আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
1:6
ٱهۡدِنَا
ih'dināআমাদেরকে দেখান
ٱلصِّرَٰطَ
l-ṣirāṭaপথ
ٱلۡمُسۡتَقِيمَ
l-mus'taqīmaসরল সঠিক
٦
আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান কর।
1:7
صِرَٰطَ
ṣirāṭa(সেই) পথে
ٱلَّذِينَ
alladhīnaযাদেরকে
أَنۡعَمۡتَ
anʿamtaআপনি অনুগ্রহ দান করেছেন
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের উপর
غَيۡرِ
ghayriনয় (পথ)
ٱلۡمَغۡضُوبِ
l-maghḍūbiঅভিশপ্তদের
عَلَيۡهِمۡ
ʿalayhimযাদের উপর (গজব পরেছে)
وَلَا
walāএবং না
ٱلضَّآلِّينَ
l-ḍālīnaপথভ্রষ্টদের
٧
তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। তাদের পথ, যারা গযবপ্রাপ্ত (ইয়াহূদী) ও পথভ্রষ্ট (খ্রিস্টান) নয়।
Surah 2
Al-Baqarahالبقرة
2:1
الٓمٓ
alif-lam-meemআলিফ লা-ম মী-ম
١
আলিফ, লাম, মীম।
2:2
ذَٰلِكَ
dhālika(এটা) সেই
ٱلۡكِتَٰبُ
l-kitābuমহাগ্রন্থ (আল্লাহর)
لَا
lāনেই
رَيۡبَۛ
raybaকোনো সন্দেহ
فِيهِۛ
fīhiতাঁরমধ্যে
هُدٗى
hudanসৎপথ নির্দেশ (হেদায়াত)
لِّلۡمُتَّقِينَ
lil'muttaqīnaমুত্তাকীদের জন্য
٢
এটা ঐ (মহান) কিতাব যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য পথ নির্দেশ।
2:3
ٱلَّذِينَ
alladhīnaযারা
يُؤۡمِنُونَ
yu'minūnaবিশ্বাস করে
بِٱلۡغَيۡبِ
bil-ghaybiঅদৃশ্যের ওপর
وَيُقِيمُونَ
wayuqīmūnaএবং প্রতিষ্ঠিত করে
ٱلصَّلَوٰةَ
l-ṣalataসালাত
وَمِمَّا
wamimmāও তা হতে যা
رَزَقۡنَٰهُمۡ
razaqnāhumতাদের আমরা জীবিকা দিয়েছি
يُنفِقُونَ
yunfiqūnaতারা ব্যয় করে
٣
যারা গায়বের প্রতি ঈমান আনে, নামায কায়িম করে এবং আমি যে জীবনোপকরণ তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে।
2:4
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
يُؤۡمِنُونَ
yu'minūnaবিশ্বাস করে
بِمَآ
bimāঐ বিষয়ে যা
أُنزِلَ
unzilaঅবতীর্ণ করা হয়েছে
إِلَيۡكَ
ilaykaতোমার প্রতি
وَمَآ
wamāএবং যা
أُنزِلَ
unzilaঅবতীর্ণ করা হয়েছে
مِن
minথেকে
قَبۡلِكَ
qablikaতোমার পূর্বে
وَبِٱلۡأٓخِرَةِ
wabil-ākhiratiএবং আখিরাতের উপর
هُمۡ
humতারা
يُوقِنُونَ
yūqinūnaদৃঢ়বিশ্বাস রাখে
٤
আর তোমার প্রতি যা নাযিল হয়েছে ও তোমার পূর্বে যা নাযিল হয়েছে তাতে তারা বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতিও তারা নিশ্চিত বিশ্বাসী।
2:5
أُوْلَٰٓئِكَ
ulāikaতারাই (প্রতিষ্ঠিত)
عَلَىٰ
ʿalāউপর
هُدٗى
hudanসত্যপথের
مِّن
minপক্ষ হতে
رَّبِّهِمۡۖ
rabbihimতাদের রবের
وَأُوْلَٰٓئِكَ
wa-ulāikaএবং তারাই (ঐসব লোক)
هُمُ
humuযারা
ٱلۡمُفۡلِحُونَ
l-muf'liḥūnaসফলকাম
٥
তারাই তাদের প্রতিপালকের হিদায়াতের উপর প্রতিষ্ঠিত আছে, আর তারাই সফলকাম।
2:6
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُواْ
kafarūঅবিশ্বাস করেছে
سَوَآءٌ
sawāonসমান
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের জন্যে
ءَأَنذَرۡتَهُمۡ
a-andhartahumতাদের তুমি সতর্ক কর কি
أَمۡ
amঅথবা
لَمۡ
lamনা
تُنذِرۡهُمۡ
tundhir'humসতর্ক কর তুমি তাদেরকে
لَا
lāনা
يُؤۡمِنُونَ
yu'minūnaতারা ঈমান আনবে
٦
নিশ্চয় যারা কুফরী করেছে তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও উভয়টাই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না।
2:7
خَتَمَ
khatamaসিল মেরে দিয়েছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
عَلَىٰ
ʿalāউপর
قُلُوبِهِمۡ
qulūbihimতাদের অন্তরের
وَعَلَىٰ
waʿalāএবং উপর
سَمۡعِهِمۡۖ
samʿihimতাদের শ্রবণশক্তির
وَعَلَىٰٓ
waʿalāএবং উপর
أَبۡصَٰرِهِمۡ
abṣārihimতাদের দৃষ্টিশক্তির
غِشَٰوَةٞۖ
ghishāwatunআবরণ (দিয়েছেন)
وَلَهُمۡ
walahumএবং তাদেরজন্যে (রয়েছে)
عَذَابٌ
ʿadhābunশাস্তি
عَظِيمٞ
ʿaẓīmunকঠিন
٧
আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর করে দিয়েছেন, আর তাদের চোখে আছে আবরণ আর তাদের জন্য আছে মহা শাস্তি।
2:8
وَمِنَ
waminaএবং মধ্যহতে
ٱلنَّاسِ
l-nāsiমানুষের (এমনও আছে)
مَن
manযারা
يَقُولُ
yaqūluবলে
ءَامَنَّا
āmannā''আমরা ঈমান এনেছি
بِٱللَّهِ
bil-lahiআল্লাহর উপর
وَبِٱلۡيَوۡمِ
wabil-yawmiও দিনের উপর
ٱلۡأٓخِرِ
l-ākhiriআখিরাতের''
وَمَا
wamāঅথচ না
هُم
humতারা
بِمُؤۡمِنِينَ
bimu'minīnaমুমিন
٨
মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে, ‘‘আমরা আল্লাহর প্রতি এবং আখেরাতের দিনের প্রতি ঈমান এনেছি’’ কিন্তু প্রকৃতপক্ষে তারা মু’মিন নয়।
2:9
يُخَٰدِعُونَ
yukhādiʿūnaতারা প্রতারিত করতে চায়
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
وَٱلَّذِينَ
wa-alladhīnaও (তাদেরকে) যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَمَا
wamāকিন্তু না
يَخۡدَعُونَ
yakhdaʿūnaতারা প্রতারিত করে
إِلَّآ
illāছাড়া
أَنفُسَهُمۡ
anfusahumতাদের নিজেদেরকে
وَمَا
wamāএবং না
يَشۡعُرُونَ
yashʿurūnaতারা অনুভব করে
٩
তারা আল্লাহ ও মু’মিনদেরকে প্রতারিত করে, আসলে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না, কিন্তু এটা তারা উপলব্ধি করতে পারে না।
2:10
فِي
fīমধ্যে আছে
قُلُوبِهِم
qulūbihimতাদের অন্তর সমূহের
مَّرَضٞ
maraḍunরোগ (আছে)
فَزَادَهُمُ
fazādahumuবৃদ্ধি করলেন তাই (আরও) তাদেরকে
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
مَرَضٗاۖ
maraḍan(তাদের) রোগ
وَلَهُمۡ
walahumএবং তাদের জন্য (রয়েছে)
عَذَابٌ
ʿadhābunশাস্তি
أَلِيمُۢ
alīmunকষ্টদায়ক
بِمَا
bimāএজন্যে যে
