যমীনে বিচরণশীল এমন কোন জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর উপর নেই, তিনি জানেন তাদের থাকার জায়গা কোথায় আর কোথায় তাদেরকে (মৃত্যুর পর) রাখা হয়, সব কিছুই আছে সুস্পষ্ট লিপিকায়।
11:7
وَهُوَ
wahuwaএবং তিনিই (আল্লাহ)
ٱلَّذِي
alladhīযিনি
خَلَقَ
khalaqaসৃষ্টি করেছেন
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশ
وَٱلۡأَرۡضَ
wal-arḍaও পৃথিবী
فِي
fīমধ্যে
سِتَّةِ
sittatiছয়
أَيَّامٖ
ayyāminদিনে
وَكَانَ
wakānaএবং (এর পূর্বে) ছিলো
عَرۡشُهُۥ
ʿarshuhuতাঁর আরশ
عَلَى
ʿalāউপর
ٱلۡمَآءِ
l-māiপানির
لِيَبۡلُوَكُمۡ
liyabluwakumযেন তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন
أَيُّكُمۡ
ayyukumতোমাদের মধ্যে কে
أَحۡسَنُ
aḥsanuউত্তম
عَمَلٗاۗ
ʿamalanকাজকর্মে
وَلَئِن
wala-inএবং অবশ্যই যদি
قُلۡتَ
qul'taতুমি বলো
إِنَّكُم
innakum"নিশ্চয়ই তোমরা
مَّبۡعُوثُونَ
mabʿūthūnaউত্থিত হবে
مِنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiপরে
ٱلۡمَوۡتِ
l-mawtiমৃত্যুর"
لَيَقُولَنَّ
layaqūlannaঅবশ্যই তারা বলবে
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُوٓاْ
kafarūঅস্বীকার করেছে
إِنۡ
in"নয়
هَٰذَآ
hādhā"এটা
إِلَّا
illāএছাড়া
سِحۡرٞ
siḥ'runজাদু
مُّبِينٞ
mubīnunসুস্পষ্ট"
٧
আর তিনিই আসমানসমূহ আর যমীনকে ছ’দিনে সৃষ্টি করেছেন। ইতোপূর্বে তাঁর আরশ ছিল পানির উপর। (সৃষ্টি করেছেন) তোমাদেরকে পরীক্ষা করার উদ্দেশে যে, তোমাদের মধ্যে ‘আমালের ক্ষেত্রে কারা শ্রেষ্ঠ। তুমি যদি বল, ‘‘মৃত্যুর পর তোমাদেরকে অবশ্য অবশ্যই আবার উঠানো হবে, তাহলে কাফিররা অবশ্যই বলবে যে, এতো সুস্পষ্ট যাদু।
11:8
وَلَئِنۡ
wala-inএবং অবশ্যই যদি
أَخَّرۡنَا
akharnāআমরা স্হগিত রাখি
عَنۡهُمُ
ʿanhumuতাদের থেকে
ٱلۡعَذَابَ
l-ʿadhābaশাস্তি
إِلَىٰٓ
ilāপর্যন্ত
أُمَّةٖ
ummatinএকটি সময়
مَّعۡدُودَةٖ
maʿdūdatinনির্দিষ্ট
لَّيَقُولُنَّ
layaqūlunna(তবে) অবশ্যই তারা বলবে
مَا
mā"কিসে
يَحۡبِسُهُۥٓۗ
yaḥbisuhuতা আটকে রেখেছে"
أَلَا
alāসাবধান
يَوۡمَ
yawmaযেদিন
يَأۡتِيهِمۡ
yatīhimতাদের কাছে আসবে (তা)
لَيۡسَ
laysaনা
مَصۡرُوفًا
maṣrūfanফিরানো যায়
عَنۡهُمۡ
ʿanhumথেকে তাদের (সেই শাস্তি)
وَحَاقَ
waḥāqaএবং ঘিরে রাখবে
بِهِم
bihimতাদেরকে
مَّا
māযা
كَانُواْ
kānūতারা ছিলো
بِهِۦ
bihiসম্বন্ধে সে
يَسۡتَهۡزِءُونَ
yastahziūnaঠাট্টা তামাশা করতো
٨
আমি যদি নির্দিষ্ট সময়ের জন্য তাদের থেকে শাস্তি বিলম্বিত করি, তাহলে তারা অবশ্য অবশ্যই বলবে যে, ‘কিসে ওটাকে আটকে রাখল? সাবধান! এমন দিন তাদের কাছে আসবে যা তাদের থেকে কেউ ফিরিয়ে দিতে পারবে না, আর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করছিল তাই তাদেরকে ঘিরে ফেলবে।
11:9
وَلَئِنۡ
wala-inএবং অবশ্যই যদি
أَذَقۡنَا
adhaqnāআমরা আস্বাদন করাই
ٱلۡإِنسَٰنَ
l-insānaমানুষকে
مِنَّا
minnāআমাদের পক্ষ থেকে
رَحۡمَةٗ
raḥmatanকোন অনুগ্রহ
ثُمَّ
thummaএরপর
نَزَعۡنَٰهَا
nazaʿnāhāতা আমরা ছিনিয়ে নিই
مِنۡهُ
min'huতার থেকে
إِنَّهُۥ
innahu(তবে) সে নিশ্চয়ই
لَيَـُٔوسٞ
layaūsunঅবশ্যই হতাশ হয়
كَفُورٞ
kafūrunঅকৃতজ্ঞ (হয়)
٩
আমি যদি মানুষকে আমার পক্ষ থেকে রহমত আস্বাদন করাই অতঃপর তা তার থেকে ছিনিয়ে নেই, তখন সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে।
11:10
وَلَئِنۡ
wala-inএবং অবশ্যই যদি
أَذَقۡنَٰهُ
adhaqnāhuতাকে আমরা আস্বাদন করাই
نَعۡمَآءَ
naʿmāaঅনুগ্রহসমূহ
بَعۡدَ
baʿdaপরে
ضَرَّآءَ
ḍarrāaদুঃখ-কষ্টের (যা)
مَسَّتۡهُ
massathuতাকে স্পর্শ করেছিলো
لَيَقُولَنَّ
layaqūlannaঅবশ্যই তারা বলবেই
ذَهَبَ
dhahaba"কেটে গেছে
ٱلسَّيِّـَٔاتُ
l-sayiātuবিপদ আপদ
عَنِّيٓۚ
ʿannīআমার থেকে
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই সে
لَفَرِحٞ
lafariḥunঅবশ্যই উল্লাসে ফেটে পড়ে
فَخُورٌ
fakhūrunঅহংকারী (হয়ে উঠে)
١٠
আর যদি তার উপরে আসা দুঃখ কষ্টের পর তাকে নি‘মাতের স্বাদ আস্বাদন করাই, তখন সে অবশ্য অবশ্যই বলবে, ‘আমার দূরবস্থা কেটে গেছে’। তখন সে আনন্দে উৎফুল্ল হয়, হয়ে পড়ে অহঙ্কারী।
11:11
إِلَّا
illāকিন্তু (ব্যতিক্রম)
ٱلَّذِينَ
alladhīna(তারা) যারা
صَبَرُواْ
ṣabarūধৈর্য ধরেছে
وَعَمِلُواْ
waʿamilūও কাজ করেছে
ٱلصَّٰلِحَٰتِ
l-ṣāliḥātiসৎ
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
لَهُم
lahumতাদের জন্যে (রয়েছে)
مَّغۡفِرَةٞ
maghfiratunক্ষমা
وَأَجۡرٞ
wa-ajrunও পুরস্কার
كَبِيرٞ
kabīrunমহা
١١
কিন্তু যারা ধৈর্যশীল ও নেক ‘আমালকারী তারা ওরকম নয়। আর এরাই হল যাদের জন্য আছে ক্ষমা ও বিরাট প্রতিদান।
11:12
فَلَعَلَّكَ
falaʿallakaতবে যেন তুমি (না)
تَارِكُۢ
tārikunপরিত্যাগকারী (হয়ো)
بَعۡضَ
baʿḍaকিছু অংশ
مَا
mā(তার) যা
يُوحَىٰٓ
yūḥāওহী করা হয়েছে
إِلَيۡكَ
ilaykaতোমার প্রতি
وَضَآئِقُۢ
waḍāiqunএবং (যেন না) সংকুচিত করো
بِهِۦ
bihiসম্পর্কে সে
صَدۡرُكَ
ṣadrukaতোমার মন
أَن
an(এজন্যে) যে
يَقُولُواْ
yaqūlūতারা বলে
لَوۡلَآ
lawlā"কেন না
أُنزِلَ
unzilaঅবতীর্ণ করা হলো
عَلَيۡهِ
ʿalayhiতার উপর
كَنزٌ
kanzunধন ভান্ডার
أَوۡ
awঅথবা
جَآءَ
jāa(কেন না) আসে
مَعَهُۥ
maʿahuতার সাথে
مَلَكٌۚ
malakunকোন ফেরেশতা"
إِنَّمَآ
innamāমূলতঃ
أَنتَ
antaতুমি
نَذِيرٞۚ
nadhīrunএকজন সতর্ককারী (মাত্র)
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
عَلَىٰ
ʿalāউপর
كُلِّ
kulliসব
شَيۡءٖ
shayinকিছুর
وَكِيلٌ
wakīlunকর্ম বিধায়ক
١٢
তুমি কি তোমার প্রতি যা ওয়াহী করা হয়েছে তার কিছু অংশ পরিত্যাগ করতে চাও আর তোমার মন সংকুচিত করতে চাও তাদের এ কথা বলার কারণে যে ‘‘তার কাছে ধনভান্ডার অবতীর্ণ হয় না কেন, কিংবা তার কাছে ফেরেশতা আসে না কেন?’’ তুমি তো কেবল ভয় প্রদর্শনকারী, যাবতীয় কাজ পরিচালনার দায়িত্ব আল্লাহর।
11:13
أَمۡ
amঅথবা
يَقُولُونَ
yaqūlūnaতারা বলে
ٱفۡتَرَىٰهُۖ
if'tarāhu"তা সে রচনা করেছে"
قُلۡ
qulবলো
فَأۡتُواْ
fatū"তবে তোমরা আনো
بِعَشۡرِ
biʿashriনিয়ে দশটি
سُوَرٖ
suwarinসূরা
مِّثۡلِهِۦ
mith'lihiতার মতো
مُفۡتَرَيَٰتٖ
muf'tarayātinস্বরচিত
وَٱدۡعُواْ
wa-id'ʿūএবং তোমরা ডাকো
مَنِ
maniযাকে
ٱسۡتَطَعۡتُم
is'taṭaʿtumতোমরা পারো
مِّن
minমধ্য হতে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা হও
صَٰدِقِينَ
ṣādiqīnaসত্যবাদী"
١٣
তারা কি বলে ‘‘সে [অর্থাৎ মুহাম্মাদ (সা.)] ওটা রচনা করেছে? বল, ‘‘তাহলে তোমরা এর মত দশটি সূরাহ রচনা করে আন, আর (এ কাজে সাহায্য করার জন্য) আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতে পার ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হয়েই থাক ।
11:14
فَإِلَّمۡ
fa-illamঅতঃপর যদি না
يَسۡتَجِيبُواْ
yastajībūতারা ডাকে সাড়া দেয়
لَكُمۡ
lakumতোমাদের
فَٱعۡلَمُوٓاْ
fa-iʿ'lamūতবে তোমরা জেনে রাখো
أَنَّمَآ
annamāমূলতঃ
أُنزِلَ
unzilaঅবতীর্ণ করা হয়েছে (এই কিতাব)
بِعِلۡمِ
biʿil'miঅনুসারে জ্ঞান
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَأَن
wa-anএবং (এও) যে
لَّآ
lāনেই
إِلَٰهَ
ilāhaকোন ইলাহ
إِلَّا
illāছাড়া
هُوَۖ
huwaতিনি
فَهَلۡ
fahalতবুও কি (না)
أَنتُم
antumতোমরা
مُّسۡلِمُونَ
mus'limūnaআত্মসমর্পণকারী (অর্থাৎ মুসলিম হবে)
١٤
তারা যদি তোমাদের ডাকে সাড়া না দেয় তাহলে জেনে নাও যে, আল্লাহর জ্ঞান অনুসারেই তা অবতীর্ণ হয়েছে। আরো জেনে রাখ যে, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই। তাহলে এখন কি তোমরা আত্মসমর্পণ করবে?
11:15
مَن
manযে
كَانَ
kānaকেউ
يُرِيدُ
yurīduকামনা করে
ٱلۡحَيَوٰةَ
l-ḥayataজীবন
ٱلدُّنۡيَا
l-dun'yāপার্থিব
وَزِينَتَهَا
wazīnatahāও তার শোভা-সৌন্দর্য
نُوَفِّ
nuwaffiপূর্ণ ফল দিবো আমরা
إِلَيۡهِمۡ
ilayhimতাদেরকে
أَعۡمَٰلَهُمۡ
aʿmālahumতাদের কাজকর্মের
فِيهَا
fīhāতার মধ্যে (অর্থাৎ পৃথিবীতে)
وَهُمۡ
wahumএবং তাদেরকে
فِيهَا
fīhāতার মধ্যে
لَا
lāনা
يُبۡخَسُونَ
yub'khasūnaকম দেয়া হবে
١٥
যারা এ দুনিয়ার জীবন আর তার শোভা সৌন্দর্য কামনা করে, তাদেরকে এখানে তাদের কর্মের পুরোপুরি ফল আমি দিয়ে দেই, আর তাতে তাদের প্রতি কোন কমতি করা হয় না।
11:16
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
ٱلَّذِينَ
alladhīna(তারাই) যারা
لَيۡسَ
laysaনেই
لَهُمۡ
lahumতাদের জন্যে
فِي
fīমধ্যে
ٱلۡأٓخِرَةِ
l-ākhiratiপরকালের
إِلَّا
illāএছাড়া
ٱلنَّارُۖ
l-nāru(জাহান্নামের) আগুন
وَحَبِطَ
waḥabiṭaএবং পন্ড হয়েছে
مَا
māযা
صَنَعُواْ
ṣanaʿūতারা করেছে
فِيهَا
fīhāতার মধ্যে
وَبَٰطِلٞ
wabāṭilunও অর্থহীন গণ্য হয়েছে
مَّا
māযা
كَانُواْ
kānūতারা ছিলো
يَعۡمَلُونَ
yaʿmalūnaকাজকর্ম করে
١٦
কিন্তু আখেরাতে তাদের জন্য আগুন ছাড়া কিছুই নাই, এখানে যা কিছু তারা করেছে তা নিষ্ফল হয়ে গেছে, আর তাদের যাবতীয় কাজকর্ম ব্যর্থ হয়ে গেছে।
11:17
أَفَمَن
afamanতবে কি যে
كَانَ
kānaহয় (প্রতিষ্ঠিত)
عَلَىٰ
ʿalāউপর
بَيِّنَةٖ
bayyinatinসুস্পষ্ট প্রমাণের
مِّن
minপক্ষ হ'তে
رَّبِّهِۦ
rabbihiতার রবের
وَيَتۡلُوهُ
wayatlūhuও তার অনুসরণ করে
شَاهِدٞ
shāhidunএক সাক্ষী (কুরআন)
مِّنۡهُ
min'huতাঁর পক্ষ হ'তে
وَمِن
waminএবং পূর্বেও
قَبۡلِهِۦ
qablihiতার (এসেছে)
كِتَٰبُ
kitābuকিতাব
مُوسَىٰٓ
mūsāমূসার (সাক্ষী হিসেবে)
إِمَامٗا
imāmanযা পথপ্রদর্শক
وَرَحۡمَةًۚ
waraḥmatanও অনুগ্রহস্বরূপ
أُوْلَٰٓئِكَ
ulāikaঐ সব লোক
يُؤۡمِنُونَ
yu'minūnaঈমান আনে
بِهِۦۚ
bihiপ্রতি তার
وَمَن
wamanআর যে
يَكۡفُرۡ
yakfurঅস্বীকার করে
بِهِۦ
bihiতাকে
مِنَ
minaমধ্যে হ'তে
ٱلۡأَحۡزَابِ
l-aḥzābiঅন্যান্য দলের
فَٱلنَّارُ
fal-nāruতবে আগুন
مَوۡعِدُهُۥۚ
mawʿiduhuতার প্রতিশ্রুত স্থান
فَلَا
falāসুতরাং না
تَكُ
takuতুমি হয়ো
فِي
fīমধ্যে
مِرۡيَةٖ
mir'yatinসন্দেহের
مِّنۡهُۚ
min'huতা হ'তে
إِنَّهُ
innahuনিশ্চয়ই তা
ٱلۡحَقُّ
l-ḥaquপ্রকৃত সত্য
مِن
minপক্ষ হ'তে
رَّبِّكَ
rabbikaতোমার রবের
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
أَكۡثَرَ
aktharaঅধিকাংশ
ٱلنَّاسِ
l-nāsiমানুষ
لَا
lāনা
يُؤۡمِنُونَ
yu'minūnaতারা বিশ্বাস করে
١٧
তাহলে যে লোক তার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর আছে এবং তাঁর পক্ষ হতে এক সাক্ষী ওটা পড়ে শোনাচ্ছে (সে কি অবিশ্বাসীদের সমান হতে পারে?) আর তার পূর্বে পথ প্রদর্শক ও রহমত স্বরূপ এসেছিল মূসার কিতাব। ওরাই তাতে (অর্থাৎ কুরআনে) বিশ্বাসী। যারাই এটাকে অস্বীকার করবে, জাহান্নামই হল তাদের প্রতিশ্রুত স্থান। কাজেই এ সম্পর্কে তুমি কোন প্রকার সন্দেহে নিপতিত হয়ো না। এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে আগত প্রকৃত সত্য, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না।
11:18
وَمَنۡ
wamanএবং কে
أَظۡلَمُ
aẓlamuবড় সীমালঙ্ঘনকারী (হ'তে পারে)
مِمَّنِ
mimmaniতার চেয়ে যে
ٱفۡتَرَىٰ
if'tarāরচনা করে
عَلَى
ʿalāসম্বন্ধে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
كَذِبًاۚ
kadhibanমিথ্যা
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোককে
يُعۡرَضُونَ
yuʿ'raḍūnaউপস্হিত করা হবে
عَلَىٰ
ʿalāকাছে
رَبِّهِمۡ
rabbihimতাদের রবের
وَيَقُولُ
wayaqūluএবং বলবে
ٱلۡأَشۡهَٰدُ
l-ashhāduসাক্ষীরা
هَٰٓؤُلَآءِ
hāulāi"এসব লোকই
ٱلَّذِينَ
alladhīna(তারা) যারা
كَذَبُواْ
kadhabūমিথ্যা বলেছে
عَلَىٰ
ʿalāবিরুদ্ধে
رَبِّهِمۡۚ
rabbihimতাদের রবের"
أَلَا
alāসাবধান
لَعۡنَةُ
laʿnatuঅভিশাপ
ٱللَّهِ
l-lahiআল্লাহর
عَلَى
ʿalāউপর
ٱلظَّٰلِمِينَ
l-ẓālimīna(সেই) সীমালঙ্ঘনকারীদের
١٨
যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তাদের থেকে বড় যালিম আর কে হতে পারে? তাদেরকে তাদের প্রতিপালকের সামনে উপস্থিত করা হবে আর সাক্ষীরা সাক্ষ্য দিবে যে, এই লোকরাই তাদের রব্বের বিরুদ্ধে মিথ্যা বলেছিল। শুনে রেখ! আল্লাহর অভিশাপ সেই যালিমদের উপর
11:19
ٱلَّذِينَ
alladhīnaযারা
يَصُدُّونَ
yaṣuddūnaবাধা দেয়
عَن
ʿanথেকে
سَبِيلِ
sabīliপথ
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَيَبۡغُونَهَا
wayabghūnahāও তাতে খোঁজ করে
عِوَجٗا
ʿiwajanদোষত্রুটি/বক্রতা
وَهُم
wahumএবং তারা
بِٱلۡأٓخِرَةِ
bil-ākhiratiপ্রতি আখিরাতের
هُمۡ
humতারাই
كَٰفِرُونَ
kāfirūnaঅবিশ্বাসী
١٩
যারা আল্লাহর পথ হতে লোকেদেরকে ফিরিয়ে রাখে আর তাকে বক্র করতে চায়, আর তারা আখিরাতকে অস্বীকার করে।
11:20
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
لَمۡ
lamনা
يَكُونُواْ
yakūnūতারা ছিলো (সক্ষম)
مُعۡجِزِينَ
muʿ'jizīna(আল্লাহ-কে) অক্ষমকারী
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
وَمَا
wamāএবং না
كَانَ
kānaছিলো
لَهُم
lahumতাদের জন্যে
مِّن
minথেকে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ
مِنۡ
minকোন
أَوۡلِيَآءَۘ
awliyāaঅভিভাবক
يُضَٰعَفُ
yuḍāʿafuদ্বিগুণ করা হবে
لَهُمُ
lahumuতাদের জন্যে
ٱلۡعَذَابُۚ
l-ʿadhābuশাস্তি
مَا
māনা
كَانُواْ
kānūছিলো
يَسۡتَطِيعُونَ
yastaṭīʿūnaতারা সক্ষম
ٱلسَّمۡعَ
l-samʿaশুনতে
وَمَا
wamāএবং না
كَانُواْ
kānūছিলো (সক্ষম)
يُبۡصِرُونَ
yub'ṣirūnaতারা দেখতে
٢٠
দুনিয়াতে তারা আল্লাহকে অক্ষম করে দিতে পারত না, আর আল্লাহ ছাড়া তাদের কোন সাহায্যকারীও ছিল না, তাদের শাস্তি দ্বিগুণ করা হবে। তারা না শুনতে পারত, আর না দেখতে পারত।
11:21
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
ٱلَّذِينَ
alladhīnaযারা
خَسِرُوٓاْ
khasirūক্ষতি করেছে
أَنفُسَهُمۡ
anfusahumতাদের নিজেদেরকে
وَضَلَّ
waḍallaও উধাও হয়েছে
عَنۡهُم
ʿanhumতাদের থেকে
مَّا
māযা
كَانُواْ
kānūকরতেছিলো
يَفۡتَرُونَ
yaftarūnaতারা রচনা
٢١
এরা সেই লোক যারা নিজেদেরকে নিজেরাই ক্ষতিগ্রস্ত করেছে, আর তারা যা কিছু রচনা করেছিল তা তাদের কাছ থেকে উধাও হয়ে গেছে।
11:22
لَا
lāনেই
جَرَمَ
jaramaকোন সন্দেহ
أَنَّهُمۡ
annahumযে তারা
فِي
fīমধ্যে
ٱلۡأٓخِرَةِ
l-ākhiratiপরকালের
هُمُ
humuতারাই
ٱلۡأَخۡسَرُونَ
l-akhsarūnaসর্বাধিক ক্ষতিগ্রস্ত (হবে)
٢٢
এতে কোন সন্দেহ নেই যে আখেরাতে এরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত।
11:23
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَعَمِلُواْ
waʿamilūও কাজ করেছে
ٱلصَّٰلِحَٰتِ
l-ṣāliḥātiসৎ
وَأَخۡبَتُوٓاْ
wa-akhbatūও তারা বিনয়াবনত হয়েছে
إِلَىٰ
ilāপ্রতি
رَبِّهِمۡ
rabbihimতাদের রবের
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
أَصۡحَٰبُ
aṣḥābuঅধিবাসী হবে
ٱلۡجَنَّةِۖ
l-janatiজান্নাতের
هُمۡ
humতারা
فِيهَا
fīhāতার মধ্যে
خَٰلِدُونَ
khālidūnaচিরস্থায়ী হবে
٢٣
নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে আর তাদের রবেবর কাছে বিনীত, তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে।
11:24
۞ مَثَلُ
mathaluউপমা
ٱلۡفَرِيقَيۡنِ
l-farīqayniদলের
كَٱلۡأَعۡمَىٰ
kal-aʿmāযেমন একজন অন্ধ
وَٱلۡأَصَمِّ
wal-aṣamiও বধির
وَٱلۡبَصِيرِ
wal-baṣīriএবং (অপরজন) দৃষ্টিসম্পন্ন
وَٱلسَّمِيعِۚ
wal-samīʿiও শ্রবণশীল
هَلۡ
halকি
يَسۡتَوِيَانِ
yastawiyāniদু'টো সমান হয়
مَثَلًاۚ
mathalanতুলনায়
أَفَلَا
afalāতবুও কি না
تَذَكَّرُونَ
tadhakkarūnaতোমরা শিক্ষা গ্রহণ করবে
٢٤
দু’শ্রেণীর লোকের দৃষ্টান্ত হল যেমন একজন হল অন্ধ ও বধির, অন্যজন চক্ষুষ্মান ও শ্রবণশীল, এ দু’জন কি তুলনায় সমান হতে পারে? এরপরও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না।
11:25
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
أَرۡسَلۡنَا
arsalnāআমরা পাঠিয়েছি
نُوحًا
nūḥanনূহকে
إِلَىٰ
ilāকাছে
قَوۡمِهِۦٓ
qawmihiতাঁর জাতির
إِنِّي
innī"(সে বলেছিলো) আমি নিশ্চয়ই
لَكُمۡ
lakumতোমাদের জন্যে
نَذِيرٞ
nadhīrunসতর্ককারী
مُّبِينٌ
mubīnunসুস্পষ্ট
٢٥
আমি নূহকে তার কাওমের কাছে পাঠিয়েছিলাম। (সে বলেছিল) আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী,
11:26
أَن
an(সে বলেছিলো) যে
لَّا
lāনা
تَعۡبُدُوٓاْ
taʿbudūতোমরা উপাসনা করো
إِلَّا
illāএছাড়া
ٱللَّهَۖ
l-lahaআল্লাহর
إِنِّيٓ
innīনিশ্চয়ই আমি
أَخَافُ
akhāfuআমি আশঙ্কা করি
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
عَذَابَ
ʿadhābaশাস্তির
يَوۡمٍ
yawminদিনের
أَلِيمٖ
alīminযন্ত্রণাদায়ক"
٢٦
যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ‘ইবাদাত করো না, অন্যথায় আমি আশঙ্কা করছি যে, তোমাদের উপর একদিন বেদনাদায়ক ‘আযাব আসবে।
11:27
فَقَالَ
faqālaঅতঃপর বললো
ٱلۡمَلَأُ
l-mala-u(তার জাতির) প্রধানরা
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُواْ
kafarūঅস্বীকার করেছিলো
مِن
minমধ্য হ'তে
قَوۡمِهِۦ
qawmihiতাঁর জাতির
مَا
mā"না
نَرَىٰكَ
narākaতোমাকে আমরা দেখছি
إِلَّا
illāএছাড়া
بَشَرٗا
basharanএকজন মানুষ
مِّثۡلَنَا
mith'lanāআমাদেরই মতো
وَمَا
wamāএবং না
نَرَىٰكَ
narākaতোমাকে আমরা দেখছি
ٱتَّبَعَكَ
ittabaʿakaঅনুসরণ করতে
إِلَّا
illāএছাড়া
ٱلَّذِينَ
alladhīnaযারা
هُمۡ
humতারা (আমাদের মধ্যে)
أَرَاذِلُنَا
arādhilunāআমাদের মধ্যে ছোটলোক
بَادِيَ
bādiyaঅপরিপক্ক
ٱلرَّأۡيِ
l-rayiমতের
وَمَا
wamāএবং না
نَرَىٰ
narāদেখছি আমরা
لَكُمۡ
lakumজন্যে তোমাদের
عَلَيۡنَا
ʿalaynāআমাদের উপর
مِن
minকোন
فَضۡلِۭ
faḍlinশ্রেষ্ঠত্ব
بَلۡ
balবরং
نَظُنُّكُمۡ
naẓunnukumতোমাদের আমরা মনে করি
كَٰذِبِينَ
kādhibīnaমিথ্যাবাদী"
٢٧
জওয়াবে তার জাতির প্রধানগণ- যারা অবিশ্বাসী ছিল তারা বলল, ‘আমরা তোমাকে আমাদের মত মানুষ ছাড়া অন্য কিছু দেখছি না, আর প্রকাশ্যতঃ আমাদের হীন অধম লোকগুলো ছাড়া তোমার পথ অবলম্বন করতে দেখছি না, আমাদের উপর তোমার কোন প্রাধান্যও দেখছি না, বরং আমরা তোমাদেরক মিথ্যুক বলেই মনে করি।’
11:28
قَالَ
qālaসে বললো
يَٰقَوۡمِ
yāqawmi"হে আমার সম্প্রদায়
أَرَءَيۡتُمۡ
ara-aytumতোমরা কি (ভেবে) দেখেছো
إِن
inযদি
كُنتُ
kuntuআমি হই (প্রতিষ্ঠিত)
عَلَىٰ
ʿalāউপর
بَيِّنَةٖ
bayyinatinসুস্পষ্ট নির্দশনের
مِّن
minপক্ষ থেকে
رَّبِّي
rabbīআমার রবের
وَءَاتَىٰنِي
waātānīও আমাকে দিয়ে থাকেন
رَحۡمَةٗ
raḥmatanঅনুগ্রহ
مِّنۡ
minহতে
عِندِهِۦ
ʿindihiতাঁর নিকট
فَعُمِّيَتۡ
faʿummiyatঅথচ তা গোপন রাখা হয়েছে
عَلَيۡكُمۡ
ʿalaykumকাছে তোমাদের
أَنُلۡزِمُكُمُوهَا
anul'zimukumūhāতা তোমাদের আমরা কি বাধ্য করতে পারি
وَأَنتُمۡ
wa-antumযখন তোমরা
لَهَا
lahāতা
كَٰرِهُونَ
kārihūnaঅপছন্দ করছো
٢٨
সে বলল, ‘‘হে আমার সম্প্রদায়! তোমরা চিন্তা-ভাবনা করে দেখ, আমি যদি আমার প্রতিপালকের নিকট হতে প্রাপ্ত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি আর তিনি তাঁর পক্ষ থেকে আমাকে অনুগ্রহ প্রদান করে থাকেন যা তোমাদের দৃষ্টি থেকে গোপনে রাখা হয়েছে, এমতাবস্থায় তা গ্রহণ করার ব্যাপারে আমি কি তোমাদেরকে বাধ্য করতে পারি যখন তোমরা তা অপছন্দ কর?
