আলিফ-লাম-র, এগুলো কিতাবের এবং সুস্পষ্ট কুরআনে আয়াতসমূহ।
15:2
رُّبَمَا
rubamāকখনও কখনও
يَوَدُّ
yawadduআকাঙ্ক্ষা করবে
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُواْ
kafarūঅস্বীকার করেছে
لَوۡ
lawযদি
كَانُواْ
kānūতারা হতো
مُسۡلِمِينَ
mus'limīna(আত্মসমর্পণকারী) মুসলমান
٢
এমন একটা সময় আসবে যখন কাফিরগণ আক্ষেপ করে বলবে, ‘হায়, আমরা যদি মুসলিম হয়ে যেতাম!’
15:3
ذَرۡهُمۡ
dharhumতাদেরকে ছেড়ে দাও
يَأۡكُلُواْ
yakulūতারা খেতে থাকুক
وَيَتَمَتَّعُواْ
wayatamattaʿūও তারা ভোগ করুক
وَيُلۡهِهِمُ
wayul'hihimuএবং তাদেরকে মোহাচ্ছন্ন রাখুক
ٱلۡأَمَلُۖ
l-amaluআশা আকাঙ্ক্ষা
فَسَوۡفَ
fasawfaঅতঃপর শীঘ্রই
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানবে
٣
ছেড়ে দাও ওদেরকে, ওরা খেতে থাক আর ভোগ করতে থাক, আর (মিথ্যে) আশা ওদেরকে উদাসীনতায় ডুবিয়ে রাখুক, শীঘ্রই ওরা (ওদের ‘আমালের পরিণতি) জানতে পারবে।
15:4
وَمَآ
wamāএবং না
أَهۡلَكۡنَا
ahlaknāআমরা ধ্বংস করি
مِن
minকোনো
قَرۡيَةٍ
qaryatinজনবসতিকে
إِلَّا
illāএ ছাড়া যে
وَلَهَا
walahāএবং তার জন্যে ছিলো
كِتَابٞ
kitābunলিখিত মেয়াদ
مَّعۡلُومٞ
maʿlūmunনির্দিষ্ট
٤
আমি যে জনপদকেই ধ্বংস করেছি তাদের জন্য ছিল লিখিত একটা নির্দিষ্ট সময়।
15:5
مَّا
māনা
تَسۡبِقُ
tasbiquএগিয়ে আনতে পারে
مِنۡ
minকোনো
أُمَّةٍ
ummatinজাতি
أَجَلَهَا
ajalahāতার কালকে
وَمَا
wamāআর না
يَسۡتَـٔۡخِرُونَ
yastakhirūnaদেরি করতে পারে
٥
কোন জাতিই তাদের নির্দিষ্ট কালকে অগ্র-পশ্চাৎ করতে পারে না।
15:6
وَقَالُواْ
waqālūএবং তারা বলে
يَٰٓأَيُّهَا
yāayyuhā"হে
ٱلَّذِي
alladhīযে
نُزِّلَ
nuzzilaঅবতীর্ণ হয়েছে
عَلَيۡهِ
ʿalayhiতার উপর
ٱلذِّكۡرُ
l-dhik'ruউপদেশ বাণী(কুরআন)
إِنَّكَ
innakaনিশ্চয়ই তুমি
لَمَجۡنُونٞ
lamajnūnunঅবশ্যই পাগল
٦
তারা বলে, ‘ওহে ঐ ব্যক্তি যার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে! তুমি তো অবশ্যই পাগল।
15:7
لَّوۡ
lawকেন
مَا
māনা
تَأۡتِينَا
tatīnāআমাদের কাছে আসো
بِٱلۡمَلَٰٓئِكَةِ
bil-malāikatiনিয়ে ফেরেশতাদের
إِن
inযদি
كُنتَ
kuntaতুমি হয়ে থাকো
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلصَّٰدِقِينَ
l-ṣādiqīnaসত্যবাদীদের"
٧
তুমি সত্যবাদী হলে আমাদের নিকট ফেরেশতাদের হাজির করছ না কেন?’
15:8
مَا
māনা
نُنَزِّلُ
nunazziluআমরা অবতীর্ণ করি
ٱلۡمَلَٰٓئِكَةَ
l-malāikataফেরেশতাদেরকে
إِلَّا
illāছাড়া
بِٱلۡحَقِّ
bil-ḥaqiদিয়ে সত্য
وَمَا
wamāএবং না
كَانُوٓاْ
kānūতারা হবে
إِذٗا
idhanতখন
مُّنظَرِينَ
munẓarīnaঅবকাশপ্রাপ্ত
٨
যথাযথ কারণ ছাড়া আমি ফেরেশতা পাঠাই না, পাঠালে কাফিরদেরকে আর কোন অবকাশ দেয়া হবে না।
15:9
إِنَّا
innāনিশ্চয়ই
نَحۡنُ
naḥnuআমরা
نَزَّلۡنَا
nazzalnāআমরা অবতীর্ণ করেছি
ٱلذِّكۡرَ
l-dhik'raউপদেশ বাণী (কুরআন)
وَإِنَّا
wa-innāএবং নিশ্চয়ই আমরা
لَهُۥ
lahuজন্যে তার
لَحَٰفِظُونَ
laḥāfiẓūnaঅবশ্যই সংরক্ষক
٩
নিশ্চয় আমিই কুরআন নাযিল করেছি আর অবশ্যই আমি তার সংরক্ষক।
15:10
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
أَرۡسَلۡنَا
arsalnāআমরা পাঠিয়েছি
مِن
minথেকে
قَبۡلِكَ
qablikaতোমার পূর্ব
فِي
fīকাছে (রাসূলদেরকে)
شِيَعِ
shiyaʿiজাতিগুলোর
ٱلۡأَوَّلِينَ
l-awalīnaপূর্ববর্তী
١٠
তোমার পূর্ববর্তী জাতিগুলোর কাছেও আমি রসূল পাঠিয়েছিলাম।
15:11
وَمَا
wamāএবং নি
يَأۡتِيهِم
yatīhimতাদের কাছে আসে
مِّن
minকোনো
رَّسُولٍ
rasūlinরাসূল
إِلَّا
illāএ ছাড়া যে
كَانُواْ
kānūতারা ছিলো
بِهِۦ
bihiসাথে তার
يَسۡتَهۡزِءُونَ
yastahziūnaতারা বিদ্রুপ করতো
١١
তাদের কাছে এমন কোন রসূল আসেনি যাকে তারা ঠাট্টা-বিদ্রূপ করেনি।
15:12
كَذَٰلِكَ
kadhālikaএভাবে
نَسۡلُكُهُۥ
naslukuhuতা প্রবেশ করাই আমরা
فِي
fīমধ্যে
قُلُوبِ
qulūbiঅন্তরসমূহের
ٱلۡمُجۡرِمِينَ
l-muj'rimīnaঅপরাধীদের
١٢
এভাবে আমি এ রকম আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দেই।
15:13
لَا
lāনা
يُؤۡمِنُونَ
yu'minūnaতারা ঈমান আনে
بِهِۦ
bihiউপর তার
وَقَدۡ
waqadএবং নিশ্চয়ই
خَلَتۡ
khalatচলে গেছে
سُنَّةُ
sunnatuরীতি
ٱلۡأَوَّلِينَ
l-awalīnaপূর্ববর্তীদের
١٣
তারা এর প্রতি ঈমান আনবে না, পূর্ববর্তী লোকেদেরও এ নিয়ম-নীতি চলে এসেছে।
15:14
وَلَوۡ
walawএবং যদি
فَتَحۡنَا
fataḥnāআমরা খুলে দিই
عَلَيۡهِم
ʿalayhimতাদের উপর
بَابٗا
bābanকোনো দরজা
مِّنَ
minaথেকে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশ
فَظَلُّواْ
faẓallūঅতঃপর তারা থাকতো
فِيهِ
fīhiতার মধ্যে
يَعۡرُجُونَ
yaʿrujūnaচড়তে
١٤
যদি তাদের জন্য আকাশের দরজা খুলে দেয়া হত, আর তারা তাতে উঠতে থাকত,
15:15
لَقَالُوٓاْ
laqālūঅবশ্যই তারা বলতো
إِنَّمَا
innamā"প্রকৃতপক্ষে
سُكِّرَتۡ
sukkiratসম্মোহিত করা হয়েছে
أَبۡصَٰرُنَا
abṣārunāআমাদের দৃষ্টিগুলো
بَلۡ
balবরং
نَحۡنُ
naḥnuআমরা
قَوۡمٞ
qawmunসম্প্রদায়
مَّسۡحُورُونَ
masḥūrūnaজাদুগ্রস্ত"
١٥
তারা অবশ্যই বলত, ‘আমাদের চোখকে বাঁধিয়ে দেয়া হয়েছে, বরং আমাদের উপর যাদু করা হয়েছে।’
15:16
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
جَعَلۡنَا
jaʿalnāআমরা বানিয়েছি
فِي
fīমধ্যে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশের
بُرُوجٗا
burūjanগ্রহনক্ষত্র
وَزَيَّنَّٰهَا
wazayyannāhāও তা আমরা সুশোভিত করেছি
لِلنَّٰظِرِينَ
lilnnāẓirīnaদর্শকদের জন্যে
١٦
আমি আকাশে গ্রহ-নক্ষত্র সৃষ্টি করেছি আর দর্শকদের জন্য তা সুসজ্জিত করে দিয়েছি।
15:17
وَحَفِظۡنَٰهَا
waḥafiẓ'nāhāএবং আমরা রক্ষা করেছি তা
مِن
minথেকে
كُلِّ
kulliপ্রত্যেক
شَيۡطَٰنٖ
shayṭāninশয়তান
رَّجِيمٍ
rajīminঅভিশপ্ত
١٧
আর প্রত্যেক অভিশপ্ত শয়ত্বান থেকে সেগুলোকে সুরক্ষিত করে দিয়েছি।
15:18
إِلَّا
illāকিন্তু
مَنِ
maniযে
ٱسۡتَرَقَ
is'taraqaচুরি করে
ٱلسَّمۡعَ
l-samʿaশুনতে চায়
فَأَتۡبَعَهُۥ
fa-atbaʿahuতখন তার পিছু ধাওয়া করে
شِهَابٞ
shihābunঅগ্নি শিখা
مُّبِينٞ
mubīnunউজ্জ্বল
١٨
কিন্তু কেউ চুরি করে (খবর) শুনতে চাইলে উজ্জ্বল অগ্নিশিখা তার পশ্চাদ্ধাবণ করে।
15:19
وَٱلۡأَرۡضَ
wal-arḍaএবং জমিনকে
مَدَدۡنَٰهَا
madadnāhāআমরা বিস্তৃত করেছি তা
وَأَلۡقَيۡنَا
wa-alqaynāও আমরা স্থাপন করেছি
فِيهَا
fīhāতার মধ্যে
رَوَٰسِيَ
rawāsiyaপর্বতমালা
وَأَنۢبَتۡنَا
wa-anbatnāএবং আমরা উদগত করেছি
فِيهَا
fīhāতার মধ্যে
مِن
minথেকে
كُلِّ
kulliপ্রত্যেক
شَيۡءٖ
shayinবস্তু
مَّوۡزُونٖ
mawzūninসুপরিমিত
١٩
আর পৃথিবী, আমি সেটাকে বিছিয়ে দিয়েছি আর তাতে পর্বতরাজি সংস্থাপিত করেছি আর তাতে সকল বস্তু উদগত করেছি যথাযথ পরিমাণে।
15:20
وَجَعَلۡنَا
wajaʿalnāএবং আমরা ব্যবস্হা করেছি
لَكُمۡ
lakumতোমাদের জন্যে
فِيهَا
fīhāতার মধ্যে
مَعَٰيِشَ
maʿāyishaজীবিকার উপকরণসমূহ
وَمَن
wamanএবং যাকে
لَّسۡتُمۡ
lastumতোমরা নও
لَهُۥ
lahuজন্যে তার
بِرَٰزِقِينَ
birāziqīnaজীবিকাদাতা
٢٠
আর তাতে তোমাদের জীবন ধারণের ব্যবস্থা করেছি আর তাদেরও যাদের রিযকদাতা তোমরা নও।
15:21
وَإِن
wa-inএবং নেই
مِّن
minকোনো
شَيۡءٍ
shayinজিনিস
إِلَّا
illāএ ছাড়া যে
عِندَنَا
ʿindanāআমাদের কাছে আছে
خَزَآئِنُهُۥ
khazāinuhuতার ভান্ডারসমূহ
وَمَا
wamā(
نُنَزِّلُهُۥٓ
nunazziluhuআমরা অবতরণ করি তা
إِلَّا
illāএ ছাড়া যে
بِقَدَرٖ
biqadarinসহ পরিমাণ
مَّعۡلُومٖ
maʿlūminনির্দিষ্ট
٢١
এমন কোন জিনিসই নেই যার ভান্ডার আমার কাছে নেই, কিন্তু আমি সেগুলো আমার জ্ঞান মোতাবেক নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করে থাকি।
15:22
وَأَرۡسَلۡنَا
wa-arsalnāএবং আমরা পাঠাই
ٱلرِّيَٰحَ
l-riyāḥaবাতাস
لَوَٰقِحَ
lawāqiḥaবৃষ্টিবাহী
فَأَنزَلۡنَا
fa-anzalnāঅতপর আমরা বর্ষণ করি
مِنَ
minaথেকে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশ
مَآءٗ
māanপানি
فَأَسۡقَيۡنَٰكُمُوهُ
fa-asqaynākumūhuঅতঃপর পান করাই তা আমরা তোমাদের
وَمَآ
wamāএবং নও
أَنتُمۡ
antumতোমরা
لَهُۥ
lahuতার জন্যে
بِخَٰزِنِينَ
bikhāzinīnaভান্ডার রক্ষাকারী
٢٢
আমি বৃষ্টি-সঞ্চারী বাতাস প্রেরণ করি, অতঃপর আসমান থেকে পানি বর্ষণ করি আর তা তোমাদের পান করাই, তোমরা তার স্টোর কীপার নও।
15:23
وَإِنَّا
wa-innāএবং নিশ্চয়ই আমরা
لَنَحۡنُ
lanaḥnuঅবশ্যই আমরা
نُحۡيِۦ
nuḥ'yīআমরা জীবন দিই
وَنُمِيتُ
wanumītuও আমরা মৃত্যু দিই
وَنَحۡنُ
wanaḥnuএবং আমরাই
ٱلۡوَٰرِثُونَ
l-wārithūnaউত্তরাধিকারী (সকলেরই)
٢٣
আমিই জীবন দেই আর মৃত্যু ঘটাই আর আমিই চূড়ান্ত উত্তরাধিকারী।
15:24
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
عَلِمۡنَا
ʿalim'nāআমরা জানি
ٱلۡمُسۡتَقۡدِمِينَ
l-mus'taqdimīnaঅগ্রগামীদেরকে
مِنكُمۡ
minkumতোমাদের মধ্য থেকে
وَلَقَدۡ
walaqadও নিশ্চয়ই
عَلِمۡنَا
ʿalim'nāআমরা জানি
ٱلۡمُسۡتَـٔۡخِرِينَ
l-mus'takhirīnaপরে আগমনকারীদেরকে
٢٤
তোমাদের মধ্যেকার যারা পূর্বে গত হয়ে গেছে আমি তাদেরকে জানি আর পরে যারা আসবে তাদেরকেও জানি।
15:25
وَإِنَّ
wa-innaএবং নিশ্চয়ই
رَبَّكَ
rabbakaতোমার রব
هُوَ
huwaতিনিই
يَحۡشُرُهُمۡۚ
yaḥshuruhumতাদের একত্র করবেন
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
حَكِيمٌ
ḥakīmunপ্রজ্ঞাময়
عَلِيمٞ
ʿalīmunজ্ঞানময়
٢٥
অবশ্যই তোমার প্রতিপালক তিনি সববাইকে একত্রিত করবেন, তিনি মহাবিজ্ঞানী, সর্বজ্ঞ।
15:26
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
خَلَقۡنَا
khalaqnāআমরা সৃষ্টি করেছি
ٱلۡإِنسَٰنَ
l-insānaমানুষকে
مِن
minথেকে
صَلۡصَٰلٖ
ṣalṣālinশুকনো ঠনঠনে মাটি
مِّنۡ
min(তৈরী) থেকে
حَمَإٖ
ḥama-inকাদা
مَّسۡنُونٖ
masnūninদুর্গন্ধযুক্ত
٢٦
আমি কাল শুষ্ক ঠনঠনে মাটির গাড়া থেকে মানুষকে সৃষ্টি করেছি।
15:27
وَٱلۡجَآنَّ
wal-jānaএবং জিন
خَلَقۡنَٰهُ
khalaqnāhuআমরা সৃষ্টি করেছি তাকে
مِن
minথেকে
قَبۡلُ
qabluপূর্ব
مِن
minথেকে
نَّارِ
nāriআগুন
ٱلسَّمُومِ
l-samūmiঅতি উত্তপ্ত
٢٧
এর পূর্বে আমি জ্বীনকে আগুনের লেলিহান আগুন থেকে সৃষ্টি করেছি।
15:28
وَإِذۡ
wa-idhএবং (স্মরণ করো) যখন
قَالَ
qālaবলেছিলেন
رَبُّكَ
rabbukaতোমার রব
لِلۡمَلَٰٓئِكَةِ
lil'malāikatiফেরেশতাদেরকে
إِنِّي
innī"নিশ্চয়ই আমি
خَٰلِقُۢ
khāliqun(শীঘ্র) সৃষ্টিকারী
بَشَرٗا
basharanমানুষ
مِّن
minথেকে
صَلۡصَٰلٖ
ṣalṣālinশুকনো ঠনঠনে মাটি
مِّنۡ
minথেকে (তৈরী)
حَمَإٖ
ḥama-inকাদা
مَّسۡنُونٖ
masnūninদুর্গন্ধযুক্ত
٢٨
স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, ‘আমি কাল শুষ্ক ঠনঠনে মাটির কাদা থেকে মানুষ সৃষ্টি করছি।
15:29
فَإِذَا
fa-idhāঅতঃপর যখন
سَوَّيۡتُهُۥ
sawwaytuhuআমি সুঠাম করবো তাকে
وَنَفَخۡتُ
wanafakhtuও আমি ফুঁকে দিবো
فِيهِ
fīhiতার মধ্যে
مِن
minথেকে কিছু
رُّوحِي
rūḥīআমার রুহ
فَقَعُواْ
faqaʿūতোমার তখন হয়ে পড়ো
لَهُۥ
lahuতার জন্যে
سَٰجِدِينَ
sājidīnaসিজদাকারী"
٢٩
আমি যখন তাকে পূর্ণ মাত্রায় বানিয়ে দেব আর তাতে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সাজদায় পড়ে যেও।
15:30
فَسَجَدَ
fasajadaঅতঃপর সিজদা করলো
ٱلۡمَلَٰٓئِكَةُ
l-malāikatuফেরেশতারা
كُلُّهُمۡ
kulluhumতাদের সবাই
أَجۡمَعُونَ
ajmaʿūnaএকত্রে
٣٠
তখন ফেরেশতারা সবাই সাজদাহ করল।
15:31
إِلَّآ
illāছাড়া
إِبۡلِيسَ
ib'līsaইবলীস
أَبَىٰٓ
abāসে অস্বীকার করলো
أَن
anযে
يَكُونَ
yakūnaহবে
مَعَ
maʿaঅন্তর্ভুক্ত
ٱلسَّٰجِدِينَ
l-sājidīnaসিজদাকারীদের
٣١
ইবলীস বাদে, সে সাজদাহ্কারীদের দলভুক্ত হতে অস্বীকৃতি জানাল।
15:32
قَالَ
qālaতিনি বললেন
يَٰٓإِبۡلِيسُ
yāib'līsu"হে ইবলীস
مَا
māকি
لَكَ
lakaতোমার হয়েছে
أَلَّا
allāযে না
تَكُونَ
takūnaতুমি হ'লে
مَعَ
maʿaসাথে
ٱلسَّٰجِدِينَ
l-sājidīnaসিজদাকারীদের"
٣٢
আল্লাহ বলবেন, ‘হে ইবলীস! তোমার কী হল যে তুমি সাজদাহকারীদের দলভুক্ত হলে না?’
