
atawhuতাঁর (কাছে) আসবে
دَٰخِرِينَ
dākhirīnaহীন অবস্থায়
٨٧
আর যে দিন শিঙ্গায় ফুঁ দেয়া হবে সেদিন যারা আকাশে আছে আর যারা যমীনে আছে তারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে, তবে আল্লাহ যাদের জন্য ইচ্ছে করবেন তারা বাদে। সবাই তাঁর কাছে আসবে বিনয়ে অবনত হয়ে।
27:88
وَتَرَى
watarāএবং তুমি দেখছো
ٱلۡجِبَالَ
l-jibālaপর্বতমালাকে
تَحۡسَبُهَا
taḥsabuhāমনে করছো তাদেরকে
جَامِدَةٗ
jāmidatanঅচল
وَهِيَ
wahiyaঅথচ তা (সেদিন)
تَمُرُّ
tamurruচলবে
مَرَّ
marraচলন (মতো)
ٱلسَّحَابِۚ
l-saḥābiমেঘমালার
صُنۡعَ
ṣun'ʿaসৃষ্টি-নৈপুণ্য
ٱللَّهِ
l-lahiআল্লাহর
ٱلَّذِيٓ
alladhīযিনি
أَتۡقَنَ
atqanaসুষম করেছেন
كُلَّ
kullaপ্রত্যেক
شَيۡءٍۚ
shayinজিনিসকে
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
خَبِيرُۢ
khabīrunখুব অবহিত
بِمَا
bimāঐ বিষয় সম্পর্কে যা
تَفۡعَلُونَ
tafʿalūnaতোমরা করছো
٨٨
তুমি পর্বতগুলোকে দেখ আর মনে কর তা অচল, কিন্তু সেগুলো চলমান হবে যেমন মেঘমালা চলে। এটা আল্লাহর সৃষ্টি নৈপুণ্য, যিনি সব কিছুকে করেছেন যথাযথ। তোমরা যা কিছু কর সে সম্পর্কে তিনি সম্পূর্ণরূপে অবগত।
27:89
مَن
manযে
جَآءَ
jāaআসবে (সেদিন)
بِٱلۡحَسَنَةِ
bil-ḥasanatiনিয়ে সৎ-কর্ম
فَلَهُۥ
falahuতখন তার জন্যে (থাকবে)
خَيۡرٞ
khayrunউত্তম
مِّنۡهَا
min'hāতার চেয়েও
وَهُم
wahumআর তারা
مِّن
minহ'তে
فَزَعٖ
fazaʿinশঙ্কা
يَوۡمَئِذٍ
yawma-idhinসেদিন
ءَامِنُونَ
āminūnaনিরাপদ থাকবে
٨٩
যারা সৎকাজ নিয়ে উপস্থিত হবে, তাদের জন্য আছে উৎকৃষ্টতর প্রতিদান, সেদিন তারা ভীতি শঙ্কা থেকে নিরাপদ থাকবে।
27:90
وَمَن
wamanএবং যে
جَآءَ
jāaআসবে
بِٱلسَّيِّئَةِ
bil-sayi-atiনিয়ে অসৎকর্ম
فَكُبَّتۡ
fakubbatতখন নিক্ষেপ করা হবে
وُجُوهُهُمۡ
wujūhuhumমুখ তাদের (উল্টোভাবে)
فِي
fīমধ্যে
ٱلنَّارِ
l-nāriআগুনের
هَلۡ
hal"(তাদের বলা হবে) কি
تُجۡزَوۡنَ
tuj'zawnaপ্রতিফল দেয়া হয়েছে তোমাদেরকে
إِلَّا
illāএ ছাড়া
مَا
māযা
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা কাজ করতে"
٩٠
যারা অসৎকর্ম নিয়ে হাজির হবে, তাদেরকে মুখের ভরে আগুনে নিক্ষেপ করা হবে, (আর তাদেরকে বলা হবে) তোমরা যা করতে কেবল তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হচ্ছে।
27:91
إِنَّمَآ
innamā"মূলত
أُمِرۡتُ
umir'tuআমি আদিষ্ট হয়েছি
أَنۡ
anযেন
أَعۡبُدَ
aʿbudaইবাদত করি আমি
رَبَّ
rabbaরবের
هَٰذِهِ
hādhihiএই
ٱلۡبَلۡدَةِ
l-baldatiশহরের (অর্থাৎ মাক্কার)
ٱلَّذِي
alladhīযিনি
حَرَّمَهَا
ḥarramahāসম্মানিত করেছেন তা
وَلَهُۥ
walahuএবং জন্যে তাঁরই (মালিকানায়)
كُلُّ
kulluপ্রত্যেক
شَيۡءٖۖ
shayinবস্তু
وَأُمِرۡتُ
wa-umir'tuএবং আমি আদিষ্ট হয়েছি
أَنۡ
anযেন
أَكُونَ
akūnaআমি হই
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُسۡلِمِينَ
l-mus'limīnaআত্মসমর্পণকারীদের
٩١
আমি নির্দেশিত হয়েছি এই (মক্কা) নগরীর প্রতিপালকের ‘ইবাদাত করার জন্য যিনি তাকে (অর্থাৎ এই নগরীকে) সম্মানিত করেছেন। সকল বস্তু তাঁরই, আর আমি আদিষ্ট হয়েছি আমি যেন (আল্লাহর নিকট) আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই।
27:92
وَأَنۡ
wa-an(এও)এবং যে
أَتۡلُوَاْ
atluwāআমি তিলাওয়াত করবো
ٱلۡقُرۡءَانَۖ
l-qur'ānaকুরআন"
فَمَنِ
famaniঅতএব যে
ٱهۡتَدَىٰ
ih'tadāসৎপথ অবলম্বন করবে
فَإِنَّمَا
fa-innamāশুধুমাত্র
يَهۡتَدِي
yahtadīসে সৎপথ অবলম্বন করবে
لِنَفۡسِهِۦۖ
linafsihiজন্যে নিজের তার
وَمَن
wamanআর যে
ضَلَّ
ḍallaভ্রান্তপথ অবলম্বন করবে
فَقُلۡ
faqulঅতঃপর বলো
إِنَّمَآ
innamā"শুধুমাত্র
أَنَا۠
anāআমি
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُنذِرِينَ
l-mundhirīnaসতর্ককারীদের"
٩٢
আর আমি যেন কুরআন তিলাওয়াত করি। অতঃপর যে সঠিক পথে চলবে, সে নিজের কল্যাণেই সঠিক পথে চলবে। আর কেউ গুমরাহ্ হলে তুমি বল, আমি তো সতর্ককারীদের একজন।
27:93
وَقُلِ
waquliএবং বলো
ٱلۡحَمۡدُ
l-ḥamdu"সব প্রশংসা
لِلَّهِ
lillahiজন্যে আল্লাহরই
سَيُرِيكُمۡ
sayurīkumশীঘ্রই তিনি দেখাবেন তোমাদেরকে
ءَايَٰتِهِۦ
āyātihiনিদের্শনাবলী তাঁর
فَتَعۡرِفُونَهَاۚ
fataʿrifūnahāতখন তোমরা চিনে নিবে সব তা
وَمَا
wamāআর নন
رَبُّكَ
rabbukaতোমার রব
بِغَٰفِلٍ
bighāfilinঅমনোযোগী
عَمَّا
ʿammāসে সম্পর্কে যা
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা কাজ করছো"
٩٣
আর বল, যাবতীয় প্রশংসা আল্লাহরই। তিনি শীঘ্রই তোমাদেরকে তাঁর নিদর্শনগুলো দেখাবেন আর তা তোমরা চিনতে পারবে। তোমরা যা কর সে সম্পর্কে তোমার পালনকর্তা অমনোযোগী নন।
Surah 28
Al-Qasasالقصص
28:1
طسٓمٓ
tta-seen-meemত্বা-সীন-মীম
١
তা-সীন-মীম,
28:2
تِلۡكَ
til'kaএই
ءَايَٰتُ
āyātuআয়াতগুলো
ٱلۡكِتَٰبِ
l-kitābiকিতাবের
ٱلۡمُبِينِ
l-mubīni(যা) সুস্পষ্ট
٢
এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
28:3
نَتۡلُواْ
natlūআমরা তিলাওয়াত করছি
عَلَيۡكَ
ʿalaykaনিকট তোমার
مِن
minকিছু
نَّبَإِ
naba-iবৃত্তান্ত
مُوسَىٰ
mūsāমূসার
وَفِرۡعَوۡنَ
wafir'ʿawnaও ফিরআউনের
بِٱلۡحَقِّ
bil-ḥaqiভাবে যথাযথ
لِقَوۡمٖ
liqawminজন্যে (এমন) সম্প্রদায়ের (যারা)
يُؤۡمِنُونَ
yu'minūnaঈমান আনে
٣
আমি মূসা ও ফিরআউনের কাহিনী হতে কিছু তোমার কাছে সত্যিকারভাবে বিবৃত করছি বিশ্বাসী সম্প্রদায়ের উদ্দেশ্যে।
28:4
إِنَّ
innaনিশ্চয়ই
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফিরআউন
عَلَا
ʿalāউদ্ধৃত হয়েছিলো
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiদেশের (অর্থাৎ মিশরে)
وَجَعَلَ
wajaʿalaএবং (বিভক্ত) করেছিলো
أَهۡلَهَا
ahlahāঅধিবাসীদেরকে তার
شِيَعٗا
shiyaʿan(বিভিন্ন) দলে
يَسۡتَضۡعِفُ
yastaḍʿifuদূর্বল করে রেখে
طَآئِفَةٗ
ṭāifatanএকটি দলকে
مِّنۡهُمۡ
min'humমধ্যে হ'তে তাদের
يُذَبِّحُ
yudhabbiḥuসে জবেহ করতো
أَبۡنَآءَهُمۡ
abnāahumপুত্রসন্তানদেরকে তাদের
وَيَسۡتَحۡيِۦ
wayastaḥyīও জীবিত রাখতো
نِسَآءَهُمۡۚ
nisāahumনারীদেরকে তাদের
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই সে
كَانَ
kānaছিলো
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُفۡسِدِينَ
l-muf'sidīnaবিপর্যয় সৃষ্টিকারীদের
٤
বস্তুতঃ ফেরাউন দেশে উদ্ধত হয়ে গিয়েছিল আর সেখানকার অধিবাসীদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের একটি শ্রেণীকে দুর্বল করে রেখেছিল, তাদের পুত্রদেরকে সে হত্যা করত আর তাদের নারীদেরকে জীবিত রাখত; সে ছিল ফাসাদ সৃষ্টিকারী।
28:5
وَنُرِيدُ
wanurīduএবং আমরা চাই
أَن
anযে
نَّمُنَّ
namunnaআমরা অনুগ্রহ করবো
عَلَى
ʿalā(তাদের) উপর
ٱلَّذِينَ
alladhīnaযাদেরকে
ٱسۡتُضۡعِفُواْ
us'tuḍ'ʿifūদূর্বল করে রাখা হয়েছিলো
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiদেশের
وَنَجۡعَلَهُمۡ
wanajʿalahumএবং আমরা করবো তাদেরকে
أَئِمَّةٗ
a-immatanনেতা
وَنَجۡعَلَهُمُ
wanajʿalahumuও আমরা বানাবো তাদেরকে
ٱلۡوَٰرِثِينَ
l-wārithīnaউত্তরাধিকারী
٥
দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আমি তাদের প্রতি অনুগ্রহ করার ইচ্ছে করলাম, আর তাদেরকে নেতা ও উত্তরাধিকারী করার (ইচ্ছে করলাম)।
28:6
وَنُمَكِّنَ
wanumakkinaএবং আমরা ক্ষমতাসীন করবো
لَهُمۡ
lahumতাদেরকে
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
وَنُرِيَ
wanuriyaএবং আমরা দেখাবো
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফিরআউনকে
وَهَٰمَٰنَ
wahāmānaও হামানকে
وَجُنُودَهُمَا
wajunūdahumāও উভয়ের সৈন্য বাহিনীকে তাদের
مِنۡهُم
min'humহ'তে তাদের (অর্থাৎ বনি ঈসরাঈল)
مَّا
mā(সেইসব) যা
كَانُواْ
kānūতারা ছিলো
يَحۡذَرُونَ
yaḥdharūnaআশংকা করে তারা
٦
আর (ইচ্ছে করলাম) তাদেরকে দেশে প্রতিষ্ঠিত করতে, আর ফেরাউন, হামান ও তাদের সৈন্য বাহিনীকে দেখিয়ে দিতে যা তারা তাদের (অর্থাৎ মূসার সম্প্রদায়ের) থেকে আশঙ্কা করত।
28:7
وَأَوۡحَيۡنَآ
wa-awḥaynāএবং ইঙ্গিতে বলেছিলাম আমরা
إِلَىٰٓ
ilāপ্রতি
أُمِّ
ummiমায়ের
مُوسَىٰٓ
mūsāমূসার
أَنۡ
anযে
أَرۡضِعِيهِۖ
arḍiʿīhi"দুধপান করাও তাকে
فَإِذَا
fa-idhāঅতঃপর যখন
خِفۡتِ
khif'tiতুমি আশংকা করবে
عَلَيۡهِ
ʿalayhiসম্পর্কে তার
فَأَلۡقِيهِ
fa-alqīhiতখন (ফেলে) দাও তাকে
فِي
fīমধ্যে
ٱلۡيَمِّ
l-yamiসাগরের
وَلَا
walāএবং না
تَخَافِي
takhāfīভয় করো
وَلَا
walāআর না
تَحۡزَنِيٓۖ
taḥzanīদুঃশ্চিন্তা করো
إِنَّا
innāনিশ্চয়ই আমরা
رَآدُّوهُ
rāddūhuফিরিয়ে দিবো তাকে
إِلَيۡكِ
ilaykiকাছে তোমার
وَجَاعِلُوهُ
wajāʿilūhuও করবো তাকে
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُرۡسَلِينَ
l-mur'salīnaরাসূলদের"
٧
আমি মূসার মায়ের প্রতি ওয়াহী করলাম যে, তাকে স্তন্য পান করাতে থাক। যখন তুমি তার সম্পর্কে আশঙ্কা করবে, তখন তুমি তাকে দরিয়ায় নিক্ষেপ করবে, আর তুমি ভয় করবে না, দুঃখও করবে না, আমি তাকে অবশ্যই তোমার কাছে ফিরিয়ে দেব আর তাকে রসূলদের একজন করব।
28:8
فَٱلۡتَقَطَهُۥٓ
fal-taqaṭahuঅতঃপর তুলে নিলো তাকে
ءَالُ
āluপরিবার
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফিরআউনের
لِيَكُونَ
liyakūnaযেন হয় সে
لَهُمۡ
lahumজন্যে তাদের
عَدُوّٗا
ʿaduwwanশত্রু
وَحَزَنًاۗ
waḥazananও দুঃশ্চিন্তার কারণ
إِنَّ
innaনিশ্চয়ই
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফিরআউন
وَهَٰمَٰنَ
wahāmānaও হামান
وَجُنُودَهُمَا
wajunūdahumāও উভয়ের সেনাবাহিনী তাদের
كَانُواْ
kānūতারা ছিলো
خَٰطِـِٔينَ
khāṭiīnaঅপরাধী
٨
অতঃপর ফেরাউনের লোকজন তাকে উঠিয়ে নিল যাতে সে তাদের জন্য শত্রু হতে ও দুঃখের কারণ হতে পারে। ফেরাউন, হামান ও তাদের বাহিনীর লোকেরা তো ছিল অপরাধী।
28:9
وَقَالَتِ
waqālatiএবং বললো
ٱمۡرَأَتُ
im'ra-atuস্ত্রী
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফিরআউনের
قُرَّتُ
qurratu"(এই বালক) প্রশান্তি
عَيۡنٖ
ʿayninনয়নের
لِّي
līজন্যে আমার
وَلَكَۖ
walakaও জন্যে তোমার
لَا
lāনা
تَقۡتُلُوهُ
taqtulūhuতোমরা হত্যা করো তাকে
عَسَىٰٓ
ʿasāহয়তো
أَن
anসে
يَنفَعَنَآ
yanfaʿanāউপকারে আসবে আমাদের
أَوۡ
awঅথবা
نَتَّخِذَهُۥ
nattakhidhahuআমরা গ্রহন করবো তাকে
وَلَدٗا
waladanপুত্রসন্তান হিসেবে"
وَهُمۡ
wahumঅথচ তারা
لَا
lāনা
يَشۡعُرُونَ
yashʿurūnaটেরও পায় (এর পরিমাণ)
٩
ফেরাঊনের স্ত্রী বলল- ‘এ শিশু আমার ও তোমার চক্ষু শীতলকারী, তাকে হত্যা কর না, সে আমাদের উপকারে লাগতে পারে অথবা তাকে আমরা পুত্র হিসেবেও গ্রহণ করতে পারি আর তারা কিছুই বুঝতে পারল না (তাদের এ কাজের পরিণাম কী)।
28:10
وَأَصۡبَحَ
wa-aṣbaḥaএবং হয়ে পড়লো
فُؤَادُ
fuāduঅন্তর
أُمِّ
ummiমায়ের
مُوسَىٰ
mūsāমূসার
فَٰرِغًاۖ
fārighanবিচলিত
إِن
inনিশ্চয়ই
كَادَتۡ
kādatউপক্রম হয়েছিলো যে
لَتُبۡدِي
latub'dīঅবশ্যই সে প্রকাশ করবে
بِهِۦ
bihiসম্পর্কে সে
لَوۡلَآ
lawlāযদি না
أَن
anযে
رَّبَطۡنَا
rabaṭnāদৃঢ় করতাম আমরা
عَلَىٰ
ʿalāওপর
قَلۡبِهَا
qalbihāঅন্তরের তার
لِتَكُونَ
litakūnaযেন সে হয় (আমাদের প্রতিশ্রুতির প্রতি)
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُؤۡمِنِينَ
l-mu'minīnaমু'মিনদের
١٠
মূসার মায়ের অন্তর বিচলিত হয়ে উঠল। সে তো তার পরিচয় প্রকাশ করেই ফেলত যদি না আমি তার চিত্তকে দৃঢ় করতাম যাতে সে আস্থাশীল হয়।
28:11
وَقَالَتۡ
waqālatএবং (তার মা) বললো
لِأُخۡتِهِۦ
li-ukh'tihiউদ্দেশ্যে তার বোনের
قُصِّيهِۖ
quṣṣīhi"পিছনে পিছনে যাও তার"
فَبَصُرَتۡ
fabaṣuratতাই সে দেখে যেতে থাকলো
بِهِۦ
bihiপ্রতি তার
عَن
ʿanহ'তে
جُنُبٖ
junubinদূর
وَهُمۡ
wahumঅথচ তারা
لَا
lāনা
يَشۡعُرُونَ
yashʿurūnaটেরও পেলো
١١
মূসার মা মূসার বোনকে বলল- ‘তার পিছনে পিছনে যাও।’ সে দূর থেকে তাকে দেখছিল কিন্তু তারা টের পায়নি।
28:12
۞ وَحَرَّمۡنَا
waḥarramnāএবং হারাম করে দিয়েছিলাম আমরা
عَلَيۡهِ
ʿalayhiউপর তার
ٱلۡمَرَاضِعَ
l-marāḍiʿaস্তন্যদানকারিনীদেরকে
مِن
minথেকেই
قَبۡلُ
qabluপূর্ব
فَقَالَتۡ
faqālatঅতঃপর বললো (তার বোন)
هَلۡ
hal"কি
أَدُلُّكُمۡ
adullukumআমি সন্ধান দেবো তোমাদেরকে
عَلَىٰٓ
ʿalāসম্বন্ধে
أَهۡلِ
ahliবাসিন্দাদের
بَيۡتٖ
baytinএক ঘরের
يَكۡفُلُونَهُۥ
yakfulūnahuতারা লালন পালন করবে তাকে
لَكُمۡ
lakumজন্যে তোমাদের
وَهُمۡ
wahumএবং তারা (হবে)
لَهُۥ
lahuজন্যে তার
نَٰصِحُونَ
nāṣiḥūnaকল্যাণকামী"
١٢
আগে থেকে আমি তাকে ধাত্রী-স্তন্য পান থেকে বিরত রেখেছিলাম। মূসার বোন বলল- ‘আমি কি তোমাদেরকে এমন একটা পরিবারের খোঁজ দেব যারা তাকে তোমাদের পক্ষে লালন পালন করবে আর তারা হবে তার হিতাকাঙ্ক্ষী।’
28:13
فَرَدَدۡنَٰهُ
faradadnāhuঅতঃপর আমরা ফিরিয়ে দিই তাকে
إِلَىٰٓ
ilāনিকট
أُمِّهِۦ
ummihiমায়ের তার
كَيۡ
kayযেন
تَقَرَّ
taqarraজুড়ায়
عَيۡنُهَا
ʿaynuhāচক্ষু তার
وَلَا
walāএবং না
تَحۡزَنَ
taḥzanaদুশ্চিন্তা করে
وَلِتَعۡلَمَ
walitaʿlamaএবং যেন জানতে পারে
أَنَّ
annaযে
وَعۡدَ
waʿdaপ্রতিশ্রুতি
ٱللَّهِ
l-lahiআল্লাহর
حَقّٞ
ḥaqqunসত্য
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
أَكۡثَرَهُمۡ
aktharahumঅধিকাংশই তাদের
لَا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaজানে
١٣
এভাবে আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলাম যাতে তার চোখ জুড়ায়, সে দুঃখ না করে আর জানতে পারে যে, আল্লাহর ও‘য়াদা সত্য; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।
28:14
وَلَمَّا
walammāএবং যখন
بَلَغَ
balaghaসে পৌঁছে
أَشُدَّهُۥ
ashuddahuপূর্ণ যৌবনে তার
وَٱسۡتَوَىٰٓ
wa-is'tawāও পরিণত বয়স্ক হলো
ءَاتَيۡنَٰهُ
ātaynāhuআমরা দান করলাম তাকে
حُكۡمٗا
ḥuk'manপ্রজ্ঞা
وَعِلۡمٗاۚ
waʿil'manও জ্ঞান
وَكَذَٰلِكَ
wakadhālikaএবং এভাবে
نَجۡزِي
najzīআমরা পুরস্কার দিই
ٱلۡمُحۡسِنِينَ
l-muḥ'sinīnaসৎকর্মশীলদেরকে
١٤
মূসা যখন যৌবনে পদার্পণ করল আর পূর্ণ পরিণত হল, তখন আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম; আমি সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি।
28:15
وَدَخَلَ
wadakhalaএবং সে প্রবেশ করলো
ٱلۡمَدِينَةَ
l-madīnataশহরে
عَلَىٰ
ʿalāএমন
حِينِ
ḥīniএক সময়ে (যখন)
غَفۡلَةٖ
ghaflatinঅসতর্ক (ছিলো)
مِّنۡ
minথেকে
أَهۡلِهَا
ahlihāঅধিবাসীদের তার
فَوَجَدَ
fawajadaঅতঃপর সে পেলো
فِيهَا
fīhāমধ্যে তার
رَجُلَيۡنِ
rajulayniদু'ব্যক্তিকে
يَقۡتَتِلَانِ
yaqtatilāniতারা দু'জনে মারামারি করছে
هَٰذَا
hādhāএই (এক ব্যক্তি)
مِن
minঅন্তর্ভুক্ত
شِيعَتِهِۦ
shīʿatihiদলের তার
وَهَٰذَا
wahādhāএবং এই (অন্য ব্যক্তি)
مِنۡ
minঅন্তর্ভুক্ত
عَدُوِّهِۦۖ
ʿaduwwihiশত্রু তার (দলের)
فَٱسۡتَغَٰثَهُ
fa-is'taghāthahuঅতঃপর সাহায্য চাইলো (নিকট) তার
ٱلَّذِي
alladhī(সে) যে (ছিলো)
مِن
minঅন্তর্ভুক্ত
شِيعَتِهِۦ
shīʿatihiদলের তার
عَلَى
ʿalāবিরুদ্ধে
ٱلَّذِي
alladhī(তার) যে ছিলো
مِنۡ
minঅন্তর্ভুক্ত
عَدُوِّهِۦ
ʿaduwwihiশত্রুর তার
فَوَكَزَهُۥ
fawakazahuতখন ঘুষি মারলো তাকে
مُوسَىٰ
mūsāমূসা
فَقَضَىٰ
faqaḍāঅতঃপর শেষ করলেন
عَلَيۡهِۖ
ʿalayhiব্যাপার তার (অর্থাৎ সে মারা গেলো)
قَالَ
qāla(সাথে সাথেই) সে বললো
هَٰذَا
hādhā"এটা
مِنۡ
minঅন্তর্ভুক্ত
عَمَلِ
ʿamaliকাজের
ٱلشَّيۡطَٰنِۖ
l-shayṭāniশয়তানের
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই সে
عَدُوّٞ
ʿaduwwunশ্ত্রু
مُّضِلّٞ
muḍillunবিভ্রান্তকারী
مُّبِينٞ
mubīnunসুস্পষ্ট"
١٥
সে শহরে প্রবেশ করল যখন সেখানের লোকেরা অসতর্ক অবস্থায় ছিল। তখন সে দু’জন লোককে সংঘর্ষরত অবস্থায় পেল। একজন তার দলের, অপরজন তার শত্রুদলের। তখন তার দলের লোকটি তার শত্রুদলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্যের আবেদন জানালো। তখন মূসা তাকে ঘুসি মারল এবং হত্যা করে ফেলল। মূসা বলল- ‘এটা শয়ত্বানের কাজ। সে নিশ্চয় প্রকাশ্য শত্রু, গুমরাহকারী।’
28:16
قَالَ
qālaসে বললো
رَبِّ
rabbi"হে আমার রব
إِنِّي
innīনিশ্চয়ই আমি
ظَلَمۡتُ
ẓalamtuঅন্যায় করেছি
نَفۡسِي
nafsīআমার নিজের (উপর)
فَٱغۡفِرۡ
fa-igh'firঅতএব ক্ষমা করো
لِي
līআমাকে"
فَغَفَرَ
faghafaraঅতঃপর ক্ষমা করলেন তিনি
لَهُۥٓۚ
lahuতাকে
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
هُوَ
huwaতিনিই
ٱلۡغَفُورُ
l-ghafūruক্ষমাশীল
ٱلرَّحِيمُ
l-raḥīmuপরম দয়ালু
١٦
সে বলল- ‘হে আমার প্রতিপালক! আমি নিজের আত্মার উপর যুলম করেছি, অতএব আমাকে ক্ষমা কর।’ অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করলেন, অবশ্যই তিনি ক্ষমাশীল, অতি দয়ালু।
28:17
قَالَ
qālaসে বললো
رَبِّ
rabbi"হে আমার রব
بِمَآ
bimāশপথ ঐ বিষয়ের যা
أَنۡعَمۡتَ
anʿamtaতুমি অনুগ্রহ করেছো
عَلَيَّ
ʿalayyaউপর আমার
فَلَنۡ
falanঅতঃপর কখনও না
أَكُونَ
akūnaহবো আমি
ظَهِيرٗا
ẓahīranসাহায্যকারী
لِّلۡمُجۡرِمِينَ
lil'muj'rimīnaজন্যে অপরাধীদের"
١٧
মূসা বলল, ‘হে আমার প্রতিপালক! তুমি যেহেতু আমার উপর অনুগ্রহ করেছ, কাজেই আমি কক্ষনো পাপীদের সাহায্যকারী হব না।’
28:18
فَأَصۡبَحَ
fa-aṣbaḥaঅতঃপর সকালে উঠলো
فِي
fīমধ্যে
ٱلۡمَدِينَةِ
l-madīnatiশহরের
خَآئِفٗا
khāifanভীতসন্ত্রস্ত অবস্থায়
يَتَرَقَّبُ
yataraqqabuসতর্ক হয়ে
فَإِذَا
fa-idhāঅতঃপর তখন (দেখলো)
ٱلَّذِي
alladhīযে
ٱسۡتَنصَرَهُۥ
is'tanṣarahuতার (কাছে) সাহায্য চেয়েছিলো
بِٱلۡأَمۡسِ
bil-amsiগতকাল
يَسۡتَصۡرِخُهُۥۚ
yastaṣrikhuhu(আজও) তাকে চিৎকার করে ডাকছে
قَالَ
qālaবললো
لَهُۥ
lahuউদ্দেশ্যে তার
مُوسَىٰٓ
mūsāমূসা
إِنَّكَ
innaka"নিশ্চয়ই তুমি
لَغَوِيّٞ
laghawiyyunঅবশ্যই বিভ্রান্ত
مُّبِينٞ
mubīnunসুস্পষ্ট"
١٨
শহরে তার সকাল হল ভীত-সন্ত্রস্ত অবস্থায়। হঠাৎ সে শুনল যে লোকটি গতকাল তার কাছে সাহায্য চেয়েছিল (আবার) সে সাহায্যের জন্য চীৎকার করছে। মূসা তাকে বলল- ‘তুমি প্রকাশ্যই একজন বেওকুফ লোক।
28:19
فَلَمَّآ
falammāঅতঃপর যখন
أَنۡ
anযে
أَرَادَ
arādaসে ইচ্ছে করলো
أَن
anযে
يَبۡطِشَ
yabṭishaসে ধরবে
بِٱلَّذِي
bi-alladhīতাকে
هُوَ
huwaযে (ছিলো)
عَدُوّٞ
ʿaduwwunশত্রু
لَّهُمَا
lahumāজন্যে তাদের উভয়ের
قَالَ
qāla(ইসরাঈলী) বললো
يَٰمُوسَىٰٓ
yāmūsā"হে মূসা
أَتُرِيدُ
aturīduকি ততুমি চাচ্ছো
أَن
anযে
تَقۡتُلَنِي
taqtulanīতুমি হত্যা করবে আমাকে
كَمَا
kamāযেমন
قَتَلۡتَ
qataltaহত্যা করেছো তুমি
نَفۡسَۢا
nafsanএক ব্যক্তিকে
بِٱلۡأَمۡسِۖ
bil-amsiগতকাল
إِن
inনা
تُرِيدُ
turīduতুমি চাচ্ছো
إِلَّآ
illāএ ছাড়া
أَن
anযে
تَكُونَ
takūnaতুমি হবে
جَبَّارٗا
jabbāranস্বেচ্ছাচারী
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiএদেশের
وَمَا
wamāআর না
تُرِيدُ
turīduতুমি চাও
أَن
anযে
تَكُونَ
takūnaতুমি হবে
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُصۡلِحِينَ
l-muṣ'liḥīnaসংশোধনকারীদের"
١٩
অতঃপর মূসা যখন উভয়ের শত্রুকে ধরতে উদ্যত হল, তখন সে বলল- ‘ওহে মূসা! তুমি কি আমাকে হত্যা করতে চাও যেভাবে গতকাল একটা লোককে হত্যা করেছ, তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হতে চাচ্ছ, সংশোধনকারীদের মধ্যে গণ্য হতে চাচ্ছ না।’
28:20
وَجَآءَ
wajāaএবং (এরপর) আসলো
رَجُلٞ
rajulunএক ব্যক্তি
مِّنۡ
minহ'তে
أَقۡصَا
aqṣāদূর প্রান্ত
ٱلۡمَدِينَةِ
l-madīnatiশহরের
يَسۡعَىٰ
yasʿāদৌঁড়িয়ে
قَالَ
qālaসে বললো
يَٰمُوسَىٰٓ
yāmūsā"হে মূসা
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلۡمَلَأَ
l-mala-aসভাষদবর্গ
يَأۡتَمِرُونَ
yatamirūnaপরামর্শ করেছে
بِكَ
bikaনিয়ে তোমার
لِيَقۡتُلُوكَ
liyaqtulūkaযাতে তারা তোমাকে হত্যা করে
فَٱخۡرُجۡ
fa-ukh'rujসুতরাং বের হয়ে যাও
إِنِّي
innīনিশ্চয়ই আমি
لَكَ
lakaব্যাপারে তোমার
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلنَّٰصِحِينَ
l-nāṣiḥīnaমঙ্গলকামীদের"
٢٠
নগরের প্রান্ত হতে এক লোক ছুটে আসল। সে বলল- ‘হে মূসা! পারিষদগণ তোমাকে হত্যার পরামর্শ করছে, কাজেই তুমি বাইরে চলে যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী।
28:21
فَخَرَجَ
fakharajaতখন সে বের হলো
مِنۡهَا
min'hāসেখান হ'তে
خَآئِفٗا
khāifanভীত অবস্থায়
يَتَرَقَّبُۖ
yataraqqabuসতর্ক হয়ে
قَالَ
qāla(মূসা) বললো
رَبِّ
rabbi"হে আমার রব
نَجِّنِي
najjinīআমাকে উদ্ধার করো
مِنَ
minaহ'তে
ٱلۡقَوۡمِ
l-qawmiসম্প্রদায়
ٱلظَّٰلِمِينَ
l-ẓālimīnaসীমালঙ্ঘনকারী"
٢١
তখন মূসা ভীত-সন্ত্রস্ত অবস্থায় সেখান থেকে বেরিয়ে পড়ল সতর্কতার সঙ্গে। সে বলল, ‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে যালিম গোষ্ঠী হতে রক্ষা কর।’
28:22
وَلَمَّا
walammāএবং যখন
تَوَجَّهَ
tawajjahaমুখ ফেরালো (রওনা হলো)
تِلۡقَآءَ
til'qāaদিকে
مَدۡيَنَ
madyanaমাদইয়ানের
قَالَ
qālaসে বললো
عَسَىٰ
ʿasā"আশা করা যায়
رَبِّيٓ
rabbīআমার রব
أَن
anযে
يَهۡدِيَنِي
yahdiyanīপ্রদর্শন করবেন আমাকে
سَوَآءَ
sawāaসরল
ٱلسَّبِيلِ
l-sabīliপথ"
٢٢
যখন সে মাদইয়ান অভিমুখী হল, সে বলল- ‘আশা করি আমার পালনকর্তা আমাকে সরল সোজা পথ দেখাবেন।’
28:23
وَلَمَّا
walammāআর যখন
وَرَدَ
waradaপৌঁছলো
مَآءَ
māaপানির (কূপের নিকট)
مَدۡيَنَ
madyanaমাদইয়ানের
وَجَدَ
wajadaসে পেলো
عَلَيۡهِ
ʿalayhiকাছে তার
أُمَّةٗ
ummatanএকদল
مِّنَ
minaমধ্য হ'তে
ٱلنَّاسِ
l-nāsiলোকদের
يَسۡقُونَ
yasqūnaপানি পান করাচ্ছে (নিজেদের জন্তুগুলোকে)
وَوَجَدَ
wawajadaএবং সে পেলো
مِن
minছাড়াও
دُونِهِمُ
dūnihimuতাদের
ٱمۡرَأَتَيۡنِ
im'ra-atayniদু'জন স্ত্রীলোককে
تَذُودَانِۖ
tadhūdāniদু'জনে আগলে রেখেছে (তাদের জন্তুগুলোকে)
قَالَ
qāla(মূসা) বললো
مَا
mā"কি
خَطۡبُكُمَاۖ
khaṭbukumāব্যাপার তোমাদের দু'জনের"
قَالَتَا
qālatāদু'জনে বললো
لَا
lā"না
نَسۡقِي
nasqī"আমরা পানি পান করাই
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
يُصۡدِرَ
yuṣ'diraসরিয়ে নিয়ে যায়
ٱلرِّعَآءُۖ
l-riʿāuরাখালরা (তাদের জন্তুগুলো)
وَأَبُونَا
wa-abūnāএবং আমাদের আব্বা
شَيۡخٞ
shaykhunবৃদ্ধ"
كَبِيرٞ
kabīrunঅতিশয় (তাই আমরা এসেছি)"
٢٣
যখন সে মাদইয়ানের কূপের কাছে পৌঁছল, সে একদল লোককে দেখল (তাদের জন্তুগুলোকে) পানি পান করাতে, তাদের ছাড়া আরো দু’জন স্ত্রীলোককে দেখল (নিজেদের পশুগুলোকে) আগলে রাখতে। মূসা জিজ্ঞেস করল- ‘তোমাদের দু’জনের ব্যাপার কী?’ তারা বলল- ‘আমরা আমাদের জন্তুগুলোকে পান করাতে পারি না যতক্ষণ না রাখালেরা (তাদের পশুগুলোকে) সরিয়ে না নেয় (পানি পান করানোর পর), আর আমাদের পিতা খুবই বয়োবৃদ্ধ।
28:24
فَسَقَىٰ
fasaqāতখন সে পানি পান করালো
لَهُمَا
lahumāপক্ষে তাদের দু'জনের (জন্তুগুলোকে)
ثُمَّ
thummaএরপর
تَوَلَّىٰٓ
tawallāফিরে গেলো
إِلَى
ilāদিকে
ٱلظِّلِّ
l-ẓiliছায়ার
فَقَالَ
faqālaঅতঃপর বললো
رَبِّ
rabbi"হে আমার রব
إِنِّي
innīনিশ্চয়ই আমি
لِمَآ
limāতার প্রতি যা
أَنزَلۡتَ
anzaltaঅবতীর্ণ করবে তুমি
إِلَيَّ
ilayyaপ্রতি আমার
مِنۡ
minকোনো
خَيۡرٖ
khayrinকল্যাণ
فَقِيرٞ
faqīrun(আমি তারই)মুখাপেক্ষী"
٢٤
তখন মূসা তাদের জন্য পশুগুলোকে পানি পান করিয়ে দিল, অতঃপর পেছন ফিরে ছায়ায় গিয়ে বসল, অতঃপর বলল- ‘হে আমার পালনকর্তা! তুমি আমার প্রতি যে অনুগ্রহই করবে আমি তো তারই ভিখারী।’
28:25
فَجَآءَتۡهُ
fajāathuঅতঃপর কাছে আসলো তার
إِحۡدَىٰهُمَا
iḥ'dāhumāদু'জনের একজন তাদের
تَمۡشِي
tamshīহেঁটে
عَلَى
ʿalāসাথে
ٱسۡتِحۡيَآءٖ
is'tiḥ'yāinলজ্জা ও শালিনতার
قَالَتۡ
qālat(মেয়েটি) বললো
إِنَّ
inna"নিশ্চয়ই
أَبِي
abīআমার পিতা (শোয়াইব আঃ)
يَدۡعُوكَ
yadʿūkaআপনাকে ডাকছেন
لِيَجۡزِيَكَ
liyajziyakaযাতে তিনি আপনাকে প্রতিদান দিতে পারেন
أَجۡرَ
ajraপারিশ্রমিক
مَا
mā(তার) যা
سَقَيۡتَ
saqaytaআপনি (জন্তুগুলোকে) পানি পান করিয়েছেন
لَنَاۚ
lanāপক্ষ হয়ে আমাদের"
فَلَمَّا
falammāঅতঃপর যখন
جَآءَهُۥ
jāahuসে আসলো কাছে তার
وَقَصَّ
waqaṣṣaও বর্ণনা করলো
عَلَيۡهِ
ʿalayhiকাছে তার
ٱلۡقَصَصَ
l-qaṣaṣaসব বৃত্তান্ত
قَالَ
qālaসে বললো
لَا
lā"না
تَخَفۡۖ
takhafভয় করো
نَجَوۡتَ
najawtaতুমি বেঁচে গিয়েছো
مِنَ
minaহ'তে
ٱلۡقَوۡمِ
l-qawmiসম্প্রদায়
ٱلظَّٰلِمِينَ
l-ẓālimīnaসীমালঙ্ঘনকারী"
٢٥
তখন নারীদ্বয়ের একজন তার কাছে সলজ্জ পদে আসল। সে বলল- ‘আমার পিতা তোমাকে ডাকছে তুমি আমাদের জন্য (জন্তুগুলোকে) পানি পান করিয়েছ তোমাকে তার প্রতিদান দেয়ার জন্য। যখন মূসা তার কাছে গেল আর তার কাছে সকল ঘটনা বিবৃত করল, সে বলল- তুমি ভয় করো না, ‘তুমি যালিম গোষ্ঠীর থেকে রেহাই পেয়ে গেছ।’
28:26
قَالَتۡ
qālatবললো
إِحۡدَىٰهُمَا
iḥ'dāhumāএকজন তাদের
يَٰٓأَبَتِ
yāabati"হে আমার পিতা
ٱسۡتَـٔۡجِرۡهُۖ
is'tajir'huতাকে মজুর নিযুক্ত করুন
إِنَّ
innaনিশ্চয়ই
خَيۡرَ
khayra(সেই) উত্তম
مَنِ
maniযাকে
ٱسۡتَـٔۡجَرۡتَ
is'tajartaআপনি মজুর নিযুক্ত করবেন
ٱلۡقَوِيُّ
l-qawiyu(যে) শক্তিশালী
ٱلۡأَمِينُ
l-amīnuবিশ্বস্ত"
٢٦
স্ত্রীলোক দু’টির একজন বলল- ‘হে পিতা! পারিশ্রমিকের বিনিময়ে তাকে নিযুক্ত করুন, আপনি যাদেরকে মজুর নিযুক্ত করবেন তাদের মধ্যে উত্তম যে শক্তিশালী, বিশ্বস্ত।’
28:27
قَالَ
qālaসে বললো
إِنِّيٓ
innī"নিশ্চয়ই আমি
أُرِيدُ
urīduচাই
أَنۡ
anযে
أُنكِحَكَ
unkiḥakaতোমার সঙ্গে আমি বিয়ে দিবো
إِحۡدَى
iḥ'dāএকজনকে
ٱبۡنَتَيَّ
ib'natayyaআমার কন্যা দু'জনের
هَٰتَيۡنِ
hātayniএই দু'য়ের
عَلَىٰٓ
ʿalāএ শর্তে
أَن
anযে
تَأۡجُرَنِي
tajuranīআমার কাজ করবে তুমি
ثَمَٰنِيَ
thamāniyaআট
حِجَجٖۖ
ḥijajinবছর
فَإِنۡ
fa-inঅতঃপর যদি
أَتۡمَمۡتَ
atmamtaতুমি পূর্ণ করো
عَشۡرٗا
ʿashranদশ (বছর)
فَمِنۡ
faminতবে (তা হবে) হ'তে
عِندِكَۖ
ʿindikaতোমার নিকট
وَمَآ
wamāআর না
أُرِيدُ
urīduআমি চাই
أَنۡ
anযে
أَشُقَّ
ashuqqaকষ্ট দিবো
عَلَيۡكَۚ
ʿalaykaউপর তোমার
سَتَجِدُنِيٓ
satajidunīঅচিরেই তুমি পাবে আমাকে
إِن
inযদি
شَآءَ
shāaচান
ٱللَّهُ
l-lahuআল্লাহ
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلصَّٰلِحِينَ
l-ṣāliḥīnaসৎকর্মশীলদের"
٢٧
সে বলল- ‘আমার এই কন্যাদ্বয়ের একজনের সঙ্গে তোমার বিয়ে দেয়ার আমি ইচ্ছে করেছি এই শর্তে যে, তুমি আট বছর আমার কাজ করে দেবে, আর যদি দশ বছর পূর্ণ কর সেটা তোমার ইচ্ছেধীন, আমি তোমাকে কষ্টে ফেলতে চাই না, আল্লাহ ইচ্ছে করলে তুমি আমাকে সৎকর্মপরায়ণ পাবে।’
28:28
قَالَ
qāla(মূসা) বললো
ذَٰلِكَ
dhālika"এটা (চুক্তি)
بَيۡنِي
baynīমাঝে আমার
وَبَيۡنَكَۖ
wabaynakaও মাঝে তোমার
أَيَّمَا
ayyamāযে কোনোটি