11:29
وَيَٰقَوۡمِ
wayāqawmiএবং হে আমার সম্প্রদায়
لَآ
lāনা
أَسۡـَٔلُكُمۡ
asalukumতোমাদের কাছে আমি চাই
عَلَيۡهِ
ʿalayhiএর বিনিময়ে
مَالًاۖ
mālanকোন ধন-সম্পদ
إِنۡ
inনয়
أَجۡرِيَ
ajriyaআমার পারিশ্রমিক
إِلَّا
illāএছাড়া
عَلَى
ʿalāকাছে
ٱللَّهِۚ
l-lahiআল্লাহর
وَمَآ
wamāএবং নই
أَنَا۠
anāআমি
بِطَارِدِ
biṭāridiবিতাড়নকারী
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
ءَامَنُوٓاْۚ
āmanūঈমান এনেছে
إِنَّهُم
innahumতারা নিশ্চয়ই
مُّلَٰقُواْ
mulāqūসাক্ষাত করবে
رَبِّهِمۡ
rabbihimতাদের রবের
وَلَٰكِنِّيٓ
walākinnīকিন্তু আমি
أَرَىٰكُمۡ
arākumতোমাদেরকে দেখছি
قَوۡمٗا
qawman(এমন) সম্প্রদায়
تَجۡهَلُونَ
tajhalūna(যারা তোমরা) মূর্খতা করছো
٢٩
হে আমার জাতির লোকেরা! আমি এ কাজে তোমাদের কাছে কোন ধন-সম্পদ চাই না, আমার পারিশ্রমিক আছে কেবল আল্লাহর কাছে। আর মু’মিনদের তাড়িয়ে দেয়া আমার জন্য শোভনীয় নয়, তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ অবশ্যই লাভ করবে, কিন্তু আমি দেখছি তোমরা এমন এক জাতি যারা মূর্খের আচরণ করছ।
11:30
وَيَٰقَوۡمِ
wayāqawmiআর হে আমার সম্প্রদায়
مَن
manকে
يَنصُرُنِي
yanṣurunīসাহায্য করবে আমাকে
مِنَ
minaথেকে
ٱللَّهِ
l-lahiআল্লাহ
إِن
inযদি
طَرَدتُّهُمۡۚ
ṭaradttuhumতাদেরকে আমি তাড়িয়ে দিই
أَفَلَا
afalāতবে কি না
تَذَكَّرُونَ
tadhakkarūnaতোমরা শিক্ষা গ্রহণ করবে
٣٠
হে আমার জাতির লোকেরা! আমি যদি এই লোকদেরকে তাড়িয়ে দেই তাহলে আমাকে আল্লাহর পাকড়াও থেকে কে বাঁচাবে? তবুও কি তোমরা উপদেশ নিবে না?
11:31
وَلَآ
walāএবং না
أَقُولُ
aqūluআমি বলছি
لَكُمۡ
lakumতোমাদেরকে (এ কথা যে)
عِندِي
ʿindīআমার কাছে (আছে)
خَزَآئِنُ
khazāinuধনভান্ডার
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَلَآ
walāএবং না
أَعۡلَمُ
aʿlamuআমি জানি
ٱلۡغَيۡبَ
l-ghaybaঅদৃশ্য (সম্বন্ধে)
وَلَآ
walāএবং না
أَقُولُ
aqūluআমি বলছি (এ কথা যে)
إِنِّي
innīনিশ্চয়ই আমি
مَلَكٞ
malakunফেরেশতা
وَلَآ
walāএবং না
أَقُولُ
aqūluআমি বলছি
لِلَّذِينَ
lilladhīnaযাদেরকে
تَزۡدَرِيٓ
tazdarīনিতান্ত হীন মনে করে
أَعۡيُنُكُمۡ
aʿyunukumতোমাদের চোখগুলো
لَن
lanকখনও না
يُؤۡتِيَهُمُ
yu'tiyahumuতাদের দিবেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
خَيۡرًاۖ
khayranকোন কল্যাণ
ٱللَّهُ
l-lahuআল্লাহ
أَعۡلَمُ
aʿlamuসম্যক অবগত
بِمَا
bimāঐ বিষয়ে যা
فِيٓ
fīমধ্যে আছে
أَنفُسِهِمۡ
anfusihimতাদের মনের
إِنِّيٓ
innī(এমন বললে) আমি নিশ্চয়ই
إِذٗا
idhanতখন
لَّمِنَ
laminaঅবশ্যই অন্তর্ভুক্ত হবো
ٱلظَّٰلِمِينَ
l-ẓālimīnaসীমালঙ্ঘনকারীদের"
٣١
আমি তো তোমাদেরকে এ কথা বলছি না যে, আমার কাছে আল্লাহর ধন-ভান্ডারসমূহ আছে। আর আমি অদৃশ্যের খবরও জানি না। আর আমি এ কথাও বলি না যে, আমি ফেরেশতা। আমি এ কথাও বলি না যে, তোমাদের চোখ যে সব লোককে অবজ্ঞা করে, আল্লাহ কক্ষনো তাদের কল্যাণ করবেন না। তাদের অন্তরে কী আছে আল্লাহ্ই তা বেশী জানেন। (এ রকম কথা বললে) আমি তো যালিমদের শামিল হয়ে যাবো।
11:32
قَالُواْ
qālū(শেষ পর্যন্ত) তারা বললো
يَٰنُوحُ
yānūḥu"হে নূহ
قَدۡ
qadনিশ্চয়ই
جَٰدَلۡتَنَا
jādaltanāআমাদের সাথে তুমি তর্ক করেছো
فَأَكۡثَرۡتَ
fa-akthartaঅতঃপর করেছো তুমি বড় বেশী
جِدَٰلَنَا
jidālanāআমাদের সাথে তর্ক
فَأۡتِنَا
fatināঅতএব আস আমাদের কাছে
بِمَا
bimāনিয়ে ঐ বিষয় যার
تَعِدُنَآ
taʿidunāআমাদেরকে ভয় দেখাচ্ছো
إِن
inযদি
كُنتَ
kuntaতুমি হও
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلصَّٰدِقِينَ
l-ṣādiqīnaসত্যবাদীদের"
٣٢
তারা বলল, ‘হে নূহ! তুমি আমাদের সাথে ঝগড়া করেছ, খুব বেশি বেশি ঝগড়া করেছ, এখন যার ভয় আমাদেরকে দেখাচ্ছ তা আমাদের কাছে নিয়ে এসো, যদি তুমি সত্যবাদী হও।’
11:33
قَالَ
qālaসে বললো
إِنَّمَا
innamā"প্রকৃতপক্ষে
يَأۡتِيكُم
yatīkumতোমাদের কাছে আসবেন
بِهِ
bihiনিয়ে তা
ٱللَّهُ
l-lahuআল্লাহ
إِن
inযদি
شَآءَ
shāaতিনি ইচ্ছে করেন
وَمَآ
wamāএবং নও
أَنتُم
antumতোমরা
بِمُعۡجِزِينَ
bimuʿ'jizīnaব্যর্থ করতে সক্ষম (আল্লাহকে)
٣٣
নূহ বলল, ‘‘আল্লাহই তা তোমাদের কাছে নিয়ে আসবেন যদি তিনি চান, তোমরা ব্যর্থ করতে পারবে না।
11:34
وَلَا
walāএবং না
يَنفَعُكُمۡ
yanfaʿukumতোমাদের উপকার দিবে
نُصۡحِيٓ
nuṣ'ḥīআমার সদুপদেশ
إِنۡ
inযদি
أَرَدتُّ
aradttuআমি চাইও
أَنۡ
anযে
أَنصَحَ
anṣaḥaসদুপদেশ দিবো আমি
لَكُمۡ
lakumতোমাদের জন্যে
إِن
inযদি
كَانَ
kāna(এমন) হয়
ٱللَّهُ
l-lahuআল্লাহ
يُرِيدُ
yurīduচান
أَن
anযে
يُغۡوِيَكُمۡۚ
yugh'wiyakumতোমাদের বিভ্রান্ত করতে
هُوَ
huwaতিনিই
رَبُّكُمۡ
rabbukumতোমাদের রব
وَإِلَيۡهِ
wa-ilayhiএবং তাঁরই দিকে
تُرۡجَعُونَ
tur'jaʿūnaপ্রত্যাবর্তিত হবে তোমরা"
٣٤
আমি তোমাদের কোন কল্যাণ করতে চাইলেও আমার কল্যাণ কামনা তোমাদের কোন উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদেরকে পথহারা করতে চান। তিনিই তোমাদের রবব, আর তাঁর কাছেই তোমরা ফিরে যাবে।’’
11:35
أَمۡ
amঅথবা কি
يَقُولُونَ
yaqūlūnaতারা বলে
ٱفۡتَرَىٰهُۖ
if'tarāhu"তা সে রচনা করেছে"
قُلۡ
qul(হে নাবী) বলো
إِنِ
ini"যদি
ٱفۡتَرَيۡتُهُۥ
if'taraytuhuতা আমি রচনা করে থাকি
فَعَلَيَّ
faʿalayyaতবে আমার উপর
إِجۡرَامِي
ij'rāmīআমার অপরাধ
وَأَنَا۠
wa-anāএবং আমি
بَرِيٓءٞ
barīonদায়মুক্ত
مِّمَّا
mimmāতা হ'তে যা
تُجۡرِمُونَ
tuj'rimūnaতোমরা অপরাধ করছো"
٣٥
তারা কি বলে যে, এ লোকই এ সব রচনা করেছে? বল, আমি যদি তা রচনা করে থাকি, তাহলে আমার অপরাধের দায়িত্ব আমার উপর। তোমরা যে অপরাধ করেছ তাত্থেকে আমি মুক্ত।
11:36
وَأُوحِيَ
waūḥiyaএবং ওহী করা হলো
إِلَىٰ
ilāপ্রতি
نُوحٍ
nūḥinনূহের
أَنَّهُۥ
annahu"যে
لَن
lanকখনও না
يُؤۡمِنَ
yu'minaকেউ ঈমান আনবে
مِن
minমধ্য হ'তে
قَوۡمِكَ
qawmikaতোমার জাতির
إِلَّا
illāএ ছাড়া
مَن
manযে
قَدۡ
qadনিশ্চয়ই
ءَامَنَ
āmanaঈমান এনেছে
فَلَا
falāঅতএব না
تَبۡتَئِسۡ
tabta-isতুমি বিমর্ষ হয়ো
بِمَا
bimāঐ বিষয়ে যা
كَانُواْ
kānūতারা ছিলো
يَفۡعَلُونَ
yafʿalūnaতারা করে যাচ্ছে
٣٦
নূহের কাছে ওয়াহী পাঠানো হয়েছিল যে, যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার সম্প্রদায়ের আর কোন লোক কক্ষনো ঈমান আনবে না, কাজেই তারা যা করছে তার জন্য তুমি হা-হুতাশ করো না।
11:37
وَٱصۡنَعِ
wa-iṣ'naʿiএবং নির্মাণ করো
ٱلۡفُلۡكَ
l-ful'kaএকটি নৌযান
بِأَعۡيُنِنَا
bi-aʿyunināআমাদের পর্যবেক্ষণে
وَوَحۡيِنَا
wawaḥyināও আমাদের ওহী অনুসারে
وَلَا
walāএবং না
تُخَٰطِبۡنِي
tukhāṭib'nīআমাকে কিছু বলবে
فِي
fīব্যাপারে
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
ظَلَمُوٓاْ
ẓalamūসীমালঙ্ঘন করেছে
إِنَّهُم
innahumনিশ্চয়ই তারা
مُّغۡرَقُونَ
mugh'raqūnaডুবে যাবে"
٣٧
অতএব আমার পর্যবেক্ষণের অধীনে আর আমার ওয়াহী অনুসারে তুমি নৌকা তৈরি কর, আর যারা বাড়াবাড়ি করেছে তাদের ব্যাপারে আমার কাছে কোন আবেদন করো না, তারা অবশ্যই ডুববে।
11:38
وَيَصۡنَعُ
wayaṣnaʿuএবং সে নির্মাণ করতে লাগলো
ٱلۡفُلۡكَ
l-ful'kaএকটি নৌযান
وَكُلَّمَا
wakullamāএবং যখনই
مَرَّ
marraঅতিক্রম করতো
عَلَيۡهِ
ʿalayhiতার পাশ দিয়ে
مَلَأٞ
mala-onপ্রধানেরা
مِّن
minমধ্যকার
قَوۡمِهِۦ
qawmihiতার জাতির
سَخِرُواْ
sakhirūঠাট্টা করতো
مِنۡهُۚ
min'huতার সাথে
قَالَ
qālaসে বলতো
إِن
in"যদি
تَسۡخَرُواْ
taskharūতোমরা ঠাট্টা করো
مِنَّا
minnāআমাদেরকে
فَإِنَّا
fa-innāতবে নিশ্চয়ই আমরাও
نَسۡخَرُ
naskharuআমরা ঠাট্টা করবো
مِنكُمۡ
minkumতোমাদেরকে
كَمَا
kamāযেমন
تَسۡخَرُونَ
taskharūnaঠাট্টা করছো তোমরা
٣٨
নূহ নৌকা তৈরি করছিল, আর যখনই তার জাতির প্রধান ব্যক্তিরা তার নিকট দিয়ে যাচ্ছিল, তারা তাকে ঠাট্টা করছিল। সে বলল, ‘তোমরা যদি আমাদেরকে ঠাট্টা কর, তাহলে আমরাও তোমাদেরকে (ভবিষ্যতে) ঠাট্টা করব যেমনভাবে তোমরা (এখন) ঠাট্টা করছ,
11:39
فَسَوۡفَ
fasawfaঅতঃপর শীঘ্রই
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জানবে
مَن
manকে (সেই)
يَأۡتِيهِ
yatīhiতার উপর আসবে
عَذَابٞ
ʿadhābunশাস্তি
يُخۡزِيهِ
yukh'zīhiযা তাকে লাঞ্ছিত করবে
وَيَحِلُّ
wayaḥilluও অবশ্যম্ভাবী
عَلَيۡهِ
ʿalayhiতার উপর
عَذَابٞ
ʿadhābunশাস্তি
مُّقِيمٌ
muqīmunস্থায়ী"
٣٩
তোমরা (শীঘ্রই) জানতে পারবে কার উপর লাঞ্ছনাকর ‘আযাব আসে আর কার উপর আসে স্থায়ী ‘আযাব।
11:40
حَتَّىٰٓ
ḥattāঅবশেষে
إِذَا
idhāযখন
جَآءَ
jāaআসলো
أَمۡرُنَا
amrunāআমাদের নির্দেশ
وَفَارَ
wafāraএবং উথলে উঠলো
ٱلتَّنُّورُ
l-tanūruচুলা
قُلۡنَا
qul'nāআমরা বললাম
ٱحۡمِلۡ
iḥ'mil"তুলে নাও
فِيهَا
fīhāতার মধ্যে (নৌযানে)
مِن
minথেকে
كُلّٖ
kullinপ্রত্যেক
زَوۡجَيۡنِ
zawjayniপ্রকারের (জীব-জন্তু)
ٱثۡنَيۡنِ
ith'nayniদুইটি (অর্থাৎ নর ও নারী)
وَأَهۡلَكَ
wa-ahlakaএবং তোমার পরিবারকে
إِلَّا
illāছাড়া
مَن
manযার (সম্পর্কে)
سَبَقَ
sabaqaপূর্বে হয়েছে
عَلَيۡهِ
ʿalayhiতার বিরুদ্ধে
ٱلۡقَوۡلُ
l-qawlu(হুঁশিয়ারী) সিদ্ধান্ত
وَمَنۡ
wamanএবং (তাদেরকে) যারা
ءَامَنَۚ
āmanaঈমান এনেছে"
وَمَآ
wamāএবং না
ءَامَنَ
āmanaঈমান এনেছিলো
مَعَهُۥٓ
maʿahuতার সাথে
إِلَّا
illāছাড়া
قَلِيلٞ
qalīlunঅল্প সংখ্যক লোক
٤٠
শেষে যখন আমার নির্দেশ এসে গেল, আর তন্দুর (পানিতে) উথলে উঠল, আমি বললাম, ‘প্রত্যেক শ্রেণীর যুগলের দু’টি তাতে তুলে নাও আর তোমার পরিবার পরিজনকে, তাদের ছাড়া যাদের ব্যাপারে আগেই ঘোষণা দেয়া হয়েছে। আর যারা ঈমান এনেছে তাদেরকেও (তুলে নাও)। তার সঙ্গে ঈমান এনেছিল খুব অল্প কয়েকজনই।
11:41
۞ وَقَالَ
waqālaএবং (নূহ) বললো
ٱرۡكَبُواْ
ir'kabū"তোমরা আরোহণ করো
فِيهَا
fīhāতার মধ্যে
بِسۡمِ
bis'miসহ নাম
ٱللَّهِ
l-lahiআল্লাহর
مَجۡر۪ىٰهَا
majrahāতার গতি
وَمُرۡسَىٰهَآۚ
wamur'sāhāও তার স্থিতি
إِنَّ
innaনিশ্চয়ই
رَبِّي
rabbīআমার রব
لَغَفُورٞ
laghafūrunঅবশ্যই ক্ষমাশীল
رَّحِيمٞ
raḥīmunপরম দয়ালু"
٤١
নূহ বলল, ‘এতে আরোহণ কর, আল্লাহর নামে এর গতি ও এর স্থিতি, আমার প্রতিপালক অবশ্যই বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।’
11:42
وَهِيَ
wahiyaএবং তা
تَجۡرِي
tajrīবয়ে চলে
بِهِمۡ
bihimতাদের নিয়ে
فِي
fīমধ্যে
مَوۡجٖ
mawjinঢেউয়ের
كَٱلۡجِبَالِ
kal-jibāliপাহাড়ের মতো
وَنَادَىٰ
wanādāএবং ডাকলো
نُوحٌ
nūḥunনূহ
ٱبۡنَهُۥ
ib'nahuতাঁর ছেলেকে
وَكَانَ
wakānaএবং সে ছিলো
فِي
fīমধ্যে
مَعۡزِلٖ
maʿzilinদূরবর্তী স্থানের
يَٰبُنَيَّ
yābunayya"হে আমার পুত্র
ٱرۡكَب
ir'kabআরোহণ করো
مَّعَنَا
maʿanāআমাদের সাথে
وَلَا
walāএবং না
تَكُن
takunতুমি থেকো
مَّعَ
maʿaসাথে
ٱلۡكَٰفِرِينَ
l-kāfirīnaকাফিরদের"
٤٢
পর্বত সদৃশ তরঙ্গমালার মধ্য দিয়ে তা তাদেরকে নিয়ে বয়ে চলল। তখন নূহ তার পুত্রকে- যে তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল- ডাক দিয়ে বলল, ‘হে আমার পুত্র! আমাদের সঙ্গে আরোহণ কর, কাফিরদের সঙ্গে থেক না।
11:43
قَالَ
qālaসে বললো
سَـَٔاوِيٓ
saāwī"আমি শীঘ্রই আশ্রয় নিবো
إِلَىٰ
ilāদিকে
جَبَلٖ
jabalinএমন এক পাহাড়ের
يَعۡصِمُنِي
yaʿṣimunīযা আমাকে রক্ষা করবে
مِنَ
minaথেকে
ٱلۡمَآءِۚ
l-māiপ্লাবন"
قَالَ
qāla(নূহ) বললো
لَا
lā"নেই
عَاصِمَ
ʿāṣimaকোন রক্ষাকারী
ٱلۡيَوۡمَ
l-yawmaআজ
مِنۡ
minথেকে
أَمۡرِ
amriনির্দেশ
ٱللَّهِ
l-lahiআল্লাহর
إِلَّا
illāএ ছাড়া
مَن
manযাকে
رَّحِمَۚ
raḥimaতিনি দয়া করবেন"
وَحَالَ
waḥālaএ সময়ে আড়াল হয়ে দাড়ালো
بَيۡنَهُمَا
baynahumāতাদে্র দু'জনের মাঝে
ٱلۡمَوۡجُ
l-mawjuঢেউ
فَكَانَ
fakānaঅতঃপর সে হলো
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُغۡرَقِينَ
l-mugh'raqīnaনিমজ্জিতদের
٤٣
সে (অর্থাৎ নূহের পুত্র) বলল, ‘আমি এক্ষুণি পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে।’ নূহ বলল, ‘আজ আল্লাহর হুকুম থেকে কোন কিছুই রক্ষা করতে পারবে না, অবশ্য আল্লাহ যার প্রতি দয়া করবেন সে রক্ষা পাবে।’ অতঃপর ঢেউ তাদের দু’জনার মাঝে আড়াল করল আর সে ডুবে যাওয়া লোকেদের মধ্যে শামিল হয়ে গেল।
11:44
وَقِيلَ
waqīlaএবং বলা হলো
يَٰٓأَرۡضُ
yāarḍu"হে পৃথিবী
ٱبۡلَعِي
ib'laʿīশুষে দাও
مَآءَكِ
māakiতোমার পানি
وَيَٰسَمَآءُ
wayāsamāuএবং হে আকাশ
أَقۡلِعِي
aqliʿīক্ষান্ত হও"
وَغِيضَ
waghīḍaএবং শুষে নেয়া হলো
ٱلۡمَآءُ
l-māuপানি
وَقُضِيَ
waquḍiyaএবং শেষ হয়ে গেলো
ٱلۡأَمۡرُ
l-amru(যা হওয়ার) বিষয়
وَٱسۡتَوَتۡ
wa-is'tawatএবং স্থির হলো (নৌযান)
عَلَى
ʿalāউপর
ٱلۡجُودِيِّۖ
l-jūdiyiজুদী (পাহাড়ের)
وَقِيلَ
waqīlaএবং বলা হলো
بُعۡدٗا
buʿ'dan"দূর হোক (ধ্বংস আসুক)
لِّلۡقَوۡمِ
lil'qawmiজাতির জন্যে
ٱلظَّٰلِمِينَ
l-ẓālimīnaসীমালঙ্ঘনকারীদের"
٤٤
অতঃপর বলা হল, ‘হে যমীন! তোমার পানি গিলে ফেল, আর হে আকাশ, থাম।’ অতঃপর পানি যমীনে বসে গেল, কার্য সমাপ্ত হল, নৌকা জুদী পর্বতে এসে ভিড়ল, আর বলা হল- ‘যালিম লোকেরা ধ্বংস হোক!’