15:33
قَالَ
qālaসে বললো
لَمۡ
lam"নি
أَكُن
akun"আমি হই
لِّأَسۡجُدَ
li-asjudaজন্যে আমি সিজদা করার
لِبَشَرٍ
libasharinমানুষকে
خَلَقۡتَهُۥ
khalaqtahuআপনি সৃষ্টি করেছেন তাকে
مِن
minহ'তে
صَلۡصَٰلٖ
ṣalṣālinশুকনো ঠনঠনে মাটি
مِّنۡ
minতৈরী (থেকে)
حَمَإٖ
ḥama-inকাদা
مَّسۡنُونٖ
masnūninদুর্গন্ধযুক্ত"
٣٣
ইবলীস বলল, ‘আমার কাজ নয় মানুষকে সাজদাহ্ করা যাকে তুমি পচা কর্দমের ঠনঠনে গাড়া থেকে সৃষ্টি করেছ।’
15:34
قَالَ
qālaতিনি বললেন
فَٱخۡرُجۡ
fa-ukh'ruj"তাহ'লে বের হও
مِنۡهَا
min'hāতা থেকে
فَإِنَّكَ
fa-innakaকারণ নিশ্চয়ই তুমি
رَجِيمٞ
rajīmunবিতাড়িত
٣٤
তিনি বললেন, ‘বেরিয়ে যাও এখান থেকে, কারণ তুমি হলে অভিশপ্ত।
15:35
وَإِنَّ
wa-innaএবং নিশ্চয়ই
عَلَيۡكَ
ʿalaykaতোমার উপর
ٱللَّعۡنَةَ
l-laʿnataঅভিশাপ
إِلَىٰ
ilāপর্যন্ত
يَوۡمِ
yawmiদিন
ٱلدِّينِ
l-dīniবিচারের"
٣٥
বিচার দিবস পর্যন্ত তোমার উপর থাকল লা‘নত।’
15:36
قَالَ
qālaসে বললো
رَبِّ
rabbi"হে আমার রব
فَأَنظِرۡنِيٓ
fa-anẓir'nīতবে আমাকে অবকাশ দিন
إِلَىٰ
ilāপর্যন্ত
يَوۡمِ
yawmiদিবস
يُبۡعَثُونَ
yub'ʿathūnaউত্থান"
٣٦
সে বলল, ‘হে আমার প্রতিপালক! পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সময় দিন।’
15:37
قَالَ
qālaতিনি বললেন
فَإِنَّكَ
fa-innaka"তাহ'লে নিশ্চয়ই তুমি
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُنظَرِينَ
l-munẓarīnaঅবকাশপ্রাপ্তদের
٣٧
তিনি বললেন, ‘তোমাকে সময় দেয়া হল
15:38
إِلَىٰ
ilāপর্যন্ত
يَوۡمِ
yawmi(ক্বিয়ামাতের) দিন
ٱلۡوَقۡتِ
l-waqti(যার) সময়
ٱلۡمَعۡلُومِ
l-maʿlūmiঅবধারিত"
٣٨
সেদিন পর্যন্ত যার নির্দিষ্ট ক্ষণ আমার জানা আছে।’
15:39
قَالَ
qālaসে বললো
رَبِّ
rabbi"হে আমার রব
بِمَآ
bimāযে কারণে
أَغۡوَيۡتَنِي
aghwaytanīআমাকে আপনি বিপথগামী করলেন
لَأُزَيِّنَنَّ
la-uzayyinannaঅবশ্যই আমি সুশোভন করবো
لَهُمۡ
lahumজন্যে তাদের
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
وَلَأُغۡوِيَنَّهُمۡ
wala-ugh'wiyannahumএবং অবশ্যই আমি বিপথগামী করবো তাদেরকে
أَجۡمَعِينَ
ajmaʿīnaসকলকে
٣٩
সে বলল, ‘হে আমার প্রতিপালক! যেহেতু আপনি আমাকে ভ্রান্তপথে ঠেলে দিলেন, কাজেই আমিও পৃথিবীতে মানুষের কাছে পাপকাজকে অবশ্য অবশ্যই সুশোভিত করে দেখাব আর তাদের সবাইকে অবশ্য অবশ্যই বিভ্রান্ত করব।
15:40
إِلَّا
illāছাড়া
عِبَادَكَ
ʿibādakaআপনার দাসদের
مِنۡهُمُ
min'humuতাদের মধ্য হ'তে
ٱلۡمُخۡلَصِينَ
l-mukh'laṣīnaএকনিষ্ঠ"
٤٠
কিন্তু তাদের মধ্যে আপনার বাছাই করা বান্দাহদের ছাড়া।’
15:41
قَالَ
qālaতিনি বললেন
هَٰذَا
hādhā"এটা
صِرَٰطٌ
ṣirāṭunপথ
عَلَيَّ
ʿalayyaআমার দিকে
مُسۡتَقِيمٌ
mus'taqīmunসরল
٤١
তিনি বললেন- (আমার বাছাই করা বান্দারা যে পথে চলছে) এটাই আমার কাছে পৌঁছার সরল সোজা পথ।
15:42
إِنَّ
innaনিশ্চয়ই (যারা)
عِبَادِي
ʿibādīআমার দাসরা
لَيۡسَ
laysaনেই
لَكَ
lakaতোমার জন্যে
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের উপর
سُلۡطَٰنٌ
sul'ṭānunকোন প্রভাব
إِلَّا
illāএ ছাড়া
مَنِ
maniযে
ٱتَّبَعَكَ
ittabaʿakaতোমার অনুসরণ করবে
مِنَ
minaথেকে
ٱلۡغَاوِينَ
l-ghāwīnaপথভ্রষ্ট"
٤٢
আমার প্রকৃত বান্দাহ্দের উপর তোমার কোন আধিপত্য চলবে না, তোমাকে যারা অনুসরণ করে সেই বিভ্রান্তরা ছাড়া।
15:43
وَإِنَّ
wa-innaএবং নিশ্চয়ই
جَهَنَّمَ
jahannamaজাহান্নাম
لَمَوۡعِدُهُمۡ
lamawʿiduhumঅবশ্যই প্রতিশ্রুত স্হান তাদের
أَجۡمَعِينَ
ajmaʿīnaসকলের
٤٣
আর তাদের সবার জন্য অবশ্যই ওয়া‘দাকৃত স্থান হচ্ছে জাহান্নাম।
15:44
لَهَا
lahāতার আছে
سَبۡعَةُ
sabʿatuসাতটি
أَبۡوَٰبٖ
abwābinদরজা
لِّكُلِّ
likulliজন্যে প্রত্যেকটির
بَابٖ
bābinদরজার
مِّنۡهُمۡ
min'humতাদের থেকে
جُزۡءٞ
juz'onঅংশ (দল)
مَّقۡسُومٌ
maqsūmunপৃথক পৃথক
٤٤
তার সাতটা দরজা আছে। প্রত্যেক দরজার জন্য তাদের মধ্যে শ্রেণী নির্দিষ্ট আছে।’
15:45
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلۡمُتَّقِينَ
l-mutaqīnaমুত্তাকীরা
فِي
fīমধ্যে (থাকবে)
جَنَّٰتٖ
jannātinজান্নাতের
وَعُيُونٍ
waʿuyūninও ঝর্ণাধারাসমূহের
٤٥
অবশ্যই মুত্তাকীরা থাকবে জান্নাতে আর নির্ঝরিণীগুলোর মধ্যে।
15:46
ٱدۡخُلُوهَا
ud'khulūhā"তাতে তোমরা প্রবেশ করো
بِسَلَٰمٍ
bisalāminসাথে শান্তির
ءَامِنِينَ
āminīnaনিরাপদে"
٤٦
তাদেরকে বলা হবে, ‘পূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে তোমরা এতে প্রবেশ কর।’
15:47
وَنَزَعۡنَا
wanazaʿnāএবং আমরা দূর করে দিবো
مَا
māযা
فِي
fīমধ্যে আছে
صُدُورِهِم
ṣudūrihimতাদের অন্তরসমূহের
مِّنۡ
minথেকে
غِلٍّ
ghillinঈর্ষা
إِخۡوَٰنًا
ikh'wānanভাই ভাই হয়ে (তারা বসবে)
عَلَىٰ
ʿalāউপর
سُرُرٖ
sururinআসনসমূহের
مُّتَقَٰبِلِينَ
mutaqābilīnaমুখোমুখি হয়ে
٤٧
তাদের অন্তর থেকে আমি বিদ্বেষ দূরীভূত করব, তারা ভ্রাতৃবন্ধনে আবদ্ধ হয়ে আসনে মুখোমুখী সমাসীন হবে।
15:48
لَا
lāনা
يَمَسُّهُمۡ
yamassuhumতাদের স্পর্শ করবে
فِيهَا
fīhāতার মধ্যে
نَصَبٞ
naṣabunকোনো অবসাদ
وَمَا
wamāআছে না
هُم
humতারা
مِّنۡهَا
min'hāতা থেকে
بِمُخۡرَجِينَ
bimukh'rajīnaবহিষ্কৃত হবে
٤٨
কোন ক্লান্তি তাদেরকে স্পর্শ করবে না, আর সেখান থেকে তারা কখনও বহিষ্কৃতও হবে না।
15:49
۞ نَبِّئۡ
nabbiজানিয়ে দাও
عِبَادِيٓ
ʿibādīআমার দাসদের
أَنِّيٓ
annīযে আমি
أَنَا
anāআমিই
ٱلۡغَفُورُ
l-ghafūruক্ষমাশীল
ٱلرَّحِيمُ
l-raḥīmuপরম দয়ালু
٤٩
আমার বান্দাহদেরকে সংবাদ দাও যে, আমি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
15:50
وَأَنَّ
wa-annaএবং (এও) যে
عَذَابِي
ʿadhābīআমার শাস্তিও
هُوَ
huwaতা
ٱلۡعَذَابُ
l-ʿadhābuশাস্তি
ٱلۡأَلِيمُ
l-alīmuনিদারুণ
٥٠
আর আমার শাস্তি- তা বড়ই ভয়াবহ শাস্তি।
15:51
وَنَبِّئۡهُمۡ
wanabbi'humএবং তাদের জানিয়ে দাও
عَن
ʿanসম্পর্কে
ضَيۡفِ
ḍayfiমেহমান
إِبۡرَٰهِيمَ
ib'rāhīmaইবরাহীমের
٥١
তাদেরকে ইবরাহীমের মেহমানের কাহিনী জানিয়ে দাও।
15:52
إِذۡ
idhযখন
دَخَلُواْ
dakhalūতারা প্রবেশ করেছিলো
عَلَيۡهِ
ʿalayhiতার কাছে
فَقَالُواْ
faqālūঅতঃপর তারা বলেছিলো
سَلَٰمٗا
salāman"(তোমাকে) সালাম"
قَالَ
qālaসে বললো
إِنَّا
innā"নিশ্চয়ই আমরা
مِنكُمۡ
minkumতোমাদের থেকে
وَجِلُونَ
wajilūnaআতঙ্কিত"
٥٢
তারা যখন তার কাছে উপস্থিত হল তখন তারা বলল, ‘তোমার প্রতি সালাম।’ তখন সে বলল, ‘তোমাদের দেখে আমরা শংকিত।’
15:53
قَالُواْ
qālūতারা বললো
لَا
lā"না
تَوۡجَلۡ
tawjalআতঙ্কিত হয়ো
إِنَّا
innāনিশ্চয়ই আমরা
نُبَشِّرُكَ
nubashirukaতোমাকে সুসংবাদ দিচ্ছি
بِغُلَٰمٍ
bighulāminএকটি ছেলের
عَلِيمٖ
ʿalīminবড় জ্ঞানী"
٥٣
তারা বলল, ‘শংকা করো না, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সুখবর দিচ্ছি।’
15:54
قَالَ
qālaসে বললো
أَبَشَّرۡتُمُونِي
abashartumūnī"কি আমাকে তোমরা সুসংবাদ দিচ্ছো
عَلَىٰٓ
ʿalā"এ অবস্থায়
أَن
anযে
مَّسَّنِيَ
massaniyaআমাকে পেয়েছে
ٱلۡكِبَرُ
l-kibaruবার্ধক্য
فَبِمَ
fabimaঅতএব কি ধরণের
تُبَشِّرُونَ
tubashirūnaতোমরা সুসংবাদ দিচ্ছো"
٥٤
সে বলল, ‘বার্ধক্য যখন আমাকে স্পর্শ করেছে তখন তোমরা আমাকে সুখবর দিচ্ছ। আচ্ছা, তোমাদের সুখবরটা কী?’
15:55
قَالُواْ
qālūতারা বলেছিলো
بَشَّرۡنَٰكَ
basharnāka"তোমাকে সুসংবাদ দিচ্ছি আমরা
بِٱلۡحَقِّ
bil-ḥaqiসহকারে সত্য
فَلَا
falāঅতএব না
تَكُن
takunতুমি হয়ো
مِّنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡقَٰنِطِينَ
l-qāniṭīnaহতাশদের"
٥٥
তারা বলল, ‘তোমাকে আমরা প্রকৃতই সুসংবাদ দিচ্ছি। কাজেই তুমি নিরাশদের অন্তর্ভুক্ত হয়ো না।’
15:56
قَالَ
qālaসে বললো
وَمَن
waman"এবং কে
يَقۡنَطُ
yaqnaṭuনিরাশ হয়
مِن
minথেকে
رَّحۡمَةِ
raḥmatiঅনুগ্রহ
رَبِّهِۦٓ
rabbihiতার রবের
إِلَّا
illāএছাড়া
ٱلضَّآلُّونَ
l-ḍālūnaপথভ্রষ্টরা
٥٦
সে বলল, ‘পথভ্রষ্টরা ছাড়া আর কে তার প্রতিপালকের রহমাত থেকে নিরাশ হয়?’
15:57
قَالَ
qālaসে বললো
فَمَا
famā"অতএব কি
خَطۡبُكُمۡ
khaṭbukumআপনাদের উদ্দেশ্য
أَيُّهَا
ayyuhāহে"
ٱلۡمُرۡسَلُونَ
l-mur'salūnaপ্রেরিত (ফেরেশতারা)"
٥٧
সে বলল, ‘হে আল্লাহর প্রেরিতরা! তোমরা কোন্ কাজে আগমন করেছ?’
15:58
قَالُوٓاْ
qālūতারা বললো
إِنَّآ
innā"নিশ্চয়ই আমরা
أُرۡسِلۡنَآ
ur'sil'nāআমরা প্রেরিত হয়েছি
إِلَىٰ
ilāপ্রতি
قَوۡمٖ
qawminসম্প্রদায়ের
مُّجۡرِمِينَ
muj'rimīnaঅপরাধী
٥٨
তারা বলল, ‘আমরা এক অপরাধী জাতির বিরুদ্ধে প্রেরিত হয়েছি।
15:59
إِلَّآ
illāছাড়া
ءَالَ
ālaপরিবার
لُوطٍ
lūṭinলূতের
إِنَّا
innāনিশ্চয়ই আমরা
لَمُنَجُّوهُمۡ
lamunajjūhumঅবশ্যই রক্ষাকারী তাদের
أَجۡمَعِينَ
ajmaʿīnaসকলকে
٥٩
তবে লূতের পরিবার বাদে, তাদের সবাইকে আমরা অবশ্যই রক্ষা করব।
15:60
إِلَّا
illāছাড়া
ٱمۡرَأَتَهُۥ
im'ra-atahuতার স্ত্রী"
قَدَّرۡنَآ
qaddarnāআমরা স্থির করেছি
إِنَّهَا
innahāনিশ্চয়ই সে
لَمِنَ
laminaঅব্যশই অন্তর্ভুক্ত
ٱلۡغَٰبِرِينَ
l-ghābirīnaপিছনে থেকে যাওয়া লোকদের
٦٠
তবে তার স্ত্রীকে নয়, আমরা (আল্লাহর নির্দেশক্রমে) তার জন্য নির্ধারিত করে দিয়েছি যে, সে পেছনে থেকে যাওয়া লোকেদের মধ্যে শামিল থাকবে।’
15:61
فَلَمَّا
falammāঅতঃপর যখন
جَآءَ
jāaআসলো
ءَالَ
ālaপরিবারের কাছে
لُوطٍ
lūṭinলূতের
ٱلۡمُرۡسَلُونَ
l-mur'salūnaপ্রেরিত (ফেরেশতারা)
٦١
আল্লাহর প্রেরিতরা যখন লূত পরিবারের নিকট আসল,
15:62
قَالَ
qālaসে বললো
إِنَّكُمۡ
innakum"নিশ্চয়ই তোমরা
قَوۡمٞ
qawmunলোক
مُّنكَرُونَ
munkarūnaঅপরিচিত"
٦٢
সে বলল, ‘আপনাদেরকে তো অপরিচিত লোক মনে হচ্ছে।’
15:63
قَالُواْ
qālūতারা বললো
بَلۡ
bal"বরং
جِئۡنَٰكَ
ji'nākaতোমার কাছে আমরা এসেছি
بِمَا
bimāঐ বিষয় নিয়ে যা
كَانُواْ
kānūতারা ছিলো
فِيهِ
fīhiসে ব্যাপারে
يَمۡتَرُونَ
yamtarūnaসন্দেহ করতো
٦٣
তারা বলল, ‘আমরা তা-ই নিয়ে এসেছি যে ব্যাপারে এ লোকেরা সন্দেহে পতিত ছিল।
15:64
وَأَتَيۡنَٰكَ
wa-ataynākaএবং তোমার কাছে আমরা এসেছি
بِٱلۡحَقِّ
bil-ḥaqiনিয়ে সত্য
وَإِنَّا
wa-innāএবং নিশ্চয়ই আমরা
لَصَٰدِقُونَ
laṣādiqūnaঅবশ্যই সত্যবাদী
٦٤
তোমার কাছে আমরা সত্য নিয়েই এসেছি, আর আমরা অবশ্যই সত্যবাদী।
15:65
فَأَسۡرِ
fa-asriসুতরাং চলে যাও
بِأَهۡلِكَ
bi-ahlikaনিয়ে তোমার পরিবার
بِقِطۡعٖ
biqiṭ'ʿinঅংশে
مِّنَ
minaকিছু
ٱلَّيۡلِ
al-layliরাতের
وَٱتَّبِعۡ
wa-ittabiʿএবং তুমি চলবে
أَدۡبَٰرَهُمۡ
adbārahumতাদের পিছনে পিছনে
وَلَا
walāএবং না
يَلۡتَفِتۡ
yaltafitতাকাবে (পিছনে)
مِنكُمۡ
minkumতোমাদের মধ্য থেকে
أَحَدٞ
aḥadunকেউ
وَٱمۡضُواْ
wa-im'ḍūএবং তোমরা চলে যাও
حَيۡثُ
ḥaythuযেখানে
تُؤۡمَرُونَ
tu'marūnaতোমাদের নির্দেশ দেয়া হয়েছে"
٦٥
কাজেই কিছুটা রাত থাকতে তুমি তোমার পরিবারবর্গকে নিয়ে বেরিয়ে পড় আর তুমি তাদের পেছনে পেছনে চলতে থাক। তোমাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায় বরং যেখানে যেতে বলা হচ্ছে চলে যাও।’
15:66
وَقَضَيۡنَآ
waqaḍaynāএবং আমরা জানিয়ে দিয়েছিলাম
إِلَيۡهِ
ilayhiতার প্রতি
ذَٰلِكَ
dhālikaএই
ٱلۡأَمۡرَ
l-amraবিষয়ের
أَنَّ
annaযে
دَابِرَ
dābiraমূল
هَٰٓؤُلَآءِ
hāulāiঐসব লোকদের
مَقۡطُوعٞ
maqṭūʿunকেটে ফেলা হবে
مُّصۡبِحِينَ
muṣ'biḥīnaসকাল না হতেই
٦٦
আমি লূতকে এ সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে, সকাল হতে না হতেই সমূলে ধ্বংস করা হবে।
15:67
وَجَآءَ
wajāaএবং আসলো
أَهۡلُ
ahluঅধিবাসীরা
ٱلۡمَدِينَةِ
l-madīnatiশহরের
يَسۡتَبۡشِرُونَ
yastabshirūnaউল্লসিত
٦٧
শহরের লোকেরা আনন্দ সহকারে (লূতের ঘরে) উপস্থিত হল।
15:68
قَالَ
qāla(লূত) বললো
إِنَّ
inna"নিশ্চয়ই
هَٰٓؤُلَآءِ
hāulāiঐসব লোক
ضَيۡفِي
ḍayfīআমার অতিথি
فَلَا
falāঅতএব না
تَفۡضَحُونِ
tafḍaḥūniআমাকে তোমরা অপমান করো
٦٨
লূত বলল, ‘এরা আমার মেহমান, কাজেই তোমরা আমাকে লাঞ্ছিত করো না।
15:69
وَٱتَّقُواْ
wa-ittaqūএবং তোমরা ভয় করো
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
وَلَا
walāএবং না
تُخۡزُونِ
tukh'zūniআমাকে তোমরা লাঞ্ছিত করো"
٦٩
তোমরা আল্লাহকে ভয় কর, আমাকে লজ্জিত করো না।’
15:70
قَالُوٓاْ
qālūতারা বললো
أَوَلَمۡ
awalam"কি নি
نَنۡهَكَ
nanhakaতোমাকে আমরা নিষেধ করি
عَنِ
ʿaniসম্পর্কে
ٱلۡعَٰلَمِينَ
l-ʿālamīnaসারা দুনিয়ার (দায়িত্ব নেয়া)"
٧٠
তারা বলল, দুনিয়াব্যাপী বিষয় নিয়ে কথা বলতে আমরা কি তোমাকে নিষেধ করিনি?’
15:71
قَالَ
qālaসে বললো
هَٰٓؤُلَآءِ
hāulāi"এইসব
بَنَاتِيٓ
banātīআমার মেয়েরা
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা হও
فَٰعِلِينَ
fāʿilīnaসম্পাদনকারী"
٧١
(লূত (আ.)) বলল, ‘তোমরা যদি কিছু করতেই চাও তাহলে এই আমার (জাতির) কন্যারা আছে।’
15:72
لَعَمۡرُكَ
laʿamrukaশপথ তোমার জীবনের
إِنَّهُمۡ
innahumনিশ্চয়ই তারা
لَفِي
lafīঅবশ্যই মধ্যে (ছিলো)
سَكۡرَتِهِمۡ
sakratihimতাদের নেশার
يَعۡمَهُونَ
yaʿmahūnaউদভ্রান্ত হয়ে ফিরছিলো
٧٢
তোমার জীবনের শপথ হে নাবী! তারা উন্মত্ত নেশায় আত্মহারা হয়ে পড়েছিল।
15:73
فَأَخَذَتۡهُمُ
fa-akhadhathumuঅতঃপর তাদের ধরলো
ٱلصَّيۡحَةُ
l-ṣayḥatuবিরাট আওয়াজ
مُشۡرِقِينَ
mush'riqīnaসূর্যোদয় হ'তেই
٧٣
সূর্যোদয়ের সময়ে এক প্রচন্ড ধ্বনি তাদের উপর আঘাত হানল।
15:74
فَجَعَلۡنَا
fajaʿalnāঅতঃপর আমরা রাখলাম
عَٰلِيَهَا
ʿāliyahāতার উপরভাগকে
سَافِلَهَا
sāfilahāতার নীচেরভাগে
وَأَمۡطَرۡنَا
wa-amṭarnāএবং আমরা বর্ষণ করলাম
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের উপর
حِجَارَةٗ
ḥijāratanপাথরসমূহ
مِّن
minতৈরী
سِجِّيلٍ
sijjīlinপোড়া মাটির
٧٤
আর আমি সে জনপদকে উল্টে (উপর-নীচ) করে দিলাম আর তাদের উপর পাকানো মাটির প্রস্তর বর্ষণ করলাম।
15:75
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fīমধ্যে আছে
ذَٰلِكَ
dhālikaএর
لَأٓيَٰتٖ
laāyātinঅবশ্যই নিদর্শনসমূহ
لِّلۡمُتَوَسِّمِينَ
lil'mutawassimīnaঅন্তর্দৃষ্টি-সম্পন্নদের জন্য
٧٥
এতে অবশ্যই অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকেদের জন্য অনেক নিদর্শন রয়েছে।
15:76
وَإِنَّهَا
wa-innahāএবং নিশ্চয়ই তা
لَبِسَبِيلٖ
labisabīlinঅবশ্যই পথের সাথে
مُّقِيمٍ
muqīminঅবস্থিত
٧٦
এটি মানুষের চলাচল পথের পাশেই বিদ্যমান।
15:77
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fī(রয়েছে) মধ্যে
ذَٰلِكَ
dhālikaএর
لَأٓيَةٗ
laāyatanঅবশ্যই নিদর্শন
لِّلۡمُؤۡمِنِينَ
lil'mu'minīnaঈমানদারদের জন্যে
٧٧
মু’মিনদের জন্য এতে বড়ই নিদর্শন রয়েছে।
15:78
وَإِن
wa-inএবং নিশ্চয়ই
كَانَ
kānaছিলো
أَصۡحَٰبُ
aṣḥābuঅধিবাসীরা
ٱلۡأَيۡكَةِ
l-aykatiআইকার
لَظَٰلِمِينَ
laẓālimīnaঅবশ্যই সীমালঙ্ঘনকারী
٧٨
আর আয়কাহবাসীরাও অবশ্যই যালিম ছিল।
15:79
فَٱنتَقَمۡنَا
fa-intaqamnāঅতঃপর আমরা প্রতিশোধ নিই
مِنۡهُمۡ
min'humথেকে তাদের
وَإِنَّهُمَا
wa-innahumāএবং নিশ্চয়ই উভয়েই
لَبِإِمَامٖ
labi-imāminঅবশ্যই পথের সাথে
مُّبِينٖ
mubīninপ্রকাশ্য
٧٩
কাজেই তাদের উপর প্রতিশোধ নিয়েছিলাম, এ দু’টো জনপদই প্রকাশ্য পথের উপর অবস্থিত।
15:80
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
كَذَّبَ
kadhabaমিথ্যারোপ করেছিলো
أَصۡحَٰبُ
aṣḥābuঅধিবাসীরা
ٱلۡحِجۡرِ
l-ḥij'riহিজরের
ٱلۡمُرۡسَلِينَ
l-mur'salīnaরাসূলদেরকে
٨٠
হিজর-এর লোকেরাও রসূলদেরকে অমান্য করেছিল।
15:81
وَءَاتَيۡنَٰهُمۡ
waātaynāhumএবং তাদের আমরা দিয়েছিলাম
ءَايَٰتِنَا
āyātināআমাদের নিদর্শনাবলী
فَكَانُواْ
fakānūতবুও তারা ছিলো
عَنۡهَا
ʿanhāতা সম্পর্কে
مُعۡرِضِينَ
muʿ'riḍīnaউপেক্ষাকারী
٨١
আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দিয়েছিলাম কিন্তু তাত্থেকে তারা মুখ ফিরিয়েই রেখেছিল।
15:82
وَكَانُواْ
wakānūএবং তারা ছিলো
يَنۡحِتُونَ
yanḥitūnaতারা খোদাই করতো
مِنَ
minaথেকে
ٱلۡجِبَالِ
l-jibāliপাহাড়সমূহ
بُيُوتًا
buyūtanঘরসমূহ (বানাতে)
ءَامِنِينَ
āminīnaনিরাপদে
٨٢
তারা পাহাড় খোদাই করতঃ ঘর তৈরি করে নিজেদেরকে নিরাপদ ভাবত।
15:83
فَأَخَذَتۡهُمُ
fa-akhadhathumuঅতঃপর তাদের আঘাত করলো
ٱلصَّيۡحَةُ
l-ṣayḥatuবিকট শব্দে
مُصۡبِحِينَ
muṣ'biḥīnaসকাল হ'তে না হ'তেই
٨٣
অতঃপর এক সকালে প্রচন্ড ধ্বনি তাদের উপর আঘাত হানল।
