শীঘ্রই এ নির্বোধেরা বলবে, কিসে তাদেরকে ফিরিয়ে দিল তাদের সেই ক্বিবলা হতে যা তারা অনুসরণ করে আসছিল। বল, পূর্ব এবং পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছে সরল পথ প্রদর্শন করেন।
2:143
وَكَذَٰلِكَ
wakadhālikaএবং এভাবে
جَعَلۡنَٰكُمۡ
jaʿalnākumতোমাদের আমরা বানিয়েছি
أُمَّةٗ
ummatanএকটি জাতি
وَسَطٗا
wasaṭanমধ্যমপন্থী
لِّتَكُونُواْ
litakūnūতোমরা হও যেন
شُهَدَآءَ
shuhadāaসাক্ষী
عَلَى
ʿalāউপর(জন্য)
ٱلنَّاسِ
l-nāsi(পৃথিবীর) মানুষের
وَيَكُونَ
wayakūnaও হয়
ٱلرَّسُولُ
l-rasūluরাসূল
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর(জন্য)
شَهِيدٗاۗ
shahīdanসাক্ষী
وَمَا
wamāএবং না
جَعَلۡنَا
jaʿalnāআমরা বানিয়েছিলাম
ٱلۡقِبۡلَةَ
l-qib'lataকিবলা
ٱلَّتِي
allatīসেটাকে
كُنتَ
kuntaতুমি ছিলে
عَلَيۡهَآ
ʿalayhāযার উপর
إِلَّا
illāএ ছাড়া
لِنَعۡلَمَ
linaʿlamaআমরা যেন জানতে পারি
مَن
manকে
يَتَّبِعُ
yattabiʿuঅনুসরণ করে
ٱلرَّسُولَ
l-rasūlaরাসূলকে (আর)
مِمَّن
mimmanকে তাদের মধ্য হতে
يَنقَلِبُ
yanqalibuফিরে যায়
عَلَىٰ
ʿalāউপর
عَقِبَيۡهِۚ
ʿaqibayhiতার দুই গোড়ালির (অর্থাৎ উল্টোদিকে)
وَإِن
wa-inএবং যদিও
كَانَتۡ
kānatতা ছিল (মেনে চলা)
لَكَبِيرَةً
lakabīratanঅবশ্যই কঠিন
إِلَّا
illāতবে (নয় কঠিন)
عَلَى
ʿalā(তাদের) উপর
ٱلَّذِينَ
alladhīnaযাদেরকে
هَدَى
hadāপথ দেখিয়েছেন
ٱللَّهُۗ
l-lahuআল্লাহ্
وَمَا
wamāএবং নন
كَانَ
kāna(ছিল)
ٱللَّهُ
l-lahuআল্লাহ্ (এরূপ যে)
لِيُضِيعَ
liyuḍīʿaনষ্ট করবেন
إِيمَٰنَكُمۡۚ
īmānakumতোমাদের ঈমান
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
بِٱلنَّاسِ
bil-nāsiমানুষের উপর
لَرَءُوفٞ
laraūfunবড়ই দয়ালু
رَّحِيمٞ
raḥīmunপরম দয়ালু
١٤٣
আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মাত করেছি, যাতে তোমরা লোকেদের উপর সাক্ষী হও এবং নাবী তোমাদের উপর সাক্ষী হয়। আর তুমি এ যাবৎ যে ক্বিবলার উপর ছিলে, তাকে এ উদ্দেশ্যে ক্বিবলা করেছিলাম, যাতে আমি জানতে পারি কে রসূলের অনুসরণ করে আর কে পায়ের ভরে উল্টো দিকে ফিরে যায়। আল্লাহ যাদেরকে হিদায়াত দিয়েছেন তারা বাদে অন্যের নিকট এটা বড়ই কষ্টকর ছিল। আর আল্লাহ তোমাদের ঈমান বিনষ্ট করবেন না, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি করুণাশীল, অতি দয়ালু।
2:144
قَدۡ
qadঅবশ্যই
نَرَىٰ
narāদেখেছি আমরা
تَقَلُّبَ
taqallubaবার বার ফিরাতে
وَجۡهِكَ
wajhikaতোমার মুখ
فِي
fīদিকে
ٱلسَّمَآءِۖ
l-samāiআকাশের
فَلَنُوَلِّيَنَّكَ
falanuwalliyannakaতাই তোমাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি
قِبۡلَةٗ
qib'latanকিবলার (দিকে)
تَرۡضَىٰهَاۚ
tarḍāhāযা পছন্দ কর তুমি
فَوَلِّ
fawalliফিরাও তাই
وَجۡهَكَ
wajhakaতোমার মুখ
شَطۡرَ
shaṭraদিকে
ٱلۡمَسۡجِدِ
l-masjidiমাসজিদে
ٱلۡحَرَامِۚ
l-ḥarāmiহারামের
وَحَيۡثُ
waḥaythuএবং যেখানেই
مَا
mā(কি)
كُنتُمۡ
kuntumতোমরা থাক
فَوَلُّواْ
fawallūফিরাও তখন তোমরা
وُجُوهَكُمۡ
wujūhakumতোমাদের মুখ
شَطۡرَهُۥۗ
shaṭrahuতার দিকে
وَإِنَّ
wa-innaএবং নিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযাদের
أُوتُواْ
ūtūদেয়া হয়েছ
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
لَيَعۡلَمُونَ
layaʿlamūnaতারা জানে অবশ্যই
أَنَّهُ
annahuতা যে
ٱلۡحَقُّ
l-ḥaquসত্য
مِن
minপক্ষ হতে
رَّبِّهِمۡۗ
rabbihimতার রবের
وَمَا
wamāএবং নন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
بِغَٰفِلٍ
bighāfilinউদাসীন
عَمَّا
ʿammāসে সমন্ধে যা
يَعۡمَلُونَ
yaʿmalūnaতারা করছে
١٤٤
নিশ্চয়ই আমি তোমার আকাশের দিকে মুখ ফিরিয়ে দেখাকে লক্ষ্য করেছি, যে ক্বিবলা তুমি পছন্দ কর, আমি তোমাকে সেদিকে ফিরে যেতে আদেশ করছি। তুমি মাসজিদুল হারামের দিকে মুখ ফিরাও এবং তোমরা যেখানেই থাক, ওরই দিকে মুখ ফিরাও; বস্তুতঃ যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের জানা আছে যে, ক্বিবলার পরিবর্তন তাদের প্রতিপালকের পক্ষ হতে প্রকৃতই সত্য এবং তারা যা করে আল্লাহ সে সম্পর্কে মোটেই গাফিল নন।
2:145
وَلَئِنۡ
wala-inএবং অবশ্যই যদি
أَتَيۡتَ
ataytaতুমি আস
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যাদের
أُوتُواْ
ūtūদেয়া হয়েছে
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
بِكُلِّ
bikulliসব নিয়ে
ءَايَةٖ
āyatinনিদর্শন
مَّا
mā(তবুও) না
تَبِعُواْ
tabiʿūঅনুসরণ করবে তারা
قِبۡلَتَكَۚ
qib'latakaতোমার কিবলার
وَمَآ
wamāএবং নও
أَنتَ
antaতুমি
بِتَابِعٖ
bitābiʿinঅনুসারী
قِبۡلَتَهُمۡۚ
qib'latahumতাদের কিবলার
وَمَا
wamāএবং নয়
بَعۡضُهُم
baʿḍuhumতাদের কেউ
بِتَابِعٖ
bitābiʿinঅনুসারী
قِبۡلَةَ
qib'lataকিবলার
بَعۡضٖۚ
baʿḍinকারোর
وَلَئِنِ
wala-iniএবং অবশ্যই যদি
ٱتَّبَعۡتَ
ittabaʿtaতুমি অনুসরণ কর
أَهۡوَآءَهُم
ahwāahumতাদের খেয়াল খুশির
مِّنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiএর পরও
مَا
māযা
جَآءَكَ
jāakaতোমার কাছে এসেছে
مِنَ
minaথেকে
ٱلۡعِلۡمِ
l-ʿil'mi(সঠিক) জ্ঞান
إِنَّكَ
innakaনিশ্চয়ই তুমি
إِذٗا
idhanতাহলে
لَّمِنَ
laminaঅবশ্যই অন্তর্ভুক্ত
ٱلظَّٰلِمِينَ
l-ẓālimīnaসীমালঙ্ঘনকারীদের
١٤٥
আর যদি তুমি কিতাবধারীদের সামনে সমুদয় দলীল হাজির কর, তবুও তারা তোমার ক্বিবলার অনুসরণ করবে না আর তুমিও তাদের ক্বিবলার অনুসরণকারী নও, আর তারা একে অপরের ক্বিবলার অনুসরণকারী নয়। যদি তুমি তোমার নিকট জ্ঞান আসার পরেও তাদের মনগড়া মতবাদসমূহের অনুসরণ কর, সে অবস্থায় তুমিও অবাধ্য দলেরই অন্তর্ভুক্ত হবে।
2:146
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَاتَيۡنَٰهُمُ
ātaynāhumuতাদেরকে আমরা দিয়েছি
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
يَعۡرِفُونَهُۥ
yaʿrifūnahuতা তারা চিনে
كَمَا
kamāযেমন
يَعۡرِفُونَ
yaʿrifūnaতারা চিনে
أَبۡنَآءَهُمۡۖ
abnāahumতাদের সন্তানদেরকে
وَإِنَّ
wa-innaএবং নিশ্চয়ই
فَرِيقٗا
farīqanএকদল
مِّنۡهُمۡ
min'humতাদের মধ্য হতে
لَيَكۡتُمُونَ
layaktumūnaঅবশ্যই গোপন করে
ٱلۡحَقَّ
l-ḥaqaসত্যকে
وَهُمۡ
wahumএমতাবস্থায় যে তারা
يَعۡلَمُونَ
yaʿlamūnaজানেও
١٤٦
আমি যাদেরকে কিতাব দিয়েছি, তারা তাকে সে রকমই চিনে, যেমন চিনে নিজের পুত্রদেরকে, আর ওদের কতকলোক জেনে শুনে সত্যকে গোপন করে থাকে।
2:147
ٱلۡحَقُّ
al-ḥaquপ্রকৃত সত্য
مِن
minপক্ষ হতে
رَّبِّكَ
rabbikaতোমার রবের
فَلَا
falāনা তাই
تَكُونَنَّ
takūnannaতোমরা হবে
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُمۡتَرِينَ
l-mum'tarīnaসন্দেহ পোষণকারীর
١٤٧
প্রকৃত সত্য তোমার প্রতিপালকের নিকট হতেই (এসেছে), কাজেই তোমরা সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।
2:148
وَلِكُلّٖ
walikullinএবং প্রত্যেকের জন্য
وِجۡهَةٌ
wij'hatunএকটি দিক (আছে)
هُوَ
huwaসে
مُوَلِّيهَاۖ
muwallīhāমুখ ফিরায় তার দিকে
فَٱسۡتَبِقُواْ
fa-is'tabiqūতোমরা তাই প্রতিযোগিতা করো
ٱلۡخَيۡرَٰتِۚ
l-khayrātiকল্যাণের
أَيۡنَ
aynaযেখানেই
مَا
mā(কি)
تَكُونُواْ
takūnūতোমরা থাক
يَأۡتِ
yatiআসবেন
بِكُمُ
bikumuতোমাদেরকে
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
جَمِيعًاۚ
jamīʿanসকলকেই (একসাথে)
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
عَلَىٰ
ʿalāউপর
كُلِّ
kulliসব
شَيۡءٖ
shayinকিছুর
قَدِيرٞ
qadīrunসর্বশক্তিমান
١٤٨
প্রত্যেকের জন্যই একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেদিকেই সে মুখ করে। কাজেই তোমরা সৎ কাজের দিকে ধাবমান হও। যেখানেই তোমরা অবস্থান কর, আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান।
2:149
وَمِنۡ
waminএবং থেকেই
حَيۡثُ
ḥaythuযেখান
خَرَجۡتَ
kharajtaতুমি বের হও
فَوَلِّ
fawalliতখন ফিরাও
وَجۡهَكَ
wajhakaতোমার মুখ
شَطۡرَ
shaṭraদিকে
ٱلۡمَسۡجِدِ
l-masjidiমাসজিদে
ٱلۡحَرَامِۖ
l-ḥarāmiহারামের
وَإِنَّهُۥ
wa-innahuএবং তা নিশ্চয়ই
لَلۡحَقُّ
lalḥaqquঅবশ্যই সত্য
مِن
minপক্ষ হতে
رَّبِّكَۗ
rabbikaতোমার রবের
وَمَا
wamāএবং নন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
بِغَٰفِلٍ
bighāfilinউদাসীন
عَمَّا
ʿammāতা হতে যা
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা করেছ
١٤٩
আর তুমি যেখান থেকেই বের হও, নিজের মুখ মাসজিদে হারামের দিকে ফেরাও, নিশ্চয়ই তা তোমার প্রতিপালকের নিকট হতে পাঠানো সত্য, বস্তুতঃ তোমরা যা করছ আল্লাহ সে সম্পর্কে মোটেই গাফিল নন।
2:150
وَمِنۡ
waminএবং হতেই
حَيۡثُ
ḥaythuযেখান
خَرَجۡتَ
kharajtaতুমি বের হও
فَوَلِّ
fawalliতুমি তখন ফিরাও
وَجۡهَكَ
wajhakaতোমার মুখ
شَطۡرَ
shaṭraদিকে
ٱلۡمَسۡجِدِ
l-masjidiমসজিদে
ٱلۡحَرَامِۚ
l-ḥarāmiহারামের
وَحَيۡثُ
waḥaythuএবং যেখানেই
مَا
mā(কি)
كُنتُمۡ
kuntumতোমরা থাক
فَوَلُّواْ
fawallūতোমরা তখন ফিরাবে
وُجُوهَكُمۡ
wujūhakumতোমাদের মুখ
شَطۡرَهُۥ
shaṭrahuতার দিকে
لِئَلَّا
li-allāনা যেন
يَكُونَ
yakūnaহয়
لِلنَّاسِ
lilnnāsiমানুষের জন্য
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের বিরুদ্ধে
حُجَّةٌ
ḥujjatunকোন প্রমাণ
إِلَّا
illāতবে
ٱلَّذِينَ
alladhīnaযারা
ظَلَمُواْ
ẓalamūসীমালঙ্ঘন করেছে
مِنۡهُمۡ
min'humতাদের মধ্যে থেকে (তাদের কথা ভিন্ন)
فَلَا
falāনা তাই
تَخۡشَوۡهُمۡ
takhshawhumভয় কর তাদেরকে
وَٱخۡشَوۡنِي
wa-ikh'shawnīবরং তোমরা আমাকেই ভয় করো
وَلِأُتِمَّ
wali-utimmaএবং আমি পূর্ণ করি যেন
نِعۡمَتِي
niʿ'matīআমার অনুগ্রহ
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
وَلَعَلَّكُمۡ
walaʿallakumও আশা করা যায় তোমরা
تَهۡتَدُونَ
tahtadūnaসঠিক পথে চলবে
١٥٠
তুমি যেখান থেকেই বের হও, নিজের মুখ মাসজিদে হারামের দিকে ফিরাও, তোমরা যেখানেই থাক না কেন, নিজেদের মুখগুলো ওর দিকে করিও, যাতে তাদের মধ্যেকার যালিম লোক ছাড়া অন্যান্য লোকেদের তোমাদের বিরুদ্ধে কোন কথা বলার না থাকে, কাজেই তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় কর, যাতে আমি তোমাদের প্রতি আমার নি‘মাত পূর্ণ করতে পারি, যাতে তোমরা সত্য পথে পরিচালিত হতে পার।
2:151
كَمَآ
kamāযেমন
أَرۡسَلۡنَا
arsalnāআমরা প্রেরণ করেছি
فِيكُمۡ
fīkumতোমাদের মধ্যে
رَسُولٗا
rasūlanএকজন রাসূল
مِّنكُمۡ
minkumতোমাদের মধ্য হতে
يَتۡلُواْ
yatlūসে তিলাওয়াত করে
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের কাছে
ءَايَٰتِنَا
āyātināআমাদের আয়াত সমূহ
وَيُزَكِّيكُمۡ
wayuzakkīkumও তোমাদেরকে পরিশুদ্ধ করে
وَيُعَلِّمُكُمُ
wayuʿallimukumuএবং তোমাদেরকে শিক্ষা দেয়
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
وَٱلۡحِكۡمَةَ
wal-ḥik'mataও প্রজ্ঞা
وَيُعَلِّمُكُم
wayuʿallimukumআর তোমাদেরকে শিক্ষা দেয়
مَّا
māযা
لَمۡ
lamনা
تَكُونُواْ
takūnūতোমরা থাক
تَعۡلَمُونَ
taʿlamūnaজানতে
١٥١
যেমন (তোমরা আমার একটি অনুগ্রহ লাভ করেছ যে) আমি তোমাদেরই মধ্য হতে তোমাদের কাছে একজন রসূল পাঠিয়েছি, যে আমার আয়াতগুলো তোমাদেরকে পড়ে শুনায়, তোমাদেরকে শুদ্ধ করে, তোমাদেরকে কিতাব ও জ্ঞান-বিজ্ঞান (সুন্নাত) শিক্ষা দেয় এবং তোমাদেরকে এমন সব বিষয় শিক্ষা দেয় যা তোমরা জানতে না।
2:152
فَٱذۡكُرُونِيٓ
fa-udh'kurūnīসুতরাং স্মরণ করো তোমরা আমাকে
أَذۡكُرۡكُمۡ
adhkur'kumআমি স্মরণ করব তোমাদেরকে
وَٱشۡكُرُواْ
wa-ush'kurūএবং কৃতজ্ঞতা প্রকাশ করো
لِي
līআমার প্রতি
وَلَا
walāএবং না
تَكۡفُرُونِ
takfurūniতোমরা অকৃতজ্ঞ হয়ো
١٥٢
কাজেই তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদেরকে স্মরণ করব এবং আমার শোকর করতে থাক, না-শোকরী করো না।
2:153
يَٰٓأَيُّهَا
yāayyuhāহে
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছ
ٱسۡتَعِينُواْ
is'taʿīnūতোমরা সাহায্য চাও
بِٱلصَّبۡرِ
bil-ṣabriধৈর্য্য দ্বারা
وَٱلصَّلَوٰةِۚ
wal-ṣalatiও সলাতের (মাধ্যমে)
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ (আছেন)
مَعَ
maʿaসাথে
ٱلصَّٰبِرِينَ
l-ṣābirīnaধৈর্যশীলদের
١٥٣
হে মু’মিনগণ! ধৈর্য ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।
2:154
وَلَا
walāএবং না
تَقُولُواْ
taqūlūতোমরা বলো
لِمَن
liman(তাদের) যারা
يُقۡتَلُ
yuq'taluনিহত হয়
فِي
fīমধ্যে
سَبِيلِ
sabīliপথে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
أَمۡوَٰتُۢۚ
amwātun''মৃত
بَلۡ
balবরং
أَحۡيَآءٞ
aḥyāonতারা জীবিত
وَلَٰكِن
walākinকিন্তু
لَّا
lāনা
تَشۡعُرُونَ
tashʿurūnaতোমরা অনুভব কর
١٥٤
আর আল্লাহর পথে নিহতদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝ না।
2:155
وَلَنَبۡلُوَنَّكُم
walanabluwannakumএবং তোমাদের অবশ্যই পরীক্ষা করব আমরা
بِشَيۡءٖ
bishayinকিছু জিনিস দিয়ে
مِّنَ
minaযেমন
ٱلۡخَوۡفِ
l-khawfiভয়
وَٱلۡجُوعِ
wal-jūʿiও ক্ষুধা
وَنَقۡصٖ
wanaqṣinও ক্ষয়ক্ষতি
مِّنَ
minaকিছু
ٱلۡأَمۡوَٰلِ
l-amwāliধনসম্পদের
وَٱلۡأَنفُسِ
wal-anfusiও জীবনের
وَٱلثَّمَرَٰتِۗ
wal-thamarātiও ফল ফসলাদির
وَبَشِّرِ
wabashiriএবং সুসংবাদ দাও
ٱلصَّٰبِرِينَ
l-ṣābirīna(ঐসব) ধৈর্যশীলদের
١٥٥
তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়-ক্ষতি (এসবের) কোনকিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব, ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান কর।
2:156
ٱلَّذِينَ
alladhīnaযারা
إِذَآ
idhāযখন
أَصَٰبَتۡهُم
aṣābathumতাদের উপর এসে পড়ে
مُّصِيبَةٞ
muṣībatunকোনো বিপদ
قَالُوٓاْ
qālū(তখন) তারা বলে
إِنَّا
innā''নিশ্চয়ই আমরা
لِلَّهِ
lillahiআল্লাহরই জন্যে
وَإِنَّآ
wa-innāও নিশ্চয়ই আমরা
إِلَيۡهِ
ilayhiতাঁরই দিকে
رَٰجِعُونَ
rājiʿūnaপ্রত্যাবর্তনকারী''
١٥٦
নিশ্চয়ই যারা বিপদকালে বলে থাকে, ‘আমরা আল্লাহরই আর আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী’।
2:157
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের উপর (রয়েছে)
صَلَوَٰتٞ
ṣalawātunবিপুল অনুগ্রহ
مِّن
minপক্ষ হতে
رَّبِّهِمۡ
rabbihimতাদের রবের
وَرَحۡمَةٞۖ
waraḥmatunএবং দয়া
وَأُوْلَٰٓئِكَ
wa-ulāikaঐসব লোক
هُمُ
humuতারাই
ٱلۡمُهۡتَدُونَ
l-muh'tadūnaসঠিক পথপ্রাপ্ত
١٥٧
এদের প্রতি রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ হতে অনুগ্রহ ও করুণা আর এরাই হিদায়াতপ্রাপ্ত।
2:158
۞ إِنَّ
innaনিশ্চয়ই
ٱلصَّفَا
l-ṣafāসাফা
وَٱلۡمَرۡوَةَ
wal-marwataও মারওয়া
مِن
minঅন্তর্ভুক্ত
شَعَآئِرِ
shaʿāiriনিদর্শনসমূহের
ٱللَّهِۖ
l-lahiআল্লাহর
فَمَنۡ
famanসুতরাং যে
حَجَّ
ḥajjaহজ্জ করবে
ٱلۡبَيۡتَ
l-bayta(কাবা) ঘরের
أَوِ
awiবা
ٱعۡتَمَرَ
iʿ'tamaraওমরা করবে
فَلَا
falāসেক্ষেত্রে নেই
جُنَاحَ
junāḥaকোনো পাপ
عَلَيۡهِ
ʿalayhiতার জন্য
أَن
anযে
يَطَّوَّفَ
yaṭṭawwafaসে প্রদক্ষিণ করবে
بِهِمَاۚ
bihimāতার দুইয়ের (মাঝে)
وَمَن
wamanআর যে কেউ
تَطَوَّعَ
taṭawwaʿaস্বেচ্ছায় করে
خَيۡرٗا
khayranকোনো কল্যাণ
فَإِنَّ
fa-innaনিশ্চয়ই তবে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
شَاكِرٌ
shākirun(তার) মূল্যদানকারী
عَلِيمٌ
ʿalīmunখুব অবহিত
١٥٨
নিশ্চয়ই ‘সাফা’ এবং ‘মারওয়া’ আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম। কাজেই যে ব্যক্তি কাবাগৃহের হাজ্জ অথবা ‘উমরাহ করবে, এ দু’টোর সাঈ করাতে তাদের কোনই গুনাহ নেই এবং যে ব্যক্তি স্বেচ্ছায় কোন সৎ কাজ করবে তাহলে নিশ্চয় আল্লাহ (তার ব্যাপারে) গুণগ্রাহী এবং সর্বজ্ঞ।
2:159
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