11:45
وَنَادَىٰ
wanādāএবং ডাকলো
نُوحٞ
nūḥunনূহ
رَّبَّهُۥ
rabbahuতাঁর রবকে
فَقَالَ
faqālaঅতঃপর সে বললো
رَبِّ
rabbi"হে আমার রব
إِنَّ
innaনিশ্চয়ই
ٱبۡنِي
ib'nīআমার ছেলে
مِنۡ
minঅন্তর্ভুক্ত
أَهۡلِي
ahlīআমার পরিবারের
وَإِنَّ
wa-innaএবং নিশ্চয়ই
وَعۡدَكَ
waʿdakaতোমার প্রতিশ্রুতি
ٱلۡحَقُّ
l-ḥaquসত্য
وَأَنتَ
wa-antaএবং তুমিই
أَحۡكَمُ
aḥkamuউত্তম বিচারক
ٱلۡحَٰكِمِينَ
l-ḥākimīna(সব) বিচারকদের"
٤٥
নূহ তার প্রতিপালককে আহবান জানাল। সে বলল, ‘হে আমার প্রতিপালক! আমার পুত্র তো আমার পরিবারভুক্ত, আর তোমার ও‘য়াদা সত্য আর তুমি বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক।’
11:46
قَالَ
qāla(আল্লাহ) বললেন
يَٰنُوحُ
yānūḥu"হে নূহ
إِنَّهُۥ
innahuসে নিশ্চয়ই
لَيۡسَ
laysaনয়
مِنۡ
minঅন্তর্ভুক্ত
أَهۡلِكَۖ
ahlikaতোমার পরিবারের
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তা
عَمَلٌ
ʿamalunকাজ
غَيۡرُ
ghayruনয়/অ
صَٰلِحٖۖ
ṣāliḥinসৎ
فَلَا
falāঅতএব না
تَسۡـَٔلۡنِ
tasalniআমার কাছে অনুরোধ করো
مَا
māযার
لَيۡسَ
laysaনেই
لَكَ
lakaতোমার
بِهِۦ
bihiসে সম্বন্ধে
عِلۡمٌۖ
ʿil'munকোন জ্ঞান
إِنِّيٓ
innīনিশ্চয়ই আমি
أَعِظُكَ
aʿiẓukaতোমাকে উপদেশ দিচ্ছি
أَن
anযে (না)
تَكُونَ
takūnaতুমি হয়ো
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡجَٰهِلِينَ
l-jāhilīnaমূর্খদের"
٤٦
তিনি বললেন, ‘ওহে নূহ! সে তো তোমার পরিবারের লোক নয়, তার আচার আচরণ অসৎ, কাজেই যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সে বিষয়ে আমার কাছে আবেদন করো না, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন মূর্খদের মধ্যে শামিল না হও।
11:47
قَالَ
qālaসে বললো
رَبِّ
rabbi"হে আমার রব
إِنِّيٓ
innīনিশ্চয়ই আমি
أَعُوذُ
aʿūdhuআশ্রয় চাচ্ছি
بِكَ
bikaকাছে তোমার
أَنۡ
anযে
أَسۡـَٔلَكَ
asalakaতোমার কাছে আমি অনুরোধ করবো
مَا
māযার
لَيۡسَ
laysaনেই
لِي
līআমার
بِهِۦ
bihiতা সম্বন্ধে
عِلۡمٞۖ
ʿil'munকোন জ্ঞান
وَإِلَّا
wa-illāএবং যদি না
تَغۡفِرۡ
taghfirমাফ করো তুমি
لِي
līআমাকে
وَتَرۡحَمۡنِيٓ
watarḥamnīএবং (না) আমাকে তুমি দয়া করো
أَكُن
akunআমি হয়ে যাবো
مِّنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡخَٰسِرِينَ
l-khāsirīnaক্ষতিগ্রস্তদের"
٤٧
সে বলল, ‘হে আমার প্রতিপালক! যে বিষয়ে আমার কোন জ্ঞান নেই সে বিষয়ে প্রশ্ন করা হতে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। যদি তুমি আমাকে ক্ষমা না কর আর আমার প্রতি দয়া না কর তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।’
11:48
قِيلَ
qīlaবলা হলো
يَٰنُوحُ
yānūḥu"হে নূহ
ٱهۡبِطۡ
ih'biṭঅবতরণ করো
بِسَلَٰمٖ
bisalāminশান্তিসহ
مِّنَّا
minnāআমাদের পক্ষ হ'তে
وَبَرَكَٰتٍ
wabarakātinও কল্যাণ (সহ)
عَلَيۡكَ
ʿalaykaতোমার উপর
وَعَلَىٰٓ
waʿalāএবং উপর
أُمَمٖ
umamin(সে সব) সম্প্রদায়ের
مِّمَّن
mimmanতাদের মধ্যে যারা
مَّعَكَۚ
maʿakaতোমার সাথে (আছে)
وَأُمَمٞ
wa-umamunও অন্য কিছু সম্প্রদায়
سَنُمَتِّعُهُمۡ
sanumattiʿuhumতাদের আমরা জীবনোপকরণ দিবো
ثُمَّ
thummaএরপর
يَمَسُّهُم
yamassuhumতাদের স্পর্শ করবে
مِّنَّا
minnāআমাদের পক্ষ হ'তে
عَذَابٌ
ʿadhābunশাস্তি
أَلِيمٞ
alīmunনিদারুণ"
٤٨
বলা হল, ‘হে নূহ! তুমি নেমে পড়, আমার পক্ষ হতে শান্তি ও বরকত তোমার প্রতি আর তোমার সঙ্গীদের মধ্যে অনেক দলের প্রতি, আর এ ছাড়া অন্য লোকেদের আমি জীবন উপভোগ করতে দেব, (কিন্তু) পরে আমার নিকট হতে মর্মান্তিক ‘আযাব তাদেরকে স্পর্শ করবে।’
11:49
تِلۡكَ
til'ka(হে নাবী) এই
مِنۡ
minঅন্তর্ভুক্ত
أَنۢبَآءِ
anbāiসংবাদ সমূহ
ٱلۡغَيۡبِ
l-ghaybiঅদৃশ্যের
نُوحِيهَآ
nūḥīhāযা ওহী করছি আমরা
إِلَيۡكَۖ
ilaykaতোমার প্রতি
مَا
māনা
كُنتَ
kuntaতুমি ছিলে
تَعۡلَمُهَآ
taʿlamuhāতা জানতে
أَنتَ
antaতুমি
وَلَا
walāআর না
قَوۡمُكَ
qawmukaতোমার জাতি
مِن
minথেকে
قَبۡلِ
qabliপূর্বে
هَٰذَاۖ
hādhāএটার
فَٱصۡبِرۡۖ
fa-iṣ'birঅতএব ধৈর্য ধরো
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلۡعَٰقِبَةَ
l-ʿāqibata(শুভ) পরিণাম
لِلۡمُتَّقِينَ
lil'muttaqīnaমুত্তাকীদের জন্যে"
٤٩
এ সব হল অদৃশ্যের খবর যা তোমাকে ওয়াহী দ্বারা জানিয়ে দিচ্ছি, যা এর পূর্বে না তুমি জানতে, না তোমার জাতির লোকেরা জানত। কাজেই ধৈর্য ধর, শুভ পরিণতি মুত্তাকীদের জন্যই নির্দিষ্ট।
11:50
وَإِلَىٰ
wa-ilāএবং প্রতি
عَادٍ
ʿādinআদ-এর
أَخَاهُمۡ
akhāhumতাদের ভাই
هُودٗاۚ
hūdanহূদকে (পাঠিয়েছিলাম)
قَالَ
qālaসে বললো
يَٰقَوۡمِ
yāqawmi"হে আমার জাতি
ٱعۡبُدُواْ
uʿ'budūতোমরা ইবাদত করো
ٱللَّهَ
l-lahaআল্লাহর
مَا
māনেই
لَكُم
lakumতোমাদের জন্যে
مِّنۡ
minকোন
إِلَٰهٍ
ilāhinইলাহ
غَيۡرُهُۥٓۖ
ghayruhuতিনি ছাড়া
إِنۡ
inনও
أَنتُمۡ
antumতোমরা
إِلَّا
illāছাড়া
مُفۡتَرُونَ
muf'tarūnaমিথ্যারচনাকারী
٥٠
আর ‘আদ জাতির নিকট তাদের ভাই হূদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই। তোমরা তো শুধু মিথ্যে বানিয়ে নিয়েছ।
11:51
يَٰقَوۡمِ
yāqawmiহে আমার জাতি
لَآ
lāনা
أَسۡـَٔلُكُمۡ
asalukumতোমাদের কাছে আমি চাই
عَلَيۡهِ
ʿalayhiএর বিনিময়ে
أَجۡرًاۖ
ajranকোন পারিশ্রামিক
إِنۡ
inনেই
أَجۡرِيَ
ajriyaআমার পারিশ্রমিক
إِلَّا
illāছাড়া
عَلَى
ʿalāউপর
ٱلَّذِي
alladhī(তাঁর) যিনি
فَطَرَنِيٓۚ
faṭaranīআমাকে সৃষ্টি করেছেন
أَفَلَا
afalāতবুও কি না
تَعۡقِلُونَ
taʿqilūnaতোমরা বুদ্ধি কাজে লাগাবে
٥١
হে আমার সম্প্রদায়! এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক তো তাঁর জিম্মায় যিনি আমাকে সৃষ্টি করেছেন, তবুও কি তোমরা জ্ঞান-বুদ্ধি খাটাবে না?
11:52
وَيَٰقَوۡمِ
wayāqawmiএবং হে আমার জাতি
ٱسۡتَغۡفِرُواْ
is'taghfirūতোমরা ক্ষমা চাও
رَبَّكُمۡ
rabbakumতোমাদের রবের (কাছে)
ثُمَّ
thummaএরপর
تُوبُوٓاْ
tūbūফিরে এসো তোমরা
إِلَيۡهِ
ilayhiতাঁরই দিকে
يُرۡسِلِ
yur'siliতিনি প্রেরণ করবেন
ٱلسَّمَآءَ
l-samāaআকাশ থেকে (বৃষ্টি)
عَلَيۡكُم
ʿalaykumতোমাদের উপর
مِّدۡرَارٗا
mid'rāranমুষলধারে
وَيَزِدۡكُمۡ
wayazid'kumএবং তোমাদের বৃদ্ধি করবেন
قُوَّةً
quwwatanশক্তি
إِلَىٰ
ilāউপর
قُوَّتِكُمۡ
quwwatikumতোমাদের শক্তির
وَلَا
walāএবং না
تَتَوَلَّوۡاْ
tatawallawতোমাদের মুখ ফিরিয়ে নিও
مُجۡرِمِينَ
muj'rimīnaঅপরাধী হয়ে"
٥٢
হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের রবেবর কাছে ক্ষমা প্রার্থনা কর, অতঃপর অনুশোচনাভরে তাঁর দিকেই ফিরে যাও, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের শক্তিকে আরো শক্তি দিয়ে বাড়িয়ে দিবেন, আর অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না।
11:53
قَالُواْ
qālūতারা বলেছিলো
يَٰهُودُ
yāhūdu"হে হুদ
مَا
māনা
جِئۡتَنَا
ji'tanāআমাদের কাছে তুমি এসেছো
بِبَيِّنَةٖ
bibayyinatinনিয়ে সুস্পষ্ট প্রমাণ
وَمَا
wamāএবং না
نَحۡنُ
naḥnuআমরা
بِتَارِكِيٓ
bitārikīপরিত্যাগকারী
ءَالِهَتِنَا
ālihatināআমাদের উপাস্যদেরকে
عَن
ʿanকারণে
قَوۡلِكَ
qawlikaতোমার কথার
وَمَا
wamāএবং না
نَحۡنُ
naḥnuআমরা
لَكَ
lakaতোমার প্রতি
بِمُؤۡمِنِينَ
bimu'minīnaবিশ্বাসী
٥٣
তারা বলল, ‘হে হূদ! তুমি আমাদের কাছে কোন সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসনি, আর তোমার কথায় আমরা আমাদের উপাস্যগুলোকে ত্যাগ করতে পারি না, আমরা তোমাতে বিশ্বাসী নই।
11:54
إِن
inনা
نَّقُولُ
naqūluআমরা বলি
إِلَّا
illāছাড়া
ٱعۡتَرَىٰكَ
iʿ'tarākaতোমাকে আচ্ছন্ন করেছে
بَعۡضُ
baʿḍuকেউ
ءَالِهَتِنَا
ālihatināআমাদের উপাস্যদের
بِسُوٓءٖۗ
bisūinদিয়ে মন্দ"
قَالَ
qālaসে বললো
إِنِّيٓ
innī"নিশ্চয়ই আমি
أُشۡهِدُ
ush'hiduসাক্ষী করছি
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
وَٱشۡهَدُوٓاْ
wa-ish'hadūএবং তোমরাও সাক্ষী থাকো
أَنِّي
annīনিশ্চয়ই আমি
بَرِيٓءٞ
barīonসম্পর্ক মুক্ত
مِّمَّا
mimmāতা হ'তে যা
تُشۡرِكُونَ
tush'rikūnaতোমরা শরিক করছো
٥٤
আমরা এ কথাই বলি যে, তোমার উপর আমাদের কোন উপাস্যের অশুভ ছায়া পড়েছে।’ সে বলল, ‘আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরাও সাক্ষী হও যে, তোমরা আল্লাহ ছাড়া যাকে তাঁর শরীক কর তার সাথে আমি পুরোপুরি সম্পর্কহীন।
11:55
مِن
minছাড়া
دُونِهِۦۖ
dūnihiতাঁকে
فَكِيدُونِي
fakīdūnīআমার বিরুদ্ধে এখন তোমরা ষড়যন্ত্র করো
جَمِيعٗا
jamīʿanসকলে (মিলে)
ثُمَّ
thummaএরপর
لَا
lāনা
تُنظِرُونِ
tunẓirūniআমাকে তোমরা অবকাশ দিও
٥٥
তাঁকে (আল্লাহ) ব্যতীত তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর আর আমাকে একটুও অবকাশ দিও না।
11:56
إِنِّي
innīনিশ্চয়ই আমি
تَوَكَّلۡتُ
tawakkaltuনির্ভর করছি
عَلَى
ʿalāউপর
ٱللَّهِ
l-lahiআল্লাহর
رَبِّي
rabbī(যিনি) আমার রব
وَرَبِّكُمۚ
warabbikumও তোমাদের রব
مَّا
māনেই
مِن
minকোন
دَآبَّةٍ
dābbatinবিচরণশীল প্রণী
إِلَّا
illāছাড়া
هُوَ
huwaতিনি
ءَاخِذُۢ
ākhidhunধারণকারী
بِنَاصِيَتِهَآۚ
bināṣiyatihāতার সামনের কেশগুচ্ছকে
إِنَّ
innaনিশ্চয়ই
رَبِّي
rabbīআমার রব
عَلَىٰ
ʿalāউপর
صِرَٰطٖ
ṣirāṭinপথের
مُّسۡتَقِيمٖ
mus'taqīminসরল-সঠিক (অর্থাৎ এই পথেই তাঁকে পাবে)
٥٦
আমি নির্ভর করি আল্লাহর উপর যিনি আমার আর তোমাদের রব, এমন কোন জীব নেই যার কতৃত্ব তাঁর হাতে নয়, নিশ্চয়ই আমার রব সরল পথের উপর প্রতিষ্ঠিত।
11:57
فَإِن
fa-inঅতঃপর যদি
تَوَلَّوۡاْ
tawallawমুখ ফিরিয়ে নাও
فَقَدۡ
faqadতবে নিশ্চয়ই
أَبۡلَغۡتُكُم
ablaghtukumতোমাদেরকে আমি পৌঁছিয়েছি
مَّآ
māতাই
أُرۡسِلۡتُ
ur'sil'tuআমি প্রেরিত হয়েছি
بِهِۦٓ
bihiনিয়ে যা
إِلَيۡكُمۡۚ
ilaykumতোমাদের প্রতি
وَيَسۡتَخۡلِفُ
wayastakhlifuস্থলাভিষিক্ত করবেন
رَبِّي
rabbīআমার রব
قَوۡمًا
qawman(অন্য) সম্প্ররদায়কে
غَيۡرَكُمۡ
ghayrakumতোমাদের ছাড়া
وَلَا
walāএবং না
تَضُرُّونَهُۥ
taḍurrūnahuতাঁকে তোমরা ক্ষতি করতে পারবে
شَيۡـًٔاۚ
shayanকিছুমাত্র
إِنَّ
innaনিশ্চয়ই
رَبِّي
rabbīআমার রব
عَلَىٰ
ʿalāউপর
كُلِّ
kulliসব
شَيۡءٍ
shayinকিছুর
حَفِيظٞ
ḥafīẓunরক্ষণাবেক্ষণকারী (নিয়ন্ত্রনকারী)"
٥٧
এরপরও যদি তোমরা মুখ ফিরিয়ে লও (তবে জেনে রেখ), আমাকে যা দিয়ে তোমাদের কাছে পাঠানো হয়েছে আমি তো তোমাদের কাছে তা পৌঁছে দিয়েছি, এখন আমার প্রতিপালক তোমাদের স্থলে অন্য সম্প্রদায়কে নিয়ে আসবেন আর তোমরা তাঁর কোনই ক্ষতি করতে পারবে না। আমার প্রতিপালক সব কিছুর রক্ষণাবেক্ষণকারী।
11:58
وَلَمَّا
walammāএবং যখন
جَآءَ
jāaআসলো
أَمۡرُنَا
amrunāআমাদের নির্দেশ
نَجَّيۡنَا
najjaynāআমরা রক্ষা করলাম
هُودٗا
hūdanহূদকে
وَٱلَّذِينَ
wa-alladhīnaও যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছিলো
مَعَهُۥ
maʿahuতার সাথে
بِرَحۡمَةٖ
biraḥmatinঅনুগ্রহ দিয়ে
مِّنَّا
minnāআমাদের পক্ষ থেকে
وَنَجَّيۡنَٰهُم
wanajjaynāhumএবং তাদেরকে আমরা রক্ষা করলাম
مِّنۡ
minহ'তে
عَذَابٍ
ʿadhābinশাস্তি
غَلِيظٖ
ghalīẓinকঠিন
٥٨
আমার নির্দেশ যখন এসে গেল, তখন আমি হূদকে আর তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার দয়ায় রক্ষা করলাম, আর তাদেরকে বাঁচিয়ে নিলাম এক কঠিন ‘আযাব হতে।
11:59
وَتِلۡكَ
watil'kaএবং এই (ছিলো)
عَادٞۖ
ʿādunআদ জাতি
جَحَدُواْ
jaḥadūঅস্বীকার করেছিল
بِـَٔايَٰتِ
biāyātiনিদর্শনাবলীকে
رَبِّهِمۡ
rabbihimতাদের রবের
وَعَصَوۡاْ
waʿaṣawএবং তারা অমান্য করেছিলো
رُسُلَهُۥ
rusulahuতাঁর রাসূলদেরকে
وَٱتَّبَعُوٓاْ
wa-ittabaʿūএবং তারা অনুসরণ করেছিলো
أَمۡرَ
amraনির্দেশের
كُلِّ
kulliপ্রত্যেক
جَبَّارٍ
jabbārinউদ্ধত
عَنِيدٖ
ʿanīdinস্বৈরাচারীর
٥٩
এই হল ‘আদ, তারা তাদের প্রতিপালকের আয়াতসমূহকে অস্বীকার করেছিল, আর তাদের রসূলদেরকে অমান্য করেছিল, প্রত্যেক প্রবল পরাক্রান্ত, সত্য-দ্বীনের দুশমনের নির্দেশের তারা অনুসরণ করেছিল।
11:60
وَأُتۡبِعُواْ
wa-ut'biʿūএবং তাদের পিছনে লাগিয়ে দেয়া হলো
فِي
fīমধ্যে
هَٰذِهِ
hādhihiএই
ٱلدُّنۡيَا
l-dun'yāপৃথিবীর
لَعۡنَةٗ
laʿnatanঅভিশাপ
وَيَوۡمَ
wayawmaএবং দিনেও
ٱلۡقِيَٰمَةِۗ
l-qiyāmatiক্বিয়ামাতের
أَلَآ
alāসাবধান (জেনে রাখো)
إِنَّ
innaনিশ্চয়ই
عَادٗا
ʿādanআদ জাতি
كَفَرُواْ
kafarūঅস্বীকার করেছিলো
رَبَّهُمۡۗ
rabbahumতাদের রবকে
أَلَا
alāসাবধান (জেনে রাখো)
بُعۡدٗا
buʿ'danধ্বংসই (করা হলো)
لِّعَادٖ
liʿādinজন্য আদের
قَوۡمِ
qawmi(যা ছিলো) জাতি
هُودٖ
hūdinহূদ (নাবীর)
٦٠
এ দুনিয়াতে তাদের পিছনে লা‘নত রয়েছে, আর কিয়ামাতের দিনেও। জেনে রেখ, ‘আদ জাতি তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রেখ! ধ্বংস করা হয়েছিল ‘আদকে যারা ছিল হূদের সম্প্রদায়।
11:61
۞ وَإِلَىٰ
wa-ilāএবং প্রতি
ثَمُودَ
thamūdaসামূদ জাতির
أَخَاهُمۡ
akhāhumতাদের ভাই
صَٰلِحٗاۚ
ṣāliḥanসালিহকে (পাঠিয়েছিলাম)
قَالَ
qālaসে বললো
يَٰقَوۡمِ
yāqawmi"হে আমার জাতি
ٱعۡبُدُواْ
uʿ'budūতোমরা ইবাদত করো
ٱللَّهَ
l-lahaআল্লাহর
مَا
māনেই
لَكُم
lakumতোমাদের জন্যে
مِّنۡ
minঅন্য কোন
إِلَٰهٍ
ilāhinইলাহ
غَيۡرُهُۥۖ
ghayruhuতিনি ছাড়া
هُوَ
huwaতিনিই
أَنشَأَكُم
ansha-akumতোমাদের সৃষ্টি করেছেন
مِّنَ
minaথেকে
ٱلۡأَرۡضِ
l-arḍiমাটি
وَٱسۡتَعۡمَرَكُمۡ
wa-is'taʿmarakumএবং তোমাদের বসবাস করিয়েছেন
فِيهَا
fīhāতার মধ্যে
فَٱسۡتَغۡفِرُوهُ
fa-is'taghfirūhuঅতএব তাঁর কাছে তোমরা ক্ষমা চাও
ثُمَّ
thummaএরপর
تُوبُوٓاْ
tūbūতোমরা ফিরে এসো
إِلَيۡهِۚ
ilayhiতাঁর দিকে
إِنَّ
innaনিশ্চয়ই
رَبِّي
rabbīআমার রব
قَرِيبٞ
qarībunনিকটেই (আছেন)
مُّجِيبٞ
mujībunযিনি ডাকের সাড়া দেন"
٦١
আমি সামূদ জাতির কাছে তাদের ভাই সালিহকে পাঠিয়েছিলাম। সে বলল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই, তিনিই তোমাদেরকে মাটি থেকে পয়দা করেছেন, আর তাতেই তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, কাজেই তাঁর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা কর, আর তাঁর পানেই ফিরে এসো, আমার প্রতিপালক তো অতি নিকটে, আর তিনি আহবানে সাড়াদানকারী।’
11:62
قَالُواْ
qālūতারা বলেছিলো
يَٰصَٰلِحُ
yāṣāliḥuহে সালিহ
قَدۡ
qadনিশ্চয়ই
كُنتَ
kuntaতুমি ছিলে
فِينَا
fīnāআমাদের মধ্যে
مَرۡجُوّٗا
marjuwwanভরসা
قَبۡلَ
qablaপূর্বে
هَٰذَآۖ
hādhāএর
أَتَنۡهَىٰنَآ
atanhānāআমাদেরকে কি নিষেধ করছো
أَن
anযে
نَّعۡبُدَ
naʿbudaআমরা উপাসনা করি
مَا
māযার
يَعۡبُدُ
yaʿbuduইবাদাত করেছে
ءَابَآؤُنَا
ābāunāআমাদের পূর্বপুরুষেরা
وَإِنَّنَا
wa-innanāএবং নিশ্চয়ই আমরা
لَفِي
lafīঅবশ্যই মধ্যে আছি
شَكّٖ
shakkinসন্দেহের
مِّمَّا
mimmāতা হ'তে
تَدۡعُونَآ
tadʿūnāআমাদের তুমি আহ্বান করছো
إِلَيۡهِ
ilayhiযার দিকে
مُرِيبٖ
murībinবিভ্রান্তিকর"
٦٢
তারা বলল, ‘‘হে সালিহ! এর পূর্বে তুমি তো আমাদের মাঝে ছিলে আশা-আকাঙ্ক্ষার পাত্র, তুমি কি আমাদেরকে সেই মা‘বূদদের ‘ইবাদাত করতে নিষেধ করছ আমাদের পিতৃ পুরুষরা যার ‘ইবাদাত করত? তুমি আমাদেরকে যে দিকে ডাকছ সে সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সংশয়ে পড়ে আছি।
11:63
قَالَ
qālaসে বললো
يَٰقَوۡمِ
yāqawmi"হে আমার জাতি
أَرَءَيۡتُمۡ
ara-aytumতোমরা (ভেবে) দেখেছো কি
إِن
inযদি
كُنتُ
kuntuআমি থাকি
عَلَىٰ
ʿalāউপর
بَيِّنَةٖ
bayyinatinস্পষ্ট প্রমাণের
مِّن
minপক্ষ হ'তে
رَّبِّي
rabbīআমার রবের
وَءَاتَىٰنِي
waātānīএবং তিনি আমাকে দান করে থাকেন
مِنۡهُ
min'huতাঁর পক্ষ হ'তে
رَحۡمَةٗ
raḥmatanঅনুগ্রহ
فَمَن
famanতবে কে
يَنصُرُنِي
yanṣurunīআমাকে সাহায্য করবে
مِنَ
minaথেকে
ٱللَّهِ
l-lahiআল্লাহর
إِنۡ
inযদি
عَصَيۡتُهُۥۖ
ʿaṣaytuhuতার আমি অবাধ্য হই
فَمَا
famāঅতএব না
تَزِيدُونَنِي
tazīdūnanīআমাকে বৃদ্ধি করবে তোমরা
غَيۡرَ
ghayraছাড়া
تَخۡسِيرٖ
takhsīrinক্ষতি
٦٣
সালিহ বলল, ‘‘হে আমার সম্প্রদায়! তোমরা কি চিন্তা করে দেখেছ, যদি আমি আমার প্রতপালকের সুস্পষ্ট প্রমাণের উপর থাকি আর তাঁর পক্ষ থেকে আমাকে অনুগ্রহ করা হয়, এমতাবস্থায় আমি যদি তার অবাধ্য হই তাহলে আল্লাহর (‘আযাব) থেকে আমাকে কে রক্ষা করবে? তোমরা তো কেবল আমার ক্ষতিই বাড়িয়ে দিতে চাও।
11:64
وَيَٰقَوۡمِ
wayāqawmiএবং হে আমার জাতি
هَٰذِهِۦ
hādhihiএই
نَاقَةُ
nāqatuউষ্ট্রী
ٱللَّهِ
l-lahiআল্লাহর (পক্ষ হ'তে)
لَكُمۡ
lakumতোমাদের জন্যে
ءَايَةٗۖ
āyatanএকটি নিদর্শন
فَذَرُوهَا
fadharūhāঅতএব তাকে ছেড়ে দাও
تَأۡكُلۡ
takulসে খাবে
فِيٓ
fīমধ্যে
أَرۡضِ
arḍiজমির
ٱللَّهِۖ
l-lahiআল্লাহর
وَلَا
walāএবং না
تَمَسُّوهَا
tamassūhāতাকে স্পর্শ করবে
بِسُوٓءٖ
bisūinনিয়ে খারাপ উদ্দেশ্যে
فَيَأۡخُذَكُمۡ
fayakhudhakumতাহ'লে তোমাদেরকে ধরবে
عَذَابٞ
ʿadhābunশাস্তি
قَرِيبٞ
qarībunশীঘ্রই"
٦٤
হে আমার জাতির লোকেরা! এটা আল্লাহর উষ্ট্রী, তোমাদের জন্য একটা নিদর্শন। একে আল্লাহর যমীনে চলে ফিরে খেয়ে বেড়াতে দাও, একে কোন প্রকার কষ্ট দিও না, নচেৎ শীঘ্রই তোমাদেরকে ‘আযাব পাকড়াও করবে।’
11:65
فَعَقَرُوهَا
faʿaqarūhāঅতঃপর তাকে তারা হত্যা করলো
فَقَالَ
faqālaতখন সে বললো
تَمَتَّعُواْ
tamattaʿū"তোমরা জীবন উপভোগ করো
فِي
fīমধ্যে
دَارِكُمۡ
dārikumতোমাদের ঘরের
ثَلَٰثَةَ
thalāthataতিন
أَيَّامٖۖ
ayyāminদিন (পর্যন্ত)
ذَٰلِكَ
dhālikaএটা
وَعۡدٌ
waʿdunএকটি প্রতিশ্রুতি
غَيۡرُ
ghayruনয়
مَكۡذُوبٖ
makdhūbinমিথ্যা হওয়ার"
٦٥
কিন্তু তারা উষ্ট্রীটির পাগুলো কেটে ফেলল। তখন সে তাদেরকে বলল, ‘তোমরা তোমাদের ঘরে তিনটি দিন জীবন উপভোগ করে নাও, এটা এমন এক ও‘য়াদা যা মিথ্যে হতে পারে না।’
11:66
فَلَمَّا
falammāঅতঃপর যখন
جَآءَ
jāaআসলো
أَمۡرُنَا
amrunāআমাদের নির্দেশ (শাস্তি দেয়ার)
نَجَّيۡنَا
najjaynāআমরা রক্ষা করলাম
صَٰلِحٗا
ṣāliḥanসালিহকে
وَٱلَّذِينَ
wa-alladhīnaও যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছিলো
مَعَهُۥ
maʿahuতার সাথে (তাদেরকেও)
بِرَحۡمَةٖ
biraḥmatinঅনুগ্রহ দিয়ে
مِّنَّا
minnāআমাদের পক্ষ থেকে
وَمِنۡ
waminএবং হ'তে
خِزۡيِ
khiz'yiলাঞ্ছনা
يَوۡمِئِذٍۚ
yawmi-idhinসেদিনের
إِنَّ
innaনিশ্চয়ই
رَبَّكَ
rabbakaতোমার রব
هُوَ
huwaতিনিই
ٱلۡقَوِيُّ
l-qawiyuশক্তিমান
ٱلۡعَزِيزُ
l-ʿazīzuপরাক্রমশালী
٦٦
অতঃপর আমার হুকুম যখন আসল তখন আমি সালিহ আর তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার দয়ায় বাঁচিয়ে নিলাম আর সে দিনের লাঞ্ছনা হতে রক্ষা করলাম। তোমার প্রতিপালক তিনিই তো শক্তিশালী, প্রতাপশালী।
11:67
وَأَخَذَ
wa-akhadhaএবং ধরলো
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
ظَلَمُواْ
ẓalamūসীমালঙ্ঘন করেছিলো
ٱلصَّيۡحَةُ
l-ṣayḥatuপ্রচন্ড শব্দে
فَأَصۡبَحُواْ
fa-aṣbaḥūঅতঃপর তা হয়ে গেলো
فِي
fīমধ্যে
دِيَٰرِهِمۡ
diyārihimতাদের ঘরসমূহের
جَٰثِمِينَ
jāthimīnaউপুড় হয়ে পড়া (নিস্পন্দ-নির্জীব)
٦٧
যারা যুলম করেছিল এক প্রচন্ড শব্দ তাদেরকে আঘাত হানল, আর তারা নিজ নিজ গৃহে নতজানু হয়ে পড়ে রইল-
11:68
كَأَن
ka-anযেন
لَّمۡ
lamকরেনি
يَغۡنَوۡاْ
yaghnawতারা বসবাস
فِيهَآۗ
fīhāতার মধ্যে
أَلَآ
alāসাবধান
إِنَّ
innaনিশ্চয়ই
ثَمُودَاْ
thamūdāসামূদ জাতি
كَفَرُواْ
kafarūঅস্বীকার করেছিলো
رَبَّهُمۡۗ
rabbahumতাদের রবের
أَلَا
alāজেনে রাখো
بُعۡدٗا
buʿ'danধ্বংস (করা হয়েছিলো)
لِّثَمُودَ
lithamūdaসামুদ জাতির জন্য
٦٨
যেন তারা সেখানে কোন দিনই বাস করেনি। জেনে রেখ, সামুদজাতি তাদের প্রতিপালককে অমান্য করেছিল। জেনে রেখ, সামূদকে (রহমাত থেকে) দূরে নিক্ষেপ করা হয়েছিল।
11:69
وَلَقَدۡ
walaqadমধ্যে নিশ্চয়ই
جَآءَتۡ
jāatএসেছিলো
رُسُلُنَآ
rusulunāআমাদের ফেরেশতারা
إِبۡرَٰهِيمَ
ib'rāhīmaইবরাহীমের কাছে
بِٱلۡبُشۡرَىٰ
bil-bush'rāনিয়ে সুসংবাদ
قَالُواْ
qālūতারা বলেছিলো
سَلَٰمٗاۖ
salāman"সালাম (বর্ষিত হোক)"
قَالَ
qāla(ইবরাহীম) বললো
سَلَٰمٞۖ
salāmun"সালাম (বর্ষিত হোক)"
فَمَا
famāঅতঃপর না
لَبِثَ
labithaসে বিলম্ব করলো
أَن
anযে
جَآءَ
jāaসে আসলো
بِعِجۡلٍ
biʿij'linনিয়ে এক বাছুর
حَنِيذٖ
ḥanīdhinভুনা (মেহমানদারীর জন্যে)
٦٩
আমার প্রেরিত ফেরেশতাগণ ইবরাহীমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল। তারা এসে বলল ‘‘তোমার প্রতি সালাম! সেও বলল, ‘তোমাদের প্রতিও সালাম!’ অনতিবিলম্বে সে ভুনা করা বাছুর নিয়ে আসলো।
11:70
فَلَمَّا
falammāঅতঃপর যখন
رَءَآ
raāসে দেখলো
أَيۡدِيَهُمۡ
aydiyahumতাদের হাতগুলো
لَا
lāনা
تَصِلُ
taṣiluপ্রসারিত হচ্ছে
إِلَيۡهِ
ilayhiতার দিকে (খানা খেতে)
نَكِرَهُمۡ
nakirahumতাদেরকে সে সন্দেহ করলো
وَأَوۡجَسَ
wa-awjasaও মনে সঞ্চার হলো
مِنۡهُمۡ
min'humতাদের হ'তে
خِيفَةٗۚ
khīfatanভয়
قَالُواْ
qālūতারা বললো
لَا
lā"না
تَخَفۡ
takhafভয় করো
إِنَّآ
innāনিশ্চয়ই আমরা
أُرۡسِلۡنَآ
ur'sil'nāআমরা প্রেরিত হয়েছি
إِلَىٰ
ilāপ্রতি
قَوۡمِ
qawmiজাতির
لُوطٖ
lūṭinলুতের"
٧٠
যখন সে দেখল তাদের হাত তার (অর্থাৎ খাবারের) দিকে পৌঁছতেছে না, সে তাদের সম্পর্কে সন্দিগ্ধ হল আর তাদের ব্যাপারে ভীতি অনুভব করল। তারা বলল, ‘ভয় পেয়ো না, আমাদেরকে পাঠানো হয়েছে লূতের সম্প্রদায়ের প্রতি।’
11:71
وَٱمۡرَأَتُهُۥ
wa-im'ra-atuhuএবং তার স্ত্রীও (সেখানে)
قَآئِمَةٞ
qāimatunদন্ডায়মান ছিলো
فَضَحِكَتۡ
faḍaḥikatতখন সে হাসলো (কারণ ভয় দূর হলো)
فَبَشَّرۡنَٰهَا
fabasharnāhāঅতঃপর তাকে আমরা সুসংবাদ দিলাম
بِإِسۡحَٰقَ
bi-is'ḥāqaইসহাক সম্বন্ধে
وَمِن
waminও থেকে
وَرَآءِ
warāiপিছন
إِسۡحَٰقَ
is'ḥāqaইসহাকের
يَعۡقُوبَ
yaʿqūbaইয়াকুবের
٧١
(ইবরাহীমের) স্ত্রী দাঁড়িয়েছিল, সে হেসে ফেলল। তখন আমি তাকে ইসহাকের আর ইসহাকের পর ইয়া‘কূবের সুসংবাদ দিলাম।
11:72
قَالَتۡ
qālatসে বললো
يَٰوَيۡلَتَىٰٓ
yāwaylatā"হায়, কি আশ্চর্য!