15:84
فَمَآ
famāঅতঃপর না
أَغۡنَىٰ
aghnāকাজে আসলো
عَنۡهُم
ʿanhumজন্যে তাদের
مَّا
māযা
كَانُواْ
kānūতারা ছিলো
يَكۡسِبُونَ
yaksibūnaতারা উপার্জন করে
٨٤
তাদের উপার্জন তাদের কোন কাজে আসল না।
15:85
وَمَا
wamāএবং নি
خَلَقۡنَا
khalaqnāআমরা সৃষ্টি করেছি
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশ মন্ডলী
وَٱلۡأَرۡضَ
wal-arḍaএবং পৃথিবী
وَمَا
wamāএবং যা (আছে)
بَيۡنَهُمَآ
baynahumāউভয়ের মাঝে
إِلَّا
illāএ ছাড়া
بِٱلۡحَقِّۗ
bil-ḥaqiমহাসত্যসহকারে
وَإِنَّ
wa-innaএবং নিশ্চয়ই
ٱلسَّاعَةَ
l-sāʿataক্বিয়ামাত
لَأٓتِيَةٞۖ
laātiyatunঅবশ্যই আসবে
فَٱصۡفَحِ
fa-iṣ'faḥiসুতরাং ক্ষমা করো
ٱلصَّفۡحَ
l-ṣafḥaসৌজন্যে
ٱلۡجَمِيلَ
l-jamīlaপরম
٨٥
আমি আসমানসমূহ, যমীন আর এ দু’য়ের মাঝে যা কিছু আছে প্রকৃত উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করিনি। ক্বিয়ামাত অবশ্যই আসবে, কাজেই উত্তম পন্থায় (তাদেরকে) এড়িয়ে যাও।
15:86
إِنَّ
innaনিশ্চয়ই
رَبَّكَ
rabbakaতোমার রব
هُوَ
huwaতিনিই
ٱلۡخَلَّٰقُ
l-khalāquমহাস্রষ্টা
ٱلۡعَلِيمُ
l-ʿalīmuমহাজ্ঞানী
٨٦
নিশ্চয় তোমার প্রতিপালক তিনি সর্বস্রষ্টা, সর্বজ্ঞ।
15:87
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
ءَاتَيۡنَٰكَ
ātaynākaতোমাকে দিয়েছি
سَبۡعٗا
sabʿanসাত (আয়াত)
مِّنَ
minaথেকে
ٱلۡمَثَانِي
l-mathānīবারবার আবৃত্তিযোগ্য
وَٱلۡقُرۡءَانَ
wal-qur'ānaও কুরআন
ٱلۡعَظِيمَ
l-ʿaẓīmaমহান
٨٧
আমি তোমাকে দিয়েছি পুনঃ পুনঃ আবৃত্ত সপ্ত আয়াত আর মহা কুরআন।
15:88
لَا
lāনা
تَمُدَّنَّ
tamuddannaকখনও প্রসারিত করো তুমি
عَيۡنَيۡكَ
ʿaynaykaতোমার দু'চোখ
إِلَىٰ
ilāপ্রতি
مَا
māযা
مَتَّعۡنَا
mattaʿnāআমরা ভোগ বিলাস দিয়েছি
بِهِۦٓ
bihiদিয়ে তা
أَزۡوَٰجٗا
azwājanবিভিন্ন শ্রেণীতে
مِّنۡهُمۡ
min'humতাদের মধ্যকার
وَلَا
walāও না
تَحۡزَنۡ
taḥzanচিন্তা করো
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের সম্বন্ধে
وَٱخۡفِضۡ
wa-ikh'fiḍঅবনমিত করো
جَنَاحَكَ
janāḥakaতোমার বাহু
لِلۡمُؤۡمِنِينَ
lil'mu'minīnaমু'মিনদের জন্যে
٨٨
তুমি দুনিয়ার দ্রব্য সামগ্রীর প্রতি চোখ তুলে তাকিও না যা আমি তাদের বিভিন্ন লোকেদের দিয়েছি। (তারা ভুল চিন্তা ও ভুল কর্মের মাধ্যমে নিজেদের ভয়াবহ পরিণাম ডেকে আনছে, এমতাবস্থায়) তাদের জন্য তুমি দুঃখ করো না, আর মু’মিনদের জন্য তোমার (অনুকম্পার) ডানা মেলে দাও।
15:89
وَقُلۡ
waqulএবং বলো
إِنِّيٓ
innī"নিশ্চয়ই আমি
أَنَا
anāআমিই
ٱلنَّذِيرُ
l-nadhīruসতর্ককারী
ٱلۡمُبِينُ
l-mubīnuসুস্পষ্ট"
٨٩
আর বলে দাও, ‘আমি তো স্পষ্ট ভাষায় সতর্ককারী মাত্র।’
15:90
كَمَآ
kamāযেমন
أَنزَلۡنَا
anzalnāআমরা অবতীর্ণ করেছিলাম
عَلَى
ʿalāউপর
ٱلۡمُقۡتَسِمِينَ
l-muq'tasimīnaবিভক্তকারীদের
٩٠
যে ধরনের সতর্কীকরণ পাঠানো হয়েছিল (আল্লাহর কিতাবকে) বিভক্তকারী (ইয়াহূদী ও খ্রীস্টান)দের উপর।
15:91
ٱلَّذِينَ
alladhīnaযারা
جَعَلُواْ
jaʿalūকরেছে
ٱلۡقُرۡءَانَ
l-qur'ānaকুরআনকে
عِضِينَ
ʿiḍīnaটুকরো টুকরো
٩١
যারা কুরআনকে (নিজেদের খেয়াল খুশিমত) ভাগ ভাগ করে ফেলেছে (যেটা ইচ্ছে মানছে, যেটা ইচ্ছে অমান্য করছে)।
15:92
فَوَرَبِّكَ
fawarabbikaসুতরাং তোমার রবের শপথ
لَنَسۡـَٔلَنَّهُمۡ
lanasalannahumঅবশ্যই আমরা জিজ্ঞাসা করবো তাদের
أَجۡمَعِينَ
ajmaʿīnaসকলকে
٩٢
অতএব শপথ তোমার রব্বের! তাদের সববাইকে অবশ্য অবশ্যই আমি জিজ্ঞেস করব ।
15:93
عَمَّا
ʿammāযা থেকে
كَانُواْ
kānūতারা ছিলো
يَعۡمَلُونَ
yaʿmalūnaতারা কাজ করতো
٩٣
তারা যা করছে সে সম্পর্কে।
15:94
فَٱصۡدَعۡ
fa-iṣ'daʿসুতরাং প্রকাশ্যে প্রচার করো
بِمَا
bimāঐ বিষয়ে যা
تُؤۡمَرُ
tu'maruতোমাকে আদেশ করা হয়েছে
وَأَعۡرِضۡ
wa-aʿriḍও উপেক্ষা করো
عَنِ
ʿaniথেকে
ٱلۡمُشۡرِكِينَ
l-mush'rikīnaমুশরিকদের
٩٤
কাজেই তোমাকে যে বিষয়ের হুকুম দেয়া হয়েছে তা জোরে শোরে প্রকাশ্যে প্রচার কর, আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও।
15:95
إِنَّا
innāনিশ্চয়ই আমরা
كَفَيۡنَٰكَ
kafaynākaতোমার জন্যে আমরাই যথেষ্ট
ٱلۡمُسۡتَهۡزِءِينَ
l-mus'tahziīnaবিদ্রুপকারীদের (বিরুদ্ধে)
٩٥
(সেই) ঠাট্টা-বিদ্রূপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমিই যথেষ্ট
15:96
ٱلَّذِينَ
alladhīnaযারা
يَجۡعَلُونَ
yajʿalūnaবানিয়েছে
مَعَ
maʿaসাথে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
إِلَٰهًا
ilāhanইলাহ
ءَاخَرَۚ
ākharaঅন্যকে
فَسَوۡفَ
fasawfaঅতঃপর শীঘ্রই
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানবে
٩٦
যারা আল্লাহর সাথে অন্যকেও ইলাহ বানিয়ে নিয়েছে, (কাজেই শিরকের পরিণতি কী) শীঘ্রই তারা জানতে পারবে।
15:97
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
نَعۡلَمُ
naʿlamuআমরা জানি
أَنَّكَ
annakaতুমি যে
يَضِيقُ
yaḍīquসংকুচিত হয়
صَدۡرُكَ
ṣadrukaতোমার অন্তর
بِمَا
bimāএ কারণে যা
يَقُولُونَ
yaqūlūnaতারা বলে
٩٧
আমি জানি, তারা যে সব কথা-বার্তা বলে তাতে তোমার মন সংকুচিত হয়।
15:98
فَسَبِّحۡ
fasabbiḥসুতরাং পবিত্রতা ঘোষণা করো
بِحَمۡدِ
biḥamdiসহ প্রশংসা
رَبِّكَ
rabbikaতোমার রবের
وَكُن
wakunএবং হও
مِّنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلسَّٰجِدِينَ
l-sājidīnaসিজদাকারীদের
٩٨
কাজেই প্রশংসা সহকারে তুমি তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা কর, আর সাজদাহকারীদের দলভুক্ত হও।
15:99
وَٱعۡبُدۡ
wa-uʿ'budও ইবাদত করো
رَبَّكَ
rabbakaতোমার রবের
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
يَأۡتِيَكَ
yatiyakaতোমার কাছে আসে
ٱلۡيَقِينُ
l-yaqīnuমৃত্যু
٩٩
আর তোমার রব্বের ‘ইবাদাত করতে থাক তোমার সুনিশ্চিত ক্ষণের (অর্থাৎ মৃত্যুর) আগমন পর্যন্ত।
Surah 16
An-Nahlالنحل
16:1
أَتَىٰٓ
atāএসেছে
أَمۡرُ
amruআদেশ
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
فَلَا
falāসুতরাং না
تَسۡتَعۡجِلُوهُۚ
tastaʿjilūhuতা তোমরা তাড়াহুড়া করতে চেয়ো
سُبۡحَٰنَهُۥ
sub'ḥānahuতিনি পবিত্র
وَتَعَٰلَىٰ
wataʿālāও বহু ঊর্দ্ধে
عَمَّا
ʿammāতা থেকে যা
يُشۡرِكُونَ
yush'rikūnaতারা শরীক করে
١
আল্লাহর নির্দেশ এসে গেছে, অতএব এর জন্য তাড়াহুড়ো করো না। তিনি মহান পবিত্র, তারা যাকে শরীক সাব্যস্ত করে তাত্থেকে তিনি বহু ঊর্ধ্বে।
16:2
يُنَزِّلُ
yunazziluঅবতীর্ণ করেন
ٱلۡمَلَٰٓئِكَةَ
l-malāikataফেরেশতাদেরকে
بِٱلرُّوحِ
bil-rūḥiদিয়ে ওহী
مِنۡ
minথেকে
أَمۡرِهِۦ
amrihiতাঁর নির্দেশের
عَلَىٰ
ʿalāউপর
مَن
man(তার) যাকে
يَشَآءُ
yashāuইচ্ছে করেন
مِنۡ
minমধ্য হ'তে
عِبَادِهِۦٓ
ʿibādihiতাঁর দাসদের
أَنۡ
anযে
أَنذِرُوٓاْ
andhirū"তোমরা সতর্ক করো
أَنَّهُۥ
annahuএই মর্মে যে
لَآ
lāনেই
إِلَٰهَ
ilāhaকোন ইলাহ
إِلَّآ
illāছাড়া
أَنَا۠
anāআমি
فَٱتَّقُونِ
fa-ittaqūniসুতরাং তোমরা আমাকে ভয় করো"
٢
তিনি তাঁর এ রূহকে (ওহীক) যে বান্দাহর উপর চান স্বীয় নির্দেশক্রমে ফেরেশতাদের মাধ্যমে অবতীর্ণ করেন (এই মর্মে যে) তোমরা সতর্ক কর যে, আমি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, কাজেই আমাকে ভয় কর।
16:3
خَلَقَ
khalaqaতিনি সৃষ্টি করেছেন
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশমন্ডলী
وَٱلۡأَرۡضَ
wal-arḍaও পৃথিবী
بِٱلۡحَقِّۚ
bil-ḥaqiদিয়ে মহাসত্য
تَعَٰلَىٰ
taʿālāবহু ঊর্দ্ধে
عَمَّا
ʿammāতা থেকে যা
يُشۡرِكُونَ
yush'rikūnaতারা শরীক করে
٣
তিনি (বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তে) প্রকৃতভাবেই আসমানসমূহ যমীন সৃষ্টি করেছেন, তারা যাকে আল্লাহর অংশীদার গণ্য করে তাত্থেকে তিনি বহু ঊর্ধ্বে।
16:4
خَلَقَ
khalaqaতিনি সৃষ্টি করেছেন
ٱلۡإِنسَٰنَ
l-insānaমানুষকে
مِن
minথেকে
نُّطۡفَةٖ
nuṭ'fatinশুক্র
فَإِذَا
fa-idhāঅতঃপর যখন (সৃষ্টি হলো)
هُوَ
huwaসে (হলো)
خَصِيمٞ
khaṣīmunঝগড়াটে
مُّبِينٞ
mubīnunসুস্পষ্ট
٤
তিনি শুক্র-কীট থেকে মানুষ সৃষ্টি করেছেন অথচ সে প্রকাশ্য ঝগড়াটে সেজে বসল।
16:5
وَٱلۡأَنۡعَٰمَ
wal-anʿāmaএবং গবাদিপশু
خَلَقَهَاۖ
khalaqahāতিনি সৃষ্টি করেছেন তা
لَكُمۡ
lakumতোমাদের জন্যে
فِيهَا
fīhāতার মধ্যে (আছে)
دِفۡءٞ
dif'onশীত নিবারক উপকরণ
وَمَنَٰفِعُ
wamanāfiʿuও উপকারিতাসমূহ
وَمِنۡهَا
wamin'hāএবং তা থেকে
تَأۡكُلُونَ
takulūnaতোমরা খাও
٥
তিনি চতুস্পদ জন্তু সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদের জন্য আছে (শীত) নিবারক আর বহু উপকারিতাও, আর সেগুলো থেকে তোমরা আহার কর।
16:6
وَلَكُمۡ
walakumএবং তোমাদের জন্যে
فِيهَا
fīhāতার মধ্যে (আছে)
جَمَالٌ
jamālunসৌন্দর্য
حِينَ
ḥīnaযখন
تُرِيحُونَ
turīḥūnaতোমরা সন্ধ্যায় চারণভূমি থেকে আনো
وَحِينَ
waḥīnaও যখন
تَسۡرَحُونَ
tasraḥūnaতোমরা সকালে চারণভূমিতে নিয়ে যাও
٦
তোমরা গর্বভরে সৌন্দর্য অনুভব কর যখন তোমরা সন্ধ্যাবেলা সেগুলোকে বাড়ীর পানে হাঁকিয়ে আন আর সকাল বেলা বিচরণের জন্য পাঠাও।
16:7
وَتَحۡمِلُ
wataḥmiluএবং তা বহন করে
أَثۡقَالَكُمۡ
athqālakumতোমাদের ভার
إِلَىٰ
ilāদিকে
بَلَدٖ
baladinএমন শহরের
لَّمۡ
lamনা
تَكُونُواْ
takūnūতোমরা ছিলে
بَٰلِغِيهِ
bālighīhiসেখানে পৌঁছাতে সক্ষম
إِلَّا
illāএ ছাড়া
بِشِقِّ
bishiqqiসহ কষ্ট
ٱلۡأَنفُسِۚ
l-anfusiপ্রানান্ত
إِنَّ
innaনিশ্চয়ই
رَبَّكُمۡ
rabbakumতোমার রব
لَرَءُوفٞ
laraūfunঅবশ্যই অনুগ্রহশীল
رَّحِيمٞ
raḥīmunপরম দয়ালু
٧
আর এগুলো তোমাদের ভার বোঝা বহন ক’রে এমন স্থান পর্যন্ত নিয়ে যায়, প্রাণান্তকর ক্লেশ ছাড়া যেখানে তোমরা পৌঁছতে পারতে না, তোমাদের প্রতিপালক অবশ্যই বড়ই দয়ার্দ্র, বড়ই দয়ালু।
16:8
وَٱلۡخَيۡلَ
wal-khaylaএবং ঘোড়া (সৃষ্টি করেছেন)
وَٱلۡبِغَالَ
wal-bighālaও খচ্চর
وَٱلۡحَمِيرَ
wal-ḥamīraও গাধা
لِتَرۡكَبُوهَا
litarkabūhāজন্যে তোমাদের চড়ার
وَزِينَةٗۚ
wazīnatanও শোভা (স্বরূপ)
وَيَخۡلُقُ
wayakhluquএবং তিনি সৃষ্টি করেছেন
مَا
mā(কিছু) যা
لَا
lāনা
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জানো
٨
তিনি ঘোড়া, খচ্চর ও গর্দভ সৃষ্টি করেছেন যাতে তোমরা ওগুলোতে আরোহণ করতে পার আর শোভা-সৌন্দর্যের জন্যও; তিনি পয়দা করেন অনেক কিছু যা তোমাদের জানা নেই।
16:9
وَعَلَى
waʿalāএবং উপর
ٱللَّهِ
l-lahiআল্লাহর (দায়িত্ব)
قَصۡدُ
qaṣduপ্রদর্শন
ٱلسَّبِيلِ
l-sabīliপথ
وَمِنۡهَا
wamin'hāকিন্তু তা থেকে আছে
جَآئِرٞۚ
jāirunবাঁকা (পথও)
وَلَوۡ
walawএবং যদি
شَآءَ
shāaইচ্ছে করেন
لَهَدَىٰكُمۡ
lahadākumঅবশ্যই সৎপথে পরিচালনা করতেন তোমাদের
أَجۡمَعِينَ
ajmaʿīnaসকলকেই
٩
আল্লাহরই দায়িত্বে রয়েছে সরল পথপ্রদর্শন। পথগুলোর মধ্যে বাঁকা পথও আছে। তিনি যদি ইচ্ছে করতেন তাহলে অবশ্যই তোমাদের সকলকেই সঠিক পথ প্রদর্শন করতেন।
16:10
هُوَ
huwaতিনিই (রব)
ٱلَّذِيٓ
alladhīযিনি
أَنزَلَ
anzalaবর্ষণ করেছেন
مِنَ
minaথেকে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশ
مَآءٗۖ
māanপানি
لَّكُم
lakumজন্যে তোমাদের
مِّنۡهُ
min'huকিছু তার
شَرَابٞ
sharābunপানীয় (পেয়ে থাকো)
وَمِنۡهُ
wamin'huএবং তা থেকে
شَجَرٞ
shajarunগাছপালা (জন্মে)
فِيهِ
fīhiতার মধ্যে
تُسِيمُونَ
tusīmūnaতোমরা পশু চরিয়ে থাকো
١٠
তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন যাতে আছে তোমাদের জন্য পানীয় আর তাতে জন্মে বৃক্ষ লতা যা তোমাদের পশুগুলোকে খাওয়াও।
16:11
يُنۢبِتُ
yunbituতিনি উদগত করেন
لَكُم
lakumজন্যে তোমাদের
بِهِ
bihiদিয়ে তা
ٱلزَّرۡعَ
l-zarʿaশস্য
وَٱلزَّيۡتُونَ
wal-zaytūnaও যায়তুনসমূহ
وَٱلنَّخِيلَ
wal-nakhīlaও খেজুরসমূহ
وَٱلۡأَعۡنَٰبَ
wal-aʿnābaও আঙ্গুরসমূহ
وَمِن
waminএবং ধরণের
كُلِّ
kulliসব
ٱلثَّمَرَٰتِۚ
l-thamarātiফলসমূহ
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fīমধ্যে (রয়েছে)
ذَٰلِكَ
dhālikaএর
لَأٓيَةٗ
laāyatanঅবশ্যই নিদর্শন
لِّقَوۡمٖ
liqawminলোকদের জন্যে
يَتَفَكَّرُونَ
yatafakkarūna(যারা) চিন্তা ভাবনা করে
١١
তিনি তা দিয়ে তোমাদের জন্য জন্মান শস্য, যায়তূন, খেজুর, আঙ্গুর এবং সর্বপ্রকার ফল। এতে চিন্তাশীল মানুষদের জন্য নিদর্শন রয়েছে।
16:12
وَسَخَّرَ
wasakharaএবং অধীন করেছেন
لَكُمُ
lakumuতোমাদের জন্যে
ٱلَّيۡلَ
al-laylaরাতকে
وَٱلنَّهَارَ
wal-nahāraও দিনকে
وَٱلشَّمۡسَ
wal-shamsaএবং সূর্যকে
وَٱلۡقَمَرَۖ
wal-qamaraও চাঁদকে
وَٱلنُّجُومُ
wal-nujūmuএবং তারাগুলোও
مُسَخَّرَٰتُۢ
musakharātunঅধীন হয়েছে
بِأَمۡرِهِۦٓۚ
bi-amrihiদিয়ে তাঁর বিধান
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fīমধ্যে (রয়েছে)
ذَٰلِكَ
dhālikaএর
لَأٓيَٰتٖ
laāyātinঅবশ্যই নিদর্শনসমূহ
لِّقَوۡمٖ
liqawminজন্যে লোকদের
يَعۡقِلُونَ
yaʿqilūna(যারা)জ্ঞান রাখে
١٢
তিনিই রাত ও দিনকে তোমাদের উপকারে নিয়োজিত করেছেন। আর সুরুজ ও চাঁদকেও; এবং তারকারাজিও তাঁরই নির্দেশে নিয়ন্ত্রিত; বিবেকসম্পন্ন লোকেদের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে।
16:13
وَمَا
wamāআরো (কিছু) যা
ذَرَأَ
dhara-aসৃষ্টি করেছেন
لَكُمۡ
lakumতোমাদের জন্যে
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
مُخۡتَلِفًا
mukh'talifanবিভিন্ন
أَلۡوَٰنُهُۥٓۚ
alwānuhuতার রংসমূহ
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fīমধ্যে (রয়েছে)
ذَٰلِكَ
dhālikaএর
لَأٓيَةٗ
laāyatanঅবশ্যই নিদর্শন
لِّقَوۡمٖ
liqawminলোকদের জন্যে
يَذَّكَّرُونَ
yadhakkarūna(যারা) শিক্ষা গ্রহণ করে
١٣
আর তিনি তোমাদের জন্য যমীনে বিভিন্ন রং-এর বস্তুরাজি সৃষ্টি করেছেন। এতে ঐ সমস্ত লোকেদের জন্য নিশ্চিতভাবে নিদর্শন আছে যারা উপদেশ গ্রহণ করতে চায়।
16:14
وَهُوَ
wahuwaএবং তিনি
ٱلَّذِي
alladhīযিনি
سَخَّرَ
sakharaঅধীন করেছেন
ٱلۡبَحۡرَ
l-baḥraসমুদ্রকে
لِتَأۡكُلُواْ
litakulūযেন তোমরা খেতে পারো
مِنۡهُ
min'huতা থেকে
لَحۡمٗا
laḥman(মাছ) গোশত
طَرِيّٗا
ṭariyyanতাজা
وَتَسۡتَخۡرِجُواْ
watastakhrijūতোমরা বের করতে পারো
مِنۡهُ
min'huতা থেকে
حِلۡيَةٗ
ḥil'yatanসৌন্দর্য শোভা (মনি-মুক্তা)
تَلۡبَسُونَهَاۖ
talbasūnahāতোমরা তা পরিধান করো
وَتَرَى
watarāএবং দেখছো
ٱلۡفُلۡكَ
l-ful'kaনৌযানসমূহকে
مَوَاخِرَ
mawākhiraপানি বিদীর্ণকারী
فِيهِ
fīhiতার মধ্যে
وَلِتَبۡتَغُواْ
walitabtaghūএবং যেন তোমরা সন্ধান করতে পারো
مِن
minথেকে
فَضۡلِهِۦ
faḍlihiতাঁর অনুগ্রহ
وَلَعَلَّكُمۡ
walaʿallakumএবং তোমরা যাতে
تَشۡكُرُونَ
tashkurūnaকৃতজ্ঞতা প্রকাশ করো
١٤
তিনিই সমুদ্রকে কল্যাণে নিয়োজিত রেখেছেন যাতে তোমরা তাত্থেকে তাজা গোশত খেতে পার, আর তাত্থেকে তোমরা রত্নরাজি সংগ্রহ করতে পার যা তোমরা অলংকার হিসেবে পরিধান কর। আর নৌযানগুলোকে তোমরা দেখতে পাও ঢেউয়ের বুক চিরে তাতে চলাচল করে, যাতে তোমরা তাঁর অনুগ্রহ তালাশ করতে পার আর শোকর আদায় করতে পার।
16:15
وَأَلۡقَىٰ
wa-alqāএবং তিনি স্থাপন করেছেন
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
رَوَٰسِيَ
rawāsiyaপর্বতসমূহকে
أَن
an(এমন না হয়) যে
تَمِيدَ
tamīdaহেলে যায়
بِكُمۡ
bikumতোমাদের নিয়ে
وَأَنۡهَٰرٗا
wa-anhāranও নদীসমূহ
وَسُبُلٗا
wasubulanএবং রাস্তাসমূহ
لَّعَلَّكُمۡ
laʿallakumযাতে তোমরা
تَهۡتَدُونَ
tahtadūnaপথের সন্ধান পাও
١٥
তিনি যমীনে সুদৃঢ় পর্বত সংস্থাপিত করেছেন যাতে যমীন তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয়, আর সংস্থাপিত করেছেন নদী নির্ঝরিণী আর পথ যাতে তোমরা পথের সন্ধান পেতে পার।
16:16
وَعَلَٰمَٰتٖۚ
waʿalāmātinও (যমীনে) পথনির্ণায়ক চিহ্নসমূহ
وَبِٱلنَّجۡمِ
wabil-najmiএবং সাহায্যে নক্ষত্রের
هُمۡ
humতারা
يَهۡتَدُونَ
yahtadūnaপথ নির্দেশ পায়
١٦
আর দিক-দিশা প্রদানকারী চিহ্নসমূহ; আর তারকারাজির সাহায্যেও তারা পথনির্দেশ লাভ করে।
16:17
أَفَمَن
afamanতবে কি যিনি
يَخۡلُقُ
yakhluquসৃষ্টি করেছেন
كَمَن
kaman(তার) মতো যে
لَّا
lāনা
يَخۡلُقُۚ
yakhluquসৃষ্টি করে (কোন কিছুই)
أَفَلَا
afalāতবুও কি না
تَذَكَّرُونَ
tadhakkarūnaতোমরা শিক্ষা গ্রহণ করবে
١٧
যিনি সৃষ্টি করেন তিনি কি তার মত যে সৃষ্টি করে না? তবে কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?