ٱلۡأَجَلَيۡنِ
l-ajalayniদুই মেয়াদের
قَضَيۡتُ
qaḍaytuআমি পূর্ণ করবো
فَلَا
falāএরপর না (থাকবে)
عُدۡوَٰنَ
ʿud'wānaকোনো বাড়াবাড়ি
عَلَيَّۖ
ʿalayyaবিরুদ্ধে আমার
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
عَلَىٰ
ʿalāউপর
مَا
māযা
نَقُولُ
naqūluআমরা বলছি
وَكِيلٞ
wakīlunকর্মবিধায়ক"
٢٨
মূসা বলল- আমার ও আপনার মধ্যে এই চুক্তি রইল, আমি দু’টি মেয়াদের যেটিই পূর্ণ করি না কেন, আমার বিরুদ্ধে কোন অভিযোগ করা হবে না, আমরা যে কথা বলছি, আল্লাহ তার সাক্ষী।
28:29
۞ فَلَمَّا
falammāঅতঃপর যখন
قَضَىٰ
qaḍāপূর্ণ করলো
مُوسَى
mūsāমূসা
ٱلۡأَجَلَ
l-ajalaনির্দিষ্ট মেয়াদ
وَسَارَ
wasāraও যাত্রা করলো
بِأَهۡلِهِۦٓ
bi-ahlihiনিয়ে তার পরিবার
ءَانَسَ
ānasaসে দেখলো
مِن
minহ'তে
جَانِبِ
jānibiদিক
ٱلطُّورِ
l-ṭūriতুর পাহাড়ের
نَارٗاۖ
nāranআগুন
قَالَ
qāla(তখন) সে বললো
لِأَهۡلِهِ
li-ahlihiউদ্দেশ্যে তার পরিবারের
ٱمۡكُثُوٓاْ
um'kuthū"তোমরা অপেক্ষা করো
إِنِّيٓ
innīনিশ্চয়ই আমি
ءَانَسۡتُ
ānastuআমি দেখেছি
نَارٗا
nāranআগুন
لَّعَلِّيٓ
laʿallīসম্ভবতঃ আমি
ءَاتِيكُم
ātīkumতোমাদের কাছে আমি আসবো
مِّنۡهَا
min'hāহ'তে সেখান
بِخَبَرٍ
bikhabarinনিয়ে কোন তথ্য
أَوۡ
awঅথবা
جَذۡوَةٖ
jadhwatinজ্বলন্ত অঙ্গার
مِّنَ
minaহ'তে
ٱلنَّارِ
l-nāriআগুন
لَعَلَّكُمۡ
laʿallakumযাতে তোমরা
تَصۡطَلُونَ
taṣṭalūnaআগুন পোহাতে পারো"
٢٩
অতঃপর মূসা যখন মেয়াদ পূর্ণ ক’রে তার পরিবার নিয়ে যাত্রা করল, তখন সে তূর পর্বতের দিকে আগুন দেখতে পেল। সে তার পরিবারবর্গকে বলল- ‘তোমরা অপেক্ষা কর, আমি আগুন দেখেছি, আমি তোমাদের জন্য সেখান থেকে খবর আনতে পারি কিংবা জ্বলন্ত কাষ্ঠখন্ড আনতে পারি যাতে তোমরা আগুন পোহাতে পার।’
28:30
فَلَمَّآ
falammāঅতঃপর যখন
أَتَىٰهَا
atāhāসেখানে আসলো
نُودِيَ
nūdiyaতাকে ডাকা হলো
مِن
minহ'তে
شَٰطِيِٕ
shāṭi-iপ্রান্ত
ٱلۡوَادِ
l-wādiউপত্যকার
ٱلۡأَيۡمَنِ
l-aymaniডানদিকের
فِي
fīউপর
ٱلۡبُقۡعَةِ
l-buq'ʿatiভূখন্ডের
ٱلۡمُبَٰرَكَةِ
l-mubārakatiপবিত্র
مِنَ
minaহ'তে
ٱلشَّجَرَةِ
l-shajaratiএকটি গাছ
أَن
an(এ বলে) যে
يَٰمُوسَىٰٓ
yāmūsā"হে মূসা
إِنِّيٓ
innīনিশ্চয়ই
أَنَا
anāআমি
ٱللَّهُ
l-lahuআল্লাহ
رَبُّ
rabbuরব
ٱلۡعَٰلَمِينَ
l-ʿālamīnaবিশ্বজগতের
٣٠
মূসা যখন আগুনের কাছে পৌঁছল তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান দিকে বৃক্ষ থেকে তাকে আহবান দিয়ে বলা হল- ‘হে মূসা! আমিই আল্লাহ, জগতসমূহের পালনকর্তা।’
28:31
وَأَنۡ
wa-anএবং (বলা হলো) যে
أَلۡقِ
alqiছোঁড়ো
عَصَاكَۚ
ʿaṣākaতোমার লাঠিকে"
فَلَمَّا
falammāঅতঃপর যখন
رَءَاهَا
raāhāসে দেখলো তা
تَهۡتَزُّ
tahtazzuহামাগুড়ি দিয়ে চলছে
كَأَنَّهَا
ka-annahāযেন তা
جَآنّٞ
jānnunসাপ
وَلَّىٰ
wallā(তখন) সে ফিরে পালালো
مُدۡبِرٗا
mud'biranপিছন দিকে
وَلَمۡ
walamএবং না
يُعَقِّبۡۚ
yuʿaqqibমুখ ফিরে দেখলো
يَٰمُوسَىٰٓ
yāmūsā"(বলা হলো) হে মূসা
أَقۡبِلۡ
aqbilসামনে এসো
وَلَا
walāএবং না
تَخَفۡۖ
takhafভয় করো
إِنَّكَ
innakaনিশ্চয়ই তুমি
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡأٓمِنِينَ
l-āminīnaনিরাপদদের
٣١
আর (বলা হল) ‘তোমার লাঠি নিক্ষেপ কর।’ অতঃপর যখন সে সেটাকে দেখল ছুটাছুটি করতে যেন ওটা একটা সাপ, তখন পেছনের দিকে দৌড় দিল, ফিরেও তাকাল না। (তখন তাকে বলা হল) ‘ওহে মূসা! সামনে এসো, ভয় করো না, তুমি নিরাপদ।’
28:32
ٱسۡلُكۡ
us'lukপ্রবেশ করাও
يَدَكَ
yadakaতোমার হাত
فِي
fīমধ্যে
جَيۡبِكَ
jaybikaতোমার বগলের
تَخۡرُجۡ
takhrujতা বের হবে
بَيۡضَآءَ
bayḍāaউজ্জ্বল হয়ে
مِنۡ
minকোনো
غَيۡرِ
ghayriছাড়াই
سُوٓءٖ
sūinদোষ
وَٱضۡمُمۡ
wa-uḍ'mumএবং চেপে ধরো (মিলাও)
إِلَيۡكَ
ilaykaউপর (দিকে) তোমার (বুকের)
جَنَاحَكَ
janāḥakaতোমার হাত (বাঁচার জন্যে)
مِنَ
minaকারণে
ٱلرَّهۡبِۖ
l-rahbiভয়ের
فَذَٰنِكَ
fadhānikaঅতএব এই দু'টো (হলো)
بُرۡهَٰنَانِ
bur'hānāniদু'টো প্রমাণ
مِن
minপক্ষ হ'তে
رَّبِّكَ
rabbikaতোমার রবের
إِلَىٰ
ilāপ্রতি
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফিরআউনের
وَمَلَإِيْهِۦٓۚ
wamala-ihiও তার সভাষদবর্গের (প্রতি)
إِنَّهُمۡ
innahumনিশ্চয়ই তারা
كَانُواْ
kānūতারা ছিলো
قَوۡمٗا
qawmanসম্প্রদায়
فَٰسِقِينَ
fāsiqīnaসত্যত্যাগী"
٣٢
তোমার হাত তোমার বগলে রাখ, তা দোষমুক্ত জ্যোতির্ময় হয়ে বেরিয়ে আসবে, ভয় থেকে রক্ষার্থে তোমার হাত তোমার উপর চেপে ধর। এ দু’টি হল ফেরাউন ও তার পারিষদবর্গের জন্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ, নিশ্চয় তারা পাপাচারী সম্প্রদায়।’
28:33
قَالَ
qālaসে বললো
رَبِّ
rabbi"হে আমার রব
إِنِّي
innīনিশ্চয়ই আমি
قَتَلۡتُ
qataltuআমি হত্যা করেছি
مِنۡهُمۡ
min'humমধ্য হ'তে তাদের
نَفۡسٗا
nafsanএক ব্যক্তিকে
فَأَخَافُ
fa-akhāfuঅতএব আমি ভয় করি
أَن
anযে
يَقۡتُلُونِ
yaqtulūniআমাকে তারা হত্যা করবে
٣٣
মূসা বলল- ‘হে আমার প্রতিপালক! আমি তাদের একজনকে হত্যা করেছি, কাজেই আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করবে।’
28:34
وَأَخِي
wa-akhīএবং আমার ভাই
هَٰرُونُ
hārūnuহারুন
هُوَ
huwaসে
أَفۡصَحُ
afṣaḥuঅধিক বাকপটু
مِنِّي
minnīআমার চেয়ে
لِسَانٗا
lisānanভাষায়
فَأَرۡسِلۡهُ
fa-arsil'huসুতরাং তাকে পাঠাও
مَعِيَ
maʿiyaআমার সাথে
رِدۡءٗا
rid'anসহায়ক হিসেবে
يُصَدِّقُنِيٓۖ
yuṣaddiqunīআমাকে সে সমর্থন করবে
إِنِّيٓ
innīনিশ্চয়ই আমি
أَخَافُ
akhāfuআশংকা করি
أَن
anযে
يُكَذِّبُونِ
yukadhibūniআমাকে তারা মিথ্যাবাদী বলবে"
٣٤
আর আমার ভাই হারূন আমার চেয়ে প্রাঞ্জলভাষী, কাজেই তাকে তুমি সাহায্যকারীরূপে আমার সঙ্গে প্রেরণ কর, সে আমাকে সমর্থন জানাবে। আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করবে।’
28:35
قَالَ
qālaআল্লাহ (বলেন)
سَنَشُدُّ
sanashuddu"অচিরেই আমরা শক্ত করবো
عَضُدَكَ
ʿaḍudakaতোমার বাহুকে
بِأَخِيكَ
bi-akhīkaদ্বারা তোমার ভাই
وَنَجۡعَلُ
wanajʿaluএবং আমরা দিবো
لَكُمَا
lakumāজন্যে তোমাদের দু'জনের
سُلۡطَٰنٗا
sul'ṭānanপ্রাধান্য
فَلَا
falāসুতরাং না
يَصِلُونَ
yaṣilūnaতারা পৌঁছুতে পারবে (কষ্ট দিতে)
إِلَيۡكُمَا
ilaykumāনিকটে তোমাদের দু'জনের
بِـَٔايَٰتِنَآۚ
biāyātināমাধ্যমে আমাদের নিদর্শনগুলোর
أَنتُمَا
antumāতোমরা দু'জন
وَمَنِ
wamaniএবং যারা
ٱتَّبَعَكُمَا
ittabaʿakumāঅনুসরণ করবে তোমাদের দু'জনকে
ٱلۡغَٰلِبُونَ
l-ghālibūnaবিজয়ী হবে"
٣٥
আল্লাহ বললেন- ‘আমি তোমার ভ্রাতার মাধ্যমে তোমার হাতকে শক্তিশালী করব এবং তোমাদেরকে প্রমাণপঞ্জি দান করব, যার ফলে তারা তোমাদের কাছে পৌঁছতেই পারবে না। আমার নিদর্শন বলে তোমরা এবং তোমাদের অনুসারীরাই বিজয়ী থাকবে।
28:36
فَلَمَّا
falammāঅতঃপর যখন
جَآءَهُم
jāahumআসলো তাদের কাছে
مُّوسَىٰ
mūsāমূসা
بِـَٔايَٰتِنَا
biāyātināনিয়ে আমাদের নিদর্শনাবলী
بَيِّنَٰتٖ
bayyinātinসুস্পষ্ট
قَالُواْ
qālūতারা বললো
مَا
mā"নয়
هَٰذَآ
hādhāএটা
إِلَّا
illāএ ছাড়া যে
سِحۡرٞ
siḥ'runজাদু
مُّفۡتَرٗى
muf'taranঅলীক
وَمَا
wamāএবং না
سَمِعۡنَا
samiʿ'nāশুনেছি আমরা
بِهَٰذَا
bihādhāসম্পর্কে এটা
فِيٓ
fīমধ্যে (নিকট)
ءَابَآئِنَا
ābāināআমাদের পিতৃপুরুষদের"
ٱلۡأَوَّلِينَ
l-awalīnaপূর্বেকার"
٣٦
মূসা যখন তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসল, তারা বলল- এতো অলীক যাদু মাত্র, আমাদের পূর্বপুরুষদের যামানায় এ সবের কথা তো শুনিনি।
28:37
وَقَالَ
waqālaএবং বললো
مُوسَىٰ
mūsāমূসা
رَبِّيٓ
rabbī"আমার রব
أَعۡلَمُ
aʿlamuখুব ভাল জানেন
بِمَن
biman(তার) সম্পর্কে যে
جَآءَ
jāaএসেছে
بِٱلۡهُدَىٰ
bil-hudāনিয়ে পথ নির্দেশ
مِنۡ
minহ'তে
عِندِهِۦ
ʿindihiনিকট তাঁর
وَمَن
wamanএবং কে
تَكُونُ
takūnu(শুভ) হবে
لَهُۥ
lahuজন্যে তাঁর
عَٰقِبَةُ
ʿāqibatuপরিণাম
ٱلدَّارِۚ
l-dāriআখিরাতের
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তা(এমন যে)
لَا
lāনা
يُفۡلِحُ
yuf'liḥuসফলকাম হয়
ٱلظَّٰلِمُونَ
l-ẓālimūnaসীমালঙ্ঘনকারীরা"
٣٧
মূসা বলল- ‘আমার প্রতিপালক বেশ ভাল ক’রেই জানেন কে তাঁর নিকট থেকে পথ নির্দেশ নিয়ে এসেছে এবং কার পরিণাম আখিরাতে শুভ হবে। যালিমরা কক্ষনো সাফল্য লাভ করবে না।’
28:38
وَقَالَ
waqālaএবং বললো
فِرۡعَوۡنُ
fir'ʿawnuফেরআউন
يَٰٓأَيُّهَا
yāayyuhā"হে
ٱلۡمَلَأُ
l-mala-u"সভাষদবৃন্দ
مَا
māনা
عَلِمۡتُ
ʿalim'tuআমি জানি
لَكُم
lakumজন্যে তোমাদের
مِّنۡ
minকোনো
إِلَٰهٍ
ilāhinইলাহ
غَيۡرِي
ghayrīআমি ছাড়া
فَأَوۡقِدۡ
fa-awqidসুতরাং জ্বালাও আগুন
لِي
līজন্যে আমার
يَٰهَٰمَٰنُ
yāhāmānuহে হামান
عَلَى
ʿalāউপর
ٱلطِّينِ
l-ṭīniমাটির (অর্থাৎ ইট তৈরী করো)
فَٱجۡعَل
fa-ij'ʿalঅতঃপর বানাও
لِّي
līজন্যে আমার
صَرۡحٗا
ṣarḥanসুউচ্চ প্রাসাদ
لَّعَلِّيٓ
laʿallīযাতে আমি
أَطَّلِعُ
aṭṭaliʿuআমি চড়ে দেখতে পারি
إِلَىٰٓ
ilāপ্রতি
إِلَٰهِ
ilāhiইলাহর
مُوسَىٰ
mūsāমূসার
وَإِنِّي
wa-innīএবং নিশ্চয়ই আমি
لَأَظُنُّهُۥ
la-aẓunnuhuঅবশ্যই আমি মনে করি তাকে
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡكَٰذِبِينَ
l-kādhibīnaমিথ্যাবাদীদের"
٣٨
ফিরআউন বলল- ‘হে পারিষদবর্গ! আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে বলে আমি জানি না। কাজেই ওহে হামান! তুমি আমার জন্য ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ কর যাতে আমি মূসার ইলাহকে দেখতে পারি, আমার নিশ্চিত ধারণা যে, সে একজন মিথ্যেবাদী।’
28:39
وَٱسۡتَكۡبَرَ
wa-is'takbaraএবং সে অহংকার করলো
هُوَ
huwaসে
وَجُنُودُهُۥ
wajunūduhuও তার সৈন্য বাহিনী
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
بِغَيۡرِ
bighayriছাড়া
ٱلۡحَقِّ
l-ḥaqiকোনো অধিকার
وَظَنُّوٓاْ
waẓannūএবং তারা মনে করেছিলো
أَنَّهُمۡ
annahumযে তারা
إِلَيۡنَا
ilaynāদিকে আমাদের
لَا
lāনা
يُرۡجَعُونَ
yur'jaʿūnaতারা প্রত্যাবর্তিত হবে
٣٩
ফেরাউন ও তার বাহিনী অকারণে পৃথিবীতে অহংকার করেছিল আর তারা ভেবেছিল যে, তাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না।
28:40
فَأَخَذۡنَٰهُ
fa-akhadhnāhuঅতঃপর আমরা ধরলাম তাকে
وَجُنُودَهُۥ
wajunūdahuও তার সৈন্যবাহিনীকেও
فَنَبَذۡنَٰهُمۡ
fanabadhnāhumঅতঃপর আমরা নিক্ষেপ করলাম তাদেরকে
فِي
fīমধ্যে
ٱلۡيَمِّۖ
l-yamiসমুদ্রের
فَٱنظُرۡ
fa-unẓurএখন দেখো
كَيۡفَ
kayfaকেমন
كَانَ
kānaহয়েছিলো
عَٰقِبَةُ
ʿāqibatuপরিণাম
ٱلظَّٰلِمِينَ
l-ẓālimīnaসীমালঙ্ঘনকারীদের
٤٠
কাজেই আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম, অতঃপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। এখন দেখ, যালিমদের পরিণতি কী হয়েছিল।
28:41
وَجَعَلۡنَٰهُمۡ
wajaʿalnāhumআমরা বানিয়েছিলাম তাদেরকে
أَئِمَّةٗ
a-immatanনেতৃবৃন্দ (অথচ)
يَدۡعُونَ
yadʿūnaতারা ডাকে (লোকদেরকে)
إِلَى
ilāদিকে
ٱلنَّارِۖ
l-nāriজাহান্নামের
وَيَوۡمَ
wayawmaএবং দিনে
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiক্বিয়ামাতের
لَا
lāনা
يُنصَرُونَ
yunṣarūnaতাদের সাহায্য করা হবে
٤١
আমি তাদেরকে নেতা করেছিলাম। তারা জাহান্নামের দিকে আহবান করত, ক্বিয়ামতের দিন তারা সাহায্যপ্রাপ্ত হবে না।
28:42
وَأَتۡبَعۡنَٰهُمۡ
wa-atbaʿnāhumএবং আমরা লাগিয়ে দিয়েছি পিছনে তাদের
فِي
fīমধ্যে
هَٰذِهِ
hādhihiএই
ٱلدُّنۡيَا
l-dun'yāদুনিয়ার
لَعۡنَةٗۖ
laʿnatanঅভিশাপ
وَيَوۡمَ
wayawmaএবং দিনে
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiক্বিয়ামাতের
هُم
humতারা (হবে)
مِّنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمَقۡبُوحِينَ
l-maqbūḥīnaঘৃণিতদের
٤٢
এ পৃথিবীতে তাদের পেছনে আমি লাগিয়ে দিয়েছি অভিসম্পাত আর ক্বিয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত
28:43
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
ءَاتَيۡنَا
ātaynāআমরা দিয়েছি
مُوسَى
mūsāমূসাকে
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
مِنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiপর
مَآ
māযখন
أَهۡلَكۡنَا
ahlaknāধ্বংস করে দিয়েছি আমরা
ٱلۡقُرُونَ
l-qurūnaবহুমানবগোষ্ঠীকে
ٱلۡأُولَىٰ
l-ūlāপুর্ববর্তী
بَصَآئِرَ
baṣāiraজ্ঞান-বর্তিকাস্বরুপ
لِلنَّاسِ
lilnnāsiজন্যে মানুষের
وَهُدٗى
wahudanএবং পথ নির্দেশ
وَرَحۡمَةٗ
waraḥmatanও দয়া হিসেবে
لَّعَلَّهُمۡ
laʿallahumযাতে তারা
يَتَذَكَّرُونَ
yatadhakkarūnaশিক্ষাগ্রহণ করে
٤٣
আমি পূর্ববর্তী অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করার পর মূসাকে কিতাব দিয়েছিলাম- মানুষের জন্য আলোকবর্তিকা, সত্যপথের নির্দেশ ও রহমতস্বরূপ যাতে তারা উপদেশ গ্রহণ করে।
28:44
وَمَا
wamāআর (হে নাবী) না
كُنتَ
kuntaতুমি ছিলে
بِجَانِبِ
bijānibiপাশে
ٱلۡغَرۡبِيِّ
l-gharbiyi(তুর পাহাড়ের)পশ্চিম
إِذۡ
idhযখন
قَضَيۡنَآ
qaḍaynāদান করেছিলাম আমরা
إِلَىٰ
ilāপ্রতি
مُوسَى
mūsāমূসার
ٱلۡأَمۡرَ
l-amraবিধান
وَمَا
wamāআর না
كُنتَ
kuntaতুমি ছিলে
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلشَّٰهِدِينَ
l-shāhidīnaপ্রত্যক্ষদর্শীদের
٤٤
মূসাকে যখন আমি নির্দেশনামা দিয়েছিলাম তখন তুমি (তূওয়া উপত্যকার) পশ্চিম প্রান্তে ছিলে না, আর ছিলে না তুমি প্রত্যক্ষদর্শী।