يَكۡتُمُونَ
yaktumūnaগোপন করে
مَآ
māযা
أَنزَلۡنَا
anzalnāআমরা অবতীর্ণ করেছি
مِنَ
minaথেকে
ٱلۡبَيِّنَٰتِ
l-bayinātiস্পষ্ট নিদর্শনাদি
وَٱلۡهُدَىٰ
wal-hudāও পথনির্দেশ
مِنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiএর পরও
مَا
māযা
بَيَّنَّٰهُ
bayyannāhuতা স্পষ্ট বর্ণনা করেছি আমরা
لِلنَّاسِ
lilnnāsiমানুষের জন্যে
فِي
fīমধ্যে
ٱلۡكِتَٰبِ
l-kitābiকিতাবের
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
يَلۡعَنُهُمُ
yalʿanuhumuতাদেরকে অভিশাপ দেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
وَيَلۡعَنُهُمُ
wayalʿanuhumuও তাদেরকে অভিশাপ দেয়
ٱللَّٰعِنُونَ
l-lāʿinūnaঅভিশাপকারীরা
١٥٩
নিশ্চয়ই যারা আমার অবতীর্ণ কোন দলীল এবং হিদায়াতকে লোকেদের জন্য আমি কিতাবের মধ্যে বর্ণনা করার পরেও গোপন করে, আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন আর অভিসম্পাতকারীরাও তাদের প্রতি অভিসম্পাত করে থাকে।
2:160
إِلَّا
illāছাড়া
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
تَابُواْ
tābūতওবা করেছে
وَأَصۡلَحُواْ
wa-aṣlaḥūও সংশোধিত হয়েছে
وَبَيَّنُواْ
wabayyanūএবং (স্পষ্টভাবে সত্য) বর্ণনা করেছে
فَأُوْلَٰٓئِكَ
fa-ulāikaঅতঃপর ঐসবলোক
أَتُوبُ
atūbuআমি ক্ষমা করব
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের উপর
وَأَنَا
wa-anāএবং আমি
ٱلتَّوَّابُ
l-tawābuবড় ক্ষমাশীল
ٱلرَّحِيمُ
l-raḥīmuপরমদয়ালু
١٦٠
কিন্তু যারা তাওবাহ করে এবং সংশোধন করে নেয় এবং (সত্যকে) সুস্পষ্টভাবে বর্ণনা করে, তাদের তাওবাহ আমি কবুল করি, বস্তুতঃ আমি অত্যধিক তাওবাহ কবুলকারী, পরম দয়ালু।
2:161
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُواْ
kafarūঅবিশ্বাস করেছে
وَمَاتُواْ
wamātūও মরে গেছে
وَهُمۡ
wahumএ অবস্থায় যে তারা
كُفَّارٌ
kuffārunকাফির (ছিল)
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের উপর
لَعۡنَةُ
laʿnatuঅভিশাপ
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَٱلۡمَلَٰٓئِكَةِ
wal-malāikatiও ফেরেশতাদের
وَٱلنَّاسِ
wal-nāsiও মানুষের
أَجۡمَعِينَ
ajmaʿīnaসকলেরই
١٦١
নিশ্চয় যারা কাফির এবং কাফের অবস্থাতেই মারা যায়, এমন লোকেদের প্রতি আল্লাহর, ফেরেশতাদের এবং সকল মানুষের অভিসম্পাত।
2:162
خَٰلِدِينَ
khālidīnaতারা চিরস্থায়ী হবে
فِيهَا
fīhāতার মধ্যে
لَا
lāনা
يُخَفَّفُ
yukhaffafuকমানো হবে
عَنۡهُمُ
ʿanhumuতাদের থেকে
ٱلۡعَذَابُ
l-ʿadhābuশাস্তি
وَلَا
walāআর না
هُمۡ
humতাদের
يُنظَرُونَ
yunẓarūnaঅবকাশ দেয়া হবে
١٦٢
তাতে তারা চিরকাল থাকবে, তাদের উপর ‘আযাব হালকা করা হবে না আর তাদেরকে বিরামও দেয়া হবে না।
2:163
وَإِلَٰهُكُمۡ
wa-ilāhukumএবং তোমাদের ইলাহ
إِلَٰهٞ
ilāhunইলাহ
وَٰحِدٞۖ
wāḥidunএকই
لَّآ
lāনেই
إِلَٰهَ
ilāhaকোনো ইলাহ
إِلَّا
illāছাড়া
هُوَ
huwaতিনি
ٱلرَّحۡمَٰنُ
l-raḥmānuকরুণাময়
ٱلرَّحِيمُ
l-raḥīmuপরমদয়ালু
١٦٣
তোমাদের উপাস্য হচ্ছেন এক আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোন উপাস্য নেই। তিনি পরম করুনাময়, অতি দয়ালু।
2:164
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fīমধ্যে (আছে)
خَلۡقِ
khalqiসৃষ্টির
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশ মন্ডলীর
وَٱلۡأَرۡضِ
wal-arḍiও পৃথিবীর
وَٱخۡتِلَٰفِ
wa-ikh'tilāfiও পরিবর্তনের
ٱلَّيۡلِ
al-layliরাতের
وَٱلنَّهَارِ
wal-nahāriও দিনের
وَٱلۡفُلۡكِ
wal-ful'kiও নৌযানসমূহে
ٱلَّتِي
allatīযা
تَجۡرِي
tajrīচলে
فِي
fīমধ্যে
ٱلۡبَحۡرِ
l-baḥriসাগরের
بِمَا
bimāতা নিয়ে
يَنفَعُ
yanfaʿuউপকার দেয়
ٱلنَّاسَ
l-nāsaমানুষের
وَمَآ
wamāএবং যা কিছু
أَنزَلَ
anzalaবর্ষণ করে
ٱللَّهُ
l-lahuআল্লাহ
مِنَ
minaথেকে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশ
مِن
minথেকে
مَّآءٖ
māinপানি
فَأَحۡيَا
fa-aḥyāঅতপর জীবিত করেন
بِهِ
bihiতা দিয়ে
ٱلۡأَرۡضَ
l-arḍaজমিনকে
بَعۡدَ
baʿdaপর
مَوۡتِهَا
mawtihāতার মৃত্যুর
وَبَثَّ
wabathaও বিস্তার ঘটান
فِيهَا
fīhāতার মধ্যে
مِن
minথেকে
كُلِّ
kulliসব (রকমের)
دَآبَّةٖ
dābbatinপ্রাণী
وَتَصۡرِيفِ
wataṣrīfiও প্রবাহে
ٱلرِّيَٰحِ
l-riyāḥiবাতাসের
وَٱلسَّحَابِ
wal-saḥābiও মেঘমালার
ٱلۡمُسَخَّرِ
l-musakhari(যা) নিয়ন্ত্রিত
بَيۡنَ
baynaমাঝে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশের
وَٱلۡأَرۡضِ
wal-arḍiও পৃথিবীর
لَأٓيَٰتٖ
laāyātinঅবশ্যই নিদর্শনাদি
لِّقَوۡمٖ
liqawminসম্প্রদায়ের জন্যে(রয়েছে)
يَعۡقِلُونَ
yaʿqilūna(যারা) জ্ঞান রাখে
١٦٤
নিশ্চয়ই আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টির মধ্যে, রাত ও দিনের বিবর্তনের মধ্যে, লোকের উপকারী দ্রব্যাদিসহ সমুদ্রে চলাচলকারী জলযানের মধ্যে এবং আকাশ হতে আল্লাহর বর্ষিত সেই পানির মধ্যে যদ্বারা তিনি পৃথিবীকে- মরে যাওয়ার পর আবার জীবিত করেন এবং তাতে সকল প্রকার জীব-জন্তুর বিস্তারণে এবং বাতাসের গতি পরিবর্তনের মধ্যে এবং আকাশ ও ভূমন্ডলের মধ্যস্থলে নিয়ন্ত্রিত মেঘপুঞ্জের মধ্যে বিবেকসম্পন্ন লোকেদের জন্য নিদর্শনাবলী রয়েছে।
2:165
وَمِنَ
waminaকিন্তু মধ্যে
ٱلنَّاسِ
l-nāsiমানুষের (এমনও আছে)
مَن
manযারা
يَتَّخِذُ
yattakhidhuগ্রহণ করে
مِن
minথেকে(দিয়ে)
دُونِ
dūniবাদ
ٱللَّهِ
l-lahiআল্লাহকে
أَندَادٗا
andādan(অন্যকে) সমতুল্যরূপে
يُحِبُّونَهُمۡ
yuḥibbūnahumতাদেরকে তারা ভালবাসে
كَحُبِّ
kaḥubbiমতো ভালবাসার
ٱللَّهِۖ
l-lahiআল্লাহর (প্রতি হওয়া উচিৎ)
وَٱلَّذِينَ
wa-alladhīnaঅথচ যারা
ءَامَنُوٓاْ
āmanūঈমান আনে (তাদের রয়েছে)
أَشَدُّ
ashadduসবচেয়ে দৃঢ়
حُبّٗا
ḥubbanভালবাসা
لِّلَّهِۗ
lillahiআল্লাহর জন্যে
وَلَوۡ
walawএবং যদি (আজ)
يَرَى
yarā(ভেবে) দেখত
ٱلَّذِينَ
alladhīnaযারা
ظَلَمُوٓاْ
ẓalamūঅবিচার করেছে
إِذۡ
idhযখন
يَرَوۡنَ
yarawnaতারা দেখবে
ٱلۡعَذَابَ
l-ʿadhābaশাস্তি (এবং অনুভব করবে)
أَنَّ
annaযে
ٱلۡقُوَّةَ
l-quwataশক্তি
لِلَّهِ
lillahiআল্লাহরই জন্য
جَمِيعٗا
jamīʿanসবটুকুই
وَأَنَّ
wa-annaএবং এও যে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
شَدِيدُ
shadīduকঠোর
ٱلۡعَذَابِ
l-ʿadhābiশাস্তিদানে
١٦٥
আর কোন কোন লোক এমনও আছে, যে আল্লাহ ছাড়া অন্যান্যকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ করে, আল্লাহকে ভালবাসার মত তাদেরকে ভালবাসে। কিন্তু যারা মু’মিন আল্লাহর সঙ্গে তাদের ভালবাসা প্রগাঢ় এবং কী উত্তমই হত যদি এ যালিমরা শাস্তি দেখার পর যেমন বুঝবে তা যদি এখনই বুঝত যে, সমস্ত শক্তি আল্লাহরই জন্য এবং আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর।
2:166
إِذۡ
idhযখন
تَبَرَّأَ
tabarra-aসম্পর্ক ছিন্ন করবে
ٱلَّذِينَ
alladhīna(তারা) যাদের
ٱتُّبِعُواْ
ittubiʿūঅনুসরণ করা হয়েছিল (অর্থাৎ নেতারা)
مِنَ
minaহতে
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
ٱتَّبَعُواْ
ittabaʿūঅনুসরণ করত (অর্থাৎ অনুসারীদের)
وَرَأَوُاْ
wara-awūও দেখবে
ٱلۡعَذَابَ
l-ʿadhābaশাস্তি
وَتَقَطَّعَتۡ
wataqaṭṭaʿatবিচ্ছিন্ন হবে
بِهِمُ
bihimuতাদের সাথে
ٱلۡأَسۡبَابُ
l-asbābuসকল উপায় উপকরণ(সম্পর্ক)
١٦٦
স্মরণ কর, যাদেরকে অনুসরণ করা হত তারা অনুসরণকারীদের সঙ্গে তাদের কোন সম্পর্কের কথা অস্বীকার করবে, তারা শাস্তি দেখবে আর তাদের মধ্যেকার যাবতীয় সম্পর্ক সম্বন্ধ ছিন্ন হয়ে যাবে।
2:167
وَقَالَ
waqālaএবং বলবে
ٱلَّذِينَ
alladhīnaযারা
ٱتَّبَعُواْ
ittabaʿūঅনুসরণ করেছিল
لَوۡ
law''যদি
أَنَّ
annaনিশ্চিত (এমন হত)
لَنَا
lanāআমাদের জন্যে
كَرَّةٗ
karratanএকবার (ফিরার সুযোগ)
فَنَتَبَرَّأَ
fanatabarra-aআমরাও তবে সম্পর্ক ছিন্ন করতাম
مِنۡهُمۡ
min'humতাদের থেকে
كَمَا
kamāযেমন (আজ)
تَبَرَّءُواْ
tabarraūসম্পর্ক ছিন্ন করেছে তারা
مِنَّاۗ
minnāআমাদের থেকে''
كَذَٰلِكَ
kadhālikaএভাবে
يُرِيهِمُ
yurīhimuতাদের দেখাবেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
أَعۡمَٰلَهُمۡ
aʿmālahumতাদের কাজকর্মগুলোকে
حَسَرَٰتٍ
ḥasarātinপরিতাপরূপে
عَلَيۡهِمۡۖ
ʿalayhimতাদের কাছে
وَمَا
wamāএবং না
هُم
humতারা
بِخَٰرِجِينَ
bikhārijīnaবহির্গমনকারী
مِنَ
minaহতে
ٱلنَّارِ
l-nāri(দোযখের) আগুন
١٦٧
অনুসরণকারীরা বলবে, যদি কোনও প্রকারে আমাদের ফিরে যাবার সুযোগ ঘটত, তাহলে আমরাও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতাম যেমনভাবে তারা সম্পর্ক ছিন্ন করল। এভাবে আল্লাহ তাদেরকে তাদের কাজগুলো দেখাবেন তাদের জন্য আক্ষেপরূপে এবং জাহান্নাম হতে তারা বের হতে পারবে না।
2:168
يَٰٓأَيُّهَا
yāayyuhāহে
ٱلنَّاسُ
l-nāsuমানবজাতি
كُلُواْ
kulūতোমরা খাও
مِمَّا
mimmāতা হতে যা
فِي
fīমধ্যে (আছে)
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
حَلَٰلٗا
ḥalālanহালাল
طَيِّبٗا
ṭayyibanপবিত্র
وَلَا
walāএবং না
تَتَّبِعُواْ
tattabiʿūতোমরা অনুসরণ করো
خُطُوَٰتِ
khuṭuwātiপদাঙ্কগুলোর
ٱلشَّيۡطَٰنِۚ
l-shayṭāniশয়তানের
إِنَّهُۥ
innahuসে নিশ্চয়ই
لَكُمۡ
lakumতোমাদের জন্যে
عَدُوّٞ
ʿaduwwunশত্রু
مُّبِينٌ
mubīnunপ্রকাশ্য
١٦٨
ওহে মনুষ্যজাতি! ভূমন্ডলে বিদ্যমান বস্তুগুলো হতে হালাল উত্তম জিনিসগুলো খাও এবং শায়ত্বনের পদাঙ্ক অনুসরণ করে চলো না, বস্তুতঃ সে তোমাদের প্রকাশ্য শত্রু।
2:169
إِنَّمَا
innamāমূলতঃ
يَأۡمُرُكُم
yamurukumতোমাদেরকে নির্দেশ দেয় সে
بِٱلسُّوٓءِ
bil-sūiপাপকাজের প্রতি
وَٱلۡفَحۡشَآءِ
wal-faḥshāiও অশ্লীল
وَأَن
wa-anএবং যেন
تَقُولُواْ
taqūlūতোমরা বল (এমন কথা)
عَلَى
ʿalāসম্বন্ধে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
مَا
māযা
لَا
lāনা
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জান
١٦٩
সে তোমাদেরকে শুধু অসৎ এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়, আর তোমাদেরকে নির্দেশ দেয় আল্লাহর সম্বন্ধে এমন কথা বলার যা তোমরা জান না।
2:170
وَإِذَا
wa-idhāএবং যখন
قِيلَ
qīlaবলা হয়
لَهُمُ
lahumuতাদের
ٱتَّبِعُواْ
ittabiʿū''তোমরা অনুসরণ করো
مَآ
māযা
أَنزَلَ
anzalaঅবতীর্ণ করেছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ''
قَالُواْ
qālūতারা বলে
بَلۡ
bal''বরং
نَتَّبِعُ
nattabiʿuআমরা অনুসরণ করব
مَآ
māতা
أَلۡفَيۡنَا
alfaynāআমরা পেয়েছি
عَلَيۡهِ
ʿalayhiযার উপর
ءَابَآءَنَآۚ
ābāanāআমাদের বাপ-দাদাদেরকে
أَوَلَوۡ
awalawযদিও কি
كَانَ
kānaছিল
ءَابَآؤُهُمۡ
ābāuhumবাপ দাদারা তাদের (এমন যে)
لَا
lāনা
يَعۡقِلُونَ
yaʿqilūnaতারা বুঝতো
شَيۡـٔٗا
shayanকিছুই
وَلَا
walāএবং না
يَهۡتَدُونَ
yahtadūnaতারা সৎ পথে চলত
١٧٠
যখন তাদেরকে বলা হয়, তোমরা ঐ জিনিসের অনুসরণ কর যা আল্লাহ নাযিল করেছেন, তখন তারা বলে, বরং আমরা তারই উপর চলব, যার উপর আমরা আমাদের বাপ-দাদাদের পেয়েছি, যদিও তাদের বাপ-দাদারা কিছুই বুঝত না এবং সঠিক পথে চলত না তবুও।
2:171
وَمَثَلُ
wamathaluএবং উপমা
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
كَفَرُواْ
kafarūঅস্বীকার করেছে
كَمَثَلِ
kamathaliএরূপ
ٱلَّذِي
alladhī(এক রাখাল) যে
يَنۡعِقُ
yanʿiqu(চিৎকার করে)ডাকে
بِمَا
bimāঐ বিষয় যা
لَا
lāনা
يَسۡمَعُ
yasmaʿuশুনে (তার পশু)
إِلَّا
illāএ ছাড়া
دُعَآءٗ
duʿāanহাঁকডাক
وَنِدَآءٗۚ
wanidāanও আওয়াজ
صُمُّۢ
ṣummunবধির
بُكۡمٌ
buk'munবোবা
عُمۡيٞ
ʿum'yunঅন্ধ
فَهُمۡ
fahumতারা তাই (কোনো কথাই)
لَا
lāনা
يَعۡقِلُونَ
yaʿqilūnaবুঝতে পারে
١٧١
এ কাফিরদের তুলনা সেই ব্যক্তির মত যে এমন কিছুকে ডাকে যা হাঁক-ডাক ছাড়া আর কিছুই শোনে না, বধির, মূক ও অন্ধ; কাজেই তারা বুঝবে না।
2:172
يَٰٓأَيُّهَا
yāayyuhāহে
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছ
كُلُواْ
kulūতোমরা খাও
مِن
minহতে
طَيِّبَٰتِ
ṭayyibātiপবিত্র জিনিসগুলো
مَا
māযা
رَزَقۡنَٰكُمۡ
razaqnākumতোমাদের জীবিকা দিয়েছি আমরা
وَٱشۡكُرُواْ
wa-ush'kurūও তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো
لِلَّهِ
lillahiআল্লাহর কাছে
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা হও (এমন যে)
إِيَّاهُ
iyyāhuশুধু তাকেই
تَعۡبُدُونَ
taʿbudūnaতোমরা ইবাদাত কর
١٧٢
হে মু’মিনগণ! আমার দেয়া পবিত্র বস্তুগুলো খেতে থাক এবং আল্লাহর উদ্দেশে শোকর করতে থাক, যদি তোমরা তাঁরই ‘ইবাদত করে থাক।
2:173
إِنَّمَا
innamāমূলতঃ
حَرَّمَ
ḥarrama(হারাম) করেছেন
عَلَيۡكُمُ
ʿalaykumuতোমাদের উপর
ٱلۡمَيۡتَةَ
l-maytataমৃত (জন্তু)
وَٱلدَّمَ
wal-damaও (প্রবাহিত) রক্ত
وَلَحۡمَ
walaḥmaমাংস
ٱلۡخِنزِيرِ
l-khinzīriশুকরের
وَمَآ
wamāএবং তা
أُهِلَّ
uhillaনাম নেয়া হয়েছে
بِهِۦ
bihiযার উপর
لِغَيۡرِ
lighayriছাড়া
ٱللَّهِۖ
l-lahiআল্লাহ (অন্য কারো)
فَمَنِ
famaniযে তবে
ٱضۡطُرَّ
uḍ'ṭurraনিরুপায় হয়ে যায়
غَيۡرَ
ghayraনা
بَاغٖ
bāghinবিদ্রোহী (হয়ে)
وَلَا
walāআর না
عَادٖ
ʿādinসীমালংঘনকারী
فَلَآ
falāনেই তবে
إِثۡمَ
ith'maকোনো পাপ
عَلَيۡهِۚ
ʿalayhiতার উপর
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
غَفُورٞ
ghafūrunবড় ক্ষমাশীল
رَّحِيمٌ
raḥīmunপরম দয়ালু
١٧٣
নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি হারাম করেছেন মৃত-জীব, রক্ত এবং শূকরের মাংস এবং সেই জন্তু যার প্রতি আল্লাহ ছাড়া অন্যের নাম নেয়া হয়েছে, তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে পড়ে কিন্তু সে নাফরমান ও সীমালঙ্ঘনকারী নয়, তার উপর কোন গুনাহ নেই, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
2:174
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
يَكۡتُمُونَ
yaktumūnaগোপন করে
مَآ
māযা
أَنزَلَ
anzalaঅবতীর্ণ করেছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
مِنَ
minaহতে
ٱلۡكِتَٰبِ
l-kitābiকিতাব
وَيَشۡتَرُونَ
wayashtarūnaও তারা কিনে(ক্রয়করে)
بِهِۦ
bihiবিনিময়ে
ثَمَنٗا
thamananমূল্য (অর্থাৎ স্বার্থ)
قَلِيلًا
qalīlanঅতি নগণ্য
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
مَا
māনা
يَأۡكُلُونَ
yakulūnaতারা খায়
فِي
fīমধ্যে
بُطُونِهِمۡ
buṭūnihimতাদের পেটের
إِلَّا
illāএছাড়া
ٱلنَّارَ
l-nāraআগুন
وَلَا
walāএবং না
يُكَلِّمُهُمُ
yukallimuhumuতাদের সাথে কথা বলবেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
يَوۡمَ
yawmaদিনে
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiকিয়ামাতের
وَلَا
walāএবং না
يُزَكِّيهِمۡ
yuzakkīhimতাদেরকে পরিশুদ্ধ করবেন
وَلَهُمۡ
walahumও তাদের জন্যে(রয়েছে)
عَذَابٌ
ʿadhābunশাস্তি
أَلِيمٌ
alīmunনিদারুণ
١٧٤
কিতাব হতে আল্লাহ যা নাযিল করেছেন, যারা এটা গোপন করে এবং এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, এরা নিজেদের পেটে একমাত্র আগুন ভক্ষণ করে, ওদের সাথে আল্লাহ ক্বিয়ামাতের দিন কথা বলবেন না এবং ওদেরকে পবিত্রও করবেন না; এবং ওদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি।
2:175
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
ٱلَّذِينَ
alladhīna(তারাই) যারা
ٱشۡتَرَوُاْ
ish'tarawūকিনেছে
ٱلضَّلَٰلَةَ
l-ḍalālataভ্রান্তপথ
بِٱلۡهُدَىٰ
bil-hudāসঠিকপথের পরিবর্তে
وَٱلۡعَذَابَ
wal-ʿadhābaএবং শাস্তি
بِٱلۡمَغۡفِرَةِۚ
bil-maghfiratiক্ষমার পরিবর্তে
فَمَآ
famāঅতঃপর কতই না
أَصۡبَرَهُمۡ
aṣbarahumধৈর্যশীল
عَلَى
ʿalāউপর
ٱلنَّارِ
l-nāriআগুনের
١٧٥
এরা এমন লোক, যারা হিদায়াতের বিনিময়ে গোমরাহী এবং ক্ষমার বিনিময়ে শাস্তি ক্রয় করেছে, তারা আগুন সহ্য করতে কতই না ধৈর্যশীল!