16:18
وَإِن
wa-inএবং যদি
تَعُدُّواْ
taʿuddūতোমরা গণনা করো
نِعۡمَةَ
niʿ'mataঅনুগ্রহকে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
لَا
lāনা
تُحۡصُوهَآۗ
tuḥ'ṣūhāতার সংখ্যা নির্ণয় করতে পারবে
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
لَغَفُورٞ
laghafūrunঅবশ্যই ক্ষমাশীল
رَّحِيمٞ
raḥīmunপরম দয়ালু
١٨
তোমরা আল্লাহর নি‘মাতসমূহকে গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না; আল্লাহ অবশ্যই বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
16:19
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ্
يَعۡلَمُ
yaʿlamuজানেন
مَا
māযা
تُسِرُّونَ
tusirrūnaতোমরা গোপন রাখো
وَمَا
wamāএবং যা
تُعۡلِنُونَ
tuʿ'linūnaতোমরা প্রকাশ করো
١٩
আল্লাহ জানেন তোমরা যা গোপন কর আর যা তোমরা প্রকাশ কর।
16:20
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
يَدۡعُونَ
yadʿūnaডাকে
مِن
minথেকে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহকে
لَا
lāনা
يَخۡلُقُونَ
yakhluqūnaতারা সৃষ্টি করে
شَيۡـٔٗا
shayanকোনো কিছু
وَهُمۡ
wahumবরং তাদেরকে
يُخۡلَقُونَ
yukh'laqūnaসৃষ্টি করা হয়েছে
٢٠
তারা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ডাকে তারা কিছুই সৃষ্টি করে না, তারা (নিজেরাই) সৃষ্ট।
16:21
أَمۡوَٰتٌ
amwātun(তারা) মৃত
غَيۡرُ
ghayruনয়
أَحۡيَآءٖۖ
aḥyāinজীবিত
وَمَا
wamāএবং না
يَشۡعُرُونَ
yashʿurūnaচেতনা রাখে
أَيَّانَ
ayyānaকবে
يُبۡعَثُونَ
yub'ʿathūnaউঠানো হবে তাদের
٢١
তারা প্রাণহীন, জীবিত নয়, তাদের কোনই চেতনা নেই কবে তাদেরকে (পুনর্জীবিত করে) উঠানো হবে।
16:22
إِلَٰهُكُمۡ
ilāhukumতোমাদের ইলাহ
إِلَٰهٞ
ilāhunইলাহ
وَٰحِدٞۚ
wāḥidunএকই
فَٱلَّذِينَ
fa-alladhīnaসুতরাং যারা
لَا
lāনা
يُؤۡمِنُونَ
yu'minūnaবিশ্বাস করে
بِٱلۡأٓخِرَةِ
bil-ākhiratiপ্রতি আখেরাতের
قُلُوبُهُم
qulūbuhumতাদের অন্তরসমূহ
مُّنكِرَةٞ
munkiratunসত্যবিমুখ
وَهُم
wahumএবং তারা
مُّسۡتَكۡبِرُونَ
mus'takbirūnaঅহংকারী
٢٢
তোমাদের ইলাহ হলেন এক ইলাহ। কাজেই যারা আখেরাতে বিশ্বাস করে না, তাদের অন্তর সত্য-অস্বীকারকারী আর তারা অহংকারী।
16:23
لَا
lāনেই
جَرَمَ
jaramaসন্দেহ
أَنَّ
annaযে
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
يَعۡلَمُ
yaʿlamuজানেন
مَا
māযা
يُسِرُّونَ
yusirrūnaতারা গোপন রাখে
وَمَا
wamāএবং যা
يُعۡلِنُونَۚ
yuʿ'linūnaতারা প্রকাশ করে
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
لَا
lāনা
يُحِبُّ
yuḥibbuভালোবাসেন
ٱلۡمُسۡتَكۡبِرِينَ
l-mus'takbirīnaঅহংকারীদেরকে
٢٣
এতে কোন সন্দেহ নেই যে, আল্লাহ জানেন যা তারা গোপন করে আর যা প্রকাশ করে, তিনি অহঙ্কারীদেরকে ভালবাসেন না।
16:24
وَإِذَا
wa-idhāএবং যখন
قِيلَ
qīlaবলা হয়
لَهُم
lahumতাদেরকে
مَّاذَآ
mādhā"কি
أَنزَلَ
anzalaঅবতীর্ণ করেছেন
رَبُّكُمۡ
rabbukumতোমাদের রব
قَالُوٓاْ
qālūতারা বলে
أَسَٰطِيرُ
asāṭīru"উপকথাসমূহ
ٱلۡأَوَّلِينَ
l-awalīnaপূর্ববর্তীদের"
٢٤
তাদেরকে যখন বলা হয়, ‘তোমাদের প্রতিপালক কী নাযিল করেছেন’ তখন তারা বলে- ‘পূর্ববর্তীদের কল্প-কাহিনী’।
16:25
لِيَحۡمِلُوٓاْ
liyaḥmilūযেন তারা বহন করে
أَوۡزَارَهُمۡ
awzārahumতাদের বোঝাসমূহ (পাপের)
كَامِلَةٗ
kāmilatanসম্পূর্ণ
يَوۡمَ
yawmaদিনে
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiক্বিয়ামাতের
وَمِنۡ
waminএবং থেকে
أَوۡزَارِ
awzāriবোঝাসমূহ
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যাদের
يُضِلُّونَهُم
yuḍillūnahumতারা বিভ্রান্ত করেছে তাদেরকে
بِغَيۡرِ
bighayriছাড়া
عِلۡمٍۗ
ʿil'minকোনো জ্ঞান
أَلَا
alāজেনে রাখো
سَآءَ
sāaঅতি নিকৃষ্ট
مَا
māযা
يَزِرُونَ
yazirūnaতারা বহন করবে
٢٥
যার ফলে ক্বিয়ামাত দিবসে তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায়, আর (আংশিক) তাদেরও পাপের বোঝা যাদেরকে তারা গুমরাহ করেছে নিজেদের অজ্ঞতার কারণে। হায়, তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট!
16:26
قَدۡ
qadনিশ্চয়ই
مَكَرَ
makaraচক্রান্ত করেছিলো
ٱلَّذِينَ
alladhīnaযারা (ছিলো)
مِن
minথেকেই
قَبۡلِهِمۡ
qablihimতাদের পূর্ব
فَأَتَى
fa-atāঅতঃপর আসলেন (আঘাত করলেন)
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
بُنۡيَٰنَهُم
bun'yānahumতাদের কাঠামোতে
مِّنَ
minaথেকে
ٱلۡقَوَاعِدِ
l-qawāʿidiভিত্তিমূলের
فَخَرَّ
fakharraঅতঃপর ধসে পড়লো
عَلَيۡهِمُ
ʿalayhimuউপর তাদের
ٱلسَّقۡفُ
l-saqfuছাদ
مِن
minহ'তে
فَوۡقِهِمۡ
fawqihimউপর তাদের
وَأَتَىٰهُمُ
wa-atāhumuএবং তাদের উপর আসলো
ٱلۡعَذَابُ
l-ʿadhābuশাস্তি
مِنۡ
minথেকে
حَيۡثُ
ḥaythuযেখান
لَا
lāনা
يَشۡعُرُونَ
yashʿurūnaতারা ধারণ করে
٢٦
তাদের পূর্বে যারা ছিল তারাও চক্রান্ত করেছিল। ফলে আল্লাহ তাদের ইমারাতকে মূল থেকে উৎপাটিত করেছিলেন আর উপর থেকে ছাদ তাদের উপর ভেঙ্গে পড়ল, আর তাদের প্রতি শাস্তি পতিত হল এমন দিক হতে যা তারা এতটুকু টের পায়নি।
16:27
ثُمَّ
thummaঅতঃপর
يَوۡمَ
yawmaদিনে
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiক্বিয়ামাতের
يُخۡزِيهِمۡ
yukh'zīhimতিনি লাঞ্ছিত করবেন তাদের
وَيَقُولُ
wayaqūluএবং বলবেন
أَيۡنَ
ayna"কোথায়
شُرَكَآءِيَ
shurakāiyaআমার শরীকরা
ٱلَّذِينَ
alladhīnaযাদের (ব্যাপারে)
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে
تُشَٰٓقُّونَ
tushāqqūnaতর্কাতর্কি করতে
فِيهِمۡۚ
fīhimতাদের ব্যাপারে"
قَالَ
qālaবলবে
ٱلَّذِينَ
alladhīnaযাদেরকে
أُوتُواْ
ūtūদেওয়া হয়েছিলো
ٱلۡعِلۡمَ
l-ʿil'maজ্ঞান
إِنَّ
inna"নিশ্চয়ই
ٱلۡخِزۡيَ
l-khiz'yaলাঞ্ছনা রয়েছে
ٱلۡيَوۡمَ
l-yawmaআজকের দিনে
وَٱلسُّوٓءَ
wal-sūaও অমঙ্গল (রয়েছে)
عَلَى
ʿalāউপর
ٱلۡكَٰفِرِينَ
l-kāfirīnaকাফেরদের"
٢٧
অতঃপর ক্বিয়ামাত দিনে তিনি তাদেরকে অপমানিত করবেন আর বলবেন, ‘আমার অংশীদাররা কোথায় যাদের সম্পর্কে তোমরা (ঈমানদারদের সঙ্গে) বাক-বিতন্ডা করতে?’ যাদেরকে (দুনিয়ায়) জ্ঞান দেয়া হয়েছিল তারা বলবে, ‘আজ অপমান আর দুর্ভাগ্য তো কাফিরদের জন্য
16:28
ٱلَّذِينَ
alladhīnaযাদের (অবস্থান হলো এই)
تَتَوَفَّىٰهُمُ
tatawaffāhumuতাদের মৃত্যু ঘটায়
ٱلۡمَلَٰٓئِكَةُ
l-malāikatuফেরেশতারা
ظَالِمِيٓ
ẓālimīঅত্যাচারী অবস্থায়
أَنفُسِهِمۡۖ
anfusihimনিজেদের উপর তাদের
فَأَلۡقَوُاْ
fa-alqawūতারা যখন আত্নসমর্পন করবে (এবং বলবে)
ٱلسَّلَمَ
l-salamaশান্তি
مَا
mā"না
كُنَّا
kunnāআমরা ছিলাম
نَعۡمَلُ
naʿmaluআমরা কাজ করতে
مِن
minকোনো
سُوٓءِۭۚ
sūinমন্দ"
بَلَىٰٓۚ
balāহ্যাঁ
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
عَلِيمُۢ
ʿalīmunখুব জানেন
بِمَا
bimāঐ সম্পর্কে যা
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা কাজ করতে
٢٨
ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় নিজেদের প্রতি যুলম করা অবস্থায়।’ অতঃপর তারা আত্মসমর্পণ ক’রে বলবে, ‘আমরা তো কোন খারাপ কাজ করতাম না।’ (ফেরেশতারা জবাব দিবে) ‘বরং, তোমরা যা করছিলে আল্লাহ সে বিষয়ে খুব ভালভাবেই অবগত।
16:29
فَٱدۡخُلُوٓاْ
fa-ud'khulūসুতরাং তোমরা প্রবেশ করো
أَبۡوَٰبَ
abwābaদরজাসমূহে
جَهَنَّمَ
jahannamaজাহান্নামের
خَٰلِدِينَ
khālidīnaস্থায়ী বসবাসকারী হবে
فِيهَاۖ
fīhāতার মধ্যে
فَلَبِئۡسَ
falabi'saঅতএব অবশ্যই নিকৃষ্ট
مَثۡوَى
mathwāআবাসস্থল
ٱلۡمُتَكَبِّرِينَ
l-mutakabirīnaঅহংকারীদের
٢٩
কাজেই জাহান্নামের দরজায় প্রবেশ কর, সেখানে তোমাদেরকে চিরকাল থাকতে হবে, দাম্ভিকদের অবাসস্থল কতই না মন্দ!’
16:30
۞ وَقِيلَ
waqīlaএবং বলা হবে
لِلَّذِينَ
lilladhīnaযারা (তাদেরকে)
ٱتَّقَوۡاْ
ittaqawতাকওয়া অবলম্বন করতো
مَاذَآ
mādhā"কি
أَنزَلَ
anzalaঅবতীর্ণ করেছিলেন"
رَبُّكُمۡۚ
rabbukumতোমাদের রব"
قَالُواْ
qālūতারা বলবে
خَيۡرٗاۗ
khayran"মহাকল্যাণ"
لِّلَّذِينَ
lilladhīnaতাদের (জন্যে) যারা
أَحۡسَنُواْ
aḥsanūসৎকাজ করে
فِي
fīমধ্যে আছে
هَٰذِهِ
hādhihiএই
ٱلدُّنۡيَا
l-dun'yāদুনিয়ায়
حَسَنَةٞۚ
ḥasanatunকল্যাণ
وَلَدَارُ
waladāruএবং অবশ্যই ঘর
ٱلۡأٓخِرَةِ
l-ākhiratiআখেরাতের
خَيۡرٞۚ
khayrunউত্তম
وَلَنِعۡمَ
walaniʿ'maএবং অবশ্যই চমৎকার
دَارُ
dāruঘর
ٱلۡمُتَّقِينَ
l-mutaqīnaমুত্তাকীদের
٣٠
মুত্তাকীদের যখন বলা হয়, ‘তোমাদের প্রতিপালক কী অবতীর্ণ করেছেন?’ তারা বলে, ‘যা কিছু উৎকৃষ্ট (তা-ই অবতীর্ণ করেছেন)।’ যারা সৎকর্ম করে তাদের জন্য এ দুনিয়াতে আছে কল্যাণ, আর তাদের পরকালের ঘর তো নিশ্চিতই কল্যাণকর। মুত্তাকীদের আবাসস্থল কতই না উত্তম!
16:31
جَنَّٰتُ
jannātuজান্নাত
عَدۡنٖ
ʿadninস্থায়ী
يَدۡخُلُونَهَا
yadkhulūnahāতাতে তারা প্রবেশ করবে
تَجۡرِي
tajrīপ্রবাহিত হয়
مِن
minথেকে
تَحۡتِهَا
taḥtihāতার নিচ
ٱلۡأَنۡهَٰرُۖ
l-anhāruঝর্ণাধারাসমূহ
لَهُمۡ
lahumতাদের জন্যে
فِيهَا
fīhāতার মধ্যে
مَا
māযা
يَشَآءُونَۚ
yashāūnaতারা চাইবে
كَذَٰلِكَ
kadhālikaএভাবে
يَجۡزِي
yajzīপুরস্কৃত করেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
ٱلۡمُتَّقِينَ
l-mutaqīnaমুত্তাকীদেরকে
٣١
(তা হল) স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে, তার নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, তারা যা ইচ্ছে করবে সেখানে তাদের জন্য তা-ই আছে- আল্লাহ মুত্তাকীদেরকে এভাবেই পুরস্কৃত করেন।
16:32
ٱلَّذِينَ
alladhīnaযাদের
تَتَوَفَّىٰهُمُ
tatawaffāhumuতাদের মৃত্যু ঘটায়
ٱلۡمَلَٰٓئِكَةُ
l-malāikatuফেরেশতারা
طَيِّبِينَ
ṭayyibīnaপবিত্র থাকা অবস্থায়
يَقُولُونَ
yaqūlūnaতারা বলবে
سَلَٰمٌ
salāmun"শান্তি
عَلَيۡكُمُ
ʿalaykumuতোমাদের উপর
ٱدۡخُلُواْ
ud'khulūতোমরা প্রবেশ করো
ٱلۡجَنَّةَ
l-janataজান্নাতে
بِمَا
bimāবিনিময়ে যা
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা কাজ করতে"
٣٢
ফেরেশতা যাদের মৃত্যু ঘটায় পবিত্র অবস্থায় এই ব’লে যে, ‘তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা যে ‘আমাল করতে তার ফল হিসেবে জান্নাতে প্রবেশ কর।’
16:33
هَلۡ
halতবে কি
يَنظُرُونَ
yanẓurūnaতারা অপেক্ষা করছে
إِلَّآ
illāএ ছাড়া
أَن
anযে
تَأۡتِيَهُمُ
tatiyahumuতাদের কাছে আসবে
ٱلۡمَلَٰٓئِكَةُ
l-malāikatuফেরেশতারা
أَوۡ
awঅথবা
يَأۡتِيَ
yatiyaআসবে
أَمۡرُ
amruনির্দেশ
رَبِّكَۚ
rabbikaতোমার রবের
كَذَٰلِكَ
kadhālikaএরূপ
فَعَلَ
faʿalaকরেছিলো
ٱلَّذِينَ
alladhīnaযারা
مِن
minথেকে
قَبۡلِهِمۡۚ
qablihimতাদের পূর্ব (ছিলো)
وَمَا
wamāএবং না
ظَلَمَهُمُ
ẓalamahumuতাদের উপর অত্যাচার করেছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
وَلَٰكِن
walākinকিন্তু
كَانُوٓاْ
kānūতারা ছিলো
أَنفُسَهُمۡ
anfusahumতাদের নিজেদের উপর
يَظۡلِمُونَ
yaẓlimūnaঅত্যাচার করতে
٣٣
তারা কি এই অপেক্ষায় আছে যে, ফেরেশতারা তাদের কাছে আসবে কিংবা তোমার প্রতিপালকের ফায়সালা এসে পড়বে? তাদের পূর্ববর্তীরাও এ রকমই করত। আল্লাহ তাদের প্রতি কোন যুলম করেননি বরং তারা নিজেরাই নিজেদের প্রতি যুলম করত।
16:34
فَأَصَابَهُمۡ
fa-aṣābahumঅতঃপর তাদের উপর পড়েছিলো
سَيِّـَٔاتُ
sayyiātuমন্দসমূহ (অর্থাৎ শাস্তি)
مَا
māযা
عَمِلُواْ
ʿamilūতারা কাজ করেছিলো
وَحَاقَ
waḥāqaএবং ঘিরে ফেলেছিলো
بِهِم
bihimতাদেরকে
مَّا
māতা-ই
كَانُواْ
kānūতারা ছিলো
بِهِۦ
bihiনিয়ে যা
يَسۡتَهۡزِءُونَ
yastahziūnaতারা ঠাট্টাবিদ্রূপ করতো
٣٤
কাজেই তাদের ‘আমালের মন্দ পরিণতি তাদের উপর আপতিত হল আর যে বিষয়কে তারা ঠাট্টা-বিদ্রূপ করত তা-ই তাদেরকে ঘিরে ফেলল।
16:35
وَقَالَ
waqālaএবং বলে
ٱلَّذِينَ
alladhīnaযারা
أَشۡرَكُواْ
ashrakūশিরক করেছে
لَوۡ
law"যদি
شَآءَ
shāaইচ্ছে করতেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
مَا
māনা
عَبَدۡنَا
ʿabadnāআমরা ইবাদাত করতাম
مِن
minছাড়া
دُونِهِۦ
dūnihiতাঁকে
مِن
min(অন্য) কোনো
شَيۡءٖ
shayinকিছুকে
نَّحۡنُ
naḥnuআমরা
وَلَآ
walāএবং না
ءَابَآؤُنَا
ābāunāআমাদের বাপ-দাদারা
وَلَا
walāএবং না
حَرَّمۡنَا
ḥarramnāআমরা নিষিদ্ধ করতাম
مِن
minছাড়া
دُونِهِۦ
dūnihiতাঁর (হুকুম)
مِن
minকোনো"
شَيۡءٖۚ
shayinকিছু"
كَذَٰلِكَ
kadhālikaএরূপ
فَعَلَ
faʿalaকরেছিলো
ٱلَّذِينَ
alladhīnaযারা (ছিলো)
مِن
minথেকে
قَبۡلِهِمۡۚ
qablihimতাদের পূর্ব
فَهَلۡ
fahalসুতরাং কি
عَلَى
ʿalāউপর
ٱلرُّسُلِ
l-rusuli(দায়িত্ব আছে) রাসূলদের
إِلَّا
illāএ ছাড়া যে
ٱلۡبَلَٰغُ
l-balāghuপৌঁছানো (দীনের দাওয়াত)
ٱلۡمُبِينُ
l-mubīnuসুস্পষ্ট ভাবে
٣٥
মুশরিকরা বলে, ‘আল্লাহ ইচ্ছে করলে তাঁকে বাদ দিয়ে অন্য কোন কিছুর ‘ইবাদাত আমরাও করতাম না, আর আমাদের পিতৃপুরুষরাও না, আর তাঁর হুকুম ছাড়া কোন কিছুকে হারাম গণ্যও করতাম না। তাদের পূর্ববর্তীরাও এ রকমই করত। (তারা রসূলদের কথা অমান্য করলে রসূলদের তো আর কিছুই করার নেই, কারণ) স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া রসূলদের উপর কি কোন দায়িত্ব আছে?
16:36
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
بَعَثۡنَا
baʿathnāআমরা পাঠিয়েছি
فِي
fīমধ্যে
كُلِّ
kulliপ্রত্যেক
أُمَّةٖ
ummatinজাতির
رَّسُولًا
rasūlanরাসূল
أَنِ
aniযে
ٱعۡبُدُواْ
uʿ'budū"তোমরা ইবাদাত করো
ٱللَّهَ
l-lahaআল্লাহর
وَٱجۡتَنِبُواْ
wa-ij'tanibūও দূরে থাকো
ٱلطَّٰغُوتَۖ
l-ṭāghūtaতাগুত (হ'তে)"
فَمِنۡهُم
famin'humঅতঃপর তাদের মধ্য থেকে
مَّنۡ
manকাউকে
هَدَى
hadāসৎপথে পরিচালনা করেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
وَمِنۡهُم
wamin'humআর তাদের মধ্য থেকে
مَّنۡ
manকারো
حَقَّتۡ
ḥaqqatঅবধারিত হয়েছে
عَلَيۡهِ
ʿalayhiতার উপর
ٱلضَّلَٰلَةُۚ
l-ḍalālatuপথভ্রষ্টতা
فَسِيرُواْ
fasīrūঅতঃপর তোমরা ভ্রমন করো
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
فَٱنظُرُواْ
fa-unẓurūঅতঃপর তোমরা দেখো
كَيۡفَ
kayfaকেমন
كَانَ
kānaহয়েছে
عَٰقِبَةُ
ʿāqibatuপরিণাম
ٱلۡمُكَذِّبِينَ
l-mukadhibīnaমিথ্যাবাদীদের
٣٦
প্রত্যেক জাতির কাছে আমি রসূল পাঠিয়েছি (এ সংবাদ দিয়ে) যে, আল্লাহর ‘ইবাদাত কর আর তাগুতকে বর্জন কর। অতঃপর আল্লাহ তাদের মধ্যে কতককে সৎপথ দেখিয়েছেন, আর কতকের উপর অবধারিত হয়েছে গুমরাহী, অতএব যমীনে ভ্রমণ করে দেখ, সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি কী ঘটেছিল!
16:37
إِن
inযদি
تَحۡرِصۡ
taḥriṣআগ্রহী হও
عَلَىٰ
ʿalāব্যাপারে
هُدَىٰهُمۡ
hudāhumতাদের পথ প্রদর্শনের তুমি
فَإِنَّ
fa-innaতবুও নিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
لَا
lāনা
يَهۡدِي
yahdīসৎপথে পরিচালনা করেন
مَن
manযাকে
يُضِلُّۖ
yuḍilluপথভ্রষ্ট করেন
وَمَا
wamāএবং নেই
لَهُم
lahumতাদের জন্যে
مِّن
minকোনো
نَّٰصِرِينَ
nāṣirīnaসাহায্যকারী
٣٧
তুমি যদি তাদের হিদায়াতের জন্য লালায়িত হও তবে (জেনে রেখে যে) আল্লাহ তাকে সৎপথ দেখান না যাকে তিনি বিপথগামী হতে ছেড়ে দেন আর তাদের কোন সাহায্যকারী নেই।
16:38
وَأَقۡسَمُواْ
wa-aqsamūএবং তারা শপথ করে
بِٱللَّهِ
bil-lahiনামে আল্লাহর
جَهۡدَ
jahdaসাধ্য অনুসারে
أَيۡمَٰنِهِمۡ
aymānihimতাদের শপথের
لَا
lāনা
يَبۡعَثُ
yabʿathuউঠাবেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
مَن
man(তাকে) যে
يَمُوتُۚ
yamūtuমারা যায়
بَلَىٰ
balāহ্যাঁ (নিশ্চয়ই)
وَعۡدًا
waʿdanপ্রতিশ্রুতি
عَلَيۡهِ
ʿalayhiতার উপর
حَقّٗا
ḥaqqanঅবধারিত
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
أَكۡثَرَ
aktharaঅধিকাংশ
ٱلنَّاسِ
l-nāsiমানুষ
لَا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানে
٣٨
তারা আল্লাহর নামে শক্ত কসম খেয়ে বলে, ‘যার মুত্যৃ ঘটে আল্লাহ তাকে পুনরায় জীবিত করবেন না।’ অবশ্যই করবেন, এটা তো একটা প্রতিশ্রুতি যা পূরণ করা তাঁর দায়িত্ব, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না।
16:39
لِيُبَيِّنَ
liyubayyinaজন্যে প্রকাশ করার
لَهُمُ
lahumuতাদের কাছে
ٱلَّذِي
alladhīযে বিষয়ে
يَخۡتَلِفُونَ
yakhtalifūnaতারা মতানৈক্য করে
فِيهِ
fīhiতার মধ্যে
وَلِيَعۡلَمَ
waliyaʿlamaএবং জানে যেন
ٱلَّذِينَ
alladhīna(তারা) যারা
كَفَرُوٓاْ
kafarūঅস্বীকার করেছে
أَنَّهُمۡ
annahumযে তারা
كَانُواْ
kānū(তারা) ছিলো
كَٰذِبِينَ
kādhibīnaমিথ্যাবাদী
٣٩
(তাদেরকে পুনর্জীবিত করা হবে) যারা এ ব্যাপারে মতভেদ করেছিল তাদের কাছে স্পষ্ট করে দেয়ার জন্য, আর কাফিরগণ যাতে জানতে পারে যে, তারা ছিল মিথ্যেবাদী।
16:40
إِنَّمَا
innamāশুধু এতটুকুই
قَوۡلُنَا
qawlunāআমাদের কথা
لِشَيۡءٍ
lishayinজন্যে কোন কিছুর
إِذَآ
idhāযখন
أَرَدۡنَٰهُ
aradnāhuআমরা তা করতে চাই
أَن
anযে
نَّقُولَ
naqūlaআমরা বলি
لَهُۥ
lahuতাকে
كُن
kun"হও"
فَيَكُونُ
fayakūnuফলে তা হয়ে যায়
٤٠
কোন বিষয়ে আমি ইচ্ছে করলে বলি, ‘হয়ে যাও’, ফলে তা হয়ে যায়।
16:41
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
هَاجَرُواْ
hājarūহিজরত করেছে
فِي
fīজন্যে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
مِنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiপর
مَا
māযা
ظُلِمُواْ
ẓulimūতারা নির্যাতিত হয়েছে
لَنُبَوِّئَنَّهُمۡ
lanubawwi-annahumঅবশ্যই আমরা আবাস দিবো তাদের
فِي
fīমধ্যে
ٱلدُّنۡيَا
l-dun'yāদুনিয়ার
حَسَنَةٗۖ
ḥasanatanউত্তম
وَلَأَجۡرُ
wala-ajruএবং অবশ্যই পুরস্কার
ٱلۡأٓخِرَةِ
l-ākhiratiআখেরাতের
أَكۡبَرُۚ
akbaruসর্বাধিক
لَوۡ
lawযদি
كَانُواْ
kānūতারা ছিলো
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানতো
٤١
যারা অত্যাচারিত হওয়ার পরও আল্লাহর পথে হিজরাত করেছে, আমি তাদেরকে অবশ্য অবশ্যই এ দুনিয়াতে উত্তম আবাস দান করব, আর আখেরাতের পুরস্কার তো অবশ্যই সবচেয়ে বড়। হায়, তারা যদি জানত!