كَانُواْ
kānūতারা ছিল
يَكۡذِبُونَ
yakdhibūnaতারা মিথ্যা বলতো
١٠
তাদের অন্তরে আছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যেবাদী।
2:11
وَإِذَا
wa-idhāএবং যখন
قِيلَ
qīlaবলা হয়
لَهُمۡ
lahumতাদের উদ্দেশ্যে
لَا
lā''না
تُفۡسِدُواْ
tuf'sidūবিপর্যয় সৃষ্টি করো
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর''
قَالُوٓاْ
qālūতারা বলে
إِنَّمَا
innamā''মূলতঃ
نَحۡنُ
naḥnuআমরা
مُصۡلِحُونَ
muṣ'liḥūnaসংশোধনকারী''
١١
তাদেরকে যখন বলা হয়, ‘পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না’; তারা বলে, ‘আমরা তো সংশোধনকারী’।
2:12
أَلَآ
alāসাবধান
إِنَّهُمۡ
innahumতারা নিশ্চয়ই
هُمُ
humuতারাই
ٱلۡمُفۡسِدُونَ
l-muf'sidūnaবিপর্যয় সৃষ্টিকারী
وَلَٰكِن
walākinকিন্তু
لَّا
lāনা
يَشۡعُرُونَ
yashʿurūnaতারা অনুভব করে
١٢
মূলতঃ তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না।
2:13
وَإِذَا
wa-idhāএবং যখন
قِيلَ
qīlaবলা হয়
لَهُمۡ
lahumতাদের উদ্দেশ্যে
ءَامِنُواْ
āminū''তোমরা ঈমান আনো
كَمَآ
kamāযেমন
ءَامَنَ
āmanaঈমান এনেছে
ٱلنَّاسُ
l-nāsuমানুষ''
قَالُوٓاْ
qālūতারা বলে
أَنُؤۡمِنُ
anu'minu''আমরা কি ঈমান আনবো
كَمَآ
kamāযেমন
ءَامَنَ
āmanaঈমান এনেছে
ٱلسُّفَهَآءُۗ
l-sufahāuবোকারা''
أَلَآ
alāসাবধান
إِنَّهُمۡ
innahumনিশ্চয়ই তারা
هُمُ
humuতারাই
ٱلسُّفَهَآءُ
l-sufahāuবোকা
وَلَٰكِن
walākinকিন্তু
لَّا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানে
١٣
যখন তাদেরকে বলা হয়, যে সব লোক ঈমান এনেছে তাদের মতো তোমরাও ঈমান আন, তারা বলে, ‘নির্বোধেরা যেমন ঈমান এনেছে, আমরাও কি তেমনি ঈমান আনব’? আসলে তারাই নির্বোধ, কিন্তু তারা তা’ বুঝতে পারে না।
2:14
وَإِذَا
wa-idhāএবং যখন
لَقُواْ
laqūতারা মিলিত হয়
ٱلَّذِينَ
alladhīna(তাদের সাথে) যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
قَالُوٓاْ
qālūতারা বলে
ءَامَنَّا
āmannā''আমরা ঈমান এনেছি''
وَإِذَا
wa-idhāএবং যখন
خَلَوۡاْ
khalawগোপনে মিলে
إِلَىٰ
ilāসাথে
شَيَٰطِينِهِمۡ
shayāṭīnihimতাদের শয়তান (বন্ধুদের)
قَالُوٓاْ
qālūতারা বলে
إِنَّا
innā''নিশ্চয়ই আমরা
مَعَكُمۡ
maʿakumতোমাদের সাথে
إِنَّمَا
innamāমূলতঃ
نَحۡنُ
naḥnuআমরা
مُسۡتَهۡزِءُونَ
mus'tahziūnaউপহাসকারী (মু'মিনদের সাথে)''
١٤
যখন তারা মু’মিনদের সংস্পর্শে আসে তখন বলে, ‘আমরা ঈমান এনেছি’; আর যখন তারা নিভৃতে তাদের শয়ত্বানদের (সর্দারদের) সঙ্গে মিলিত হয় তখন বলে, ‘আমরা তোমাদের সাথেই আছি, আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা-তামাশা করি মাত্র’।
2:15
ٱللَّهُ
al-lahuআল্লাহ্
يَسۡتَهۡزِئُ
yastahzi-uউপহাস করেন
بِهِمۡ
bihimতাদের সাথে
وَيَمُدُّهُمۡ
wayamudduhumএবং তাদের ঢিলদেন
فِي
fīমধ্যে
طُغۡيَٰنِهِمۡ
ṭugh'yānihimতাদের অবাধ্যতার
يَعۡمَهُونَ
yaʿmahūnaতারা উদভ্রান্ত হয়ে ফিরে
١٥
আল্লাহ তাদের সঙ্গে (জবাবে) উপহাস করেন এবং তাদের অবাধ্যতায় বিভ্রান্তের মত তাদেরকে ঘুরে মরার অবকাশ দেন।
2:16
أُوْلَٰٓئِكَ
ulāikaতারাই (ঐসব লোক)
ٱلَّذِينَ
alladhīnaযারা
ٱشۡتَرَوُاْ
ish'tarawūকিনেছে
ٱلضَّلَٰلَةَ
l-ḍalālataপথভ্রশ্ততা
بِٱلۡهُدَىٰ
bil-hudāসৎপথের বিনিময়
فَمَا
famāসুতরাং না
رَبِحَت
rabiḥatলাভজনক হয়
تِّجَٰرَتُهُمۡ
tijāratuhumতাদের ব্যবসা
وَمَا
wamāএবং না
كَانُواْ
kānūতারা ছিল
مُهۡتَدِينَ
muh'tadīnaসৎপথে পরিচালিত
١٦
তারাই হিদায়াতের বিনিময়ে গোমরাহী ক্রয় করেছে, কিন্তু তাতে তাদের ব্যবসা লাভজনক হয়নি, আর তারা সৎপথপ্রাপ্তও নয়।
2:17
مَثَلُهُمۡ
mathaluhumতাদের উপমা
كَمَثَلِ
kamathaliউপমা যেমন (এক ব্যক্তির)
ٱلَّذِي
alladhīযে
ٱسۡتَوۡقَدَ
is'tawqadaজ্বালালো
نَارٗا
nāranআগুন
فَلَمَّآ
falammāঅতঃপর যখন
أَضَآءَتۡ
aḍāatআলোকিত করলো
مَا
māযা
حَوۡلَهُۥ
ḥawlahuতার চারপাশে
ذَهَبَ
dhahabaনিলেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
بِنُورِهِمۡ
binūrihimতাদের আলো নিয়ে
وَتَرَكَهُمۡ
watarakahumএবং তাদের ছেড়ে দিলেন
فِي
fīমধ্যে
ظُلُمَٰتٖ
ẓulumātinঅন্ধকার সমূহের
لَّا
lāনা
يُبۡصِرُونَ
yub'ṣirūnaতারা দেখতে পায়
١٧
তাদের উদাহরণ, যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো, তা যখন তার চারদিক আলোকিত করল আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারণ করে দিলেন এবং তাদেরকে এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন যে, তারা কিছুই দেখতে পায় না।
2:18
صُمُّۢ
ṣummunবধির
بُكۡمٌ
buk'munবোবা
عُمۡيٞ
ʿum'yunঅন্ধ
فَهُمۡ
fahumসুতরাং তারা
لَا
lāনা
يَرۡجِعُونَ
yarjiʿūnaপ্রত্যাবর্তন করবে
١٨
তারা বধির, মূক, অন্ধ; কাজেই তারা (হিদায়াতের দিকে) ফিরে আসবে না।
2:19
أَوۡ
awঅথবা
كَصَيِّبٖ
kaṣayyibinমতো বৃষ্টিপাতের
مِّنَ
minaথেকে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশ
فِيهِ
fīhiতার মধ্যে (আছে)
ظُلُمَٰتٞ
ẓulumātunঅন্ধকার
وَرَعۡدٞ
waraʿdunএবং গর্জন
وَبَرۡقٞ
wabarqunও বিদ্যুৎচমক
يَجۡعَلُونَ
yajʿalūnaতারা রাখে
أَصَٰبِعَهُمۡ
aṣābiʿahumতাদের আঙ্গুলগুলোকে
فِيٓ
fīমধ্যে
ءَاذَانِهِم
ādhānihimতাদের কানগুলোর
مِّنَ
minaকারনে
ٱلصَّوَٰعِقِ
l-ṣawāʿiqiবজ্রধ্বনির
حَذَرَ
ḥadharaভয়ে
ٱلۡمَوۡتِۚ
l-mawtiমৃত্যুর
وَٱللَّهُ
wal-lahuঅথচ আল্লাহ্
مُحِيطُۢ
muḥīṭunপরিবেষ্টনকারী
بِٱلۡكَٰفِرِينَ
bil-kāfirīnaকাফিরদের
١٩