2:176
ذَٰلِكَ
dhālikaএটা
بِأَنَّ
bi-annaএজন্য যে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
نَزَّلَ
nazzalaঅবতীর্ণ করেছেন
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
بِٱلۡحَقِّۗ
bil-ḥaqiসত্য সহকারে
وَإِنَّ
wa-innaএবং নিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
ٱخۡتَلَفُواْ
ikh'talafūমতভেদ করেছে
فِي
fīমধ্যে
ٱلۡكِتَٰبِ
l-kitābiকিতাবের
لَفِي
lafīঅবশ্যই মধ্যে(আছে)
شِقَاقِۭ
shiqāqinবিশুদ্ধতার
بَعِيدٖ
baʿīdin(প্রকৃত সত্য হতে) বহুদূরে
١٧٦
(তাদের প্রতি শাস্তির হুকুম দেয়া হয়েছে) এজন্য যে, আল্লাহ্ই কিতাবকে সত্যরূপে নাযিল করেছেন আর যারা কিতাব সম্বন্ধে মতভেদ করেছে তারা চরম মতভেদে পড়ে আছে।
2:177
۞ لَّيۡسَ
laysaনেই
ٱلۡبِرَّ
l-biraপূণ্য
أَن
anযে
تُوَلُّواْ
tuwallūতোমরাও ফেরাবে
وُجُوهَكُمۡ
wujūhakumতোমাদের মুখ
قِبَلَ
qibalaদিকে
ٱلۡمَشۡرِقِ
l-mashriqiপূর্ব
وَٱلۡمَغۡرِبِ
wal-maghribiঅথবা পশ্চিমে
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
ٱلۡبِرَّ
l-biraপূণ্য (হল)
مَنۡ
manযে কেউ
ءَامَنَ
āmanaঈমান আনল
بِٱللَّهِ
bil-lahiআল্লাহর প্রতি
وَٱلۡيَوۡمِ
wal-yawmiও দিনের
ٱلۡأٓخِرِ
l-ākhiriআখিরাতের
وَٱلۡمَلَٰٓئِكَةِ
wal-malāikatiও ফেরেশতাদের
وَٱلۡكِتَٰبِ
wal-kitābiও কিতাবের
وَٱلنَّبِيِّـۧنَ
wal-nabiyīnaও নবীদের (প্রতি)
وَءَاتَى
waātāএবং দান করল
ٱلۡمَالَ
l-mālaসম্পদ
عَلَىٰ
ʿalāকারণে
حُبِّهِۦ
ḥubbihiতাঁরই ভালবাসার
ذَوِي
dhawīসম্পন্ন
ٱلۡقُرۡبَىٰ
l-qur'bāনিকট আত্নীয়স্বজনদেরকে
وَٱلۡيَتَٰمَىٰ
wal-yatāmāও ইয়াতিমদেরকে
وَٱلۡمَسَٰكِينَ
wal-masākīnaও অভাবগ্রস্ত
وَٱبۡنَ
wa-ib'na(এবং পুত্র)
ٱلسَّبِيلِ
l-sabīliও পথিকদেরকে
وَٱلسَّآئِلِينَ
wal-sāilīnaও সাহায্যপ্রার্থীদেরকে
وَفِي
wafīএবং জন্যে
ٱلرِّقَابِ
l-riqābiদাসমুক্তির
وَأَقَامَ
wa-aqāmaএবং প্রতিষ্ঠা করে
ٱلصَّلَوٰةَ
l-ṣalataসলাত
وَءَاتَى
waātāও প্রদান করে
ٱلزَّكَوٰةَ
l-zakataযাকাত
وَٱلۡمُوفُونَ
wal-mūfūnaএবং পূর্ণকারী
بِعَهۡدِهِمۡ
biʿahdihimতাদের প্রতিশ্রুতি
إِذَا
idhāযখন
عَٰهَدُواْۖ
ʿāhadūপ্রতিশ্রুতিকরে তারা
وَٱلصَّٰبِرِينَ
wal-ṣābirīnaএবং ধৈর্যধারণকারী
فِي
fīমধ্যে
ٱلۡبَأۡسَآءِ
l-basāiঅর্থসংকটের
وَٱلضَّرَّآءِ
wal-ḍarāiও রোগব্যাধিতে
وَحِينَ
waḥīnaও সময়ে
ٱلۡبَأۡسِۗ
l-basiসংগ্রাম সংকটে
أُوْلَٰٓئِكَ
ulāikaতারা ঐসব লোক
ٱلَّذِينَ
alladhīnaযারা
صَدَقُواْۖ
ṣadaqūসত্যঅবলম্বন করেছে (ঈমানের দাবীতে)
وَأُوْلَٰٓئِكَ
wa-ulāikaএবং ঐসব লোক
هُمُ
humuতারাই
ٱلۡمُتَّقُونَ
l-mutaqūnaমুত্তাকী
١٧٧
তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে কর কিংবা পশ্চিম দিকে এতে কোন কল্যাণ নেই বরং কল্যাণ আছে এতে যে, কোন ব্যক্তি ঈমান আনবে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ ও নাবীগণের প্রতি এবং আল্লাহর ভালবাসার্থে ধন-সম্পদ আত্মীয়-স্বজন, ইয়াতীম-মিসকীন, মুসাফির ও যাচ্ঞাকারীদের এবং দাসত্বজীবন হতে নিস্কৃতি দিতে দান করবে এবং নামায কায়িম করবে ও যাকাত দিতে থাকবে, ওয়া‘দা করার পর স্বীয় ওয়া‘দা পূর্ণ করবে এবং অভাবে, দুঃখ-ক্লেশে ও সংকটে ধৈর্য ধারণ করবে, এ লোকেরাই সত্যপরায়ণ আর এ লোকেরাই মুত্তাকী।
2:178
يَٰٓأَيُّهَا
yāayyuhāহে
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছ
كُتِبَ
kutibaফরজ করা হয়েছে
عَلَيۡكُمُ
ʿalaykumuতোমাদের উপর
ٱلۡقِصَاصُ
l-qiṣāṣuকিসাস(বদলা)
فِي
fīব্যাপারে
ٱلۡقَتۡلَىۖ
l-qatlā(অন্যায়) হত্যার
ٱلۡحُرُّ
l-ḥuruস্বাধীন ব্যাক্তি
بِٱلۡحُرِّ
bil-ḥuriস্বাধীন ব্যাক্তির পরিবর্তে
وَٱلۡعَبۡدُ
wal-ʿabduও ক্রীতদাস
بِٱلۡعَبۡدِ
bil-ʿabdiক্রীতদাসের পরিবর্তে
وَٱلۡأُنثَىٰ
wal-unthāএবং মহিলা
بِٱلۡأُنثَىٰۚ
bil-unthāমহিলার পরিবর্তে
فَمَنۡ
famanঅতঃপর তার (ক্ষেত্রে)
عُفِيَ
ʿufiyaক্ষমা করে দেয়া হয়
لَهُۥ
lahuতার জন্য
مِنۡ
minপক্ষ হতে
أَخِيهِ
akhīhiতার ভাইয়ের
شَيۡءٞ
shayonকোনো কিছু
فَٱتِّبَاعُۢ
fa-ittibāʿunতবে অনুসরণ করা
بِٱلۡمَعۡرُوفِ
bil-maʿrūfiসদয়ভাবে
وَأَدَآءٌ
wa-adāonএবং (রক্তপণ) আদায় করা
إِلَيۡهِ
ilayhiতার কাছে
بِإِحۡسَٰنٖۗ
bi-iḥ'sāninনিষ্ঠার সাথে (অপরিহার্য হবে)
ذَٰلِكَ
dhālikaএটা
تَخۡفِيفٞ
takhfīfunলাঘব
مِّن
minপক্ষ থেকে
رَّبِّكُمۡ
rabbikumতোমাদের রবের
وَرَحۡمَةٞۗ
waraḥmatunএবং রহমত(দয়া)
فَمَنِ
famaniযে অতঃপর
ٱعۡتَدَىٰ
iʿ'tadāসীমালংঘন করবে
بَعۡدَ
baʿdaপর
ذَٰلِكَ
dhālikaএর
فَلَهُۥ
falahuতার জন্যে(আছে)
عَذَابٌ
ʿadhābunশাস্তি
أَلِيمٞ
alīmunঅতি কষ্টদায়ক
١٧٨
হে মু’মিনগণ! তোমাদের প্রতি নিহতদের কিসাস সম্পর্কে আদেশ দেয়া যাচ্ছে, স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন, গোলামের বদলে গোলাম এবং স্ত্রীলোকের বদলে স্ত্রীলোক, অতঃপর যাকে তার ভাইয়ের পক্ষ হতে কিছু অংশ মাফ ক’রে দেয়া হয়, সে অবস্থায় যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সঙ্গে তার দেয় আদায় করা বিধেয়, এটা তোমাদের প্রভুর পক্ষ হতে ভার লাঘব ও অনুগ্রহ, এরপর যে কেউ বাড়াবাড়ি করবে, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।
2:179
وَلَكُمۡ
walakumএবং তোমাদের জন্যে(রয়েছে)
فِي
fīমধ্যে
ٱلۡقِصَاصِ
l-qiṣāṣiকিসাসের(বদলার)
حَيَوٰةٞ
ḥayatunজীবন
يَٰٓأُوْلِي
yāulīহে লোকেরা
ٱلۡأَلۡبَٰبِ
l-albābiবোধ(সম্পন্ন)
لَعَلَّكُمۡ
laʿallakumআশা করা যায়
تَتَّقُونَ
tattaqūnaতোমরা সাবধান হয়ে চলবে
١٧٩
কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে, যাতে হে জ্ঞানী সমাজ! (হত্যানুষ্ঠান হতে) তোমরা নিবৃত্ত থাক।
2:180
كُتِبَ
kutibaফরজ করা হয়েছে
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
إِذَا
idhāযখন
حَضَرَ
ḥaḍaraউপস্থিত হয়
أَحَدَكُمُ
aḥadakumuতোমাদের কারও
ٱلۡمَوۡتُ
l-mawtuমৃত্যু
إِن
inযদি
تَرَكَ
tarakaসে ছেড়ে যায়
خَيۡرًا
khayranধনসম্পত্তি
ٱلۡوَصِيَّةُ
l-waṣiyatuওসীয়ত করা(জোর নির্দেশ)
لِلۡوَٰلِدَيۡنِ
lil'wālidayniপিতা-মাতার জন্য
وَٱلۡأَقۡرَبِينَ
wal-aqrabīnaও আত্নীয়-স্বজনদের (জন্যে)
بِٱلۡمَعۡرُوفِۖ
bil-maʿrūfiন্যায় অনুযায়ী
حَقًّا
ḥaqqanএকটি অধিকার
عَلَى
ʿalāউপর
ٱلۡمُتَّقِينَ
l-mutaqīnaমুত্তাকীদের
١٨٠
তোমাদেরকে নির্দেশ দেয়া যাচ্ছে যে, যখন তোমাদের কারও সামনে মৃত্যু উপস্থিত হয় এবং সেই ব্যক্তি কিছু সম্পত্তি ছেড়ে যায়, তবে সে ব্যক্তি যেন সঙ্গতভাবে ওয়াসীয়াত করে যায় পিতা-মাতা ও নিকট সম্পর্কীয়দের জন্য, মুত্তাকীদের জন্য এটা একটা কর্তব্য।
2:181
فَمَنۢ
famanযে অতঃপর
بَدَّلَهُۥ
baddalahuতা পরিবর্তন করে
بَعۡدَ مَا
baʿdamāএরপরেও যা
سَمِعَهُۥ
samiʿahuতা শুনেছে
فَإِنَّمَآ
fa-innamāমূলতঃ তবে
إِثۡمُهُۥ
ith'muhuতার গুনাহ
عَلَى
ʿalāউপর
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
يُبَدِّلُونَهُۥٓۚ
yubaddilūnahuতা পরিবর্তন করেছে
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
al-lahaআল্লাহ
سَمِيعٌ
sami'unসবকিছু শুনেন
عَلِيمٞ
alimunসবকিছু জানেন
١٨١
অতঃপর যে ব্যক্তি তা শুনে নেয়ার পর ওয়াসীয়াতের পরিবর্তন ঘটাবে, তবে তার গুনাহ সেই লোকদেরই প্রতি যারা তার পরিবর্তন ঘটাবে, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
2:182
فَمَنۡ
famanযে তবে
خَافَ
khāfaভয় করে
مِن
minহতে
مُّوصٖ
mūṣinওসীয়তকারী
جَنَفًا
janafanপক্ষপাতিত্বের
أَوۡ
awবা
إِثۡمٗا
ith'manঅন্যায়ের
فَأَصۡلَحَ
fa-aṣlaḥaতারপর সে মীমাংসা করে দেবে
بَيۡنَهُمۡ
baynahumতাদের মাঝে
فَلَآ
falāতবে নেই
إِثۡمَ
ith'maকোনো গোনাহ
عَلَيۡهِۚ
ʿalayhiতার উপর
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
غَفُورٞ
ghafūrunক্ষমাশীল
رَّحِيمٞ
raḥīmunপরমদয়ালু
١٨٢
যে ব্যক্তি ওয়াসীয়াতকারীর পক্ষ হতে পক্ষপাতিত্বের ভয় করে কিংবা অন্যায়ের আশঙ্কা করে, অতঃপর সে যদি তাদের মধ্যে মিটমাট করে দেয়, তবে তার কোনই গুনাহ নেই, নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।
2:183
يَٰٓأَيُّهَا
yāayyuhāহে
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
كُتِبَ
kutibaফরজ করা হয়েছে
عَلَيۡكُمُ
ʿalaykumuতোমাদের উপর
ٱلصِّيَامُ
l-ṣiyāmuরোযা(সাওম)
كَمَا
kamāযেমন
كُتِبَ
kutibaফরজ করা হয়েছিল
عَلَى
ʿalāউপর
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
مِن
minথেকে
قَبۡلِكُمۡ
qablikumতোমাদের পূর্বে (ছিলো)
لَعَلَّكُمۡ
laʿallakumআশা করা যায়
تَتَّقُونَ
tattaqūnaতোমরা তাকওয়া অবলম্বন করবে
١٨٣
হে ঈমানদারগণ! তোমাদের প্রতি রোযা ফরয করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকেদের প্রতি ফরয করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকী হতে পার।
2:184
أَيَّامٗا
ayyāmanদিনগুলোতে
مَّعۡدُودَٰتٖۚ
maʿdūdātinনির্দিষ্ট সংখ্যক
فَمَن
famanযে অতঃপর
كَانَ
kānaহবে
مِنكُم
minkumতোমাদের মধ্যে
مَّرِيضًا
marīḍanঅসুস্থ
أَوۡ
awঅথবা
عَلَىٰ
ʿalāমধ্যে
سَفَرٖ
safarinসফরের
فَعِدَّةٞ
faʿiddatunসংখ্যা (পূরণ করবে)
مِّنۡ
minথেকে
أَيَّامٍ
ayyāminদিনগুলো
أُخَرَۚ
ukharaঅন্যান্য
وَعَلَى
waʿalāএবং উপর
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
يُطِيقُونَهُۥ
yuṭīqūnahuতার সামর্থ্য রাখে (কিন্তু রাখবে না)
فِدۡيَةٞ
fid'yatunবিনিময় দিবে
طَعَامُ
ṭaʿāmuখাদ্য দান করে
مِسۡكِينٖۖ
mis'kīninএক অভাবগ্রস্তকে
فَمَن
famanযে অতঃপর
تَطَوَّعَ
taṭawwaʿaস্বেচ্ছায় করে (অতিরিক্ত)
خَيۡرٗا
khayranকোনো কল্যাণ
فَهُوَ
fahuwaতাহলে তা
خَيۡرٞ
khayrunউত্তম
لَّهُۥۚ
lahuতার জন্যে
وَأَن
wa-anকিন্তু যে
تَصُومُواْ
taṣūmūতোমাদের রোজা(সাওম) রাখবে
خَيۡرٞ
khayrunউত্তম
لَّكُمۡ
lakumতোমাদের জন্যে
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা
تَعۡلَمُونَ
taʿlamūnaজানতে
١٨٤
(রোযা) নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য, অতঃপর তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মুসাফির সে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নেবে এবং শক্তিহীনদের উপর কর্তব্য হচ্ছে ফিদইয়া প্রদান করা, এটা একজন মিসকীনকে অন্নদান করা এবং যে ব্যক্তি নিজের খুশীতে সৎ কাজ করতে ইচ্ছুক, তার পক্ষে তা আরও উত্তম আর সে অবস্থায় রোযা পালন করাই তোমাদের পক্ষে উত্তম, যদি তোমরা বুঝ।
2:185
شَهۡرُ
shahruমাস
رَمَضَانَ
ramaḍānaরমাদান
ٱلَّذِيٓ
alladhīযা
أُنزِلَ
unzilaঅবতীর্ণ করা হয়েছে
فِيهِ
fīhiতার মধ্যে
ٱلۡقُرۡءَانُ
l-qur'ānuকুরআন (যা)
هُدٗى
hudanসঠিক পথ নির্দেশনা
لِّلنَّاسِ
lilnnāsiমানুষের জন্য
وَبَيِّنَٰتٖ
wabayyinātinএবং সুস্পষ্ট নিদর্শন
مِّنَ
minaথেকে
ٱلۡهُدَىٰ
l-hudāসঠিক পথের
وَٱلۡفُرۡقَانِۚ
wal-fur'qāniএবং ন্যায় ও বাতিলের পার্থক্যকারী
فَمَن
famanসুতরাং যে কেউ
شَهِدَ
shahidaপাবে
مِنكُمُ
minkumuতোমাদের মধ্যে
ٱلشَّهۡرَ
l-shahraএ মাস
فَلۡيَصُمۡهُۖ
falyaṣum'huতাতে সে রোজা(সাওম) রাখে যেন
وَمَن
wamanএবং যে
كَانَ
kānaহবে
مَرِيضًا
marīḍanঅসুস্থ
أَوۡ
awঅথবা
عَلَىٰ
ʿalāমধ্যে
سَفَرٖ
safarinসফরের (থাকবে)
فَعِدَّةٞ
faʿiddatunতবে সংখ্যা (পূর্ণ করবে)
مِّنۡ
minথেকে
أَيَّامٍ
ayyāminদিনগুলো
أُخَرَۗ
ukharaঅন্যান্য
يُرِيدُ
yurīduচান
ٱللَّهُ
l-lahuআল্লাহ
بِكُمُ
bikumuতোমাদের জন্য
ٱلۡيُسۡرَ
l-yus'raসহজতা
وَلَا
walāএবং না
يُرِيدُ
yurīduতিনি চান
بِكُمُ
bikumuতোমাদের জন্য
ٱلۡعُسۡرَ
l-ʿus'raকঠোরতা
وَلِتُكۡمِلُواْ
walituk'milūএবং তোমরা পূর্ণ কর যেন
ٱلۡعِدَّةَ
l-ʿidataসংখ্যা
وَلِتُكَبِّرُواْ
walitukabbirūএবং তোমরা যেন মহিমা প্রকাশ কর
ٱللَّهَ
l-lahaআল্লাহর
عَلَىٰ
ʿalāজন্য
مَا
māযে
هَدَىٰكُمۡ
hadākumতিনি তোমাদের পথ দেখিয়েছেন
وَلَعَلَّكُمۡ
walaʿallakumএবং আশা করা যায়
تَشۡكُرُونَ
tashkurūnaতোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে
١٨٥
রমাযান মাস- যার মধ্যে কুরআন নাযিল করা হয়েছে লোকেদের পথ প্রদর্শক এবং হিদায়াতের সুস্পষ্ট বর্ণনারূপে এবং সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে, কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে রোযা পালন করে আর যে পীড়িত কিংবা সফরে আছে, সে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে, আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান, যা কষ্টদায়ক তা চান না যেন তোমরা মেয়াদ পূর্ণ করতে পার, আর তোমাদেরকে সৎপথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মাহাত্ম্য ঘোষণা কর, আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পার।
2:186
وَإِذَا
wa-idhāএবং যখন
سَأَلَكَ
sa-alakaতোমাকে প্রশ্ন করে
عِبَادِي
ʿibādīআমার বান্দারা
عَنِّي
ʿannīআমার সম্পর্কে
فَإِنِّي
fa-innīতখন (বল) আমি নিশ্চয়ই
قَرِيبٌۖ
qarībunনিকটেই
أُجِيبُ
ujībuআমি সাড়া দিই
دَعۡوَةَ
daʿwataডাকে
ٱلدَّاعِ
l-dāʿiপ্রার্থনাকারীর
إِذَا
idhāযখন
دَعَانِۖ
daʿāniআমাকে ডাকে
فَلۡيَسۡتَجِيبُواْ
falyastajībūঅতএব তারাও সাড়া দিক
لِي
līআমার
وَلۡيُؤۡمِنُواْ
walyu'minūএবং তারা ঈমান আনুক
بِي
bīআমার উপর
لَعَلَّهُمۡ
laʿallahumহয়ত তারা
يَرۡشُدُونَ
yarshudūnaসত্যের সন্ধান পাবে
١٨٦
যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞেস করে, আমি তো (তাদের) নিকটেই, আহবানকারী যখন আমাকে আহবান করে আমি তার আহবানে সাড়া দেই; সুতরাং তাদের উচিত আমার নির্দেশ মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সরলপথ প্রাপ্ত হয়।
2:187
أُحِلَّ
uḥilla(হালাল) করা হয়েছে
لَكُمۡ
lakumতোমাদের জন্যে
لَيۡلَةَ
laylataরাতে
ٱلصِّيَامِ
l-ṣiyāmiসাওমের
ٱلرَّفَثُ
l-rafathuস্ত্রী সহবাস
إِلَىٰ
ilāসাথে
نِسَآئِكُمۡۚ
nisāikumতোমাদের স্ত্রীদের
هُنَّ
hunnaতারা
لِبَاسٞ
libāsunপোশাক
لَّكُمۡ
lakumতোমাদের জন্যে
وَأَنتُمۡ
wa-antumও তোমরা
لِبَاسٞ
libāsunপোশাক
لَّهُنَّۗ
lahunnaতাদের জন্যে
عَلِمَ
ʿalimaজেনেছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
أَنَّكُمۡ
annakumতোমরা যে
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে
تَخۡتَانُونَ
takhtānūnaপ্রতারণা করতে
أَنفُسَكُمۡ
anfusakumতোমাদের নিজেদের (সাথে)
فَتَابَ
fatābaতওবা গ্রহণ করলেন
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
وَعَفَا
waʿafāএবং ক্ষমা করলেন
عَنكُمۡۖ
ʿankumতোমাদের
فَٱلۡـَٰٔنَ
fal-ānaঅতএব এখন
بَٰشِرُوهُنَّ
bāshirūhunnaতাদের সাথে তোমরা সহবাস করো
وَٱبۡتَغُواْ
wa-ib'taghūএবং তোমরা সন্ধান করো
مَا
māযা
كَتَبَ
katabaলিখে দিয়েছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
لَكُمۡۚ
lakumতোমাদের জন্য
وَكُلُواْ
wakulūও তোমরা খাও
وَٱشۡرَبُواْ
wa-ish'rabūও তোমরা পান করো
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
يَتَبَيَّنَ
yatabayyanaস্পষ্ট হয়ে যায়
لَكُمُ
lakumuতোমাদের কাছে
ٱلۡخَيۡطُ
l-khayṭuরেখা
ٱلۡأَبۡيَضُ
l-abyaḍuসাদা (অর্থাৎ সুবেহ সাদেক)
مِنَ
minaহতে
ٱلۡخَيۡطِ
l-khayṭiরেখা
ٱلۡأَسۡوَدِ
l-aswadiকাল (অর্থাৎ রাতের অন্ধকার)
مِنَ
minaথেকে
ٱلۡفَجۡرِۖ
l-fajriফজরে
ثُمَّ
thummaএরপর
أَتِمُّواْ
atimmūতোমরা পূর্ণ করো
ٱلصِّيَامَ
l-ṣiyāmaসাওম
إِلَى
ilāপর্যন্ত
ٱلَّيۡلِۚ
al-layliরাত্র (অর্থাৎ সূর্যাস্ত)
وَلَا
walāএবং না
تُبَٰشِرُوهُنَّ
tubāshirūhunnaতাদের সাথে তোমরা সহবাস কর
وَأَنتُمۡ
wa-antumএমতাবস্থায় তোমরা
عَٰكِفُونَ
ʿākifūnaএতিকাফরত
فِي
fīমধ্যে
ٱلۡمَسَٰجِدِۗ
l-masājidiমসজিদের
تِلۡكَ
til'kaএই
حُدُودُ
ḥudūduসীমাসমূহ
ٱللَّهِ
l-lahiআল্লাহর
فَلَا
falāনা তাই
تَقۡرَبُوهَاۗ
taqrabūhāতার নিকটে যাবে তোমরা
كَذَٰلِكَ
kadhālikaএভাবে
يُبَيِّنُ
yubayyinuস্পষ্ট বর্ণনা করেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
ءَايَٰتِهِۦ
āyātihiতার নিদর্শনগুলো
لِلنَّاسِ
lilnnāsiমানুষের জন্যে
لَعَلَّهُمۡ
laʿallahumআশা করা যায় তারা
يَتَّقُونَ
yattaqūnaতাকওয়া অবলম্বন করবে
١٨٧
তোমাদের জন্য রমাযানের রাতে তোমাদের বিবিগণের নিকট গমন করা জায়িয করা হয়েছে, তারা তোমাদের আচ্ছাদন আর তোমরা তাদের আচ্ছাদন। আল্লাহ জানতেন যে, তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছিলে। সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদের অব্যাহতি দিলেন। অতএব, এখন থেকে তোমরা তাদের সঙ্গে সহবাস করতে পার এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু বিধিবদ্ধ করেছেন তা লাভ কর এবং তোমরা আহার ও পান করতে থাক যে পর্যন্ত তোমাদের জন্য কালো রেখা হতে ঊষাকালের সাদা রেখা প্রকাশ না পায়। তৎপর রাতের আগমন পর্যন্ত রোযা পূর্ণ কর, আর মাসজিদে ই’তিকাফ অবস্থায় তাদের সাথে সহবাস করো না। এসব আল্লাহর আইন, কাজেই এগুলোর নিকটবর্তী হয়ো না। আল্লাহ মানবজাতির জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন, যাতে তারা মুত্তাকী হতে পারে।
2:188
وَلَا
walāএবং না
تَأۡكُلُوٓاْ
takulūতোমরা খেয়ো
أَمۡوَٰلَكُم
amwālakumধন-সম্পদসমূহকে
بَيۡنَكُم
baynakumতোমাদের পরস্পরের
بِٱلۡبَٰطِلِ
bil-bāṭiliঅন্যায়ভাবে
وَتُدۡلُواْ
watud'lūতোমরা (না) পেশ কর
بِهَآ
bihāতা নিয়ে
إِلَى
ilāকাছে
ٱلۡحُكَّامِ
l-ḥukāmiবিচারকদের
لِتَأۡكُلُواْ
litakulūতোমরা খেতে পার যেন
فَرِيقٗا
farīqanকিয়দংশ
مِّنۡ
minহতে
أَمۡوَٰلِ
amwāliধন-সম্পদের
ٱلنَّاسِ
l-nāsiমানুষের
بِٱلۡإِثۡمِ
bil-ith'miঅন্যায়ভাবে
وَأَنتُمۡ
wa-antumএমতাবস্থায় তোমরা
تَعۡلَمُونَ
taʿlamūnaজান
١٨٨
আর তোমরা অন্যায়ভাবে পরস্পরের মাল গ্রাস করো না এবং জানা সত্ত্বেও অসৎ উপায়ে লোকের মাল গ্রাস করার উদ্দেশে তা বিচারকের নিকট নিয়ে যেও না।
2:189
۞ يَسۡـَٔلُونَكَ
yasalūnakaতোমাকে তারা জিজ্ঞেস করে
عَنِ
ʿaniসম্বন্ধে
ٱلۡأَهِلَّةِۖ
l-ahilatiনতুন চাঁদ
قُلۡ
qulতুমি বলো
هِيَ
hiya''তা
مَوَٰقِيتُ
mawāqītuসময় (তারিখ) নির্দেশক
لِلنَّاسِ
lilnnāsiমানুষের জন্য
وَٱلۡحَجِّۗ
wal-ḥajiও হজ্জের
وَلَيۡسَ
walaysaএবং নেই
ٱلۡبِرُّ
l-biruপূণ্য
بِأَن
bi-anযে এতে
تَأۡتُواْ
tatūতোমরা আস
ٱلۡبُيُوتَ
l-buyūtaঘরগুলোতে
مِن
minহতে
ظُهُورِهَا
ẓuhūrihāতার পিছন দিক
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
ٱلۡبِرَّ
l-biraপূণ্য