16:42
ٱلَّذِينَ
alladhīnaযারা
صَبَرُواْ
ṣabarūধৈর্য ধরেছে
وَعَلَىٰ
waʿalāও উপর
رَبِّهِمۡ
rabbihimতাদের রবের
يَتَوَكَّلُونَ
yatawakkalūnaতারা নির্ভর করে
٤٢
(আখেরাতের ঐ পুরস্কার তাদের জন্য) যারা ধৈর্যধারণ করে আর তাদের প্রতিপালকের উপর নির্ভর করে।
16:43
وَمَآ
wamāএবং না
أَرۡسَلۡنَا
arsalnāআমরা পাঠিয়েছি
مِن
minথেকে
قَبۡلِكَ
qablikaতোমার পূর্ব
إِلَّا
illāএ ছাড়া
رِجَالٗا
rijālanমানুষদেরকে
نُّوحِيٓ
nūḥīআমরা ওহী করি
إِلَيۡهِمۡۖ
ilayhimপ্রতি তাদের
فَسۡـَٔلُوٓاْ
fasalūঅতএব তোমরা জিজ্ঞেস করো
أَهۡلَ
ahlaসম্পন্নদের
ٱلذِّكۡرِ
l-dhik'ri(ঐশী)জ্ঞান
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে
لَا
lāনা
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জানো
٤٣
আমি তোমার পূর্বে পুরুষ মানুষ ব্যতীত পাঠাইনি যাদের কাছে আমি ওয়াহী করতাম। তোমরা যদি না জান তাহলে তোমরা আল্লাহর কিতাব সম্পর্কে যারা অবগত তাদেরকে জিজ্ঞেস কর
16:44
بِٱلۡبَيِّنَٰتِ
bil-bayinātiসহ উজ্জ্বল নিদর্শনাবলী
وَٱلزُّبُرِۗ
wal-zuburiও কিতাবসমূহ
وَأَنزَلۡنَآ
wa-anzalnāও আমরা অবতীর্ণ করেছি
إِلَيۡكَ
ilaykaতোমার প্রতি
ٱلذِّكۡرَ
l-dhik'raউপদেশবাণী (কুরআন)
لِتُبَيِّنَ
litubayyinaযেন সুস্পস্টভাবে বর্ণনা করো তুমি
لِلنَّاسِ
lilnnāsiজন্যে মানুষের
مَا
māযা
نُزِّلَ
nuzzilaঅবতীর্ণ করা হয়েছে
إِلَيۡهِمۡ
ilayhimতাদের প্রতি
وَلَعَلَّهُمۡ
walaʿallahumএবং সম্ভবত তারা
يَتَفَكَّرُونَ
yatafakkarūnaচিন্তা-ভাবনা করে
٤٤
(অতীতের রসূলদেরকে পাঠিয়েছিলাম) স্পষ্ট প্রমাণাদি আর কিতাব দিয়ে; আর এখন তোমার প্রতি কুরআন অবতীর্ণ করছি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়ার জন্য যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে আর যাতে তারা চিন্তা-ভাবনা করে।
16:45
أَفَأَمِنَ
afa-aminaতবে কি নির্ভয় হয়েছে
ٱلَّذِينَ
alladhīna(তারা) যারা
مَكَرُواْ
makarūচক্রান্ত করে
ٱلسَّيِّـَٔاتِ
l-sayiātiকুকর্মের
أَن
anযে
يَخۡسِفَ
yakhsifaধসিয়ে দিবেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
بِهِمُ
bihimuসহ তাদের
ٱلۡأَرۡضَ
l-arḍaমাটিকে
أَوۡ
awবা
يَأۡتِيَهُمُ
yatiyahumuতাদের উপর আসবে
ٱلۡعَذَابُ
l-ʿadhābuআযাব
مِنۡ
minথেকে
حَيۡثُ
ḥaythuযেখান
لَا
lāনা
يَشۡعُرُونَ
yashʿurūnaতারা ধারণাও করে
٤٥
যারা (ইসলামের বিরুদ্ধে) কূট-কৌশল করছে তারা কি নির্ভয় হয়ে গেছে যে, আল্লাহ তাদেরকে যমীনে ধ্বসিয়ে দিবেন না, অথবা তাদের কাছে শাস্তি এসে পড়বে না এমন দিক থেকে যা তারা এতটুকুও টের পাবে না
16:46
أَوۡ
awঅথবা
يَأۡخُذَهُمۡ
yakhudhahumতাদের ধরবেন
فِي
fīমধ্যে
تَقَلُّبِهِمۡ
taqallubihimতাদের চলাফেরার
فَمَا
famāঅতঃপর না
هُم
humতারা (হ'তে পারবে)
بِمُعۡجِزِينَ
bimuʿ'jizīna(তাঁকে) অক্ষমকারী
٤٦
কিংবা তাদের চলাফেরার ভিতরেই তিনি তাদেরকে পাকড়াও করবেন না, অতঃপর তারা তো তা ব্যর্থ করে দিতে পারবে না।
16:47
أَوۡ
awঅথবা
يَأۡخُذَهُمۡ
yakhudhahumতাদের ধরবেন
عَلَىٰ
ʿalāঅবস্হায়
تَخَوُّفٖ
takhawwufinভীত সন্ত্রস্ত
فَإِنَّ
fa-innaতবে নিশ্চয়ই
رَبَّكُمۡ
rabbakumতোমাদের রব
لَرَءُوفٞ
laraūfunঅবশ্যই দয়াপরবশ
رَّحِيمٌ
raḥīmunপরম দয়ালু
٤٧
অথবা তিনি তাদেরকে পাকড়াও করবেন না যখন তারা আসন্ন মুসীবাতের চিন্তায় ভীত-সন্ত্রস্ত হয়ে থাকবে, (আসল কথা হল আল্লাহ মানুষকে খুবই অবকাশ দিয়ে থাকেন) কেননা তোমাদের প্রতিপালক অবশ্যই অতি দয়ার্দ্র, বড়ই দয়ালু।
16:48
أَوَلَمۡ
awalamকি নি
يَرَوۡاْ
yarawতারা দেখে
إِلَىٰ
ilāপ্রতি
مَا
māযা
خَلَقَ
khalaqaসৃষ্টি করেছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
مِن
minকিছু
شَيۡءٖ
shayinবস্তুর
يَتَفَيَّؤُاْ
yatafayya-uঝুঁকে পড়ে
ظِلَٰلُهُۥ
ẓilāluhuতার ছায়াগুলো
عَنِ
ʿaniথেকে
ٱلۡيَمِينِ
l-yamīniডান
وَٱلشَّمَآئِلِ
wal-shamāiliও বাম (থেকে)
سُجَّدٗا
sujjadanসিজদাবনত হয়ে
لِّلَّهِ
lillahiআল্লাহর জন্যে
وَهُمۡ
wahumএমতাবস্হায় যে তারা
دَٰخِرُونَ
dākhirūnaবিনয়ী
٤٨
তারা কি আল্লাহর সৃষ্টি করা জিনিসের দিকে লক্ষ্য করে না, যার ছায়া আল্লাহর প্রতি সাজদার অবস্থায় ডানে-বামে পতিত হয়, আর তারা বিনয় প্রকাশ করে?
16:49
وَلِلَّهِۤ
walillahiএবং আল্লাহর জন্যে
يَسۡجُدُۤ
yasjuduসিজদা করে
مَا
māযা কিছু
فِي
fīমধ্যে আছে
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশসমূহের
وَمَا
wamāএবং যা
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
مِن
minমধ্য থেকে
دَآبَّةٖ
dābbatinজীবজন্তু
وَٱلۡمَلَٰٓئِكَةُ
wal-malāikatuএবং ফেরেশতারা
وَهُمۡ
wahumএবং তারা
لَا
lāনা
يَسۡتَكۡبِرُونَ
yastakbirūnaঅহংকার করে
٤٩
আকাশসমূহ ও পৃথিবীতে যত জীব-জন্তু ফেরেশতারা, সমস্তই আল্লাহকে সাজদাহ করে; তারা অহঙ্কার করে না।
16:50
يَخَافُونَ
yakhāfūnaতারা ভয় করে
رَبَّهُم
rabbahumতাদের রবকে
مِّن
minঅবস্থানরত
فَوۡقِهِمۡ
fawqihimউপরে তাদের
وَيَفۡعَلُونَ
wayafʿalūnaএবং তারা করে
مَا
māযা
يُؤۡمَرُونَ۩
yu'marūnaতাদের নির্দেশ দেয়া হয়
٥٠
তারা তাদের উপরে আল্লাহকে ভয় করে আর তারা তা-ই করে যা তাদেরকে আদেশ দেয়া হয়। [সাজদাহ]
16:51
۞ وَقَالَ
waqālaএবং বলেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
لَا
lā"না
تَتَّخِذُوٓاْ
tattakhidhūতোমরা গ্রহণ করো
إِلَٰهَيۡنِ
ilāhayniইলাহ
ٱثۡنَيۡنِۖ
ith'nayniদুই
إِنَّمَا
innamāপ্রকৃতপক্ষে
هُوَ
huwaতিনি
إِلَٰهٞ
ilāhunইলাহ
وَٰحِدٞ
wāḥidunএক
فَإِيَّٰيَ
fa-iyyāyaসুতরাং শুধু আমাকেই
فَٱرۡهَبُونِ
fa-ir'habūniতাই আমাকেই তোমরা ভয় করো"
٥١
আল্লাহ বললেন, ‘তোমরা দু’ ইলাহ গ্রহণ করো না, তিনি তো এক ইলাহ; কাজেই আমাকে- কেবল আমাকেই ভয় কর।’
16:52
وَلَهُۥ
walahuএবং তাঁরই জন্যে
مَا
māযা কিছু
فِي
fīমধ্যে আছে
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশসমূহের
وَٱلۡأَرۡضِ
wal-arḍiও পৃথিবীর
وَلَهُ
walahuএবং তাঁরই জন্যে
ٱلدِّينُ
l-dīnuঅানুগত্য
وَاصِبًاۚ
wāṣibanসার্বক্ষণিক
أَفَغَيۡرَ
afaghayraতবে কি ছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ্
تَتَّقُونَ
tattaqūna(অপরকে) তোমরা ভয় করবে
٥٢
আকাশসমূহ আর যমীনে যা কিছু আছে তা তাঁরই, আর দ্বীন সদা-সর্বদা একান্তভাবে তাঁরই জন্য। তাহলে তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে?
16:53
وَمَا
wamāঅথচ যা কিছু
بِكُم
bikumসাথে তোমাদের
مِّن
minমধ্য থেকে
نِّعۡمَةٖ
niʿ'matinঅনুগ্রহ (আছে)
فَمِنَ
faminaতা (এসেছে) হ'তে
ٱللَّهِۖ
l-lahiআল্লাহ্
ثُمَّ
thummaএরপর
إِذَا
idhāযখন
مَسَّكُمُ
massakumuতোমাদের স্পর্শ করে
ٱلضُّرُّ
l-ḍuruদুঃখ-দৈন্য
فَإِلَيۡهِ
fa-ilayhiতখন তার কাছে
تَجۡـَٔرُونَ
tajarūnaতোমরা নম্র হয়ে ডাকো
٥٣
যে নি‘মাতই তোমরা পেয়েছ তাতো আল্লাহর নিকট হতেই। আর যখন দুঃখ-কষ্ট তোমাদেরকে স্পর্শ করে, তখন তাঁর কাছেই তোমরা আকুল আবেদন জানাতে থাক।
16:54
ثُمَّ
thummaএরপর
إِذَا
idhāযখন
كَشَفَ
kashafaদূর করে দেন
ٱلضُّرَّ
l-ḍuraদুঃখ-দৈন্য
عَنكُمۡ
ʿankumথেকে তোমাদের
إِذَا
idhāতখন
فَرِيقٞ
farīqunএকদল
مِّنكُم
minkumতোমাদের মধ্য হ'তে
بِرَبِّهِمۡ
birabbihimসাথে তাদের রবের
يُشۡرِكُونَ
yush'rikūna(অন্যদেরকে) শরীক করে
٥٤
অতঃপর যখন তিনি তোমাদের থেকে দুঃখ-কষ্ট দূর করে দেন, তখন তোমাদের একদল তাদের প্রতিপালকের সঙ্গে অন্যকে শরীক করে বসে
16:55
لِيَكۡفُرُواْ
liyakfurūজন্যে অস্বীকার করার
بِمَآ
bimāঐ বিষয়ে যা
ءَاتَيۡنَٰهُمۡۚ
ātaynāhumআমরা তাদের দিয়েছি
فَتَمَتَّعُواْ
fatamattaʿūতাই তোমরা ভোগ করো
فَسَوۡفَ
fasawfaঅতঃপর শীঘ্রই
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জানবে
٥٥
আমি তাদেরকে যা দিয়েছি তাদের না-শোকরি করা জন্য। অতএব তোমরা ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে।
16:56
وَيَجۡعَلُونَ
wayajʿalūnaএবং তারা নির্ধারণ করে
لِمَا
limāসে বিষয়ে যা
لَا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানে
نَصِيبٗا
naṣībanএক অংশ
مِّمَّا
mimmāতা হ'তে যা
رَزَقۡنَٰهُمۡۗ
razaqnāhumআমরা জীবিকা দিয়েছি তাদের
تَٱللَّهِ
tal-lahiশপথ আল্লাহর
لَتُسۡـَٔلُنَّ
latus'alunnaঅবশ্যই তোমাদের জিজ্ঞেস করা হবে
عَمَّا
ʿammāঐ বিষয়ে যা
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে
تَفۡتَرُونَ
taftarūnaতোমরা রচনা করতে
٥٦
আর আমি তাদেরকে যে রিযক দিয়েছি তার একাংশ তারা ঐ সবের জন্য নির্ধারিত করে যাদের সম্পর্কে তারা কিছুই জানে না। আল্লাহর শপথ! তোমাদের এই মিথ্যে উদ্ভাবন সম্পর্কে তোমাদেরকে অবশ্য অবশ্যই জিজ্ঞেস করা হবে
16:57
وَيَجۡعَلُونَ
wayajʿalūnaএবং তারা নির্ধারণ করে
لِلَّهِ
lillahiজন্যে আল্লাহর
ٱلۡبَنَٰتِ
l-banātiকন্যা-সন্তানসমূহ
سُبۡحَٰنَهُۥ
sub'ḥānahuতিনি পবিত্র ও মহান
وَلَهُم
walahumএবং জন্যে তাদের
مَّا
mā(তাই) যা
يَشۡتَهُونَ
yashtahūnaতারা কামনা করে
٥٧
আর তারা কন্যা সন্তানগুলোকে আল্লাহর জন্য নির্ধারিত করে, তিনি (তাত্থেকে) পবিত্র মহান, আর তারা নিজেদের জন্য (নির্ধারিত করে) যা তাদের আকাঙ্ক্ষা হয়।
16:58
وَإِذَا
wa-idhāঅথচ যখন
بُشِّرَ
bushiraসুখবর দেয়া হয়
أَحَدُهُم
aḥaduhumতাদের কাউকে
بِٱلۡأُنثَىٰ
bil-unthāব্যাপারে কন্যা-সন্তানের
ظَلَّ
ẓallaহয়ে যায়
وَجۡهُهُۥ
wajhuhuতার মুখ
مُسۡوَدّٗا
mus'waddanকালো
وَهُوَ
wahuwaএবং সে (হয়)
كَظِيمٞ
kaẓīmunউত্তেজনা প্রশমনকারী
٥٨
তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, তখন তার মুখ কালো হয়ে যায় আর সে অন্তর্জ্বালায় পুড়তে থাকে।
16:59
يَتَوَٰرَىٰ
yatawārāআত্ন গোপন করে
مِنَ
minaথেকে
ٱلۡقَوۡمِ
l-qawmiলোকদের
مِن
minকারণে
سُوٓءِ
sūiলজ্জার
مَا
māযা
بُشِّرَ
bushiraসুসংবাদ দেয়া হয়
بِهِۦٓۚ
bihiসম্পর্কে সে
أَيُمۡسِكُهُۥ
ayum'sikuhuকি তাকে রেখে দিবে
عَلَىٰ
ʿalāসত্ত্বেও উপর
هُونٍ
hūninহীনতা (লাঞ্ছনা সহ্য করে)
أَمۡ
amনা
يَدُسُّهُۥ
yadussuhuতাকে পুঁতে ফেলবে
فِي
fīমধ্যে
ٱلتُّرَابِۗ
l-turābiমাটির
أَلَا
alāসাবধান (লক্ষ্য করো)
سَآءَ
sāaকত নিকৃষ্ট
مَا
māযা
يَحۡكُمُونَ
yaḥkumūnaতারা সিদ্ধান্ত নেয়
٥٩
লজ্জায় সে মানুষ থেকে মুখ লুকায় খারাপ সংবাদ পাওয়ার কারণে। সে চিন্তা করে যে অপমান মাথায় করে তাকে রেখে দেবে, না তাকে মাটিতে পুঁতে ফেলবে। হায়, তারা যা সিদ্ধান্ত করে তা কতই না জঘন্য!
16:60
لِلَّذِينَ
lilladhīnaজন্যে যারা তাদের
لَا
lāনা
يُؤۡمِنُونَ
yu'minūnaবিশ্বাস করে
بِٱلۡأٓخِرَةِ
bil-ākhiratiআখেরাতের উপর
مَثَلُ
mathaluদৃষ্টান্ত
ٱلسَّوۡءِۖ
l-sawiবড় নিকৃষ্ট
وَلِلَّهِ
walillahiএবং আল্লাহর জন্যে
ٱلۡمَثَلُ
l-mathaluদৃষ্টান্ত (গুণাবলী)
ٱلۡأَعۡلَىٰۚ
l-aʿlāসর্বোচ্চ
وَهُوَ
wahuwaএবং তিনিই
ٱلۡعَزِيزُ
l-ʿazīzuপরাক্রমশালী
ٱلۡحَكِيمُ
l-ḥakīmuপ্রজ্ঞাময়
٦٠
যারা আখেরাতে বিশ্বাস করে না, খারাপ উপমা তাদের জন্য। মহোত্তম উপমা সব আল্লাহর জন্য, তিনি হলেন প্রতাপান্বিত, প্রজ্ঞাময়।
16:61
وَلَوۡ
walawএবং যদি
يُؤَاخِذُ
yuākhidhuধরতেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
ٱلنَّاسَ
l-nāsaমানুষদেরকে
بِظُلۡمِهِم
biẓul'mihimজন্যে তাদের বাড়াবাড়ির
مَّا
māনা
تَرَكَ
tarakaছাড়তেন
عَلَيۡهَا
ʿalayhāতার উপর
مِن
minকোনো
دَآبَّةٖ
dābbatinপ্রানীকেও
وَلَٰكِن
walākinকিন্তু
يُؤَخِّرُهُمۡ
yu-akhiruhumতাদের অবকাশ দেন
إِلَىٰٓ
ilāপর্যন্ত
أَجَلٖ
ajalinকাল
مُّسَمّٗىۖ
musammanনির্দিষ্ট
فَإِذَا
fa-idhāঅতঃপর যখন
جَآءَ
jāaআসবে
أَجَلُهُمۡ
ajaluhumতাদের সময়
لَا
lāনা
يَسۡتَـٔۡخِرُونَ
yastakhirūnaতারা দেরি করতে পারবে
سَاعَةٗ
sāʿatanএক মুহূর্ত
وَلَا
walāআর না
يَسۡتَقۡدِمُونَ
yastaqdimūnaতারা তাড়াহুড়ো করতে পারবে
٦١
আল্লাহ যদি মানুষকে তাদের সীমালঙ্ঘনের জন্য পাকড়াও করতেন, তাহলে যমীনের উপর কোন প্রাণীকেই তিনি রেহাই দিতেন না। কিন্তু তিনি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে সময় দেন। তাদের সময় এসে গেলে এক মুহূর্তও অগ্র-পশ্চাৎ করা হয় না।
16:62
وَيَجۡعَلُونَ
wayajʿalūnaএবং তারা সাব্যস্ত করে
لِلَّهِ
lillahiজন্যে আল্লাহর
مَا
māযা
يَكۡرَهُونَۚ
yakrahūnaতারা অপছন্দ করে
وَتَصِفُ
wataṣifuএবং বর্ণনা করে
أَلۡسِنَتُهُمُ
alsinatuhumuতাদের জিহবাগুলো
ٱلۡكَذِبَ
l-kadhibaমিথ্যা
أَنَّ
annaযে
لَهُمُ
lahumuজন্যে তাদেরই
ٱلۡحُسۡنَىٰۚ
l-ḥus'nāকল্যাণ
لَا
lāনেই
جَرَمَ
jaramaসন্দেহ
أَنَّ
annaযে
لَهُمُ
lahumuজন্যে তাদের (রয়েছে)
ٱلنَّارَ
l-nāraআগুন
وَأَنَّهُم
wa-annahumএবং (এও) যে তাদের
مُّفۡرَطُونَ
muf'raṭūnaসবার আগে তারা নিক্ষিপ্ত হবে
٦٢
তারা আল্লাহর জন্য তা-ই নির্ধারণ করে যা (নিজেদের জন্য) অপছন্দ করে, আর তাদের জিহবা মিথ্যা বলে যে, কল্যাণ তাদেরই জন্য। কোন সন্দেহ নেই যে, তাদের জন্য আছে আগুন আর সর্বপ্রথম তাদেরকেই সেখানে জলদি পৌঁছে দেয়া হবে।
16:63
تَٱللَّهِ
tal-lahiশপথ আল্লাহর
لَقَدۡ
laqadনিশ্চয়ই
أَرۡسَلۡنَآ
arsalnāআমরা পাঠিয়েছি
إِلَىٰٓ
ilāপ্রতি
أُمَمٖ
umaminজাতিসমূহের
مِّن
minথেকে
قَبۡلِكَ
qablikaতোমার পূর্ব
فَزَيَّنَ
fazayyanaঅতঃপর শোভন করেছিলো
لَهُمُ
lahumuজন্যে তাদের
ٱلشَّيۡطَٰنُ
l-shayṭānuশয়তান
أَعۡمَٰلَهُمۡ
aʿmālahumতাদের কাজগুলোকে
فَهُوَ
fahuwaঅতঃপর সেই
وَلِيُّهُمُ
waliyyuhumuতাদের অভিভাবক
ٱلۡيَوۡمَ
l-yawmaআজ
وَلَهُمۡ
walahumএবং জন্যে তাদের (রয়েছে)
عَذَابٌ
ʿadhābunশাস্তি
أَلِيمٞ
alīmunনিদারুণ
٦٣
আল্লাহর কসম! তোমার পূর্বে আমি বহু জাতির কাছে রসূল পাঠিয়েছিলাম, কিন্তু শয়ত্বান তাদের কাছে তাদের কার্যকলাপকে শোভনীয় করে দিয়েছিল, আর আজ সে-ই তাদের অভিভাবক, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি।
16:64
وَمَآ
wamāএবং না
أَنزَلۡنَا
anzalnāআমরা অবতীর্ণ করেছি
عَلَيۡكَ
ʿalaykaতোমার উপর
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
إِلَّا
illāছাড়া
لِتُبَيِّنَ
litubayyinaযেন তুমি প্রকাশ করো
لَهُمُ
lahumuতাদের কাছে
ٱلَّذِي
alladhīসে বিষয়ে
ٱخۡتَلَفُواْ
ikh'talafūতারা মত-বিরোধ করেছে
فِيهِ
fīhiমধ্যে যার
وَهُدٗى
wahudanএবং পথনির্দেশ
وَرَحۡمَةٗ
waraḥmatanও দয়াস্বরূপ
لِّقَوۡمٖ
liqawminজন্যে লোকদের
يُؤۡمِنُونَ
yu'minūna(যারা) বিশ্বাস করে
٦٤
আমি তোমার প্রতি কিতাব এজন্য নাযিল করেছি যাতে তুমি সে সকল বিষয় স্পষ্ট করে দিতে পার যে বিষয়ে তারা মতভেদ করেছিল, আর (এ কিতাব) বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথপ্রদর্শক ও রহমাত স্বরূপ।
16:65
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ্
أَنزَلَ
anzalaবর্ষণ করেন
مِنَ
minaথেকে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশ
مَآءٗ
māanপানি
فَأَحۡيَا
fa-aḥyāঅতঃপর প্রাণ দেন
بِهِ
bihiদিয়ে তা
ٱلۡأَرۡضَ
l-arḍaজমিকে
بَعۡدَ
baʿdaপর
مَوۡتِهَآۚ
mawtihāতার মৃত্যুর
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fīমধ্যে
ذَٰلِكَ
dhālikaএর
لَأٓيَةٗ
laāyatanঅবশ্যই নিদর্শন
لِّقَوۡمٖ
liqawminজন্যে লোকদের
يَسۡمَعُونَ
yasmaʿūna(যারা) শুনে
٦٥
আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তার দ্বারা যমীনকে তার মৃত্যুর পর পুনরায় জীবিত করেন। এতে ঐ সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন আছে যারা লক্ষ্য করে শুনে।
16:66
وَإِنَّ
wa-innaএবং নিশ্চয়ই
لَكُمۡ
lakumজন্যে তোমাদের
فِي
fīমধ্যে রয়েছে
ٱلۡأَنۡعَٰمِ
l-anʿāmiগবাদিপশুর
لَعِبۡرَةٗۖ
laʿib'ratanঅবশ্যই শিক্ষা
نُّسۡقِيكُم
nus'qīkumআমরা পান করাই তোমাদের
مِّمَّا
mimmāতা হ'তে যা
فِي
fīমধ্যে আছে
بُطُونِهِۦ
buṭūnihiতার পেটগুলোর
مِنۢ
minথেকে
بَيۡنِ
bayniমধ্য
فَرۡثٖ
farthinগোবর
وَدَمٖ
wadaminও রক্তের
لَّبَنًا
labanan(তা হলো) দুধ
خَالِصٗا
khāliṣanবিশুদ্ধ
سَآئِغٗا
sāighanউপাদেয়
لِّلشَّٰرِبِينَ
lilshāribīnaজন্যে পানকারীদের
٦٦
তোমাদের জন্য গবাদি পশুতেও অবশ্যই শিক্ষা নিহিত আছে। তোমাদেরকে পান করাই ওদের পেটের গোবর আর রক্তের মাঝ থেকে বিশুদ্ধ দুগ্ধ যা পানকারীদের জন্য খুবই উপাদেয়।
16:67
وَمِن
waminএবং থেকে
ثَمَرَٰتِ
thamarātiফলগুলো
ٱلنَّخِيلِ
l-nakhīliখেজুর গাছের
وَٱلۡأَعۡنَٰبِ
wal-aʿnābiও আঙ্গুরগুলো
تَتَّخِذُونَ
tattakhidhūnaতোমরা গ্রহণ করো
مِنۡهُ
min'huতা থেকে
سَكَرٗا
sakaranমাদকদ্রব্য
وَرِزۡقًا
wariz'qanও জীবিকা
حَسَنًاۚ
ḥasananউত্তম
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fīমধ্যে আছে
ذَٰلِكَ
dhālikaএর
لَأٓيَةٗ
laāyatanঅবশ্যই নিদর্শন
لِّقَوۡمٖ
liqawminজন্যে লোকদের
يَعۡقِلُونَ
yaʿqilūna(যারা) জ্ঞান রাখে
٦٧
আর খেজুর ও আঙ্গুর ফল থেকে তোমরা মদ ও উত্তম খাদ্য প্রস্তুত কর, জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে।
16:68
وَأَوۡحَىٰ
wa-awḥāএবং ওহী করেন
رَبُّكَ
rabbukaতার রব
إِلَى
ilāপ্রতি
ٱلنَّحۡلِ
l-naḥliমৌমাছির
أَنِ
aniযে
ٱتَّخِذِي
ittakhidhī"গ্রহণ করো (বানাও)
مِنَ
minaমধ্যে
ٱلۡجِبَالِ
l-jibāliপাহাড়গুলোর
بُيُوتٗا
buyūtanঘরসমূহ (অর্থাৎ চাক)
وَمِنَ
waminaও মধ্যে
ٱلشَّجَرِ
l-shajariগাছের
وَمِمَّا
wamimmāএবং ঐ বস্তুর মধ্যে যা
يَعۡرِشُونَ
yaʿrishūnaতারা উঁচু করে (দালান বা মাচা)
٦٨
তোমার প্রতিপালক মৌমাছির প্রতি এলহাম করেছেন যে, পাহাড়ে, বৃক্ষে আর উঁচু চালে বাসা তৈরি কর।
16:69
ثُمَّ
thummaএরপর
كُلِي
kulīখাও
مِن
minথেকে
كُلِّ
kulliপ্রত্যেক
ٱلثَّمَرَٰتِ
l-thamarātiফলসমূহ
فَٱسۡلُكِي
fa-us'lukīঅতঃপর চলো
سُبُلَ
subulaপথসমূহে
رَبِّكِ
rabbikiতোমার রবের
ذُلُلٗاۚ
dhululanসহজ"
يَخۡرُجُ
yakhrujuবের হয়
مِنۢ
minথেকে
بُطُونِهَا
buṭūnihāতাদের পেটসমূহ
شَرَابٞ
sharābunপানীয়
مُّخۡتَلِفٌ
mukh'talifunনানা রকম
أَلۡوَٰنُهُۥ
alwānuhuতার রংসমূহ
فِيهِ
fīhiমধ্যে তার
شِفَآءٞ
shifāonআরোগ্য (আছে)
لِّلنَّاسِۚ
lilnnāsiমানুষের জন্যে
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fīমধ্যে
ذَٰلِكَ
dhālikaএর (রয়েছে)
لَأٓيَةٗ
laāyatanঅবশ্যই নিদর্শন
لِّقَوۡمٖ
liqawminজন্যে লোকদের
يَتَفَكَّرُونَ
yatafakkarūna(যারা) চিন্তা ভাবনা করে
٦٩
অতঃপর প্রত্যেক ফল থেকে আহার কর, অতঃপর তোমার প্রতিপালকের (শিখানো) সহজ পদ্ধতি অনুসরণ কর। এর পেট থেকে রং-বেরং এর পানীয় বের হয়। এতে মানুষের জন্য আছে আরোগ্য। চিন্তাশীল মানুষের জন্য এতে অবশ্যই নিদর্শন আছে।
16:70
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ্
خَلَقَكُمۡ
khalaqakumসৃষ্টি করেছেন তোমাদের
ثُمَّ
thummaএরপর
يَتَوَفَّىٰكُمۡۚ
yatawaffākumতোমাদেরকে মৃত্যু দিবেন
وَمِنكُم
waminkumএবং তোমাদের মধ্যে থেকে
مَّن
manকাউকে
يُرَدُّ
yuradduফিরিয়ে নেয়া হয়
إِلَىٰٓ
ilāদিকে
أَرۡذَلِ
ardhaliনিকৃষ্টতার
ٱلۡعُمُرِ
l-ʿumuriবয়সের
لِكَيۡ
likayযেন
لَا
lāনা
يَعۡلَمَ
yaʿlamaজানে
بَعۡدَ
baʿdaপরেও
عِلۡمٖ
ʿil'minসবকিছু জানার
شَيۡـًٔاۚ
shayanকিছুই
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
عَلِيمٞ
ʿalīmunমহাজ্ঞানী
قَدِيرٞ
qadīrunসর্বশক্তিমান
٧٠
আল্লাহ্ই তোমাদেরকে পয়দা করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। তোমাদের কাউকে অকর্মণ্য বয়সে ফিরিয়ে দেয়া হয়, যাতে জ্ঞান লাভ করার পরেও আর কোন কিছুর জ্ঞান থাকে না। আল্লাহ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বাপেক্ষা শক্তিমান।
16:71
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ্
فَضَّلَ
faḍḍalaশ্রেষ্ঠত্ব দিয়েছেন
بَعۡضَكُمۡ
baʿḍakumতোমাদের কাউকে
عَلَىٰ
ʿalāউপরে
بَعۡضٖ
baʿḍinকারও
فِي
fīবেলায়
ٱلرِّزۡقِۚ
l-riz'qiজীবনের উপকরণের
فَمَا
famāঅতঃপর না
ٱلَّذِينَ
alladhīnaযাদেরকে
فُضِّلُواْ
fuḍḍilūশ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে
بِرَآدِّي
birāddīপ্রত্যাবর্তনকারী
رِزۡقِهِمۡ
riz'qihimজীবিকা তাদের
عَلَىٰ
ʿalāকাছে
مَا
mā(গোলামদের) যা
مَلَكَتۡ
malakatমালিক (হয়েছে)
أَيۡمَٰنُهُمۡ
aymānuhumতাদের ডানহাতসমূহ
فَهُمۡ
fahumযেন তারা
فِيهِ
fīhiসে বিষয়ে
سَوَآءٌۚ
sawāon(হ'তে পারে) সমান
أَفَبِنِعۡمَةِ
afabiniʿ'matiতবে কি অনুগ্রহকে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
يَجۡحَدُونَ
yajḥadūnaতারা অস্বীকার করে
٧١
রিযকের ব্যাপারে আল্লাহ তোমাদের মধ্যে কাউকে কারো উপর প্রাধান্য দিয়েছেন। যাদেরকে প্রাধান্য দেয়া হয়েছে তারা তাদের রিযক থেকে তাদের অধীনস্থ চাকর- গোলামদেরকে এমনভাবে ফিরিয়ে দেয় না, যাতে এক্ষেত্রে তারা সমান হয়ে যায়। (অথচ তারা নানান কিছুকে আল্লাহর অংশীদার বানিয়ে ওগুলোকে আল্লাহর সমান করে ফেলছে) তাহলে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে?