ءَأَلِدُ
a-aliduআমি কি সন্তান প্রসব করবো
وَأَنَا۠
wa-anāঅথচ আমি
عَجُوزٞ
ʿajūzunবৃদ্ধা
وَهَٰذَا
wahādhāএবং এই
بَعۡلِي
baʿlīআমার স্বামী
شَيۡخًاۖ
shaykhanবৃদ্ধ
إِنَّ
innaনিশ্চয়ই
هَٰذَا
hādhāএটা
لَشَيۡءٌ
lashayonঅবশ্যই ব্যাপার
عَجِيبٞ
ʿajībunঅদ্ভুত"
٧٢
সে বলল, ‘হায় আমার কপাল! সন্তান হবে আমার, আমি তো অতি বুড়ি আর আমার এই স্বামীও বৃদ্ধ, এতো এক আশ্চর্য ব্যাপার।’
11:73
قَالُوٓاْ
qālūতারা বলেছিলো
أَتَعۡجَبِينَ
ataʿjabīna"তুমি বিস্মিত হচ্ছো কি
مِنۡ
minসম্পর্কে
أَمۡرِ
amriনির্দেশ
ٱللَّهِۖ
l-lahiআল্লাহর
رَحۡمَتُ
raḥmatuঅনুগ্রহ
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَبَرَكَٰتُهُۥ
wabarakātuhuএবং তার কল্যাণসমূহ (হ'তেও)
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
أَهۡلَ
ahlaবাসিন্দারা
ٱلۡبَيۡتِۚ
l-baytiঘরের
إِنَّهُۥ
innahuতিনি নিশ্চয়ই
حَمِيدٞ
ḥamīdunপ্রশংসিত
مَّجِيدٞ
majīdunমহান মহিমাময়"
٧٣
তারা বলল, ‘আল্লাহর কাজে তুমি আশ্চর্য হচ্ছ, ওহে (ইবরাহীমের) পরিবারবর্গ! তোমাদের উপর রয়েছে আল্লাহর দয়া ও বরকতসমূহ, তিনি বড়ই প্রশংসিত, বড়ই মহান।’
11:74
فَلَمَّا
falammāঅতঃপর যখন
ذَهَبَ
dhahabaদূর হলো
عَنۡ
ʿanহ'তে
إِبۡرَٰهِيمَ
ib'rāhīmaইবরাহীম
ٱلرَّوۡعُ
l-rawʿuভয়
وَجَآءَتۡهُ
wajāathuএবং তার কাছে আসলো
ٱلۡبُشۡرَىٰ
l-bush'rāসুসংবাদ
يُجَٰدِلُنَا
yujādilunāআমাদের সাথে সে তর্ক করতে লাগলো
فِي
fīব্যাপারে
قَوۡمِ
qawmiজাতির
لُوطٍ
lūṭinলুতের
٧٤
পরে যখন ইবরাহীমের আতঙ্ক দূর হল, আর তার কাছে সুসংবাদ আসল, তখন সে লূত জাতির ব্যাপারে আমার সাথে ঝগড়া করল।
11:75
إِنَّ
innaনিশ্চয়ই
إِبۡرَٰهِيمَ
ib'rāhīmaইবরাহীম (ছিলো)
لَحَلِيمٌ
laḥalīmunসহনশীল অবশ্যই
أَوَّٰهٞ
awwāhunকোমল হৃদয়ের
مُّنِيبٞ
munībun(আল্লাহ) অভিমূখী
٧٥
অবশ্যই ইবরাহীম ছিল বড়ই সহিষ্ণু, কোমল হৃদয় আর আল্লাহমুখী।
11:76
يَٰٓإِبۡرَٰهِيمُ
yāib'rāhīmu(বলা হলো) হে ইবরাহীম
أَعۡرِضۡ
aʿriḍবিরত হও
عَنۡ
ʿanথেকে
هَٰذَآۖ
hādhāএটা
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তা
قَدۡ
qadঅবশ্যই
جَآءَ
jāaএসে গেছে
أَمۡرُ
amruনির্দেশ
رَبِّكَۖ
rabbikaতোমার রবের
وَإِنَّهُمۡ
wa-innahumএবং তারা নিশ্চয়ই (এমন যে)
ءَاتِيهِمۡ
ātīhimতাদের উপর অাসবে
عَذَابٌ
ʿadhābunশাস্তি
غَيۡرُ
ghayruনয়
مَرۡدُودٖ
mardūdinপ্রতিহত হবার
٧٦
‘হে ইবরাহীম! এথেকে তুমি নিবৃত্ত হও, তোমার প্রতিপালকের নির্দেশ এসে গেছে, তাদের প্রতি শাস্তি আসবেই যা রদ হবার নয়।
11:77
وَلَمَّا
walammāএবং যখন
جَآءَتۡ
jāatআসলো
رُسُلُنَا
rusulunāআমাদের ফেরেশতারা
لُوطٗا
lūṭanলুতের কাছে
سِيٓءَ
sīaসে মন খারাপ করলো
بِهِمۡ
bihimব্যাপারে তাদের
وَضَاقَ
waḍāqaও সে অসমর্থ মনে করলো
بِهِمۡ
bihimতাদের ব্যাপারে
ذَرۡعٗا
dharʿanরক্ষা করতে
وَقَالَ
waqālaএবং বললো
هَٰذَا
hādhā"এই
يَوۡمٌ
yawmunদিন
عَصِيبٞ
ʿaṣībunভয়ানক"
٧٧
আমার প্রেরিত বার্তাবাহকগণ যখন লূতের কাছে আসলো, তাদের আগমনে সে ঘাবড়ে গেল। (তাদেরকে রক্ষায়) নিজেকে অসমর্থ মনে করল, আর বলল, ‘আজ বড়ই বিপদের দিন।
11:78
وَجَآءَهُۥ
wajāahuএবং তার কাছে আসলো
قَوۡمُهُۥ
qawmuhuতার (জাতির) লোকেরা
يُهۡرَعُونَ
yuh'raʿūnaদ্রুত ছুটে
إِلَيۡهِ
ilayhiতার দিকে
وَمِن
waminএবং থেকে
قَبۡلُ
qabluপূর্ব
كَانُواْ
kānūতারা ছিলো
يَعۡمَلُونَ
yaʿmalūnaতারা কাজ করে
ٱلسَّيِّـَٔاتِۚ
l-sayiātiকুকর্ম (অর্থাৎ সমকামিতা)
قَالَ
qālaসে বললো
يَٰقَوۡمِ
yāqawmi"হে আমার সম্প্রদায়
هَٰٓؤُلَآءِ
hāulāiএরা
بَنَاتِي
banātīআমার (জাতির) মেয়েরা (আছে)
هُنَّ
hunnaতারা
أَطۡهَرُ
aṭharuঅধিক পবিত্র
لَكُمۡۖ
lakumতোমাদের জন্যে
فَٱتَّقُواْ
fa-ittaqūঅতএব তোমরা ভয় করো
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
وَلَا
walāএবং না
تُخۡزُونِ
tukh'zūniআমাকে লজ্জিত করো
فِي
fīব্যাপারে
ضَيۡفِيٓۖ
ḍayfīআমার মেহমানের
أَلَيۡسَ
alaysaনেই কি
مِنكُمۡ
minkumতোমাদের মধ্যে
رَجُلٞ
rajulunকোন মানুষ
رَّشِيدٞ
rashīdunসবোধ"
٧٨
তার কওমের লোকেরা হুড়মুড় করে তার কাছে ছুটে আসলো, আগে থেকেই তারা এ রকম অসৎ কাজে অভ্যস্ত ছিল। সে বলল, ‘হে আমার সম্প্রদায়! এই আমার (নিজের বা জাতির) কন্যারা আছে, তারা তোমাদের জন্য অধিক পবিত্র (যদি তোমরা বিয়ে কর), কাজেই তোমরা আল্লাহকে ভয় কর, আমার মেহমানদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না, তোমাদের মধ্যে কি ভাল মানুষ একটিও নেই?’
11:79
قَالُواْ
qālūতারা বললো
لَقَدۡ
laqad"নিশ্চয়ই অবশ্য
عَلِمۡتَ
ʿalim'taতুমি জেনেছো
مَا
māনেই
لَنَا
lanāআমাদের জন্যে
فِي
fīব্যাপারে
بَنَاتِكَ
banātikaতোমার (জাতির) মেয়েদের
مِنۡ
minকোন
حَقّٖ
ḥaqqinআগ্রহ
وَإِنَّكَ
wa-innakaএবং তুমি নিশ্চয়ই
لَتَعۡلَمُ
lataʿlamuঅবশ্যই জানো
مَا
māকি
نُرِيدُ
nurīduচাই আমরা"
٧٩
তারা বলল, ‘তোমার তো জানাই আছে যে, তোমার (নিজের বা জাতির) কন্যাদের আমাদের কোন দরকার নেই, আমরা কী চাই তাতো তুমি অবশ্যই জান।’
11:80
قَالَ
qālaসে বললো
لَوۡ
law"যদি
أَنَّ
annaনিশ্চিত
لِي
līআমার জন্যে
بِكُمۡ
bikumতোমাদের উপর
قُوَّةً
quwwatanকোন শক্তি
أَوۡ
awঅথবা
ءَاوِيٓ
āwīআমি আশ্রয় পেতাম
إِلَىٰ
ilāকাছে
رُكۡنٖ
ruk'ninকোন (আশ্রয়ের) স্তম্ভের
شَدِيدٖ
shadīdinশক্তিশালী"
٨٠
সে বলল, ‘তোমাদেরকে দমন করার ক্ষমতা আমার যদি থাকত! অথবা কোন মজবুত আশ্রয়ে যদি আশ্রয় নিতে পারতাম!’
11:81
قَالُواْ
qālū(আগন্তুকরা) বললো
يَٰلُوطُ
yālūṭu"হে লুত
إِنَّا
innāনিশ্চয়ই আমরা
رُسُلُ
rusulu(সবাই) ফেরেশতা
رَبِّكَ
rabbikaতোমাদের রবের
لَن
lanকখনও না
يَصِلُوٓاْ
yaṣilūতারা পৌঁছতে পারবে
إِلَيۡكَۖ
ilaykaতোমার কাছে
فَأَسۡرِ
fa-asriঅতএব তুমি বেরিয়ে পড়ো
بِأَهۡلِكَ
bi-ahlikaনিয়ে তোমার পরিবার
بِقِطۡعٖ
biqiṭ'ʿinএক অংশে
مِّنَ
minaকোন
ٱلَّيۡلِ
al-layliরাতের
وَلَا
walāএবং না
يَلۡتَفِتۡ
yaltafitফিরে তাকাবে
مِنكُمۡ
minkumতোমাদের মধ্যে
أَحَدٌ
aḥadunকেউ
إِلَّا
illāকিন্তু
ٱمۡرَأَتَكَۖ
im'ra-atakaতোমার স্ত্রী (সঙ্গে যাবে না)
إِنَّهُۥ
innahuতা নিশ্চয়ই (সিদ্ধান্ত)
مُصِيبُهَا
muṣībuhāতার পৌঁছবে (সেই শাস্তি)
مَآ
māযা
أَصَابَهُمۡۚ
aṣābahumতাদের পৌঁছবে
إِنَّ
innaনিশ্চয়ই
مَوۡعِدَهُمُ
mawʿidahumuতাদের নির্ধারিত সময়
ٱلصُّبۡحُۚ
l-ṣub'ḥuসকাল
أَلَيۡسَ
alaysaনয় কি
ٱلصُّبۡحُ
l-ṣub'ḥuসকাল
بِقَرِيبٖ
biqarībinনিকটবর্তী"
٨١
আগুন্তুকরা বলল, ‘হে লূত! আমরা তোমার প্রতিপালক প্রেরিত বার্তাবাহক, তারা তোমার কাছে কক্ষনো পৌঁছতে পারবে না, কাজেই কিছুটা রাত বাকী থাকতে তুমি তোমার পরিবার-পরিজন নিয়ে বেরিয়ে পড়, তোমাদের কেউ যেন পিছনের দিকে না তাকায়। কিন্তু তোমার স্ত্রী (তোমাদের সঙ্গী হতে পারবে না) তারও তাই ঘটবে, অন্যদের যা ঘটবে। সকাল হল তাদের (শাস্তি আসার) নির্ধারিত সময়, সকাল কি নিকটবর্তী নয়?’
11:82
فَلَمَّا
falammāঅতঃপর যখন
جَآءَ
jāaআসলো
أَمۡرُنَا
amrunāআমাদের নির্দেশ
جَعَلۡنَا
jaʿalnāআমরা করলাম
عَٰلِيَهَا
ʿāliyahāতার উপর দিককে
سَافِلَهَا
sāfilahāতার নিচের দিকে
وَأَمۡطَرۡنَا
wa-amṭarnāএবং আমরা বর্ষণ করলাম
عَلَيۡهَا
ʿalayhāতার উপর
حِجَارَةٗ
ḥijāratanপাথর
مِّن
minতৈরি
سِجِّيلٖ
sijjīlinশুকনো মাটির
مَّنضُودٖ
manḍūdinএকটানা
٨٢
তারপর আমার নির্দেশ যখন এসে গেল, তখন আমি সেই জনপদকে উপর নীচ করে উল্টে দিলাম, আর তাদের উপর স্তরে স্তরে পাকানো মাটির প্রস্তর বর্ষণ করলাম।
11:83
مُّسَوَّمَةً
musawwamatan(প্রত্যেকের জন্যে) চিহ্নিত
عِندَ
ʿindaকাছে
رَبِّكَۖ
rabbikaতোমার রবের
وَمَا
wamāএবং নয়
هِيَ
hiyaতা
مِنَ
minaহ'তে
ٱلظَّٰلِمِينَ
l-ẓālimīnaসীমালঙ্ঘনকারীদের
بِبَعِيدٖ
bibaʿīdinবহুদূরে
٨٣
যে প্রস্তর খন্ডের প্রতিটিই তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত ছিল। যালিমদের জন্য এ শাস্তি বেশী দূরের ব্যাপার নয়।
11:84
۞ وَإِلَىٰ
wa-ilāএবং প্রতি
مَدۡيَنَ
madyanaমাদইয়ানের
أَخَاهُمۡ
akhāhumতাদের ভাই
شُعَيۡبٗاۚ
shuʿaybanশুআয়বকে (পাঠিয়েছিলাম)
قَالَ
qālaসে বললো
يَٰقَوۡمِ
yāqawmi"হে আমার জাতি
ٱعۡبُدُواْ
uʿ'budūতোমরা ইবাদাত করো
ٱللَّهَ
l-lahaআল্লাহর
مَا
māনেই
لَكُم
lakumতোমাদের জন্যে
مِّنۡ
minকোন
إِلَٰهٍ
ilāhinইলাহ
غَيۡرُهُۥۖ
ghayruhuতিনি ছাড়া
وَلَا
walāএবং না
تَنقُصُواْ
tanquṣūতোমরা কম করো
ٱلۡمِكۡيَالَ
l-mik'yālaমাপে
وَٱلۡمِيزَانَۖ
wal-mīzānaআর (না) ওজনে
إِنِّيٓ
innīনিশ্চয়ই আমি
أَرَىٰكُم
arākumতোমাদের দেখছি
بِخَيۡرٖ
bikhayrinভালো অবস্থায়
وَإِنِّيٓ
wa-innīকিন্তু আমি নিশ্চয়ই
أَخَافُ
akhāfuআমি আশঙ্কা করছি
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
عَذَابَ
ʿadhābaশাস্তি
يَوۡمٖ
yawminদিনের
مُّحِيطٖ
muḥīṭinপরিবেষ্টনকারী
٨٤
আর মাদইয়ানবাসীদের কাছে আমি তাদের ভাই শু‘আয়বকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের কোন সত্য ইলাহ নেই, আর মাপে ও ওজনে কম দিও না, আমি তোমাদেরকে ভাল অবস্থাতেই দেখছি। কিন্তু আমি তোমাদের জন্য শাস্তির আশঙ্কা করছি সে দিনের যেদিন তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে।
11:85
وَيَٰقَوۡمِ
wayāqawmiএবং হে আমার জাতি
أَوۡفُواْ
awfūতোমরা পূর্ণ করো
ٱلۡمِكۡيَالَ
l-mik'yālaমাপ
وَٱلۡمِيزَانَ
wal-mīzānaও ওজন
بِٱلۡقِسۡطِۖ
bil-qis'ṭiভাবে ন্যায়সংগত
وَلَا
walāএবং না
تَبۡخَسُواْ
tabkhasūতোমরা কম করো
ٱلنَّاسَ
l-nāsaলোকদেরকে
أَشۡيَآءَهُمۡ
ashyāahumতাদের জিনিসগুলোকে
وَلَا
walāএবং না
تَعۡثَوۡاْ
taʿthawতোমরা বিপর্যয় ঘটিয়ো
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
مُفۡسِدِينَ
muf'sidīnaবিপর্যয় সৃষ্টিকারী (হয়ে)
٨٥
হে আমার সম্প্রদায়! মাপ ও ওজন ইনসাফের সঙ্গে পূর্ণ করো, লোকদেরকে তাদের প্রাপ্য কম দিও না, আর যমীনে ফাসাদ সৃষ্টি করে বেড়িও না।
11:86
بَقِيَّتُ
baqiyyatuঅবশিষ্টই
ٱللَّهِ
l-lahiআল্লাহর অনুমোদিত
خَيۡرٞ
khayrunউত্তম
لَّكُمۡ
lakumতোমাদের জন্যে
إِن
inযদি
كُنتُم
kuntumতোমরা হও
مُّؤۡمِنِينَۚ
mu'minīnaঈমানদার
وَمَآ
wamāএবং নই
أَنَا۠
anāআমি
عَلَيۡكُم
ʿalaykumতোমাদের উপর
بِحَفِيظٖ
biḥafīẓinকোন তত্ত্বাবধায়ক"
٨٦
আল্লাহর অনুমোদিত উদ্বৃত্ত (অর্থাৎ লাভ) তোমাদের জন্য উত্তম, যদি তোমরা মু’মিন হও, আমি তোমাদের পর্যবেক্ষক নই।’
11:87
قَالُواْ
qālūতারা বললো
يَٰشُعَيۡبُ
yāshuʿaybu"হে শুআইব
أَصَلَوٰتُكَ
aṣalatukaকি তোমার সালাত
تَأۡمُرُكَ
tamurukaতোমাকে নির্দেশ দেয়
أَن
anযে
نَّتۡرُكَ
natrukaছেড়ে দিবো আমরা
مَا
mā(তা) যার
يَعۡبُدُ
yaʿbuduউপাসনা করতো
ءَابَآؤُنَآ
ābāunāআমাদের পূর্ব পুরুষেরা
أَوۡ
awঅথবা
أَن
anযেন (না)
نَّفۡعَلَ
nafʿalaআমরা করি
فِيٓ
fīমধ্যে
أَمۡوَٰلِنَا
amwālināআমাদের ধন-সম্পদের
مَا
māযা
نَشَٰٓؤُاْۖ
nashāuআমরা চাই
إِنَّكَ
innakaনিশ্চয়ই তুমি
لَأَنتَ
la-antaঅবশ্যই তুমি
ٱلۡحَلِيمُ
l-ḥalīmuধৈর্যধারী
ٱلرَّشِيدُ
l-rashīduসদাচারী"
٨٧
তারা বলল, ‘হে শু‘আয়ব! তোমার ইবাদত কি তোমাকে এই হুকুম দেয় যে, আমাদের পিতৃপুরুষ যার ‘ইবাদাত করত আমরা তা পরিত্যাগ করি বা আমাদের ধন-সম্পদের ব্যাপারে আমাদের ইচ্ছে (মাফিক ব্যয় করা) বর্জন করি, তুমি তো দেখছি বড়ই ধৈর্যশীল, ভাল মানুষ।’
11:88
قَالَ
qālaসে বললো
يَٰقَوۡمِ
yāqawmi"হে আমার জাতি
أَرَءَيۡتُمۡ
ara-aytumতোমরা কি (ভেবে) দেখেছো
إِن
inযদি
كُنتُ
kuntuআমি হই
عَلَىٰ
ʿalāউপর
بَيِّنَةٖ
bayyinatinসুস্পষ্ট প্রমাণের
مِّن
minকাছ থেকে
رَّبِّي
rabbīআমার রবের
وَرَزَقَنِي
warazaqanīএবং আমাকে জীবিকা দিয়েছেন
مِنۡهُ
min'huতাঁর নিকট হ'তে
رِزۡقًا
riz'qanজীবিকা
حَسَنٗاۚ
ḥasananউত্তম
وَمَآ
wamāএবং না
أُرِيدُ
urīduআমি চাই
أَنۡ
anযে
أُخَالِفَكُمۡ
ukhālifakumতোমাদের বিরুদ্ধাচারণ করি
إِلَىٰ
ilā(তার) প্রতি
مَآ
māযা
أَنۡهَىٰكُمۡ
anhākumতোমাদের আমি নিষেধ করি
عَنۡهُۚ
ʿanhuতা হ'তে
إِنۡ
inনা
أُرِيدُ
urīduআমি চাই
إِلَّا
illāএ ছাড়া
ٱلۡإِصۡلَٰحَ
l-iṣ'lāḥaসংশোধন
مَا
māযতটুকু
ٱسۡتَطَعۡتُۚ
is'taṭaʿtuআমি করতে পারি
وَمَا
wamāএবং নেই
تَوۡفِيقِيٓ
tawfīqīআমার সামর্থ
إِلَّا
illāএ ছাড়া (যা)
بِٱللَّهِۚ
bil-lahi(সংঘটিত হয়) সাহায্যে আল্লাহর
عَلَيۡهِ
ʿalayhiতাঁরই উপর
تَوَكَّلۡتُ
tawakkaltuআমি ভরসা করেছি
وَإِلَيۡهِ
wa-ilayhiও তাঁরই দিকে
أُنِيبُ
unībuপ্রত্যাবর্তন আমি করছি
٨٨
সে বলল, ‘হে আমার জাতির লোকেরা! তোমরা কি ভেবে দেখেছ যদি আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি আর তিনি আমাকে তাঁর পক্ষ থেকে উত্তম রিযক দিয়ে থাকেন (তাহলে আমি কীভাবে তোমাদের অন্যায় কাজের সঙ্গী হতে পারি?), আমি তোমাদেরকে যে কাজ করতে নিষেধ করি সেটা তোমাদের প্রতি বিরুদ্ধাচরণ করার ইচ্ছায় নয়, আমি তো সাধ্যমত সংশোধন করতে চাই, আমার কাজের সাফল্য তো আল্লাহরই পক্ষ হতে, আমি তাঁর উপরই নির্ভর করি, আর তাঁর দিকেই মুখ করি।
11:89
وَيَٰقَوۡمِ
wayāqawmiএবং হে আমার জাতি
لَا
lāনা (যেন)
يَجۡرِمَنَّكُمۡ
yajrimannakumতোমাদেরকে অপরাধ করতে (উদ্বুদ্ধ করে)
شِقَاقِيٓ
shiqāqīআমার (সাথে) বিরোধ
أَن
an(এতদূর) যে
يُصِيبَكُم
yuṣībakumতোমাদের উপর আপতিত হয়
مِّثۡلُ
mith'luতেমনি (শাস্তি)
مَآ
māযেমন
أَصَابَ
aṣābaআপতিত হয়েছিলো
قَوۡمَ
qawmaজাতির (উপর)
نُوحٍ
nūḥinনূহের
أَوۡ
awবা
قَوۡمَ
qawmaজাতির (উপর)
هُودٍ
hūdinহূদের
أَوۡ
awঅথবা
قَوۡمَ
qawmaজাতির (উপর)
صَٰلِحٖۚ
ṣāliḥinসালিহর
وَمَا
wamāএবং নয়
قَوۡمُ
qawmuজাতি
لُوطٖ
lūṭinলুতের
مِّنكُم
minkumতোমাদের থেকে
بِبَعِيدٖ
bibaʿīdinবহুদূরে
٨٩
হে আমার সম্প্রদায়! আমার সঙ্গে বিরোধ তোমাদেরকে যেন কিছুতেই এমন কাজে উদ্বুদ্ধ না করে যাতে তোমাদের উপর এমন বিপদ আসে যেমন বিপদ এসেছিল নূহের জাতির কিংবা হূদের জাতির কিংবা সালিহর জাতির উপর। আর লূতের জাতির অবস্থান তো তোমাদের থেকে মোটেই দূরে নয়।
11:90
وَٱسۡتَغۡفِرُواْ
wa-is'taghfirūএবং তোমরা ক্ষমা চাও
رَبَّكُمۡ
rabbakumতোমাদের রবের কাছে
ثُمَّ
thummaএরপর
تُوبُوٓاْ
tūbūতোমরা ফিরে এসো
إِلَيۡهِۚ
ilayhiতাঁর দিকে
إِنَّ
innaনিশ্চয়ই
رَبِّي
rabbīআমার রব
رَحِيمٞ
raḥīmunপরম দয়ালু
وَدُودٞ
wadūdunপ্রেমময়"
٩٠
তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর, অতঃপর তাঁরই নিকট তাওবাহ কর। আমার প্রতিপালক তো পরম দয়ালু, বড়ই ভালবাসা পোষণকারী।’
11:91
قَالُواْ
qālūতারা বলেছিলো
يَٰشُعَيۡبُ
yāshuʿaybu"হে শুআইব
مَا
māনা
نَفۡقَهُ
nafqahuআমরা বুঝি
كَثِيرٗا
kathīranঅনেক (কথাই)
مِّمَّا
mimmāতা হ'তে যা
تَقُولُ
taqūluবলো তুমি
وَإِنَّا
wa-innāএবং নিশ্চয়ই আমরা
لَنَرَىٰكَ
lanarākaআমরা অবশ্যই তোমাকে দেখছি
فِينَا
fīnāআমাদের মাঝে
ضَعِيفٗاۖ
ḍaʿīfanদুর্বল হিসেবে
وَلَوۡلَا
walawlāএবং যদি থাকত না
رَهۡطُكَ
rahṭukaতোমার স্বজনবর্গ
لَرَجَمۡنَٰكَۖ
larajamnākaতোমাকে আমরা পাথর ছুড়ে মেরে ফেলতাম
وَمَآ
wamāএবং নও
أَنتَ
antaতুমি
عَلَيۡنَا
ʿalaynāআমাদের উপর
بِعَزِيزٖ
biʿazīzinশক্তিশালী"
٩١
তারা বলল, ‘হে শু‘আয়ব! তুমি যা বল তার অনেক কথাই আমরা বুঝি না, আমরা আমাদের মধ্যে তোমাকে অবশ্যই দুর্বল দেখছি, তোমার গোত্র না থাকলে আমরা তোমাকে অবশ্যই পাথর নিক্ষেপ ক’রে মেরে ফেলতাম, আমাদের উপর তোমার কোন ক্ষমতাই নেই।
11:92
قَالَ
qālaসে বললো
يَٰقَوۡمِ
yāqawmi"হে আমার জাতি
أَرَهۡطِيٓ
arahṭīআমার স্বজনবর্গ কি
أَعَزُّ
aʿazzuঅধিক শক্তিশালী
عَلَيۡكُم
ʿalaykumতোমাদের কাছে
مِّنَ
minaচেয়েও
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
وَٱتَّخَذۡتُمُوهُ
wa-ittakhadhtumūhuঅথচ তাঁকে তোমরা রেখে দিয়েছো
وَرَآءَكُمۡ
warāakumতোমাদের পিছনে
ظِهۡرِيًّاۖ
ẓih'riyyanঅবহেলা ভরে
إِنَّ
innaনিশ্চয়ই
رَبِّي
rabbīআমার রব
بِمَا
bimāসে সম্বন্ধে যা
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা করছো
مُحِيطٞ
muḥīṭunপরিবেষ্টন করে আছেন
٩٢
সে বলল, ‘হে আমার সম্প্রদায়! আমার স্বজনরা কি তোমাদের কাছে আল্লাহর চেয়েও প্রবল! তোমরা তো তাঁকে সম্পূর্ণতঃ পেছনে ফেলে রেখেছ, তোমরা যা করছ আমার প্রতিপালক তা সব কিছুই অবগত।’
11:93
وَيَٰقَوۡمِ
wayāqawmiএবং হে আমার জাতি
ٱعۡمَلُواْ
iʿ'malūতোমরা কাজ করো
عَلَىٰ
ʿalāউপর
مَكَانَتِكُمۡ
makānatikumতোমাদের নিজ নিজ অবস্থানের