مَنِ
maniযে কেউ
ٱتَّقَىٰۗ
ittaqāতাকওয়া অবলম্বন করবে
وَأۡتُواْ
watūএবং তোমরা আসো
ٱلۡبُيُوتَ
l-buyūtaঘরগুলোতে
مِنۡ
minদিয়ে
أَبۡوَٰبِهَاۚ
abwābihāতার সম্মুখ দরজাগুলো
وَٱتَّقُواْ
wa-ittaqūএবং তোমরা ভয় করো
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
لَعَلَّكُمۡ
laʿallakumআশা করা যায়
تُفۡلِحُونَ
tuf'liḥūnaতোমরা সফল হবে
١٨٩
লোকেরা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করছে। বল, তা মানুষের ও হাজ্জের জন্য সময় নির্ধারক। তোমরা যে গৃহের পেছন দিক দিয়ে প্রবেশ কর, তাতে কোন পুণ্য নেই, বরং পুণ্য আছে কেউ তাকওয়া অবলম্বন করলে, কাজেই তোমরা (সদর) দরজাগুলো দিয়ে গৃহে প্রবেশ কর এবং আল্লাহ্কে ভয় করতে থাক, যাতে তোমরা সফলকাম হতে পার।
2:190
وَقَٰتِلُواْ
waqātilūএবং তোমরা যুদ্ধ করো
فِي
fīমধ্যে
سَبِيلِ
sabīliপথের
ٱللَّهِ
l-lahiআল্লাহর
ٱلَّذِينَ
alladhīna(তাদের সাথে) যারা
يُقَٰتِلُونَكُمۡ
yuqātilūnakumতোমাদের সাথে যুদ্ধ করে
وَلَا
walāকিন্তু না
تَعۡتَدُوٓاْۚ
taʿtadūতোমরা সীমালংঘন করো
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
لَا
lāনা
يُحِبُّ
yuḥibbuভালবাসেন
ٱلۡمُعۡتَدِينَ
l-muʿ'tadīnaসীমালংঘনকারীদেরকে
١٩٠
তোমরা আল্লাহর পথে সেই লোকেদের বিরুদ্ধে যুদ্ধ কর, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু সীমা অতিক্রম করো না। আল্লাহ নিশ্চয়ই সীমা অতিক্রমকারীকে ভালবাসেন না।
2:191
وَٱقۡتُلُوهُمۡ
wa-uq'tulūhumএবং তাদেরকে হত্যা করো
حَيۡثُ
ḥaythuযেখানেই
ثَقِفۡتُمُوهُمۡ
thaqif'tumūhumতাদেরকে তোমরা পাও
وَأَخۡرِجُوهُم
wa-akhrijūhumও তাদেরকে বের করে দাও
مِّنۡ
minথেকে
حَيۡثُ
ḥaythuযেখান
أَخۡرَجُوكُمۡۚ
akhrajūkumতোমাদের বের করেছে তারা
وَٱلۡفِتۡنَةُ
wal-fit'natuএবং বিপর্যয়
أَشَدُّ
ashadduগুরুতর
مِنَ
minaচেয়ে
ٱلۡقَتۡلِۚ
l-qatliহত্যার
وَلَا
walāএবং না
تُقَٰتِلُوهُمۡ
tuqātilūhumতাদের সাথে যুদ্ধ কর
عِندَ
ʿindaকাছে
ٱلۡمَسۡجِدِ
l-masjidiমসজিদে
ٱلۡحَرَامِ
l-ḥarāmiহারামের
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
يُقَٰتِلُوكُمۡ
yuqātilūkumতোমাদের সাথে যুদ্ধ করে তারা
فِيهِۖ
fīhiতার মধ্যে
فَإِن
fa-inতবে যদি
قَٰتَلُوكُمۡ
qātalūkumতোমাদের সাথে যুদ্ধ করে তারা
فَٱقۡتُلُوهُمۡۗ
fa-uq'tulūhumতাহলে তোমরা হত্যা করো
كَذَٰلِكَ
kadhālikaএরূপই
جَزَآءُ
jazāuশাস্তি
ٱلۡكَٰفِرِينَ
l-kāfirīnaকাফেরদের
١٩١
তাদেরকে যেখানেই পাও হত্যা কর এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। বস্তুতঃ ফিতনা হত্যার চেয়েও গুরুতর। তোমরা মাসজিদে হারামের নিকট তাদের সাথে যুদ্ধ করো না, যে পর্যন্ত তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ না করে, কিন্তু যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে, তবে তোমরাও তাদের হত্যা কর, এটাই কাফিরদের প্রতিদান।
2:192
فَإِنِ
fa-iniঅতঃপর যদি
ٱنتَهَوۡاْ
intahawতারা বিরত হয়
فَإِنَّ
fa-innaতবে নিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
غَفُورٞ
ghafūrunক্ষমাশীল
رَّحِيمٞ
raḥīmunপরম দয়ালু
١٩٢
অতঃপর যদি তারা বিরত হয়, তবে আল্লাহ ক্ষমাশীল, বড়ই দয়ালু।
2:193
وَقَٰتِلُوهُمۡ
waqātilūhumএবং তোমরা যুদ্ধ করতে থাকো তাদেরকে
حَتَّىٰ
ḥattāযতক্ষণ
لَا
lāনা
تَكُونَ
takūnaথাকে
فِتۡنَةٞ
fit'natunবিপর্যয়
وَيَكُونَ
wayakūnaও হয়
ٱلدِّينُ
l-dīnuদ্বীন
لِلَّهِۖ
lillahiআল্লাহর জন্যে (নির্দিষ্ট)
فَإِنِ
fa-iniযদি অতঃপর
ٱنتَهَوۡاْ
intahawতারা বিরত হয়
فَلَا
falāনেই তবে
عُدۡوَٰنَ
ʿud'wānaআক্রমণের (সুযোগ)
إِلَّا
illāছাড়া
عَلَى
ʿalāউপর
ٱلظَّٰلِمِينَ
l-ẓālimīnaসীমালঙ্ঘনকারীদের
١٩٣
ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত এবং দীন আল্লাহর জন্য নির্ধারিত না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ কর, অতঃপর যদি তারা বিরত হয় তবে যালিমদের উপরে ছাড়া কোনও প্রকারের কঠোরতা অবলম্বন জায়িয হবে না।
2:194
ٱلشَّهۡرُ
al-shahruমাস
ٱلۡحَرَامُ
l-ḥarāmuপবিত্র
بِٱلشَّهۡرِ
bil-shahriমাস বিনিময়ে
ٱلۡحَرَامِ
l-ḥarāmiপবিত্র
وَٱلۡحُرُمَٰتُ
wal-ḥurumātuএবং সমস্ত পবিত্র বিষয় (লংঘনের)
قِصَاصٞۚ
qiṣāṣunবদলা (রয়েছে)
فَمَنِ
famaniযে তাই
ٱعۡتَدَىٰ
iʿ'tadāবাড়াবাড়ি করবে
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
فَٱعۡتَدُواْ
fa-iʿ'tadūতোমরাও তখন বাড়াবাড়ির বদলা নাও
عَلَيۡهِ
ʿalayhiতার উপর
بِمِثۡلِ
bimith'liঅনুরূপ
مَا
māযেমন
ٱعۡتَدَىٰ
iʿ'tadāবাড়াবাড়ি করেছে
عَلَيۡكُمۡۚ
ʿalaykumতোমাদের উপর
وَٱتَّقُواْ
wa-ittaqūএবং তোমরা ভয় করো
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
وَٱعۡلَمُوٓاْ
wa-iʿ'lamūএবং তোমরা জেনে রাখো
أَنَّ
annaযে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
مَعَ
maʿaসাথে (আছেন)
ٱلۡمُتَّقِينَ
l-mutaqīnaমুত্তাকীদের
١٩٤
সম্মানিত মাস হচ্ছে সম্মানিত মাসের বিনিময়ে এবং পবিত্রতা রক্ষার দায়িত্ব সবার জন্য সমান, কাজেই যে কেউ তোমাদের প্রতি কঠোর আচরণ করে, তবে তোমরাও তাদের প্রতি কঠোর আচরণ কর যেমনি কঠোরতা সে তোমাদের প্রতি করেছে এবং আল্লাহ্কে ভয় কর এবং জেনে রেখ, আল্লাহ মুত্তাকীদের সঙ্গে আছেন।
2:195
وَأَنفِقُواْ
wa-anfiqūএবং তোমরা ব্যয় করো
فِي
fīমধ্যে
سَبِيلِ
sabīliপথের
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَلَا
walāএবং না
تُلۡقُواْ
tul'qūতোমরা নিক্ষেপ করো
بِأَيۡدِيكُمۡ
bi-aydīkumতোমাদের হাতে (নিজেদেরকে)
إِلَى
ilāদিকে
ٱلتَّهۡلُكَةِ
l-tahlukatiধ্বংসের
وَأَحۡسِنُوٓاْۚ
wa-aḥsinūএবং তোমরা অনুগ্রহ করো
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
يُحِبُّ
yuḥibbuভালবাসেন
ٱلۡمُحۡسِنِينَ
l-muḥ'sinīnaঅনুগ্রহকারীদেরকে
١٩٥
তোমরা আল্লাহর পথে ব্যয় কর এবং স্বহস্তে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না এবং কল্যাণকর কাজ করে যাও, নিশ্চয়ই আল্লাহ কল্যাণকারীদেরকে ভালবাসেন।
2:196
وَأَتِمُّواْ
wa-atimmūএবং তোমরা পূর্ণ করো
ٱلۡحَجَّ
l-ḥajaহজ্জ
وَٱلۡعُمۡرَةَ
wal-ʿum'rataও ওমরাহ
لِلَّهِۚ
lillahiআল্লাহরই জন্যে
فَإِنۡ
fa-inঅতঃপর যদি
أُحۡصِرۡتُمۡ
uḥ'ṣir'tumতোমরা বাধাপ্রাপ্ত হও
فَمَا
famāযা তবে
ٱسۡتَيۡسَرَ
is'taysaraসহজলভ্য হয়
مِنَ
minaথেকে
ٱلۡهَدۡيِۖ
l-hadyiকুরবানি (তাই পেশ কর)
وَلَا
walāএবং না
تَحۡلِقُواْ
taḥliqūতোমরা মুণ্ডন করো
رُءُوسَكُمۡ
ruūsakumতোমাদের মাথা
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
يَبۡلُغَ
yablughaপৌঁছে
ٱلۡهَدۡيُ
l-hadyuকুরবানি (তাই পেশ কর)
مَحِلَّهُۥۚ
maḥillahuতার স্থানে
فَمَن
famanযে অতঃপর
كَانَ
kānaহয়
مِنكُم
minkumতোমাদের মধ্যে
مَّرِيضًا
marīḍanপীড়িত
أَوۡ
awবা
بِهِۦٓ
bihiতার আছে
أَذٗى
adhanকষ্টদায়ক
مِّن
minমধ্যে
رَّأۡسِهِۦ
rasihiতার মাথার
فَفِدۡيَةٞ
fafid'yatunতবে বিনিময় (দিবে)
مِّن
minদ্বারা
صِيَامٍ
ṣiyāminএকটি সাওমের
أَوۡ
awবা
صَدَقَةٍ
ṣadaqatinসদকা
أَوۡ
awবা
نُسُكٖۚ
nusukinকুরবানি (দ্বারা)
فَإِذَآ
fa-idhāঅতঃপর যখন
أَمِنتُمۡ
amintumতোমরা নিরাপদ হও
فَمَن
famanযে তখন
تَمَتَّعَ
tamattaʿaলাভবান হতে চায়
بِٱلۡعُمۡرَةِ
bil-ʿum'ratiওমরাহর
إِلَى
ilāপর্যন্ত
ٱلۡحَجِّ
l-ḥajiহজ্জ
فَمَا
famāযা তবে
ٱسۡتَيۡسَرَ
is'taysaraসহজলভ্য হবে
مِنَ
minaথেকে
ٱلۡهَدۡيِۚ
l-hadyiকুরবানি (দেবে)
فَمَن
famanকিন্তু যে
لَّمۡ
lamনা
يَجِدۡ
yajidপায়
فَصِيَامُ
faṣiyāmuতাহলে সাওম রাখবে
ثَلَٰثَةِ
thalāthatiতিন
أَيَّامٖ
ayyāminদিনের
فِي
fīমধ্যে
ٱلۡحَجِّ
l-ḥajiহজ্জের
وَسَبۡعَةٍ
wasabʿatinও সাত (দিন)
إِذَا
idhāযখন
رَجَعۡتُمۡۗ
rajaʿtumতোমরা ফিরবে
تِلۡكَ
til'kaএই
عَشَرَةٞ
ʿasharatunদশ (দিন)
كَامِلَةٞۗ
kāmilatunপূর্ণ (রোযা রাখবে)
ذَٰلِكَ
dhālikaএটা
لِمَن
limanতার জন্যে যার
لَّمۡ
lamনা
يَكُنۡ
yakunহয়
أَهۡلُهُۥ
ahluhuতার পরিজনবর্গ
حَاضِرِي
ḥāḍirīবাসিন্দা
ٱلۡمَسۡجِدِ
l-masjidiমসজিদে
ٱلۡحَرَامِۚ
l-ḥarāmiহারামের
وَٱتَّقُواْ
wa-ittaqūএবং তোমরা ভয় করো
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
وَٱعۡلَمُوٓاْ
wa-iʿ'lamūএবং তোমরা জেনে রাখো
أَنَّ
annaযে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
شَدِيدُ
shadīduকঠোর
ٱلۡعِقَابِ
l-ʿiqābi(মন্দ কাজের) শাস্তিদানে
١٩٦
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হাজ্জ ও ‘উমরাহকে পূর্ণ কর, কিন্তু যদি তোমরা বাধাগ্রস্ত হও, তবে যা সম্ভব কুরবানী দিবে এবং কুরবানী যথাস্থানে না পৌঁছা পর্যন্ত নিজেদের মস্তক মুন্ডন করো না, তবে তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মাথায় যন্ত্রণাগ্রস্ত, সে রোযা কিংবা সদাক্বাহ বা কুরবানী দ্বারা ফিদইয়া দিবে এবং যখন তোমরা নিরাপদ থাক, তখন যে কেউ ‘উমরাহকে হাজ্জের সঙ্গে মিলিয়ে উপকার লাভ করতে ইচ্ছুক, সে যেমন সম্ভব কুরবানী দিবে এবং যার পক্ষে সম্ভব না হয়, সে ব্যক্তি হাজ্জের দিনগুলোর মধ্যে তিনদিন এবং গৃহে ফেরার পর সাতদিন, এই মোট দশদিন রোযা পালন করবে। এটা সেই লোকের জন্য, যার পরিবারবর্গ মাসজিদে হারামের বাসিন্দা নয়। আল্লাহকে ভয় কর আর জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর।
2:197
ٱلۡحَجُّ
al-ḥajuহজ্জের
أَشۡهُرٞ
ashhurunমাসগুলো
مَّعۡلُومَٰتٞۚ
maʿlūmātunসুবিদিত
فَمَن
famanতাই যে কেউ
فَرَضَ
faraḍaস্থির করল
فِيهِنَّ
fīhinnaতার মধ্যে
ٱلۡحَجَّ
l-ḥajaহজ্জ করার
فَلَا
falāনা তখন
رَفَثَ
rafathaযৌন সম্ভোগ করবে (হজ্জের সময়)
وَلَا
walāএবং না
فُسُوقَ
fusūqaঅন্যায় আচরণ করবে
وَلَا
walāএবং না
جِدَالَ
jidālaকলহ-বিবাদ করবে
فِي
fīমধ্যে
ٱلۡحَجِّۗ
l-ḥajiহজ্জের
وَمَا
wamāএবং যা
تَفۡعَلُواْ
tafʿalūতোমরা কর
مِنۡ
minকোনো
خَيۡرٖ
khayrinকল্যাণ
يَعۡلَمۡهُ
yaʿlamhuতা জানেন
ٱللَّهُۗ
l-lahuআল্লাহ
وَتَزَوَّدُواْ
watazawwadūএবং তোমরা পাথেয় সাথে নাও
فَإِنَّ
fa-innaনিশ্চয়ই তবে
خَيۡرَ
khayraউত্তম
ٱلزَّادِ
l-zādiপাথেয় (হল)
ٱلتَّقۡوَىٰۖ
l-taqwāতাকওয়া
وَٱتَّقُونِ
wa-ittaqūniএবং আমাকে তোমরা ভয় করো
يَٰٓأُوْلِي
yāulīহে
ٱلۡأَلۡبَٰبِ
l-albābiবুদ্ধিমান লোকেরা
١٩٧
হাজ্জ হয় কয়েকটি নির্দিষ্ট মাসে, অতঃপর এ মাসগুলোতে যে কেউ হাজ্জ করার মনস্থ করবে, তার জন্য হাজ্জের মধ্যে স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও ঝগড়া-বিবাদ বৈধ নয় এবং তোমরা যে কোন সৎ কাজই কর, আল্লাহ তা জানেন এবং তোমরা পাথেয়ের ব্যবস্থা করবে আর তাক্বওয়াই শ্রেষ্ঠ পাথেয়। হে জ্ঞানী সমাজ! আমাকেই ভয় করতে থাক।
2:198
لَيۡسَ
laysaনেই
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
جُنَاحٌ
junāḥunকোন পাপ
أَن
anযে
تَبۡتَغُواْ
tabtaghūতোমরা সন্ধান করবে
فَضۡلٗا
faḍlanঅনুগ্রহ
مِّن
minকাছ থেকে
رَّبِّكُمۡۚ
rabbikumতোমাদের রবের
فَإِذَآ
fa-idhāঅতঃপর যখন
أَفَضۡتُم
afaḍtumতোমরা প্রত্যাবর্তন কর
مِّنۡ
minথেকে
عَرَفَٰتٖ
ʿarafātinআরাফাত
فَٱذۡكُرُواْ
fa-udh'kurūতোমরা স্মরণ করো
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
عِندَ
ʿindaকাছে
ٱلۡمَشۡعَرِ
l-mashʿariমাশআরিল
ٱلۡحَرَامِۖ
l-ḥarāmiহারামের (মুজাদালেফায়)
وَٱذۡكُرُوهُ
wa-udh'kurūhuএবং তাকে স্মরণ করো
كَمَا
kamāযেমন
هَدَىٰكُمۡ
hadākumতোমাদের নির্দেশ দিয়েছেন তিনি
وَإِن
wa-inএবং যদিও
كُنتُم
kuntumতোমরা ছিলে
مِّن
minথেকে
قَبۡلِهِۦ
qablihiএর পূর্বেই
لَمِنَ
laminaঅবশ্যই অন্তর্ভুক্ত
ٱلضَّآلِّينَ
l-ḍālīnaপথভ্রষ্টদের
١٩٨
তোমাদের প্রতি কোন গুনাহ নেই যদি তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ খোঁজ কর এবং যখন তোমরা আরাফাত হতে ফিরবে তখন মাশ‘আরুল হারামের নিকট আল্লাহকে স্মরণ করবে এবং তাঁকে স্মরণ করবে যেরূপ তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, বস্তুতঃ তোমরা এর আগে ছিলে পথভ্রষ্টদের অন্তর্গত।
2:199
ثُمَّ
thummaএরপর
أَفِيضُواْ
afīḍūতোমরা প্রত্যাবর্তন করো
مِنۡ
minথেকে
حَيۡثُ
ḥaythuযেখান
أَفَاضَ
afāḍaপ্রত্যাবর্তন করে
ٱلنَّاسُ
l-nāsuমানুষ
وَٱسۡتَغۡفِرُواْ
wa-is'taghfirūএবং তোমরা ক্ষমা চাও
ٱللَّهَۚ
l-lahaআল্লাহর (কাছে)
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
غَفُورٞ
ghafūrunক্ষমাশীল
رَّحِيمٞ
raḥīmunপরম দয়ালু
١٩٩
তারপর তোমরা ফিরে আসবে যেখান থেকে লোকেরা ফিরে আসে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী হও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, অতি দয়ালু।
2:200
فَإِذَا
fa-idhāঅতঃপর যখন
قَضَيۡتُم
qaḍaytumতোমরা সম্পন্ন করবে
مَّنَٰسِكَكُمۡ
manāsikakumতোমাদের হজ্জের অনুষ্ঠানাদি
فَٱذۡكُرُواْ
fa-udh'kurūতখন তোমরা স্মরণ করবে
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
كَذِكۡرِكُمۡ
kadhik'rikumতোমরা স্মরণ করতে যেমন
ءَابَآءَكُمۡ
ābāakumতোমাদের বাপ-দাদাদেরকে
أَوۡ
awবরং (এখন)
أَشَدَّ
ashaddaঅধিকতর
ذِكۡرٗاۗ
dhik'ranস্মরণ কর (আল্লাহকে)
فَمِنَ
faminaঅতঃপর কিছু
ٱلنَّاسِ
l-nāsiমানুষ (এমন আছে)
مَن
manযারা
يَقُولُ
yaqūluবলে
رَبَّنَآ
rabbanāহে আমাদের রব
ءَاتِنَا
ātināআমাদের দাও
فِي
fīমধ্যে
ٱلدُّنۡيَا
l-dun'yā(এই) পৃথিবীর
وَمَا
wamāআর নেই
لَهُۥ
lahuতার জন্যে
فِي
fīমধ্যে
ٱلۡأٓخِرَةِ
l-ākhiratiআখেরাতের
مِنۡ
minকোনো
خَلَٰقٖ
khalāqinঅংশ
٢٠٠
অতঃপর মহান হাজ্জের করণীয় কার্যাবলী সমাপ্ত করবে, তখন আল্লাহর স্মরণে মশগুল হও, যেমন তোমরা নিজেদের বাপ-দাদাদের স্মরণে মশগুল থাক, বরং তার চেয়েও বেশি স্মরণ কর। লোকেদের কেউ কেউ বলে থাকে- হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এ দুনিয়াতেই প্রদান কর, বস্তুতঃ সে আখেরাতে কিছুই পাবে না।
2:201
وَمِنۡهُم
wamin'humএবং তাদের মধ্যে (এমনও আছে)
مَّن
manযারা
يَقُولُ
yaqūluবলে
رَبَّنَآ
rabbanāহে আমাদের রব
ءَاتِنَا
ātināআমাদের দাও
فِي
fīমধ্যে
ٱلدُّنۡيَا
l-dun'yā(এই) পৃথিবীর
حَسَنَةٗ
ḥasanatanকল্যাণ
وَفِي
wafīও
ٱلۡأٓخِرَةِ
l-ākhiratiআখেরাতের মধ্যে
حَسَنَةٗ
ḥasanatanকল্যাণ
وَقِنَا
waqināএবং আমাদের বাঁচাও
عَذَابَ
ʿadhābaশাস্তি (হতে)
ٱلنَّارِ
l-nāriদোজখের আগুনের
٢٠١
লোকেদের মধ্যে কিছু লোক এমন আছে, যারা বলে থাকে, হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা কর।
2:202
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
لَهُمۡ
lahumতাদের জন্য (রয়েছে)
نَصِيبٞ
naṣībunঅংশ (উভয় স্থানে)
مِّمَّا
mimmāতা থেকে যা
كَسَبُواْۚ
kasabūতারা অর্জন করেছে
وَٱللَّهُ
wal-lahuআর আল্লাহ
سَرِيعُ
sarīʿuদ্রুত
ٱلۡحِسَابِ
l-ḥisābiহিসাব নিতে
٢٠٢
এরাই সেই লোক, যাদের কৃতকার্যে তাদের প্রাপ্য অংশ রয়েছে এবং আল্লাহ সত্বর হিসাবগ্রহণকারী।
2:203
۞ وَٱذۡكُرُواْ
wa-udh'kurūএবং তোমরা স্মরণ করো
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
فِيٓ
fīমধ্যে
أَيَّامٖ
ayyāminদিনগুলোর
مَّعۡدُودَٰتٖۚ
maʿdūdātinনির্দিষ্ট সংখ্যক
فَمَن
famanযে অতঃপর
تَعَجَّلَ
taʿajjalaতাড়াতাড়ি করে
فِي
fīমধ্যে
يَوۡمَيۡنِ
yawmayniদুইদিনের (চলে আসে)
فَلَآ
falāনেই তবে
إِثۡمَ
ith'maকোন পাপ
عَلَيۡهِ
ʿalayhiতার উপর
وَمَن
wamanআর যে
تَأَخَّرَ
ta-akharaবিলম্ব করে (ফিরে)
فَلَآ
falāতাতেও নাই
إِثۡمَ
ith'maকোন পাপ
عَلَيۡهِۖ
ʿalayhiতার উপর
لِمَنِ
limaniতার জন্য যে
ٱتَّقَىٰۗ
ittaqāতাকওয়া অবলম্বন করে
وَٱتَّقُواْ
wa-ittaqūএবং তোমরা ভয় করো
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
وَٱعۡلَمُوٓاْ
wa-iʿ'lamūএবং তোমরা জেনে রাখো
أَنَّكُمۡ
annakumযে তোমাদেরকে
إِلَيۡهِ
ilayhiতারই দিকে
تُحۡشَرُونَ
tuḥ'sharūnaএকত্র করা হবে
٢٠٣
তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে; অতঃপর যে ব্যক্তি তাড়াতাড়ি ক’রে দু’দিনে চলে যায় তার প্রতি কোন গুনাহ নেই এবং যে ব্যক্তি অধিক সময় পর্যন্ত বিলম্ব করবে, তার প্রতিও গুনাহ নেই, এটা তার জন্য যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং আল্লাহ্কে ভয় করতে থাকবে এবং জেনে রেখ, তোমরা সকলেই তাঁরই দিকে একত্রিত হবে।
2:204
وَمِنَ
waminaএবং মধ্যে(কেউ কেউ)
ٱلنَّاسِ
l-nāsiলোকদের (এমনও আছে)
مَن
manযে
يُعۡجِبُكَ
yuʿ'jibukaতোমাকে মুগ্ধ করে
قَوۡلُهُۥ
qawluhuতার কথাবার্তা
فِي
fīমধ্যে
ٱلۡحَيَوٰةِ
l-ḥayatiজীবনের
ٱلدُّنۡيَا
l-dun'yāপার্থিব
وَيُشۡهِدُ
wayush'hiduও সে সাক্ষী রাখে
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
عَلَىٰ
ʿalā(এর) উপর
مَا
māযা
فِي
fīমধ্যে(আছে)
قَلۡبِهِۦ
qalbihiতার অন্তরের
وَهُوَ
wahuwaএবং সে
أَلَدُّ
aladduসাংঘাতিক
ٱلۡخِصَامِ
l-khiṣāmiঝগড়াটে
٢٠٤
মানুষের মধ্যে এমন আছে, পার্থিব জীবন সম্পর্কিত যার কথাবার্তা তোমাকে চমৎকৃত করে, আর সে ব্যক্তি তার অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহকে সাক্ষী রাখে অথচ সে ব্যক্তি খুবই ঝগড়াটে।
2:205
وَإِذَا
wa-idhāএবং যখন
تَوَلَّىٰ
tawallāসে কর্তৃত্ব পায়
سَعَىٰ
saʿāসে চেষ্টা করে
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
لِيُفۡسِدَ
liyuf'sidaবিপর্যয় সৃষ্টির জন্যে
فِيهَا
fīhāতার মধ্যে
وَيُهۡلِكَ
wayuh'likaও ধ্বংস করতে
ٱلۡحَرۡثَ
l-ḥarthaশস্যক্ষেত
وَٱلنَّسۡلَۚ
wal-naslaও জীব-জন্তুর বংশ
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
لَا
lāনা
يُحِبُّ
yuḥibbuপছন্দ করনে
ٱلۡفَسَادَ
l-fasādaবিপর্যয়
٢٠٥
যখন তোমার কাছ থেকে সে ব্যক্তি ফিরে যায়, তখন দেশের মধ্যে অনিষ্ট ঘটাতে এবং শস্যাদি ও পশুসমূহকে ধবংস করতে চেষ্টা করে কিন্তু আল্লাহ ফাসাদ পছন্দ করেন না।
2:206
وَإِذَا
wa-idhāএবং যখন
قِيلَ
qīlaবলা হয়
لَهُ
lahuতার উদ্দেশে
ٱتَّقِ
ittaqiভয় করো
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
أَخَذَتۡهُ
akhadhathuতাকে ধরে
ٱلۡعِزَّةُ
l-ʿizatu(তার) মর্যাদা সম্মান
بِٱلۡإِثۡمِۚ
bil-ith'miপাপের (পথে)
فَحَسۡبُهُۥ
faḥasbuhuতার জন্যে তাই যথেষ্ট
جَهَنَّمُۖ
jahannamuজাহান্নাম
وَلَبِئۡسَ
walabi'saএবং (তা) অবশ্যই অতি নিকৃষ্ট
ٱلۡمِهَادُ
l-mihāduআবাস
٢٠٦
যখন তাকে বলা হয়, আল্লাহকে ভয় কর, তখন অহঙ্কার তাকে গুনাহর দিকে আকর্ষণ করে, জাহান্নামই তার জন্য যথেষ্ট আর তা কতই না জঘন্য আবাসস্থল!