16:72
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ্
جَعَلَ
jaʿalaসৃষ্টি করেছেন
لَكُم
lakumজন্যে তোমাদের
مِّنۡ
minমধ্য হ'তে
أَنفُسِكُمۡ
anfusikumতোমাদের স্বজাতীয়দের
أَزۡوَٰجٗا
azwājanজোড়াসমূহ
وَجَعَلَ
wajaʿalaএবং সৃষ্টি করেছেন
لَكُم
lakumজন্যে তোমাদের
مِّنۡ
minথেকে
أَزۡوَٰجِكُم
azwājikumতোমাদের যুগলগুলো
بَنِينَ
banīnaপুত্রসমূহ
وَحَفَدَةٗ
waḥafadatanও পৌত্রসমূহ
وَرَزَقَكُم
warazaqakumএবং তোমাদের জীবিকা দিয়েছেন
مِّنَ
minaথেকে
ٱلطَّيِّبَٰتِۚ
l-ṭayibātiউত্তম বস্তু
أَفَبِٱلۡبَٰطِلِ
afabil-bāṭiliকি তবে উপর বাতিলের
يُؤۡمِنُونَ
yu'minūnaতারা ঈমান আনবে
وَبِنِعۡمَتِ
wabiniʿ'matiএবং অনুগ্রহসমূহকে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
هُمۡ
humতারা
يَكۡفُرُونَ
yakfurūnaঅস্বীকার করবে
٧٢
আল্লাহ তোমাদের স্বজাতির মধ্য হতেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন আর তোমাদের জন্য তোমাদের জোড়া থেকে পুত্র-পৌত্রাদি বানিয়েছেন আর তোমাদেরকে উৎকৃষ্ট রিযক দিয়েছেন। তবুও কি তারা ভিত্তিহীন বাতিল জিনিসের উপর ঈমান পোষণ করবে আর আল্লাহর অনুগ্রহকে তারা অস্বীকার করবে?
16:73
وَيَعۡبُدُونَ
wayaʿbudūnaএবং তারা উপাসনা করবে (কি)
مِن
minথেকে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহর (অন্য কিছুকে)
مَا
māযা
لَا
lāনা
يَمۡلِكُ
yamlikuক্ষমতা রাখে
لَهُمۡ
lahumজন্যে তাদেন
رِزۡقٗا
riz'qanজীবিকার
مِّنَ
minaথেকে
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশমন্ডলী
وَٱلۡأَرۡضِ
wal-arḍiঅথবা পৃথিবী (থেকে)
شَيۡـٔٗا
shayanকিছুমাত্র
وَلَا
walāএবং না
يَسۡتَطِيعُونَ
yastaṭīʿūnaতারা (কিছুই) করতে সক্ষম
٧٣
আর আল্লাহকে বাদ দিয়ে ‘ইবাদাত করবে অন্যের যারা আকাশ ও যমীন থেকে তাদের জন্য রিযক দেয়ার মালিক নয়, আর তারা এ কাজে সক্ষমও নয়।
16:74
فَلَا
falāসুতরাং না
تَضۡرِبُواْ
taḍribūতোমরা বর্ণনা করো
لِلَّهِ
lillahiজন্যে আল্লাহর
ٱلۡأَمۡثَالَۚ
l-amthāla(কাউকে) সদৃশ
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
يَعۡلَمُ
yaʿlamuজানেন
وَأَنتُمۡ
wa-antumএবং তোমরা
لَا
lāনা
تَعۡلَمُونَ
taʿlamūnaজানো
٧٤
কাজেই কারো সাথে আল্লাহর তুলনা দিও না। আল্লাহ জানেন, আর তোমরা জান না।
16:75
۞ ضَرَبَ
ḍarabaবর্ণনা করছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
مَثَلًا
mathalanউপমা
عَبۡدٗا
ʿabdanএকজন দাসের
مَّمۡلُوكٗا
mamlūkanঅপরের অধিকারভুক্ত
لَّا
lāনা
يَقۡدِرُ
yaqdiruসে ক্ষমতা রাখে
عَلَىٰ
ʿalāউপর
شَيۡءٖ
shayinকোনো কিছু (খরচ করতে)
وَمَن
wamanএবং (এমন এক ব্যক্তির) যাকে
رَّزَقۡنَٰهُ
razaqnāhuতাকে আমরা জীবিকা দিয়েছি
مِنَّا
minnāআমাদের থেকে
رِزۡقًا
riz'qanজীবিকা
حَسَنٗا
ḥasananউত্তম
فَهُوَ
fahuwaঅতঃপর সে
يُنفِقُ
yunfiquব্যয় করে
مِنۡهُ
min'huথেকে তা
سِرّٗا
sirranগোপনে
وَجَهۡرًاۖ
wajahranও প্রকাশ্যে
هَلۡ
halকি
يَسۡتَوُۥنَۚ
yastawūnaতারা সমান হয়
ٱلۡحَمۡدُ
l-ḥamduপ্রশংসা মাত্রই
لِلَّهِۚ
lillahiজন্যে আল্লাহর
بَلۡ
balবরং
أَكۡثَرُهُمۡ
aktharuhumতাদের অধিকাংশই
لَا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaজানে
٧٥
আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেনঃ অন্যের মালিকানাভুক্ত এক দাস যে কোন কিছু করারই ক্ষমতা রাখে না। আর এক লোক যাকে আমি আমার পক্ষ হতে উত্তম জীবিকা দান করেছি আর তাত্থেকে সে গোপনে প্রকাশ্যে দান করে, (এ) দু’জন কি সমান? সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
16:76
وَضَرَبَ
waḍarabaএবং বর্ণনা করেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
مَثَلٗا
mathalanউপমা
رَّجُلَيۡنِ
rajulayniদু'ব্যক্তির
أَحَدُهُمَآ
aḥaduhumāতাদের দু'জনের একজন
أَبۡكَمُ
abkamuবোবা
لَا
lāনা
يَقۡدِرُ
yaqdiruক্ষমতা রাখে
عَلَىٰ
ʿalāউপর
شَيۡءٖ
shayinকোনো কিছুর
وَهُوَ
wahuwaএবং সে
كَلٌّ
kallunবোঝা
عَلَىٰ
ʿalāউপর
مَوۡلَىٰهُ
mawlāhuতার প্রভুর
أَيۡنَمَا
aynamāযেদিকেই
يُوَجِّههُّ
yuwajjihhuতাকে পাঠায়
لَا
lāনা
يَأۡتِ
yatiআসে
بِخَيۡرٍ
bikhayrinনিয়ে ভালো (কিছুই)
هَلۡ
halকি
يَسۡتَوِي
yastawīসমান হয়
هُوَ
huwaসে
وَمَن
wamanও যে
يَأۡمُرُ
yamuruনির্দেশ দেয়
بِٱلۡعَدۡلِ
bil-ʿadliন্যায়ের
وَهُوَ
wahuwaএবং সে (আছে)
عَلَىٰ
ʿalāউপর
صِرَٰطٖ
ṣirāṭinপথের
مُّسۡتَقِيمٖ
mus'taqīminসরল-সঠিক
٧٦
আল্লাহ আরো দৃষ্টান্ত দিচ্ছেন দু’ব্যক্তির তাদের একজন হল বোবা, কোন কিছুই করতে সক্ষম নয়। তার মনিবের উপর সে একটা বোঝা, তাকে যেখানেই পাঠানো হোক না কেন, কোন কল্যাণই সে নিয়ে আসবে না। সে কি ঐ ব্যক্তির সমান যে ইনসাফের নির্দেশ দেয় আর সরল সুদৃঢ় পথে প্রতিষ্ঠিত?
16:77
وَلِلَّهِ
walillahiএবং আল্লাহরই আছে
غَيۡبُ
ghaybuঅদৃশ্যের (জ্ঞান)
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশমন্ডলীর
وَٱلۡأَرۡضِۚ
wal-arḍiও পৃথিবীর
وَمَآ
wamāএবং নয়
أَمۡرُ
amruব্যাপার
ٱلسَّاعَةِ
l-sāʿatiক্বিয়ামাতের
إِلَّا
illāএ ছাড়া (যে)
كَلَمۡحِ
kalamḥiমতো পলকের
ٱلۡبَصَرِ
l-baṣariচোখের
أَوۡ
awবরং
هُوَ
huwaতা
أَقۡرَبُۚ
aqrabuতারও চেয়ে নিকটতর
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
عَلَىٰ
ʿalāউপর
كُلِّ
kulliসব
شَيۡءٖ
shayinকিছুর
قَدِيرٞ
qadīrunসর্বশক্তিমান
٧٧
আকাশসমূহ ও যমীনের অদৃশ্যের জ্ঞান কেবল আল্লাহরই আছে। ক্বিয়ামাতের ব্যাপার তো চোখের পলকের মত বরং তাত্থেকেও দ্রুত। আল্লাহ সব কিছু করতেই সক্ষম।
16:78
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ্
أَخۡرَجَكُم
akhrajakumবের করেন তোমাদের
مِّنۢ
minথেকে
بُطُونِ
buṭūniপেটসমূহ
أُمَّهَٰتِكُمۡ
ummahātikumতোমাদের মায়ের (এ অবস্থায় যে)
لَا
lāনা
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জানো
شَيۡـٔٗا
shayanকিছুই
وَجَعَلَ
wajaʿalaএবং দিয়েছেন
لَكُمُ
lakumuজন্যে তোমাদের
ٱلسَّمۡعَ
l-samʿaশ্রবণশক্তিসমূহ
وَٱلۡأَبۡصَٰرَ
wal-abṣāraএবং দৃষ্টিশক্তিসমূহ
وَٱلۡأَفۡـِٔدَةَ
wal-afidataএবং হৃদয়সমূহ
لَعَلَّكُمۡ
laʿallakumসম্ভবত তোমরা
تَشۡكُرُونَ
tashkurūnaতোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো
٧٨
আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেন, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে শোনার শক্তি, দেখার শক্তি আর অন্তর দান করেছেন যাতে তোমরা শোকর আদায় করতে পার।
16:79
أَلَمۡ
alamনি কি
يَرَوۡاْ
yarawতারা লক্ষ্য করে
إِلَى
ilāপ্রতি
ٱلطَّيۡرِ
l-ṭayri(উড়ন্ত) পাখীগুলোর
مُسَخَّرَٰتٖ
musakharātinনিয়মের অধীন
فِي
fīমধ্যে
جَوِّ
jawwiশূণ্যের
ٱلسَّمَآءِ
l-samāiআকাশের
مَا
māনা
يُمۡسِكُهُنَّ
yum'sikuhunnaতাদের কেউ ধরে রাখে
إِلَّا
illāছাড়া
ٱللَّهُۚ
l-lahuআল্লাহ্
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fīমধ্যে রয়েছে
ذَٰلِكَ
dhālikaএর
لَأٓيَٰتٖ
laāyātinঅবশ্যই নিদর্শনসমূহ
لِّقَوۡمٖ
liqawminজন্যে লোকদের
يُؤۡمِنُونَ
yu'minūna(যারা) ঈমান আনে
٧٩
আকাশের শূন্যলোকে নিয়ন্ত্রিত পাখীগুলোর প্রতি কি তারা লক্ষ্য করে না? আল্লাহ ছাড়া কেউ তাদেরকে স্থির রাখে না, এতে মু’মিন সম্প্রদায়ের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে।
16:80
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ্
جَعَلَ
jaʿalaবানিয়েছেন
لَكُم
lakumজন্যে তোমাদের
مِّنۢ
minথেকে
بُيُوتِكُمۡ
buyūtikumতোমাদের ঘরগুলো
سَكَنٗا
sakananআবাসস্থল
وَجَعَلَ
wajaʿalaও বানিয়েছেন
لَكُم
lakumজন্যে তোমাদের
مِّن
minদিয়ে
جُلُودِ
julūdiচামড়াগুলোকে
ٱلۡأَنۡعَٰمِ
l-anʿāmiগবাদিপশুর
بُيُوتٗا
buyūtanএমন ঘর
تَسۡتَخِفُّونَهَا
tastakhiffūnahāতা তোমরা হালকা মনে করো
يَوۡمَ
yawmaদিনে
ظَعۡنِكُمۡ
ẓaʿnikumতোমাদের ভ্রমনের
وَيَوۡمَ
wayawmaও দিনে
إِقَامَتِكُمۡ
iqāmatikumতোমাদের অবস্থানের
وَمِنۡ
waminএবং থেকে
أَصۡوَافِهَا
aṣwāfihāতার পশমগুলো
وَأَوۡبَارِهَا
wa-awbārihāও তার লোমগুলো
وَأَشۡعَارِهَآ
wa-ashʿārihāও তার চুলগুলো
أَثَٰثٗا
athāthanগৃহসামগ্রী
وَمَتَٰعًا
wamatāʿanও ব্যবহার উপকরণ
إِلَىٰ
ilāপর্যন্ত
حِينٖ
ḥīninনির্দিষ্ট সময়
٨٠
আল্লাহ তোমাদের গৃহগুলোকে তোমাদের আরাম শান্তির জায়গা বানিয়ে দিয়েছেন। তিনি পশুর চামড়া থেকে তোমাদের জন্য এমন গৃহের ব্যবস্থা করেছেন যা তোমরা হালকাবোধ কর তোমাদের ভ্রমণকালে কিংবা অবস্থানকালে। তিনি ওগুলোর পশম, লোম আর চুল থেকে তোমাদের পরিধেয় ও ব্যবহার্য সামগ্রীর ব্যবস্থা করেছেন যা তোমরা কিছুকাল পর্যন্ত কাজে লাগাও।
16:81
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ্
جَعَلَ
jaʿalaব্যবস্থা করেছেন
لَكُم
lakumজন্যে তোমাদের
مِّمَّا
mimmāতা হ'তে যা
خَلَقَ
khalaqaতিনি সৃষ্টি করেছেন
ظِلَٰلٗا
ẓilālanছায়াসমূহের
وَجَعَلَ
wajaʿalaএবং বানিয়েছেন
لَكُم
lakumজন্যে তোমাদের
مِّنَ
minaমধ্যে
ٱلۡجِبَالِ
l-jibāliপাহাড়সমূহের
أَكۡنَٰنٗا
aknānanআশ্রয়স্থলসমূহ
وَجَعَلَ
wajaʿalaএবং ব্যবস্থা করেছেন
لَكُمۡ
lakumজন্যে তোমাদের
سَرَٰبِيلَ
sarābīlaপোশাকসমূহের
تَقِيكُمُ
taqīkumuরক্ষা করে তোমাদের
ٱلۡحَرَّ
l-ḥaraগরমে
وَسَرَٰبِيلَ
wasarābīlaও পোশাকসমূহ (বর্ম)
تَقِيكُم
taqīkumরক্ষা করে তোমাদের
بَأۡسَكُمۡۚ
basakumতোমাদের যুদ্ধে
كَذَٰلِكَ
kadhālikaএভাবে
يُتِمُّ
yutimmuতিনি পূর্ণ করেন
نِعۡمَتَهُۥ
niʿ'matahuঅনুগ্রহ তাঁর
عَلَيۡكُمۡ
ʿalaykumওপর তোমাদের
لَعَلَّكُمۡ
laʿallakumসম্ভবত তোমরা
تُسۡلِمُونَ
tus'limūnaআত্নসমর্পণ করবে
٨١
আল্লাহ যা সৃষ্টি করেছেন তাত্থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন, পাহাড়-পর্বতে তোমাদের আত্মগোপনের জায়গা বানিয়েছেন। তিনি তোমাদের জন্য পোশাক দিয়েছেন যা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে। আর দিয়েছেন এমন পোশাক যা তোমাদেরকে সংঘাতের সময় রক্ষা করে। এভাবে তিনি তোমাদের জন্য তাঁর নি‘মাতসমূহ পূর্ণ করেন যাতে তোমরা তাঁর প্রতি আত্মসমর্পণ কর।
16:82
فَإِن
fa-inঅতঃপর যদি
تَوَلَّوۡاْ
tawallawতারা মুখ ফিরায়
فَإِنَّمَا
fa-innamāতবে কেবল
عَلَيۡكَ
ʿalaykaতোমার উপর দায়িত্ব
ٱلۡبَلَٰغُ
l-balāghu(দীনের দাওয়াত) পৌঁছানো
ٱلۡمُبِينُ
l-mubīnuসুস্পষ্টভাবে
٨٢
এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে (জোরপূর্বক তাদেরকে সঠিক পথে আনা তোমার দায়িত্ব নয়) তোমার দায়িত্ব কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া।
16:83
يَعۡرِفُونَ
yaʿrifūnaতারা জানে
نِعۡمَتَ
niʿ'mataঅনুগ্রহসমূহকে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
ثُمَّ
thummaএরপর
يُنكِرُونَهَا
yunkirūnahāতা তারা অস্বীকার করে
وَأَكۡثَرُهُمُ
wa-aktharuhumuএবং তাদের অধিকাংশ
ٱلۡكَٰفِرُونَ
l-kāfirūnaকাফের
٨٣
তারা আল্লাহর নি‘মাতকে চিনতে পারে, কিন্তু তা সত্ত্বেও সেগুলো অগ্রাহ্য করে, তাদের অধিকাংশই অকৃতজ্ঞ।
16:84
وَيَوۡمَ
wayawmaএবং যেদিন
نَبۡعَثُ
nabʿathuউত্থিত করবো আমরা
مِن
minথেকে
كُلِّ
kulliপ্রত্যেক
أُمَّةٖ
ummatinসম্প্রদায়
شَهِيدٗا
shahīdanসাক্ষী
ثُمَّ
thummaএরপর
لَا
lāনা
يُؤۡذَنُ
yu'dhanuঅনুমতি দেয়া হবে
لِلَّذِينَ
lilladhīna(তাদের) যারা
كَفَرُواْ
kafarūঅস্বীকার করেছে
وَلَا
walāএবং না
هُمۡ
humতাদের
يُسۡتَعۡتَبُونَ
yus'taʿtabūnaসন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবে
٨٤
(সেদিন কী অবস্থা হবে) যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী দাঁড় করাব আর কাফিরদেরকে (কোন অযুহাত পেশ করার) অনুমতি দেয়া হবে না, আর ক্ষমা প্রার্থনা করারও সুযোগ দেয়া হবে না।
16:85
وَإِذَا
wa-idhāএবং যখন
رَءَا
raāদেখবে
ٱلَّذِينَ
alladhīnaযারা
ظَلَمُواْ
ẓalamūসীমালঙ্ঘন করেছে
ٱلۡعَذَابَ
l-ʿadhābaশাস্তি
فَلَا
falāতখন না
يُخَفَّفُ
yukhaffafuলাঘব করা হবে
عَنۡهُمۡ
ʿanhumতাদের থেকে
وَلَا
walāএবং না
هُمۡ
humতাদের
يُنظَرُونَ
yunẓarūnaঅবকাশ দেয়া হবে
٨٥
সীমালঙ্ঘনকারীরা যখন ‘আযাব প্রত্যক্ষ করবে তাদের থেকে তখন তা কমানো হবে না, আর তাদেরকে সময়-সুযোগও দেয়া হবে না।
16:86
وَإِذَا
wa-idhāএবং যখন
رَءَا
raāদেখবে
ٱلَّذِينَ
alladhīnaযারা
أَشۡرَكُواْ
ashrakūশিরক করেছে
شُرَكَآءَهُمۡ
shurakāahumতাদের শরীকদেরকে
قَالُواْ
qālūতারা বলবে
رَبَّنَا
rabbanā"হে আমাদের রব
هَٰٓؤُلَآءِ
hāulāiএসব
شُرَكَآؤُنَا
shurakāunāআমাদের শরীকরা
ٱلَّذِينَ
alladhīnaযাদের
كُنَّا
kunnāআমরা ছিলাম
نَدۡعُواْ
nadʿūআমরা ডাকতাম
مِن
minছাড়া"
دُونِكَۖ
dūnikaআপনাকে"
فَأَلۡقَوۡاْ
fa-alqawতখন ফিরিয়ে দিবে
إِلَيۡهِمُ
ilayhimuদিকে তাদের
ٱلۡقَوۡلَ
l-qawlaকথা
إِنَّكُمۡ
innakum"নিশ্চয়ই তোমরা
لَكَٰذِبُونَ
lakādhibūnaঅবশ্যই মিথ্যাবাদী"
٨٦
মুশরিকরা যাদেরকে আল্লাহর শারীক বানিয়েছিল তাদেরকে যখন দেখবে তখন তারা বলবে, ‘হে আমাদের রব্ব! এরাই হল আমাদের শারীক মা‘বূদ তোমাকে বাদ দিয়ে যাদেরকে আমরা ডাকতাম।’ তখন এ কথাকে তাদের দিকেই ছুঁড়ে ফেলে দিয়ে তাদের সেই মা‘বূদরা বলবে, ‘তোমরা অবশ্যই মিথ্যেবাদী।’
16:87
وَأَلۡقَوۡاْ
wa-alqawএবং নিজেদেরকে সমর্পণ করবে
إِلَى
ilāকাছে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
يَوۡمَئِذٍ
yawma-idhinসেদিন
ٱلسَّلَمَۖ
l-salamaবশ্যতা স্বীকার করে
وَضَلَّ
waḍallaএবং হারিয়ে যাবে
عَنۡهُم
ʿanhumথেকে তাদের
مَّا
māযা
كَانُواْ
kānūতারা ছিলো
يَفۡتَرُونَ
yaftarūnaউদ্ভাবন করে
٨٧
সেদিন তারা আল্লাহর নিকট খোলাখুলি আত্মসমর্পণ করবে, আর তারা যে সব মিথ্যে উদ্ভাবন করেছিল তা তাদের নিকট হতে হারিয়ে যাবে।
16:88
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُواْ
kafarūঅস্বীকার করেছে
وَصَدُّواْ
waṣaddūও বাঁধা দিয়েছে
عَن
ʿanথেকে
سَبِيلِ
sabīliপথ
ٱللَّهِ
l-lahiআল্লাহর
زِدۡنَٰهُمۡ
zid'nāhumআমরা বাড়াবো তাদের
عَذَابٗا
ʿadhābanশাস্তি
فَوۡقَ
fawqaউপরে
ٱلۡعَذَابِ
l-ʿadhābiশাস্তির
بِمَا
bimāএ কারণে যা
كَانُواْ
kānūতারা ছিলো
يُفۡسِدُونَ
yuf'sidūnaতারা অশান্তি সৃষ্টি করে
٨٨
যারা আল্লাহকে অস্বীকার করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আমি তাদের শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা ফাসাদ সৃষ্টি করত।
16:89
وَيَوۡمَ
wayawmaএবং সেদিন
نَبۡعَثُ
nabʿathuআমরা উঠাবো
فِي
fīমধ্যে
كُلِّ
kulliপ্রত্যেক
أُمَّةٖ
ummatinসম্প্রদায়ের
شَهِيدًا
shahīdanএকজন সাক্ষী
عَلَيۡهِم
ʿalayhimবিরুদ্ধে তাদের
مِّنۡ
minমধ্য থেকে
أَنفُسِهِمۡۖ
anfusihimনিজেদের তাদের
وَجِئۡنَا
waji'nāএবং আমরা আসবো
بِكَ
bikaনিয়ে তোমাকে
شَهِيدًا
shahīdanসাক্ষী (স্বরূপ)
عَلَىٰ
ʿalāবিরুদ্ধে
هَٰٓؤُلَآءِۚ
hāulāiএদের
وَنَزَّلۡنَا
wanazzalnāএবং আমরা অবতীর্ণ করেছি
عَلَيۡكَ
ʿalaykaতোমার উপর
ٱلۡكِتَٰبَ
l-kitāba(এই) কিতাব
تِبۡيَٰنٗا
tib'yānanসুস্পষ্ট বর্ণনা করা