إِنِّي
innīনিশ্চয়ই আমিও
عَٰمِلٞۖ
ʿāmilunকাজ করছি (আমার অবস্থানে)
سَوۡفَ
sawfaশীঘ্রই
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জানবে
مَن
man(যে) কে সেই
يَأۡتِيهِ
yatīhiযার উপর আসবে
عَذَابٞ
ʿadhābunশাস্তি
يُخۡزِيهِ
yukh'zīhiতাকে লাঞ্ছিত করে ছাড়বে
وَمَنۡ
wamanএবং কে
هُوَ
huwaসে
كَٰذِبٞۖ
kādhibunমিথ্যাবাদী
وَٱرۡتَقِبُوٓاْ
wa-ir'taqibūএবং তোমরা প্রতীক্ষা করো
إِنِّي
innīনিশ্চয়ই আমি
مَعَكُمۡ
maʿakumতোমাদের সাথে
رَقِيبٞ
raqībunপ্রতীক্ষাকারী"
٩٣
হে আমার সম্প্রদায়! ‘তোমরা নিজ নিজ অবস্থানে থেকে কাজ করতে থাক, আমিও আমার কাজ করতে থাকি, তোমরা অচিরেই জানতে পারবে কার উপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি আর কে মিথ্যেবাদী। কাজেই তোমরা অপেক্ষায় থাক, আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম।’
11:94
وَلَمَّا
walammāএবং যখন
جَآءَ
jāaআসলো
أَمۡرُنَا
amrunāআমাদের নির্দেশ
نَجَّيۡنَا
najjaynāআমরা রক্ষা করলাম
شُعَيۡبٗا
shuʿaybanশুআইবকে
وَٱلَّذِينَ
wa-alladhīnaও যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছিলো
مَعَهُۥ
maʿahuতার সাথে
بِرَحۡمَةٖ
biraḥmatinঅনুগ্রহ দিয়ে
مِّنَّا
minnāআমাদের পক্ষ থেকে
وَأَخَذَتِ
wa-akhadhatiএবং ধরলো
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
ظَلَمُواْ
ẓalamūসীমালঙ্ঘন করেছিলো
ٱلصَّيۡحَةُ
l-ṣayḥatuমহাগর্জন
فَأَصۡبَحُواْ
fa-aṣbaḥūতারা অতঃপর হয়ে গেলো
فِي
fīমধ্যে
دِيَٰرِهِمۡ
diyārihimতাদের ঘরগুলোর
جَٰثِمِينَ
jāthimīnaউপুড় হয়ে পড়া (নির্জীব নিস্পন্দ)
٩٤
আমার হুকুম যখন আসলো, তখন আমি আমার দয়ায় শু‘আয়ব আর তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে বাঁচিয়ে দিলাম। আর যারা যুলম করেছিল তাদেরকে এক প্রচন্ড শব্দ আঘাত হানল যার ফলে তারা নিজেদের গৃহে নতজানু হয়ে পড়ে রইল।
11:95
كَأَن
ka-anযেন
لَّمۡ
lamনি
يَغۡنَوۡاْ
yaghnawতারা বসবাস করেই
فِيهَآۗ
fīhāতার মধ্যে
أَلَا
alāজেনে রাখো
بُعۡدٗا
buʿ'danধ্বংস হলো
لِّمَدۡيَنَ
limadyanaজন্যে মাদয়ানবাসীদের
كَمَا
kamāযেমন
بَعِدَتۡ
baʿidatধ্বংস করা হয়েছিলো
ثَمُودُ
thamūduসামূদ জাতিকে
٩٥
(এমনভাবে) যেন তারা সেখানে কোনদিনই বসবাস করেনি। জেনে রেখ, মাদইয়ানবাসীদেরকে দূরে নিক্ষেপ করা হল, যেমনভাবে দূরে নিক্ষেপ করা হয়েছিল সামূদজাতিকে।
11:96
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
أَرۡسَلۡنَا
arsalnāআমরা পাঠিয়েছিলাম
مُوسَىٰ
mūsāমূসাকে
بِـَٔايَٰتِنَا
biāyātināদিয়ে আমাদের নিদর্শনাবলী
وَسُلۡطَٰنٖ
wasul'ṭāninএবং প্রমাণ (দিয়ে)
مُّبِينٍ
mubīninসুস্পষ্ট
٩٦
আমি মূসাকে পাঠিয়েছিলাম আমার নিদর্শন আর স্পষ্ট প্রমাণ সহকারে
11:97
إِلَىٰ
ilāপ্রতি
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফিরআউনের
وَمَلَإِيْهِۦ
wamala-ihiএবং তার প্রধানব্যক্তিবর্গের (প্রতি)
فَٱتَّبَعُوٓاْ
fa-ittabaʿūতারা অতঃপর অনুসরণ করলো
أَمۡرَ
amraকাজকর্মের
فِرۡعَوۡنَۖ
fir'ʿawnaফিরআউনের
وَمَآ
wamāএবং না
أَمۡرُ
amruকাজকর্ম (ছিলো)
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফিরআউনের
بِرَشِيدٖ
birashīdinন্যায়সঙ্গত
٩٧
ফির‘আওন আর তার প্রধানদের কাছে, কিন্তু তারা ফির‘আওনের হুকুমই মেনে নিল, আর ফির‘আওনের হুকুম সত্য নির্ভর ছিল না।
11:98
يَقۡدُمُ
yaqdumuসে সামনে থাকবে
قَوۡمَهُۥ
qawmahuতার জাতির লোকদের
يَوۡمَ
yawmaদিনে
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiক্বিয়ামাতের
فَأَوۡرَدَهُمُ
fa-awradahumuঅতঃপর তাদের উপস্থিত করবে
ٱلنَّارَۖ
l-nāra(জাহান্নামের) আগুনে
وَبِئۡسَ
wabi'saএবং অতি জঘন্য
ٱلۡوِرۡدُ
l-wir'duউপস্থিত স্থান
ٱلۡمَوۡرُودُ
l-mawrūduযেখানে তারা উপস্থিত হবে
٩٨
ক্বিয়ামাতের দিন সে তার সম্প্রদায়ের পুরোভাগে থাকবে আর তাদেরকে জাহান্নামে নিয়ে যেতে নেতৃত্ব দেবে, কতই না নিকৃষ্ট এ অবতরণ স্থল যাতে তারা উপনীত হবে।
11:99
وَأُتۡبِعُواْ
wa-ut'biʿūএবং তাদেরকে অনুসরণ করলো
فِي
fīমধ্যে
هَٰذِهِۦ
hādhihiএই (পৃথিবীর)
لَعۡنَةٗ
laʿnatanঅভিশাপ
وَيَوۡمَ
wayawmaএবং (অভিশাপ) দিনে
ٱلۡقِيَٰمَةِۚ
l-qiyāmatiক্বিয়ামাতের
بِئۡسَ
bi'saঅতি জঘন্য
ٱلرِّفۡدُ
l-rif'duপুরস্কার
ٱلۡمَرۡفُودُ
l-marfūdu(যা তাদেরকে) পুরস্কার দেয়া হবে
٩٩
এ দুনিয়াতেও অভিশাপ তাদের পেছনে ছুটছে আর ক্বিয়ামাতের দিনেও। কত নিকৃষ্টই না সে পুরস্কার যা তাদেরকে দেয়া হবে।
11:100
ذَٰلِكَ
dhālikaএই (খবর)
مِنۡ
minকিছু
أَنۢبَآءِ
anbāiসংবাদ
ٱلۡقُرَىٰ
l-qurāজনপদসমূহের
نَقُصُّهُۥ
naquṣṣuhuতা আমরা বর্ণনা করছি
عَلَيۡكَۖ
ʿalaykaতোমার কাছে
مِنۡهَا
min'hāতার মধ্যে হ'তে
قَآئِمٞ
qāimun(কিছু) বিদ্যমান আছে
وَحَصِيدٞ
waḥaṣīdunআবার (কিছু) নির্মূল হয়েছে
١٠٠
এ হল জনপদসমূহের কিছু খবরাদি যা আমি তোমার নিকট বর্ণনা করলাম, তাদের কতক এখনও দাঁড়িয়ে আছে আর কতক কর্তিত ফসলের দশা প্রাপ্ত হয়েছে।
11:101
وَمَا
wamāএবং না
ظَلَمۡنَٰهُمۡ
ẓalamnāhumতাদের উপর আমরা অত্যাচার করেছি
وَلَٰكِن
walākinকিন্তু
ظَلَمُوٓاْ
ẓalamūতারা অত্যাচার করেছিলো
أَنفُسَهُمۡۖ
anfusahumতাদের নিজেদের (উপর)
فَمَآ
famāঅতঃপর না
أَغۡنَتۡ
aghnatকাজে লাগলো
عَنۡهُمۡ
ʿanhumতাদের জন্যে
ءَالِهَتُهُمُ
ālihatuhumuতাদের উপাস্যরা
ٱلَّتِي
allatīযাকে
يَدۡعُونَ
yadʿūnaতারা ডাকত
مِن
minথেকে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ্কে
مِن
minকোন
شَيۡءٖ
shayinকিছুই
لَّمَّا
lammāযখন
جَآءَ
jāaআসলো
أَمۡرُ
amruনির্দেশ
رَبِّكَۖ
rabbikaতোমার রবের
وَمَا
wamāএবং না
زَادُوهُمۡ
zādūhumতাদের তারা বৃদ্ধি করলো
غَيۡرَ
ghayraছাড়া
تَتۡبِيبٖ
tatbībinধ্বংস
١٠١
আমি তাদের উপর যুলম করিনি বরং তারাই নিজেদের উপর যুলম করেছিল, কিন্তু তোমার প্রতিপালকের হুকুম যখন এসে গেল, তখন আল্লাহকে বাদ দিয়ে তারা যেসব ইলাহকে ডাকত ওগুলো তাদের কোনই কাজে আসল না, তারা ধ্বংস ছাড়া কিছুই বৃদ্ধি করতে পারল না।
11:102
وَكَذَٰلِكَ
wakadhālikaএবং এভাবেই
أَخۡذُ
akhdhuপাকড়াও (আসে)
رَبِّكَ
rabbikaতোমার রবের
إِذَآ
idhāযখন
أَخَذَ
akhadhaতিনি পাকড়াও করেন
ٱلۡقُرَىٰ
l-qurāজনবসতিকে
وَهِيَ
wahiyaএমতাবস্হায় তা
ظَٰلِمَةٌۚ
ẓālimatun(ছিল) অত্যাচারী
إِنَّ
innaনিশ্চয়ই
أَخۡذَهُۥٓ
akhdhahuতাঁর পাকড়াও
أَلِيمٞ
alīmunযন্ত্রণাদায়ক
شَدِيدٌ
shadīdunকঠোর
١٠٢
তোমার প্রতিপালকের পাকড়াও এ রকমই হয়ে থাকে যখন তিনি পাকড়াও করেন কোন জনপদকে যখন তারা যুলমে লিপ্ত থাকে। অবশ্যই তাঁর পাকড়াও ভয়াবহ, বড়ই কঠিন।
11:103
إِنَّ
innaনিশ্চয়ই
فِي
fīমধ্যে (রয়েছে)
ذَٰلِكَ
dhālikaএর
لَأٓيَةٗ
laāyatanঅবশ্যই নিদর্শন
لِّمَنۡ
limanতার জন্য যে
خَافَ
khāfaভয় করে
عَذَابَ
ʿadhābaশাস্তির
ٱلۡأٓخِرَةِۚ
l-ākhiratiআখিরাতের
ذَٰلِكَ
dhālikaএটা
يَوۡمٞ
yawmunদিন
مَّجۡمُوعٞ
majmūʿunএকত্র করার
لَّهُ
lahuতার (মধ্যে)
ٱلنَّاسُ
l-nāsu(সকল) মানুষকে
وَذَٰلِكَ
wadhālikaএবং এটা
يَوۡمٞ
yawmunদিন
مَّشۡهُودٞ
mashhūdunসবার উপস্হিতির
١٠٣
এতে অবশ্যই নিদর্শন আছে তার জন্য যে আখেরাতের শাস্তিকে ভয় করে। এটা এমন দিন, যে দিনের জন্য সব মানুষকে একত্রিত করা হবে, এটা হাযির হওয়ার দিন।
11:104
وَمَا
wamāএবং না
نُؤَخِّرُهُۥٓ
nu-akhiruhuতা আমরা স্হগিত করবো
إِلَّا
illāএ ছাড়া
لِأَجَلٖ
li-ajalinজন্যে একটি সময়ের
مَّعۡدُودٖ
maʿdūdinনির্দিষ্ট
١٠٤
আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে বিলম্বিত করি মাত্র।
11:105
يَوۡمَ
yawmaসেদিন
يَأۡتِ
yati(যখন) আসবে
لَا
lāনা
تَكَلَّمُ
takallamuকথা বলতে পারবে
نَفۡسٌ
nafsunকোন ব্যক্তি
إِلَّا
illāছাড়া
بِإِذۡنِهِۦۚ
bi-idh'nihiতাঁর অনুমতির মাধ্যমে
فَمِنۡهُمۡ
famin'humঅতঃপর তাদের মধ্যে কেউ
شَقِيّٞ
shaqiyyunহতভাগ্য (হবে)
وَسَعِيدٞ
wasaʿīdunআর সৌভাগ্যবান (হবে কেউ)
١٠٥
সে দিন যখন আসবে তখন তাঁর অনুমতি ছাড়া কেউ মুখ খুলতে পারবে না, তাদের কেউ হবে হতভাগা, আর কেউ হবে সৌভাগ্যবান।
11:106
فَأَمَّا
fa-ammāঅতঃপর
ٱلَّذِينَ
alladhīnaযারা
شَقُواْ
shaqūহতভাগ্য হবে
فَفِي
fafīতখন মধ্যে (হবে)
ٱلنَّارِ
l-nāri(জাহান্নামের) আগুনের
لَهُمۡ
lahumতাদের জন্যে
فِيهَا
fīhāতার মধ্যে (থাকবে)
زَفِيرٞ
zafīrunআর্তনাদ
وَشَهِيقٌ
washahīqunও চিৎকার
١٠٦
যারা হতভাগা হবে তারা জাহান্নামে যাবে, সেখানে তাদের জন্য আছে হা-হুতাশ আর আর্ত চীৎকার।
11:107
خَٰلِدِينَ
khālidīnaতারা স্থায়ী হবে
فِيهَا
fīhāতার মধ্যে
مَا
māযতক্ষণ
دَامَتِ
dāmatiবিদ্যমান থাকবে
ٱلسَّمَٰوَٰتُ
l-samāwātuআকাশসমূহ
وَٱلۡأَرۡضُ
wal-arḍuএবং পৃথিবী
إِلَّا
illāতবে
مَا
māযা
شَآءَ
shāaইচ্ছে করেন
رَبُّكَۚ
rabbukaতোমার রব (সেটা ভিন্ন কথা)
إِنَّ
innaনিশ্চয়ই
رَبَّكَ
rabbakaতোমার রব
فَعَّالٞ
faʿʿālunনিশ্চিতভাবে সম্পাদনকারী
لِّمَا
limāযা
يُرِيدُ
yurīduতিনি চান
١٠٧
সেখানে তারা স্থায়ী হবে চিরকালের জন্য যে পর্যন্ত আকাশসমূহ ও পৃথিবী বিদ্যমান থাকবে যদি না তোমার প্রতিপালক অন্য কিছু ইচ্ছে করেন। তোমার প্রতিপালক অবশ্যই করতে সক্ষম যা তিনি করতে চান।
11:108
۞ وَأَمَّا
wa-ammāআর
ٱلَّذِينَ
alladhīnaযারা
سُعِدُواْ
suʿidūসৌভাগ্যবান হবে
فَفِي
fafīতখন মধ্যে
ٱلۡجَنَّةِ
l-janatiজান্নাতের
خَٰلِدِينَ
khālidīnaস্থায়ী বসবাসকারী
فِيهَا
fīhāতার মধ্যে (তারা থাকবে)
مَا
māযতক্ষণ
دَامَتِ
dāmatiবিদ্যমান থাকবে
ٱلسَّمَٰوَٰتُ
l-samāwātuআকাশসমূহ
وَٱلۡأَرۡضُ
wal-arḍuও পৃথিবী
إِلَّا
illāএছাড়া
مَا
māযা
شَآءَ
shāaইচ্ছে করেন
رَبُّكَۖ
rabbukaতোমার রব
عَطَآءً
ʿaṭāan(তারা পাবে) পুরস্কার
غَيۡرَ
ghayraনয়
مَجۡذُوذٖ
majdhūdhinবিছিন্ন হওয়ার
١٠٨
আর যারা সৌভাগ্যবান হবে, তারা জান্নাতে স্থায়ী হবে যে পর্যন্ত আকাশসমূহ ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালক অন্য রকম ইচ্ছে করেন। এ হল এক অব্যাহত পুরস্কার।
11:109
فَلَا
falāঅতএব না
تَكُ
takuতুমি থাকবে
فِي
fīমধ্যে
مِرۡيَةٖ
mir'yatinসংশয়ের
مِّمَّا
mimmāতা হ'তে যার
يَعۡبُدُ
yaʿbuduউপাসনা করে
هَٰٓؤُلَآءِۚ
hāulāiএসব (মুশরিকরা)
مَا
māনা
يَعۡبُدُونَ
yaʿbudūnaতারা উপাসনা করে
إِلَّا
illāএ ছাড়া
كَمَا
kamāযেমন
يَعۡبُدُ
yaʿbuduউপাসনা করতো
ءَابَآؤُهُم
ābāuhumতাদের পূর্বপুরুষেরা
مِّن
minথেকে
قَبۡلُۚ
qabluপূর্ব
وَإِنَّا
wa-innāএবং নিশ্চয়ই আমরা
لَمُوَفُّوهُمۡ
lamuwaffūhumঅবশ্যই তাদের পুরোপুরি দিবো
نَصِيبَهُمۡ
naṣībahumতাদের অংশ
غَيۡرَ
ghayraছাড়া
مَنقُوصٖ
manqūṣinকম করা
١٠٩
কাজেই তারা যেগুলোর ‘ইবাদাত করে সেগুলোর ব্যাপারে সন্দেহে পতিত হয়ো না। তারা যেগুলোর ‘ইবাদাত করে সেগুলো তা ছাড়া আর কিছুই নয় যেগুলোর ‘ইবাদাত পূর্বে তাদের পিতৃপুরুষরা করত, আমি অবশ্যই তাদের প্রাপ্য অংশ তাদেরকে পূর্ণ মাত্রাতেই দেব, কোনই কমতি করা হবে না।
11:110
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
ءَاتَيۡنَا
ātaynāআমরা দিয়েছিলাম
مُوسَى
mūsāমূসাকে
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
فَٱخۡتُلِفَ
fa-ukh'tulifaঅতঃপর মতবিরোধ ঘটেছিলো
فِيهِۚ
fīhiমধ্যে তার
وَلَوۡلَا
walawlāএবং যদি না
كَلِمَةٞ
kalimatunএকটি বাণী
سَبَقَتۡ
sabaqatপূর্বে নির্ধারিত হতো
مِن
minপক্ষ হ'তে
رَّبِّكَ
rabbikaতোমার রবের
لَقُضِيَ
laquḍiyaঅবশ্যই মীমাংসা করে দেয়া হতো
بَيۡنَهُمۡۚ
baynahumতাদের মাঝে
وَإِنَّهُمۡ
wa-innahumএবং নিশ্চয়ই তারা
لَفِي
lafīঅবশ্যই মধ্যে (আছে)
شَكّٖ
shakkinসন্দেহের
مِّنۡهُ
min'huতা হ'তে
مُرِيبٖ
murībinবিভ্রান্তিকর (সন্দেহে)
١١٠
ইতোপূর্বে আমি মূসাকেও কিতাব দিয়েছিলাম, কিন্তু তাতেও মতবিরোধ করা হয়েছিল। তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটি কথা যদি আগেই বলে দেয়া না হত, তাহলে তাদের মাঝে অবশ্যই ফায়সালাই ক’রে দেয়া হত, এ ব্যাপারে তারা অবশ্য সন্দেহপূর্ণ সংশয়ে পড়ে আছে।
11:111
وَإِنَّ
wa-innaএবং নিশ্চয়ই
كُلّٗا
kullanপ্রত্যেককে (ব্যক্তিকে)
لَّمَّا
lammāযখন (সময় আসবে)
لَيُوَفِّيَنَّهُمۡ
layuwaffiyannahumঅবশ্যই তাদের পুরোপুরি দিবেন
رَبُّكَ
rabbukaতোমার রব
أَعۡمَٰلَهُمۡۚ
aʿmālahumতাদের কাজগুলোর (প্রতিফল)
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
بِمَا
bimāঐ বিষয়ে যা
يَعۡمَلُونَ
yaʿmalūnaতারা কাজ করেছে
خَبِيرٞ
khabīrunখুব অবহিত
١١١
এতে সন্দেহ নেই যে, তোমার প্রতিপালক প্রত্যেককেই তাদের ‘আমালের প্রতিফল অবশ্য অবশ্যই পুরোপুরি দান করবেন, তারা যা করে সে বিষয়ে তিনি পূর্ণ ওয়াকিফহাল।
11:112
فَٱسۡتَقِمۡ
fa-is'taqimঅতএব সুদৃঢ় থাকো
كَمَآ
kamāযেমন
أُمِرۡتَ
umir'taতোমাকে আদেশ করা হয়েছে
وَمَن
wamanএবং যে
تَابَ
tābaফিরে এসেছে (ঈমান ও আনুগত্যে)
مَعَكَ
maʿakaতোমার সাথে
وَلَا
walāএবং না
تَطۡغَوۡاْۚ
taṭghawতোমরা সীমালঙ্ঘন করো
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
بِمَا
bimāঐ বিষয়ে যা
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা কাজ করছো
بَصِيرٞ
baṣīrunপূর্ণ দৃষ্টি রাখেন
١١٢
কাজেই তুমি ও তোমার সাথে যারা (আল্লাহর দিকে) তাওবা করেছে সুদৃঢ় হয়ে থাক আল্লাহ যেভাবে তোমাকে আদেশ দিয়েছেন, আর সীমালঙ্ঘন করো না। তোমরা যা কিছু কর তিনি তা ভালভাবেই দেখেন।
11:113
وَلَا
walāএবং না
تَرۡكَنُوٓاْ
tarkanūতোমরা ঝুঁকো
إِلَى
ilāপ্রতি
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
ظَلَمُواْ
ẓalamūসীমালঙ্ঘন করেছে
فَتَمَسَّكُمُ
fatamassakumuতাহ'লে স্পর্শ করবে তোমাদের
ٱلنَّارُ
l-nāru(জাহান্নামের) আগুন
وَمَا
wamāএবং না (হবে)
لَكُم
lakumতোমাদের জন্যে
مِّن
minমধ্য হতে
دُونِ
dūniছাড়া
ٱللَّهِ
l-lahiআল্লাহ
مِنۡ
minকোন
أَوۡلِيَآءَ
awliyāaঅভিভাবক
ثُمَّ
thummaএরপর
لَا
lāনা
تُنصَرُونَ
tunṣarūnaতোমাদের সাহায্য করা হবে
١١٣
তোমরা যালিমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে, আর তখন আল্লাহ ছাড়া কেউ তোমাদের অভিভাবক থাকবে না, অত:পর তোমাদেরকে সাহায্যও করা হবে না।
11:114
وَأَقِمِ
wa-aqimiএবং প্রতিষ্ঠা করো
ٱلصَّلَوٰةَ
l-ṣalataসালাত
طَرَفَيِ
ṭarafayiদুই প্রান্তে
ٱلنَّهَارِ
l-nahāriদিনের
وَزُلَفٗا
wazulafanএবং (প্রথম) অংশে
مِّنَ
minaথেকে
ٱلَّيۡلِۚ
al-layliরাতের
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلۡحَسَنَٰتِ
l-ḥasanātiসৎকাজগুলো
يُذۡهِبۡنَ
yudh'hib'naদূর করে দেয়
ٱلسَّيِّـَٔاتِۚ
l-sayiātiমন্দকাজগুলোকে
ذَٰلِكَ
dhālikaএটা
ذِكۡرَىٰ
dhik'rāউপদেশ
لِلذَّٰكِرِينَ
lildhākirīnaউপদেশগ্রহণকারীদের জন্যে
١١٤
তুমি নামায প্রতিষ্ঠা কর দিনের দু’ প্রান্ত সময়ে আর কিছুটা রাত অতিবাহিত হওয়ার পর, পূণ্যরাজি অবশ্যই পাপরাশিকে দূর করে দেয়, এটা তাদের জন্য উপদেশ যারা উপদেশ গ্রহণ করে।
11:115
وَٱصۡبِرۡ
wa-iṣ'birএবং ধৈর্য ধরো
فَإِنَّ
fa-innaকারণ নিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
لَا
lāনা
يُضِيعُ
yuḍīʿuনষ্ট করেন
أَجۡرَ
ajraকর্মফল
ٱلۡمُحۡسِنِينَ
l-muḥ'sinīnaসৎকর্মশীলদের
١١٥
তুমি ধৈর্য ধর, কারণ আল্লাহ সৎকর্মশীল লোকদের কর্মফল কখনও বিনষ্ট করেন না।
11:116
فَلَوۡلَا
falawlāঅতঃপর কেন না
كَانَ
kāna(বর্তমান) ছিলো
مِنَ
minaমধ্য হ'তে
ٱلۡقُرُونِ
l-qurūniজাতিসমূহের
مِن
minথেকে
قَبۡلِكُمۡ
qablikumপূর্ব তোমাদের
أُوْلُواْ
ulūসম্পন্নরা
بَقِيَّةٖ
baqiyyatinঅবশিষ্ট
يَنۡهَوۡنَ
yanhawna(যারা) নিষেধ করতো
عَنِ
ʿaniহ'তে
ٱلۡفَسَادِ
l-fasādiবিপর্যয়
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
إِلَّا
illāতবে ব্যতিক্রম
قَلِيلٗا
qalīlanস্বল্প সংখ্যক লোক
مِّمَّنۡ
mimmanমধ্যকার তাদের
أَنجَيۡنَا
anjaynāআমরা রক্ষা করেছিলাম (যাদেরকে)
مِنۡهُمۡۗ
min'humতাদের মধ্যে হ'তে
وَٱتَّبَعَ
wa-ittabaʿaএবং অনুসরণ করতো
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
ظَلَمُواْ
ẓalamūসীমালঙ্ঘন করেছিলো
مَآ
mā(তারই) যা
أُتۡرِفُواْ
ut'rifūতাদের সুখ-সুবিধা দেয়া হয়েছিলো
فِيهِ
fīhiমধ্যে তার
وَكَانُواْ
wakānūএবং তারা ছিলো
مُجۡرِمِينَ
muj'rimīnaঅপরাধী
١١٦