2:207
وَمِنَ
waminaএবং মধ্য হতে
ٱلنَّاسِ
l-nāsiলোকদের (এমনও আছে)
مَن
manযে
يَشۡرِي
yashrīবিক্রি করে
نَفۡسَهُ
nafsahuতার প্রাণ
ٱبۡتِغَآءَ
ib'tighāaউদ্দেশ্যে
مَرۡضَاتِ
marḍātiসন্তুষ্টির
ٱللَّهِۚ
l-lahiআল্লাহর
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
رَءُوفُۢ
raūfunখুব দয়ালু
بِٱلۡعِبَادِ
bil-ʿibādiএ ধরনের দাসদের সাথে
٢٠٧
মানুষের মধ্যে এমন আছে যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজের প্রাণ দিয়ে থাকে, বস্তুতঃ আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যধিক দয়ালু।
2:208
يَٰٓأَيُّهَا
yāayyuhāওহে
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছো
ٱدۡخُلُواْ
ud'khulūতোমরা প্রবেশ করো
فِي
fīমধ্যে
ٱلسِّلۡمِ
l-sil'miইসলামের
كَآفَّةٗ
kāffatanসম্পূর্ণভাবে
وَلَا
walāএবং না
تَتَّبِعُواْ
tattabiʿūতোমরা অনুসরণ করো
خُطُوَٰتِ
khuṭuwātiপদাঙ্কগুলোর
ٱلشَّيۡطَٰنِۚ
l-shayṭāniশয়তানের
إِنَّهُۥ
innahuসে নিশ্চয়ই
لَكُمۡ
lakumতোমাদের জন্যে
عَدُوّٞ
ʿaduwwunশত্রু
مُّبِينٞ
mubīnunপ্রকাশ্য
٢٠٨
হে মু’মিনগণ! ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ কর এবং শায়ত্বনের পদাঙ্ক অনুসরণ করে চলো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।
2:209
فَإِن
fa-inঅতঃপর যদি
زَلَلۡتُم
zalaltumতোমরা পদস্খলন কর
مِّنۢ
min(এর)
بَعۡدِ
baʿdiপর থেকে
مَا
māযা
جَآءَتۡكُمُ
jāatkumuতোমাদের কাছে এসেছে
ٱلۡبَيِّنَٰتُ
l-bayinātuসুস্পষ্ট নিদর্শন
فَٱعۡلَمُوٓاْ
fa-iʿ'lamūতোমরা তবে জেনে রাখো
أَنَّ
annaযে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
عَزِيزٌ
ʿazīzunমহাপরাক্রমশালী
حَكِيمٌ
ḥakīmunমহাবিজ্ঞ
٢٠٩
তোমাদের নিকট সুস্পষ্ট হুকুম পৌঁছার পরেও যদি তোমাদের পদস্খলন ঘটে তবে জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়।
2:210
هَلۡ
halকি
يَنظُرُونَ
yanẓurūnaতারা অপেক্ষা করছে
إِلَّآ
illāএছাড়া
أَن
anযে
يَأۡتِيَهُمُ
yatiyahumuতাদের কাছে আসবেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
فِي
fīমধ্যে
ظُلَلٖ
ẓulalinছায়ার
مِّنَ
minaহতে
ٱلۡغَمَامِ
l-ghamāmiমেঘমালা
وَٱلۡمَلَٰٓئِكَةُ
wal-malāikatuএবং ফেরেশতারাও
وَقُضِيَ
waquḍiyaআর মীমাংসা হয়ে যাবে
ٱلۡأَمۡرُۚ
l-amruসব কাজের
وَإِلَى
wa-ilāএবং দিকে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
تُرۡجَعُ
tur'jaʿuপ্রত্যাবর্তিত হবে
ٱلۡأُمُورُ
l-umūruসব ব্যাপার
٢١٠
এরা কি এজন্য অপেক্ষা করছে যে, মেঘমালার ছত্র লাগিয়ে ফেরেশতাদের সঙ্গে নিয়ে আল্লাহ তাদের কাছে আগমন করবেন, অতঃপর সবকিছুর মীমাংসা হয়ে যাবে? বস্তুতঃ সকল কার্য আল্লাহর নিকটেই ফিরে যায় (চূড়ান্ত সিদ্ধান্তের জন্য)।
2:211
سَلۡ
salজিজ্ঞাসা করো
بَنِيٓ
banīবনী
إِسۡرَٰٓءِيلَ
is'rāīlaইসরাঈলদেরকে
كَمۡ
kamকত
ءَاتَيۡنَٰهُم
ātaynāhumতাদেরকে দিয়েছি আমরা
مِّنۡ
minথেকে
ءَايَةِۭ
āyatinনিদর্শন
بَيِّنَةٖۗ
bayyinatinসুস্পষ্ট
وَمَن
wamanএবং যে
يُبَدِّلۡ
yubaddilপরিবর্তন করে
نِعۡمَةَ
niʿ'mataঅনুগ্রহ
ٱللَّهِ
l-lahiআল্লাহর
مِنۢ
min(এর)
بَعۡدِ
baʿdiপর থেকে
مَا
māযা
جَآءَتۡهُ
jāathuতার কাছে এসেছে
فَإِنَّ
fa-innaতাহলে নিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
شَدِيدُ
shadīduকঠোর
ٱلۡعِقَابِ
l-ʿiqābi(অন্যায়ের) শাস্তিদানে
٢١١
বানী ইসরাঈলকে জিজ্ঞেস কর, আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। কোন ব্যক্তি আল্লাহর নিয়ামাত তার নিকট পৌঁছার পর পরিবর্তন করলে, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর।
2:212
زُيِّنَ
zuyyinaসুশোভিত করা হয়েছে
لِلَّذِينَ
lilladhīnaতাদের জন্যে
كَفَرُواْ
kafarūঅবিশ্বাস করেছে (যারা)
ٱلۡحَيَوٰةُ
l-ḥayatuজীবনকে
ٱلدُّنۡيَا
l-dun'yāপার্থিব
وَيَسۡخَرُونَ
wayaskharūnaও তারা বিদ্রূপ করে
مِنَ
minaমধ্য হতে
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
ءَامَنُواْۘ
āmanūঈমান এনেছে
وَٱلَّذِينَ
wa-alladhīnaঅথচ যারা
ٱتَّقَوۡاْ
ittaqawতাকওয়া অবলম্বন করে
فَوۡقَهُمۡ
fawqahumতাদের উপর (মর্যাদা সম্পন্ন হবে)
يَوۡمَ
yawmaদিনে
ٱلۡقِيَٰمَةِۗ
l-qiyāmatiকিয়ামতের
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
يَرۡزُقُ
yarzuquজীবিকা দেন
مَن
manযাকে
يَشَآءُ
yashāuতিনি চান
بِغَيۡرِ
bighayriছাড়া
حِسَابٖ
ḥisābinকোনো হিসাব
٢١٢
কাফিরদের নিকট পার্থিব জীবন মোহনীয় করা হয়েছে এবং তারা মুমিনদেরকে বিদ্রূপ করে থাকে, বস্তুতঃ ক্বিয়ামাতের দিন মুত্তাকীগণ তাদের চেয়ে উন্নত অবস্থায় থাকবে, আল্লাহ যাকে ইচ্ছে অপরিমিত রিযক দিয়ে থাকেন।
2:213
كَانَ
kānaছিল
ٱلنَّاسُ
l-nāsuসব মানুষ
أُمَّةٗ
ummatanজাতি
وَٰحِدَةٗ
wāḥidatanএকই
فَبَعَثَ
fabaʿatha(তাদের পথভ্রষ্টতার) পাঠালেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
ٱلنَّبِيِّـۧنَ
l-nabiyīnaনবীদেরকে
مُبَشِّرِينَ
mubashirīnaসুসংবাদদাতা
وَمُنذِرِينَ
wamundhirīnaও সতর্ককারী (হিসেবে)
وَأَنزَلَ
wa-anzalaএবং অবতীর্ণ করলেন
مَعَهُمُ
maʿahumuতাদের সাথে
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
بِٱلۡحَقِّ
bil-ḥaqiসত্য সহ
لِيَحۡكُمَ
liyaḥkumaতিনি মীমাংসা করতে পারেন যাতে
بَيۡنَ
baynaমাঝে
ٱلنَّاسِ
l-nāsiমানুষের
فِيمَا
fīmāসে বিষয়ে যা
ٱخۡتَلَفُواْ
ikh'talafūতারা মতভেদ করেছিলো
فِيهِۚ
fīhiতার মধ্যে
وَمَا
wamāএবং নি
ٱخۡتَلَفَ
ikh'talafaমতভেদ করে
فِيهِ
fīhiতার মধ্যে
إِلَّا
illāএছাড়া
ٱلَّذِينَ
alladhīnaযাদের
أُوتُوهُ
ūtūhuতা দেয়া হয়েছিল
مِنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiপর
مَا
māযা
جَآءَتۡهُمُ
jāathumuতাদের কাছে এসেছে
ٱلۡبَيِّنَٰتُ
l-bayinātuস্পষ্ট নিদর্শনগুলো
بَغۡيَۢا
baghyanবাড়াবাড়ির (কারণে)
بَيۡنَهُمۡۖ
baynahumতাদের মাঝে
فَهَدَى
fahadāঅতঃপর পথ দেখালেন’
ٱللَّهُ
l-lahuআল্লাহ
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
لِمَا
limāযে বিষয়ে
ٱخۡتَلَفُواْ
ikh'talafūতারা মতভেদ করেছিলো
فِيهِ
fīhiতার মধ্যে
مِنَ
minaসম্পর্কে
ٱلۡحَقِّ
l-ḥaqiসত্য
بِإِذۡنِهِۦۗ
bi-idh'nihiতার অনুমতির মাধ্যমে (ও অনুগ্রহে)
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
يَهۡدِي
yahdīপথ দেখান
مَن
manযাকে
يَشَآءُ
yashāuতিনি চান
إِلَىٰ
ilāদিকে
صِرَٰطٖ
ṣirāṭinপথের
مُّسۡتَقِيمٍ
mus'taqīminসহজ-সরল
٢١٣
মানুষ একই দলভুক্ত ছিল। তারপর আল্লাহ তাদের নিকট নাবীগণকে প্রেরণ করেন সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে এবং তাদের মাধ্যমে কিতাব নাযিল করেন সত্যভাবে, মানুষদের মধ্যে মীমাংসা করার জন্য যে বিষয়ে তারা মতপার্থক্য করেছিল। এতদসত্ত্বেও যাদেরকে কিতাব দেয়া হয়েছিল, তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি আসার পর পারস্পরিক জিদের কারণেই তারা মতভেদ সৃষ্টি করল। অতঃপর আল্লাহ বিশ্বাসীদেরকে সেই সত্য পথ নিজের করুণায় দেখিয়ে দিলেন, যে সম্বন্ধে তারা মতভেদ করছিল, আল্লাহ যাকে ইচ্ছে সোজা পথ প্রদর্শন করেন।
2:214
أَمۡ
amকি
حَسِبۡتُمۡ
ḥasib'tumতোমরা মনে করেছ
أَن
anযে
تَدۡخُلُواْ
tadkhulūতোমরা প্রবেশ করবে
ٱلۡجَنَّةَ
l-janataজান্নাতে
وَلَمَّا
walammāঅথচ এখনও
يَأۡتِكُم
yatikumতোমাদের আসে নি
مَّثَلُ
mathalu(তাদের) অবস্থা
ٱلَّذِينَ
alladhīnaযারা
خَلَوۡاْ
khalawগত হয়েছে
مِن
min(থেকে)
قَبۡلِكُمۖ
qablikumতোমাদের পূর্বে থেকে
مَّسَّتۡهُمُ
massathumuতাদের স্পর্শ করেছিল
ٱلۡبَأۡسَآءُ
l-basāuঅভাব-অনটন
وَٱلضَّرَّآءُ
wal-ḍarāuও দুঃখদারিদ্র
وَزُلۡزِلُواْ
wazul'zilūএবং তাদের কম্পিত করা হয়েছিল
حَتَّىٰ
ḥattāএমনকি
يَقُولَ
yaqūlaবলল
ٱلرَّسُولُ
l-rasūluরাসূল
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছিল
مَعَهُۥ
maʿahuতার সাথে
مَتَىٰ
matāকখন (আসবে)
نَصۡرُ
naṣruসাহায্য
ٱللَّهِۗ
l-lahiআল্লাহর
أَلَآ
alāজেনে রেখো
إِنَّ
innaনিশ্চয়ই
نَصۡرَ
naṣraসাহায্য
ٱللَّهِ
l-lahiআল্লাহর
قَرِيبٞ
qarībunনিকটে
٢١٤
তোমরা কি এমন ধারণা পোষণ কর যে, তোমরা জান্নাতে প্রবেশ লাভ করবে, অথচ এখনও পর্যন্ত তোমাদের আগের লোকেদের মত অবস্থা তোমাদের সামনে আসেনি? তাদেরকে অভাবের তীব্র তাড়না এবং মুসীবত স্পর্শ করেছিল এবং তারা এতদূর বিকম্পিত হয়েছিল যে, নাবী ও তার সঙ্গের মু’মিনগণ চিৎকার করে বলেছিল- আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী।
2:215
يَسۡـَٔلُونَكَ
yasalūnakaতোমাকে তারা প্রশ্ন করে
مَاذَا
mādhāকি
يُنفِقُونَۖ
yunfiqūnaব্যয় করবে তারা
قُلۡ
qulতুমি বলো
مَآ
māযা
أَنفَقۡتُم
anfaqtumতোমরা ব্যয় কর
مِّنۡ
minহতে
خَيۡرٖ
khayrinধন-সম্পদ
فَلِلۡوَٰلِدَيۡنِ
falil'wālidayniতা পিতা-মাতার জন্যে(তবে)
وَٱلۡأَقۡرَبِينَ
wal-aqrabīnaএবং আত্মীয়-স্বজনদের
وَٱلۡيَتَٰمَىٰ
wal-yatāmāও ইয়াতীমদের
وَٱلۡمَسَٰكِينِ
wal-masākīniও অভাবগ্রস্তদের
وَٱبۡنِ
wa-ib'niও
ٱلسَّبِيلِۗ
l-sabīliমুসাফিরদের (পথের জন্য ব্যয় করবে)
وَمَا
wamāএবং যা কিছু
تَفۡعَلُواْ
tafʿalūতোমরা কর
مِنۡ
minথেকে
خَيۡرٖ
khayrinকল্যাণ
فَإِنَّ
fa-innaনিশ্চয়ই তবেই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
بِهِۦ
bihiতা সম্পর্কে
عَلِيمٞ
ʿalīmunখুব অবহিত
٢١٥
তোমাকে লোকে জিজ্ঞেস করছে, তারা কী ব্যয় করবে? বলে দাও, সৎকাজে যা-ই ব্যয় কর, তা তোমাদের মাতা-পিতা ও নিকটাত্মীয়, ইয়াতীম ও অভাবগ্রস্ত মুসাফিরদের প্রাপ্য। তোমরা যা কিছু সৎ কাজ কর, নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে বিশেষভাবে অবহিত।
2:216
كُتِبَ
kutibaফরজ করা হল
عَلَيۡكُمُ
ʿalaykumuতোমাদের ওপর
ٱلۡقِتَالُ
l-qitāluযুদ্ধ
وَهُوَ
wahuwaঅথচ তা
كُرۡهٞ
kur'hunঅপ্রিয়
لَّكُمۡۖ
lakumতোমাদের কাছে
وَعَسَىٰٓ
waʿasāকিন্তু হতে পারে
أَن
anযে
تَكۡرَهُواْ
takrahūতোমরা অপছন্দ কর
شَيۡـٔٗا
shayanকোনো জিনিস
وَهُوَ
wahuwaঅথচ তা
خَيۡرٞ
khayrunকল্যাণকর
لَّكُمۡۖ
lakumতোমাদের জন্যে
وَعَسَىٰٓ
waʿasāআবার হতে পারে
أَن
anযে
تُحِبُّواْ
tuḥibbūতোমরা পছন্দ কর
شَيۡـٔٗا
shayanকোনো জিনিস
وَهُوَ
wahuwaঅথচ তা
شَرّٞ
sharrunঅকল্যাণকর
لَّكُمۡۚ
lakumতোমাদের জন্যে
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
يَعۡلَمُ
yaʿlamuজানেন
وَأَنتُمۡ
wa-antumকিন্তু তোমরা
لَا
lāনা
تَعۡلَمُونَ
taʿlamūnaজান
٢١٦
তোমাদের প্রতি যুদ্ধ লিপিবদ্ধ করে দেয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপ্রিয় কিন্তু তোমরা কোন কিছু অপছন্দ কর সম্ভবতঃ তোমাদের জন্য তা কল্যাণকর এবং সম্ভবতঃ কোন কিছু তোমাদের কাছে প্রিয় অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহ্ই জানেন, তোমরা জান না।
2:217
يَسۡـَٔلُونَكَ
yasalūnakaতোমাকে প্রশ্ন করে তারা
عَنِ
ʿaniসম্পর্কে
ٱلشَّهۡرِ
l-shahriমাসে
ٱلۡحَرَامِ
l-ḥarāmiনিষিদ্ধ
قِتَالٖ
qitālinযুদ্ধ করা
فِيهِۖ
fīhiতার মধ্যে
قُلۡ
qulতুমি বলো
قِتَالٞ
qitālunযুদ্ধ করা
فِيهِ
fīhiতার মধ্যে
كَبِيرٞۚ
kabīrunবড় (পাপ)
وَصَدٌّ
waṣaddunকিন্তু বাধাদেওয়া
عَن
ʿanহতে
سَبِيلِ
sabīliপথ
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَكُفۡرُۢ
wakuf'runও অস্বীকার করা
بِهِۦ
bihiতার প্রতি
وَٱلۡمَسۡجِدِ
wal-masjidiও মসজিদে
ٱلۡحَرَامِ
l-ḥarāmiহারামে (যেতে বাধাদান)
وَإِخۡرَاجُ
wa-ikh'rājuও বের করে দেওয়া
أَهۡلِهِۦ
ahlihiতার বাসিন্দাদেরকে
مِنۡهُ
min'huতা থেকে
أَكۡبَرُ
akbaruঅনেক বড় (পাপ)
عِندَ
ʿindaকাছে
ٱللَّهِۚ
l-lahiআল্লাহর
وَٱلۡفِتۡنَةُ
wal-fit'natuএবং বিপর্যয় (সৃষ্টি করা)
أَكۡبَرُ
akbaruঅনেক বড় পাপ
مِنَ
minaচেয়েও
ٱلۡقَتۡلِۗ
l-qatliহত্যার
وَلَا
walāএবং না
يَزَالُونَ
yazālūnaতারা থামবে (অর্থাৎ সর্বদাই)
يُقَٰتِلُونَكُمۡ
yuqātilūnakumতোমাদের সাথে যুদ্ধ করবে
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
يَرُدُّوكُمۡ
yaruddūkumতোমাদেরকে ফিরাতে পারবে
عَن
ʿanহতে
دِينِكُمۡ
dīnikumতোমাদের দ্বীন
إِنِ
iniযদি
ٱسۡتَطَٰعُواْۚ
is'taṭāʿūতারা করতে পারে
وَمَن
wamanএবং যে কেউ
يَرۡتَدِدۡ
yartadidফিরে যাবে
مِنكُمۡ
minkumতোমাদের মধ্যথেকে
عَن
ʿanহতে
دِينِهِۦ
dīnihiতার দ্বীন
فَيَمُتۡ
fayamutঅতঃপর মারা যাবে
وَهُوَ
wahuwaএ অবস্থায় যে সে
كَافِرٞ
kāfirunকাফের
فَأُوْلَٰٓئِكَ
fa-ulāikaতাহলে ঐসব লোকদের
حَبِطَتۡ
ḥabiṭatনষ্ট হয়ে যাবে
أَعۡمَٰلُهُمۡ
aʿmāluhumতাদের সব কাজ-কর্ম
فِي
fīমধ্যে
ٱلدُّنۡيَا
l-dun'yāপৃথিবীর
وَٱلۡأٓخِرَةِۖ
wal-ākhiratiও পরকালের
وَأُوْلَٰٓئِكَ
wa-ulāikaএবং ঐসব লোক
أَصۡحَٰبُ
aṣḥābuঅধিবাসী হবে
ٱلنَّارِۖ
l-nāriআগুনের
هُمۡ
humতারাই
فِيهَا
fīhāতার মধ্যে
خَٰلِدُونَ
khālidūnaচিরস্থায়ী হবে
٢١٧
পবিত্র মাসে লড়াই করা সম্বন্ধে তোমাকে তারা জিজ্ঞেস করছে। বল, এতে যুদ্ধ করা ভয়ঙ্কর গুনাহ। পক্ষান্তরে আল্লাহর পথ হতে বাধা দান, আল্লাহর সঙ্গে কুফুরী, কা‘বা গৃহে যেতে বাধা দেয়া এবং তাত্থেকে তার বাসিন্দাদেরকে বের করে দেয়া আল্লাহর নিকট তার চেয়ে অধিক অন্যায়। ফিতনা হত্যা হতেও গুরুতর অন্যায়। যদি তাদের সাধ্যে কুলায় তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে, যে পর্যন্ত না তারা তোমাদেরকে তোমাদের দ্বীন হতে ফিরিয়ে না দেয় এবং তোমাদের যে কেউ নিজের দ্বীন হতে ফিরে যায়, অতঃপর সেই ব্যক্তি কাফির অবস্থায় মারা যায়, তবে এমন লোকের কর্ম দুনিয়াতে এবং আখেরাতে ব্যর্থ হয়ে যাবে। আর এরা অগ্নিবাসী, চিরকালই তাতে থাকবে।
2:218
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَٱلَّذِينَ
wa-alladhīnaও যারা
هَاجَرُواْ
hājarūহিজরত করেছে
وَجَٰهَدُواْ
wajāhadūও জিহাদ করেছে
فِي
fīমধ্যে
سَبِيلِ
sabīliপথের
ٱللَّهِ
l-lahiআল্লাহর
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোকেরা
يَرۡجُونَ
yarjūnaআশা করে
رَحۡمَتَ
raḥmataদয়ার
ٱللَّهِۚ
l-lahiআল্লাহর
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
غَفُورٞ
ghafūrunবড় ক্ষমাশীল
رَّحِيمٞ
raḥīmunপরম দয়ালু
٢١٨
নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে ও আল্লাহর পথে জিহাদ করেছে, এরাই আল্লাহর রহমত আশা করে, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
2:219
۞ يَسۡـَٔلُونَكَ
yasalūnakaতোমাকে তারা জিজ্ঞাসা করে
عَنِ
ʿaniসম্পর্কে
ٱلۡخَمۡرِ
l-khamriমদ (পান)
وَٱلۡمَيۡسِرِۖ
wal-maysiriও জুয়া (খেলা)
قُلۡ
qulতুমি বলো
فِيهِمَآ
fīhimāদু’টির মধ্যে (রয়েছে)
إِثۡمٞ
ith'munপাপ (ক্ষতি)
كَبِيرٞ
kabīrunবড়
وَمَنَٰفِعُ
wamanāfiʿuও উপকারও (কিছু)
لِلنَّاسِ
lilnnāsiমানুষের জন্য
وَإِثۡمُهُمَآ
wa-ith'muhumāকিন্তু সে দু’টির পাপ (ক্ষতি)
أَكۡبَرُ
akbaruঅধিকতর (ক্ষতিকর)
مِن
minচেয়েও
نَّفۡعِهِمَاۗ
nafʿihimāদু’টির উপকারের
وَيَسۡـَٔلُونَكَ
wayasalūnakaএবং তোমাকে তারা প্রশ্ন করে
مَاذَا
mādhāকী
يُنفِقُونَۖ
yunfiqūnaতারা ব্যয় করবে
قُلِ
quliতুমি বলো
ٱلۡعَفۡوَۗ
l-ʿafwa(যা) উদ্বৃত্ত
كَذَٰلِكَ
kadhālikaএভাবে
يُبَيِّنُ
yubayyinuবর্ণনা করেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
لَكُمُ
lakumuতোমাদের জন্যে
ٱلۡأٓيَٰتِ
l-āyātiনিদর্শনবলী
لَعَلَّكُمۡ
laʿallakumআশা করা যায় তোমরা
تَتَفَكَّرُونَ
tatafakkarūnaচিন্তা-ভাবনা করবে
٢١٩
তোমাকে লোকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে। বল, ‘ঐ দু’টোতে আছে ভয়ঙ্কর গুনাহ এবং মানুষের জন্য উপকারও কিন্তু এ দু’টোর পাপ এ দু’টোর উপকার অপেক্ষা অধিক’। তোমাকে জিজ্ঞেস করছে, কী তারা ব্যয় করবে? বল, ‘যা উদ্বৃত্ত’। এভাবে আল্লাহ তোমাদের প্রতি আদেশাবলী বিস্তারিতভাবে বর্ণনা করছেন, যাতে তোমরা চিন্তা কর ।