অথবা যেমন আকাশের বর্ষণমুখর মেঘ, যাতে আছে গাঢ় অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক, বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন।
2:20
يَكَادُ
yakāduপ্রায়
ٱلۡبَرۡقُ
l-barquবিদ্যুৎচমক
يَخۡطَفُ
yakhṭafuকেড়ে নেয়
أَبۡصَٰرَهُمۡۖ
abṣārahumতাদের দৃষ্টিসমূহের
كُلَّمَآ
kullamāযখনই
أَضَآءَ
aḍāaআলোকিত হয়
لَهُم
lahumতাদের জন্য
مَّشَوۡاْ
mashawতারা চলে
فِيهِ
fīhiতারমধ্যে
وَإِذَآ
wa-idhāএবং যখন
أَظۡلَمَ
aẓlamaঅন্ধকার হয়
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের উপর
قَامُواْۚ
qāmūতারা দাড়িয়ে যায়
وَلَوۡ
walawআর যদি
شَآءَ
shāaচান
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
لَذَهَبَ
ladhahabaঅবশ্যই নিয়ে নিবেন
بِسَمۡعِهِمۡ
bisamʿihimতাদের শ্রবণশক্তি
وَأَبۡصَٰرِهِمۡۚ
wa-abṣārihimএবং তাদের দর্শনশক্তি
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
عَلَىٰ
ʿalāউপর
كُلِّ
kulliসব
شَيۡءٖ
shayinকিছুর
قَدِيرٞ
qadīrunসর্বশক্তিমান
٢٠
বিদ্যুৎচমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়, যখনই বিদ্যুৎচমক তাদের সামনে প্রকাশিত হয়, তখনই তারা পথ চলতে থাকে এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায়, তখন তারা থমকে দাঁড়ায়, আল্লাহ ইচ্ছে করলে তাদের শ্রবণ ও দৃষ্টি শক্তি হরণ করতে পারতেন, আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান।
2:21
يَٰٓأَيُّهَا
yāayyuhāহে
ٱلنَّاسُ
l-nāsuমানুষ
ٱعۡبُدُواْ
uʿ'budūতোমরা ইবাদত করো
رَبَّكُمُ
rabbakumuতোমাদের রবের,
ٱلَّذِي
alladhīযিনি
خَلَقَكُمۡ
khalaqakumতোমাদের সৃষ্টি করেছেন
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা (ছিল)
مِن
minথেকে
قَبۡلِكُمۡ
qablikumতোমাদের পূর্ব (তাদেরও স্রষ্টা)
لَعَلَّكُمۡ
laʿallakumতোমরা যেন
تَتَّقُونَ
tattaqūnaবেঁচে চলতে পারো (পাপ হতে)
٢١
হে মানুষ! ‘তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদাত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকী (পরহেযগার) হতে পার’।
2:22
ٱلَّذِي
alladhīযিনি
جَعَلَ
jaʿalaকরেছেন
لَكُمُ
lakumuতোমাদের জন্য
ٱلۡأَرۡضَ
l-arḍaপৃথিবীকে
فِرَٰشٗا
firāshanশয্যা
وَٱلسَّمَآءَ
wal-samāaও আকাশকে
بِنَآءٗ
bināanছাদ স্বরূপ,
وَأَنزَلَ
wa-anzalaএবং বর্ষণ করেছেন
مِنَ
minaথেকে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশ
مَآءٗ
māanপানি,
فَأَخۡرَجَ
fa-akhrajaএরপর বের করেছেন
بِهِۦ
bihiতা দ্বারা
مِنَ
minaকোনো
ٱلثَّمَرَٰتِ
l-thamarāti(নানা ধরণের) ফলমূল
رِزۡقٗا
riz'qanরিযক হিসাবে
لَّكُمۡۖ
lakumতোমাদের জন্য
فَلَا
falāঅতএব না
تَجۡعَلُواْ
tajʿalūদাড় করিও
لِلَّهِ
lillahiআল্লাহর সাথে
أَندَادٗا
andādanসমতুল্য (অন্য কাউকে)
وَأَنتُمۡ
wa-antumঅথচ তোমরা
تَعۡلَمُونَ
taʿlamūnaজানো
٢٢
যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ ক’রে তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন, কাজেই জেনে বুঝে কাউকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করো না।
2:23
وَإِن
wa-inএবং যদি
كُنتُمۡ
kuntumতোমরা থাক
فِي
fīমধ্যে
رَيۡبٖ
raybinসন্দেহের
مِّمَّا
mimmāতা হতে যা
نَزَّلۡنَا
nazzalnāআমরা অবতীর্ণ করেছি
عَلَىٰ
ʿalāউপর
عَبۡدِنَا
ʿabdināআমাদের দাসের,
فَأۡتُواْ
fatūতবে তোমরা আনো
بِسُورَةٖ
bisūratinএকটি সূরা
مِّن
minমধ্য হতে
مِّثۡلِهِۦ
mith'lihiতার সদৃশ
وَٱدۡعُواْ
wa-id'ʿūএবং তোমরা ডাকো
شُهَدَآءَكُم
shuhadāakumতোমাদের সাক্ষীদেরকে
مِّن
minদিয়ে
دُونِ
dūniবাদ
ٱللَّهِ
l-lahiআল্লাহকে
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা হও
صَٰدِقِينَ
ṣādiqīnaসত্যবাদী
٢٣
আমি আমার বান্দাহর প্রতি যা নাযিল করেছি তাতে তোমাদের কোন সন্দেহ থাকলে তোমরা তার মত কোন সূরাহ এনে দাও আর তোমরা যদি সত্যবাদী হও, তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে আহবান কর।
2:24
فَإِن
fa-inকিন্তু যদি
لَّمۡ
lamনা
تَفۡعَلُواْ
tafʿalūতোমরা করো
وَلَن
walanএবং কখনও না
تَفۡعَلُواْ
tafʿalūতোমরা করতে পারবে
فَٱتَّقُواْ
fa-ittaqūতোমরা ভয় করো
ٱلنَّارَ
l-nāraআগুনের
ٱلَّتِي
allatīযা (এমন যে)
وَقُودُهَا
waqūduhāতার ইন্ধন (হবে)
ٱلنَّاسُ
l-nāsuমানুষ
وَٱلۡحِجَارَةُۖ
wal-ḥijāratuও পাথরসমূহ
أُعِدَّتۡ
uʿiddatযা প্রস্তুুত করা হয়েছে
لِلۡكَٰفِرِينَ
lil'kāfirīnaকাফিরদের জন্য
٢٤
যদি তোমরা না পার এবং কক্ষনো পারবেও না, তাহলে সেই আগুনকে ভয় কর, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত রয়েছে কাফেরদের জন্য।
2:25
وَبَشِّرِ
wabashiriএবং সুসংবাদ দাও
ٱلَّذِينَ
alladhīna(তাদেরকে) যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَعَمِلُواْ
waʿamilūও কাজ করেছে
ٱلصَّٰلِحَٰتِ
l-ṣāliḥātiসৎ
أَنَّ
annaযে
لَهُمۡ
lahumতাদের জন্যে (রয়েছে)
جَنَّٰتٖ
jannātinজান্নাত
تَجۡرِي
tajrīপ্রবাহিত হয়
مِن
minদিয়ে
تَحۡتِهَا
taḥtihāতার নিচ
ٱلۡأَنۡهَٰرُۖ
l-anhāruঝর্ণাধারা
كُلَّمَا
kullamāযখনই
رُزِقُواْ
ruziqūতাদের রিযক দেয়া হবে
مِنۡهَا
min'hāতা থেকে
مِن
minকোনো
ثَمَرَةٖ
thamaratinফলমূল
رِّزۡقٗا
riz'qanরিযক হিসেবে
قَالُواْ
qālūতারা বলবে
هَٰذَا
hādhā''এটা
ٱلَّذِي
alladhī(তাই) যা
رُزِقۡنَا
ruziq'nāআমাদের রিযক দেওয়া হয়েছিল
مِن
minথেকে
قَبۡلُۖ
qabluপূর্ব''
وَأُتُواْ
wa-utūএবং তাদেরকে যা দেওয়া হয়েছিল