28:45
وَلَٰكِنَّآ
walākinnāকিন্তু আমরা
أَنشَأۡنَا
anshanāসৃষ্টি করেছি আমরা
قُرُونٗا
qurūnanবহু মানবগোষ্ঠী
فَتَطَاوَلَ
fataṭāwalaঅতঃপর দীর্ঘায়িত হয়েছে
عَلَيۡهِمُ
ʿalayhimuউপর তাদের
ٱلۡعُمُرُۚ
l-ʿumuru(বহু) যুগ
وَمَا
wamāআর না
كُنتَ
kuntaতুমি ছিলে
ثَاوِيٗا
thāwiyanবিদ্যমান
فِيٓ
fīমধ্যে
أَهۡلِ
ahliবাসীদের
مَدۡيَنَ
madyanaমাদয়ান
تَتۡلُواْ
tatlūতুমি তিলাওয়াত করো (যেন)
عَلَيۡهِمۡ
ʿalayhimকাছে তাদের
ءَايَٰتِنَا
āyātināআয়াতসমূহ আমাদের
وَلَٰكِنَّا
walākinnāকিন্তু আমরা
كُنَّا
kunnāআমরা ছিলাম
مُرۡسِلِينَ
mur'silīna(রাসূল) প্রেরণকারী
٤٥
কিন্তু আমি অনেক মানবগোষ্ঠী সৃষ্টি করেছিলাম, অতঃপর তাদের অনেক যুগ গত হয়ে গেছে। তুমি মাদইয়ানবাসীদের মধ্যে বিদ্যমান ছিলে না তাদের কাছে আমার আয়াত আবৃত্তি করার জন্য, কিন্তু (তাদের মাঝে) রসূল প্রেরণকারী আমিই ছিলাম।
28:46
وَمَا
wamāআর না
كُنتَ
kuntaতুমি ছিলে
بِجَانِبِ
bijānibiপাশে
ٱلطُّورِ
l-ṭūriতুর পাহাড়ের
إِذۡ
idhযখন
نَادَيۡنَا
nādaynāডেকে ছিলাম আমরা
وَلَٰكِن
walākinকিন্তু
رَّحۡمَةٗ
raḥmatanএটা (অনুগ্রহ)
مِّن
minপক্ষ হতে
رَّبِّكَ
rabbikaতোমার রবের
لِتُنذِرَ
litundhiraযেন তুমি সতর্ক করো
قَوۡمٗا
qawmanসম্প্রদায়কে
مَّآ
māনা
أَتَىٰهُم
atāhumযাদের (নিকট) এসেছে
مِّن
minকোনো
نَّذِيرٖ
nadhīrinসতর্ককারী
مِّن
minথেকে
قَبۡلِكَ
qablikaতোমার পূর্ব
لَعَلَّهُمۡ
laʿallahumযাতে তারা
يَتَذَكَّرُونَ
yatadhakkarūnaউপদেশ গ্রহণ করে
٤٦
আমি যখন (মূসাকে) ডাক দিয়েছিলাম তখন তুমি তূর পর্বতের পাশে ছিলে না। কিন্তু (তোমাকে পাঠানো হয়েছে) তোমার প্রতিপালকের রহমতস্বরূপ যাতে তুমি এমন একটি সম্প্রদায়কে সতর্ক করতে পার যাদের কাছে তোমার পূর্বে সতর্ককারী পাঠানো হয়নি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।
28:47
وَلَوۡلَآ
walawlāআর যদি না
أَن
an(হতো) যে
تُصِيبَهُم
tuṣībahumতাদের (উপর) পড়তো
مُّصِيبَةُۢ
muṣībatunকোনো বিপদ
بِمَا
bimāএ কারণে যা
قَدَّمَتۡ
qaddamatআগে পাঠিয়েছে
أَيۡدِيهِمۡ
aydīhimহাতগুলো তাদের
فَيَقُولُواْ
fayaqūlūতখন তারা বলতো
رَبَّنَا
rabbanā"হে আমাদের রব
لَوۡلَآ
lawlāকেন না
أَرۡسَلۡتَ
arsaltaতুমি পাঠালে
إِلَيۡنَا
ilaynāপ্রতি আমাদের
رَسُولٗا
rasūlanকোনো রাসূলকে
فَنَتَّبِعَ
fanattabiʿaতাহ'লে আমরা অনুসরণ করতাম
ءَايَٰتِكَ
āyātikaতোমার আয়াতসমূহের
وَنَكُونَ
wanakūnaএবং হতাম আমরা
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُؤۡمِنِينَ
l-mu'minīnaমু'মিনদের"
٤٧
রসূল না পাঠালে তাদের কৃতকর্মের কারণে কোন বিপদ হলে তারা বলত- ‘হে আমাদের প্রতিপালক! আমাদের কাছে রসূল পাঠালে না কেন, পাঠালে তোমার আয়াতসমূহের অনুসরণ করতাম আর আমরা মু’মিন হয়ে যেতাম।’
28:48
فَلَمَّا
falammāঅতঃপর যখন
جَآءَهُمُ
jāahumuআসলো তাদের (কাছে)
ٱلۡحَقُّ
l-ḥaquসত্য
مِنۡ
minহ'তে
عِندِنَا
ʿindināনিকট আমাদের
قَالُواْ
qālūতারা বলে
لَوۡلَآ
lawlā"কেন না
أُوتِيَ
ūtiyaতাকে দেয়া হয়েছে
مِثۡلَ
mith'la(তার) মতো
مَآ
māযেমন
أُوتِيَ
ūtiyaদেয়া হয়েছে
مُوسَىٰٓۚ
mūsāমূসাকে"
أَوَلَمۡ
awalamকি নি
يَكۡفُرُواْ
yakfurūতারা অস্বীকার করে
بِمَآ
bimāঐ বিষয়ে যা
أُوتِيَ
ūtiyaদেয়া হয়েছিলো
مُوسَىٰ
mūsāমূসাকে
مِن
minথেকে
قَبۡلُۖ
qabluপূর্ব
قَالُواْ
qālūতারা বললো
سِحۡرَانِ
siḥ'rāni"(ক্বুর'আন ও তাওরাত) এ দু'টিই জ্দু
تَظَٰهَرَا
taẓāharāপরস্পরে সমর্থন করে"
وَقَالُوٓاْ
waqālūআরও তারা বললো
إِنَّا
innā"নিশ্চয়ই আমরা
بِكُلّٖ
bikullinপ্রতি প্রত্যেকটির
كَٰفِرُونَ
kāfirūnaঅস্বীকারকারী"
٤٨
অতঃপর আমার নিকট থেকে তাদের কাছে যখন সত্য আসল তখন তারা বলল- ‘মূসাকে যা দেয়া হয়েছিল তাকে কেন সেরূপ দেয়া হল না? ইতোপূর্বে মূসাকে যা দেয়া হয়েছিল তারা কি তা অস্বীকার করেনি?’ তারা বলেছিল- ‘দু’টোই যাদু, একটা আরেকটার সহায়তাকারী। আর তারা বলেছিল আমরা (তাওরাত ও কুরআন) সবই প্রত্যাখ্যান করি।’
28:49
قُلۡ
qulবলো
فَأۡتُواْ
fatū"তাহ'লে তোমরা আসো
بِكِتَٰبٖ
bikitābinনিয়ে কোন কিতাব
مِّنۡ
minহ'তে
عِندِ
ʿindiনিকট
ٱللَّهِ
l-lahiআল্লাহর
هُوَ
huwa(যেন) তা (হয়)
أَهۡدَىٰ
ahdāপথপ্রদর্শনে উৎকৃষ্টতর
مِنۡهُمَآ
min'humāসে দু'টির চেয়ে
أَتَّبِعۡهُ
attabiʿ'huআমিই অনুসরণ করবো তা
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা হও
صَٰدِقِينَ
ṣādiqīnaসত্যবাদী"
٤٩
বল, তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহর নিকট হতে এমন কিতাব নিয়ে এসো যা সত্যপথ নির্দেশ করার ব্যাপারে এ দু’ (কিতাব) হতে অধিক উৎকৃষ্ট, আমি সে কিতাবের অনুসরণ করব।
28:50
فَإِن
fa-inঅতঃপর যদি
لَّمۡ
lamনা
يَسۡتَجِيبُواْ
yastajībūতারা সাড়া দেয়
لَكَ
lakaপ্রতি তোমার (ডাকে)
فَٱعۡلَمۡ
fa-iʿ'lamতবে জেনে রাখো
أَنَّمَا
annamāকেবল
يَتَّبِعُونَ
yattabiʿūnaতারা অনুসরণ করছে
أَهۡوَآءَهُمۡۚ
ahwāahumখেয়ালখুশিগুলোর তাদের
وَمَنۡ
wamanআর কে (আছে)
أَضَلُّ
aḍalluঅধিক বিভ্রান্ত
مِمَّنِ
mimmani(তার) চেয়ে যে
ٱتَّبَعَ
ittabaʿaঅনুসরণ করে
هَوَىٰهُ
hawāhuখেয়ালখুশির তার
بِغَيۡرِ
bighayriঝাড়া
هُدٗى
hudanকোনো পথনির্দেশ
مِّنَ
minaহ'তে
ٱللَّهِۚ
l-lahiআল্লাহ
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
لَا
lāনা
يَهۡدِي
yahdīসৎপথ দেখান
ٱلۡقَوۡمَ
l-qawmaসম্প্রদায়কে
ٱلظَّٰلِمِينَ
l-ẓālimīna(যারা)সীমালঙ্ঘনকারী
٥٠
অতঃপর তারা যদি তোমার কথায় সাড়া না দেয় তাহলে জেনে রেখ, তারা শুধু তাদের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহর পথ নির্দেশ ছাড়াই যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে আছে? আল্লাহ যালিম সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না।
28:51
۞ وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
وَصَّلۡنَا
waṣṣalnāআমরা বারবার পাঠিয়েছি
لَهُمُ
lahumuজন্যে তাদের
ٱلۡقَوۡلَ
l-qawla(হেদায়াতের) বাণী
لَعَلَّهُمۡ
laʿallahumযাতে তারা
يَتَذَكَّرُونَ
yatadhakkarūnaউপদেশ গ্রহন করে
٥١
আমি তাদের কাছে ক্রমাগত বাণী পৌঁছে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে।
28:52
ٱلَّذِينَ
alladhīnaযারা (অর্থাৎ আহলে কিতাবদেরকে)
ءَاتَيۡنَٰهُمُ
ātaynāhumuআমরা দান করেছি তাদেরকে
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
مِن
minথেকে
قَبۡلِهِۦ
qablihiএর (অর্থাৎ কোরআনের) পূর্ব
هُم
humতারা
بِهِۦ
bihiউপর এর
يُؤۡمِنُونَ
yu'minūnaঈমান আনে
٥٢
এর পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা (অর্থাৎ তাদের কতক লোক) তাতে বিশ্বাস করে।
28:53
وَإِذَا
wa-idhāএবং যখন
يُتۡلَىٰ
yut'lāতিলাওয়াত করা হয়
عَلَيۡهِمۡ
ʿalayhimনিকট তাদের
قَالُوٓاْ
qālūতারা বলে
ءَامَنَّا
āmannā"আমরা ঈমান এনেছি
بِهِۦٓ
bihiউপর এর
إِنَّهُ
innahuনিশ্চয়ই তা
ٱلۡحَقُّ
l-ḥaquসত্য
مِن
minপক্ষ হ'তে
رَّبِّنَآ
rabbināআমাদের রবের
إِنَّا
innāনিশ্চয়ই আমরা
كُنَّا
kunnāছিলাম
مِن
minথেকে
قَبۡلِهِۦ
qablihiপূর্ব এর
مُسۡلِمِينَ
mus'limīnaমুসলমান"
٥٣
তাদের নিকট যখন তা আবৃত্তি করা হয় তখন তারা বলে- আমরা এতে বিশ্বাস করি, এ সত্য আমাদের প্রতিপালকের নিকট থেকে (আগত), এর পূর্বেই আমরা আত্মসমর্পণকারী ছিলাম।
28:54
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব (লোকদেরকে)
يُؤۡتَوۡنَ
yu'tawnaদেয়া হবে
أَجۡرَهُم
ajrahumপ্রতিফল তাদের
مَّرَّتَيۡنِ
marratayniদু'বার
بِمَا
bimāএ কারণে যা
صَبَرُواْ
ṣabarūতারা ধৈর্য ধরেছে
وَيَدۡرَءُونَ
wayadraūnaও তারা প্রতিরোধ করে
بِٱلۡحَسَنَةِ
bil-ḥasanatiদিয়ে ভালো
ٱلسَّيِّئَةَ
l-sayi-ataমন্দকে
وَمِمَّا
wamimmāএবং (তা) হ'তে যা
رَزَقۡنَٰهُمۡ
razaqnāhumআমরা জীবিকা দিয়েছি তাদেরকে
يُنفِقُونَ
yunfiqūnaতারা ব্যয় করে
٥٤
তাদেরকে তাদের পারিশ্রমিক দু’বার দেয়া হবে যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে এবং তারা ভাল দিয়ে মন্দের প্রতিহত করে আর আমি তাদেরকে যে রিযক দিয়েছি তাত্থেকে তারা ব্যয় করে।
28:55
وَإِذَا
wa-idhāযখন
سَمِعُواْ
samiʿūতারা শুনে
ٱللَّغۡوَ
l-laghwaঅসার (উক্তি)
أَعۡرَضُواْ
aʿraḍūতারা মুখ ফিরিয়ে নেয়
عَنۡهُ
ʿanhuহ'তে তা
وَقَالُواْ
waqālūএবং তারা বলে
لَنَآ
lanā"জন্যে (রয়েছে) আমাদের
أَعۡمَٰلُنَا
aʿmālunāকর্মসমূহ আমাদের
وَلَكُمۡ
walakumআর জন্যে (রয়েছে) তোমাদের
أَعۡمَٰلُكُمۡ
aʿmālukumকর্মসমূহ তোমাদের
سَلَٰمٌ
salāmunসালাম'
عَلَيۡكُمۡ
ʿalaykumউপর তোমাদের
لَا
lāনা
نَبۡتَغِي
nabtaghīচাই আমরা
ٱلۡجَٰهِلِينَ
l-jāhilīnaঅজ্ঞদের (মতো পথ)"
٥٥
তারা যখন নিরর্থক কথাবার্তা শুনে তখন তাত্থেকে ফিরে থাকে আর বলে- আমাদের কাজের ফল আমরা পাব, তোমাদের কাজের ফল তোমরা পাবে, তোমাদের প্রতি সালাম, অজ্ঞদের সাথে আমাদের কোন প্রয়োজন নেই।
28:56
إِنَّكَ
innaka(হে নাবী) তুমি নিশ্চয়ই
لَا
lāনা
تَهۡدِي
tahdīপথ দেখাতে পারো
مَنۡ
manযাকে
أَحۡبَبۡتَ
aḥbabtaতুমি ভালবাসো
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
ٱللَّهَ
l-lahaআল্লাহ
يَهۡدِي
yahdīসৎপথ দেখান
مَن
manযাকে
يَشَآءُۚ
yashāuইচ্ছে করেন
وَهُوَ
wahuwaএবং তিনিই
أَعۡلَمُ
aʿlamuখুব জানেন
بِٱلۡمُهۡتَدِينَ
bil-muh'tadīnaসম্পর্কে সৎপথপ্রাপ্তদের
٥٦
তুমি যাকে ভালবাস তাকে সৎপথ দেখাতে পারবে না, বরং আল্লাহ্ই যাকে চান সৎ পথে পরিচালিত করেন, সৎপথপ্রাপ্তদের তিনি ভাল করেই জানেন।
28:57
وَقَالُوٓاْ
waqālūএবং তারা বলে
إِن
in"যদি
نَّتَّبِعِ
nattabiʿiআমরা অনুসরণ করি
ٱلۡهُدَىٰ
l-hudāসৎপথের
مَعَكَ
maʿakaতোমার সাথে
نُتَخَطَّفۡ
nutakhaṭṭafআমাদেরকে উৎখাত করা হবে
مِنۡ
minহ'তে
أَرۡضِنَآۚ
arḍināআমাদের দেশ"
أَوَلَمۡ
awalamকরি নি কি
نُمَكِّن
numakkinআমরা প্রতিষ্ঠা
لَّهُمۡ
lahumজন্যে তাদের
حَرَمًا
ḥaramanহারাম
ءَامِنٗا
āminanশান্তিপূর্ণ
يُجۡبَىٰٓ
yuj'bāআনা হয়
إِلَيۡهِ
ilayhiদিকে তার
ثَمَرَٰتُ
thamarātuফল-মূলসমূহ
كُلِّ
kulliপ্রত্যেক
شَيۡءٖ
shayinরকমের
رِّزۡقٗا
riz'qanজীবনের উপকরণ হিসেবে
مِّن
minহ'তে
لَّدُنَّا
ladunnāআমাদের পক্ষ
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
أَكۡثَرَهُمۡ
aktharahumঅধিকাংশই তাদের
لَا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaজানে
٥٧
তারা বলে- ‘আমরা যদি তোমার সাথে সৎপথের অনুসরণ করি তাহলে আমরা আমাদের দেশ থেকে উৎখাত হব।’ আমি কি তাদের জন্য এক নিরাপদ ‘হারাম’ প্রতিষ্ঠিত করিনি যেখানে সর্বপ্রকার ফলমূলের নজরানা আসে আমার পক্ষ থেকে রিযক স্বরূপ? কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।
28:58
وَكَمۡ
wakamআর কতই না
أَهۡلَكۡنَا
ahlaknāধ্বংস করেছি আমরা
مِن
minথেকে
قَرۡيَةِۭ
qaryatinজনপদ
بَطِرَتۡ
baṭiratঅহংকার করতো (তার অধিবাসীরা)
مَعِيشَتَهَاۖ
maʿīshatahāতাদের জীবিকার
فَتِلۡكَ
fatil'kaঅতঃপর ঐ
مَسَٰكِنُهُمۡ
masākinuhumঘরবাড়িসমূহ তাদের
لَمۡ
lamনি
تُسۡكَن
tus'kanবসবাস করে
مِّنۢ
minথেকে
بَعۡدِهِمۡ
baʿdihimপর তাদের
إِلَّا
illāছাড়া
قَلِيلٗاۖ
qalīlanঅতি অল্প
وَكُنَّا
wakunnāএবং আমরা হলাম
نَحۡنُ
naḥnuআমরাই
ٱلۡوَٰرِثِينَ
l-wārithīna(এসবের) উত্তরাধিকারী
٥٨
আমি কত জনপদকে ধ্বংস করেছি যারা তাদের (ভোগবিলাসপূর্ণ) জীবনে চরম উৎকর্ষ সাধন করেছিল। এই তো তাদের বাসস্থান, তাদের পর এগুলোতে খুব অল্প লোকই বসবাস করেছে, অবশেষে আমিই মালিক রয়েছি।
28:59
وَمَا
wamāআর না
كَانَ
kānaছিলেন
رَبُّكَ
rabbukaতোমার রব
مُهۡلِكَ
muh'likaধ্বংসকারী
ٱلۡقُرَىٰ
l-qurāজনবসতিগুলোকে
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
يَبۡعَثَ
yabʿathaতিনি পাঠান
فِيٓ
fīমধ্যে
أُمِّهَا
ummihāতার কেন্দ্রস্থলের
رَسُولٗا
rasūlanকোনো রাসূলকে
يَتۡلُواْ
yatlū(যে)তিলাওয়াত করেন
عَلَيۡهِمۡ
ʿalayhimনিকট তাদের
ءَايَٰتِنَاۚ
āyātināআয়াতসমূহকে আমাদের
وَمَا
wamāও না
كُنَّا
kunnāআমরা ছিলাম
مُهۡلِكِي
muh'likīধ্বংসকারী
ٱلۡقُرَىٰٓ
l-qurāজনপদসমূহকে
إِلَّا
illāএ ছাড়া যে
وَأَهۡلُهَا
wa-ahluhāযখন তার অধিবাসীরা (ছিলো)
ظَٰلِمُونَ
ẓālimūnaসীমালঙ্ঘনকারী
٥٩
তোমার প্রতিপালক কোন জনপদ ধ্বংস করেন না, যতক্ষণ না তিনি তার কেন্দ্রে রসূল প্রেরণ না করেন যে তাদের কাছে আমার আয়াতসমূহ আবৃত্তি করে; আমি কোন জনপদকে ধ্বংস করি না যতক্ষণ না তার বাসিন্দারা অত্যাচারী হয়।
28:60
وَمَآ
wamāআর যা কিছু
أُوتِيتُم
ūtītumদেয়া হয়েছে তোমাদের
مِّن
minথেকে
شَيۡءٖ
shayinবস্তু
فَمَتَٰعُ
famatāʿuতা হলো ভোগসামগ্রী
ٱلۡحَيَوٰةِ
l-ḥayatiজীবনের
ٱلدُّنۡيَا
l-dun'yāপার্থিব
وَزِينَتُهَاۚ
wazīnatuhāও তার চাকচিক্য (মাত্র)
وَمَا
wamāআর যা (আছে)
عِندَ
ʿindaনিকট
ٱللَّهِ
l-lahiআল্লাহর
خَيۡرٞ
khayrun(তাই) উত্তম
وَأَبۡقَىٰٓۚ
wa-abqāও অধিক স্থায়ী
أَفَلَا
afalāকি তবে না
تَعۡقِلُونَ
taʿqilūnaতোমরা বুঝবে
٦٠
তোমাদেরকে যে সব বস্তু দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ্যবস্তু ও তার শোভা মাত্র। আর আল্লাহর নিকট যা কিছু আছে তা সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী, তবুও কি তোমরা বুঝবে না?