2:220
فِي
fīসম্পর্কে
ٱلدُّنۡيَا
l-dun'yāইহকাল
وَٱلۡأٓخِرَةِۗ
wal-ākhiratiও পরকাল
وَيَسۡـَٔلُونَكَ
wayasalūnakaএবং তোমাকে তারা প্রশ্ন করে
عَنِ
ʿani(আচরণ) সম্পর্কে
ٱلۡيَتَٰمَىٰۖ
l-yatāmāইয়াতীমদের (সাথে)
قُلۡ
qulতুমি বলো
إِصۡلَاحٞ
iṣ'lāḥunসুব্যবস্থা করা
لَّهُمۡ
lahumতাদের জন্যে
خَيۡرٞۖ
khayrunউত্তম
وَإِن
wa-inএবং যদি
تُخَالِطُوهُمۡ
tukhāliṭūhumতাদের সাথে (খরচ পত্রে) সংমিশ্রণ কর (দোষ নেই)
فَإِخۡوَٰنُكُمۡۚ
fa-ikh'wānukumতারা তাহলে তোমাদের ভাই
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
يَعۡلَمُ
yaʿlamuজানেন
ٱلۡمُفۡسِدَ
l-muf'sidaঅনিষ্টকারীকে (পৃথক করতে)
مِنَ
minaহতে
ٱلۡمُصۡلِحِۚ
l-muṣ'liḥiহিতকারী
وَلَوۡ
walawএবং যদি
شَآءَ
shāaচাইতেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
لَأَعۡنَتَكُمۡۚ
la-aʿnatakumতোমাদেরকে অবশ্যই কষ্টে ফেলতে পারতেন
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
عَزِيزٌ
ʿazīzunপরাক্রমশালী
حَكِيمٞ
ḥakīmunমহাবিজ্ঞ
٢٢٠
দুনিয়া এবং আখিরাত সম্বন্ধে। আরও তারা তোমাকে ইয়াতীমদের সম্বন্ধে জিজ্ঞেস করছে; বল, ‘তাদের উপকার করা উত্তম’ এবং যদি তাদের সঙ্গে তোমরা একত্রে থাক, তবে তারা তো তোমাদেরই ভাই। বস্তুতঃ আল্লাহ জানেন কে অনিষ্টকারী আর কে কল্যাণকামী এবং আল্লাহ যদি ইচ্ছে করতেন, নিশ্চয়ই এ বিষয়ে তোমাদেরকে কঠোরতার মধ্যে নিক্ষেপ করতেন, নিঃসন্দেহে আল্লাহ প্রবল পরাক্রান্ত, প্রজ্ঞাময়।
2:221
وَلَا
walāএবং না
تَنكِحُواْ
tankiḥūতোমরা বিয়ে করো
ٱلۡمُشۡرِكَٰتِ
l-mush'rikātiমুশরিক নারীদেরকে
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
يُؤۡمِنَّۚ
yu'minnaঈমান আনে
وَلَأَمَةٞ
wala-amatunএবং অবশ্যই ক্রীতদাসী
مُّؤۡمِنَةٌ
mu'minatunমুমিন নারী
خَيۡرٞ
khayrunউত্তম
مِّن
minথেকে
مُّشۡرِكَةٖ
mush'rikatinমুশরিক নারী
وَلَوۡ
walawএবং যদিও
أَعۡجَبَتۡكُمۡۗ
aʿjabatkumতোমাদের মুগ্ধ করে সে
وَلَا
walāএবং না
تُنكِحُواْ
tunkiḥūতোমরা বিয়ে দিও (মুসলিম নারীকে)
ٱلۡمُشۡرِكِينَ
l-mush'rikīnaমুশরিক পুরুষদের (সাথে)
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
يُؤۡمِنُواْۚ
yu'minūতারা ঈমান আনে
وَلَعَبۡدٞ
walaʿabdunএবং অবশ্যই ক্রীতদাস
مُّؤۡمِنٌ
mu'minunমু’মিন
خَيۡرٞ
khayrunউত্তম
مِّن
minঅপেক্ষা
مُّشۡرِكٖ
mush'rikinমুশরিক পুরুষ
وَلَوۡ
walawএবং যদিও
أَعۡجَبَكُمۡۗ
aʿjabakumতোমাদের মুগ্ধ করে সে
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
يَدۡعُونَ
yadʿūnaডাকে (তোমাদেরকে)
إِلَى
ilāদিকে
ٱلنَّارِۖ
l-nāri(আগুনের)
وَٱللَّهُ
wal-lahuআর আল্লাহ
يَدۡعُوٓاْ
yadʿūডাকেন
إِلَى
ilāদিকে
ٱلۡجَنَّةِ
l-janatiজান্নাতের
وَٱلۡمَغۡفِرَةِ
wal-maghfiratiও ক্ষমার
بِإِذۡنِهِۦۖ
bi-idh'nihiতাঁর অনুমতিমাধ্যমে (ও অনুগ্রহে)
وَيُبَيِّنُ
wayubayyinuএবং স্পষ্ট বর্ণনা করেন
ءَايَٰتِهِۦ
āyātihiতাঁর নিদর্শনাবলী
لِلنَّاسِ
lilnnāsiমানুষের জন্য
لَعَلَّهُمۡ
laʿallahumআশা করা যায় তারা
يَتَذَكَّرُونَ
yatadhakkarūnaশিক্ষা গ্রহণ করবে
٢٢١
মুশরিকা নারীরা ঈমান না আনা পর্যন্ত তোমরা তাদেরকে বিবাহ করো না। মূলতঃ মু’মিন ক্রীতদাসী মুশরিকা নারী হতে উত্তম ওদেরকে তোমাদের যতই ভাল লাগুক না কেন, ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষদের সাথে বিবাহ দিও না, বস্তুতঃ মুশরিককে তোমাদের যতই ভাল লাগুক না কেন, মু’মিন গোলাম তার চেয়ে উত্তম। ওরা অগ্নির দিকে আহবান করে আর আল্লাহ নিজের অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহবান করেন। তিনি মানুষদের জন্য নিজের হুকুমগুলো বিস্তারিতভাবে বর্ণনা করছেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে।
2:222
وَيَسۡـَٔلُونَكَ
wayasalūnakaএবং তোমাকে তারা প্রশ্ন করে
عَنِ
ʿaniসম্পর্কে
ٱلۡمَحِيضِۖ
l-maḥīḍi(রজঃস্রাব)
قُلۡ
qulতুমি বলো
هُوَ
huwaতা
أَذٗى
adhanঅশুচি/কষ্ট
فَٱعۡتَزِلُواْ
fa-iʿ'tazilūতাই তোমরা দূরে থাক
ٱلنِّسَآءَ
l-nisāaস্ত্রীদের (থেকে)
فِي
fī(মধ্যে)
ٱلۡمَحِيضِ
l-maḥīḍi(রজঃস্রাব)কালে
وَلَا
walāএবং না
تَقۡرَبُوهُنَّ
taqrabūhunnaতাদের নিকটে যেয়ো (স্ত্রী মিলনে)
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
يَطۡهُرۡنَۖ
yaṭhur'naতারা পবিত্র হয়(রজঃস্রাব বন্ধ হয়)
فَإِذَا
fa-idhāঅতঃপর যখন
تَطَهَّرۡنَ
taṭahharnaতারা পবিত্র হয়(উত্তমরূপে গোসল করে)
فَأۡتُوهُنَّ
fatūhunnaতখন তাদের কাছে আসো
مِنۡ
min(থেকে)
حَيۡثُ
ḥaythuযেমন ভাবে
أَمَرَكُمُ
amarakumuতোমাদেরকে নির্দেশ দিয়েছেন
ٱللَّهُۚ
l-lahuআল্লাহ
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
يُحِبُّ
yuḥibbuভালবাসেন
ٱلتَّوَّٰبِينَ
l-tawābīnaতওবাকারীদেরকে
وَيُحِبُّ
wayuḥibbuও ভালবাসেন
ٱلۡمُتَطَهِّرِينَ
l-mutaṭahirīnaপবিত্রতা অবলম্বনকারীদের
٢٢٢
লোকেরা তোমাকে ঋতু সম্বন্ধে জিজ্ঞেস করছে। বল, ‘তা অশুচি’। কাজেই ঋতুকালে স্ত্রী-সহবাস হতে বিরত থাক এবং যে পর্যন্ত পবিত্র না হয়, তাদের নিকটবর্তী হয়ো না। তারপর যখন পবিত্র হবে, তখন তাদের সঙ্গে সহবাস কর, যেভাবে আল্লাহ অনুমতি দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাহ্কারীদেরকে ভালবাসেন আর পবিত্রতা অবলম্বীদেরকেও ভালবাসেন।
2:223
نِسَآؤُكُمۡ
nisāukumতোমাদের স্ত্রীরা
حَرۡثٞ
ḥarthunশস্যক্ষেত্র
لَّكُمۡ
lakumতোমাদের জন্য
فَأۡتُواْ
fatūঅতএব তোমরা যাও
حَرۡثَكُمۡ
ḥarthakumতোমাদের শস্যক্ষেত্রে
أَنَّىٰ
annāযেভাবে
شِئۡتُمۡۖ
shi'tumতোমরা চাও
وَقَدِّمُواْ
waqaddimūএবং তোমরা আগে পাঠাও
لِأَنفُسِكُمۡۚ
li-anfusikumতোমাদের নিজেদের জন্যে
وَٱتَّقُواْ
wa-ittaqūএবং তোমরা ভয় করো
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
وَٱعۡلَمُوٓاْ
wa-iʿ'lamūএবং জেনে রাখো তোমরা
أَنَّكُم
annakumতোমরা যে
مُّلَٰقُوهُۗ
mulāqūhuতাঁর সাক্ষাৎকারী (হবে)
وَبَشِّرِ
wabashiriএবং সুসংবাদ দাও
ٱلۡمُؤۡمِنِينَ
l-mu'minīnaমু’মিনদেরকে
٢٢٣
তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র। সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যে প্রকারে ইচ্ছে গমন কর এবং নিজেদের জন্য ভবিষ্যতের বন্দোবস্ত কর এবং আল্লাহকে ভয় কর এবং জেনে রেখ যে, তোমাদেরকে তাঁর কাছে হাজির হতে হবে। আর বিশ্বাসীদেরকে সুসংবাদ শুনিয়ে দাও।
2:224
وَلَا
walāএবং না
تَجۡعَلُواْ
tajʿalūতোমরা ব্যবহার করো
ٱللَّهَ
l-lahaআল্লাহর (নামকে)
عُرۡضَةٗ
ʿur'ḍatanলক্ষ্যবস্তু হিসেবে
لِّأَيۡمَٰنِكُمۡ
li-aymānikumতোমাদের শপথের জন্য
أَن
anযে (না)
تَبَرُّواْ
tabarrūতোমরা সৎকাজ করবে
وَتَتَّقُواْ
watattaqūও (না) তোমরা আত্মসংযম করবে
وَتُصۡلِحُواْ
watuṣ'liḥūও (না) তোমরা শান্তি স্থাপন করবে
بَيۡنَ
baynaমাঝে
ٱلنَّاسِۚ
l-nāsiমানুষের
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
سَمِيعٌ
samīʿunসবকিছু শুনেন
عَلِيمٞ
ʿalīmunসবকিছু জানেন
٢٢٤
তোমরা সৎকাজ, তাকওয়া অবলম্বন এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন হতে বিরত থাকবে- আল্লাহর নামে এমন শপথ করে তাকে অজুহাত করে নিও না। বস্তুতঃ আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা।
2:225
لَّا
lāনা
يُؤَاخِذُكُمُ
yuākhidhukumuতোমাদেরকে ধরবেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
بِٱللَّغۡوِ
bil-laghwiঅর্থহীন (শপথের) জন্য
فِيٓ
fīমধ্যে
أَيۡمَٰنِكُمۡ
aymānikumতোমাদের শপথগুলোর
وَلَٰكِن
walākinকিন্তু
يُؤَاخِذُكُم
yuākhidhukumতোমাদেরকে তিনি ধরবেন
بِمَا
bimāএ কারণে যা
كَسَبَتۡ
kasabat(অর্জন করেছে)
قُلُوبُكُمۡۗ
qulūbukumতোমাদের অন্তরগুলো
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
غَفُورٌ
ghafūrunবড় ক্ষমাশীল
حَلِيمٞ
ḥalīmunবড় সহনশীল
٢٢٥
আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন। আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।
2:226
لِّلَّذِينَ
lilladhīna(তাদের) জন্য যারা
يُؤۡلُونَ
yu'lūna(সম্পর্ক না রাখার)শপথ করে
مِن
minহতে
نِّسَآئِهِمۡ
nisāihimতাদের স্ত্রীদের
تَرَبُّصُ
tarabbuṣuঅপেক্ষা করবে
أَرۡبَعَةِ
arbaʿatiচার
أَشۡهُرٖۖ
ashhurinমাস
فَإِن
fa-inঅতঃপর যদি
فَآءُو
fāūতারা ফিরে আসে
فَإِنَّ
fa-innaনিশ্চয়ই তবে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
غَفُورٞ
ghafūrunক্ষমাশীল
رَّحِيمٞ
raḥīmunপরম দয়ালু
٢٢٦
যারা নিজেদের স্ত্রীদের নিকট না যাওয়ার জন্য শপথ গ্রহণ করে, তাদের জন্য চার মাসের অবকাশ আছে। যদি তারা (উক্ত সময়ের মধ্যে) ফিরে আসে, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
2:227
وَإِنۡ
wa-inএবং যদি
عَزَمُواْ
ʿazamūতারা সংকল্প করে
ٱلطَّلَٰقَ
l-ṭalāqaতালাকের
فَإِنَّ
fa-innaতবে নিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
سَمِيعٌ
samīʿunসবকিছু শুনেন
عَلِيمٞ
ʿalīmunসবকিছু জানেন
٢٢٧
এবং তারা যদি তালাক দেয়ার দৃঢ়প্রত্যয় গ্রহণ করে, তবে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
2:228
وَٱلۡمُطَلَّقَٰتُ
wal-muṭalaqātuএবং তালাকপ্রাপ্তা স্ত্রীরা
يَتَرَبَّصۡنَ
yatarabbaṣnaঅপেক্ষা করবে
بِأَنفُسِهِنَّ
bi-anfusihinnaতাদের নিজেদের জন্যে
ثَلَٰثَةَ
thalāthataতিন
قُرُوٓءٖۚ
qurūinরজঃস্রাবকাল (পর্যন্ত)
وَلَا
walāএবং না
يَحِلُّ
yaḥilluবৈধ হবে
لَهُنَّ
lahunnaতাদের জন্যে
أَن
anযে
يَكۡتُمۡنَ
yaktum'naতারা গোপন করবে
مَا
māযা
خَلَقَ
khalaqaসৃষ্টি করেছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
فِيٓ
fīমধ্যে
أَرۡحَامِهِنَّ
arḥāmihinnaতাদের গর্ভাশয়ে
إِن
inযদি
كُنَّ
kunnaথাকে তারা
يُؤۡمِنَّ
yu'minnaঈমান এনে
بِٱللَّهِ
bil-lahiআল্লাহর উপর
وَٱلۡيَوۡمِ
wal-yawmiও দিনে
ٱلۡأٓخِرِۚ
l-ākhiriআখেরাতের (উপর)
وَبُعُولَتُهُنَّ
wabuʿūlatuhunnaএবং তাদের স্বামীরা
أَحَقُّ
aḥaqquবেশি অধিকারী
بِرَدِّهِنَّ
biraddihinnaতাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে
فِي
fīক্ষেত্রে
ذَٰلِكَ
dhālikaএই
إِنۡ
inযদি
أَرَادُوٓاْ
arādūতারা চায়
إِصۡلَٰحٗاۚ
iṣ'lāḥanআপোষ নিষ্পত্তি (করতে)
وَلَهُنَّ
walahunnaএবং তাদের (অর্থাৎ স্ত্রীদের অধিকার আছে)
مِثۡلُ
mith'luযেমন
ٱلَّذِي
alladhīতার (অর্থাৎ স্বামীর)
عَلَيۡهِنَّ
ʿalayhinnaতাদের উপর (অধিকার আছে)
بِٱلۡمَعۡرُوفِۚ
bil-maʿrūfiন্যায়সংগতভাবে
وَلِلرِّجَالِ
walilrrijāliএবং পুরুষদের জন্যে(আছে)
عَلَيۡهِنَّ
ʿalayhinnaতাদের উপর
دَرَجَةٞۗ
darajatunএকটি মর্যাদা আছে
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
عَزِيزٌ
ʿazīzunমহাপরাক্রমশালী
حَكِيمٌ
ḥakīmunমহাবিজ্ঞ
٢٢٨
তালাকপ্রাপ্তা নারীরা তিন মাসিক পর্যন্ত প্রতীক্ষা করবে এবং তাদের পক্ষে জায়িয নয় সে বস্তু গোপন করা যা তাদের পেটে আল্লাহ সৃজন করেছেন, যদি তারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে। তাদের স্বামীরা তাদেরকে উক্ত সময়ের মধ্যে পুনঃ গ্রহণে অধিক হকদার, যদি তারা আপোস-নিস্পত্তি করতে চায় এবং পুরুষদের উপর নারীদেরও হাক্ব আছে, যেমন নিয়ম অনুযায়ী পুরুষদের নারীদের উপরও হাক্ব আছে, অবশ্য নারীদের উপর পুরুষদের বিশেষ মর্যাদা আছে এবং আল্লাহ মহাপরাক্রান্ত, প্রজ্ঞাশীল।
2:229
ٱلطَّلَٰقُ
al-ṭalāquতালাক
مَرَّتَانِۖ
marratāniদুইবার
فَإِمۡسَاكُۢ
fa-im'sākunঅতঃপর রেখে দেওয়া
بِمَعۡرُوفٍ
bimaʿrūfinন্যায়সংগত ভাবে
أَوۡ
awঅথবা
تَسۡرِيحُۢ
tasrīḥunমুক্ত করে দেয়া
بِإِحۡسَٰنٖۗ
bi-iḥ'sāninসদয়ভাবে (উত্তম)
وَلَا
walāএবং না
يَحِلُّ
yaḥilluবৈধ হবে
لَكُمۡ
lakumতোমাদের জন্যে
أَن
anযে
تَأۡخُذُواْ
takhudhūতোমরা গ্রহণ করবে
مِمَّآ
mimmāতা থেকে যা
ءَاتَيۡتُمُوهُنَّ
ātaytumūhunnaতোমরা দিয়েছ তাদেরকে
شَيۡـًٔا
shayanকোনো কিছুই
إِلَّآ
illāএছাড়া
أَن
anযদি
يَخَافَآ
yakhāfāদু’জনে ভয় করে
أَلَّا
allāনা যে
يُقِيمَا
yuqīmāদু’জনে রক্ষা করতে পারবে
حُدُودَ
ḥudūdaসীমারেখাগুলো
ٱللَّهِۖ
l-lahiআল্লাহর
فَإِنۡ
fa-inযদি তাই
خِفۡتُمۡ
khif'tumতোমরা ভয় করো
أَلَّا
allāযে না
يُقِيمَا
yuqīmāদুজনে রক্ষা করতে পারবে
حُدُودَ
ḥudūdaসীমারেখা গুলোকে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
فَلَا
falāনেই তবে
جُنَاحَ
junāḥaকোনো পাপ
عَلَيۡهِمَا
ʿalayhimāতাদের দুজনের উপর
فِيمَا
fīmāএরমধ্যে যা
ٱفۡتَدَتۡ
if'tadatসে নিষ্কৃতি চাইলে (স্ত্রী বিচ্ছেদ ঘটায়)
بِهِۦۗ
bihiতার বিনিময়ে
تِلۡكَ
til'kaএটা
حُدُودُ
ḥudūduসীমারেখা
ٱللَّهِ
l-lahiআল্লাহর
فَلَا
falāঅতএব না
تَعۡتَدُوهَاۚ
taʿtadūhāতা তোমরা লংঘন করো
وَمَن
wamanএবং যে
يَتَعَدَّ
yataʿaddaলংঘন করবে
حُدُودَ
ḥudūdaসীমারেখাগুলোকে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
فَأُوْلَٰٓئِكَ
fa-ulāikaঐসব লোক তাহলে
هُمُ
humuতারাই
ٱلظَّٰلِمُونَ
l-ẓālimūnaঅত্যাচারী (হবে)
٢٢٩
তালাক দুই দফা, অতঃপর হয় ভালভাবে পুনঃ গ্রহণ কিংবা সদ্ব্যবহার সহকারে বিদায় দান এবং তোমাদের পক্ষে তাদেরকে দেয়া মালের কিছুই ফিরিয়ে নেয়া জায়িয হবে না, কিন্তু যদি তারা উভয়ে আশঙ্কা করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না (তাহলে অন্য ব্যবস্থা)। অতঃপর যদি তোমরা (উভয় পক্ষের শালিসগণ) আশঙ্কা কর যে উভয়পক্ষ আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে না, তাহলে উভয়ের প্রতি কোন গুনাহ নেই যদি কোন কিছুর বিনিময়ে স্ত্রী নিজেকে মুক্ত করতে চায়। এগুলো আল্লাহর আইন, কাজেই তোমরা এগুলোকে লঙ্ঘন করো না, আর যারা আল্লাহর আইনসমূহ লঙ্ঘন করবে, তারাই যালিম।
2:230
فَإِن
fa-inঅতঃপর যদি
طَلَّقَهَا
ṭallaqahāতাকে সে তালাক দেয়
فَلَا
falāনা তবে
تَحِلُّ
taḥillu(বৈধ) হবে
لَهُۥ
lahuতার জন্য
مِنۢ
minথেকে
بَعۡدُ
baʿduপরে (তালাকের)
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
تَنكِحَ
tankiḥaসে বিয়ে করবে
زَوۡجًا
zawjan(অন্য) স্বামীকে
غَيۡرَهُۥۗ
ghayrahuসে ছাড়া
فَإِن
fa-inঅতঃপর যদি
طَلَّقَهَا
ṭallaqahāসে তাকে তালাক দেয়
فَلَا
falāনেই তবে
جُنَاحَ
junāḥaপাপ
عَلَيۡهِمَآ
ʿalayhimāতাদের দুজনের উপর
أَن
anযে
يَتَرَاجَعَآ
yatarājaʿāপরস্পরে ফিরে আসবে
إِن
inযদি
ظَنَّآ
ẓannāদুজনেই মনে করে
أَن
anযে
يُقِيمَا
yuqīmāতারা দুজনে রক্ষা করতে পারবে
حُدُودَ
ḥudūdaসীমারেখা
ٱللَّهِۗ
l-lahiআল্লাহর
وَتِلۡكَ
watil'kaএবং এটা
حُدُودُ
ḥudūduসীমারেখা
ٱللَّهِ
l-lahiআল্লাহর
يُبَيِّنُهَا
yubayyinuhāতা স্পষ্ট বর্ণনা করেন তিনি
لِقَوۡمٖ
liqawminসম্প্রদায়ের জন্যে
يَعۡلَمُونَ
yaʿlamūna(যারা) জানে
٢٣٠
অতঃপর যদি সে তাকে (চূড়ান্ত) তালাক দেয়, তবে এরপর সেই পুরুষের পক্ষে সেই স্ত্রী (বিবাহ) হালাল হবে না, যে পর্যন্ত না সে অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করে। অতঃপর যদি সে তাকে তালাক দেয়, তবে উভয়ের পুনরায় মিলিত হওয়াতে গুনাহ নেই, যদি উভয়ের আস্থা জন্মে যে উভয়ে আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে। এসব আল্লাহর (আইন) সীমাসমূহ, এগুলোকে সেই লোকদের জন্য তিনি বর্ণনা করেন যারা জ্ঞানী।
2:231
وَإِذَا
wa-idhāএবং যখন
طَلَّقۡتُمُ
ṭallaqtumuতোমরা তালাক দাও
ٱلنِّسَآءَ
l-nisāaস্ত্রীদেরকে
فَبَلَغۡنَ
fabalaghnaতারা অতঃপর পৌঁছে
أَجَلَهُنَّ
ajalahunnaতাদের মেয়াদে
فَأَمۡسِكُوهُنَّ
fa-amsikūhunnaতাদেরকে রেখে দাও তখন
بِمَعۡرُوفٍ
bimaʿrūfinন্যায়সঙ্গতভাবে
أَوۡ
awঅথবা
سَرِّحُوهُنَّ