তাহলে তোমাদের পূর্ব যুগের লোকদের মধ্যে এমন সৎকর্মশীল কেন হয়নি যারা যমীনে বিপর্যয় সৃষ্টি করা হতে বাধা দিত? এমন লোক কমই ছিল আর তাদেরকে আমি বাঁচিয়ে নিয়েছিলাম। যালিমরা তো তাদেরকে দেয়া সামগ্রীর সুখ স্বাচ্ছন্দ্যেই লিপ্ত থাকতো আর তারা ছিল অপরাধী।
11:117
وَمَا
wamāএবং না
كَانَ
kānaছিলেন
رَبُّكَ
rabbukaতোমার রব (এমন যে)
لِيُهۡلِكَ
liyuh'likaযাতে তিনি ধ্বংস করবেন
ٱلۡقُرَىٰ
l-qurāজনবসতিগুলোকে
بِظُلۡمٖ
biẓul'minভাবে অন্যায়
وَأَهۡلُهَا
wa-ahluhāঅথচ তার অধিবাসীরা (ছিলো)
مُصۡلِحُونَ
muṣ'liḥūnaসংশোধনকারী
١١٧
তোমার প্রতিপালক এমন নন যে, তিনি অন্যায়ভাবে কোন জনপদ ধ্বংস করবেন এমতাবস্থায় যে, তার অধিবাসীরা সদাচারী।
11:118
وَلَوۡ
walawএবং যদি
شَآءَ
shāaইচ্ছে করতেন
رَبُّكَ
rabbukaতোমার রব
لَجَعَلَ
lajaʿalaঅবশ্যই বানাতে পারতেন
ٱلنَّاسَ
l-nāsaসব মানুষকে
أُمَّةٗ
ummatanজাতি
وَٰحِدَةٗۖ
wāḥidatanএকই
وَلَا
walāকিন্তু (তবুও) না
يَزَالُونَ
yazālūnaতারা সর্বদা হতো
مُخۡتَلِفِينَ
mukh'talifīnaমতবিরোধকারী
١١٨
তোমার প্রতিপালক চাইলে মানুষকে অবশ্যই এক জাতি করতে পারতেন, কিন্তু তারা মতভেদ করতেই থাকবে।
11:119
إِلَّا
illāতবে
مَن
manযাকে
رَّحِمَ
raḥimaঅনুগ্রহ করতেন
رَبُّكَۚ
rabbukaতোমার রব (সেটা ভিন্ন কথা)
وَلِذَٰلِكَ
walidhālikaএবং এ কারণে
خَلَقَهُمۡۗ
khalaqahumতাদের সৃষ্টি করেছেন (স্বাধীনতা দিয়ে)
وَتَمَّتۡ
watammatএবং (এভাবে) সম্পূর্ণ হলো
كَلِمَةُ
kalimatuএকটি বাণী
رَبِّكَ
rabbikaতোমার রবের (যে)
لَأَمۡلَأَنَّ
la-amla-anna"অবশ্যই ভরে দিবো আমি
جَهَنَّمَ
jahannamaজাহান্নামকে
مِنَ
minaদিয়ে
ٱلۡجِنَّةِ
l-jinatiজিন
وَٱلنَّاسِ
wal-nāsiএবং মানুষ
أَجۡمَعِينَ
ajmaʿīnaএকত্রেই"
١١٩
তবে তোমার প্রতিপালক যাদের প্রতি দয়া করেন তারা (মতবিরোধ করবে) না। এই উদ্দেশ্যেই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমার প্রতিপালকের এ বাণী পূর্ণ হবেই যে, আমি জাহান্নামকে জ্বিন আর মানুষ দিয়ে অবশ্য অবশ্যই ভরে দেব।
11:120
وَكُلّٗا
wakullanএবং সব (কিছুই)
نَّقُصُّ
naquṣṣuআমরা বর্ণনা করছি
عَلَيۡكَ
ʿalaykaতোমার কাছে
مِنۡ
minহ'তে
أَنۢبَآءِ
anbāiসংবাদ
ٱلرُّسُلِ
l-rusuliরাসূলদের
مَا
māযা
نُثَبِّتُ
nuthabbituআমরা সুদৃঢ় করছি
بِهِۦ
bihiতা দিয়ে
فُؤَادَكَۚ
fuādakaতোমার হৃদয়কে
وَجَآءَكَ
wajāakaএবং তোমার কাছে এসেছে
فِي
fīমধ্যে
هَٰذِهِ
hādhihiএর
ٱلۡحَقُّ
l-ḥaquপ্রকৃত সত্য
وَمَوۡعِظَةٞ
wamawʿiẓatunএবং উপদেশ
وَذِكۡرَىٰ
wadhik'rāও সাবধান বাণী
لِلۡمُؤۡمِنِينَ
lil'mu'minīnaমু'মিনদের জন্যে
١٢٠
রসূলদের যে সব সংবাদসমূহ আমি তোমার কাছে বর্ণনা করলাম, এর দ্বারা আমি তোমার দিলকে মযবুত করছি, এতে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে আর মু’মিনদের জন্য এটা উপদেশ ও স্মারক।
11:121
وَقُل
waqulএবং বলো
لِّلَّذِينَ
lilladhīna(তাদের জন্যে) যারা
لَا
lāনা
يُؤۡمِنُونَ
yu'minūnaঈমান আনে
ٱعۡمَلُواْ
iʿ'malū"তোমরা কাজ করো
عَلَىٰ
ʿalāউপর
مَكَانَتِكُمۡ
makānatikumতোমদের জায়গার
إِنَّا
innāনিশ্চয়ই আমরাও
عَٰمِلُونَ
ʿāmilūnaকাজ করে যাচ্ছি
١٢١
যারা ঈমান আনে না তাদেরকে বল, ‘তোমরা নিজেদের মত ও পথে থেকে কাজ করে যাও, আমরা (আমাদের) কাজ করছি।
11:122
وَٱنتَظِرُوٓاْ
wa-intaẓirūএবং তোমরা অপেক্ষা করো
إِنَّا
innāনিশ্চয়ই আমরাও
مُنتَظِرُونَ
muntaẓirūnaপ্রতীক্ষাকারী"
١٢٢
আর তোমরা অপেক্ষা কর, আমরাও অপেক্ষায় থাকলাম।’
11:123
وَلِلَّهِ
walillahiএবং আল্লাহর (আছে জ্ঞান)
غَيۡبُ
ghaybuঅদৃশ্যের
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশসমূহের
وَٱلۡأَرۡضِ
wal-arḍiও পৃথিবীর
وَإِلَيۡهِ
wa-ilayhiএবং তাঁরই দিকে
يُرۡجَعُ
yur'jaʿuফিরিয়ে আনা হবে
ٱلۡأَمۡرُ
l-amruব্যাপার
كُلُّهُۥ
kulluhuসবই
فَٱعۡبُدۡهُ
fa-uʿ'bud'huঅতএব তাঁরই ইবাদত করো
وَتَوَكَّلۡ
watawakkalভরসা করো
عَلَيۡهِۚ
ʿalayhiতাঁরই উপর
وَمَا
wamāএবং নন
رَبُّكَ
rabbukaতোমার রব
بِغَٰفِلٍ
bighāfilinঅনবহিত
عَمَّا
ʿammāতা হ'তে যা
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা কাজ করছো
١٢٣
আসমানসমূহ ও যমীনের অদৃশ্যের জ্ঞান কেবল আল্লাহরই রয়েছে। সকল বিষয়ই (চূড়ান্ত সিদ্ধান্তের জন্য) তাঁর কাছে ফিরে যায়, কাজেই তুমি তাঁরই ‘ইবাদাত কর, আর তাঁর উপরই নির্ভর কর, তোমরা যা কিছু করছ, সে সম্পর্কে তোমার প্রতিপালক মোটেই বে-খবর নন।
Surah 12
Yusufيوسف
12:1
الٓرۚ
alif-lam-raআলিফ লাম-রা
تِلۡكَ
til'kaএই
ءَايَٰتُ
āyātuআয়াতগুলো
ٱلۡكِتَٰبِ
l-kitābi(এমন) কিতাবের
ٱلۡمُبِينِ
l-mubīni(যা) সুস্পষ্ট
١
আলিফ, লাম-রা, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ।
12:2
إِنَّآ
innāনিশ্চয়ই আমরা
أَنزَلۡنَٰهُ
anzalnāhuতা আমরা অবতীর্ণ করেছি
قُرۡءَٰنًا
qur'ānanকুরআন (বানিয়ে)
عَرَبِيّٗا
ʿarabiyyanআরবী (ভাষায়)
لَّعَلَّكُمۡ
laʿallakumতোমরা যাতে
تَعۡقِلُونَ
taʿqilūnaবুঝতে পারো
٢
আমি তা অবতীর্ণ করেছি, আরবী ভাষার কুরআন, যাতে তোমরা ভালভাবে বুঝতে পার।
12:3
نَحۡنُ
naḥnuআমরা
نَقُصُّ
naquṣṣuবর্ণনা করছি
عَلَيۡكَ
ʿalaykaতোমার কাছে
أَحۡسَنَ
aḥsanaঅতি উত্তম
ٱلۡقَصَصِ
l-qaṣaṣiকাহিনীসমূহ
بِمَآ
bimāমাধ্যমে যা
أَوۡحَيۡنَآ
awḥaynāআমরা ওহী করেছি
إِلَيۡكَ
ilaykaতোমার প্রতি
هَٰذَا
hādhāএই
ٱلۡقُرۡءَانَ
l-qur'ānaকুর'আন
وَإِن
wa-inযদিও নিশ্চয়ই
كُنتَ
kuntaতুমি ছিলে
مِن
minথেকে
قَبۡلِهِۦ
qablihiপূর্ব এর
لَمِنَ
laminaঅবশ্যই অন্তর্ভুক্ত
ٱلۡغَٰفِلِينَ
l-ghāfilīnaঅনবহিতদের
٣
আমি তোমার কাছে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি, এ কুরআন তোমার কাছে ওয়াহী যোগে পাঠিয়ে, যদিও এর পূর্বে তুমি না-জানা লোকদের মধ্যেই শামিল ছিলে।
12:4
إِذۡ
idhযখন (স্মরণ করো)
قَالَ
qālaবলেছিলো
يُوسُفُ
yūsufuইউসুফ
لِأَبِيهِ
li-abīhiতার পিতাকে
يَٰٓأَبَتِ
yāabati"হে আমার পিতা
إِنِّي
innīনিশ্চয়ই আমি
رَأَيۡتُ
ra-aytu(স্বপ্নে) দেখেছি
أَحَدَ
aḥadaএগারো
عَشَرَ
ʿasharaএগারো
كَوۡكَبٗا
kawkabanতারাকে
وَٱلشَّمۡسَ
wal-shamsaএবং সূর্যকে
وَٱلۡقَمَرَ
wal-qamaraএবং চাঁদকে
رَأَيۡتُهُمۡ
ra-aytuhumতাদের আমি দেখেছি
لِي
līআমাকে
سَٰجِدِينَ
sājidīna(তারা) সিজদাকারী"
٤
স্মরণ কর, ইউসুফ যখন তার পিতাকে বলেছিল, ‘হে আব্বাজান! আমি (স্বপ্নে) দেখেছি এগারটি তারকা আর সূর্য ও চন্দ্র; দেখলাম তারা আমাকে সাজদাহ করছে।’
12:5
قَالَ
qālaসে বললো
يَٰبُنَيَّ
yābunayya"হে আমার পুত্র
لَا
lāনা
تَقۡصُصۡ
taqṣuṣবর্ণনা করো
رُءۡيَاكَ
ru'yākaতোমার স্বপ্ন
عَلَىٰٓ
ʿalāকাছে
إِخۡوَتِكَ
ikh'watikaতোমার ভাইদের
فَيَكِيدُواْ
fayakīdūতাহ'লে তারা চক্রান্ত করবে
لَكَ
lakaতোমার বিরুদ্ধে
كَيۡدًاۖ
kaydan(বড়) চক্রান্ত
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلشَّيۡطَٰنَ
l-shayṭānaশয়তান
لِلۡإِنسَٰنِ
lil'insāniমানুষের জন্যে
عَدُوّٞ
ʿaduwwunশত্রু
مُّبِينٞ
mubīnunপ্রকাশ্য
٥
তার পিতা বললেন, ‘হে আমার পুত্র! তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বর্ণনা করো না। যদি কর তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। শাইত্বান তো মানুষের প্রকাশ্য দুশমন।
12:6
وَكَذَٰلِكَ
wakadhālikaএবং এভাবেই (হবে)
يَجۡتَبِيكَ
yajtabīkaতোমাকে মনোনীত করবেন
رَبُّكَ
rabbukaতোমার রব
وَيُعَلِّمُكَ
wayuʿallimukaও তোমাকে শিখাবেন
مِن
minথেকে
تَأۡوِيلِ
tawīliব্যাখ্যা
ٱلۡأَحَادِيثِ
l-aḥādīthiস্বপ্নের
وَيُتِمُّ
wayutimmuপূর্ণ করবেন
نِعۡمَتَهُۥ
niʿ'matahuতাঁর অনুগ্রহ
عَلَيۡكَ
ʿalaykaতোমার উপর
وَعَلَىٰٓ
waʿalāএবং উপর
ءَالِ
āliবংশধরদের
يَعۡقُوبَ
yaʿqūbaইয়াকুবের
كَمَآ
kamāযেমন
أَتَمَّهَا
atammahāতা পূর্ণ করেছিলেন
عَلَىٰٓ
ʿalāউপর
أَبَوَيۡكَ
abawaykaতোমার পিতৃ-পুরুষের
مِن
minথেকে
قَبۡلُ
qabluপূর্ব
إِبۡرَٰهِيمَ
ib'rāhīma(যেমন) ইবরাহীমের
وَإِسۡحَٰقَۚ
wa-is'ḥāqaও ইসহাকের (উপর)
إِنَّ
innaনিশ্চয়ই
رَبَّكَ
rabbakaতোমার রব
عَلِيمٌ
ʿalīmunসর্বজ্ঞ
حَكِيمٞ
ḥakīmunপ্রজ্ঞাময়"
٦
(স্বপ্নে যেমন দেখেছ) এভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করবেন, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন এবং তিনি তাঁর অনুগ্রহ তোমার প্রতি আর ইয়া‘কূব পরিবারের প্রতি পূর্ণ করবেন যেভাবে তিনি তা পূর্বে তোমার পিতৃ-পুরুষ ইবরাহীম ও ইসহাকের প্রতি পূর্ণ করেছিলেন, নিশ্চয়ই তোমার রব্ব সর্বজ্ঞ, বড়ই প্রজ্ঞাবান।’
12:7
۞ لَّقَدۡ
laqadনিশ্চয়ই
كَانَ
kānaছিলো
فِي
fīমধ্যে
يُوسُفَ
yūsufaইউসুফের (কাহিনীর)
وَإِخۡوَتِهِۦٓ
wa-ikh'watihiও তার ভাইদের
ءَايَٰتٞ
āyātunনিদর্শনসমূহ
لِّلسَّآئِلِينَ
lilssāilīnaজিজ্ঞাসাকারীদের জন্যে
٧
ইউসুফ আর তার ভাইদের ঘটনায় সত্য সন্ধানীদের জন্য অবশ্যই নিদর্শনাবলী আছে।
12:8
إِذۡ
idhযখন (স্মরণ করো)
قَالُواْ
qālū(তারা ভাইয়েরা) বলেছিলো
لَيُوسُفُ
layūsufu"অবশ্যই ইউসুফ
وَأَخُوهُ
wa-akhūhuও তার ভাই
أَحَبُّ
aḥabbuঅধিক প্রিয়
إِلَىٰٓ
ilāকাছে
أَبِينَا
abīnāআমাদের পিতার
مِنَّا
minnāআমাদের চেয়ে
وَنَحۡنُ
wanaḥnuঅথচ আমরা
عُصۡبَةٌ
ʿuṣ'batunএকটি ঐক্যবদ্ধ দল
إِنَّ
innaনিশ্চয়ই
أَبَانَا
abānāআমাদের পিতা
لَفِي
lafīঅবশ্যই মধ্যে
ضَلَٰلٖ
ḍalālinবিভ্রান্তির
مُّبِينٍ
mubīninপ্রকাশ্য
٨
স্মরণ কর, যখন তারা (বৈমাত্রেয় ভাইগণ) বলাবলি করছিল, ‘নিশ্চয়ই ইউসুফ আর তার (সহোদর) ভাই আমাদের পিতার কাছে আমাদের চেয়ে বেশি প্রিয়, অথচ আমরা পুরো একটা দল, আমাদের পিতা স্পষ্ট ভুলের মধ্যে আছেন।
12:9
ٱقۡتُلُواْ
uq'tulūতোমরা হত্যা করো
يُوسُفَ
yūsufaইউসুফকে
أَوِ
awiবা
ٱطۡرَحُوهُ
iṭ'raḥūhuতাকে ফেলে আসো
أَرۡضٗا
arḍanকোন স্থানে
يَخۡلُ
yakhluনিবিষ্ট হবে
لَكُمۡ
lakumতোমাদের দিকে
وَجۡهُ
wajhuদৃষ্টি
أَبِيكُمۡ
abīkumতোমাদের পিতার
وَتَكُونُواْ
watakūnūও তোমরা হয়ে যাবে
مِنۢ
minথেকে
بَعۡدِهِۦ
baʿdihiএরপর
قَوۡمٗا
qawmanলোক
صَٰلِحِينَ
ṣāliḥīnaসৎকর্মশীল"
٩
তোমরা ইউসুফকে হত্যা করে ফেল কিংবা তাকে কোন ভূমিতে ফেলে আস, তাহলে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতিই নিবদ্ধ হবে, তার পর তোমরা (তাওবাহ করে) ভাল লোক হয়ে যাবে।
12:10
قَالَ
qālaবললো
قَآئِلٞ
qāilunএক প্রবক্তা
مِّنۡهُمۡ
min'humতাদের মধ্য হ'তে
لَا
lā"না
تَقۡتُلُواْ
taqtulūতোমরা হত্যা করো
يُوسُفَ
yūsufaইউসুফকে
وَأَلۡقُوهُ
wa-alqūhuবরং তাকে নিক্ষেপ করো
فِي
fīমধ্যে
غَيَٰبَتِ
ghayābati(অন্ধকার) গভীরে
ٱلۡجُبِّ
l-jubiকূপের
يَلۡتَقِطۡهُ
yaltaqiṭ'huতাকে তুলে নিবে
بَعۡضُ
baʿḍuকেউ
ٱلسَّيَّارَةِ
l-sayāratiপথযাত্রীদলের
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা হও
فَٰعِلِينَ
fāʿilīnaকর্মসম্পাদনকারী"
١٠
তাদের একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, তোমাদেরকে যদি কিছু করতেই হয় বরং তাকে কোন অন্ধ কূপে ফেলে দাও, কোন যাত্রীদল তাকে উঠিয়ে নিয়ে যাবে।’
12:11
قَالُواْ
qālūতারা বললো
يَٰٓأَبَانَا
yāabānā"হে আমাদের পিতা
مَا
māকি
لَكَ
lakaআপনার হয়েছে
لَا
lāনা
تَأۡمَ۬نَّا
tamannāআমাদের বিশ্বাস করেন
عَلَىٰ
ʿalāব্যাপারে
يُوسُفَ
yūsufaইউসুফের
وَإِنَّا
wa-innāঅথচ নিশ্চয়ই আমরা
لَهُۥ
lahuজন্যে তার
لَنَٰصِحُونَ
lanāṣiḥūnaঅবশ্যই (সবাই) হিতাকাঙ্ক্ষী
١١
তারা বলল, ‘হে আমাদের আব্বাজান! কী ব্যাপার, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না কেন, অথচ আমরা অবশ্যই তার কল্যাণকামী।
12:12
أَرۡسِلۡهُ
arsil'huতাকে পাঠান
مَعَنَا
maʿanāআমাদের সাথে
غَدٗا
ghadanআগামীকাল
يَرۡتَعۡ
yartaʿসে ফল খাবে
وَيَلۡعَبۡ
wayalʿabও খেলবে
وَإِنَّا
wa-innāএবং নিশ্চয়ই আমরা
لَهُۥ
lahuতার জন্যে"
لَحَٰفِظُونَ
laḥāfiẓūnaঅবশ্যই (সবাই) সংরক্ষক"
١٢
তাকে আগামীকাল আমাদের সঙ্গে পাঠিয়ে দিন, সে আমোদ করবে আর খেলবে, আমরা তার পুরোপুরি দেখাশুনা করব।’
12:13
قَالَ
qālaসে বললো
إِنِّي
innī"নিশ্চয়ই আমার
لَيَحۡزُنُنِيٓ
layaḥzununīআমার অবশ্যই চিন্তা লাগে
أَن
anযে
تَذۡهَبُواْ
tadhhabūতোমরা যাবে
بِهِۦ
bihiনিয়ে তাকে
وَأَخَافُ
wa-akhāfuএবং আমি ভয় করি
أَن
anযে
يَأۡكُلَهُ
yakulahuতাকে খেয়ে ফেলবে
ٱلذِّئۡبُ
l-dhi'buনেকড়ে বাঘ
وَأَنتُمۡ
wa-antumএ অবস্থায় যে তোমরা
عَنۡهُ
ʿanhuতার থেকে
غَٰفِلُونَ
ghāfilūnaঅমনোযোগী হয়ে যাবে"
١٣
পিতা বলল, ‘তোমরা যে তাকে নিয়ে যাবে সেটা আমাকে অবশ্যই কষ্ট দেবে আর আমি ভয় করছি যে, নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে, আর তখন তার সম্পর্কে তোমরা বে-খেয়াল হয়ে থাকবে।’
12:14
قَالُواْ
qālūতারা বললো
لَئِنۡ
la-in"অবশ্য যদি
أَكَلَهُ
akalahuতাকে খায়
ٱلذِّئۡبُ
l-dhi'buনেকড়ে বাঘ
وَنَحۡنُ
wanaḥnuএ অবস্থায় যে আমরা
عُصۡبَةٌ
ʿuṣ'batunএকটি ঐক্যবদ্ধ দল
إِنَّآ
innāনিশ্চয়ই আমরা
إِذٗا
idhanতাহ'লে
لَّخَٰسِرُونَ
lakhāsirūnaঅবশ্যই ক্ষতিগ্রস্ত হবো"
١٤
তারা বলল, ‘আমরা একটা দল থাকতে তাকে যদি নেকড়ে বাঘে খেয়ে ফেলে, তাহলে তো আমরা অপদার্থই বনে যাবো।’
12:15
فَلَمَّا
falammāঅতঃপর যখন
ذَهَبُواْ
dhahabūতারা গেলো
بِهِۦ
bihiনিয়ে তাকে
وَأَجۡمَعُوٓاْ
wa-ajmaʿūএবং তারা একমত হলো
أَن
anযে
يَجۡعَلُوهُ
yajʿalūhuতাকে তারা ফেলে দিবে
فِي
fīমধ্যে
غَيَٰبَتِ
ghayābati(অন্ধকার) গভীরে
ٱلۡجُبِّۚ
l-jubiকূপের
وَأَوۡحَيۡنَآ
wa-awḥaynāএ অবস্থায় আমরা ওহী করলাম
إِلَيۡهِ
ilayhiতার কাছে
لَتُنَبِّئَنَّهُم
latunabbi-annahum"তাদের তুমি নিশ্চয়ই এক সময় জানিয়ে দিবে
بِأَمۡرِهِمۡ
bi-amrihimসম্পর্কে তাদের কাজ
هَٰذَا
hādhāএই
وَهُمۡ
wahum(এখন) অথচ তারা
لَا
lāনা
يَشۡعُرُونَ
yashʿurūnaতারা অনুভব করছে"
١٥
অতঃপর যখন তারা তাকে নিয়ে গেল, আর তাকে অন্ধ কূপে ফেলার ব্যাপারে মতৈক্যে পৌঁছল, এমতাবস্থায় আমি ইউসুফকে ওয়াহী করলাম- এক সময় আসবে যখন তুমি তাদেরকে তাদের এ কর্মের কথা অবশ্য অবশ্যই ব্যক্ত করবে।’ অথচ তারা (অর্থাৎ ইউসুফের ভাইয়েরা) মোটেই টের পাবে না।
12:16
وَجَآءُوٓ
wajāūএবং তারা আসলো
أَبَاهُمۡ
abāhumতাদের পিতার কাছে
عِشَآءٗ
ʿishāanসন্ধ্যাকালে
يَبۡكُونَ
yabkūnaকাঁদতে কাঁদতে
١٦
রাতের প্রথম প্রহরে তারা তাদের পিতার কাছে কাঁদতে কাঁদতে আসল।
12:17
قَالُواْ
qālūতারা বললো
يَٰٓأَبَانَآ
yāabānā"হে আমাদের পিতা
إِنَّا
innāনিশ্চয়ই আমরা
ذَهَبۡنَا
dhahabnāআমরা গিয়েছিলাম
نَسۡتَبِقُ
nastabiquদৌড়ের পাল্লা দিচ্ছিলাম
وَتَرَكۡنَا
wataraknāও আমরা রেখে গিয়েছিলাম
يُوسُفَ
yūsufaইউসুফকে
عِندَ
ʿindaকাছে
مَتَٰعِنَا
matāʿināআমাদের মালপত্রের
فَأَكَلَهُ
fa-akalahuতাকে তখন খেয়ে ফেলে
ٱلذِّئۡبُۖ
l-dhi'buনেকড়ে বাঘ
وَمَآ
wamāঅথচ নন
أَنتَ
antaআপনি
بِمُؤۡمِنٖ
bimu'mininবিশ্বাসকারী
لَّنَا
lanāআমাদেরকে
وَلَوۡ
walawযদিও
كُنَّا
kunnāআমরা হই
صَٰدِقِينَ
ṣādiqīna(সবাই) সত্যবাদী"
١٧
তারা বলল, ‘হে আমাদের আব্বাজান! আমরা দৌড়ের প্রতিযোগিতা করছিলাম, আর ইউসুফকে আমরা আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম, তখন তাকে নেকড়ে বাঘে খেয়ে ফেলল, কিন্তু আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, আমরা সত্যবাদী হলেও।’
12:18
وَجَآءُو
wajāūএবং তারা আসলো
عَلَىٰ
ʿalāউপর
قَمِيصِهِۦ
qamīṣihiতার জামার
بِدَمٖ
bidaminনিয়ে রক্ত (লাগিয়ে)
كَذِبٖۚ
kadhibinমিথ্যা
قَالَ
qālaসে বললো
بَلۡ
bal"বরং
سَوَّلَتۡ
sawwalatসাজিয়ে দিয়েছে
لَكُمۡ
lakumতোমাদেরকে
أَنفُسُكُمۡ
anfusukumতোমাদের মন
أَمۡرٗاۖ
amranএ কাজ
فَصَبۡرٞ
faṣabrunঅতএব ধৈর্য ধরাই
جَمِيلٞۖ
jamīlunউত্তম
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহই
ٱلۡمُسۡتَعَانُ
l-mus'taʿānuসাহায্যস্থল
عَلَىٰ
ʿalāএক্ষেত্রে
مَا
māযা
تَصِفُونَ
taṣifūnaতোমরা বর্ণনা করছো"
١٨
তারা তার জামায় মিছেমিছি রক্ত মাখিয়ে নিয়ে এসেছিল। পিতা বলল, ‘না, বরং তোমাদের প্রবৃত্তি তোমাদেরকে একটা কাহিনী বানাতে উদ্বুদ্ধ করেছে। ঠিক আছে, আমি পুরোপুরি ধৈর্য ধারণ করব, তোমরা যা বানিয়েছ সে ব্যাপারে আল্লাহই আমার আশ্রয়স্থল।’
12:19
وَجَآءَتۡ
wajāatএবং আসলো
سَيَّارَةٞ
sayyāratunএক যাত্রীদল
فَأَرۡسَلُواْ
fa-arsalūঅতঃপর তারা পাঠালো
وَارِدَهُمۡ
wāridahumতাদের পানি সংগ্রাহককে
فَأَدۡلَىٰ
fa-adlāসে তখন নামিয়ে দিলো
دَلۡوَهُۥۖ
dalwahuতার বালতি
قَالَ
qālaসে বললো
يَٰبُشۡرَىٰ
yābush'rā"কি সুখবর!