بِهِۦ
bihi(তা থেকে)
مُتَشَٰبِهٗاۖ
mutashābihanসদৃশ হবে (পরস্পরে)
وَلَهُمۡ
walahumএবং তাদের জন্যে
فِيهَآ
fīhāতারমধ্যে (থাকবে)
أَزۡوَٰجٞ
azwājunস্ত্রীরা
مُّطَهَّرَةٞۖ
muṭahharatunপবিত্র
وَهُمۡ
wahumএবং তারা
فِيهَا
fīhāতার মধ্যে
خَٰلِدُونَ
khālidūnaচিরস্থায়ী হবে
٢٥
যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য আছে জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। তাদেরকে যখনই ফলমূল খেতে দেয়া হবে, তখনই তারা বলবে, আমাদেরকে পূর্বে জীবিকা হিসেবে যা দেয়া হতো, এতো তারই মতো। একই রকম ফল তাদেরকে দেয়া হবে এবং সেখানে রয়েছে তাদের জন্য পবিত্র সঙ্গিণী, তারা সেখানে চিরস্থায়ী হবে।
2:26
۞ إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ
لَا
lāনা
يَسۡتَحۡيِۦٓ
yastaḥyīলজ্জাবোধ করেন
أَن
anযে
يَضۡرِبَ
yaḍribaতিনি পেশ করবেন
مَثَلٗا
mathalanদৃষ্টান্ত
مَّا
māযা
بَعُوضَةٗ
baʿūḍatanমশা
فَمَا
famāকিংবা যা
فَوۡقَهَاۚ
fawqahāতারচেয়ে ক্ষুদ্রতর
فَأَمَّا
fa-ammāতাই
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
فَيَعۡلَمُونَ
fayaʿlamūnaজানতে পারে তখন
أَنَّهُ
annahuতা নিশ্চয়ই
ٱلۡحَقُّ
l-ḥaquসত্য
مِن
minপক্ষ থেকে
رَّبِّهِمۡۖ
rabbihimতাদের রবের
وَأَمَّا
wa-ammāপক্ষান্তরে
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُواْ
kafarūঅবিশ্বাস করেছে
فَيَقُولُونَ
fayaqūlūnaতারা বলে তখন
مَاذَآ
mādhāকি
أَرَادَ
arādaচেয়েছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
بِهَٰذَا
bihādhāএই দিয়ে
مَثَلٗاۘ
mathalanউপমা
يُضِلُّ
yuḍilluতিনি বিভ্রান্ত করেন
بِهِۦ
bihiতা দিয়ে
كَثِيرٗا
kathīranঅনেককে
وَيَهۡدِي
wayahdīএবং পথ প্রদর্শন করেন
بِهِۦ
bihiতা দিয়ে
كَثِيرٗاۚ
kathīranঅনেককে,
وَمَا
wamāএবং না
يُضِلُّ
yuḍilluবিভ্রান্ত করেন
بِهِۦٓ
bihiএ দিয়ে
إِلَّا
illāছাড়া
ٱلۡفَٰسِقِينَ
l-fāsiqīnaস্বত্বত্যাগীদেরকে
٢٦
নিশ্চয় আল্লাহতো মশা অথবা তার চেয়েও ক্ষুদ্র কোন বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না; অতএব যারা ঈমানদার তারা জানে যে, এ সত্য তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে, কিন্তু যারা অবিশ্বাসী তারা বলে যে, আল্লাহ কী উদ্দেশ্যে এ উদাহরণ পেশ করেছেন? (আসল ব্যাপার হল) তিনি এর দ্বারা অনেককেই বিভ্রান্ত করেন, আবার অনেককেই সৎপথে পরিচালিত করেন। বস্তুতঃ তিনি ফাসিকদের ছাড়া আর কাউকেও বিভ্রান্ত করেন না।
2:27
ٱلَّذِينَ
alladhīnaযারা
يَنقُضُونَ
yanquḍūnaভঙ্গকরে
عَهۡدَ
ʿahdaপ্রতিশ্রুতি
ٱللَّهِ
l-lahiআল্লাহর
مِنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiপরে
مِيثَٰقِهِۦ
mīthāqihiতা আবদ্ধ হওয়ার,
وَيَقۡطَعُونَ
wayaqṭaʿūnaএবং তারা ছিন্নকরে
مَآ
māযা
أَمَرَ
amaraনির্দেশ দিয়েছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ
بِهِۦٓ
bihiতাঁর সম্পর্কে
أَن
anযে
يُوصَلَ
yūṣalaযুক্ত করতে
وَيُفۡسِدُونَ
wayuf'sidūnaএবং তারা বিপর্যয় সৃষ্টি করে
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِۚ
l-arḍiপৃথিবীর
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব (লোক),
هُمُ
humu(তারাই)
ٱلۡخَٰسِرُونَ
l-khāsirūnaক্ষতিগ্রস্ত
٢٧
যারা আল্লাহর সঙ্গে সুদৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ আল্লাহ করেছেন, তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত।
2:28
كَيۡفَ
kayfaকিরূপে
تَكۡفُرُونَ
takfurūnaতোমরা অবিশ্বাস করবে
بِٱللَّهِ
bil-lahiআল্লাহর উপর
وَكُنتُمۡ
wakuntumঅথচ তোমরা ছিলে
أَمۡوَٰتٗا
amwātanমৃত অবস্থায়
فَأَحۡيَٰكُمۡۖ
fa-aḥyākumপরে তিনি তোমাদের জীবিত করেছেন
ثُمَّ
thummaএরপর
يُمِيتُكُمۡ
yumītukumতোমাদের মৃত্যু দেবেন
ثُمَّ
thummaএরপর
يُحۡيِيكُمۡ
yuḥ'yīkumতোমাদের জীবিত করবেন
ثُمَّ
thummaএরপরে
إِلَيۡهِ
ilayhiতাঁর দিকেই
تُرۡجَعُونَ
tur'jaʿūnaফিরে যেতে হবে তোমাদেরকে
٢٨
তোমরা আল্লাহকে কীভাবে অস্বীকার করছ? অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন, তারপর তাঁর দিকেই তোমরা ফিরে যাবে।
2:29
هُوَ
huwaতিনিই (আল্লাহ)
ٱلَّذِي
alladhīযিনি
خَلَقَ
khalaqaসৃষ্টি করেছেন
لَكُم
lakumতোমাদের জন্যে
مَّا
māযা কিছু
فِي
fīমধ্যে (আছে)
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর,
جَمِيعٗا
jamīʿanসবকিছুকেই
ثُمَّ
thummaএরপর
ٱسۡتَوَىٰٓ
is'tawāলক্ষ্য দিলেন
إِلَى
ilāদিকে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশের
فَسَوَّىٰهُنَّ
fasawwāhunnaঅতঃপর তাদেরকে সম্পূর্ণ করলেন
سَبۡعَ
sabʿaসাত
سَمَٰوَٰتٖۚ
samāwātinআকাশ
وَهُوَ
wahuwaএবং তিনি
بِكُلِّ
bikulliসব
شَيۡءٍ
shayinজিনিস সম্পর্কে
عَلِيمٞ
ʿalīmunমহাজ্ঞানী
٢٩
পৃথিবীর সবকিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তা সপ্তাকাশে বিন্যস্ত করেন, তিনি সকল বিষয়ে বিশেষভাবে অবহিত।
2:30
وَإِذۡ
wa-idhএবং (স্মরণ করো) যখন
قَالَ
qālaবলেছিলেন
رَبُّكَ
rabbukaতোমার রব
لِلۡمَلَٰٓئِكَةِ
lil'malāikatiফেরেশতাদের উদ্দেশে
إِنِّي
innī''নিশ্চয়ই আমি
جَاعِلٞ
jāʿilunসৃষ্টিকারী
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীতর
خَلِيفَةٗۖ
khalīfatanপ্রতিনিধি
قَالُوٓاْ
qālūতারা বলেছিলো
أَتَجۡعَلُ
atajʿalu''আপনি কি সৃষ্টি করবেন
فِيهَا
fīhāতার মধ্যে (পৃথিবীতে)
مَن
manযে
يُفۡسِدُ
yuf'siduবিপর্যয় সৃষ্টি করবে