28:61
أَفَمَن
afamanকি তবে সে
وَعَدۡنَٰهُ
waʿadnāhuআমরা প্রতিশ্রুতি দিয়েছি যাকে
وَعۡدًا
waʿdanপ্রতিশ্রুতি
حَسَنٗا
ḥasananউত্তম
فَهُوَ
fahuwaঅতঃপর সে
لَٰقِيهِ
lāqīhiলাভ করবে তা
كَمَن
kaman(সে কি) তার মতো
مَّتَّعۡنَٰهُ
mattaʿnāhuআমরা ভোগ করতে দিয়েছি যাকে
مَتَٰعَ
matāʿaভোগসামগ্রী
ٱلۡحَيَوٰةِ
l-ḥayatiজীবনের
ٱلدُّنۡيَا
l-dun'yāপার্থিব
ثُمَّ
thummaএরপর
هُوَ
huwaসে (হবে)
يَوۡمَ
yawmaদিনে
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiক্বিয়ামাতের
مِنَ
minaঅন্তর্ভূক্ত
ٱلۡمُحۡضَرِينَ
l-muḥ'ḍarīnaউপস্থিতদের (অপরাধীদের)
٦١
আমি যাকে ও‘য়াদা দিয়েছি, কল্যাণের ও‘য়াদা আর সেটা সে পাবেও, সে কি ঐ ব্যক্তির সমান যাকে আমি পার্থিব জীবনের ভোগ-সম্ভার দিয়েছি, অতঃপর ক্বিয়ামতের দিন তাকে হাজির করা হবে (অপরাধীরূপে)?
28:62
وَيَوۡمَ
wayawmaএবং সেদিন
يُنَادِيهِمۡ
yunādīhimতিনি ডাকবেন তাদেরকে
فَيَقُولُ
fayaqūluঅতঃপর বলবেন
أَيۡنَ
ayna"কোথায়
شُرَكَآءِيَ
shurakāiyaআমার শরিকেরা
ٱلَّذِينَ
alladhīnaযাদেরকে
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে
تَزۡعُمُونَ
tazʿumūnaধারণা করতে (শরিক হিসেবে)"
٦٢
সেদিন তাদেরকে ডাক দিয়ে তিনি বলবেন- ‘যাদেরকে তোমরা আমার শরীক গণ্য করতে তারা কোথায়?’
28:63
قَالَ
qālaবলবে
ٱلَّذِينَ
alladhīnaতারা
حَقَّ
ḥaqqaঅবধারিত হয়েছে
عَلَيۡهِمُ
ʿalayhimuউপর যাদের
ٱلۡقَوۡلُ
l-qawlu(এই) কথাটি
رَبَّنَا
rabbanā"হে আমার রব
هَٰٓؤُلَآءِ
hāulāiএরাই
ٱلَّذِينَ
alladhīna(তারা) যাদেরকে
أَغۡوَيۡنَآ
aghwaynāপথভ্রষ্ট করেছিলাম আমরা
أَغۡوَيۡنَٰهُمۡ
aghwaynāhumপথভ্রষ্ট করেছিলাম আমরা তাদেরকে
كَمَا
kamāযেমন
غَوَيۡنَاۖ
ghawaynāপথভ্রষ্ট হয়েছিলাম আমরা
تَبَرَّأۡنَآ
tabarranāদায়মুক্ত বলে ঘোষণা করছি আমরা
إِلَيۡكَۖ
ilaykaআপনার কাছে
مَا
māনা
كَانُوٓاْ
kānūতারা ছিলো
إِيَّانَا
iyyānāআমাদের"
يَعۡبُدُونَ
yaʿbudūnaইবাদাত করতো"
٦٣
যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তারা বলবে- ‘হে আমাদের পালনকর্তা! ওদেরকে আমরা বিভ্রান্ত করেছিলাম, ওদেরকে বিভ্রান্ত করেছিলাম, যেমন আমরা নিজেরা বিভ্রান্ত হয়েছিলাম, আমরা তোমার কাছে দায়মুক্ত হচ্ছি (যে আমরা জোর ক’রে তাদেরকে বিভ্রান্ত করিনি)। এরা তো আমাদের ‘ইবাদাত করত না।
28:64
وَقِيلَ
waqīlaএবং বলা হবে
ٱدۡعُواْ
id'ʿū"তোমরা ডাকো
شُرَكَآءَكُمۡ
shurakāakumশরিকদেরকে তোমাদের (বানানো)"
فَدَعَوۡهُمۡ
fadaʿawhumতখন তারা ডাকবে তাদেরকে
فَلَمۡ
falamকিন্তু না
يَسۡتَجِيبُواْ
yastajībūতারা ডাকে সাড়া দিবে
لَهُمۡ
lahumউদ্দেশ্যে তাদের
وَرَأَوُاْ
wara-awūএবং তারা দেখবে
ٱلۡعَذَابَۚ
l-ʿadhābaশাস্তি
لَوۡ
law(হায়!) যদি
أَنَّهُمۡ
annahum(এমন হতো) যে তারা
كَانُواْ
kānūতারা ছিলো
يَهۡتَدُونَ
yahtadūnaসঠিকপথ পেতো
٦٤
তাদেরকে বলা হবে, ‘তোমাদের দেবতাগুলোকে ডাক, তখন তারা তাদেরকে ডাকবে’। কিন্তু তারা তাদের ডাকে সাড়া দিবে না। তারা শাস্তি দেখতে পাবে (তাদের সামনে)। তারা যদি সৎপথপ্রাপ্ত হত!
28:65
وَيَوۡمَ
wayawmaএবং সেদিন
يُنَادِيهِمۡ
yunādīhimতিনি ডাকবেন তাদেরকে
فَيَقُولُ
fayaqūluঅতঃপর বলবেন
مَاذَآ
mādhā"কি
أَجَبۡتُمُ
ajabtumuজবাব দিয়েছিলে তোমরা
ٱلۡمُرۡسَلِينَ
l-mur'salīnaরাসূলদেরকে"
٦٥
আর সেদিন আল্লাহ তাদেরকে ডাক দিবেন এবং বলবেন- ‘তোমরা রসূলদেরকে কী জওয়াব দিয়েছিলে?’
28:66
فَعَمِيَتۡ
faʿamiyatতখন বিলুপ্ত হবে
عَلَيۡهِمُ
ʿalayhimuথেকে তাদের
ٱلۡأَنۢبَآءُ
l-anbāuতথ্যাদি
يَوۡمَئِذٖ
yawma-idhinসেদিন
فَهُمۡ
fahumতখন তারা
لَا
lāনা
يَتَسَآءَلُونَ
yatasāalūnaপরস্পরকে জিজ্ঞেসও করতে পারবে
٦٦
সে দিন তাদের কথা বন্ধ হয়ে যাবে, অতঃপর পরস্পরকে জিজ্ঞাসাবাদও করতে পারবে না।
28:67
فَأَمَّا
fa-ammāতবে অবশ্য
مَن
manযে
تَابَ
tābaতওবা করলো
وَءَامَنَ
waāmanaও ঈমান আনলো
وَعَمِلَ
waʿamilaও কাজ করলো
صَٰلِحٗا
ṣāliḥanসৎ
فَعَسَىٰٓ
faʿasāসেক্ষেত্রে আশা করা যায়
أَن
anযে
يَكُونَ
yakūnaসে হবে
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُفۡلِحِينَ
l-muf'liḥīnaসফলকামদের
٦٧
কিন্তু যে ব্যক্তি (তার জীবনে) তাওবাহ করেছিল আর ঈমান এনেছিল আর সৎকাজ করেছিল, আশা করা যায় সে সাফল্যমন্ডিতদের অন্তর্ভুক্ত হবে।
28:68
وَرَبُّكَ
warabbukaএবং তোমার রব
يَخۡلُقُ
yakhluquসৃষ্টি করেন
مَا
māযা কিছু
يَشَآءُ
yashāuতিনি চান
وَيَخۡتَارُۗ
wayakhtāruএবং মনোনীত করেন (নিজের কাজে যাকে চান)
مَا
māনা
كَانَ
kānaআছে
لَهُمُ
lahumuজন্যে তাদের(এ ব্যাপারে)
ٱلۡخِيَرَةُۚ
l-khiyaratuবেছে নেয়ার স্বাধীনতা
سُبۡحَٰنَ
sub'ḥānaপবিত্র মহান
ٱللَّهِ
l-lahiআল্লাহ
وَتَعَٰلَىٰ
wataʿālāএবং বহু উর্দ্ধে
عَمَّا
ʿammā(তা) হ'তে যা
يُشۡرِكُونَ
yush'rikūnaতারা শরিক করছে
٦٨
তোমার প্রতিপালক যা ইচ্ছে সৃষ্টি করেন আর যাকে ইচ্ছে মনোনীত করেন। এতে তাদের কোন এখতিয়ার নেই, আল্লাহ পবিত্র, মহান। তারা যাকে শরীক করে তাত্থেকে তিনি বহু ঊর্ধ্বে।
28:69
وَرَبُّكَ
warabbukaএবং তোমার রব
يَعۡلَمُ
yaʿlamuজানেন
مَا
māযা কিছু
تُكِنُّ
tukinnuলুকিয়ে রাখে
صُدُورُهُمۡ
ṣudūruhumঅন্তরসমূহ তাদের
وَمَا
wamāএবং যা কিছু
يُعۡلِنُونَ
yuʿ'linūnaতারা প্রকাশ করে
٦٩
তোমার প্রতিপালক জানেন তাদের অন্তর যা গোপন করে আর যা প্রকাশ করে।
28:70
وَهُوَ
wahuwaএবং তিনিই
ٱللَّهُ
l-lahuআল্লাহ
لَآ
lāনেই
إِلَٰهَ
ilāhaকোন ইলাহ
إِلَّا
illāছাড়া
هُوَۖ
huwaতিনি
لَهُ
lahuজন্যে তাঁরই
ٱلۡحَمۡدُ
l-ḥamduসব প্রশংসা
فِي
fīমধ্যে
ٱلۡأُولَىٰ
l-ūlāদুনিয়ার
وَٱلۡأٓخِرَةِۖ
wal-ākhiratiও আখেরাতে
وَلَهُ
walahuএবং জন্যে তাঁরই
ٱلۡحُكۡمُ
l-ḥuk'muবিধান
وَإِلَيۡهِ
wa-ilayhiএবং দিকে তাঁরই
تُرۡجَعُونَ
tur'jaʿūnaপ্রত্যাবর্তিত হবে তোমরা
٧٠
আর তিনিই আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ্ নেই, সমস্ত প্রশংসা তাঁরই- প্রথমেও আর শেষেও, বিধান তাঁরই, আর তোমাদেরকে তাঁর দিকেই ফিরিয়ে নেয়া হবে।
28:71
قُلۡ
qulবলো
أَرَءَيۡتُمۡ
ara-aytum"কি ভেবে দেখেছো তোমরা
إِن
inযদি
جَعَلَ
jaʿalaকরে দেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
عَلَيۡكُمُ
ʿalaykumuউপর তোমাদের
ٱلَّيۡلَ
al-laylaরাতকে
سَرۡمَدًا
sarmadanসুদীর্ঘ
إِلَىٰ
ilāপর্যন্ত
يَوۡمِ
yawmiদিন
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiক্বিয়ামাতের
مَنۡ
manকে (এমন আছে)
إِلَٰهٌ
ilāhunইলাহ
غَيۡرُ
ghayruছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ (যে)
يَأۡتِيكُم
yatīkumকাছে আসবে তোমাদের
بِضِيَآءٍۚ
biḍiyāinনিয়ে আলো
أَفَلَا
afalāকি তবুও না
تَسۡمَعُونَ
tasmaʿūnaতোমরা শুনবে"
٧١
তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ যদি তোমাদের উপর রাতকে ক্বিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করতেন তাহলে আল্লাহ ছাড়া কোন ইলাহ্ আছে কি যে তোমাদেরকে আলো এনে দিত? তবুও কি তোমরা কর্ণপাত করবে না?
28:72
قُلۡ
qulবলো
أَرَءَيۡتُمۡ
ara-aytum"কি ভেবে দেখেছো তোমরা
إِن
inযদি
جَعَلَ
jaʿalaকরে দেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
عَلَيۡكُمُ
ʿalaykumuউপর তোমাদের
ٱلنَّهَارَ
l-nahāraদিনকে
سَرۡمَدًا
sarmadanসুদীর্ঘ
إِلَىٰ
ilāপর্যন্ত
يَوۡمِ
yawmiদিন
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiক্বিয়ামাতের
مَنۡ
manকে (এমন আছে)
إِلَٰهٌ
ilāhunইলাহ
غَيۡرُ
ghayruছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ
يَأۡتِيكُم
yatīkumকাছে আসবে তোমাদের
بِلَيۡلٖ
bilaylinনিয়ে রাত
تَسۡكُنُونَ
taskunūnaতোমরা (যেন) শান্তি পেতে পারো
فِيهِۚ
fīhiমধ্যে তার
أَفَلَا
afalāকি তবুও না
تُبۡصِرُونَ
tub'ṣirūnaতোমরা ভেবে দেখবে"
٧٢
তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ যদি তোমাদের উপর দিনকে ক্বিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করতেন তাহলে আল্লাহ ছাড়া কোন ইলাহ্ আছে কি যে তোমাদের জন্য রাত্রি এনে দিত যাতে তোমরা আরাম করতে? তোমরা কি চিন্তা করে দেখবে না?
28:73
وَمِن
waminআর হ'তে
رَّحۡمَتِهِۦ
raḥmatihiতাঁর দয়া
جَعَلَ
jaʿalaতিনি সৃষ্টি করেছেন
لَكُمُ
lakumuজন্যে তোমাদের
ٱلَّيۡلَ
al-laylaরাতকে
وَٱلنَّهَارَ
wal-nahāraও দিনকে
لِتَسۡكُنُواْ
litaskunūযেন তোমরা শান্তি পাও
فِيهِ
fīhiমধ্যে তার
وَلِتَبۡتَغُواْ
walitabtaghūএবং যেন তোমরা সন্ধান করো
مِن
minহ'তে
فَضۡلِهِۦ
faḍlihiতাঁর অনুগ্রহ
وَلَعَلَّكُمۡ
walaʿallakumআর( এভাবেই) হয়তো তোমরা
تَشۡكُرُونَ
tashkurūnaতোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে
٧٣
তিনিই স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন যাতে তোমরা তাতে আরাম করতে পার আর তাঁর অনুগ্রহ সন্ধান করতে পার এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
28:74
وَيَوۡمَ
wayawmaআর সেদিন (কেমন হবে যখন)
يُنَادِيهِمۡ
yunādīhimতিনি ডাকবেন তাদেরকে
فَيَقُولُ
fayaqūluঅতঃপর বলবেন
أَيۡنَ
ayna"কোথায়
شُرَكَآءِيَ
shurakāiya(তোমাদের বানানো) আমার শরিকরা
ٱلَّذِينَ
alladhīnaযাদেরকে
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে তোমরা ধারণা করতে শরিক হিসেবে
تَزۡعُمُونَ
tazʿumūna"
٧٤
সেদিন তিনি তাদেরকে ডাক দিবেন এবং বলবেন- ‘তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তারা কোথায়?’
28:75
وَنَزَعۡنَا
wanazaʿnāবের করে আনবো আমরা
مِن
minহ'তে
كُلِّ
kulliপ্রত্যেক
أُمَّةٖ
ummatinজাতি
شَهِيدٗا
shahīdanএকজন সাক্ষী
فَقُلۡنَا
faqul'nāঅতঃপর আমরা বলবো
هَاتُواْ
hātū"তোমরা উপস্হিত করো
بُرۡهَٰنَكُمۡ
bur'hānakumপ্রমাণ তোমাদের"
فَعَلِمُوٓاْ
faʿalimūতখন তারা জানবে
أَنَّ
annaযে
ٱلۡحَقَّ
l-ḥaqaপ্রকৃত সত্য (এটাই যে)
لِلَّهِ
lillahi(ইলাহ হওয়ার অধিকার) জন্যে আল্লাহরই
وَضَلَّ
waḍallaএবং উধাও হয়ে যাবে
عَنۡهُم
ʿanhumহ'তে তাদের
مَّا
māযা
كَانُواْ
kānūতারা ছিলো তারা মিথ্যা
يَفۡتَرُونَ
yaftarūnaরটনা করতো
٧٥
আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী বের করে আনব, অতঃপর বলব- ‘তোমাদের (নির্দোষিতার পক্ষে) প্রমাণ হাজির কর। তখন তারা জানতে পারবে যে, ইলাহ হওয়ার অধিকার আল্লাহরই আর তারা যা উদ্ভাবন করত তা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে।
28:76
۞ إِنَّ
innaনিশ্চয়ই
قَٰرُونَ
qārūnaক্বারুণ
كَانَ
kānaছিলো
مِن
minঅন্তর্ভুক্ত
قَوۡمِ
qawmiজাতির
مُوسَىٰ
mūsāমূসার
فَبَغَىٰ
fabaghāকিন্তু সে উদ্ধত্য প্রকাশ করলো
عَلَيۡهِمۡۖ
ʿalayhimবিরুদ্ধে তাদেরই (জাতির)
وَءَاتَيۡنَٰهُ
waātaynāhuআর আমরা দিয়েছিলাম তাকে
مِنَ
minaথেকে
ٱلۡكُنُوزِ
l-kunūziধনভান্ডারসমূহ
مَآ
māযা (এমন ছিলো যে)
إِنَّ
innaনিশ্চয়ই
مَفَاتِحَهُۥ
mafātiḥahuচাবিগুলো তার
لَتَنُوٓأُ
latanūuঅবশ্যই বহন করা কষ্টসাধ্য ছিলো
بِٱلۡعُصۡبَةِ
bil-ʿuṣ'batiপক্ষে একদল লোকের
أُوْلِي
ulīঅধিকারী
ٱلۡقُوَّةِ
l-quwatiশক্তির
إِذۡ
idhযখন
قَالَ
qālaবলেছিলো
لَهُۥ
lahuউদ্দেশ্যে তার
قَوۡمُهُۥ
qawmuhuজাতির লোকেরা তার
لَا
lā"না
تَفۡرَحۡۖ
tafraḥআনন্দে আত্মহারা হয়ো
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
لَا
lāনা
يُحِبُّ
yuḥibbuভালবাসেন
ٱلۡفَرِحِينَ
l-fariḥīnaআনন্দের আত্মহারাদেরকে
٧٦
কারূন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। তাকে আমি এমন ধনভান্ডার দিয়েছিলাম যে, তার চাবিগুলো বহন করা মাত্র একদল বলবান লোকের পক্ষে কষ্টকর ছিল। স্মরণ কর যখন তার সম্প্রদায় তাকে বলেছিল (ধনের) গর্ব করো না, আল্লাহ গর্বিতদেরকে ভালবাসেন না।
28:77
وَٱبۡتَغِ
wa-ib'taghiএবং অনুসন্ধান করো
فِيمَآ
fīmāমধ্যে তার যা
ءَاتَىٰكَ
ātāka(অর্থাৎ ধনসম্পদ) যা তোমাকে দিয়েছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
ٱلدَّارَ
l-dāraঘর
ٱلۡأٓخِرَةَۖ
l-ākhirataআখেরাতের
وَلَا
walāতবে না
تَنسَ
tansaভুলো
نَصِيبَكَ
naṣībakaতোমার অংশ
مِنَ
minaমধ্যেকার
ٱلدُّنۡيَاۖ
l-dun'yāদুনিয়ার
وَأَحۡسِن
wa-aḥsinএবং অনুগ্রহ করো (অপরের প্রতি)
كَمَآ
kamāযেমন
أَحۡسَنَ
aḥsanaঅনুগ্রহ করেছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
إِلَيۡكَۖ
ilaykaপ্রতি তোমার
وَلَا
walāএবং না
تَبۡغِ
tabghiচেয়ো
ٱلۡفَسَادَ
l-fasādaবিপর্যয় সৃষ্টি করতে
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِۖ
l-arḍiপৃথিবীর
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
لَا
lāনা
يُحِبُّ
yuḥibbuপছন্দ করেন
ٱلۡمُفۡسِدِينَ
l-muf'sidīnaবিপর্যয় সৃষ্টিকারীদেরকে"
٧٧
আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে তুমি আখিরাতে (স্থায়ী সুখভোগের) আবাস অনুসন্ধান কর, আর দুনিয়ায় তোমার অংশের কথা ভুলে যেও না, (মানুষের) কল্যাণ সাধন কর, যেমন আল্লাহ তোমার কল্যাণ করেছেন, দেশে বিপর্যয় সৃষ্টির কামনা কর না, নিশ্চয় আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালবাসেন না।
28:78
قَالَ
qāla(ক্বারুণ) বললো
إِنَّمَآ
innamā"শুধুমাত্র
أُوتِيتُهُۥ
ūtītuhuআমাকে দেয়া হয়েছে তা
عَلَىٰ
ʿalāএ কারণে যে
عِلۡمٍ
ʿil'minজ্ঞান (রয়েছে)
عِندِيٓۚ
ʿindīআমার নিকট"
أَوَلَمۡ
awalamকি আর না
يَعۡلَمۡ
yaʿlamসে জানে
أَنَّ
annaযে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
قَدۡ
qadনিশ্চয়ই
أَهۡلَكَ
ahlakaধ্বংস করেছেন
مِن
minথেকে
قَبۡلِهِۦ
qablihiতার পূর্ব
مِنَ
minaমধ্য হ'তে
ٱلۡقُرُونِ
l-qurūniমানবগোষ্ঠীর
مَنۡ
manঅনেককে
هُوَ
huwaযারা (ছিলো)
أَشَدُّ
ashadduঅধিকতর
مِنۡهُ
min'huচেয়েও তার
قُوَّةٗ
quwwatanশক্তিতে
وَأَكۡثَرُ
wa-aktharuও অনেক বেশি
جَمۡعٗاۚ
jamʿanজনবলে
وَلَا
walāআর না
يُسۡـَٔلُ
yus'aluজিজ্ঞেস করা হবে
عَن
ʿanসম্পর্কে
ذُنُوبِهِمُ
dhunūbihimuঅপরাধসমূহ তাদের
ٱلۡمُجۡرِمُونَ
l-muj'rimūnaঅপরাধীদেরকে
٧٨
সে বলল- ‘এ সম্পদ তো আমাকে দেয়া হয়েছে যেহেতু আমার কাছে জ্ঞান আছে।’ সে কি জানে না যে, আল্লাহ তার পূর্বে অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন যারা শক্তিতে তার চেয়ে ছিল প্রবল আর জনসংখ্যায় ছিল অধিক? অপরাধীদেরকে (তাদের অপরাধ সম্পর্কে মুখে) কিছুই জিজ্ঞেস করা হবে না।
28:79
فَخَرَجَ
fakharajaঅতঃপর সে বের হয়েছিলো
عَلَىٰ
ʿalāসামনে
قَوۡمِهِۦ
qawmihiজাতির তার