لِّكُلِّ
likulliজন্যে প্রত্যেক
شَيۡءٖ
shayinবস্তুর
وَهُدٗى
wahudanও পথ নির্দেশ
وَرَحۡمَةٗ
waraḥmatanও অনুগ্রহ
وَبُشۡرَىٰ
wabush'rāএবং সুসংবাদ
لِلۡمُسۡلِمِينَ
lil'mus'limīnaজন্যে আত্নসমর্পণকারীদের
٨٩
সেদিন আমি প্রত্যেক উম্মাত থেকে তাদের নিজেদেরই মধ্য হতে একজন সাক্ষী দাঁড় করাব, আর (তোমার) এই লোকদের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে (হে মুহাম্মাদ!) আমি তোমাকে আনব। আমি তোমার প্রতি এ কিতাব নাযিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, সত্য পথের নির্দেশ, রহমাত আর আত্মসমর্পণকারীদের জন্য সুসংবাদ স্বরূপ।
16:90
۞ إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
يَأۡمُرُ
yamuruনির্দেশ দেন
بِٱلۡعَدۡلِ
bil-ʿadliব্যাপারে ন্যায়ের
وَٱلۡإِحۡسَٰنِ
wal-iḥ'sāniসদাচরণ
وَإِيتَآيِٕ
waītāiও দান করার
ذِي
dhīসম্পন্ন
ٱلۡقُرۡبَىٰ
l-qur'bāনৈকট্য (আত্নীয়-স্বজনকে)
وَيَنۡهَىٰ
wayanhāএবং নিষেধ করেন
عَنِ
ʿaniথেকে
ٱلۡفَحۡشَآءِ
l-faḥshāiঅশ্লীলতা
وَٱلۡمُنكَرِ
wal-munkariও অসৎ কাজ
وَٱلۡبَغۡيِۚ
wal-baghyiও সীমালঙ্ঘন
يَعِظُكُمۡ
yaʿiẓukumতিনি উপদেশ দিচ্ছেন তোমাদের
لَعَلَّكُمۡ
laʿallakumযাতে তোমরা
تَذَكَّرُونَ
tadhakkarūnaশিক্ষা গ্রহণ করো
٩٠
আল্লাহ ন্যায়-বিচার, সদাচরণ ও আত্মীয়দেরকে দেয়ার হুকুম দিচ্ছেন, আর তিনি নিষেধ করছেন অশ্লীলতা, অপকর্ম আর বিদ্রোহ থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর।
16:91
وَأَوۡفُواْ
wa-awfūতোমরা পূর্ণ করো
بِعَهۡدِ
biʿahdiঅঙ্গীকার
ٱللَّهِ
l-lahiআল্লাহর
إِذَا
idhāযখন
عَٰهَدتُّمۡ
ʿāhadttumতোমরা অঙ্গীকার করেছো
وَلَا
walāএবং না
تَنقُضُواْ
tanquḍūতোমরা ভঙ্গ করো
ٱلۡأَيۡمَٰنَ
l-aymānaশপথসমূহকে
بَعۡدَ
baʿdaপরে
تَوۡكِيدِهَا
tawkīdihāদৃঢ় করার তা
وَقَدۡ
waqadএবং নিশ্চয়ই
جَعَلۡتُمُ
jaʿaltumuতোমরা করেছো
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
عَلَيۡكُمۡ
ʿalaykumউপর তোমাদের
كَفِيلًاۚ
kafīlanঅভিভাবক
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
يَعۡلَمُ
yaʿlamuজানেন
مَا
māযা
تَفۡعَلُونَ
tafʿalūnaতোমরা কাজ কর্ম করছো
٩١
তোমরা পরস্পর অঙ্গীকারে আবদ্ধ হলে আল্লাহর অঙ্গীকার পূর্ণ করবে, নিজেদের অঙ্গীকার পাকা-পোখত করার পর তা ভঙ্গ করো না, যেহেতু তোমরা আল্লাহকে নিজেদের উপর সাক্ষী বানিয়ে নিয়েছ, তোমরা যা কর আল্লাহ সে সম্পর্কে ওয়াকেফহাল।
16:92
وَلَا
walāএবং না
تَكُونُواْ
takūnūতোমরা হয়ো
كَٱلَّتِي
ka-allatīমতো সেই (মহিলার)
نَقَضَتۡ
naqaḍatযে কেটেছে
غَزۡلَهَا
ghazlahāতার সূতা
مِنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiপর
قُوَّةٍ
quwwatinশক্ত করার
أَنكَٰثٗا
ankāthanটুকরো টুকরো (করে ফেলেছে)
تَتَّخِذُونَ
tattakhidhūnaতোমরা গ্রহণ করছো
أَيۡمَٰنَكُمۡ
aymānakumশপথগুলোকে তোমাদের
دَخَلَۢا
dakhalanপ্রবঞ্চনার মাধ্যম
بَيۡنَكُمۡ
baynakumমাঝে তোমাদের
أَن
anযেন
تَكُونَ
takūnaহয়
أُمَّةٌ
ummatunএকদল
هِيَ
hiyaতা
أَرۡبَىٰ
arbāবেশী লাভবান
مِنۡ
minথেকে
أُمَّةٍۚ
ummatin(অন্য) একদল
إِنَّمَا
innamāপ্রকৃতপক্ষে
يَبۡلُوكُمُ
yablūkumuপরীক্ষা করেন তোমাদের
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
بِهِۦۚ
bihiদিয়ে তা
وَلَيُبَيِّنَنَّ
walayubayyinannaএবং অবশ্যই স্পষ্ট করে দিবেন
لَكُمۡ
lakumজন্যে তোমাদের
يَوۡمَ
yawmaদিনে
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiক্বিয়ামাতের
مَا
māযা
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে
فِيهِ
fīhiতার মধ্যে
تَخۡتَلِفُونَ
takhtalifūnaতোমরা মত-বিরোধ করতে
٩٢
তোমরা এমন নারীর মত হয়ো না যে তার সূতাগুলোকে শক্ত করে পাকানোর পর নিজেই তার পাক খুলে টুকরো টুকরো করে দেয়। তোমরা তোমাদের শপথগুলোকে পারস্পরিক ব্যাপারে ধোঁকা-প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার কর যেন একদল আরেক দল অপেক্ষা বেশি ফায়দা লাভ করতে পারে। আল্লাহ কেবল এর দ্বারা তোমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ ক্বিয়ামাতের দিন অবশ্য অবশ্যই স্পষ্ট করে দিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করতে।
16:93
وَلَوۡ
walawএবং যদি
شَآءَ
shāaইচ্ছে করতেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
لَجَعَلَكُمۡ
lajaʿalakumঅবশ্যই তিনি করতেন তোমাদের
أُمَّةٗ
ummatanজাতি
وَٰحِدَةٗ
wāḥidatanএকই
وَلَٰكِن
walākinকিন্তু
يُضِلُّ
yuḍilluতিনি পথভ্রষ্ট করেন
مَن
manযাকে
يَشَآءُ
yashāuইচ্ছে করেন
وَيَهۡدِي
wayahdīএবং পথ দেখান
مَن
manযাকে
يَشَآءُۚ
yashāuইচ্ছে করেন
وَلَتُسۡـَٔلُنَّ
walatus'alunnaএবং তোমাদের অবশ্যই প্রশ্ন করা হবে
عَمَّا
ʿammāতা সম্পর্কে যা
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা কাজ করতে
٩٣
আল্লাহ ইচ্ছে করলে তোমাদেরকে অবশ্যই এক উম্মাত করে দিতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছে গুমরাহ্ করেন, আর যাকে ইচ্ছে সঠিক পথপ্রদর্শন করেন। তোমরা যা কর সে সম্পর্কে অবশ্য অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
16:94
وَلَا
walāএটা না
تَتَّخِذُوٓاْ
tattakhidhūতোমরা গ্রহণ করো
أَيۡمَٰنَكُمۡ
aymānakumশপথগুলোকে তোমাদের
دَخَلَۢا
dakhalanপ্রবঞ্চনার মাধ্যম
بَيۡنَكُمۡ
baynakumমাঝে তোমাদের
فَتَزِلَّ
fatazillaতাহ'লে পিছলে যাবে
قَدَمُۢ
qadamunপা
بَعۡدَ
baʿdaপরে
ثُبُوتِهَا
thubūtihāতা স্থির হওয়ার
وَتَذُوقُواْ
watadhūqūএবং তোমরা স্বাদ নিবে
ٱلسُّوٓءَ
l-sūaমন্দ
بِمَا
bimāএ কারণে যা
صَدَدتُّمۡ
ṣadadttumতোমরা বাধা দিয়েছো
عَن
ʿan(লোকদেরকে) থেকে
سَبِيلِ
sabīliপথ
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَلَكُمۡ
walakumএবং জন্যে তোমাদের
عَذَابٌ
ʿadhābunশাস্তি
عَظِيمٞ
ʿaẓīmunমহাকঠিন
٩٤
তোমরা তোমাদের নিজেদের শপথগুলোকে পরস্পর ধোঁকা-প্রবঞ্চনার উপায় হিসেবে গ্রহণ করো না, তা করলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পা আবার পিছলে যাবে, আর আল্লাহর পথে বাধা দেয়ার কারণে তোমরা মন্দ পরিণতি ভোগ করবে, আর তোমাদের জন্য থাকবে কঠিন শাস্তি।
16:95
وَلَا
walāএবং না
تَشۡتَرُواْ
tashtarūতোমরা বিক্রি করো
بِعَهۡدِ
biʿahdiসাথে (করা) প্রতিশ্রুতিকে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
ثَمَنٗا
thamananমূল্যে
قَلِيلًاۚ
qalīlanসামান্য
إِنَّمَا
innamāপ্রকৃতপক্ষে
عِندَ
ʿindaকাছে (যা)
ٱللَّهِ
l-lahiআল্লাহর
هُوَ
huwaতা-ই
خَيۡرٞ
khayrunউত্তম
لَّكُمۡ
lakumজন্যে তোমাদের
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জানো
٩٥
তোমরা আল্লাহর সঙ্গে কৃত ওয়া‘দা নগণ্য মূল্যে বিক্রয় করো না। আল্লাহর নিকট যা আছে তোমাদের জন্য তা-ই উত্তম- তোমরা যদি জানতে!
16:96
مَا
māযা কিছু
عِندَكُمۡ
ʿindakumকাছে আছে তোমাদের
يَنفَدُ
yanfadu(তা) শেষ হয়ে যাবে
وَمَا
wamāএবং যা আছে
عِندَ
ʿindaকাছে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
بَاقٖۗ
bāqinতা স্থায়ী
وَلَنَجۡزِيَنَّ
walanajziyannaএবং আমরা অবশ্যই প্রতিফল দিবো
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
صَبَرُوٓاْ
ṣabarūধৈর্য ধরেছে
أَجۡرَهُم
ajrahumপুরস্কার তাদের
بِأَحۡسَنِ
bi-aḥsaniভাবে অতি উত্তম
مَا
māযা
كَانُواْ
kānūতারা ছিলো
يَعۡمَلُونَ
yaʿmalūnaতারা কাজ করতে
٩٦
তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা টিকে থাকবে। আমরা অবশ্য অবশ্যই ধৈর্যশীলদেরকে তারা যা করে তার চেয়ে উত্তম প্রতিদান দেব।
16:97
مَنۡ
manযে
عَمِلَ
ʿamilaকাজ করবে
صَٰلِحٗا
ṣāliḥanসৎ
مِّن
minমধ্যে
ذَكَرٍ
dhakarinপুরুষদের
أَوۡ
awবা
أُنثَىٰ
unthāনারীদের
وَهُوَ
wahuwaযখন সে
مُؤۡمِنٞ
mu'minunঈমানদারও
فَلَنُحۡيِيَنَّهُۥ
falanuḥ'yiyannahuতখন অবশ্যই তাকে জীবন দিবো আমরা
حَيَوٰةٗ
ḥayatanজীবন
طَيِّبَةٗۖ
ṭayyibatanপবিত্র
وَلَنَجۡزِيَنَّهُمۡ
walanajziyannahumএবং অবশ্যই তাদের প্রতিদান দিবো আমরা
أَجۡرَهُم
ajrahumপুরস্কার তাদের
بِأَحۡسَنِ
bi-aḥsaniভাবে অতি উত্তম
مَا
māযা
كَانُواْ
kānūতারা ছিলো
يَعۡمَلُونَ
yaʿmalūnaতারা করতে
٩٧
পুরুষ আর নারীদের মধ্যে যে কেউ সৎকাজ করবে আর সে মু’মিনও, তাকে আমি অবশ্য অবশ্যই উত্তম জীবন দান করব আর তাদেরকে অবশ্য অবশ্যই তারা যা করে তার চেয়ে উত্তম প্রতিফল দান করব।
16:98
فَإِذَا
fa-idhāঅতঃপর যখন
قَرَأۡتَ
qarataতুমি পাঠ করবে
ٱلۡقُرۡءَانَ
l-qur'ānaকুরআন
فَٱسۡتَعِذۡ
fa-is'taʿidhতখন আশ্রয় চাইবে
بِٱللَّهِ
bil-lahiকাছে আল্লাহর
مِنَ
minaথেকে
ٱلشَّيۡطَٰنِ
l-shayṭāniশয়তান
ٱلرَّجِيمِ
l-rajīmiবিতাড়িত
٩٨
তুমি যখনি কুরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়ত্বান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে।
16:99
إِنَّهُۥ
innahuসে নিশ্চয়ই (এমন যে)
لَيۡسَ
laysaনেই
لَهُۥ
lahuজন্যে তার
سُلۡطَٰنٌ
sul'ṭānunআধিপত্য
عَلَى
ʿalā(তাদের) উপর
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَعَلَىٰ
waʿalāএবং উপর
رَبِّهِمۡ
rabbihimতাদের রবের
يَتَوَكَّلُونَ
yatawakkalūnaতারা নির্ভর করে
٩٩
যারা ঈমান এনেছে তাদের উপর তার কোন প্রভাব খাটে না, আর তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে।
16:100
إِنَّمَا
innamāমূলতঃ
سُلۡطَٰنُهُۥ
sul'ṭānuhuতার আধিপত্য
عَلَى
ʿalā(তাদের) উপর
ٱلَّذِينَ
alladhīnaযারা
يَتَوَلَّوۡنَهُۥ
yatawallawnahuতাকে অভিভাবক বানিয়েছে
وَٱلَّذِينَ
wa-alladhīnaও যারা (এমন যে)
هُم
humতারা
بِهِۦ
bihiসাথে তাঁর
مُشۡرِكُونَ
mush'rikūnaশরীককারী
١٠٠
তার প্রভাব কেবল তাদের উপরই খাটে যারা তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে আর যারা তাকে আল্লাহর শরীক করে।
16:101
وَإِذَا
wa-idhāএবং যখন
بَدَّلۡنَآ
baddalnāআমরা বদলে দিই
ءَايَةٗ
āyatanএক আয়াতকে
مَّكَانَ
makānaজায়গায়
ءَايَةٖ
āyatin(অপর) আয়াতের
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ্
أَعۡلَمُ
aʿlamuখুব জানেন
بِمَا
bimāঐ বিষয়ে যা
يُنَزِّلُ
yunazziluতিনি অবতীর্ণ করেন
قَالُوٓاْ
qālūতারা বলে
إِنَّمَآ
innamā"মূলতঃ
أَنتَ
antaতুমি
مُفۡتَرِۭۚ
muf'tarin(কুরআন) রচনাকারী"
بَلۡ
balবরং
أَكۡثَرُهُمۡ
aktharuhumঅধিকাংশই তাদের
لَا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানে
١٠١
আমি যখন এক আয়াতের বদলে অন্য আয়াত নাযিল করি- আর আল্লাহ ভালভাবেই জানেন, যা তিনি নাযিল করেন- তখন এই লোকেরা বলে, ‘তুমি তো মিথ্যা রচনাকারী।’ প্রকৃত ব্যাপার এই যে, এ সম্পর্কে তাদের অধিকাংশেরই কোন জ্ঞান নেই।
16:102
قُلۡ
qulবলো
نَزَّلَهُۥ
nazzalahu"তা অবতীর্ণ করেন
رُوحُ
rūḥuআত্না
ٱلۡقُدُسِ
l-qudusiপবিত্র (জিব্রাইল আঃ)
مِن
minথেকে
رَّبِّكَ
rabbikaতোমার রবের
بِٱلۡحَقِّ
bil-ḥaqiভাবে যথাযথ
لِيُثَبِّتَ
liyuthabbitaজন্যে দৃঢ় প্রতিষ্ঠিত করার
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَهُدٗى
wahudanএবং পথ নির্দেশ
وَبُشۡرَىٰ
wabush'rāও সুসংবাদ
لِلۡمُسۡلِمِينَ
lil'mus'limīnaআত্নসমর্পণকারীদের"
١٠٢
বল, ‘এ কুরআন তোমার প্রতিপালকের পক্ষ থেকে রুহুল কুদূস (জিবরীল) ঠিক ঠিকভাবে নাযিল করেছেন ঈমানদারদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য এবং মুসলিমদের হিদায়াত ও সুসংবাদ দানের জন্য।’
16:103
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
نَعۡلَمُ
naʿlamuজানি আমরা
أَنَّهُمۡ
annahumযে তারা
يَقُولُونَ
yaqūlūnaবলে
إِنَّمَا
innamā"প্রকৃতপক্ষে
يُعَلِّمُهُۥ
yuʿallimuhuতাকে শিখিয়েছে
بَشَرٞۗ
basharunএক মানুষ"
لِّسَانُ
lisānuভাষা
ٱلَّذِي
alladhīযার
يُلۡحِدُونَ
yul'ḥidūnaতারা ইঙ্গিত করে
إِلَيۡهِ
ilayhiদিকে তার
أَعۡجَمِيّٞ
aʿjamiyyunঅ-আরবি
وَهَٰذَا
wahādhāঅথচ এটা
لِسَانٌ
lisānunভাষা
عَرَبِيّٞ
ʿarabiyyunআরবি
مُّبِينٌ
mubīnunস্পষ্ট
١٠٣
আমি জানি, তারা বলে, ‘এক মানুষ তাকে [অর্থাৎ মুহাম্মাদ (সা.)-কে] শিখিয়ে দেয়।’ অথচ দুষ্টবুদ্ধি প্রণোদিত হয়ে তারা যে লোকটির কথা বলছে তার ভাষা তো অনারব, অপরপক্ষে কুরআনের ভাষা হল স্পষ্ট আরবী।
16:104
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
لَا
lāনা
يُؤۡمِنُونَ
yu'minūnaঈমান আনে
بِـَٔايَٰتِ
biāyātiপ্রতি উপর নিদর্শনসমূহের
ٱللَّهِ
l-lahiআল্লাহর
لَا
lāনা
يَهۡدِيهِمُ
yahdīhimuপথ দেখান তাদের
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
وَلَهُمۡ
walahumএবং জন্যে তাদের
عَذَابٌ
ʿadhābunশাস্তি
أَلِيمٌ
alīmunনিদারুণ
١٠٤
যারা আল্লাহর নিদর্শনাবলীতে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না, আর তাদের জন্য আছে ভয়ানক শাস্তি।
16:105
إِنَّمَا
innamāপ্রকৃতপক্ষে
يَفۡتَرِي
yaftarīরচনা করে
ٱلۡكَذِبَ
l-kadhibaমিথ্যা
ٱلَّذِينَ
alladhīna(তারাই) যারা
لَا
lāনা
يُؤۡمِنُونَ
yu'minūnaঈমান আনে
بِـَٔايَٰتِ
biāyātiপ্রতি উপর নিদর্শনসমূহের
ٱللَّهِۖ
l-lahiআল্লাহর
وَأُوْلَٰٓئِكَ
wa-ulāikaএবং ঐসব লোক
هُمُ
humuতারাই
ٱلۡكَٰذِبُونَ
l-kādhibūnaমিথ্যাবাদী
١٠٥
যারা আল্লাহর নিদর্শনসমূহে বিশ্বাস করে না, তারাই মিথ্যে রচনা করে আর তারাই মিথ্যাবাদী।
16:106
مَن
manযে
كَفَرَ
kafaraঅস্বীকার করে
بِٱللَّهِ
bil-lahiসাথে আল্লাহর
مِنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiপর
إِيمَٰنِهِۦٓ
īmānihiতার ঈমানের
إِلَّا
illāএ ছাড়া
مَنۡ
manযাকে
أُكۡرِهَ
uk'rihaবাধ্য করা হয়েছে
وَقَلۡبُهُۥ
waqalbuhuঅথচ তার অন্তর
مُطۡمَئِنُّۢ
muṭ'ma-innunঅটল
بِٱلۡإِيمَٰنِ
bil-īmāniউপর ঈমানের
وَلَٰكِن
walākinকিন্তু (তার কথা ভিন্ন)
مَّن
manযার
شَرَحَ
sharaḥaউন্মুক্ত রাখে
بِٱلۡكُفۡرِ
bil-kuf'riজন্যে কুফুরীর
صَدۡرٗا
ṣadranঅন্তরকে
فَعَلَيۡهِمۡ
faʿalayhimতাহ'লে উপর তাদরর
غَضَبٞ
ghaḍabunরাগ
مِّنَ
minaথেকে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَلَهُمۡ
walahumএবং জন্যে তাদের
عَذَابٌ
ʿadhābunশাস্তি
عَظِيمٞ
ʿaẓīmunমহা
١٠٦
কোন ব্যক্তি তার ঈমান গ্রহণের পর আল্লাহকে অবিশ্বাস করলে এবং কুফরীর জন্য তার হৃদয় খুলে দিলে তার উপর আল্লাহর গযব পতিত হবে আর তার জন্য আছে মহা শাস্তি, তবে তার জন্য নয় যাকে (কুফরীর জন্য) বাধ্য করা হয় অথচ তার দিল ঈমানের উপর অবিচল থাকে।
16:107
ذَٰلِكَ
dhālikaএটা
بِأَنَّهُمُ
bi-annahumuএজন্য যে তারা
ٱسۡتَحَبُّواْ
is'taḥabbūপ্রাধান্য দিয়েছে
ٱلۡحَيَوٰةَ
l-ḥayataজীবনকে
ٱلدُّنۡيَا
l-dun'yāপার্থিব
عَلَى
ʿalāউপর
ٱلۡأٓخِرَةِ
l-ākhiratiআখেরাতের
وَأَنَّ
wa-annaএবং (এও) যে
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
لَا
lāনা
يَهۡدِي
yahdīপথ দেখান
ٱلۡقَوۡمَ
l-qawmaসম্প্রদায়কে
ٱلۡكَٰفِرِينَ
l-kāfirīnaকাফের
١٠٧
এর কারণ এই যে, তারা আখিরাত অপেক্ষা দুনিয়ার জীবনকে বেশি ভালবাসে, আর আল্লাহ ঈমান প্রত্যাখ্যানকারীদেরকে সঠিক পথ দেখান না।