فِيهَا
fīhāতার মধ্যে
وَيَسۡفِكُ
wayasfikuও ঝরাবে
ٱلدِّمَآءَ
l-dimāaরক্ত
وَنَحۡنُ
wanaḥnuএবং আমরাইতো
نُسَبِّحُ
nusabbiḥuপবিত্র মহিমা ঘোষণা করি
بِحَمۡدِكَ
biḥamdikaআপনার প্রশংসা
وَنُقَدِّسُ
wanuqaddisuও মহিমা ঘোষণা করি
لَكَۖ
lakaআপনার
قَالَ
qālaতিনি বলেছিলেন
إِنِّيٓ
innī''নিশ্চয়ই আমি
أَعۡلَمُ
aʿlamuজানি
مَا
māযা
لَا
lāনা
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জান''
٣٠
স্মরণ কর, তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন, ‘আমি যমীনে প্রতিনিধি সৃষ্টি করছি’; তারা বলল, ‘আপনি কি সেখানে এমন কাউকেও পয়দা করবেন যে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রশংসামূলক তাসবীহ পাঠ ও পবিত্রতা ঘোষণা করি’। তিনি বললেন, ‘আমি যা জানি, তোমরা তা জান না’।
2:31
وَعَلَّمَ
waʿallamaএবং শিখালেন
ءَادَمَ
ādamaআদমকে
ٱلۡأَسۡمَآءَ
l-asmāaনামসমূহ
كُلَّهَا
kullahāসবকিছুর
ثُمَّ
thummaএরপর
عَرَضَهُمۡ
ʿaraḍahumসেগুলো উপস্থাপন করলেন
عَلَى
ʿalāসামনে
ٱلۡمَلَٰٓئِكَةِ
l-malāikatiফেরেশতাদের
فَقَالَ
faqālaএরপর বললেন
أَنۢبِـُٔونِي
anbiūnī''আমাকে অবহিত করো
بِأَسۡمَآءِ
bi-asmāiনাম সম্পর্কে
هَٰٓؤُلَآءِ
hāulāiএসবের
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা হও
صَٰدِقِينَ
ṣādiqīnaসত্যবাদী''
٣١
এবং তিনি আদাম (আ.)-কে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন, তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, ‘এ বস্তুগুলোর নাম আমাকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও’।
2:32
قَالُواْ
qālūতারা বলেছিল
سُبۡحَٰنَكَ
sub'ḥānaka''আপনি পবিত্র
لَا
lāনা (আছে)
عِلۡمَ
ʿil'maজ্ঞান
لَنَآ
lanāআমাদের
إِلَّا
illāএছাড়া
مَا
māযা
عَلَّمۡتَنَآۖ
ʿallamtanāআমাদের আপনি শিখিয়েছেন
إِنَّكَ
innakaনিশ্চয়ই আপনি
أَنتَ
antaআপনিই
ٱلۡعَلِيمُ
l-ʿalīmuমহাজ্ঞানী
ٱلۡحَكِيمُ
l-ḥakīmuমহাবিজ্ঞ
٣٢
তারা বলল, ‘আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, তাছাড়া আমাদের কোন জ্ঞানই নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়’।
2:33
قَالَ
qālaতিনি বললেন
يَٰٓـَٔادَمُ
yāādamu''হে আদম
أَنۢبِئۡهُم
anbi'humতাদেরকে অবহিত করো
بِأَسۡمَآئِهِمۡۖ
bi-asmāihimতাদের নামগুলো সম্পর্কে''
فَلَمَّآ
falammāঅতঃপর যখন
أَنۢبَأَهُم
anba-ahumসে তাদেরকে অবহিত করল
بِأَسۡمَآئِهِمۡ
bi-asmāihimতাদের নামগুলো
قَالَ
qālaতিনি বললেন
أَلَمۡ
alam''আমি কি
أَقُل
aqulবলি নি
لَّكُمۡ
lakumতোমাদেরকে
إِنِّيٓ
innīনিশ্চয়ই
أَعۡلَمُ
aʿlamuআমি জানি
غَيۡبَ
ghaybaঅদৃশ্যকে
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশ সমূহের
وَٱلۡأَرۡضِ
wal-arḍiও পাৃথিবীর
وَأَعۡلَمُ
wa-aʿlamuএবং আমি জানি
مَا
māযা
تُبۡدُونَ
tub'dūnaতোমরা প্রকাশ কর
وَمَا
wamāও যা
كُنتُمۡ
kuntumতোমরা
تَكۡتُمُونَ
taktumūnaগোপন করো''
٣٣
তিনি নির্দেশ করলেন, ‘হে আদাম! এ জিনিসগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও’। যখন সে এ সকল নাম তাদেরকে বলে দিল, তখন তিনি বললেন, ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, নভোমন্ডল ও ভূমন্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ কর ও গোপন কর, আমি তাও অবগত’?
2:34
وَإِذۡ
wa-idhএবং যখন
قُلۡنَا
qul'nāআমরা বলেছিলাম
لِلۡمَلَٰٓئِكَةِ
lil'malāikatiফেরেশতাদেরকে
ٱسۡجُدُواْ
us'judū''তোমরা সিজদা করো
لِأٓدَمَ
liādamaআদমকে''
فَسَجَدُوٓاْ
fasajadūতখন তারা সিজদা করল
إِلَّآ
illāব্যতীত
إِبۡلِيسَ
ib'līsaইবলিস
أَبَىٰ
abāসে অমান্য করল
وَٱسۡتَكۡبَرَ
wa-is'takbaraও অহংকার করল,
وَكَانَ
wakānaএবং সে হল
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡكَٰفِرِينَ
l-kāfirīnaকাফিরদের
٣٤
যখন আমি ফেরেশতাদেরকে বললাম, আদামকে সাজদাহ কর, তখন ইবলীস ছাড়া সকলেই সাজদাহ করল, সে অমান্য করল ও অহঙ্কার করল, কাজেই সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
2:35
وَقُلۡنَا
waqul'nāএবং আমরা বললাম,
يَٰٓـَٔادَمُ
yāādamu''হে আদম
ٱسۡكُنۡ
us'kunবসবাস করো
أَنتَ
antaতুমি
وَزَوۡجُكَ
wazawjukaও তোমার স্ত্রী
ٱلۡجَنَّةَ
l-janataজান্নাতে
وَكُلَا
wakulāএবং দুজনে খাও
مِنۡهَا
min'hāতা হতে
رَغَدًا
raghadanস্বাচ্ছন্দে
حَيۡثُ
ḥaythuযেখান থেকে
شِئۡتُمَا
shi'tumāতোমরা দুজনে চাও;
وَلَا
walāএবং না
تَقۡرَبَا
taqrabāদুজনে নিকটে যেয়ো
هَٰذِهِ
hādhihiএই
ٱلشَّجَرَةَ
l-shajarataগাছের
فَتَكُونَا
fatakūnāঅতঃপর তোমরা দুজনে হবে
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلظَّٰلِمِينَ
l-ẓālimīnaসীমালঙ্ঘনকারীদের''
٣٥
আমি বললাম, ‘হে আদাম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর এবং যেখানে যা ইচ্ছে খাও, কিন্তু এই গাছের নিকটে যেয়ো না, গেলে তোমরা সীমালঙ্ঘনকারীদের মধ্যে শামিল হবে’।
2:36
فَأَزَلَّهُمَا
fa-azallahumāতাদেরকে এরপর পদস্থলন ঘটাল
ٱلشَّيۡطَٰنُ
l-shayṭānuশয়তান
عَنۡهَا
ʿanhāতা হতে,
فَأَخۡرَجَهُمَا
fa-akhrajahumāতাদের দুজনকে অতঃপর বের করল
مِمَّا
mimmāসেখান থেকে
كَانَا
kānāদুজনে ছিল
فِيهِۖ
fīhiযার মধ্যে
وَقُلۡنَا
waqul'nāএবং আমরা বললাম,
ٱهۡبِطُواْ
ih'biṭū''তোমরা নেমে যাও (এখান থেকে)
بَعۡضُكُمۡ
baʿḍukumতোমাদের একে
لِبَعۡضٍ
libaʿḍinঅপরের জন্যে
عَدُوّٞۖ
ʿaduwwunশত্রু
وَلَكُمۡ
walakumএবং তোমাদের জন্যে
فِي
fīমধ্যে (থাকবে)