فِي
fīসাথে
زِينَتِهِۦۖ
zīnatihiজাঁকজমকের তার
قَالَ
qālaবললো
ٱلَّذِينَ
alladhīnaযারা
يُرِيدُونَ
yurīdūnaচায়
ٱلۡحَيَوٰةَ
l-ḥayataজীবন
ٱلدُّنۡيَا
l-dun'yāপার্থিব
يَٰلَيۡتَ
yālayta"হায়! যদি হতো
لَنَا
lanāজন্যে আমাদের
مِثۡلَ
mith'laএরূপ
مَآ
māযা
أُوتِيَ
ūtiyaদেয়া হয়েছে
قَٰرُونُ
qārūnuক্বারুনকে
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই সে
لَذُو
ladhūঅবশ্যই অধিকারী
حَظٍّ
ḥaẓẓinসৌভাগ্যের
عَظِيمٖ
ʿaẓīminবড়"
٧٩
কারূন শান-শওকাতের সাথে তার সম্প্রদায়ের সামনে হাজির হল। যারা পার্থিব জীবন কামনা করে তারা বলে উঠল- ‘হায়! কারূনকে যা দেয়া হয়েছে আমাদের জন্যও যদি তা হত! সত্যই সে মহা ভাগ্যবান ব্যক্তি।’
28:80
وَقَالَ
waqālaকিন্তু বললো
ٱلَّذِينَ
alladhīna(তারা) যাদেরকে
أُوتُواْ
ūtūদেয়া হয়েছিলো
ٱلۡعِلۡمَ
l-ʿil'maজ্ঞান
وَيۡلَكُمۡ
waylakum"ধ্বংস জন্যে তোমাদের
ثَوَابُ
thawābuপুরস্কার
ٱللَّهِ
l-lahiআল্লাহরই
خَيۡرٞ
khayrunউত্তম
لِّمَنۡ
liman(তার) জন্যে যে
ءَامَنَ
āmanaঈমান এনেছে
وَعَمِلَ
waʿamilaকাজ করেছে
صَٰلِحٗاۚ
ṣāliḥanসৎ
وَلَا
walāআর না
يُلَقَّىٰهَآ
yulaqqāhāতা পায় (অন্য কেউ)
إِلَّا
illāছাড়া
ٱلصَّٰبِرُونَ
l-ṣābirūnaধৈর্য্যশীলরা"
٨٠
যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল তারা বলল- ‘ধিক তোমাদের প্রতি, আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠতর তাদের জন্য যারা ঈমান আনে ও সৎ কাজ করে, আর সত্যপথে অবিচল ধৈর্যশীল ছাড়া অন্য কেউ তা প্রাপ্ত হয় না।
28:81
فَخَسَفۡنَا
fakhasafnāঅতঃপর ধ্বসিয়ে দিলাম আমরা
بِهِۦ
bihiসহ তাকে
وَبِدَارِهِ
wabidārihiও সহ তার ঘর (অর্থাৎ তার প্রাসাদ)
ٱلۡأَرۡضَ
l-arḍaজমীনে
فَمَا
famāতখন না
كَانَ
kānaছিলো
لَهُۥ
lahuজন্যে তার
مِن
minকোনো
فِئَةٖ
fi-atinদল
يَنصُرُونَهُۥ
yanṣurūnahuতারা সাহায্য করবে তাকে
مِن
minথেকে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ
وَمَا
wamāআর না
كَانَ
kānaসে ছিলো
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُنتَصِرِينَ
l-muntaṣirīnaআত্মরক্ষায় সক্ষমদের
٨١
অতঃপর আমি ভূগর্ভে প্রোথিত করলাম কারূনকে ও তার প্রাসাদকে। আল্লাহর ব্যতীত তাকে সাহায্য করার কোন দল ছিল না, আর সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না।
wayka-annahuবড়ই পরিতাপ নিশ্চয়ই সে বিষয়ে (আমরা ভুলে গিয়েছিলাম)
لَا
lāনা
يُفۡلِحُ
yuf'liḥuসফল হয়
ٱلۡكَٰفِرُونَ
l-kāfirūnaকাফিররা"
٨٢
গতকাল যারা তার মর্যাদার ন্যায় কামনা করেছিল তারা সকলে বলতে লাগল, ‘হায়, আল্লাহ তাঁর বান্দাদের যার জন্য ইচ্ছে রিযক বর্ধিত করেন আর যার জন্য ইচ্ছে হ্রাস করেন। আল্লাহ যদি আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তবে তিনি আমাদেরকেও ভূগর্ভে প্রোথিত করে দিতেন। হায়! অবিশ্বাসীরা সাফল্যমন্ডিত হয় না।
28:83
تِلۡكَ
til'kaএই
ٱلدَّارُ
l-dāruঘর
ٱلۡأٓخِرَةُ
l-ākhiratuআখেরাতের
نَجۡعَلُهَا
najʿaluhāআমরা রেখেছি তা
لِلَّذِينَ
lilladhīna(তাদের) জন্যে যারা
لَا
lāনা
يُرِيدُونَ
yurīdūnaচায়
عُلُوّٗا
ʿuluwwanঔদ্ধত্য
فِي
fīউপর
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
وَلَا
walāআর না
فَسَادٗاۚ
fasādanবিপর্যয় (সৃষ্টি করে)
وَٱلۡعَٰقِبَةُ
wal-ʿāqibatu(শুভ) পরিণাম
لِلۡمُتَّقِينَ
lil'muttaqīnaজন্যে মুত্তাক্বীদের
٨٣
সেই আখিরাতের ঘর আমি তাদের জন্য করেছি যারা পৃথিবীর বুকে ঔদ্ধত্য প্রকাশ ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। শুভ পরিণাম আল্লাহভীরুদের জন্য।
28:84
مَن
manযে
جَآءَ
jāaআসবে
بِٱلۡحَسَنَةِ
bil-ḥasanatiনিয়ে সৎকর্ম
فَلَهُۥ
falahuঅতঃপর জন্যে তার (রয়েছে)
خَيۡرٞ
khayrunউত্তম (প্রতিদান)
مِّنۡهَاۖ
min'hāতা অপেক্ষা (বেশী)
وَمَن
wamanআর যে
جَآءَ
jāaআসবে
بِٱلسَّيِّئَةِ
bil-sayi-atiনিয়ে মন্দকর্ম
فَلَا
falāঅতঃপর না
يُجۡزَى
yuj'zāপ্রতিফল দেয়া হবে
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
عَمِلُواْ
ʿamilūকরেছে
ٱلسَّيِّـَٔاتِ
l-sayiātiমন্দকর্মসমূহ
إِلَّا
illāএ ছাড়া
مَا
māযা
كَانُواْ
kānūতারা ছিলো
يَعۡمَلُونَ
yaʿmalūnaতারা কাজ করতো
٨٤
যে কেউ সৎকর্ম নিয়ে হাজির হবে তার জন্য আছে আরো উত্তম প্রতিদান। আর যে মন্দ কাজ নিয়ে হাজির হবে তাহলে যারা মন্দকর্ম করে তাদেরকে তাদের কাজ অনুপাতেই শাস্তি দেয়া হবে।
28:85
إِنَّ
inna(হে নাবী) নিশ্চয়ই
ٱلَّذِي
alladhīযিনি
فَرَضَ
faraḍaফরজ করেছেন
عَلَيۡكَ
ʿalaykaউপর তোমার
ٱلۡقُرۡءَانَ
l-qur'āna(এই) কুরআন
لَرَآدُّكَ
larāddukaঅবশ্যই তোমাকে ফিরিয়ে আনবেন
إِلَىٰ
ilāদিকে
مَعَادٖۚ
maʿādinপ্রত্যাবর্তনস্হলের
قُل
qulবলো
رَّبِّيٓ
rabbī"আমার রব
أَعۡلَمُ
aʿlamuখুব জানেন
مَن
manকে
جَآءَ
jāaএসেছে
بِٱلۡهُدَىٰ
bil-hudāনিয়ে সৎপথের নির্দেশ
وَمَنۡ
wamanআর কে
هُوَ
huwaসে
فِي
fīমধ্যে (আছে)
ضَلَٰلٖ
ḍalālinবিভ্রান্তির
مُّبِينٖ
mubīninসুস্পষ্ট"
٨٥
যিনি তোমার প্রতি কুরআন বিধিবদ্ধ করেছেন তিনি অবশ্যই তোমাকে মূলভূমিতে (মাক্কায়) ফিরিয়ে আনবেন। বল, আমার প্রতিপালক ভাল করেই জানেন কে সৎপথের নির্দেশ নিয়ে এসেছে আর কে আছে সুস্পষ্ট গুমরাহীতে।
28:86
وَمَا
wamāআর না
كُنتَ
kuntaতুমি ছিলে
تَرۡجُوٓاْ
tarjūতুমি আশা করতে
أَن
anযে
يُلۡقَىٰٓ
yul'qāঅবতীর্ণ করা হবে
إِلَيۡكَ
ilaykaপ্রতি তোমার
ٱلۡكِتَٰبُ
l-kitābuকিতাব
إِلَّا
illāকিন্তু (এটা মাত্র)
رَحۡمَةٗ
raḥmatanঅনুগ্রহ
مِّن
minপক্ষ হ'তে
رَّبِّكَۖ
rabbikaতোমার রবের
فَلَا
falāসুতরাং না
تَكُونَنَّ
takūnannaতুমি কখনও হয়ো
ظَهِيرٗا
ẓahīranসাহায্যকারী
لِّلۡكَٰفِرِينَ
lil'kāfirīnaজন্যে কাফেরদের
٨٦
তুমি তো প্রত্যাশা করনি যে, তোমার প্রতি কিতাব অবতীর্ণ করা হবে। এটা তোমার প্রতিপালকের রহমত বিশেষ। কাজেই তুমি কক্ষনো কাফিরদের সমর্থনকারী হয়ো না।
28:87
وَلَا
walāএবং না
يَصُدُّنَّكَ
yaṣuddunnakaতোমাকে কিছুতেই (যেন) ফিরিয়ে রাখতে পারে
عَنۡ
ʿanহ'তে
ءَايَٰتِ
āyātiআয়াত
ٱللَّهِ
l-lahiআল্লাহর
بَعۡدَ
baʿdaএরপর
إِذۡ
idhযখন
أُنزِلَتۡ
unzilatঅবতীর্ণ করা হয়েছে
إِلَيۡكَۖ
ilaykaপ্রতি তোমার
وَٱدۡعُ
wa-ud'ʿuআর আহবান করো
إِلَىٰ
ilāদিকে
رَبِّكَۖ
rabbikaতোমার রবের
وَلَا
walāএবং না
تَكُونَنَّ
takūnannaতুমি কিছুতেই হয়ো
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُشۡرِكِينَ
l-mush'rikīnaমুশরিকদের
٨٧
তোমার প্রতি আল্লাহর আয়াত নাযিল হওয়ার পর তারা যেন তোমাকে তাত্থেকে কক্ষনো বিমুখ না করতে পারে। তুমি তোমার প্রতিপালকের দিকে আহবান জানাও, আর কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।
28:88
وَلَا
walāআর না
تَدۡعُ
tadʿuডেকো
مَعَ
maʿaসাথে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
إِلَٰهًا
ilāhanউপাস্যকে
ءَاخَرَۘ
ākharaঅন্য কোনো
لَآ
lāনেই
إِلَٰهَ
ilāhaকোনো ইলাহ
إِلَّا
illāছাড়া
هُوَۚ
huwaতিনি
كُلُّ
kulluপ্রত্যেকটি
شَيۡءٍ
shayinবস্তু
هَالِكٌ
hālikunধ্বংসশীল
إِلَّا
illāব্যতীত
وَجۡهَهُۥۚ
wajhahuতাঁর সত্ত্বা (চেহারা)
لَهُ
lahuজন্যে তাঁরই
ٱلۡحُكۡمُ
l-ḥuk'muবিধান
وَإِلَيۡهِ
wa-ilayhiআর দিকে তাঁরই
تُرۡجَعُونَ
tur'jaʿūnaপ্রত্যাবর্তিত হবে তোমরা
٨٨
আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহকে ডেকো না, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, তাঁর (সত্তা) ছাড়া সকল কিছুই ধ্বংসশীল। বিধান তাঁরই, আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।
Surah 29
Al-'Ankabutالعنكبوت
29:1
الٓمٓ
alif-lam-meemআলিফ-লাম-মীম
١
আলিফ-লাম-মীম
29:2
أَحَسِبَ
aḥasibaকি মনে করেছে
ٱلنَّاسُ
l-nāsuমানুষ
أَن
anযে
يُتۡرَكُوٓاْ
yut'rakūতাদেরকে ছেড়ে দেয়া হবে
أَن
an(এ কথায়) যে
يَقُولُوٓاْ
yaqūlūতারা বলবে
ءَامَنَّا
āmannā"ঈমান এনেছি আমরা"
وَهُمۡ
wahumআর তাদেরকে
لَا
lāনা
يُفۡتَنُونَ
yuf'tanūnaপরীক্ষা করা হবে
٢
লোকেরা কি মনে করে যে ‘আমরা ঈমান এনেছি’ বললেই তাদেরকে অব্যাহতি দিয়ে দেয়া হবে, আর তাদেরকে পরীক্ষা করা হবে না?
29:3
وَلَقَدۡ
walaqadঅথচ নিশ্চয়ই
فَتَنَّا
fatannāপরীক্ষা করেছি আমরা
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
مِن
minথেকে
قَبۡلِهِمۡۖ
qablihimপূর্ব ছিলো তাদের
فَلَيَعۡلَمَنَّ
falayaʿlamannaঅতএব অবশ্যই জেনে নিবেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
صَدَقُواْ
ṣadaqūসত্য বলেছে
وَلَيَعۡلَمَنَّ
walayaʿlamannaআর অবশ্যই জেনে নিবেন
ٱلۡكَٰذِبِينَ
l-kādhibīnaমিথ্যাবাদীদেরকে
٣
তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম; অতঃপর আল্লাহ অবশ্য অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যেবাদী।
29:4
أَمۡ
amকি
حَسِبَ
ḥasibaমনে করেছে
ٱلَّذِينَ
alladhīna(তারা) যারা
يَعۡمَلُونَ
yaʿmalūnaকাজ করে
ٱلسَّيِّـَٔاتِ
l-sayiātiমন্দ
أَن
anযে
يَسۡبِقُونَاۚ
yasbiqūnāতারা ছাড়িয়ে যাবে অামাদেরকে
سَآءَ
sāaকত খারাপ
مَا
māযা
يَحۡكُمُونَ
yaḥkumūnaতারা সিদ্ধান্ত নিয়েছে
٤
যারা মন্দ কাজ করে তারা কি ভেবে নিয়েছে যে, তারা আমার আগে বেড়ে যাবে? তাদের ফয়সালা বড়ই খারাপ!
29:5
مَن
manযে
كَانَ
kānaসে হলো
يَرۡجُواْ
yarjūসে কামনা করে
لِقَآءَ
liqāaসাক্ষাত
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
فَإِنَّ
fa-inna(সে জানুক) তবে নিশ্চয়ই
أَجَلَ
ajalaনির্ধারিত সময়
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
لَأٓتٖۚ
laātinঅবশ্যই আসবে
وَهُوَ
wahuwaএবং তিনিই
ٱلسَّمِيعُ
l-samīʿuসবকিছু শুনেন
ٱلۡعَلِيمُ
l-ʿalīmuসবকিছু জানেন
٥
যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষা করে (সে জেনে রাখুক যে) আল্লাহর নির্ধারিত কাল অবশ্যই আসবে, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন।
29:6
وَمَن
wamanএবং যে
جَٰهَدَ
jāhadaজিহাদ (সংগ্রাম সাধনা) করে
فَإِنَّمَا
fa-innamāতবে শুধুমাত্র
يُجَٰهِدُ
yujāhiduসে জিহাদ (সংগ্রাম সাধনা)করে
لِنَفۡسِهِۦٓۚ
linafsihiজন্যে নিজের তার
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
لَغَنِيٌّ
laghaniyyunঅবশ্যই অমুখাপেক্ষী
عَنِ
ʿaniহ'তে
ٱلۡعَٰلَمِينَ
l-ʿālamīnaবিশ্ববাসী
٦
যে লোক (আল্লাহর পথে) সর্বাত্মক প্রচেষ্টা চালায়, সে তার নিজের কল্যাণেই প্রচেষ্টা চালায়, আল্লাহ সৃষ্টিজগত থেকে অবশ্যই বে-পরওয়া।
29:7
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
ءَامَنُواْ
āmanūঈমান আনে
وَعَمِلُواْ
waʿamilūও কাজ করে
ٱلصَّٰلِحَٰتِ
l-ṣāliḥātiসৎ
لَنُكَفِّرَنَّ
lanukaffirannaঅবশ্যই মিটিয়ে দিবো আমরা
عَنۡهُمۡ
ʿanhumতাদের হ'তে তাদের
سَيِّـَٔاتِهِمۡ
sayyiātihimদোষগুলো তাদের
وَلَنَجۡزِيَنَّهُمۡ
walanajziyannahumএবং অবশ্যই আমরা প্রতিফল দিবো তাদেরকে
أَحۡسَنَ
aḥsanaঅতি উত্তম
ٱلَّذِي
alladhī(বদলে) যা
كَانُواْ
kānūতারা ছিলো
يَعۡمَلُونَ
yaʿmalūnaতারা কাজ করে
٧
আর যারা ঈমান আনে আর সৎ কাজ করে, আমি অবশ্য অবশ্যই তাদের মন্দ কাজগুলোকে মুছে দেব, আর তাদেরকে অবশ্য অবশ্যই প্রতিদান দেব তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুপাতে যা তারা করত।
29:8
وَوَصَّيۡنَا
wawaṣṣaynāএবং জোর নির্দেশ দিয়েছি আমরা
ٱلۡإِنسَٰنَ
l-insānaমানুষকে
بِوَٰلِدَيۡهِ
biwālidayhiকাছে তার পিতা-মাতার প্রতি
حُسۡنٗاۖ
ḥus'nanউত্তম (ব্যবহারের)
وَإِن
wa-inকিন্তু যদি
جَٰهَدَاكَ
jāhadākaতোমাকে দু'জনে চাপ দেয়
لِتُشۡرِكَ
litush'rikaযেন তুমি শিরক করো
بِي
bīসাথে আমার
مَا
māযার
لَيۡسَ
laysaনেই
لَكَ
lakaতোমার
بِهِۦ
bihiসম্পর্কে সে
عِلۡمٞ
ʿil'munকোনো জ্ঞান
فَلَا
falāতাহ'লে না
تُطِعۡهُمَآۚ
tuṭiʿ'humāঅনুগত্য করো তাদের দু'য়ের
إِلَيَّ
ilayyaদিকে আমারই
مَرۡجِعُكُمۡ
marjiʿukumপ্রত্যাবর্তন তোমাদের (হবে)
فَأُنَبِّئُكُم
fa-unabbi-ukumতখন আমি জানিয়ে দিবো তোমাদেরকে
بِمَا
bimāঐ বিষয়ে যা
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা কাজ করে
٨
পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি ফরমান জারি করেছি। তারা যদি তোমার উপর বলপ্রয়োগ করে আমার সঙ্গে শরীক করার জন্য এমন কিছুকে যে সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তাহলে তুমি তাদেরকে মান্য কর না। আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমরা করছিলে।
29:9
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَعَمِلُواْ
waʿamilūও কাজ করেছে
ٱلصَّٰلِحَٰتِ
l-ṣāliḥātiসৎ
لَنُدۡخِلَنَّهُمۡ
lanud'khilannahumঅবশ্যই আমরা প্রবেশ করবো তাদেরকে
فِي
fīমধ্যে
ٱلصَّٰلِحِينَ
l-ṣāliḥīnaসৎকর্মশীলদের
٩
যারা ঈমান আনে ও সৎকাজ করে আমি অবশ্য অবশ্যই তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব।
29:10
وَمِنَ
waminaএবং মধ্যে
ٱلنَّاسِ
l-nāsiমানুষের
مَن
manকেউ কেউ
يَقُولُ
yaqūluবলে
ءَامَنَّا
āmannā"ঈমান এনেছি আমরা
بِٱللَّهِ
bil-lahiপ্রতি আল্লাহ্র"
فَإِذَآ
fa-idhāঅতঃপর যখন
أُوذِيَ
ūdhiyaতারা নির্যাতিত হয়
فِي
fīপথে
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
جَعَلَ
jaʿalaগণ্য করে
فِتۡنَةَ
fit'nataপীড়নকে
ٱلنَّاسِ
l-nāsiমানুষের
كَعَذَابِ
kaʿadhābiশাস্তির মতো
ٱللَّهِۖ
l-lahiআল্লাহ্র
وَلَئِن
wala-inএবং অবশ্যই যদি
جَآءَ
jāaআসে
نَصۡرٞ
naṣrunকোনো সাহায্য
مِّن
minপক্ষ হ'তে
رَّبِّكَ
rabbikaতোমার রবের
لَيَقُولُنَّ
layaqūlunnaঅবশ্যই তারা বলবেই
إِنَّا
innā"নিশ্চয়ই আমরা
كُنَّا
kunnāআমরা ছিলাম
مَعَكُمۡۚ
maʿakumসাথে তোমাদের"
أَوَلَيۡسَ
awalaysaকি নন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
بِأَعۡلَمَ
bi-aʿlamaখুব অবহিত
بِمَا
bimāঐ বিষয়ে যা
فِي
fīমধ্যে (আছে)
صُدُورِ
ṣudūriঅন্তরসমূহের
ٱلۡعَٰلَمِينَ
l-ʿālamīnaবিশ্ববাসীর
١٠
মানুষের মধ্যে কতক আছে যারা বলে ‘আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি।’ অতঃপর তাদেরকে যখন আল্লাহর পথে কষ্ট দেয়া হয়, তখন তারা মানুষের উৎপীড়নকে আল্লাহর ‘আযাবের মত মনে করে। আর যদি (তোমার কাছে) তোমার প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য আসে তখন তারা অবশ্য অবশ্যই বলে যে, ‘আমরা তো (সব সময়) তোমাদের সাথেই ছিলাম। সকল সৃষ্টির অন্তরে কী আছে সে সম্পর্কে আল্লাহ কি সর্বাধিক অবগত নন?