هَٰذَا
hādhāএযে
غُلَٰمٞۚ
ghulāmunএকটি ছেলে"
وَأَسَرُّوهُ
wa-asarrūhuএবং তাকে লুকালো
بِضَٰعَةٗۚ
biḍāʿatanপণ্যদ্রব্য হিসেবে
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
عَلِيمُۢ
ʿalīmunখুবই অবহিত
بِمَا
bimāবিষয়ে যা
يَعۡمَلُونَ
yaʿmalūnaতারা কাজ করছিলো
١٩
সেখানে একটা কাফেলা আসলো। তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো। সে তার পানির বালতি নামিয়ে দিল। সে বলল, ‘কী খুশির খবর! এ যে দেখছি এক বালক!’ তারা তাকে পণ্য দ্রব্য জ্ঞানে লুকিয়ে দিল, আর তারা যা করছিল সে সম্পর্কে আল্লাহ খুবই অবহিত।
12:20
وَشَرَوۡهُ
washarawhuএবং তাকে তারা বিক্রি করে দিলো
بِثَمَنِۭ
bithamaninদাম দিয়ে
بَخۡسٖ
bakhsinসামান্য
دَرَٰهِمَ
darāhimaদিরহাম
مَعۡدُودَةٖ
maʿdūdatinকয়েকটি মাত্র
وَكَانُواْ
wakānūএবং তারা ছিলো
فِيهِ
fīhiতার (দামের) ব্যাপারে
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلزَّٰهِدِينَ
l-zāhidīnaনিরাসক্তদের
٢٠
তারা তাকে স্বল্প মূল্যে- মাত্র কয়টি দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল, তারা ছিল তাকে তুচ্ছ জ্ঞানকারী!
12:21
وَقَالَ
waqālaএবং বললো
ٱلَّذِي
alladhīযে
ٱشۡتَرَىٰهُ
ish'tarāhuতাকে কিনেছিলো
مِن
minথেকে
مِّصۡرَ
miṣ'raমিশর
لِٱمۡرَأَتِهِۦٓ
li-im'ra-atihiতার স্ত্রীকে
أَكۡرِمِي
akrimī"সম্মানজনক ব্যবস্থা করো
مَثۡوَىٰهُ
mathwāhuতার থাকার
عَسَىٰٓ
ʿasāআশা করা যায়
أَن
anযে
يَنفَعَنَآ
yanfaʿanāআমাদের সে উপকারে আসবে
أَوۡ
awঅথবা
نَتَّخِذَهُۥ
nattakhidhahuতাকে আমরা গ্রহণ করবো
وَلَدٗاۚ
waladanপুত্র হিসাবে"
وَكَذَٰلِكَ
wakadhālikaএবং এভাবে
مَكَّنَّا
makkannāআমরা প্রতিষ্ঠিত করলাম
لِيُوسُفَ
liyūsufaইউসুফকে
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍi(সে) দেশের
وَلِنُعَلِّمَهُۥ
walinuʿallimahuএবং আমরা যেন তাকে শিক্ষা দিতে পারি
مِن
minথেকে
تَأۡوِيلِ
tawīliব্যখ্যা
ٱلۡأَحَادِيثِۚ
l-aḥādīthiস্বপ্নের
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ
غَالِبٌ
ghālibunঅপ্রতিহত
عَلَىٰٓ
ʿalāক্ষেত্রে
أَمۡرِهِۦ
amrihiতাঁর কাজের
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
أَكۡثَرَ
aktharaঅধিকাংশ
ٱلنَّاسِ
l-nāsiমানুষ
لَا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানে
٢١
মিসরের যে লোক তাকে ক্রয় করেছিল, সে তার স্ত্রীকে বলল, ‘তার থাকার সুব্যবস্থা কর, সম্ভবতঃ সে আমাদের উপকারে আসবে কিংবা তাকে আমরা পুত্র হিসেবেও গ্রহণ করে নিতে পারি।’ এভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম তাকে স্বপ্ন ব্যাখ্যার কিছু জ্ঞান শিক্ষা দেয়ার জন্য। আল্লাহ তাঁর কাজের ব্যাপারে পূর্ণ কর্তৃত্বশীল। কিন্তু অধিকাংশ লোকই (তা) জানে না।
12:22
وَلَمَّا
walammāএবং যখন
بَلَغَ
balaghaসে পৌঁছলো
أَشُدَّهُۥٓ
ashuddahuতার যৌবনে
ءَاتَيۡنَٰهُ
ātaynāhuতাকে আমরা দিলাম
حُكۡمٗا
ḥuk'manপ্রজ্ঞা
وَعِلۡمٗاۚ
waʿil'manও জ্ঞান
وَكَذَٰلِكَ
wakadhālikaএবং এভাবে
نَجۡزِي
najzīপ্রতিফল দিই আমরা
ٱلۡمُحۡسِنِينَ
l-muḥ'sinīnaসৎকর্মশীললোকদেরকে
٢٢
যখন সে তার পরিপূর্ণ যৌবনে পৌঁছল, তখন তাকে বিচার-বুদ্ধি ও জ্ঞান দান করলাম, আমি সৎকর্মশীলদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি।
12:23
وَرَٰوَدَتۡهُ
warāwadathuএবং তাকে ফুসলিয়েছিলো
ٱلَّتِي
allatī(সেই মহিলা) যার
هُوَ
huwaসে (ছিলো)
فِي
fīমধ্যে
بَيۡتِهَا
baytihāতার ঘরের
عَن
ʿanপ্রতি
نَّفۡسِهِۦ
nafsihiতার নিজের (আত্মসংবরণ)
وَغَلَّقَتِ
waghallaqatiএবং বন্ধ করলো (মহিলাটি)
ٱلۡأَبۡوَٰبَ
l-abwābaদরজাগুলো
وَقَالَتۡ
waqālatএবং বললো
هَيۡتَ
hayta"চলে এসো
لَكَۚ
lakaতোমাকে বলছি"
قَالَ
qālaসে বললো
مَعَاذَ
maʿādha"আশ্রয় চাই
ٱللَّهِۖ
l-lahi"আল্লাহর
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
رَبِّيٓ
rabbīআমার রব
أَحۡسَنَ
aḥsanaউত্তম ব্যবস্হা করেছেন
مَثۡوَايَۖ
mathwāyaআমার বসবাসের
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই
لَا
lāনা
يُفۡلِحُ
yuf'liḥuসফল হয়
ٱلظَّٰلِمُونَ
l-ẓālimūnaসীমালঙ্ঘনকারীরা"
٢٣
যে মহিলার ঘরে সে ছিল, সে (মহিলাটি) তার থেকে অসৎ কর্ম কামনা করল। সে দরজাগুলো বন্ধ করে দিল আর বলল, ‘এসো’। সে (ইউসুফ) বলল, ‘আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি। তিনি আমার রব্ব, তিনি আমার থাকার ব্যবস্থা কত উত্তম করেছেন, যালিমরা কক্ষনো সাফল্য লাভ করতে পারে না।
12:24
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
هَمَّتۡ
hammatআসক্ত হয়েছিলো (সে মহিলা)
بِهِۦۖ
bihiপ্রতি তার
وَهَمَّ
wahammaএবং সেও আসক্ত হতো
بِهَا
bihāপ্রতি তার
لَوۡلَآ
lawlāযদি না
أَن
anযে
رَّءَا
raāসে দেখতো
بُرۡهَٰنَ
bur'hānaনিদর্শন
رَبِّهِۦۚ
rabbihiতার রবের
كَذَٰلِكَ
kadhālikaএভাবে (ঘটলো)
لِنَصۡرِفَ
linaṣrifaযেন আমরা ফিরিয়ে রাখি
عَنۡهُ
ʿanhuতার থেকে
ٱلسُّوٓءَ
l-sūaমন্দ
وَٱلۡفَحۡشَآءَۚ
wal-faḥshāaও অশ্লীলতা
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই সে (ছিলো)
مِنۡ
minঅন্তর্ভুক্ত
عِبَادِنَا
ʿibādināআমাদের দাসদের
ٱلۡمُخۡلَصِينَ
l-mukh'laṣīna(যারা ছিলো) বিশুদ্ধ চিত্ত
٢٤
সেই মহিলা তার প্রতি আসক্ত হয়েছিল আর সে (ইউসুফ)ও তার প্রতি আসক্ত হয়েই যেত যদি সে তার প্রতিপালকের নিদর্শন না দেখত। আমি তা দেখিয়েছিলাম তাকে অসৎ কর্ম ও নির্লজ্জতা থেকে সরিয়ে রাখার উদ্দেশ্যে, সে ছিল বিশুদ্ধ-হৃদয় বান্দাদের অন্তর্ভুক্ত।
12:25
وَٱسۡتَبَقَا
wa-is'tabaqāএবং উভয়ে দৌঁড়ে গেলো
ٱلۡبَابَ
l-bābaদরজার দিকে
وَقَدَّتۡ
waqaddatএবং (রমণী) সে ছিঁড়ে ফেললো
قَمِيصَهُۥ
qamīṣahuতার জামা
مِن
minথেকে
دُبُرٖ
duburinপিছন
وَأَلۡفَيَا
wa-alfayāএবং উভয়ে পেলো
سَيِّدَهَا
sayyidahāতার স্বামীকে
لَدَا
ladāকাছে
ٱلۡبَابِۚ
l-bābiদরজার
قَالَتۡ
qālat(রমনী) সে বললো
مَا
mā"কি
جَزَآءُ
jazāuশাস্তি (হ'তে পারে)
مَنۡ
manযে
أَرَادَ
arādaকামনা করে
بِأَهۡلِكَ
bi-ahlikaসাথে তোমার পরিবারের
سُوٓءًا
sūanকুকর্ম
إِلَّآ
illāএ ছাড়া (কি অন্য কিছু)
أَن
anযে
يُسۡجَنَ
yus'janaবন্দী করা হবে
أَوۡ
awবা
عَذَابٌ
ʿadhābunকোন শাস্তি
أَلِيمٞ
alīmunনিদারুণ"
٢٥
তারা উভয়ে দরজার দিকে দৌড় দিল আর স্ত্রীলোকটি পিছন হতে তার জামা ছিঁড়ে ফেলল। এ সময় স্ত্রীলোকটির স্বামীকে তারা দু’জনে দরজার কাছে পেল। মহিলাটি বলল, ‘যে তোমার পরিবারের সাথে অপকর্ম করতে চায় তাকে জেলে পাঠানো অথবা ভয়াবহ শাস্তি ছাড়া উপযুক্ত দন্ড কী আর দেয়া যেতে পারে?’
12:26
قَالَ
qāla(ইউসুফ) বললো
هِيَ
hiya"সে (মহিলা)
رَٰوَدَتۡنِي
rāwadatnīআমাকে ফুসলিয়েছিলো
عَن
ʿanহ'তে
نَّفۡسِيۚ
nafsīআমার নিজের (আত্মসংবরণ)"
وَشَهِدَ
washahidaএবং সাক্ষ্য দেয়
شَاهِدٞ
shāhidunএক সাক্ষ্যদাতা
مِّنۡ
minমধ্য হ'তে
أَهۡلِهَآ
ahlihāতার পরিবারের
إِن
in"যদি
كَانَ
kānaহয়
قَمِيصُهُۥ
qamīṣuhuতার জামা
قُدَّ
quddaছেঁড়া
مِن
minথেকে
قُبُلٖ
qubulinসামনের দিক
فَصَدَقَتۡ
faṣadaqatতবে সে (রমনী) সত্য বলেছে
وَهُوَ
wahuwaএবং সে (ইউসুফ)
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡكَٰذِبِينَ
l-kādhibīnaমিথ্যাবাদীদের
٢٦
সে (ইউসুফ) বলল, ‘সে-ই আমা হতে অসৎ কর্ম কামনা করেছে’। তখন মহিলাটির পরিবারের এক সাক্ষী সাক্ষ্য দিল- ‘যদি তার জামা সম্মুখ দিক থেকে ছেঁড়া হয়ে থাকে, তবে মহিলাটি সত্য বলেছে আর সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।
12:27
وَإِن
wa-inআর যদি
كَانَ
kānaহয়
قَمِيصُهُۥ
qamīṣuhuতার জামা
قُدَّ
quddaছেঁড়া
مِن
minথেকে
دُبُرٖ
duburinপিছনের দিক
فَكَذَبَتۡ
fakadhabatতবে সে (রমনী) মিথ্যা বলেছে
وَهُوَ
wahuwaএবং সে (ইউসুফ)
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلصَّٰدِقِينَ
l-ṣādiqīnaসত্যবাদীদের"
٢٧
আর যদি তার জামা পেছন হতে ছেঁড়া হয়ে থাকে, তবে মহিলাটি মিথ্যে বলেছে আর সে সত্যবাদীদের অন্তুর্ভক্ত।’
12:28
فَلَمَّا
falammāঅতঃপর যখন
رَءَا
raāদেখলো
قَمِيصَهُۥ
qamīṣahuতার জামা
قُدَّ
quddaছেঁড়া
مِن
minহ'তে
دُبُرٖ
duburinপিছন দিক
قَالَ
qālaগৃহস্বামী বললো
إِنَّهُۥ
innahu"তা নিশ্চয়ই
مِن
minঅন্তর্ভুক্ত
كَيۡدِكُنَّۖ
kaydikunnaতোমাদের (অর্থাৎ নারীদের) ছলনা
إِنَّ
innaনিশ্চয়ই
كَيۡدَكُنَّ
kaydakunnaতোমাদের ছলনা
عَظِيمٞ
ʿaẓīmunভয়ানক
٢٨
স্বামী যখন ইউসুফের জামাটি পেছন হতে ছেঁড়া দেখতে পেল, তখন সে বলল, ‘এ সব হল তোমাদের নারীদের ছলনা, তোমাদের কূট কৌশল বড়ই কঠিন।
12:29
يُوسُفُ
yūsufu(হে) ইউসুফ
أَعۡرِضۡ
aʿriḍউপেক্ষা করো
عَنۡ
ʿanহ'তে
هَٰذَاۚ
hādhāএই (ব্যাপার)
وَٱسۡتَغۡفِرِي
wa-is'taghfirīএবং (হে মহিলা) ক্ষমা চাও
لِذَنۢبِكِۖ
lidhanbikiতোমার অপরাধের জন্যে
إِنَّكِ
innakiনিশ্চয়ই তুমি
كُنتِ
kuntiছিলে
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡخَاطِـِٔينَ
l-khāṭiīnaঅপরাধীদের"
٢٩
ওহে ইউসুফ! তুমি ব্যাপারটা উপেক্ষা কর, আর ওহে নারী! তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও, প্রকৃতপক্ষে তুমিই অপরাধী।’
12:30
۞ وَقَالَ
waqālaএবং বললো
نِسۡوَةٞ
nis'watunমহিলারা
فِي
fīমধ্যে
ٱلۡمَدِينَةِ
l-madīnatiশহরের
ٱمۡرَأَتُ
im'ra-atu"(যে) স্ত্রী
ٱلۡعَزِيزِ
l-ʿazīziআযীযের
تُرَٰوِدُ
turāwiduফুসলাচ্ছে
فَتَىٰهَا
fatāhāতার যুবক (দাস)-কে
عَن
ʿanহ'তে
نَّفۡسِهِۦۖ
nafsihiতার নিজের (আত্মসংবরণ)
قَدۡ
qadনিশ্চয়ই
شَغَفَهَا
shaghafahāতাকে উন্মাদ করেছে
حُبًّاۖ
ḥubbanপ্রেমে
إِنَّا
innāনিশ্চয়ই আমরা
لَنَرَىٰهَا
lanarāhāঅবশ্যই তাকে আমরা দেখছি
فِي
fīমধ্যে
ضَلَٰلٖ
ḍalālinবিভ্রান্তির
مُّبِينٖ
mubīninসুস্পষ্ট"
٣٠
নগরীর কতক মহিলা বলল, ‘আযীযের স্ত্রী তার যুবক ক্রীতদাসের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে, ভালবাসা তাকে উন্মাদ করে ফেলেছে, আমরা নিশ্চিতই তাকে প্রকাশ্য ভ্রান্তিতে নিপতিত দেখছি।’
12:31
فَلَمَّا
falammāঅতঃপর যখন
سَمِعَتۡ
samiʿat(মহিলা) শুনলো
بِمَكۡرِهِنَّ
bimakrihinnaসম্বন্ধে তাদের ষড়যন্ত্রেরর কথা
أَرۡسَلَتۡ
arsalatমহিলা (লোক) প্রেরণ করলো
إِلَيۡهِنَّ
ilayhinnaতাদের কাছে
وَأَعۡتَدَتۡ
wa-aʿtadatও প্রস্তুত করলো
لَهُنَّ
lahunnaতাদের জন্যে
مُتَّكَـٔٗا
muttaka-an(হেলান দিয়ে) বসার আসন
وَءَاتَتۡ
waātatও দিলো
كُلَّ
kullaব্যক্তিকে
وَٰحِدَةٖ
wāḥidatinপ্রত্যেক
مِّنۡهُنَّ
min'hunnaতাদের মধ্যকার
سِكِّينٗا
sikkīnanএকটি করে ছুরি (ফল কেটে খেতে)
وَقَالَتِ
waqālatiএবং বললো (ইউসুফকে)
ٱخۡرُجۡ
ukh'ruj"বের হও
عَلَيۡهِنَّۖ
ʿalayhinnaসামনে তাদের"
فَلَمَّا
falammāঅতঃপর যখন
رَأَيۡنَهُۥٓ
ra-aynahuতাকে তারা দেখলো
أَكۡبَرۡنَهُۥ
akbarnahuতারা অভিভূত হলো
وَقَطَّعۡنَ
waqaṭṭaʿnaও তারা কেটে ফেললো
أَيۡدِيَهُنَّ
aydiyahunna(ফলের পরিবর্তে) তাদের হাত
وَقُلۡنَ
waqul'naও তারা বললো
حَٰشَ
ḥāsha"মহিমা
لِلَّهِ
lillahiজন্যে আল্লাহর
مَا
māনয়
هَٰذَا
hādhāএতো
بَشَرًا
basharanমানুষ
إِنۡ
inনয়
هَٰذَآ
hādhāএতো
إِلَّا
illāএ ছাড়া
مَلَكٞ
malakunফেরেশতা
كَرِيمٞ
karīmunসম্মানিত"
٣١
মহিলাটি যখন তাদের চক্রান্তের কথা জানতে পারল, তখন তাদেরকে ডেকে পাঠাল আর তাদের জন্য হেলান দিয়ে বসার ব্যবস্থা করল, আর তাদের প্রত্যেককে একটা করে ছুরি দিল। অতঃপর ইউসুফকে বলল, ‘ওদের সামনে বেরিয়ে এসো।’ যখন তারা তাকে দেখল, বিস্ময়ে অভিভূত হয়ে গেল আর নিজেদের হাত কেটে ফেলল, আর বলল, ‘আল্লাহ আমাদের রক্ষা করুন, এ তো মানুষ নয়, এতো এক সম্মানিত ফেরেশতা।’
12:32
قَالَتۡ
qālatসে বললো
فَذَٰلِكُنَّ
fadhālikunna"অতঃপর এ-ই সে
ٱلَّذِي
alladhīযার (যুবক)
لُمۡتُنَّنِي
lum'tunnanīআমাকে তোমরা নিন্দা করেছো
فِيهِۖ
fīhiব্যাপারে
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
رَٰوَدتُّهُۥ
rāwadttuhuতাকে আমি ফুসলিয়েছি
عَن
ʿanহ'তে
نَّفۡسِهِۦ
nafsihiতার নিজের (আত্মসংবরণ)
فَٱسۡتَعۡصَمَۖ
fa-is'taʿṣamaতবুও সে নিজেকে পবিত্র রেখেছে
وَلَئِن
wala-inএবং অবশ্যই যদি
لَّمۡ
lamনা
يَفۡعَلۡ
yafʿalসে করে
مَآ
māতা যা
ءَامُرُهُۥ
āmuruhuতাকে নির্দেশ দিই আমি
لَيُسۡجَنَنَّ
layus'janannaঅবশ্যই সে কারারুদ্ধ হবে
وَلَيَكُونٗا
walayakūnanএবং অবশ্যই সে হবে
مِّنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلصَّٰغِرِينَ
l-ṣāghirīnaলাঞ্ছিতদের
٣٢
মহিলাটি বলল, ‘এ হল সেই যার ব্যাপারে তোমরা আমাকে ভৎর্সনা করছ, আমিই তো তাকে ভুলাতে চেষ্টা করেছি, কিন্তু সে নিজেকে নিষ্পাপ রেখেছে, আমি তাকে যে আদেশ করি তা যদি সে না করে, তাহলে তাকে অবশ্যই কয়েদ করা হবে, আর সে হীন লোকদের অন্তর্ভুক্ত হবে।’
12:33
قَالَ
qāla(ইউসুফ) বললো
رَبِّ
rabbi"হে আমার রব
ٱلسِّجۡنُ
l-sij'nuকারাগারই
أَحَبُّ
aḥabbuঅধিক প্রিয়
إِلَيَّ
ilayyaআমার কাছে
مِمَّا
mimmāতা হ'তে
يَدۡعُونَنِيٓ
yadʿūnanīআমাকে তারা ডাকছে
إِلَيۡهِۖ
ilayhiযার দিকে
وَإِلَّا
wa-illāএবং যদি না (হে রব)
تَصۡرِفۡ
taṣrifতুমি ফিরাও
عَنِّي
ʿannīআমার থেকে
كَيۡدَهُنَّ
kaydahunnaতাদের ছলনা (তাহ'লে হয়তো)
أَصۡبُ
aṣbuআকৃষ্ট হয়ে পড়বো আমি
إِلَيۡهِنَّ
ilayhinnaতাদের দিকে
وَأَكُن
wa-akunএবং আমি হবো
مِّنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡجَٰهِلِينَ
l-jāhilīnaঅজ্ঞদের"
٣٣
সে (ইউসুফ) বলল, ‘হে আমার রব্ব! তারা আমাকে যে দিকে ডাকছে তার চেয়ে জেলখানা আমার কাছে অধিক প্রিয়। তুমি যদি আমা হতে তাদের অপকৌশল সরিয়ে না দাও তা হলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব, আর অজ্ঞদের দলে শামিল হয়ে যাব।’
12:34
فَٱسۡتَجَابَ
fa-is'tajābaঅতঃপর সাড়া দিলেন
لَهُۥ
lahuতার জন্যে
رَبُّهُۥ
rabbuhuতার রব
فَصَرَفَ
faṣarafaঅতঃপর ফিরালেন
عَنۡهُ
ʿanhuতার থেকে
كَيۡدَهُنَّۚ
kaydahunnaতাদের ছলনা
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
هُوَ
huwaতিনিই
ٱلسَّمِيعُ
l-samīʿuসব কিছু শুনেন
ٱلۡعَلِيمُ
l-ʿalīmuসব কিছু জানেন
٣٤
তখন তার প্রতিপালক তার ডাকে সাড়া দিলেন আর তার থেকে তাদের কূট কৌশল অপসারিত করলেন, তিনি সব কিছু শুনেন, সব কিছু জানেন।
12:35
ثُمَّ
thummaএরপর
بَدَا
badāপ্রকাশ পেলো
لَهُم
lahumতাদের কাছে
مِّنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiএরপর
مَا
māযা কিছু
رَأَوُاْ
ra-awūতারা দেখেছিলো
ٱلۡأٓيَٰتِ
l-āyātiনিদর্শনগুলো (তবুও ভাবলো)
لَيَسۡجُنُنَّهُۥ
layasjununnahuঅবশ্যই তাকে কারারুদ্ধ করা হবে
حَتَّىٰ
ḥattāপর্যন্ত
حِينٖ
ḥīninকিছু সময়
٣٥
নিদর্শনবলী দেখার পর তাদের মনে হল যে, কিছু দিনের জন্য তাকে অবশ্য অবশ্যই কারারুদ্ধ করতে হবে।
12:36
وَدَخَلَ
wadakhalaএবং (কারাবাসকালে) (একবার) প্রবেশ করলো
مَعَهُ
maʿahuসঙ্গে তার
ٱلسِّجۡنَ
l-sij'naকারাগারে
فَتَيَانِۖ
fatayāniদু'জন যুবক
قَالَ
qāla(ইউসুফকে) বললো
أَحَدُهُمَآ
aḥaduhumāতাদের দু'জনার একজন
إِنِّيٓ
innī"নিশ্চয়ই আমি
أَرَىٰنِيٓ
arānīস্বপ্নে দেখেছি
أَعۡصِرُ
aʿṣiruনিংড়ে বের করছি আমি
خَمۡرٗاۖ
khamranমদ"
وَقَالَ
waqālaএবং বললো
ٱلۡأٓخَرُ
l-ākharuঅপরজন
إِنِّيٓ
innī"নিশ্চয়ই আমি
أَرَىٰنِيٓ
arānīস্বপ্নে দেখেছি
أَحۡمِلُ
aḥmiluবহন করছি
فَوۡقَ
fawqaউপর
رَأۡسِي
rasīআমার মাথার
خُبۡزٗا
khub'zanরুটি
تَأۡكُلُ
takuluখাচ্ছে
ٱلطَّيۡرُ
l-ṭayruপাখি
مِنۡهُۖ
min'huতা থেকে
نَبِّئۡنَا
nabbi'nāবলে দিন আমাদেরকে
بِتَأۡوِيلِهِۦٓۖ
bitawīlihiসম্পর্কে তার ব্যাখ্যা
إِنَّا
innāনিশ্চয়ই আমরা
نَرَىٰكَ
narākaআপনাকে দেখছি আমরা
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُحۡسِنِينَ
l-muḥ'sinīnaসৎকর্মশীলদের"
٣٦
তার সঙ্গে দু’যুবকও কারাগারে প্রবেশ করেছিল। তাদের একজন বলল, ‘আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ তৈরি করছি।’ অন্যজন বলল, ‘আমি স্বপ্নে দেখলাম, আমি মাথায় রুটি বহন করছি আর পাখী তাত্থেকে খাচ্ছে। আমাদেরকে এর ব্যাখ্যা বলে দাও, আমরা দেখছি তুমি একজন সৎকর্মশীল লোক।’
12:37
قَالَ
qālaসে বললো
لَا
lā"না
يَأۡتِيكُمَا
yatīkumāতোমাদের দু'জনের কাছে আসবে
طَعَامٞ
ṭaʿāmunখাবার
تُرۡزَقَانِهِۦٓ
tur'zaqānihiযা দু'জনকে খাদ্য দেয়া হয়
إِلَّا
illāএছাড়া যে
نَبَّأۡتُكُمَا
nabbatukumāতোমাদের দু'জনকে আমি বলে দিবো
بِتَأۡوِيلِهِۦ
bitawīlihiসম্পর্কে তার ব্যখ্যা
قَبۡلَ
qablaপূর্বেই
أَن
anযে
يَأۡتِيَكُمَاۚ
yatiyakumāতোমাদের দু'জনের কাছে আসবে
ذَٰلِكُمَا
dhālikumāএটা তোমাদের (বলবো)
مِمَّا
mimmāতা হ'তে যা
عَلَّمَنِي
ʿallamanīআমাকে শিখিয়েছেন
رَبِّيٓۚ
rabbīআমার রব
إِنِّي
innīনিশ্চয়ই আমি
تَرَكۡتُ
taraktuআমি বর্জন করেছি
مِلَّةَ
millataধর্মসমাজ
قَوۡمٖ
qawminঐ জাতির
لَّا
lāনা
يُؤۡمِنُونَ
yu'minūna(যারা) ঈমান আনে
بِٱللَّهِ
bil-lahiউপর আল্লাহর
وَهُم
wahumএবং তারা
بِٱلۡأٓخِرَةِ
bil-ākhiratiউপর আখিরাতের
هُمۡ
humতারাই
كَٰفِرُونَ
kāfirūnaঅস্বীকারকারী
٣٧
সে (ইউসুফ) বলল, ‘তোমাদেরকে যে খাবার দেয়া হয় তা আসার আগেই আমি তোমাদেরকে তার ব্যাখ্যা জানিয়ে দেব। আমার প্রতিপালক আমাকে যে জ্ঞান দান করেছেন এটা সেই জ্ঞানেরই অংশ। যে সম্প্রদায় আল্লাহতে বিশ্বাস করে না আর আখেরাতে অবিশ্বাসী, আমি তাদের নিয়ম নীতি পরিত্যাগ করেছি।
12:38
وَٱتَّبَعۡتُ
wa-ittabaʿtuএবং আমি অনুসরণ করেছি
مِلَّةَ
millataআদর্শ
ءَابَآءِيٓ
ābāīআমার পিতৃ-পুরুষদের
إِبۡرَٰهِيمَ
ib'rāhīma(যেমন) ইবরাহীম
وَإِسۡحَٰقَ
wa-is'ḥāqaও ইসহাক
وَيَعۡقُوبَۚ
wayaʿqūbaও ইয়াকুবের
مَا
māনয়
كَانَ
kānaসমীচীন
لَنَآ
lanāজন্যে আমাদের
أَن
anযে
نُّشۡرِكَ
nush'rikaআমরা শরীক করবো
بِٱللَّهِ
bil-lahiসাথে আল্লাহর
مِن
minকোন
شَيۡءٖۚ
shayinকিছুরই
ذَٰلِكَ
dhālikaএটা
مِن
minঅন্যতম
فَضۡلِ
faḍliঅনুগ্রহ
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
عَلَيۡنَا
ʿalaynāআমাদের উপর
وَعَلَى
waʿalāএবং উপর
ٱلنَّاسِ
l-nāsiমানুষের
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
أَكۡثَرَ
aktharaঅধিকাংশ
ٱلنَّاسِ
l-nāsiমানুষ
لَا
lāনা
يَشۡكُرُونَ
yashkurūnaকৃতজ্ঞতা প্রকাশ করে
٣٨
আমি আমার পূর্বপুরুষ ইবরাহীম, ইসহাক ও ইয়া‘কূবের আদর্শের অনুসরণ করি। আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করা আমাদের কাজ নয়। এটা আমাদের প্রতি ও মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ লোকই শোকর করে না।
12:39
يَٰصَٰحِبَيِ
yāṣāḥibayiহে সঙ্গী দু'জন
ٱلسِّجۡنِ
l-sij'niকারাগারের
ءَأَرۡبَابٞ
a-arbābunকি বহু রব
مُّتَفَرِّقُونَ
mutafarriqūnaপৃথক পৃথক
خَيۡرٌ
khayrunউত্তম
أَمِ
amiনা কি
ٱللَّهُ
l-lahuআল্লাহ
ٱلۡوَٰحِدُ
l-wāḥiduএক (উত্তম রব)
ٱلۡقَهَّارُ
l-qahāru(যিনি) মহাপরাক্রমশালী
٣٩
হে আমার জেলের সঙ্গীদ্বয়! ভিন্ন ভিন্ন প্রতিপালক ভালো, না মহাপরাক্রমশালী এক আল্লাহ?