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
مُسۡتَقَرّٞ
mus'taqarrunঅবস্থান (কিছু কালের)
وَمَتَٰعٌ
wamatāʿunও জীবন সামগ্রী
إِلَىٰ
ilāপর্যন্ত
حِينٖ
ḥīninএকটা নির্দিষ্ট সময়''
٣٦
কিন্তু শয়ত্বান তাত্থেকে তাদের পদস্খলন ঘটাল এবং তারা দু’জন যেখানে ছিল, তাদেরকে সেখান থেকে বের করে দিল; আমি বললাম, ‘নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু, দুনিয়াতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা আছে’।
2:37
فَتَلَقَّىٰٓ
fatalaqqāতখন শিখে নিল
ءَادَمُ
ādamuআদম
مِن
minনিকট হতে
رَّبِّهِۦ
rabbihiতার রবের
كَلِمَٰتٖ
kalimātinকিছু বাণী (ও ক্ষমা চাইল)
فَتَابَ
fatābaফলে তিনি ক্ষমা করলেন
عَلَيۡهِۚ
ʿalayhiতাকে
إِنَّهُۥ
innahuনিশ্চয়ই তিনি
هُوَ
huwaতিনিই
ٱلتَّوَّابُ
l-tawābuবড় ক্ষমাশীল
ٱلرَّحِيمُ
l-raḥīmuপরম দয়ালু
٣٧
তারপর আদাম (আ.) তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হল, অতঃপর আল্লাহ তার প্রতি ক্ষমা প্রদর্শন করলেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।
2:38
قُلۡنَا
qul'nāআমরা বললাম,
ٱهۡبِطُواْ
ih'biṭū''তোমরা নামো
مِنۡهَا
min'hāএখান থেকে
جَمِيعٗاۖ
jamīʿanসবাই
فَإِمَّا
fa-immāঅতঃপর যখন
يَأۡتِيَنَّكُم
yatiyannakumতোমাদের কাছে আসবে অবশ্যই
مِّنِّي
minnīআমার পক্ষ হতে
هُدٗى
hudanপথনির্দেশনা
فَمَن
famanতখন যে
تَبِعَ
tabiʿaঅনুসরণ করবে
هُدَايَ
hudāyaআমার পথনির্দেশনা
فَلَا
falāঅতঃপর নেই
خَوۡفٌ
khawfunকোনো ভয়
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের জন্যে
وَلَا
walāএবং না
هُمۡ
humতারা
يَحۡزَنُونَ
yaḥzanūnaদুঃখিত হবে
٣٨
আমি বললাম, ‘তোমরা সকলেই এখান হতে নেমে যাও, পরে যখন আমার নিকট হতে তোমাদের কাছে সৎপথের নির্দেশ আসবে তখন যারা আমার সৎপথের অনুসরণ করবে তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না’।
2:39
وَٱلَّذِينَ
wa-alladhīnaএবং যারা
كَفَرُواْ
kafarūঅবিশ্বাস করবে
وَكَذَّبُواْ
wakadhabūও মিথ্যা মনে করবে
بِـَٔايَٰتِنَآ
biāyātināআমার নিদর্শনসমূহকে
أُوْلَٰٓئِكَ
ulāikaতারা
أَصۡحَٰبُ
aṣḥābuঅধিবাসী (হবে)
ٱلنَّارِۖ
l-nāri(জাহান্নামের) আগুনের
هُمۡ
humতারা
فِيهَا
fīhāতার মধ্যে
خَٰلِدُونَ
khālidūnaচিরস্থায়ী হবে''
٣٩
আর যারা কুফরী করবে ও আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, তারাই জাহান্নামী; সেখানে তারা চিরকাল থাকবে।
2:40
يَٰبَنِيٓ
yābanīহে সন্তান
إِسۡرَٰٓءِيلَ
is'rāīlaইসরাঈলের
ٱذۡكُرُواْ
udh'kurūতোমরা স্মরণ করো
نِعۡمَتِيَ
niʿ'matiyaআমার নেয়ামতের
ٱلَّتِيٓ
allatīযা
أَنۡعَمۡتُ
anʿamtuআমি নেয়ামত দিয়েছি
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
وَأَوۡفُواْ
wa-awfūএবং তোমরা পূর্ণ করো
بِعَهۡدِيٓ
biʿahdīআমার (কাছে কৃত) প্রতিশ্রুতি
أُوفِ
ūfiআমি পূর্ণ কর
بِعَهۡدِكُمۡ
biʿahdikumতোমাদের (কাছে কৃত) প্রতিশ্রুতি;
وَإِيَّٰيَ
wa-iyyāyaএবং শুধু আমাকেই
فَٱرۡهَبُونِ
fa-ir'habūniতোমরা ভয় করো
٤٠
হে বানী ইসরাঈল! আমার সেই অনুগ্রহকে স্মরণ কর, যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ কর, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব এবং তোমরা কেবল আমাকেই ভয় কর।
2:41
وَءَامِنُواْ
waāminūএবং তোমরা ঈমান আনো
بِمَآ
bimāঐ বিষয়ে যা
أَنزَلۡتُ
anzaltuআমি অবতীর্ণ করেছি
مُصَدِّقٗا
muṣaddiqanসমর্থনকারী
لِّمَا
limāতার যা
مَعَكُمۡ
maʿakumতোমাদের সাথে আছে
وَلَا
walāএবং না
تَكُونُوٓاْ
takūnūতোমরা হয়ো
أَوَّلَ
awwalaপ্রথম
كَافِرِۭ
kāfirinঅস্বীকারকারী
بِهِۦۖ
bihiতার প্রতি
وَلَا
walāএবং না
تَشۡتَرُواْ
tashtarūতোমরা বিক্রয় করো
بِـَٔايَٰتِي
biāyātīআমার আয়াতের বিনিময়ে
ثَمَنٗا
thamananমূল্যে
قَلِيلٗا
qalīlanসামান্য
وَإِيَّٰيَ
wa-iyyāyaএবং শুধু আমাকেই
فَٱتَّقُونِ
fa-ittaqūniঅতএব তোমরা ভয় করো
٤١
আর তোমরা ঈমান আন সেই কিতাবের প্রতি, যা তোমাদের নিকট আছে তার প্রত্যয়নকারী এবং তোমরাই তার প্রথম প্রত্যাখ্যানকারী হয়ো না এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, তোমরা কেবল আমাকেই ভয় কর।
2:42
وَلَا
walāএবং না
تَلۡبِسُواْ
talbisūতোমরা মিশ্রণ করো
ٱلۡحَقَّ
l-ḥaqaসত্যকে
بِٱلۡبَٰطِلِ
bil-bāṭiliঅসত্যের সাথে
وَتَكۡتُمُواْ
wataktumūএবং তোমরা লুকাবে (না)
ٱلۡحَقَّ
l-ḥaqaসত্যকে
وَأَنتُمۡ
wa-antumএমতাবস্থায় যে তোমরা
تَعۡلَمُونَ
taʿlamūnaজান
٤٢
তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না।
2:43
وَأَقِيمُواْ
wa-aqīmūএবং তোমরা প্রতিষ্ঠা করো
ٱلصَّلَوٰةَ
l-ṣalataসালাত
وَءَاتُواْ
waātūও তোমরা দাও
ٱلزَّكَوٰةَ
l-zakataযাকাত
وَٱرۡكَعُواْ
wa-ir'kaʿūএবং তোমরা রুকু করো
مَعَ
maʿaসাথে
ٱلرَّٰكِعِينَ
l-rākiʿīnaরুকুকারীদের
٤٣
তোমরা নামায কায়িম কর, যাকাত দাও এবং রুকূ‘কারীদের সঙ্গে রুকূ‘ কর।
2:44
۞ أَتَأۡمُرُونَ
atamurūnaতোমরা নির্দেশ দিচ্ছ কি
ٱلنَّاسَ
l-nāsaমানুষদের
بِٱلۡبِرِّ
bil-biriসৎকাজের
وَتَنسَوۡنَ
watansawnaআর তোমরা ভুলে যাচ্ছ
أَنفُسَكُمۡ
anfusakumতোমাদের নিজেদেরকে
وَأَنتُمۡ
wa-antumঅথচ তোমরা
تَتۡلُونَ
tatlūnaতিলাওয়াত কর
ٱلۡكِتَٰبَۚ
l-kitābaকিতাব
أَفَلَا
afalāনা তবে কি
تَعۡقِلُونَ
taʿqilūnaতোমরা বুঝ
٤٤
তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দিবে এবং নিজেদের কথা ভুলে যাবে, অথচ তোমরা কিতাব পাঠ কর, তবে কি তোমরা বুঝ না?