29:11
وَلَيَعۡلَمَنَّ
walayaʿlamannaএবং অবশ্যই জেনে নিবেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্ (বাস্তব ময়দানে)
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَلَيَعۡلَمَنَّ
walayaʿlamannaএবং অবশ্যই (বাস্তবে) জেনে নিবেন
ٱلۡمُنَٰفِقِينَ
l-munāfiqīnaমুনাফিকদেরকে
١١
আল্লাহ অবশ্য অবশ্যই জেনে নেবেন কারা ঈমান এনেছে আর অবশ্য অবশ্যই জেনে নেবেন কারা মুনাফিক।
29:12
وَقَالَ
waqālaএবং বলে
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُواْ
kafarūঅস্বীকার করেছে
لِلَّذِينَ
lilladhīna(তাদের)-কে যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
ٱتَّبِعُواْ
ittabiʿū"তোমরা অনুসরণ করো
سَبِيلَنَا
sabīlanāপথকে আমাদের
وَلۡنَحۡمِلۡ
walnaḥmilআর অবশ্যই আমরা বহন করবো
خَطَٰيَٰكُمۡ
khaṭāyākumত্রুটিগুলোর (পাপরাশিকে)তোমাদের"
وَمَا
wamāকিন্তু না
هُم
humতারা
بِحَٰمِلِينَ
biḥāmilīnaবহনকারী হবে
مِنۡ
minহ'তে
خَطَٰيَٰهُم
khaṭāyāhumত্রুটিগুলোর (পাপরাশিকে)তোমাদের
مِّن
minকোনো
شَيۡءٍۖ
shayinকিছুই
إِنَّهُمۡ
innahumনিশ্চয়ই তারা
لَكَٰذِبُونَ
lakādhibūnaঅবশ্যই মিথ্যাবাদী
١٢
কাফিররা মু’মিনদেরকে বলে, ‘আমাদের পথ অনুসরণ কর, আমরা তোমাদের পাপের বোঝা বহন করব, মূলতঃ তারা তাদের পাপের কিছুই বহন করবে না, অবশ্যই তারা মিথ্যেবাদী।
29:13
وَلَيَحۡمِلُنَّ
walayaḥmilunnaএবং অবশ্যই তারা বহন করবেই
أَثۡقَالَهُمۡ
athqālahumবোঝাসমূহকে তাদের
وَأَثۡقَالٗا
wa-athqālanএবং বোঝাসমূহকে (অন্য অনেক)
مَّعَ
maʿaসাথে
أَثۡقَالِهِمۡۖ
athqālihimবোঝাসমূহের তাদের
وَلَيُسۡـَٔلُنَّ
walayus'alunnaএবং অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবে
يَوۡمَ
yawmaদিনে
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiক্বিয়ামাতের
عَمَّا
ʿammāঐ সম্পর্কে যা
كَانُواْ
kānūতারা ছিলো
يَفۡتَرُونَ
yaftarūnaতারা মিথ্যা রচনা করে আসছে
١٣
তারা অবশ্য অবশ্যই তাদের নিজেদের পাপের বোঝা বহন করবে, নিজেদের বোঝার সাথে আরো বোঝা, আর তারা যে সব মিথ্যে উদ্ভাবন করত সে সম্পর্কে ক্বিয়ামত দিবসে তারা অবশ্য অবশ্যই জিজ্ঞাসিত হবে।
29:14
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
أَرۡسَلۡنَا
arsalnāআমরা পাঠিয়েছিলাম
نُوحًا
nūḥanনূহকে
إِلَىٰ
ilāপ্রতি
قَوۡمِهِۦ
qawmihiতার জাতির
فَلَبِثَ
falabithaঅতঃপর সে অবস্থান করেছিলো
فِيهِمۡ
fīhimমধ্যে তাদের
أَلۡفَ
alfaএক হাজার
سَنَةٍ
sanatinব্ছর
إِلَّا
illāকম
خَمۡسِينَ
khamsīnaপঞ্চাশ
عَامٗا
ʿāmanব্ছর (অর্থাৎ সাড়ে নয়শত বছর)
فَأَخَذَهُمُ
fa-akhadhahumuঅতঃপর গ্রাস করেছিলো তাদেরকে
ٱلطُّوفَانُ
l-ṭūfānuপ্লাবন
وَهُمۡ
wahumএ অবস্থায় যে তারা ছিলো
ظَٰلِمُونَ
ẓālimūnaসীমালঙ্ঘনকারী
١٤
আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম, অতঃপর সে পঞ্চাশ বছর কম হাজার বছর তাদের মাঝে অবস্থান করেছিল। অতঃপর মহাপ্লাবন তাদেরকে গ্রাস করল কারণ তারা ছিল সীমালঙ্ঘনকারী।
29:15
فَأَنجَيۡنَٰهُ
fa-anjaynāhuঅতঃপর আমরা রক্ষা করলাম তাকে
وَأَصۡحَٰبَ
wa-aṣḥābaএবং সাথীদেরকে (অর্থাৎ আরোহীদেরকেও)
ٱلسَّفِينَةِ
l-safīnatiনৌকার
وَجَعَلۡنَٰهَآ
wajaʿalnāhāএবং আমরা করেছি তা
ءَايَةٗ
āyatanএকটি নিদর্শন
لِّلۡعَٰلَمِينَ
lil'ʿālamīnaজন্যে বিশ্ববাসীদের
١٥
অতঃপর আমি তাকে ও নৌকারোহীদেরকে রক্ষে করলাম আর এটাকে করলাম বিশ্বজগতের জন্য নিদর্শন।
29:16
وَإِبۡرَٰهِيمَ
wa-ib'rāhīmaএবং (স্মরণ করো) ইবরাহীমের (কথা)
إِذۡ
idhযখন
قَالَ
qālaসে বলেছিলো
لِقَوۡمِهِ
liqawmihiউদ্দেশ্যে তার জাতির
ٱعۡبُدُواْ
uʿ'budū"তোমরা ইবাদাত করো
ٱللَّهَ
l-lahaআল্লাহ্র
وَٱتَّقُوهُۖ
wa-ittaqūhuএবং তাঁকেই ভয় করো
ذَٰلِكُمۡ
dhālikumএটাই
خَيۡرٞ
khayrunউত্তম
لَّكُمۡ
lakumজন্যে তোমাদের
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জানতে
١٦
স্মরণ কর যখন ইবরাহীম তার সম্প্রদায়কে বলেছিল- ‘তোমরা আল্লাহর ‘ইবাদাত কর আর তাঁকে ভয় কর। এটাই তোমাদের জন্য কল্যাণকর, তোমরা যদি জানতে!
29:17
إِنَّمَا
innamāকেবল
تَعۡبُدُونَ
taʿbudūnaতোমরা উপাসনা করছো
مِن
minমধ্য হতে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ্
أَوۡثَٰنٗا
awthānanমূর্তিগুলোকে
وَتَخۡلُقُونَ
watakhluqūnaএবং তোমরা বানাচ্ছো
إِفۡكًاۚ
if'kanমিথ্যা
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযাদেরকে
تَعۡبُدُونَ
taʿbudūnaতোমরা উপাসনা করছো
مِن
minমধ্য হতে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ্
لَا
lāনা
يَمۡلِكُونَ
yamlikūnaতারা ক্ষমতা রাখে
لَكُمۡ
lakumজন্যে তোমাদের
رِزۡقٗا
riz'qanজীবিকা(দেয়ার)
فَٱبۡتَغُواْ
fa-ib'taghūসুতরাং তোমরা চাও
عِندَ
ʿindaনিকট
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
ٱلرِّزۡقَ
l-riz'qaজীবিকা
وَٱعۡبُدُوهُ
wa-uʿ'budūhuএবং তোমরা ইবাদাত করো তাঁরই
وَٱشۡكُرُواْ
wa-ush'kurūএবং তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো
لَهُۥٓۖ
lahuতাঁরই
إِلَيۡهِ
ilayhiদিকে তাঁরই
تُرۡجَعُونَ
tur'jaʿūnaতোমরা প্রত্যাবর্তিত হবে
١٧
তোমরা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমার পূজা করছ আর তোমরা মিথ্যে উদ্ভাবন করছ। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে সবগুলোর পূজা করছ তারা তোমাদেরকে রিযক দানের কোন ক্ষমতা রাখে না, কাজেই তোমরা আল্লাহর নিকট রিযক তালাশ কর, আর তাঁরই ‘ইবাদাত কর, আর তাঁরই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর, তোমাদেরকে তাঁরই দিকে ফিরিয়ে নেয়া হবে।
29:18
وَإِن
wa-inআর যদি
تُكَذِّبُواْ
tukadhibūতোমরা মিথ্যা আরোপ করো
فَقَدۡ
faqadনিশ্চয়ই তবে
كَذَّبَ
kadhabaমিথ্যারোপ করেছিলো
أُمَمٞ
umamun(অনেক) জাতি
مِّن
minথেকেও
قَبۡلِكُمۡۖ
qablikumতোমাদের পূর্ব
وَمَا
wamāআর না
عَلَى
ʿalāউপর
ٱلرَّسُولِ
l-rasūli(দায়িত্ব) রাসূলের
إِلَّا
illāএ ছাড়া যে
ٱلۡبَلَٰغُ
l-balāghuপৌঁছানো
ٱلۡمُبِينُ
l-mubīnuসুস্পষ্টভাবে"
١٨
তোমরা যদি (রাসূলকে) মিথ্যে বলে অস্বীকার কর তবে তোমাদের পূর্বের বংশাবলীও অস্বীকার করেছিল, সুস্পষ্টভাবে প্রচার করা ব্যতীত রসূলের উপর কোন দায়িত্ব নেই।
29:19
أَوَلَمۡ
awalamকি না
يَرَوۡاْ
yarawতারা লক্ষ্য করে
كَيۡفَ
kayfaকিভাবে
يُبۡدِئُ
yub'di-uঅস্তিত্ব দেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
ٱلۡخَلۡقَ
l-khalqaসৃষ্টিকে
ثُمَّ
thummaএরপর
يُعِيدُهُۥٓۚ
yuʿīduhuপুনঃসৃষ্টি করবেন তা
إِنَّ
innaনিশ্চয়ই
ذَٰلِكَ
dhālikaএটা
عَلَى
ʿalāজন্যে
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
يَسِيرٞ
yasīrunসহজ
١٩
তারা কি লক্ষ্য করে না যে, আল্লাহ কীভাবে সৃষ্টির সূচনা করেন অতঃপর তার পুনরাবর্তন ঘটান, নিশ্চয় এটা আল্লাহর জন্য সহজ।
29:20
قُلۡ
qulবলো
سِيرُواْ
sīrū"তোমরা ভ্রমণ করো
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
فَٱنظُرُواْ
fa-unẓurūঅতঃপর লক্ষ্য করো
كَيۡفَ
kayfaকিভাবে
بَدَأَ
bada-aতিনি সূচনা করেছেন
ٱلۡخَلۡقَۚ
l-khalqaসৃষ্টির
ثُمَّ
thummaএরপর
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
يُنشِئُ
yunshi-uসৃষ্টি করবেন
ٱلنَّشۡأَةَ
l-nashataসৃষ্টি
ٱلۡأٓخِرَةَۚ
l-ākhirataপরবর্তী
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
عَلَىٰ
ʿalāউপর
كُلِّ
kulliসব
شَيۡءٖ
shayinকিছুর
قَدِيرٞ
qadīrunসর্বশক্তিমান"
٢٠
বল- ‘তোমরা পৃথিবীতে ভ্রমণ কর, অতঃপর লক্ষ্য কর কীভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি, আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান।
29:21
يُعَذِّبُ
yuʿadhibuতিনি শাস্তি দিবেন
مَن
manযাকে
يَشَآءُ
yashāuতিনি চান
وَيَرۡحَمُ
wayarḥamuও অনুগ্রহ করবেন
مَن
manযাকে
يَشَآءُۖ
yashāuইচ্ছে করবেন
وَإِلَيۡهِ
wa-ilayhiএবং দিকে তাঁরই
تُقۡلَبُونَ
tuq'labūnaতোমরা প্রত্যাবর্তিত হবে
٢١
যাকে ইচ্ছে তিনি শাস্তি দেন আর যার প্রতি ইচ্ছে তিনি রহমত বর্ষণ করেন আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।
29:22
وَمَآ
wamāএবং না
أَنتُم
antumতোমরা
بِمُعۡجِزِينَ
bimuʿ'jizīna(আল্লাহকে)অক্ষমকারী
فِي
fī(না) মধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
وَلَا
walāআর না
فِي
fīমধ্যে
ٱلسَّمَآءِۖ
l-samāiআকাশের
وَمَا
wamāএবং না (আছে)
لَكُم
lakumজন্যে তোমাদের
مِّن
minথেকে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ্
مِن
minকোনো
وَلِيّٖ
waliyyinঅভিভাবক
وَلَا
walāআর না আছে
نَصِيرٖ
naṣīrinকোনো সাহায্যকারী
٢٢
তোমরা (আল্লাহকে) না পৃথিবীতে ব্যর্থ করতে পারবে আর না আকাশে, আল্লাহ ছাড়া তোমাদের জন্য নেই কোন অভিভাবক, নেই কোন সাহায্যকারী।
29:23
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
كَفَرُواْ
kafarūঅস্বীকার করেছে
بِـَٔايَٰتِ
biāyātiপ্রতি নিদর্শনসমূহের
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
وَلِقَآئِهِۦٓ
waliqāihiও সাক্ষাতের তাঁর
أُوْلَٰٓئِكَ
ulāikaঐ সব লোক
يَئِسُواْ
ya-isūনিরাশ হয়েছে
مِن
minহ'তে
رَّحۡمَتِي
raḥmatīআমার অনুগ্রহ
وَأُوْلَٰٓئِكَ
wa-ulāikaআর ঐসব লোক
لَهُمۡ
lahumজন্যে তাদের (রয়েছে)
عَذَابٌ
ʿadhābunশাস্তি
أَلِيمٞ
alīmunনিদারুণ
٢٣
যারা আল্লাহর নিদর্শনাবলীকে আর তাঁর সাক্ষাৎকে অস্বীকার করে, তারা আমার রহমত থেকে নিরাশ হবে আর তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি।
29:24
فَمَا
famāঅতঃপর না
كَانَ
kānaছিলো
جَوَابَ
jawābaজবাব
قَوۡمِهِۦٓ
qawmihiজাতির তার
إِلَّآ
illāএ ছাড়া
أَن
anযে
قَالُواْ
qālūতারা বললো
ٱقۡتُلُوهُ
uq'tulūhu"তোমরা তাকে হত্যা করো
أَوۡ
awঅথবা
حَرِّقُوهُ
ḥarriqūhuতাকে অাগুনে পোড়াও"
فَأَنجَىٰهُ
fa-anjāhuঅতঃপর রক্ষা করলেন তাকে
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
مِنَ
minaহ'তে
ٱلنَّارِۚ
l-nāriআগুন
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fīমধ্যে (আছে)
ذَٰلِكَ
dhālikaএর
لَأٓيَٰتٖ
laāyātinঅবশ্যই নিদর্শনাবলী
لِّقَوۡمٖ
liqawminজন্যে সম্প্রদায়ের
يُؤۡمِنُونَ
yu'minūna(যারা) ঈমান আনে
٢٤
অতঃপর ইবরাহীমের সম্প্রদায়ের এ কথা বলা ছাড়া কোন জওয়াব ছিল না যে, তাকে হত্যা কর অথবা তাকে অগ্নিদগ্ধ কর।’ অতঃপর আল্লাহ তাকে অগ্নি থেকে রক্ষা করলেন। এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।
29:25
وَقَالَ
waqālaএবং সে বলেছিলো
إِنَّمَا
innamā"মূলতঃ
ٱتَّخَذۡتُم
ittakhadhtumতোমরা গ্রহণ করেছো
مِّن
minথেকে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ্
أَوۡثَٰنٗا
awthānanমূর্তিগুলোকে
مَّوَدَّةَ
mawaddataবন্ধুত্ব রক্ষার (উপায় হিসাবে)
بَيۡنِكُمۡ
baynikumমাঝে তোমাদের
فِي
fīমধ্যে
ٱلۡحَيَوٰةِ
l-ḥayatiজীবনের
ٱلدُّنۡيَاۖ
l-dun'yāপার্থিব
ثُمَّ
thummaএরপর
يَوۡمَ
yawmaদিনে
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiক্বিয়ামাতের
يَكۡفُرُ
yakfuruঅস্বীকার করবে
بَعۡضُكُم
baʿḍukumএকে তোমাদের
بِبَعۡضٖ
bibaʿḍinপ্রতি অপরের
وَيَلۡعَنُ
wayalʿanuও অভিশাপ দিবে
بَعۡضُكُم
baʿḍukumএকে তোমাদের
بَعۡضٗا
baʿḍanঅপরকে
وَمَأۡوَىٰكُمُ
wamawākumuএবং তোমাদের আবাস (হবে)
ٱلنَّارُ
l-nāruআগুন
وَمَا
wamāও না
لَكُم
lakumজন্যে (থাকবে)তোমাদের
مِّن
minকোনো
نَّٰصِرِينَ
nāṣirīnaসাহায্যকারী"
٢٥
ইবরাহীম বলল- তোমরা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমাগুলোকে (উপাস্যরূপে) গ্রহণ করেছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালবাসা রক্ষার উদ্দেশ্যে। অতঃপর ক্বিয়ামতের দিন তোমাদের একে অপরকে অস্বীকার করবে আর একে অপরকে অভিশাপ দিবে, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম আর তোমাদের থাকবে না কোন সাহায্যকারী।
29:26
۞ فَـَٔامَنَ
faāmanaতখন ঈমান আনলো
لَهُۥ
lahuপ্রতি তাঁর
لُوطٞۘ
lūṭunলূত
وَقَالَ
waqālaএবং (ইবরাহীম) বললো
إِنِّي
innī"নিশ্চয়ই আমি
مُهَاجِرٌ
muhājirunহিজরতকারী
إِلَىٰ
ilāদিকে
رَبِّيٓۖ
rabbīআমার রবের
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
هُوَ
huwaতিনিই
ٱلۡعَزِيزُ
l-ʿazīzuমহাপরাক্রমশালী
ٱلۡحَكِيمُ
l-ḥakīmuপ্রজ্ঞাময়"
٢٦
অতঃপর লূত তার (অর্থাৎ ইবরাহীমের) প্রতি ঈমান এনেছিল। ইবরাহীম বলল- আমি আমার পালনকর্তার উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি, তিনি মহাপরাক্রান্ত, বড়ই হিকমতওয়ালা।
29:27
وَوَهَبۡنَا
wawahabnāএবং আমরা দান করলাম
لَهُۥٓ
lahuজন্যে তার
إِسۡحَٰقَ
is'ḥāqaইসহাককে
وَيَعۡقُوبَ
wayaʿqūbaও ইয়াকুবকে
وَجَعَلۡنَا
wajaʿalnāএবং আমরা স্হির করলাম
فِي
fīমধ্যে
ذُرِّيَّتِهِ
dhurriyyatihiবংশধরদের তার
ٱلنُّبُوَّةَ
l-nubuwataনবুয়্যত
وَٱلۡكِتَٰبَ
wal-kitābaও কিতাব
وَءَاتَيۡنَٰهُ
waātaynāhuএবং তাকে দিয়েছি
أَجۡرَهُۥ
ajrahuপ্রতিফল তার
فِي
fīমধ্যে
ٱلدُّنۡيَاۖ
l-dun'yāদুনিয়ার
وَإِنَّهُۥ
wa-innahuএবং নিশ্চয়ই সে (হবে)
فِي
fīমধ্যে
ٱلۡأٓخِرَةِ
l-ākhiratiআখেরাতের
لَمِنَ
laminaঅবশ্যই অন্তর্ভুক্ত
ٱلصَّٰلِحِينَ
l-ṣāliḥīnaসৎকর্মশীলদের
٢٧
আমি তাকে দান করেছিলাম ইসহাক্ব ও ইয়া‘কুব, তার বংশধরদের জন্য স্থির করেছিলাম নবূওয়াত ও কিতাব, আর তাকে প্রতিদান দিয়েছিলাম দুনিয়াতে, এবং আখিরাতেও অবশ্যই সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।
29:28
وَلُوطًا
walūṭanএবং (স্মরণ করো) লূতের (ঘটনা হলো)
إِذۡ
idhযখন
قَالَ
qālaবলেছিলো
لِقَوۡمِهِۦٓ
liqawmihiউদ্দেশ্যে তার জাতির
إِنَّكُمۡ
innakum"নিশ্চয়ই তোমরা
لَتَأۡتُونَ
latatūnaঅবশ্যই তোমরা আছো (করছো)
ٱلۡفَٰحِشَةَ
l-fāḥishata(এমন)অশ্লীলকর্মে