12:40
مَا
māনা
تَعۡبُدُونَ
taʿbudūnaতোমরা উপাসনা করছো
مِن
minছেড়ে
دُونِهِۦٓ
dūnihiতাকে
إِلَّآ
illāএ ছাড়া
أَسۡمَآءٗ
asmāan(কিছু) নামের
سَمَّيۡتُمُوهَآ
sammaytumūhāযার তোমরা নামকরণ করেছো
أَنتُمۡ
antumতোমরা
وَءَابَآؤُكُم
waābāukumও তোমাদের পিতৃ-পুরুষেরা
مَّآ
māনা
أَنزَلَ
anzalaপাঠিয়েছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
بِهَا
bihāসে সম্বন্ধে
مِن
minকোন
سُلۡطَٰنٍۚ
sul'ṭāninপ্রমাণ
إِنِ
iniনেই (কারও)
ٱلۡحُكۡمُ
l-ḥuk'muবিধান দেয়ার অধিকার
إِلَّا
illāছাড়া
لِلَّهِ
lillahiআল্লাহ
أَمَرَ
amaraতিনি আদেশ দিয়েছেন
أَلَّا
allāযে না
تَعۡبُدُوٓاْ
taʿbudūতোমরা ইবাদত করো
إِلَّآ
illāছাড়া
إِيَّاهُۚ
iyyāhuশুধু (তাঁরই)
ذَٰلِكَ
dhālikaএটা
ٱلدِّينُ
l-dīnuধর্ম
ٱلۡقَيِّمُ
l-qayimuসঠিক
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
أَكۡثَرَ
aktharaঅধিকাংশ
ٱلنَّاسِ
l-nāsiমানুষ
لَا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaজানে
٤٠
তাঁকে বাদ দিয়ে তোমরা যার ‘ইবাদাত করছ তা কতকগুলো নাম ছাড়া আর কিছুই নয়, যে নামগুলো তোমরা আর তোমাদের পিতৃ পুরুষরা রেখেছ। এ ব্যাপারে আল্লাহ কোন প্রমাণ নাযিল করেননি। আল্লাহ ছাড়া কোন বিধান দাতা নেই। তিনি আদেশ করেছেন যে, তোমরা তাঁকে ছাড়া আর কারো ‘ইবাদাত করবে না, এটাই সঠিক দ্বীন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না।
12:41
يَٰصَٰحِبَيِ
yāṣāḥibayiহে সঙ্গী দু'জন
ٱلسِّجۡنِ
l-sij'niকারাগারের
أَمَّآ
ammā(ব্যখ্যা হলো) এ প্রসঙ্গে
أَحَدُكُمَا
aḥadukumāতোমরা দু'জনের মধ্যে একজনের
فَيَسۡقِي
fayasqīসে পান করাবে
رَبَّهُۥ
rabbahuতার প্রভুকে
خَمۡرٗاۖ
khamranমদ
وَأَمَّا
wa-ammāআর (ব্যাখ্যা) এ প্রসঙ্গে
ٱلۡأٓخَرُ
l-ākharuঅন্যজনের
فَيُصۡلَبُ
fayuṣ'labuসে শূলবিদ্ধ হবে
فَتَأۡكُلُ
fatakuluএরপর খাবে
ٱلطَّيۡرُ
l-ṭayruপাখি
مِن
minথেকে
رَّأۡسِهِۦۚ
rasihiতার মাথা
قُضِيَ
quḍiyaসিদ্ধান্ত হয়ে গেছে
ٱلۡأَمۡرُ
l-amruবিষয়ের
ٱلَّذِي
alladhīএমন
فِيهِ
fīhiযা সম্বন্ধে
تَسۡتَفۡتِيَانِ
tastaftiyāniতোমরা দু'জনে জানতে চেয়েছো"
٤١
হে আমার জেলের সঙ্গীদ্বয়! তোমাদের দু’জনের একজন তার প্রভুকে মদ পান করাবে আর অন্যজনকে শূলে দেয়া হবে, আর পাখী তার মস্তক ঠুকরে খাবে। তোমরা দু’জন যে সম্পর্কে জানতে চেয়েছ তার ফায়সালা হয়ে গেছে।’
12:42
وَقَالَ
waqālaএবং (ইউসুফ) বললো
لِلَّذِي
lilladhī(তাকে) যার ব্যাপারে
ظَنَّ
ẓannaসে ভেবেছিলো
أَنَّهُۥ
annahuযে সে
نَاجٖ
nājinমুক্তি পাবে
مِّنۡهُمَا
min'humāতাদের দু'জনের মধ্য হ'তে
ٱذۡكُرۡنِي
udh'kur'nī"আমার কথা উল্লেখ করবে
عِندَ
ʿindaকাছে
رَبِّكَ
rabbikaতোমার প্রভুর"
فَأَنسَىٰهُ
fa-ansāhuঅতঃপর তাকে ভুলিয়েছিলো
ٱلشَّيۡطَٰنُ
l-shayṭānuশয়তান
ذِكۡرَ
dhik'raউল্লেখ করতে
رَبِّهِۦ
rabbihiতার প্রভুর কাছে
فَلَبِثَ
falabithaঅতঃপর সে রয়ে গেলো
فِي
fīমধ্যে
ٱلسِّجۡنِ
l-sij'niকারাগারের
بِضۡعَ
biḍ'ʿaকয়েক
سِنِينَ
sinīnaবছর (পর্যন্ত)
٤٢
তাদের দু’জনের মধ্যে যে জন মুক্তি পাবে ব’লে সে (ইউসুফ) মনে করল তাকে বলল, ‘তোমার প্রভুর কাছে আমার সম্পর্কে বলিও।’ কিন্তু শয়তান তাকে তার প্রভুর কাছে ইউসুফের কথা উল্লেখ করতে ভুলিয়ে দিল। ফলে ইউসুফ বেশ কয়েক বছর কারাগারে আটক থেকে গেল।
12:43
وَقَالَ
waqālaএবং বললো
ٱلۡمَلِكُ
l-malikuরাজা
إِنِّيٓ
innī"নিশ্চয়ই আমি
أَرَىٰ
arā(স্বপ্নে) দেখেছি
سَبۡعَ
sabʿaসাতটি
بَقَرَٰتٖ
baqarātinগাভী
سِمَانٖ
simāninমোটাসোটা
يَأۡكُلُهُنَّ
yakuluhunnaখাচ্ছে তাদের
سَبۡعٌ
sabʿunসাতটি
عِجَافٞ
ʿijāfunশুঁটকো (গাভী)
وَسَبۡعَ
wasabʿaএবং সাতটি
سُنۢبُلَٰتٍ
sunbulātinশীষ
خُضۡرٖ
khuḍ'rinসবুজ
وَأُخَرَ
wa-ukharaএবং (অন্য) সাতটি
يَابِسَٰتٖۖ
yābisātinশুকনো
يَٰٓأَيُّهَا
yāayyuhāহে
ٱلۡمَلَأُ
l-mala-uপ্রধানগণ
أَفۡتُونِي
aftūnīআমাকে অভিমত দাও
فِي
fīব্যপারে
رُءۡيَٰيَ
ru'yāyaআমার স্বপ্নের
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা হও (এমন যে)
لِلرُّءۡيَا
lilrru'yāব্যাপারে আমার স্বপ্নের
تَعۡبُرُونَ
taʿburūnaতোমরা ব্যাখ্যা করতে পারো"
٤٣
রাজা বললেন, ‘আমি স্বপ্নে দেখলাম সাতটি হৃষ্টপুষ্ট গাভী, সাতটি জীর্ণশীর্ণ গাভী তাদেরকে খাচ্ছে। (আর দেখলাম) সাতটি সবুজ সতেজ শীষ আর অন্য সাতটি শুকনো। ওহে সভাষদগণ! আমার কাছে তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা কর যদি তোমরা ব্যাখ্যা করতে পার।’
12:44
قَالُوٓاْ
qālūতারা বলেছিলো
أَضۡغَٰثُ
aḍghāthu"অর্থহীন
أَحۡلَٰمٖۖ
aḥlāminস্বপ্ন
وَمَا
wamāএবং নই
نَحۡنُ
naḥnuআমরা
بِتَأۡوِيلِ
bitawīliসম্বন্ধে ব্যাখ্যা
ٱلۡأَحۡلَٰمِ
l-aḥlāmiস্বপ্নের
بِعَٰلِمِينَ
biʿālimīnaঅভিজ্ঞ"
٤٤
তারা বলল, ‘এতো অস্পষ্ট (অর্থহীন) স্বপ্নের কথা, আর আমরা এ ধরনের স্বপ্ন ব্যাখ্যায় অভিজ্ঞ নই।’
12:45
وَقَالَ
waqālaএবং বললো
ٱلَّذِي
alladhīযে
نَجَا
najāমুক্তি পেয়েছিলো
مِنۡهُمَا
min'humāতাদের দু'জনের মধ্য হ'তে
وَٱدَّكَرَ
wa-iddakaraএবং স্মরণ হলো (ইউসুফের কথা)
بَعۡدَ
baʿdaপরে
أُمَّةٍ
ummatinদীর্ঘকাল
أَنَا۠
anā"(সে বললো) আমি
أُنَبِّئُكُم
unabbi-ukumতোমাদেরকে জানাবো
بِتَأۡوِيلِهِۦ
bitawīlihiসম্বন্ধে তার ব্যখ্যা
فَأَرۡسِلُونِ
fa-arsilūniঅতএব আমাকে তোমরা পাঠাও (কারাগারে)
٤٥
দু’জনের মধ্যে যে জন জেল থেকে মুক্তি পেয়েছিল আর দীর্ঘকাল পর যার স্মরণ হল সে বলল, ‘আমি তোমাদেরকে তার ব্যাখ্যা বলে দেব, তবে তোমরা আমাকে (জেলখানায় ইউসুফের কাছে) পাঠাও।
12:46
يُوسُفُ
yūsufu(সেখানে পৌঁছে বললো) ইউসুফ
أَيُّهَا
ayyuhāহে
ٱلصِّدِّيقُ
l-ṣidīquসত্যবাদী
أَفۡتِنَا
aftināআমাদের অভিমত দাও
فِي
fī(স্বপ্নের) ব্যাপারে
سَبۡعِ
sabʿi(এমন যে) সাতটি
بَقَرَٰتٖ
baqarātinগাভী
سِمَانٖ
simāninমোটাসোটা
يَأۡكُلُهُنَّ
yakuluhunnaতাদের খাচ্ছে
سَبۡعٌ
sabʿunসাতটি (গাভী)
عِجَافٞ
ʿijāfunশুঁটকো
وَسَبۡعِ
wasabʿiএবং সাতটি
سُنۢبُلَٰتٍ
sunbulātinশীষ
خُضۡرٖ
khuḍ'rinসবুজ সতেজ
وَأُخَرَ
wa-ukharaএবং অন্য
يَابِسَٰتٖ
yābisātin(সাতটি) শুকনো
لَّعَلِّيٓ
laʿallīআমি যাতে
أَرۡجِعُ
arjiʿuফিরে যাই
إِلَى
ilāকাছে
ٱلنَّاسِ
l-nāsiলোকদের
لَعَلَّهُمۡ
laʿallahumতারা যাতে
يَعۡلَمُونَ
yaʿlamūnaজানতে পারে (এর ব্যাখা)"
٤٦
সে বলল, ‘হে সত্যবাদী ইউসুফ! সাতটি হৃষ্টপুষ্ট গাভী, যাদেরকে খাচ্ছে জীর্ণশীর্ণ সাতটি গাভী আর সাতটি সবুজ সতেজ শীষ আর অন্যগুলো শুকনো। (আমাদেরকে এর ব্যাখ্যা জানিয়ে দাও) যাতে আমি তাদের কাছে ফিরে যেতে পারি আর তারা জেনে নিতে পারে।’
12:47
قَالَ
qāla(ইউসুফ) বললো
تَزۡرَعُونَ
tazraʿūna"তোমরা চাষ করবে
سَبۡعَ
sabʿaসাত
سِنِينَ
sinīnaবছর
دَأَبٗا
da-abanএকটানা
فَمَا
famāঅতঃপর যা
حَصَدتُّمۡ
ḥaṣadttumতোমরা ফসল কাটবে
فَذَرُوهُ
fadharūhuতখন তা তোমরা রেখে দিবে
فِي
fīমধ্যে
سُنۢبُلِهِۦٓ
sunbulihiএর শীষগুলোর
إِلَّا
illāছাড়া
قَلِيلٗا
qalīlanসামান্য (পরিমাণ)
مِّمَّا
mimmāতা হ'তে যা
تَأۡكُلُونَ
takulūnaতোমরা খাবে
٤٧
সে (ইউসুফ) বলল, ‘সাত বছর তোমরা এক নাগাড়ে চাষ করবে, অতঃপর যখন ফসল কাটবে তখন তোমরা যে সামান্য পরিমাণ খাবে তা বাদে শিষ সমেত সংরক্ষণ করবে।
12:48
ثُمَّ
thummaএরপর
يَأۡتِي
yatīআসবে
مِنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiপর
ذَٰلِكَ
dhālikaএর
سَبۡعٞ
sabʿunসাত (বছর)
شِدَادٞ
shidādunকঠিন (দুর্ভিক্ষের)
يَأۡكُلۡنَ
yakul'na(যখন) তারা খাবে
مَا
māযা
قَدَّمۡتُمۡ
qaddamtumতোমরা জমিয়ে রেখেছো
لَهُنَّ
lahunnaতাদের জন্যে
إِلَّا
illāছাড়া
قَلِيلٗا
qalīlanসামান্য (পরিমাণ)
مِّمَّا
mimmāতা হ'তে যা
تُحۡصِنُونَ
tuḥ'ṣinūnaতোমরা বাঁচিয়ে রাখবে
٤٨
এরপর আসবে সাতটি কঠিন বছর। এ সময়ের জন্য পূর্বে যা তোমরা সঞ্চয় করেছিলে তা লোকে খাবে, কেবল সেই অল্পটুকু বাদে যা তোমরা সঞ্চয় করবে।
12:49
ثُمَّ
thummaতারপর
يَأۡتِي
yatīআসবে
مِنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiপর
ذَٰلِكَ
dhālikaএর
عَامٞ
ʿāmunএক বছর
فِيهِ
fīhiতার মধ্যে
يُغَاثُ
yughāthuপ্রচুর বৃষ্টি হবে
ٱلنَّاسُ
l-nāsuমানুষের জন্যে
وَفِيهِ
wafīhiএবং তার মধ্যে
يَعۡصِرُونَ
yaʿṣirūnaতারা ফলের রস নিংড়াবে"
٤٩
এর পর আসবে একটা বছর যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে আর মানুষ প্রচুর ভোগবিলাস করবে।’
12:50
وَقَالَ
waqālaএবং (এসব শুনে) বললো
ٱلۡمَلِكُ
l-malikuরাজা
ٱئۡتُونِي
i'tūnī"আমার কাছে আসো"
بِهِۦۖ
bihi"নিয়ে তাকে"
فَلَمَّا
falammāঅতঃপর যখন
جَآءَهُ
jāahuতার কাছে আসলো
ٱلرَّسُولُ
l-rasūluদূত
قَالَ
qāla(ইউসুফ) বললো
ٱرۡجِعۡ
ir'jiʿ"তুমি ফিরে যাও
إِلَىٰ
ilāকাছে
رَبِّكَ
rabbikaতোমার প্রভুর
فَسۡـَٔلۡهُ
fasalhuঅতঃপর তাকে জিজ্ঞেস করো
مَا
māকি (ছিলো)
بَالُ
bāluঅবস্থা
ٱلنِّسۡوَةِ
l-nis'watiমহিলাদের
ٱلَّٰتِي
allātīযারা
قَطَّعۡنَ
qaṭṭaʿnaকেটে ফেলেছিলো
أَيۡدِيَهُنَّۚ
aydiyahunnaতাদের হাতগুলো
إِنَّ
innaনিশ্চয়ই
رَبِّي
rabbīআমার রব
بِكَيۡدِهِنَّ
bikaydihinnaসম্বন্ধে তাদের ছলনা
عَلِيمٞ
ʿalīmunখুব অবহিত"
٥٠
রাজা বলল, ‘তোমরা তাকে (ইউসুফকে) আমার কাছে নিয়ে এসো।’ দূত যখন তার কাছে আসলো তখন ইউসুফ বলল, ‘তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস কর, সেই মহিলাদের ব্যাপারটি কী যারা তাদের হাত কেটে ফেলেছিল? আমার প্রতিপালক অবশ্যই তাদের কৌশল সম্পর্কে অবগত।’
12:51
قَالَ
qāla(বাদশাহ) বললো
مَا
mā"কি (ছিলো)
خَطۡبُكُنَّ
khaṭbukunnaহয়েছিলো তোমাদের
إِذۡ
idhযখন
رَٰوَدتُّنَّ
rāwadttunnaতোমরা ফুসলিয়েছিলে
يُوسُفَ
yūsufaইউসুফকে
عَن
ʿanহ'তে
نَّفۡسِهِۦۚ
nafsihiতার নিজের (আত্মসংবরণ)"
قُلۡنَ
qul'naতারা বললো
حَٰشَ
ḥāsha"পবিত্রতা
لِلَّهِ
lillahi"জন্যে আল্লাহর
مَا
māনা
عَلِمۡنَا
ʿalim'nāআমরা জানি
عَلَيۡهِ
ʿalayhiমধ্যে তার
مِن
minকোন প্রকার
سُوٓءٖۚ
sūinদোষ"
قَالَتِ
qālatiবললো
ٱمۡرَأَتُ
im'ra-atuস্ত্রী
ٱلۡعَزِيزِ
l-ʿazīziআযীযের
ٱلۡـَٰٔنَ
l-āna"এখন
حَصۡحَصَ
ḥaṣḥaṣaপ্রকাশ পেলো
ٱلۡحَقُّ
l-ḥaquসত্য
أَنَا۠
anāআমি
رَٰوَدتُّهُۥ
rāwadttuhuতাকে ফুসলিয়েছিলাম
عَن
ʿanহ'তে
نَّفۡسِهِۦ
nafsihiতার নিজের (আত্মসংবরণ)
وَإِنَّهُۥ
wa-innahuএবং নিশ্চয়ই সে
لَمِنَ
laminaঅবশ্যই অন্তর্ভুক্ত
ٱلصَّٰدِقِينَ
l-ṣādiqīnaসত্যবাদীদের
٥١
রাজা মহিলাদের জিজ্ঞেস করল- ‘তোমরা যখন ইউসুফকে ভুলাতে চেষ্টা করেছিলে তখন তোমাদের কী হয়েছিল?’ তারা বলল, ‘আল্লাহ আমাদেরকে রক্ষা করুন! আমরা তার মাঝে কোন দোষ দেখতে পাইনি।’ আযীযের স্ত্রী বলল, ‘এখন সত্য প্রকাশিত হয়ে পড়েছে, আমিই তাকে ভুলাতে চেষ্টা করেছিলাম, নিশ্চয়ই সে ছিল সত্যবাদী।’
12:52
ذَٰلِكَ
dhālikaএটা (এজন্যে)
لِيَعۡلَمَ
liyaʿlamaযেন সে জানে (আযীয)
أَنِّي
annīযে আমি
لَمۡ
lamনি
أَخُنۡهُ
akhun'huতার আমি বিশ্বাসঘাতকতা করি
بِٱلۡغَيۡبِ
bil-ghaybi(তার) অনুপস্থিতিতে
وَأَنَّ
wa-annaএবং নিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
لَا
lāনা
يَهۡدِي
yahdīসফল করেন
كَيۡدَ
kaydaষড়যন্ত্র
ٱلۡخَآئِنِينَ
l-khāinīnaবিশ্বাসঘাতকদের"
٥٢
(ইউসুফ বলল) ‘আমার উদ্দেশ্য এই যে, সে (অর্থাৎ আযীয) যেন জানতে পারে যে, তার অনুপস্থিতিতে আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি আর আল্লাহ বিশ্বাসঘাতকদের কৌশলকে অবশ্যই সফল হতে দেন না।’