16:108
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
ٱلَّذِينَ
alladhīna(তারাই) যাদের
طَبَعَ
ṭabaʿaমোহর মেরে দিয়েছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
عَلَىٰ
ʿalāউপর
قُلُوبِهِمۡ
qulūbihimঅন্তরসমূহের তাদের
وَسَمۡعِهِمۡ
wasamʿihimও শ্রবণশক্তিসমূহের তাদের
وَأَبۡصَٰرِهِمۡۖ
wa-abṣārihimও দৃষ্টিশক্তিসমূহের তাদের
وَأُوْلَٰٓئِكَ
wa-ulāikaএবং ঐসব লোক
هُمُ
humuতারাই
ٱلۡغَٰفِلُونَ
l-ghāfilūnaউদাসীন
١٠٨
এরা ঐ সব লোক আল্লাহ যাদের অন্তর, কান আর চোখে মোহর মেরে দিয়েছেন আর তারা বে-খেয়াল, উদাসীন।
16:109
لَا
lāনেই
جَرَمَ
jaramaসন্দেহ
أَنَّهُمۡ
annahumযে তারা
فِي
fīমধ্যে
ٱلۡأٓخِرَةِ
l-ākhiratiআখেরাতের
هُمُ
humuতারাই
ٱلۡخَٰسِرُونَ
l-khāsirūnaক্ষতিগ্রস্ত (হবে)
١٠٩
এতে কোন সন্দেহই নেই যে, আখেরাতে ক্ষতিগ্রস্ত এরাই হবে।
16:110
ثُمَّ
thummaএরপর
إِنَّ
innaনিশ্চয়ই
رَبَّكَ
rabbakaতোমার রব
لِلَّذِينَ
lilladhīnaতাদের জন্যে যারা
هَاجَرُواْ
hājarūহিজরত করেছে
مِنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiপর
مَا
māহওয়ার
فُتِنُواْ
futinūনির্যাতিত
ثُمَّ
thummaঅতঃপর
جَٰهَدُواْ
jāhadūজিহাদ করেছে
وَصَبَرُوٓاْ
waṣabarūও ধৈর্য ধরেছে
إِنَّ
innaনিশ্চয়ই
رَبَّكَ
rabbakaতোমার রব
مِنۢ
minথেকে
بَعۡدِهَا
baʿdihāএরপর (তাদের জন্যে)
لَغَفُورٞ
laghafūrunঅবশ্যই ক্ষমাশীল
رَّحِيمٞ
raḥīmunপরম দয়ালু
١١٠
অবশ্যই তোমার প্রতিপালক তাদের জন্য যারা নির্যাতিত হওয়ার পর হিজরাত করে, অতঃপর জিহাদ করে, অতঃপর ধৈর্যধারণ করে, এ সবের পর তোমার প্রতিপালক অবশ্যই বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
16:111
۞ يَوۡمَ
yawma(স্মরণ করো) যেদিন
تَأۡتِي
tatīআসবে
كُلُّ
kulluপ্রত্যেক
نَفۡسٖ
nafsinব্যক্তি
تُجَٰدِلُ
tujādiluযুক্তি দিবে
عَن
ʿanসম্পর্কে
نَّفۡسِهَا
nafsihāতার নিজের
وَتُوَفَّىٰ
watuwaffāএবং পূর্ণ দেওয়া হবে
كُلُّ
kulluপ্রত্যেক
نَفۡسٖ
nafsinব্যক্তিকে
مَّا
māযা
عَمِلَتۡ
ʿamilatসে কাজ করেছে
وَهُمۡ
wahumএবং তাদের (প্রতি)
لَا
lāনা
يُظۡلَمُونَ
yuẓ'lamūnaঅত্যাচার করা হবে
١١١
সেদিন প্রত্যেক লোক নিজের পক্ষে যুক্তি পেশ করবে আর প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের প্রতিফল পূর্ণমাত্রায় দেয়া হবে, তাদের প্রতি কোন যুলম করা হবে না।
16:112
وَضَرَبَ
waḍarabaএবং পেশ করেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
مَثَلٗا
mathalanদৃষ্টান্ত
قَرۡيَةٗ
qaryatanএক জনপদের
كَانَتۡ
kānatতা ছিলো
ءَامِنَةٗ
āminatanনিরাপদ
مُّطۡمَئِنَّةٗ
muṭ'ma-innatanনিশ্চিন্ত
يَأۡتِيهَا
yatīhāযেখানে আসতো
رِزۡقُهَا
riz'quhāতার জীবিকা
رَغَدٗا
raghadanপ্রচুর
مِّن
minথেকে
كُلِّ
kulliপ্রত্যেক
مَكَانٖ
makāninজায়গা
فَكَفَرَتۡ
fakafaratঅতঃপর অস্বীকার করলো
بِأَنۡعُمِ
bi-anʿumiব্যাপারে অনুগ্রহসমূহের
ٱللَّهِ
l-lahiআল্লাহর
فَأَذَٰقَهَا
fa-adhāqahāতখন তাকে আস্বাদন করালেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
لِبَاسَ
libāsaআচ্ছাদন
ٱلۡجُوعِ
l-jūʿiক্ষুধার
وَٱلۡخَوۡفِ
wal-khawfiও ভীতির
بِمَا
bimāএ কারণে যে
كَانُواْ
kānūতারা ছিলো
يَصۡنَعُونَ
yaṣnaʿūnaতারা করতে
١١٢
আল্লাহ এক জনবসতির দৃষ্টান্ত পেশ করছেন যা ছিল নিরাপদ, চিন্তা-ভাবনাহীন। সবখান থেকে সেখানে আসত জীবন ধারণের পর্যাপ্ত উপকরণ। অতঃপর সে জনপদ আল্লাহর নি‘মাতরাজির কুফুরী করল, অতঃপর আল্লাহ তাদের কৃতকর্মের কারণে ক্ষুধা ও ভয়-ভীতির মুসীবাত তাদেরকে আস্বাদন করালেন।
16:113
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
جَآءَهُمۡ
jāahumকাছে এসেছিলো তাদের
رَسُولٞ
rasūlunএকজন রাসূল
مِّنۡهُمۡ
min'humমধ্য থেকে তাদের
فَكَذَّبُوهُ
fakadhabūhuঅতঃপর তাকে তারা মিথ্যারোপ করলো
فَأَخَذَهُمُ
fa-akhadhahumuতখন তাদেরকে ধরলো
ٱلۡعَذَابُ
l-ʿadhābuশাস্তি
وَهُمۡ
wahumএমতাবস্হায় (যখন) তারা ছিলো
ظَٰلِمُونَ
ẓālimūnaসীমালঙ্ঘনকারী
١١٣
তাদের কাছে তাদের মধ্য হতেই রসূল এসেছিল কিন্তু তারা তাকে মিথ্যা মনে ক’রে প্রত্যাখ্যান করল, তখন শাস্তি তাদেরকে পাকড়াও করল যখন তারা ছিল সীমালঙ্ঘনে লিপ্ত।
16:114
فَكُلُواْ
fakulūসুতরাং তোমরা খাও
مِمَّا
mimmāতা হ'তে যা
رَزَقَكُمُ
razaqakumuতোমাদের জীবিকা দিয়েছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
حَلَٰلٗا
ḥalālanহালাল
طَيِّبٗا
ṭayyibanপবিত্র
وَٱشۡكُرُواْ
wa-ush'kurūএবং তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো
نِعۡمَتَ
niʿ'mataঅনুগ্রহসমূহের
ٱللَّهِ
l-lahiআল্লাহর
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা হও
إِيَّاهُ
iyyāhuতাঁরই শুধু
تَعۡبُدُونَ
taʿbudūnaতোমরা ইবাদাত করে থাকো
١١٤
কাজেই আল্লাহ তোমাদেরকে যে সকল বৈধ পবিত্র রিযক দিয়েছেন তা তোমরা খাও আর আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় কর যদি তোমরা প্রকৃতই তাঁর বন্দেগী করতে ইচ্ছুক হও।
16:115
إِنَّمَا
innamā(আল্লাহ্) মূলতঃ
حَرَّمَ
ḥarramaহারাম করেছেন
عَلَيۡكُمُ
ʿalaykumuতোমাদের উপর
ٱلۡمَيۡتَةَ
l-maytataমৃত (জন্তু)
وَٱلدَّمَ
wal-damaও রক্ত
وَلَحۡمَ
walaḥmaও গোশতকে
ٱلۡخِنزِيرِ
l-khinzīriশুকরের
وَمَآ
wamāএবং যা
أُهِلَّ
uhillaনাম নেয়া হয়েছে
لِغَيۡرِ
lighayriজন্যে অন্যের
ٱللَّهِ
l-lahiআল্লাহ্ ছাড়া
بِهِۦۖ
bihiতার উপর
فَمَنِ
famaniতবে কেউ
ٱضۡطُرَّ
uḍ'ṭurraনিরুপায় হ'লে (খেতে)
غَيۡرَ
ghayraছাড়া
بَاغٖ
bāghinবিদ্রোহী হওয়া
وَلَا
walāকিংবা না
عَادٖ
ʿādinসীমালঙ্ঘনকারী হয়ে
فَإِنَّ
fa-innaতবে নিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
غَفُورٞ
ghafūrunক্ষমাশীল
رَّحِيمٞ
raḥīmunপরম দয়ালু
١١٥
আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মৃত জীব, রক্ত, শূকরের মাংস আর যা যবেহ করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম নেয়া হয়েছে। কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে অবাধ্য না হয়ে ও সীমালঙ্ঘন না ক’রে নিতান্ত নিরুপায় (হয়ে এসব খেতে বাধ্য) হলে আল্লাহ তো বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
16:116
وَلَا
walāএবং না
تَقُولُواْ
taqūlūতোমরা বলো
لِمَا
limāঐ বিষয়ে যা
تَصِفُ
taṣifuবর্ণনা করে
أَلۡسِنَتُكُمُ
alsinatukumuতোমাদের জিহবাসমূহ
ٱلۡكَذِبَ
l-kadhibaমিথ্যা
هَٰذَا
hādhā"এটা
حَلَٰلٞ
ḥalālunহালাল
وَهَٰذَا
wahādhāএবং এটা
حَرَامٞ
ḥarāmunহারাম"
لِّتَفۡتَرُواْ
litaftarūযাতে তোমরা রটাবে
عَلَى
ʿalāউপর
ٱللَّهِ
l-lahiআল্লাহর
ٱلۡكَذِبَۚ
l-kadhibaমিথ্যা
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
يَفۡتَرُونَ
yaftarūnaআরোপ করেছে
عَلَى
ʿalāউপর
ٱللَّهِ
l-lahiআল্লাহর
ٱلۡكَذِبَ
l-kadhibaমিথ্যা
لَا
lāনা
يُفۡلِحُونَ
yuf'liḥūnaতারা সফলকাম হয়
١١٦
তোমাদের জিহবা থেকে মিথ্যে কথা বেরোয় বলেই তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করার জন্য এমন কথা বলো না যে, এটা হালাল, আর এটা হারাম। যারা আল্লাহ সম্পর্কে মিথ্যে উদ্ভাবন করে, তারা কক্ষনো কল্যাণ লাভ করতে পারে না।
16:117
مَتَٰعٞ
matāʿun(দুনিয়ার) সুখ সম্ভোগ
قَلِيلٞ
qalīlunসামান্য
وَلَهُمۡ
walahumএবং জন্যে তাদের
عَذَابٌ
ʿadhābunশাস্তি (রয়েছে)
أَلِيمٞ
alīmunনিদারুণ
١١٧
(এসব মিথ্যাচারে লাভ হয়) সামান্য ভোগের বস্তু, অতঃপর তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি।
16:118
وَعَلَى
waʿalāএবং উপর
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
هَادُواْ
hādūইহুদী হয়েছে
حَرَّمۡنَا
ḥarramnāআমরা হারাম করেছিলাম
مَا
māযা
قَصَصۡنَا
qaṣaṣnāআমরা উল্লেখ করেছি
عَلَيۡكَ
ʿalaykaতোমার নিকট
مِن
minথেকে
قَبۡلُۖ
qabluপূর্ব
وَمَا
wamāএবং না
ظَلَمۡنَٰهُمۡ
ẓalamnāhumতাদের উপর আমরা নির্যাতন করেছি
وَلَٰكِن
walākinকিন্তু
كَانُوٓاْ
kānūতারা ছিলো
أَنفُسَهُمۡ
anfusahumনিজেদের উপর তাদের
يَظۡلِمُونَ
yaẓlimūnaঅত্যাচার করতো
١١٨
আর যারা ইয়াহূদী হয়েছিল আমি তাদের প্রতি হারাম করেছিলাম যা আমি তোমার কাছে পূর্বেই উল্লেখ করেছি। আমি তাদের উপর কোন যুলম করিনি, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি যুলম করত।
16:119
ثُمَّ
thummaএরপর
إِنَّ
innaনিশ্চয়ই
رَبَّكَ
rabbakaতোমার রব
لِلَّذِينَ
lilladhīna(তাদের) জন্য যারা
عَمِلُواْ
ʿamilūকাজ করেছে
ٱلسُّوٓءَ
l-sūaমন্দ
بِجَهَٰلَةٖ
bijahālatinবশতঃ অজ্ঞতা
ثُمَّ
thummaএরপর
تَابُواْ
tābūতারা তওবা করেছে
مِنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiপর
ذَٰلِكَ
dhālikaএর
وَأَصۡلَحُوٓاْ
wa-aṣlaḥūও সংশোধন করেছে
إِنَّ
innaনিশ্চয়ই
رَبَّكَ
rabbakaতোমার রব
مِنۢ
minথেকে
بَعۡدِهَا
baʿdihāএর পর
لَغَفُورٞ
laghafūrunঅবশ্যই ক্ষমাশীল
رَّحِيمٌ
raḥīmunপরম দয়ালু
١١٩
তোমার প্রতিপালক তাদের জন্য যারা অজ্ঞতার কারণে খারাপ কাজ করে, অতঃপর তাওবাহ করে ও নিজেদের ‘আমাল সংশোধন করে, তোমার প্রতিপালক তাদের জন্য অবশ্যই বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
16:120
إِنَّ
innaনিশ্চয়ই
إِبۡرَٰهِيمَ
ib'rāhīmaইবরাহীম
كَانَ
kānaছিলো
أُمَّةٗ
ummatanএক সম্প্রদায় (প্রতীক)
قَانِتٗا
qānitanঅনুগত
لِّلَّهِ
lillahiজন্যে আল্লাহর
حَنِيفٗا
ḥanīfanএকনিষ্ঠ
وَلَمۡ
walamএবং না
يَكُ
yakuছিলো
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُشۡرِكِينَ
l-mush'rikīnaমুশরিকদের
١٢٠
ইবরাহীম ছিল আল্লাহর প্রতি বিনয়াবনত একনিষ্ঠ এক উম্মাত, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।
16:121
شَاكِرٗا
shākiranকৃতজ্ঞ
لِّأَنۡعُمِهِۚ
li-anʿumihiজন্যে তাঁর অনুগ্রহসমূহের
ٱجۡتَبَىٰهُ
ij'tabāhu(আল্লাহ্) তাকে মনোনীত করেছিলেন
وَهَدَىٰهُ
wahadāhuও তাকে পরিচালিত করেছিলেন
إِلَىٰ
ilāদিকে
صِرَٰطٖ
ṣirāṭinপথের
مُّسۡتَقِيمٖ
mus'taqīminসরল সঠিক
١٢١
সে ছিল আল্লাহর নি‘মাতরাজির জন্য শোকরগুযার। আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন আর তাকে সরল সঠিক পথ দেখিয়েছিলেন।
16:122
وَءَاتَيۡنَٰهُ
waātaynāhuএবং তাকে আমরা দিয়েছিলাম
فِي
fīমধ্যে
ٱلدُّنۡيَا
l-dun'yāদুনিয়ার
حَسَنَةٗۖ
ḥasanatanকল্যাণ
وَإِنَّهُۥ
wa-innahuএবং নিশ্চয়ই সে
فِي
fīমধ্যে
ٱلۡأٓخِرَةِ
l-ākhiratiআখেরাতে (হবে)
لَمِنَ
laminaঅবশ্যই অন্তর্ভুক্ত
ٱلصَّٰلِحِينَ
l-ṣāliḥīnaসৎকর্মশীলদের
١٢٢
আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছিলাম, আর আখেরাতেও সে অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।
16:123
ثُمَّ
thummaএরপর
أَوۡحَيۡنَآ
awḥaynāআমরা ওহী করেছি
إِلَيۡكَ
ilaykaতোমার প্রতি
أَنِ
aniযে
ٱتَّبِعۡ
ittabiʿ"অনুসরণ করো
مِلَّةَ
millataমিল্লাতের (আদর্শের)
إِبۡرَٰهِيمَ
ib'rāhīmaইবরাহীমের
حَنِيفٗاۖ
ḥanīfanএকনিষ্ঠভাবে
وَمَا
wamāএবং না
كَانَ
kānaসে ছিলো
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُشۡرِكِينَ
l-mush'rikīnaমুশরিকদের"
١٢٣
অতঃপর তোমার প্রতি ওয়াহী করছি যে, তুমি একনিষ্ঠ ইবরাহীমের মতাদর্শ অনুসরণ কর; আর সে তো মুশরিকদের দলভুক্ত ছিল না।
16:124
إِنَّمَا
innamāপ্রকৃতপক্ষে
جُعِلَ
juʿilaবাধ্যতামূলক করা হয়েছিলো
ٱلسَّبۡتُ
l-sabtuশনিবার
عَلَى
ʿalāউপর
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
ٱخۡتَلَفُواْ
ikh'talafūমতভেদ করেছিলো
فِيهِۚ
fīhiতার মধ্যে
وَإِنَّ
wa-innaএবং নিশ্চয়ই
رَبَّكَ
rabbakaতোমার রব
لَيَحۡكُمُ
layaḥkumuঅবশ্যই মীমাংসা করে দিবেন
بَيۡنَهُمۡ
baynahumতাদের মাঝে
يَوۡمَ
yawmaদিনে
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiক্বিয়ামাতের
فِيمَا
fīmāঐ বিষয়ে যা
كَانُواْ
kānūতারা ছিলো
فِيهِ
fīhiতার মধ্যে
يَخۡتَلِفُونَ
yakhtalifūnaমতভেদ করতো
١٢٤
‘শনিবার পালন’ তো তাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল যারা এর নিয়ম পালনে মতভেদ করেছিল। যে বিষয়ে তারা মতভেদ করত তোমার প্রতিপালক ক্বিয়ামাতের দিন সে বিষয়ে অবশ্যই তাদের মধ্যে ফায়সালা করে দেবেন।
16:125
ٱدۡعُ
ud'ʿuতুমি আহবান করো
إِلَىٰ
ilāদিকে
سَبِيلِ
sabīliপথের
رَبِّكَ
rabbikaতোমার রবের
بِٱلۡحِكۡمَةِ
bil-ḥik'matiসাথে প্রজ্ঞার
وَٱلۡمَوۡعِظَةِ
wal-mawʿiẓatiও উপদেশ
ٱلۡحَسَنَةِۖ
l-ḥasanatiউত্তম (দ্বারা)
وَجَٰدِلۡهُم
wajādil'humএবং তাদের যুক্তি দাও
بِٱلَّتِي
bi-allatīউপায়ে এমন
هِيَ
hiyaযা
أَحۡسَنُۚ
aḥsanuঅতি উত্তম
إِنَّ
innaনিশ্চয়ই
رَبَّكَ
rabbakaতোমার রব
هُوَ
huwaতিনি
أَعۡلَمُ
aʿlamuখুব জানেন
بِمَن
bimanসম্বন্ধে (তার) যে
ضَلَّ
ḍallaভ্রষ্ট হয়েছে
عَن
ʿanথেকে
سَبِيلِهِۦ
sabīlihiতাঁর পথ
وَهُوَ
wahuwaএবং তিনি
أَعۡلَمُ
aʿlamuখুব জানেন
بِٱلۡمُهۡتَدِينَ
bil-muh'tadīnaসম্পর্কে সৎপথপ্রাপ্তদের
١٢٥
জ্ঞান-বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি (মানুষকে) তোমার প্রতিপালকের পথে আহবান জানাও আর লোকেদের সাথে বিতর্ক কর এমন পন্থায় যা অতি উত্তম। তোমার প্রতিপালক ভালভাবেই জানেন কে তাঁর পথ ছেড়ে গুমরাহ হয়ে গেছে। আর কে সঠিক পথে আছে তাও তিনি বেশি জানেন।
16:126
وَإِنۡ
wa-inএবং যদি
عَاقَبۡتُمۡ
ʿāqabtumতোমরা প্রতিশোধ নাও
فَعَاقِبُواْ
faʿāqibūতবে তোমরা প্রতিশোধ নিবে
بِمِثۡلِ
bimith'liসমান
مَا
mā(তার) যা
عُوقِبۡتُم
ʿūqib'tumকষ্ট দেয়া হয়েছে তোমাদের
بِهِۦۖ
bihiতার সাথে
وَلَئِن
wala-inকিন্তু অবশ্যই যদি
صَبَرۡتُمۡ
ṣabartumতোমরা ধৈর্য ধরো
لَهُوَ
lahuwaঅবশ্যই তা
خَيۡرٞ
khayrunউত্তম
لِّلصَّٰبِرِينَ
lilṣṣābirīnaজন্যে ধৈর্যশীলদের
١٢٦
যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও তবে ততটুকু প্রতিশোধ গ্রহণ কর যতটুকু অন্যায় তোমাদের উপর করা হয়েছে। আর যদি তোমরা ধৈর্য ধারণ কর তবে ধৈর্যধারণকারীদের জন্য অবশ্যই তা উত্তম।
16:127
وَٱصۡبِرۡ
wa-iṣ'birআর তুমি ধৈর্য ধরো
وَمَا
wamāএবং না
صَبۡرُكَ
ṣabrukaতোমার ধৈর্য (সম্ভব)
إِلَّا
illāছাড়া
بِٱللَّهِۚ
bil-lahiসাহায্য আল্লাহর
وَلَا
walāএবং না
تَحۡزَنۡ
taḥzanদুঃখ করো
عَلَيۡهِمۡ
ʿalayhimকারণে তাদের
وَلَا
walāএবং না
تَكُ
takuতুমি হয়ো
فِي
fīমধ্যে
ضَيۡقٖ
ḍayqinসংকীর্ণতার
مِّمَّا
mimmāতা থেকে যা
يَمۡكُرُونَ
yamkurūnaতারা ষড়যন্ত্র করছে
١٢٧
তুমি ধৈর্য ধারণ কর, তোমার ধৈর্য তো কেবল আল্লাহ ব্যতীত নয়, ওদের কার্যকলাপে তুমি দুঃখিত হয়ো না, আর ওদের ষড়যন্ত্র করার কারণে অন্তরে কুণ্ঠাবোধ করো না।
16:128
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
مَعَ
maʿaসাথে (আছেন)
ٱلَّذِينَ
alladhīnaযারা
ٱتَّقَواْ
ittaqawতাকওয়া অবলম্বন করে
وَّٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
هُم
humতারা
مُّحۡسِنُونَ
muḥ'sinūnaসৎকর্মপরায়ণ
١٢٨
যারা তাক্বওয়া অবলম্বন করে আর সৎকর্মশীল, আল্লাহ তো তাদেরই সঙ্গে আছেন।