2:45
وَٱسۡتَعِينُواْ
wa-is'taʿīnūএবং তোমরা সাহায্য চাও
بِٱلصَّبۡرِ
bil-ṣabriধৈর্যের মাধ্যমে
وَٱلصَّلَوٰةِۚ
wal-ṣalatiও সালাতের (মাধ্যমে)
وَإِنَّهَا
wa-innahāএবং তা নিশ্চয়ই
لَكَبِيرَةٌ
lakabīratunবড় (কঠিন) অবশ্যই
إِلَّا
illāতবে
عَلَى
ʿalāউপর
ٱلۡخَٰشِعِينَ
l-khāshiʿīnaবিনীতদের (কঠিন নয়)
٤٥
তোমরা ধৈর্য্য ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, আর তা আল্লাহভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন।
2:46
ٱلَّذِينَ
alladhīnaযারা
يَظُنُّونَ
yaẓunnūnaবিশ্বাস করে
أَنَّهُم
annahumতারা নিশ্চয়ই
مُّلَٰقُواْ
mulāqūসাক্ষাতকারী
رَبِّهِمۡ
rabbihimতাদের রবের সাথে
وَأَنَّهُمۡ
wa-annahumএবং তারা নিশ্চয়ই
إِلَيۡهِ
ilayhiতাঁরই দিকে
رَٰجِعُونَ
rājiʿūnaপ্রত্যাবর্তনকারী
٤٦
যারা নিশ্চিত বিশ্বাস করে যে, তাদের প্রতিপালকের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবেই এবং তাঁরই দিকে তারা ফিরে যাবে।
2:47
يَٰبَنِيٓ
yābanīহে সন্তান
إِسۡرَٰٓءِيلَ
is'rāīlaইসরাইলের
ٱذۡكُرُواْ
udh'kurūতোমরা স্মরণ করো
نِعۡمَتِيَ
niʿ'matiyaআমার নেয়ামতকে
ٱلَّتِيٓ
allatīযা
أَنۡعَمۡتُ
anʿamtuআমি নেয়ামত দিয়েছি
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
وَأَنِّي
wa-annīএবং আমি
فَضَّلۡتُكُمۡ
faḍḍaltukumতোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি
عَلَى
ʿalāউপর
ٱلۡعَٰلَمِينَ
l-ʿālamīnaবিশ্ববাসীর
٤٧
হে বানী ইসরাঈল! আমার সেই অনুগ্রহকে স্মরণ কর যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছিলাম এবং পৃথিবীতে সকলের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।
2:48
وَٱتَّقُواْ
wa-ittaqūএবং তোমরা ভয় করো
يَوۡمٗا
yawmanসে দিনকে
لَّا
lā(যখন) না
تَجۡزِي
tajzīকাজে আসবে
نَفۡسٌ
nafsunকোনো ব্যক্তি
عَن
ʿanজন্যে
نَّفۡسٖ
nafsin(অন্যকোন)ব্যাক্তির
شَيۡـٔٗا
shayanকিছুই (মাত্রও)
وَلَا
walāএবং না
يُقۡبَلُ
yuq'baluগ্রহণ করা হবে
مِنۡهَا
min'hāতার থেকে
شَفَٰعَةٞ
shafāʿatunকোনো সুপারিশ
وَلَا
walāআর না
يُؤۡخَذُ
yu'khadhuনেওয়া হবে
مِنۡهَا
min'hāতার থেকে
عَدۡلٞ
ʿadlunকোনো বিনিময়
وَلَا
walāএবং না
هُمۡ
humতাদের
يُنصَرُونَ
yunṣarūnaসাহায্য করা হবে
٤٨
তোমরা সেদিনকে ভয় কর যেদিন কেউ কারো উপকারে আসবে না এবং কারও সুপারিশ গৃহীত হবে না এবং কারও নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না আর তারা কোন রকম সাহায্যও পাবে না।
2:49
وَإِذۡ
wa-idhএবং (স্মরণ করো) যখন
نَجَّيۡنَٰكُم
najjaynākumতোমাদেরকে মুক্তি দিয়েছিলাম
مِّنۡ
minহতে
ءَالِ
āliসম্প্রদায়ের
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফিরাউনের
يَسُومُونَكُمۡ
yasūmūnakumতোমাদেরকে তারা যন্ত্রণা দিত
سُوٓءَ
sūaনিকৃষ্ট
ٱلۡعَذَابِ
l-ʿadhābiযন্ত্রণা
يُذَبِّحُونَ
yudhabbiḥūnaতারা জবাই করত
أَبۡنَآءَكُمۡ
abnāakumতোমাদের ছেলে সন্তানদের
وَيَسۡتَحۡيُونَ
wayastaḥyūnaএবং জীবিত রাখত
نِسَآءَكُمۡۚ
nisāakumতোমাদের কন্যা সন্তানদের
وَفِي
wafīএবং মধ্যে (ছিল)
ذَٰلِكُم
dhālikumএর
بَلَآءٞ
balāonপরীক্ষা
مِّن
minপক্ষ হতে
رَّبِّكُمۡ
rabbikumতোমাদের রবের
عَظِيمٞ
ʿaẓīmunকঠিন
٤٩
স্মরণ কর, আমি যখন তোমাদেরকে ফেরাউন গোষ্ঠী হতে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদের পুত্র সন্তানকে হত্যা ক’রে আর তোমাদের নারীদেরকে জীবিত রেখে তোমাদেরকে মর্মান্তিক যাতনা দিত আর এতে তোমাদের প্রভুর পক্ষ হতে ছিল মহাপরীক্ষা।
2:50
وَإِذۡ
wa-idhএবং (স্মরণ করো) যখন
فَرَقۡنَا
faraqnāআমরা বিভক্ত করেছিলাম
بِكُمُ
bikumuতোমাদের (জন্যে)
ٱلۡبَحۡرَ
l-baḥraসাগরকে
فَأَنجَيۡنَٰكُمۡ
fa-anjaynākumএরপর আমরা উদ্ধার করেছিলাম
وَأَغۡرَقۡنَآ
wa-aghraqnāএবং আমরা ডুবিয়ে দিয়েছিলাম
ءَالَ
ālaসম্প্রদায়কে
فِرۡعَوۡنَ
fir'ʿawnaফেরাঊনের
وَأَنتُمۡ
wa-antumএমতাবস্থায় তোমরা
تَنظُرُونَ
tanẓurūnaদেখছিলে
٥٠
স্মরণ কর, যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং ফেরাউন গোষ্ঠীকে নিমজ্জিত করেছিলাম আর তোমরা তা চেয়ে চেয়ে দেখছিলে।
2:51
وَإِذۡ
wa-idhএবং যখন
وَٰعَدۡنَا
wāʿadnāনির্ধারিত করেছিলাম
مُوسَىٰٓ
mūsāমূসার জন্যে
أَرۡبَعِينَ
arbaʿīnaচল্লিশ
لَيۡلَةٗ
laylatanরাত
ثُمَّ
thummaএরপর
ٱتَّخَذۡتُمُ
ittakhadhtumuতোমরা গ্রহণ করেছিলে
ٱلۡعِجۡلَ
l-ʿij'laগরুর বাছুরকে (উপাস্যরূপে)
مِنۢ
minতার
بَعۡدِهِۦ
baʿdihiপরে
وَأَنتُمۡ
wa-antumযখন তোমরা
ظَٰلِمُونَ
ẓālimūnaসীমালঙ্ঘঙ্কারী (ছিলে)
٥١
যখন মূসার উপর চল্লিশ রজনীর ওয়া‘দা করেছিলাম (কিতাব প্রদানের জন্য), তার (প্রস্থানের) পর তোমরা তখন বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে, বস্তুতঃ তোমরা তো ছিলে যালিম।
2:52
ثُمَّ
thummaঅতঃপর
عَفَوۡنَا
ʿafawnāআমরা ক্ষমা করেছিলাম
عَنكُم
ʿankumতোমাদের প্রতি
مِّنۢ
min(থেকে)
بَعۡدِ
baʿdiপরেও
ذَٰلِكَ
dhālikaএর
لَعَلَّكُمۡ
laʿallakumযেন তোমরা
تَشۡكُرُونَ