sarriḥūhunnaতাদের মুক্ত করে দাও
بِمَعۡرُوفٖۚ
bimaʿrūfinন্যায় সংগতভাবে
وَلَا
walāএবং না
تُمۡسِكُوهُنَّ
tum'sikūhunnaতাদেরকে তোমরা আটকে রেখো
ضِرَارٗا
ḍirāranক্ষতির (উদ্দেশ্যে)
لِّتَعۡتَدُواْۚ
litaʿtadūবাড়াবাড়ি করার জন্যে
وَمَن
wamanএবং যে কেউ
يَفۡعَلۡ
yafʿalকরবে
ذَٰلِكَ
dhālikaএটা
فَقَدۡ
faqadতাহলে নিশ্চয়ই
ظَلَمَ
ẓalamaঅবিচার করবে
نَفۡسَهُۥۚ
nafsahuতারা নিজের (উপর)
وَلَا
walāএবং না
تَتَّخِذُوٓاْ
tattakhidhūতোমরা গ্রহণ করো
ءَايَٰتِ
āyātiনিদর্শনাবলীকে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
هُزُوٗاۚ
huzuwanঠাট্টাতামাশার বস্তু হিসেবে হিসেবে
وَٱذۡكُرُواْ
wa-udh'kurūএবং তোমরা স্মরণ করো
نِعۡمَتَ
niʿ'mataঅনুগ্রহকে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
وَمَآ
wamāএবং যা
أَنزَلَ
anzalaঅবতীর্ণ করেছেন
عَلَيۡكُم
ʿalaykumতোমাদের উপর
مِّنَ
minaথেকে
ٱلۡكِتَٰبِ
l-kitābiকিতাব
وَٱلۡحِكۡمَةِ
wal-ḥik'matiও প্রজ্ঞা
يَعِظُكُم
yaʿiẓukumতোমাদেরকে তিনি উপদেশ দিচ্ছেন
بِهِۦۚ
bihiতা দিয়ে
وَٱتَّقُواْ
wa-ittaqūএবং তোমরা ভয় করো
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
وَٱعۡلَمُوٓاْ
wa-iʿ'lamūএবং তোমরা জেনে রাখো
أَنَّ
annaযে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
بِكُلِّ
bikulliসব সম্পর্কে
شَيۡءٍ
shayinকিছুর
عَلِيمٞ
ʿalīmunখুব অবহিত
٢٣١
যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাদের ইদ্দত পূর্ণ হয়ে আসে তখন হয় তাদেরকে ভালভাবে গ্রহণ করে রেখে দাও, নইলে ভালভাবে বিদায় দাও, আর বাড়াবাড়ি করে তাদের ক্ষতি করার উদ্দেশে আটকে রেখো না। যে এমন করবে, সে নিজেরই উপর যুলম করে। তোমরা আল্লাহর আহকামকে হাসি-ঠাট্টারূপে গ্রহণ করো না এবং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, তাঁর কিতাব ও জ্ঞানগর্ভ বাক্যাবলী (সুন্নাত) যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন, যদ্দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন, তা স্মরণ কর আর আল্লাহকে ভয় কর আর জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।
2:232
وَإِذَا
wa-idhāএবং যখন
طَلَّقۡتُمُ
ṭallaqtumuতালাক দাও তোমরা
ٱلنِّسَآءَ
l-nisāaস্ত্রীদেরকে
فَبَلَغۡنَ
fabalaghnaঅতঃপর তারা পৌঁছে যায়
أَجَلَهُنَّ
ajalahunnaতাদের মেয়াদে
فَلَا
falāনা তখন
تَعۡضُلُوهُنَّ
taʿḍulūhunnaতাদেরকে বাধা দিয়ো
أَن
anযে
يَنكِحۡنَ
yankiḥ'naতারা বিয়ে করতে চায়
أَزۡوَٰجَهُنَّ
azwājahunnaতাদের (পূর্বের) স্বামীকে
إِذَا
idhāযখন
تَرَٰضَوۡاْ
tarāḍawতারা পরস্পর সম্মত হয়
بَيۡنَهُم
baynahumতাদের মাঝে
بِٱلۡمَعۡرُوفِۗ
bil-maʿrūfiন্যায় সংগত উপায়ে
ذَٰلِكَ
dhālikaএটা
يُوعَظُ
yūʿaẓuউপদেশ দেয়া হচ্ছে
بِهِۦ
bihiতার প্রতি
مَن
man(তার জন্যে) যে কেউ
كَانَ
kānaহয়
مِنكُمۡ
minkumতোমাদের মধ্যথেকে
يُؤۡمِنُ
yu'minuঈমান এনে থাকে
بِٱللَّهِ
bil-lahiআল্লাহর উপর
وَٱلۡيَوۡمِ
wal-yawmiও দিনের
ٱلۡأٓخِرِۗ
l-ākhiriআখেরাতের
ذَٰلِكُمۡ
dhālikumএটা
أَزۡكَىٰ
azkāশুদ্ধতম পন্থা
لَكُمۡ
lakumতোমাদের জন্যে
وَأَطۡهَرُۚ
wa-aṭharuও পবিত্রতম
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
يَعۡلَمُ
yaʿlamuজানেন
وَأَنتُمۡ
wa-antumআর তোমরা
لَا
lāনা
تَعۡلَمُونَ
taʿlamūnaজান
٢٣٢
যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও, তারপর তাদের ইদ্দৎ পূর্ণ হয়ে যায়, সে অবস্থায় তারা স্বামীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে তাদেরকে বাধা দিও না যখন তারা বৈধভাবে উভয়ে আপোষে সম্মত হয়। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাসী তাকে এ উপদেশ দেয়া হচ্ছে। এটা তোমাদের পক্ষে অতি বিশুদ্ধতা ও পবিত্রতার বিষয় এবং আল্লাহ্ই বিশেষরূপে জানেন, তোমরা জান না।
2:233
۞ وَٱلۡوَٰلِدَٰتُ
wal-wālidātuএবং মায়েরা
يُرۡضِعۡنَ
yur'ḍiʿ'naস্তন্য পান করাবে
أَوۡلَٰدَهُنَّ
awlādahunnaতাদের সন্তানদের
حَوۡلَيۡنِ
ḥawlayniদু’বছর
كَامِلَيۡنِۖ
kāmilayniপূর্ণ
لِمَنۡ
limanতার জন্য যে (বাপ)
أَرَادَ
arādaচায়
أَن
anযে
يُتِمَّ
yutimmaপূর্ণ করবে
ٱلرَّضَاعَةَۚ
l-raḍāʿataস্তন্যপান করানোর সময়
وَعَلَى
waʿalāএবং (দায়িত্ব তার) উপর
ٱلۡمَوۡلُودِ
l-mawlūdiযার নবজাতক
لَهُۥ
lahuজন্য
رِزۡقُهُنَّ
riz'quhunnaতাদের (অর্থাৎ মাদের) জীবিকা
وَكِسۡوَتُهُنَّ
wakis'watuhunnaও তাদের পোশাকের
بِٱلۡمَعۡرُوفِۚ
bil-maʿrūfiন্যায় সংগত উপায়ে
لَا
lāনা
تُكَلَّفُ
tukallafuদায়িত্বভার দেওয়া হবে
نَفۡسٌ
nafsunকাউকে
إِلَّا
illāএছাড়া
وُسۡعَهَاۚ
wus'ʿahāতার সামর্থ্য
لَا
lāনা
تُضَآرَّ
tuḍārraক্ষতিগ্রস্ত করা হবে
وَٰلِدَةُۢ
wālidatunমাকে
بِوَلَدِهَا
biwaladihāতার সন্তানের কারণে
وَلَا
walāআর না
مَوۡلُودٞ
mawlūdunযার নবজাতক (অর্থাৎ বাপকে)
لَّهُۥ
lahuজন্য
بِوَلَدِهِۦۚ
biwaladihiতার সন্তানের কারণে
وَعَلَى
waʿalāএবং উপর
ٱلۡوَارِثِ
l-wārithiউত্তরাধিকারীর
مِثۡلُ
mith'luঅনুরূপ
ذَٰلِكَۗ
dhālikaএটা (অধিকার)
فَإِنۡ
fa-inঅতঃপর যদি
أَرَادَا
arādāউভয়ে চায়
فِصَالًا
fiṣālanদুধ ছাড়াতে
عَن
ʿanমাধ্যমে
تَرَاضٖ
tarāḍinপরস্পর সম্মতির
مِّنۡهُمَا
min'humāউভয় পক্ষের
وَتَشَاوُرٖ
watashāwurinও পরামর্শের ভিত্তিতে
فَلَا
falāনেই তবে
جُنَاحَ
junāḥaকোনো পাপ
عَلَيۡهِمَاۗ
ʿalayhimāতাদের উভয়ের উপর
وَإِنۡ
wa-inএবং যদি
أَرَدتُّمۡ
aradttumতোমরা চাও
أَن
anযে
تَسۡتَرۡضِعُوٓاْ
tastarḍiʿūতোমরা দুধপান করাবে (কোনো ধাত্রী দিয়ে)
أَوۡلَٰدَكُمۡ
awlādakumতোমাদের সন্তানদের
فَلَا
falāনেই তবে
جُنَاحَ
junāḥaকোনো পাপ
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
إِذَا
idhāযখন
سَلَّمۡتُم
sallamtumতোমরা অর্পন কর
مَّآ
māযা
ءَاتَيۡتُم
ātaytumতোমরা দিতে চেয়েছিলে
بِٱلۡمَعۡرُوفِۗ
bil-maʿrūfiসংগত ভাবে
وَٱتَّقُواْ
wa-ittaqūএবং তোমরা ভয় করো
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
وَٱعۡلَمُوٓاْ
wa-iʿ'lamūএবং তোমরা জেনে রাখো
أَنَّ
annaযে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
بِمَا
bimāঐ বিষয় যা
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা কাজ করছ
بَصِيرٞ
baṣīrunসবকিছু দেখেন
٢٣٣
যে ব্যক্তি দুধপান কাল পূর্ণ করাতে ইচ্ছুক তার জন্য মায়েরা নিজেদের সন্তানদেরকে পূর্ণ দু’ বৎসরকাল স্তন্য দান করবে। জনকের উপর দায়িত্ব হল ভালভাবে তাদের অন্নবস্ত্রের ব্যবস্থা করা। কাউকেও সাধ্যের অতিরিক্ত হুকুম দেয়া হয় না, যেন মাকে তার সন্তানের জন্য এবং সন্তানের জন্মদাতাকে সন্তানের জন্য কষ্ট দেয়া না হয় এবং ওয়ারিশের প্রতিও একই রকম নির্দেশ, তৎপর যদি উভয়ের সম্মতি ও যুক্তিক্রমে দুধ ছাড়াতে ইচ্ছে করে, তবে তাদের প্রতি কোন গুনাহ নেই এবং যদি তোমরা স্বীয় সন্তানদেরকে কোন ধাত্রী দ্বারা দুধ পান করাতে ইচ্ছে কর, তবে তোমাদের প্রতি কোন গুনাহ নেই, যদি তোমরা যা দিতে চাচ্ছিলে তা যথারীতি আদায় করে দাও। আল্লাহকে ভয় কর এবং জেনে রেখ, তোমরা যা কিছুই কর, নিশ্চয়ই আল্লাহ তার সম্যক দ্রষ্টা।
2:234
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
يُتَوَفَّوۡنَ
yutawaffawnaমারা যায়
مِنكُمۡ
minkumতোমাদের মধ্যেথেকে
وَيَذَرُونَ
wayadharūnaএবং তারা রেখে যায়
أَزۡوَٰجٗا
azwājanস্ত্রীদেরকে
يَتَرَبَّصۡنَ
yatarabbaṣnaতারা অপেক্ষায় রাখবে (অর্থাৎ স্ত্রীরা)
بِأَنفُسِهِنَّ
bi-anfusihinnaতাদের নিজেদেরকে
أَرۡبَعَةَ
arbaʿataচার
أَشۡهُرٖ
ashhurinমাস
وَعَشۡرٗاۖ
waʿashranও দশ (দিন পর্যন্ত)
فَإِذَا
fa-idhāঅতঃপর যখন
بَلَغۡنَ
balaghnaতারা পৌঁছে
أَجَلَهُنَّ
ajalahunnaতাদের মেয়াদে
فَلَا
falāনেই তখন
جُنَاحَ
junāḥaকোনো পাপ
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
فِيمَا
fīmāসেক্ষেত্রে যা
فَعَلۡنَ
faʿalnaতারা করে
فِيٓ
fīসম্পর্কে
أَنفُسِهِنَّ
anfusihinnaতাদের নিজেদের
بِٱلۡمَعۡرُوفِۗ
bil-maʿrūfiন্যায়সংগত ভাবে
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
بِمَا
bimāঐ বিষয়ে যা
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা কাজ কর
خَبِيرٞ
khabīrunসবিশেষ অবহিত
٢٣٤
তোমাদের মধ্য হতে যারা স্ত্রীদেরকে রেখে মারা যাবে সে অবস্থায় স্ত্রীরা নিজেদেরকে চার মাস দশ দিন বিরত রাখবে। তারপর যখন তাদের ইদ্দৎকাল পূর্ণ হবে, তখন তোমাদের নিজেদের সম্বন্ধে বৈধভাবে যা কিছু করবে তাতে তোমাদের কোন গুনাহ নেই। বস্তুতঃ তোমরা যা কিছু করছ, আল্লাহ সে বিষয়ে পরিজ্ঞাত।
2:235
وَلَا
walāএবং নেই
جُنَاحَ
junāḥaকোনো পাপ
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
فِيمَا
fīmāসেক্ষেত্রে যা
عَرَّضۡتُم
ʿarraḍtumতোমরা আভাস-ইঙ্গিতে প্রকাশ কর
بِهِۦ
bihiতা
مِنۡ
minবিষয়টি
خِطۡبَةِ
khiṭ'batiবিয়ের প্রস্তাবের
ٱلنِّسَآءِ
l-nisāi(বিধবা) নারীদের
أَوۡ
awবা
أَكۡنَنتُمۡ
aknantumতোমরা গোপন কর
فِيٓ
fīমধ্যে
أَنفُسِكُمۡۚ
anfusikumতোমাদের মনের
عَلِمَ
ʿalimaজানেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
أَنَّكُمۡ
annakumতোমরা যে
سَتَذۡكُرُونَهُنَّ
satadhkurūnahunnaতাদেরকে আলোচনা করবে তোমরা
وَلَٰكِن
walākinকিন্তু
لَّا
lāনা
تُوَاعِدُوهُنَّ
tuwāʿidūhunnaতাদেরকে অঙ্গীকার করবে তোমরা
سِرًّا
sirranগোপনে
إِلَّآ
illāএছাড়া
أَن
anযে
تَقُولُواْ
taqūlūতোমরা বলবে
قَوۡلٗا
qawlanকথা
مَّعۡرُوفٗاۚ
maʿrūfanবিধি মতো
وَلَا
walāএবং না
تَعۡزِمُواْ
taʿzimūতোমরা সংকল্প করো
عُقۡدَةَ
ʿuq'dataবন্ধনের
ٱلنِّكَاحِ
l-nikāḥiবিয়ের
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
يَبۡلُغَ
yablughaপৌঁছে
ٱلۡكِتَٰبُ
l-kitābuবিধান (অর্থাৎ ইদ্দত)
أَجَلَهُۥۚ
ajalahuতার নির্দিষ্ট সময়ে
وَٱعۡلَمُوٓاْ
wa-iʿ'lamūএবং তোমরা জেনে রেখো
أَنَّ
annaযে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
يَعۡلَمُ
yaʿlamuজানেন
مَا
māযা (আছে)
فِيٓ
fīমধ্যে
أَنفُسِكُمۡ
anfusikumতোমাদের মনের
فَٱحۡذَرُوهُۚ
fa-iḥ'dharūhuঅতএব তাকে তোমরা ভয় করো
وَٱعۡلَمُوٓاْ
wa-iʿ'lamūএবং তোমরা জেনে রেখো
أَنَّ
annaযে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
غَفُورٌ
ghafūrunক্ষমাশীল
حَلِيمٞ
ḥalīmunবড় সহনশীল
٢٣٥
তোমাদের প্রতি গুনাহ নেই যদি তোমরা কথার ইশারায় নারীদেরকে বিবাহের প্রস্তাব পাঠাও, কিংবা নিজেদের মনে গোপন রাখ। আল্লাহ অবগত আছেন যে, ঐ স্ত্রীলোকদের সাথে তোমাদের বিবাহ করার খেয়াল সত্বরই জাগবে, কিন্তু তাদের সাথে গোপন অঙ্গীকার করো না, কিন্তু বৈধভাবে কথাবার্তা বলতে পার এবং তোমরা বিবাহ সম্পাদনের সংকল্প করো না যে পর্যন্ত ইদ্দৎ পূর্ণ না হয় এবং জেনে রেখ, আল্লাহ নিশ্চয়ই তোমাদের মনোভাব জ্ঞাত আছেন, সুতরাং তাঁকে ভয় কর এবং জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম সহিষ্ণু।
2:236
لَّا
lāনেই
جُنَاحَ
junāḥaকোনো পাপ
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
إِن
inযদি
طَلَّقۡتُمُ
ṭallaqtumuতোমরা তালাক দাও
ٱلنِّسَآءَ
l-nisāaস্ত্রীদেরকে
مَا
māযে পর্যন্ত
لَمۡ
lamনা
تَمَسُّوهُنَّ
tamassūhunnaতাদেরকে স্পর্শ কর
أَوۡ
awঅথবা
تَفۡرِضُواْ
tafriḍūতোমরা ধার্য কর (নাই)
لَهُنَّ
lahunnaতাদের জন্য
فَرِيضَةٗۚ
farīḍatanকোনো মোহর
وَمَتِّعُوهُنَّ
wamattiʿūhunnaএবং তাদেরকে কিছু খরচপত্র দাও
عَلَى
ʿalāউপর
ٱلۡمُوسِعِ
l-mūsiʿiসংগতিসম্পন্ন ব্যক্তি
قَدَرُهُۥ
qadaruhuতার সাধ্যমত
وَعَلَى
waʿalāও উপর
ٱلۡمُقۡتِرِ
l-muq'tiriবিত্তহীনের
قَدَرُهُۥ
qadaruhuতার সাধ্যমত
مَتَٰعَۢا
matāʿanখরচপত্র দেবে
بِٱلۡمَعۡرُوفِۖ
bil-maʿrūfiন্যায়সংগত ভাবে
حَقًّا
ḥaqqanকর্তব্য
عَلَى
ʿalāউপর
ٱلۡمُحۡسِنِينَ
l-muḥ'sinīnaসৎকর্মশীল লোকদের
٢٣٦
তোমাদের প্রতি কোন গুনাহ নেই, যদি তোমরা স্ত্রীদেরকে স্পর্শ না ক’রে, কিংবা তাদের মহর ধার্য না করে তালাক দাও এবং তোমরা স্ত্রীদের জন্য খরচের সংস্থান করবে, অবস্থাপন্ন ব্যক্তি তার সাধ্যমত এবং অবস্থাহীন ব্যক্তি তার সাধ্যমত বিধি অনুযায়ী খরচপত্রের ব্যবস্থা করবে, পুণ্যবানদের উপর এটা দায়িত্ব।
2:237
وَإِن
wa-inএবং যদি
طَلَّقۡتُمُوهُنَّ
ṭallaqtumūhunnaতাদেরকে তোমরা তালাক দিয়ে দাও
مِن
minথেকে
قَبۡلِ
qabliএর পূর্বেই
أَن
anযে
تَمَسُّوهُنَّ
tamassūhunnaতাদেরকে স্পর্শ করবে
وَقَدۡ
waqadঅথচ নিশ্চয়ই
فَرَضۡتُمۡ
faraḍtumতোমরা ধার্য করেছ
لَهُنَّ
lahunnaতাদের জন্য
فَرِيضَةٗ
farīḍatanমোহর
فَنِصۡفُ
faniṣ'fuঅর্ধেক তবে
مَا
māযা
فَرَضۡتُمۡ
faraḍtumতোমরা ধার্য করেছ (মোহর)
إِلَّآ
illāকিন্তু
أَن
anযে ছাড়া (স্ত্রীরা)
يَعۡفُونَ
yaʿfūnaতারা ক্ষমা প্রকাশ করে (না নেয়)
أَوۡ
awঅথবা
يَعۡفُوَاْ
yaʿfuwāসে ক্ষমা করে (পূর্ণ দেয়)
ٱلَّذِي
alladhīযে (পুরুষ)
بِيَدِهِۦ
biyadihiযার হাতের মধ্যে (রয়েছে)
عُقۡدَةُ
ʿuq'datuবন্ধন
ٱلنِّكَاحِۚ
l-nikāḥiবিয়ের (তা স্বতন্ত্র কথা)
وَأَن
wa-anএবং (এও) যে
تَعۡفُوٓاْ
taʿfūতোমরা ক্ষমা করবে
أَقۡرَبُ
aqrabu(তা) নিকটতর
لِلتَّقۡوَىٰۚ
lilttaqwāতাকওয়ার ক্ষেত্রে
وَلَا
walāএবং না
تَنسَوُاْ
tansawūতোমরা ভুলে যেয়ো
ٱلۡفَضۡلَ
l-faḍlaসহৃদয়তা
بَيۡنَكُمۡۚ
baynakumতোমাদের মাঝে
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
بِمَا
bimāঐ বিষয় যা
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা কাজ কর
بَصِيرٌ
baṣīrunখুব দেখেন
٢٣٧
যদি তোমরা তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও, অথচ তাদের মহর ধার্য করা হয়, সে অবস্থায় ধার্যকৃত মহরের অর্ধেক, কিন্তু যদি স্ত্রীরা দাবী মাফ করে দেয় কিংবা যার হাতে বিয়ের বন্ধন আছে সে মাফ করে দেয়, বস্তুতঃ ক্ষমা করাই তাকওয়ার অধিক নিকটবর্তী এবং তোমরা পারস্পরিক সহায়তা হতে বিমুখ হয়ো না, যা কিছু তোমরা করছ আল্লাহ নিশ্চয়ই তার সম্যক দ্রষ্টা।
2:238
حَٰفِظُواْ
ḥāfiẓūতোমরা সংরক্ষণ করো
عَلَى
ʿalāপ্রতি
ٱلصَّلَوَٰتِ
l-ṣalawātiসব সালাত গুলোর
وَٱلصَّلَوٰةِ
wal-ṣalatiএবং (বিশেষ করে) সালাত
ٱلۡوُسۡطَىٰ
l-wus'ṭāমধ্যবর্তী (অর্থাৎ আছরের)
وَقُومُواْ
waqūmūএবং তোমরা দাঁড়িয়ে যাও
لِلَّهِ
lillahiআল্লাহর জন্য
قَٰنِتِينَ
qānitīnaএকান্ত বিনীত ভাবে
٢٣٨
তোমরা সলাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সলাতের প্রতি এবং আল্লাহর সামনে বিনীতভাবে দন্ডায়মান হও।
2:239
فَإِنۡ
fa-inঅতঃপর যদি
خِفۡتُمۡ
khif'tumতোমরা ভয় করো
فَرِجَالًا
farijālanতবে হেঁটে চলা অবস্থায়
أَوۡ
awবা
رُكۡبَانٗاۖ
ruk'bānanআরোহী অবস্থায় (সালাত পড়বে)
فَإِذَآ
fa-idhāঅতঃপর যখন
أَمِنتُمۡ
amintumতোমরা নিরাপদ হও
فَٱذۡكُرُواْ
fa-udh'kurūস্মরণ করো তখন
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
كَمَا
kamāযেমন
عَلَّمَكُم
ʿallamakumতোমাদের তিনি শিখিয়েছেন
مَّا
māযা
لَمۡ
lamনা
تَكُونُواْ
takūnūতোমরা হও
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জানতে
٢٣٩
যদি তোমরা ভয় কর, তবে পদচারী কিংবা আরোহী অবস্থায়ই নামায আদায় করবে। যখন নিরুদ্বেগ হবে, তখন আল্লাহকে স্মরণ কর যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতে না।
2:240
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
يُتَوَفَّوۡنَ
yutawaffawnaমারা যায়
مِنكُمۡ
minkumতোমাদের মধ্য হতে
وَيَذَرُونَ
wayadharūnaএবং তারা রেখে যায়
أَزۡوَٰجٗا
azwājanস্ত্রীদেরকে
وَصِيَّةٗ
waṣiyyatan(তাদের উচিৎ) জোর নির্দেশ করা
لِّأَزۡوَٰجِهِم
li-azwājihimতাদের স্ত্রীদের জন্যে
مَّتَٰعًا
matāʿanভরণ পোষণের
إِلَى
ilāপর্যন্ত
ٱلۡحَوۡلِ