مَا
māনা
سَبَقَكُم
sabaqakumপূর্বে করেছে তোমাদের
بِهَا
bihāতা
مِنۡ
minকোনো
أَحَدٖ
aḥadinএকজন
مِّنَ
minaমধ্যে
ٱلۡعَٰلَمِينَ
l-ʿālamīnaবিশ্ববাসীদের
٢٨
স্মরণ কর লূতের কথা, যখন সে তার সম্প্রদায়কে বলেছিল- অবশ্যই তোমরা এমন এক অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে বিশ্বজগতে কেউ করেনি।
29:29
أَئِنَّكُمۡ
a-innakumকি নিশ্চয়ই তোমরা
لَتَأۡتُونَ
latatūnaঅবশ্যই তোমরা আসো
ٱلرِّجَالَ
l-rijālaপুরুষদের (কাছে পুংমৈথুনের উদ্দেশ্যে)
وَتَقۡطَعُونَ
wataqṭaʿūnaও তোমরা কাটছো
ٱلسَّبِيلَ
l-sabīlaপথ (অর্থাৎ রাহাজানি করছো)
وَتَأۡتُونَ
watatūnaএবং তোমরা আসো (করছো)
فِي
fīমধ্যে
نَادِيكُمُ
nādīkumuবৈঠকসমূহের তোমাদের
ٱلۡمُنكَرَۖ
l-munkaraঘৃণ্যকর্ম"
فَمَا
famāঅতঃপর না
كَانَ
kānaছিলো
جَوَابَ
jawābaজবাব
قَوۡمِهِۦٓ
qawmihiজাতির তার
إِلَّآ
illāএ ছাড়া
أَن
anযে
قَالُواْ
qālūতারা বললো
ٱئۡتِنَا
i'tinā"কাছে আসো আমাদের
بِعَذَابِ
biʿadhābiনিয়ে শাস্তি
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
إِن
inযদি
كُنتَ
kuntaতুমি হয়ে থাকো
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلصَّٰدِقِينَ
l-ṣādiqīnaসত্যবাদীদের"
٢٩
তোমরা (কাম-তাড়িত হয়ে) পুরুষদের কাছে যাও, রাহাজানি কর এবং নিজেদের মজলিসে ঘৃণ্য কর্ম কর। তার সম্প্রদায়ের এ কথা বলা ছাড়া কোন জওয়াব ছিল না যে, তুমি সত্যবাদী হলে আমাদের উপর আল্লাহর ‘আযাব নিয়ে এসো।
29:30
قَالَ
qālaসে বলেছিলো
رَبِّ
rabbi"হে আমার রব
ٱنصُرۡنِي
unṣur'nīআমাকে সাহায্য করো
عَلَى
ʿalāবিরুদ্ধে
ٱلۡقَوۡمِ
l-qawmiসম্প্রদায়ের
ٱلۡمُفۡسِدِينَ
l-muf'sidīnaবিপর্যয় সৃষ্টিকারী"
٣٠
সে বলল- হে আমার প্রতিপালক! ফাসাদ সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য কর।
29:31
وَلَمَّا
walammāএবং যখন
جَآءَتۡ
jāatআসলো
رُسُلُنَآ
rusulunāদূতগণ আমাদের(ফেরেশতারা)
إِبۡرَٰهِيمَ
ib'rāhīmaইবরাহীমের (নিকট)
بِٱلۡبُشۡرَىٰ
bil-bush'rāনিয়ে সুসংবাদ
قَالُوٓاْ
qālūতারা বললো
إِنَّا
innā"নিশ্চয়ই আমরা
مُهۡلِكُوٓاْ
muh'likūধ্বংসকারী
أَهۡلِ
ahliএই
هَٰذِهِ
hādhihiঅধিবাসীদেরকে
ٱلۡقَرۡيَةِۖ
l-qaryatiজনপদের
إِنَّ
innaনিশ্চয়ই
أَهۡلَهَا
ahlahāঅধিবাসীরা তার
كَانُواْ
kānūছিলো
ظَٰلِمِينَ
ẓālimīnaসীমালঙ্ঘনকারী"
٣١
যখন আমার দূতগণ (অর্থাৎ ফেরেশতারা) ইব্রাহীমের কাছে সুসংবাদ নিয়ে আসল, তারা বলল- আমরা এ জনপদের বাসিন্দাদের ধ্বংস করব, এর অধিবাসীরা তো যালিম।
29:32
قَالَ
qāla(ইবরাহীম) বললো
إِنَّ
inna"নিশ্চয়ই
فِيهَا
fīhāমধ্যে তার(আছে)
لُوطٗاۚ
lūṭanলুত"
قَالُواْ
qālūতারা বললো
نَحۡنُ
naḥnu"আমরা
أَعۡلَمُ
aʿlamuখুব জানি
بِمَن
bimanসে সম্পর্কে কারা
فِيهَاۖ
fīhāমধ্যে তার(আছে)
لَنُنَجِّيَنَّهُۥ
lanunajjiyannahuঅবশ্যই রক্ষা করবোই তাকে
وَأَهۡلَهُۥٓ
wa-ahlahuও পরিবারকে তার
إِلَّا
illāছাড়া
ٱمۡرَأَتَهُۥ
im'ra-atahuস্ত্রীকে তার
كَانَتۡ
kānatসে ছিলো
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡغَٰبِرِينَ
l-ghābirīnaপিছনে অবস্হানকারীদের
٣٢
ইবরাহীম বলল- ওখানে তো লূত আছে। তারা বলল- ওখানে কারা আছে আমরা তা ভাল করেই জানি, আমরা তাকে আর তার পরিবারবর্গকে অবশ্য অবশ্যই রক্ষা করব তার স্ত্রীকে ছাড়া, সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।
29:33
وَلَمَّآ
walammāএবং যখন
أَن
anযে
جَآءَتۡ
jāatআসলো
رُسُلُنَا
rusulunāদূতগণ আমাদের(ফেরেশতারা)
لُوطٗا
lūṭanলুতের (নিকট)
سِيٓءَ
sīaসে বিষন্ন হলো
بِهِمۡ
bihimকারণে তাদের
وَضَاقَ
waḍāqaএবং সংকীর্ণ হলো
بِهِمۡ
bihimকারণে তাদের
ذَرۡعٗاۖ
dharʿanশক্তিতে (অর্থাৎ অসহায় হলো)
وَقَالُواْ
waqālūএবং তারা বললো
لَا
lā"না
تَخَفۡ
takhafভয় করো
وَلَا
walāআর না
تَحۡزَنۡ
taḥzanদুশ্চিন্তা করো
إِنَّا
innāনিশ্চয়ই আমরা
مُنَجُّوكَ
munajjūkaতোমাকে রক্ষাকারী
وَأَهۡلَكَ
wa-ahlakaও তোমার পরিবারকে
إِلَّا
illāছাড়া
ٱمۡرَأَتَكَ
im'ra-atakaতোমার স্ত্রীকে
كَانَتۡ
kānatসে ছিলো
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡغَٰبِرِينَ
l-ghābirīnaপিছনে অবস্থানকারীদের
٣٣
আমার দূতরা যখন লূতের কাছে আসল তখন সে তাদের জন্য বিষণ্ণ হয়ে পড়ল এবং (তাদের রক্ষার ব্যাপারে) নিজেকে অসহায় মনে করল। তখন তারা বলল- তোমরা ভয় কর না, দুঃখ কর না, আমরা তোমাকে আর তোমার পরিবারবর্গকে রক্ষা করব তোমার স্ত্রীকে ছাড়া, সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।
29:34
إِنَّا
innāনিশ্চয়ই আমরা
مُنزِلُونَ
munzilūnaঅবতরণকারী
عَلَىٰٓ
ʿalāউপর
أَهۡلِ
ahliঅধিবাসীদের
هَٰذِهِ
hādhihiএই
ٱلۡقَرۡيَةِ
l-qaryatiজনপদের
رِجۡزٗا
rij'zanশাস্তি
مِّنَ
minaহ'তে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশ
بِمَا
bimāএ কারণে যা
كَانُواْ
kānūতারা ছিলো
يَفۡسُقُونَ
yafsuqūnaতারা পাপাচার করে"
٣٤
আমরা এ জনপদের বাসিন্দাদের উপর আসমানী শাস্তি নাযিল করব, কারণ তারা ছিল পাপাচারে লিপ্ত।
29:35
وَلَقَد
walaqadএবং নিশ্চয়ই
تَّرَكۡنَا
taraknāআমরা রেখে দিয়েছি
مِنۡهَآ
min'hāহ:তে তা
ءَايَةَۢ
āyatanএকটি নিদর্শন
بَيِّنَةٗ
bayyinatanসুস্পষ্ট
لِّقَوۡمٖ
liqawminজন্যে সম্প্রদায়ের
يَعۡقِلُونَ
yaʿqilūna(যারা)বিবেক কাজে লাগায়
٣٥
এতে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য এক সুস্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি।
29:36
وَإِلَىٰ
wa-ilāএবং প্রতি
مَدۡيَنَ
madyanaমাদয়ানবাসীদের
أَخَاهُمۡ
akhāhumভাই তাদের
شُعَيۡبٗا
shuʿaybanশুয়াইবকে (আমরা প্রেরণ করি)
فَقَالَ
faqālaঅতঃপর সে বলেছিলো
يَٰقَوۡمِ
yāqawmi"হে আমার জাতি
ٱعۡبُدُواْ
uʿ'budūতোমরা ইবাদাত করো
ٱللَّهَ
l-lahaআল্লাহ্র
وَٱرۡجُواْ
wa-ir'jūও (ভালো) আশা রাখো
ٱلۡيَوۡمَ
l-yawmaদিনের
ٱلۡأٓخِرَ
l-ākhiraশেষ
وَلَا
walāএবং না
تَعۡثَوۡاْ
taʿthawতোমরা বাড়াবাড়ি করো
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
مُفۡسِدِينَ
muf'sidīnaবিপর্যয় সৃষ্টিকারী হয়ে"
٣٦
মাদইয়ানের বাসিন্দাদের কাছে আমি তাদের ভাই শু‘আয়বকে পাঠিয়েছিলাম। সে বলল- হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, শেষ দিবসকে ভয় কর, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর না।
29:37
فَكَذَّبُوهُ
fakadhabūhuঅতঃপর তারা মিথ্যা সাব্যস্ত করলো তাকে
فَأَخَذَتۡهُمُ
fa-akhadhathumuতখন গ্রাস করলো তাদেরকে
ٱلرَّجۡفَةُ
l-rajfatuভূমিকম্প
فَأَصۡبَحُواْ
fa-aṣbaḥūফলে তারা হয়ে গেলো
فِي
fīমধ্যে
دَارِهِمۡ
dārihimঘরবাড়ির তাদের
جَٰثِمِينَ
jāthimīnaনতজানু অবস্থায় (অর্থাৎ মরে পড়ে রইলো)
٣٧
কিন্তু তারা তাকে মিথ্যে ব’লে অস্বীকার করল, অতঃপর মহা কম্পন তাদেরকে পাকড়াও করল আর তারা নিজেদের গৃহে উপুড় হয়ে শেষ হয়ে গেল।
29:38
وَعَادٗا
waʿādanএবং আ'দ
وَثَمُودَاْ
wathamūdāও সামূদকেও (ধ্বংস করেছি)
وَقَد
waqadএবং নিশ্চয়ই
تَّبَيَّنَ
tabayyanaসুস্পষ্ট হয়েছে (তাদের ধ্বংস)
لَكُم
lakumজন্যে তোমাদের
مِّن
minহ'তে
مَّسَٰكِنِهِمۡۖ
masākinihimঘরবাড়িসমূহ তাদের
وَزَيَّنَ
wazayyanaশোভন করেছিলো
لَهُمُ
lahumuনিকট তাদের
ٱلشَّيۡطَٰنُ
l-shayṭānuশয়তান
أَعۡمَٰلَهُمۡ
aʿmālahumকাজগুলোকে তাদের
فَصَدَّهُمۡ
faṣaddahumঅতঃপর বাঁধা দিয়েছিলো তাদেরকে
عَنِ
ʿaniহ'তে
ٱلسَّبِيلِ
l-sabīli(সঠিক) পথ
وَكَانُواْ
wakānūকিন্তু তারা ছিলো
مُسۡتَبۡصِرِينَ
mus'tabṣirīnaকাণ্ডজ্ঞানসম্পন্ন বিচক্ষণ
٣٨
(স্মরণ কর) ‘আদ ও সামূদ (জাতির) কথা, তাদের বাড়ীঘর হতেই তাদের (করুণ পরিণতি) সম্পর্কে সুস্পষ্টরূপে তোমাদের জানা হয়ে গেছে। তাদের কাজগুলোকে শয়ত্বান তাদের দৃষ্টিতে মনোমুগ্ধকর করেছিল। যার ফলে সৎপথে চলতে তাদেরকে বাধা দিয়েছিল, যদিও তারা ছিল তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী।
29:39
وَقَٰرُونَ
waqārūnaএবং ক্বারুন
وَفِرۡعَوۡنَ
wafir'ʿawnaও ফিরআউন
وَهَٰمَٰنَۖ
wahāmānaএবং হামানকেও (আমরা ধ্বংস করেছি)
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
جَآءَهُم
jāahumকাছে এসেছিলো তাদের
مُّوسَىٰ
mūsāমূসা
بِٱلۡبَيِّنَٰتِ
bil-bayinātiনিয়ে সুস্পষ্ট প্রমাণাদি
فَٱسۡتَكۡبَرُواْ
fa-is'takbarūতখন তারা দম্ভ করতো
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiদেশের
وَمَا
wamāকিন্তু না
كَانُواْ
kānūতারা ছিলো
سَٰبِقِينَ
sābiqīnaঅগ্রগামী
٣٩
(স্মরণ কর) কারূন, ফেরাউন ও হামানের কথা। মূসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, অতঃপর তারা পৃথিবীতে অহংকার করল, কিন্তু তারা (আমাকে পেছনে ফেলে) আগে বেড়ে যেতে পারেনি।
29:40
فَكُلًّا
fakullanশেষ পর্যন্ত প্রত্যেককে
أَخَذۡنَا
akhadhnāপাকড়াও করেছি আমরা
بِذَنۢبِهِۦۖ
bidhanbihiকারণে তার অপরাধের
فَمِنۡهُم
famin'humঅতঃপর মধ্য হ'তে তাদের
مَّنۡ
manকারও (ক্ষেত্রে)
أَرۡسَلۡنَا
arsalnāআমরা প্রেরণ করেছি
عَلَيۡهِ
ʿalayhiউপর তার
حَاصِبٗا
ḥāṣibanপাথর বর্ষণকারী ঝঞ্ঝা
وَمِنۡهُم
wamin'humআর মধ্য হ'তে তাদের
مَّنۡ
manকারও (অবস্থা ছিলো)
أَخَذَتۡهُ
akhadhathuধরেছিলো তাকে
ٱلصَّيۡحَةُ
l-ṣayḥatuমহাগর্জন
وَمِنۡهُم
wamin'humআবার মধ্য হ'তে তাদের
مَّنۡ
manকাউকে
خَسَفۡنَا
khasafnāআমরা ধসিয়ে দিয়েছি
بِهِ
bihiসহ তাকে
ٱلۡأَرۡضَ
l-arḍaজমীনে
وَمِنۡهُم
wamin'humআর মধ্য হ'তে তাদের
مَّنۡ
manকাউকে
أَغۡرَقۡنَاۚ
aghraqnāআমরা ডুবিয়ে দিয়েছি (পানিতে)
وَمَا
wamāঅথচ না
كَانَ
kānaছিলেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
لِيَظۡلِمَهُمۡ
liyaẓlimahumযেন তিনি তাদের প্রতি অন্যায় করবেন
وَلَٰكِن
walākinকিন্তু
كَانُوٓاْ
kānūতারা ছিলো
أَنفُسَهُمۡ
anfusahumনিজেদের (উপর) তাদের
يَظۡلِمُونَ
yaẓlimūnaতারা অন্যায় করতো
٤٠
ওদের প্রত্যেককেই আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম। তাদের কারো প্রতি আমি পাঠিয়েছিলাম পাথরসহ ঝটিকা, কারো প্রতি আঘাত হেনেছিল বজ্রের প্রচন্ড আওয়াজ, কাউকে আমি প্রোথিত করেছি ভূগর্ভে আর কাউকে দিয়েছিলাম ডুবিয়ে। তাদের প্রতি আল্লাহ কোন যুলম করেননি, তারা নিজেরাই নিজেদের প্রতি যুলম করেছিল।
29:41
مَثَلُ
mathaluদৃষ্টান্ত
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
ٱتَّخَذُواْ
ittakhadhūগ্রহণ করেছে (অপরকে)
مِن
minথেকে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ্
أَوۡلِيَآءَ
awliyāaঅভিভাবক হিসেবে
كَمَثَلِ
kamathaliমতো দৃষ্টান্তের
ٱلۡعَنكَبُوتِ
l-ʿankabūtiমাকড়শার
ٱتَّخَذَتۡ
ittakhadhatসে বানিয়েছে
بَيۡتٗاۖ
baytan(তার) ঘরকে (বড় অবলম্বন হিসেবে)
وَإِنَّ
wa-innaঅথচ নিশ্চয়ই
أَوۡهَنَ
awhanaদুর্বলতম (ঘর)
ٱلۡبُيُوتِ
l-buyūtiসব ঘরের (চেয়ে)
لَبَيۡتُ
labaytuঅবশ্যই ঘর
ٱلۡعَنكَبُوتِۚ
l-ʿankabūtiমাকড়শার
لَوۡ
lawযদি
كَانُواْ
kānūতারা ছিলো
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানতো
٤١
যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করেছে তাদের দৃষ্টান্ত হল মাকড়সার মত। সে ঘর বানায়, আর ঘরের মধ্যে মাকড়সার ঘরই সবচেয়ে দুর্বল; যদি তারা জানত!
29:42
إِنَّ
innaনিশ্চয়ই আমরা
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
يَعۡلَمُ
yaʿlamuজানেন
مَا
māযা
يَدۡعُونَ
yadʿūnaতারা ডাকে
مِن
minছাড়া
دُونِهِۦ
dūnihiতাঁর
مِن
minঅন্য কোনো
شَيۡءٖۚ
shayinকিছুকে
وَهُوَ
wahuwaএবং তিনি
ٱلۡعَزِيزُ
l-ʿazīzuমহাপরাক্রমশালী
ٱلۡحَكِيمُ
l-ḥakīmuপ্রজ্ঞাময়
٤٢
তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে ডাকে আল্লাহ তা জানেন, তিনি মহাপরাক্রান্ত, মহাপ্রজ্ঞাময়।
29:43
وَتِلۡكَ
watil'kaএবং এই
ٱلۡأَمۡثَٰلُ
l-amthāluদৃষ্টান্তসমূহ
نَضۡرِبُهَا
naḍribuhāতা পেশ করি আমরা
لِلنَّاسِۖ
lilnnāsiজন্যে মানুষের
وَمَا
wamāআর না
يَعۡقِلُهَآ
yaʿqiluhāবুঝতে পারে তা
إِلَّا
illāছাড়া
ٱلۡعَٰلِمُونَ
l-ʿālimūnaজ্ঞানীরা
٤٣
এ সব দৃষ্টান্ত আমি মানুষদের জন্য বর্ণনা করছি, কেবল জ্ঞানীরাই তা বুঝে।
29:44
خَلَقَ
khalaqaসৃষ্টি করেছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশমণ্ডলী
وَٱلۡأَرۡضَ
wal-arḍaও পৃথিবী
بِٱلۡحَقِّۚ
bil-ḥaqiভাবে যথাযথ
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fī(মধ্যে)রয়েছে
ذَٰلِكَ
dhālikaএর
لَأٓيَةٗ
laāyatanঅবশ্যই নিদর্শন
لِّلۡمُؤۡمِنِينَ
lil'mu'minīnaজন্যে মু'মিনদের
٤٤
আসমানসমূহ আর পৃথিবীকে আল্লাহ উদ্দেশ্য সাধনের উপযোগী ক’রে সৃষ্টি করেছেন, এতে বিশ্বাসীদের জন্য অবশ্যই নিদর্শন আছে।
29:45
ٱتۡلُ
ut'lu(হে নাবী) তিলাওয়াত করো
مَآ
māযা
أُوحِيَ
ūḥiyaওহী করা হয়েছে
إِلَيۡكَ
ilaykaপ্রতি তোমার
مِنَ
minaথেকে
ٱلۡكِتَٰبِ
l-kitābiকিতাব
وَأَقِمِ
wa-aqimiএবং প্রতিষ্ঠা করো
ٱلصَّلَوٰةَۖ
l-ṣalataসালাত
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلصَّلَوٰةَ
l-ṣalataসালাত
تَنۡهَىٰ
tanhāবিরত রাখে
عَنِ
ʿaniহ'তে
ٱلۡفَحۡشَآءِ
l-faḥshāiঅশ্লীলতা
وَٱلۡمُنكَرِۗ
wal-munkariএবং খারাপ কাজ (হ'তে)
وَلَذِكۡرُ
waladhik'ruএবং অবশ্যই স্মরণ
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
أَكۡبَرُۗ
akbaruসর্বশ্রেষ্ঠ
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ্
يَعۡلَمُ
yaʿlamuজানেন
مَا
māযা কিছু
تَصۡنَعُونَ
taṣnaʿūnaতোমরা করছো
٤٥
তোমার প্রতি যা ওয়াহী করা হয়েছে কিতাব থেকে তা পাঠ কর আর নামায প্রতিষ্ঠা কর; নামায অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। নিশ্চয়ই আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ (বিষয়)। তোমরা যা কর আল্লাহ তা জানেন।