l-ḥawliএক বছর
غَيۡرَ
ghayraছাড়া
إِخۡرَاجٖۚ
ikh'rājinবহিষ্কার (ঘর থেকে)
فَإِنۡ
fa-inযদি তবে
خَرَجۡنَ
kharajnaতারা বের হয় (নিজেরাই)
فَلَا
falāনেই তবে
جُنَاحَ
junāḥaকোনো পাপ
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
فِي
fīসেক্ষেত্রে
مَا
māযা
فَعَلۡنَ
faʿalnaতারা করেছে
فِيٓ
fīব্যাপারে
أَنفُسِهِنَّ
anfusihinnaতাদের নিজেদের
مِن
minথেকে
مَّعۡرُوفٖۗ
maʿrūfinন্যায় সংগত ভাবে
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
عَزِيزٌ
ʿazīzunপরাক্রমশালী
حَكِيمٞ
ḥakīmunমহাবিজ্ঞ
٢٤٠
তোমাদের মধ্যে যারা বিবিদেরকে রেখে মারা যাবে, তারা বিবিদের জন্য অসিয়ত করবে যেন এক বৎসরকাল সুযোগ-সুবিধা পায় এবং গৃহ হতে বের ক’রে দেয়া না হয়, তবে যদি তারা নিজেরাই বের হয়ে যায়, তবে তোমাদের প্রতি গুনাহ নেই তারা নিজেদের ব্যাপারে বৈধভাবে কিছু করলে; আল্লাহ মহাশক্তিধর, সুবিজ্ঞ।
2:241
وَلِلۡمُطَلَّقَٰتِ
walil'muṭallaqātiএবং তালাক প্রাপ্তাদের জন্যে
مَتَٰعُۢ
matāʿunকিছু ভরণপোষণ দেওয়া
بِٱلۡمَعۡرُوفِۖ
bil-maʿrūfiউপযুক্তভাবে
حَقًّا
ḥaqqanকর্তব্য
عَلَى
ʿalāউপর
ٱلۡمُتَّقِينَ
l-mutaqīnaমুত্তাকীদের
٢٤١
তালাকপ্রাপ্তা নারীদের সঙ্গতভাবে ভরণ-পোষণ করা মুত্তাকীদের কর্তব্য।
2:242
كَذَٰلِكَ
kadhālikaএভাবে
يُبَيِّنُ
yubayyinuবর্ণনা করেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
لَكُمۡ
lakumতোমাদের জন্য
ءَايَٰتِهِۦ
āyātihiতাঁর বিধানাবলীকে
لَعَلَّكُمۡ
laʿallakumতোমরা যেন
تَعۡقِلُونَ
taʿqilūnaবুঝতে পার
٢٤٢
তোমাদের জন্য আল্লাহ নিজের আহকাম এমনভাবে ব্যাখ্যা করে বর্ণনা করছেন, যাতে তোমরা বুঝতে পার।
2:243
۞ أَلَمۡ
alamনি কি
تَرَ
taraতুমি দেখ
إِلَى
ilāপ্রতি
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
خَرَجُواْ
kharajūবের হয়েছিল
مِن
minথেকে
دِيَٰرِهِمۡ
diyārihimঘরগুলো তাদের
وَهُمۡ
wahumঅথচ তারা (ছিল)
أُلُوفٌ
ulūfunহাজার হাজার
حَذَرَ
ḥadharaভয়ে
ٱلۡمَوۡتِ
l-mawtiমৃত্যুর
فَقَالَ
faqālaঅতঃপর বললেন
لَهُمُ
lahumuতাদের উদ্দেশে
ٱللَّهُ
l-lahuআল্লাহ
مُوتُواْ
mūtūতোমরা মরে যাও
ثُمَّ
thummaএরপর
أَحۡيَٰهُمۡۚ
aḥyāhumতিনি জীবিত করলেন (আবার) তাদেরকে
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
لَذُو
ladhū(অধিকারী)
فَضۡلٍ
faḍlinঅনুগ্রহের
عَلَى
ʿalāউপর
ٱلنَّاسِ
l-nāsiমানুষের
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
أَكۡثَرَ
aktharaঅধিকাংশ
ٱلنَّاسِ
l-nāsiমানুষ
لَا
lāনা
يَشۡكُرُونَ
yashkurūnaতারা কৃতজ্ঞতা প্রকাশ করে
٢٤٣
তুমি কি সেই লোকদের প্রতি লক্ষ্য করনি, যারা মৃত্যুকে এড়াবার জন্য নিজেদের ঘর থেকে হাজারে হাজারে বের হয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাদেরকে বললেন, ‘তোমাদের মৃত্যু হোক’। তৎপর তাদেরকে জীবিত করে উঠালেন। নিশ্চয়ই আল্লাহ লোকেদের প্রতি দয়াশীল কিন্তু অধিকাংশ লোক শোকর করে না।
2:244
وَقَٰتِلُواْ
waqātilūএবং যুদ্ধ করো তোমরা
فِي
fīমধ্যে
سَبِيلِ
sabīliপথের
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَٱعۡلَمُوٓاْ
wa-iʿ'lamūএবং তোমরা জেনে রেখো
أَنَّ
annaযে
ٱللَّهَ
l-lahaআল্লাহ
سَمِيعٌ
samīʿunসবকিছু শুনেন
عَلِيمٞ
ʿalīmunসবকিছু দেখেন
٢٤٤
তোমরা আল্লাহর পথে যুদ্ধ কর এবং জেনে রেখ, আল্লাহ নিশ্চয়ই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
2:245
مَّن
manকে
ذَا
dhāসে (এমন)
ٱلَّذِي
alladhīযে
يُقۡرِضُ
yuq'riḍuঋণ দেবে
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
قَرۡضًا
qarḍanঋণ
حَسَنٗا
ḥasananউত্তম
فَيُضَٰعِفَهُۥ
fayuḍāʿifahuতিনি তা বৃদ্ধি এরপর করবেন
لَهُۥٓ
lahuতার জন্য
أَضۡعَافٗا
aḍʿāfanগুণ বৃদ্ধি
كَثِيرَةٗۚ
kathīratanঅনেক
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
يَقۡبِضُ
yaqbiḍuসংকুচিত করেন
وَيَبۡصُۜطُ
wayabṣuṭuও সম্প্রসারিত করেন
وَإِلَيۡهِ
wa-ilayhiএবং তাঁরই দিকে
تُرۡجَعُونَ
tur'jaʿūnaতোমাদের ফিরিয়ে নেয়া হবে
٢٤٥
এমন ব্যক্তি কে আছে যে আল্লাহকে উত্তম কর্জ প্রদান করবে? তাহলে তার সেই কর্জকে তার জন্য আল্লাহ বহু গুণ বর্ধিত করে দেবেন এবং আল্লাহই সীমিত ও প্রসারিত ক’রে থাকেন এবং তাঁর দিকেই তোমরা ফিরে যাবে।
2:246
أَلَمۡ
alamনি কি
تَرَ
taraতুমি দেখ
إِلَى
ilāপ্রতি
ٱلۡمَلَإِ
l-mala-iপ্রধানদের
مِنۢ
minমধ্য থেকে
بَنِيٓ
banīবনী
إِسۡرَٰٓءِيلَ
is'rāīlaইসরাঈলদের
مِنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiপর
مُوسَىٰٓ
mūsāমূসার
إِذۡ
idhযখন
قَالُواْ
qālūতারা বলেছিল
لِنَبِيّٖ
linabiyyinনবীর
لَّهُمُ
lahumuতাদের জন্য
ٱبۡعَثۡ
ib'ʿathপাঠান
لَنَا
lanāআমাদের জন্য
مَلِكٗا
malikanএকজন রাজা
نُّقَٰتِلۡ
nuqātilযুদ্ধ করব আমরা (তার নের্তৃত্বে)
فِي
fīমধ্যে
سَبِيلِ
sabīliপথের
ٱللَّهِۖ
l-lahiআল্লাহর
قَالَ
qālaসে বলল
هَلۡ
halযদি
عَسَيۡتُمۡ
ʿasaytumতোমরা আশা কর
إِن
inযদি
كُتِبَ
kutibaফরজ করা হয়
عَلَيۡكُمُ
ʿalaykumuতোমাদের উপর
ٱلۡقِتَالُ
l-qitāluযুদ্ধ
أَلَّا
allāযে না
تُقَٰتِلُواْۖ
tuqātilūতোমরা যুদ্ধ করবে
قَالُواْ
qālūতারা বলেছিল
وَمَا
wamāএবং কি
لَنَآ
lanāআমাদের হয়েছে
أَلَّا
allāযে না
نُقَٰتِلَ
nuqātilaআমরা যুদ্ধ করব
فِي
fīমধ্যে
سَبِيلِ
sabīliপথের
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَقَدۡ
waqadঅথচ নিশ্চয়ই
أُخۡرِجۡنَا
ukh'rij'nāআমাদেরকে বের করে দেওয়া হয়েছে
مِن
minহতে
دِيَٰرِنَا
diyārināআমাদের ঘরবাড়ি
وَأَبۡنَآئِنَاۖ
wa-abnāināও আমাদের সন্তানদের (হতে)
فَلَمَّا
falammāঅতঃপর যখন
كُتِبَ
kutibaফরজ করা হল
عَلَيۡهِمُ
ʿalayhimuতাদের উপর
ٱلۡقِتَالُ
l-qitāluযুদ্ধের
تَوَلَّوۡاْ
tawallawতারা পিঠ ফিরাল
إِلَّا
illāএছাড়া
قَلِيلٗا
qalīlanস্বল্প সংখ্যক
مِّنۡهُمۡۚ
min'humতাদের মধ্য হতে
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
عَلِيمُۢ
ʿalīmunখুব অবহিত
بِٱلظَّٰلِمِينَ
bil-ẓālimīnaসীমালঙ্ঘনকারী সম্পর্কে
٢٤٦
তুমি কি মূসার পরবর্তী বানী ইসরাঈলের প্রধানদের প্রতি লক্ষ্য করনি? তারা তাদের নাবীকে বলেছিল, ‘আমাদের জন্য একজন বাদশাহ ঠিক করুন, যাতে আমরা আল্লাহর পথে জিহাদ করি’। নির্দেশ হল, ‘এমন সম্ভাবনা আছে কি যে, যদি তোমাদের প্রতি জিহাদের হুকুম দেয়া হয় তবে তোমরা জিহাদ করবে না’? তারা বলল, ‘আমরা কী ওজরে আল্লাহর পথে জিহাদ করব না, যখন আমরা আমাদের গৃহ ও সন্তানাদি হতে বহিস্কৃত হয়েছি’। অতঃপর যখন তাদের প্রতি জিহাদের হুকুম হল, তখন তাদের অল্প সংখ্যক লোক ছাড়া সকলেই ফিরে দাঁড়াল এবং আল্লাহ যালিমদেরকে খুব ভালভাবেই জানেন।
2:247
وَقَالَ
waqālaএবং বলেছিল
لَهُمۡ
lahumতাদের উদ্দেশে
نَبِيُّهُمۡ
nabiyyuhumতাদের নবী
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
قَدۡ
qadঅবশ্যই
بَعَثَ
baʿathaপাঠিয়েছেন
لَكُمۡ
lakumতোমাদের জন্য
طَالُوتَ
ṭālūtaতালুতকে
مَلِكٗاۚ
malikanরাজা হিসেবে
قَالُوٓاْ
qālūতারা বলেছিল
أَنَّىٰ
annāকিরূপে
يَكُونُ
yakūnuহবে
لَهُ
lahuতার জন্য
ٱلۡمُلۡكُ
l-mul'kuরাজত্ব
عَلَيۡنَا
ʿalaynāআমাদের উপর
وَنَحۡنُ
wanaḥnuঅথচ আমরা
أَحَقُّ
aḥaqquঅধিক যোগ্য
بِٱلۡمُلۡكِ
bil-mul'kiরাজত্বের
مِنۡهُ
min'huতার চেয়ে
وَلَمۡ
walamএবং নি
يُؤۡتَ
yu'taদেওয়া হয় তাকে
سَعَةٗ
saʿatanপ্রাচুর্য
مِّنَ
minaমাধ্যমে
ٱلۡمَالِۚ
l-māliধন সম্পদের
قَالَ
qālaসে বলল
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
ٱصۡطَفَىٰهُ
iṣ'ṭafāhuতাকে মনোনীত করেছেন
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
وَزَادَهُۥ
wazādahuও তাকে বেশি দিয়েছেন
بَسۡطَةٗ
basṭatanপ্রসারতা
فِي
fīমধ্যে
ٱلۡعِلۡمِ
l-ʿil'miজ্ঞানের
وَٱلۡجِسۡمِۖ
wal-jis'miও শারীরিক শক্তিতে
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
يُؤۡتِي
yu'tīদেন
مُلۡكَهُۥ
mul'kahuতাঁর রাজত্ব
مَن
manযাকে
يَشَآءُۚ
yashāuতিনি চান
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
وَٰسِعٌ
wāsiʿunপ্রাচুর্যময়
عَلِيمٞ
ʿalīmunমহাজ্ঞানী
٢٤٧
তাদেরকে তাদের নাবী বলল, আল্লাহ যথার্থই তালুতকে তোমাদের বাদশাহ ঠিক করেছেন। তারা বলল, ‘আমাদের উপর কী প্রকারে তার রাজক্ষমতা মিলতে পারে যখন তার চেয়ে আমরাই রাজশক্তির অধিক যোগ্যপাত্র আর তাকে আর্থিক স্বচ্ছলতাও প্রদান করা হয়নি’! নাবী বলল, আল্লাহ তাকেই তোমাদের উপর পছন্দ করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন, আল্লাহ যাকে ইচ্ছে নিজের রাজ্য দান করেন, বস্তুতঃ আল্লাহ পর্যাপ্ত দাতা ও প্রজ্ঞাময়।
2:248
وَقَالَ
waqālaএবং বলল
لَهُمۡ
lahumতাদের উদ্দেশে
نَبِيُّهُمۡ
nabiyyuhumতাদের নবী
إِنَّ
innaনিশ্চয়ই
ءَايَةَ
āyataনিদর্শন (হবে)
مُلۡكِهِۦٓ
mul'kihiতার রাজত্বের
أَن
an(এই) যে
يَأۡتِيَكُمُ
yatiyakumuতোমাদের কাছে আসবে
ٱلتَّابُوتُ
l-tābūtuসেই সিন্ধুক
فِيهِ
fīhiযার মধ্যে (আছে)
سَكِينَةٞ
sakīnatunপ্রশান্তি
مِّن
minপক্ষ হতে
رَّبِّكُمۡ
rabbikumতোমাদের রবের
وَبَقِيَّةٞ
wabaqiyyatunও অবশিষ্ট
مِّمَّا
mimmāতা হতে যা
تَرَكَ
tarakaছেড়ে গেছে
ءَالُ
āluবংশধর
مُوسَىٰ
mūsāমূসার
وَءَالُ
waāluও বংশধর
هَٰرُونَ
hārūnaহারুনের
تَحۡمِلُهُ
taḥmiluhuতা বহন করে চলছে
ٱلۡمَلَٰٓئِكَةُۚ
l-malāikatuফেরেশতারা
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fīমধ্যে (রয়েছে)
ذَٰلِكَ
dhālikaএর
لَأٓيَةٗ
laāyatanঅবশ্যই নিদর্শন
لَّكُمۡ
lakumতোমাদের জন্য
إِن
inযদি
كُنتُم
kuntumতোমরা হও
مُّؤۡمِنِينَ
mu'minīnaমু'মিন
٢٤٨
তাদের নাবী তাদেরকে বলল, তালুতের বাদশাহ হওয়ার নিদর্শন এই যে, তোমাদের নিকট সিন্দুক আসবে, যার মধ্যে তোমাদের প্রতিপালকের শান্তি বাণী রয়েছে এবং সেই অবশিষ্ট জিনিস, যা মূসা ও হারূন সম্প্রদায় রেখে গেছে, ওটা ফেরেশতাগণ উঠিয়ে আনবে, এতে তোমাদের জন্য নিদর্শন আছে যদি তোমরা মু’মিন হও।
2:249
فَلَمَّا
falammāযখন অতঃপর
فَصَلَ
faṣalaরওনা হল
طَالُوتُ
ṭālūtuতালুত
بِٱلۡجُنُودِ
bil-junūdiসৈন্যদের নিয়ে
قَالَ
qālaবলল
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
مُبۡتَلِيكُم
mub'talīkumতোমাদের পরীক্ষা করবেন
بِنَهَرٖ
binaharinএকটা নদী দিয়ে
فَمَن
famanযে অতঃপর
شَرِبَ
sharibaপান করবে
مِنۡهُ
min'huতা থেকে
فَلَيۡسَ
falaysaসে নয় তখন
مِنِّي
minnīআমার দলে
وَمَن
wamanএবং যে
لَّمۡ
lamনা
يَطۡعَمۡهُ
yaṭʿamhuতার স্বাদ নেবে
فَإِنَّهُۥ
fa-innahuনিশ্চয়ই তবে সে
مِنِّيٓ
minnīআমার দলভুক্ত (থাকবে)
إِلَّا
illāকিন্তু
مَنِ
maniযে
ٱغۡتَرَفَ
igh'tarafaআঁজলা ভরে নেবে (পানি)
غُرۡفَةَۢ
ghur'fatanএক আঁজলা
بِيَدِهِۦۚ
biyadihiতার হাত দিয়ে (সেটা ভিন্ন)
فَشَرِبُواْ
fasharibūতারা অতঃপর পান করল
مِنۡهُ
min'huতা থেকে
إِلَّا
illāছাড়া
قَلِيلٗا
qalīlanস্বল্প সংখ্যক
مِّنۡهُمۡۚ
min'humতাদের মধ্য হতে
فَلَمَّا
falammāঅতঃপর যখন
جَاوَزَهُۥ
jāwazahuতা অতিক্রম করল
هُوَ
huwaসে
وَٱلَّذِينَ
wa-alladhīnaও যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছিল
مَعَهُۥ
maʿahuতার সাথে
قَالُواْ
qālūতারা বলেছিল
لَا
lāনেই
طَاقَةَ
ṭāqataশক্তি
لَنَا
lanāআমাদের কাছে
ٱلۡيَوۡمَ
l-yawmaআজ
بِجَالُوتَ
bijālūtaজালুতের সাথে
وَجُنُودِهِۦۚ
wajunūdihiও তার সৈন্যদের (সাথে যুদ্ধের)
قَالَ
qālaবলল
ٱلَّذِينَ
alladhīnaযারা
يَظُنُّونَ
yaẓunnūnaমনে করত
أَنَّهُم
annahumতারা যে
مُّلَٰقُواْ
mulāqūসাক্ষাৎকারী
ٱللَّهِ
l-lahiআল্লাহর সাথে
كَم
kamকত
مِّن
minথেকে
فِئَةٖ
fi-atinদল (রয়েছে)
قَلِيلَةٍ
qalīlatinছোট ছোট
غَلَبَتۡ
ghalabatবিজয়ী হয়েছে (যারা)
فِئَةٗ
fi-atanদলের (উপর)
كَثِيرَةَۢ
kathīratanবড় বড়
بِإِذۡنِ
bi-idh'niঅনুমতিক্রমে
ٱللَّهِۗ
l-lahiআল্লাহর
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
مَعَ
maʿa(সাথে আছেন)
ٱلصَّٰبِرِينَ
l-ṣābirīnaধৈর্যশীল
٢٤٩
অতঃপর যখন তালুত সৈন্যসহ রওয়ানা হল, বলল, ‘আল্লাহ একটা নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন, মূলতঃ যে কেউ ওটার পানি পান করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয় আর যে তা খাবে না, সে নিশ্চয়ই আমার দলভুক্ত হবে, কিন্তু যে এক অঞ্জলি পানি নিবে সেও (আমার দলভুক্ত)’। অতঃপর অতি অল্প সংখ্যক ছাড়া তারা সকলেই তাত্থেকে পান করল। এরপর তালুত এবং তার সাথী মু’মিনগণ নদী পার হয়ে বলল, ‘আজ জ্বালুত ও তার সৈন্যদের সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। কিন্তু যাদের এ ধারণা ছিল যে, তাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে তারা বলল, ‘আল্লাহর হুকুমে বহু ক্ষেত্রে ক্ষুদ্র দল বৃহৎ দলের উপর জয়যুক্ত হয়েছে’। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।
2:250
وَلَمَّا
walammāএবং যখন
بَرَزُواْ
barazūতারা সম্মুখীন হল
لِجَالُوتَ
lijālūtaজালুতের বিরুদ্ধে
وَجُنُودِهِۦ
wajunūdihiও তার সৈন্যদের (বিরুদ্ধে)
قَالُواْ
qālūবলেছিল তারা
رَبَّنَآ
rabbanāহে আমাদের রব
أَفۡرِغۡ
afrighঢেলে দাও(দান করো)
عَلَيۡنَا
ʿalaynāআমাদের ওপর
صَبۡرٗا
ṣabranধৈর্য
وَثَبِّتۡ
wathabbitও দৃঢ় করো
أَقۡدَامَنَا
aqdāmanāআমাদের পাগুলোকে
وَٱنصُرۡنَا
wa-unṣur'nāএবং আমাদেরকে সাহায্য করো
عَلَى
ʿalāবিরুদ্ধে
ٱلۡقَوۡمِ
l-qawmiজাতির
ٱلۡكَٰفِرِينَ
l-kāfirīnaকাফির
٢٥٠
যখন তারা জ্বালুত ও তার সৈন্যদের সম্মুখীন হল, তখন বলল, ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ধৈর্যধারণের শক্তি দান কর এবং আমাদের পদগুলো দৃঢ় রেখ এবং কাফির দলের উপর আমাদেরকে জয়যুক্ত কর’।
2:251
فَهَزَمُوهُم
fahazamūhumতারা অতঃপর পরাজিত করল তাদেরকে
بِإِذۡنِ
bi-idh'niঅনুমতিক্রমে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَقَتَلَ
waqatalaএবং হত্যা করল
دَاوُۥدُ
dāwūduদাঊদ
جَالُوتَ
jālūtaজালুতকে
وَءَاتَىٰهُ
waātāhuএবং তাকে দিয়ে দিয়েছিলেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
ٱلۡمُلۡكَ
l-mul'kaরাজত্ব
وَٱلۡحِكۡمَةَ
wal-ḥik'mataও প্রজ্ঞা
وَعَلَّمَهُۥ
waʿallamahuও তাকে শিক্ষা দিয়েছিলেন
مِمَّا
mimmāতা থেকে (বিভিন্ন জিনিসের) যা
يَشَآءُۗ
yashāuতিনি চেয়েছেন
وَلَوۡلَا
walawlāএবং যদি না
دَفۡعُ
dafʿuপ্রতিহত (করা হত)
ٱللَّهِ
l-lahiআল্লাহর (পক্ষ হতে)
ٱلنَّاسَ
l-nāsaমানুষের
بَعۡضَهُم
baʿḍahumতাদের কাউকে
بِبَعۡضٖ
bibaʿḍin(অন্য) কাউকে দিয়ে
لَّفَسَدَتِ
lafasadati(তাহলে) অবশ্যই বিপর্যস্ত হয়ে যেত
ٱلۡأَرۡضُ
l-arḍuপৃথিবী
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
ٱللَّهَ
l-lahaআল্লাহ
ذُو
dhū(অধিকারী)
فَضۡلٍ
faḍlin(অনুগ্রহের)
عَلَى
ʿalāউপর
ٱلۡعَٰلَمِينَ
l-ʿālamīnaবিশ্বজগতের
٢٥١
অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে (শত্রুদেরকে) পরাজিত করল এবং দাঊদ জ্বালুতকে কতল করল এবং আল্লাহ দাঊদকে রাজ্য ও হেকমত দান করলেন এবং তাকে শিক্ষা দিলেন যা ইচ্ছে। যদি আল্লাহ মানবজাতির একদলকে অন্যদল দ্বারা প্রতিহত না করতেন, তাহলে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত, কিন্তু আল্লাহ সর্বজগতের প্রতি কৃপালু।
2:252
تِلۡكَ
til'kaএই
ءَايَٰتُ
āyātuনিদর্শনাদি
ٱللَّهِ
l-lahiআল্লাহর
نَتۡلُوهَا
natlūhāতা তিলাওয়াত করছি আমরা
عَلَيۡكَ
ʿalaykaতোমার কাছে
بِٱلۡحَقِّۚ
bil-ḥaqiযথাযথভাবে
وَإِنَّكَ
wa-innakaএবং তুমি নিশ্চয়ই
لَمِنَ
laminaঅবশ্যই অর্ন্তভুক্ত
ٱلۡمُرۡسَلِينَ
l-mur'salīnaরাসূলদের
٢٥٢
এসব আল্লাহরই আয়াত, যা আমি সঠিকভাবে তোমাকে পড়িয়ে শুনাচ্ছি এবং নিশ্চয়ই তুমি রসূলদের অন্তর্ভুক্ত।