tashkurūnaকৃতজ্ঞতা প্রকাশ কর
٥٢
এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
2:53
وَإِذۡ
wa-idhএবং (স্মরণ করো) যখন
ءَاتَيۡنَا
ātaynāআমরা দিয়েছিলাম
مُوسَى
mūsāমুসাকে
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
وَٱلۡفُرۡقَانَ
wal-fur'qānaএবং ফুরকান
لَعَلَّكُمۡ
laʿallakumতোমরা যেন
تَهۡتَدُونَ
tahtadūnaসঠিক পথ প্রাপ্ত হও
٥٣
স্মরণ কর, যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম, যাতে তোমরা সৎপথ অবলম্বন কর।
2:54
وَإِذۡ
wa-idhএবং (স্মরণ করো) যখন
قَالَ
qālaবলেছিল
مُوسَىٰ
mūsāমুসা
لِقَوۡمِهِۦ
liqawmihiতার জাতির উদ্দ্যেশে
يَٰقَوۡمِ
yāqawmi''হে আমার জাতি
إِنَّكُمۡ
innakumতোমরা নিশ্চয়ই
ظَلَمۡتُمۡ
ẓalamtumতোমরা অত্যাচার করেছ
أَنفُسَكُم
anfusakumতোমাদের নিজেদের (উপর)
بِٱتِّخَاذِكُمُ
bi-ittikhādhikumuতোমাদের গ্রহণ করার মাধ্যমে
ٱلۡعِجۡلَ
l-ʿij'laগো বাছুরকে (উপাস্যরূপে)
فَتُوبُوٓاْ
fatūbūসুতরাং তোমরা ফিরে এস
إِلَىٰ
ilāদিকে
بَارِئِكُمۡ
bāri-ikumতোমাদের সৃষ্টিকর্তার
فَٱقۡتُلُوٓاْ
fa-uq'tulūএরপর তোমরা প্রাণ সংহার করো
أَنفُسَكُمۡ
anfusakumতোমাদের (অপরাধী) লোকদেরকে
ذَٰلِكُمۡ
dhālikumএটাই
خَيۡرٞ
khayrunউত্তম
لَّكُمۡ
lakumতোমাদের জন্যে
عِندَ
ʿindaকাছে
بَارِئِكُمۡ
bāri-ikumতোমাদের স্রষ্টার''
فَتَابَ
fatābaতিনি তখন ক্ষমা করলেন
عَلَيۡكُمۡۚ
ʿalaykumতোমাদেরকে
إِنَّهُۥ
innahuতিনি নিশ্চয়ই
هُوَ
huwaতিনিই
ٱلتَّوَّابُ
l-tawābuঅতীব ক্ষমাশীল
ٱلرَّحِيمُ
l-raḥīmuপরম দয়ালু
٥٤
স্মরণ কর, মূসা যখন আপন কওমের লোককে বলল, ‘হে আমার কওম! বাছুরকে উপাস্যরূপে গ্রহণ ক’রে তোমরা নিজেদের প্রতি কঠিন অত্যাচার করেছ, কাজেই তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকট তাওবাহ কর এবং তোমরা নিজেদেরকে (নিরপরাধীরা অপরাধীদেরকে) হত্যা কর, তোমাদের স্রষ্টার নিকট এটাই শ্রেয়, অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করলেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’
2:55
وَإِذۡ
wa-idhএবং স্মরণ কর যখন
قُلۡتُمۡ
qul'tumতোমরা বলেছিলে
يَٰمُوسَىٰ
yāmūsā''হে মুসা
لَن
lanকখনও
نُّؤۡمِنَ
nu'minaআমরা ঈমান আনব
لَكَ
lakaতোমার উপর
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
نَرَى
narāআমরা দেখব
ٱللَّهَ
l-lahaআল্লাহকে
جَهۡرَةٗ
jahratanপ্রকাশ্যভাবে''
فَأَخَذَتۡكُمُ
fa-akhadhatkumuফলে তোমাদেরকে ধরেছিল
ٱلصَّٰعِقَةُ
l-ṣāʿiqatuবজ্রপাত
وَأَنتُمۡ
wa-antumএ অবস্থায় যে তোমরা
تَنظُرُونَ
tanẓurūnaদেখছিলে
٥٥
স্মরণ কর, যখন তোমরা বলেছিলে, ‘হে মূসা! আমরা আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত তোমাকে কক্ষনো বিশ্বাস করব না’। তখন বজ্র তোমাদেরকে পাকড়াও করেছিল আর তোমরা নিজেরাই তা প্রত্যক্ষ করছিলে।
2:56
ثُمَّ
thummaএরপর
بَعَثۡنَٰكُم
baʿathnākumতোমাদের আমরা আবার জীবিত করলাম
مِّنۢ
min(থেকে)
بَعۡدِ
baʿdiপরে
مَوۡتِكُمۡ
mawtikumতোমাদের মৃত্যুর
لَعَلَّكُمۡ
laʿallakumযেন তোমরা
تَشۡكُرُونَ
tashkurūnaকৃতজ্ঞতা প্রকাশ কর
٥٦
অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে আবার জীবিত করলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
2:57
وَظَلَّلۡنَا
waẓallalnāএবং আমরা ছায়া দিয়েছিলাম
عَلَيۡكُمُ
ʿalaykumuতোমাদের উপর
ٱلۡغَمَامَ
l-ghamāmaমেঘের
وَأَنزَلۡنَا
wa-anzalnāএবং আমরা পাঠিয়েছিলাম
عَلَيۡكُمُ
ʿalaykumuতোমাদের কাছে
ٱلۡمَنَّ
l-manaমান্না
وَٱلسَّلۡوَىٰۖ
wal-salwāও সালওয়া
كُلُواْ
kulū''(বলেছিলাম) তোমরা খাও
مِن
minহতে
طَيِّبَٰتِ
ṭayyibātiপবিত্র (খাদ্য)
مَا
māযা
رَزَقۡنَٰكُمۡۚ
razaqnākumতোমাদেরকে আমরা জীবিকা দিয়েছি''
وَمَا
wamāএবং না
ظَلَمُونَا
ẓalamūnāআমাদের (উপর) তারা অবিচার করেছে
وَلَٰكِن
walākinকিন্তু
كَانُوٓاْ
kānūতারা ছিল
أَنفُسَهُمۡ
anfusahumতাদের নিজেদের (উপর)
يَظۡلِمُونَ
yaẓlimūnaঅবিচার করত
٥٧
আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, তোমাদের কাছে মান্না ও সালওয়া প্রেরণ করলাম, (আর বললাম)তোমাদেরকে যা দান করেছি তাথেকে বৈধ বস্তুগুলো খাও, আর মূলত তারা আমার প্রতি কোন যুলম করেনি, বরং তারা নিজেদের প্রতিই যুলম করেছিল।
2:58
وَإِذۡ
wa-idhএবং স্মরণ করো যখন
قُلۡنَا
qul'nāআমরা বলেছিলাম
ٱدۡخُلُواْ
ud'khulū''তোমরা প্রবেশ কর
هَٰذِهِ
hādhihiএই
ٱلۡقَرۡيَةَ
l-qaryataনগরীতে
فَكُلُواْ
fakulūতোমরা খাও
مِنۡهَا
min'hāতা হতে
حَيۡثُ
ḥaythuযেভাবে
شِئۡتُمۡ
shi'tumতোমরা যাও
رَغَدٗا
raghadanস্বানন্দে
وَٱدۡخُلُواْ
wa-ud'khulūএবং তোমরা প্রবেশ করো
ٱلۡبَابَ
l-bāba(নগর) দরজায়
سُجَّدٗا
sujjadanসিজদা অবনত হয়ে
وَقُولُواْ
waqūlūএবং তোমরা বলো
حِطَّةٞ
ḥiṭṭatun''ক্ষমার কথা
نَّغۡفِرۡ
naghfirক্ষমা করবো আমরা
لَكُمۡ
lakumতোমাদের প্রতি
خَطَٰيَٰكُمۡۚ
khaṭāyākumতোমাদের ত্রুটিগুলোকে
وَسَنَزِيدُ
wasanazīduএবং অচিরেই (অনুগ্রহ) বাড়িয়ে দিব
ٱلۡمُحۡسِنِينَ
l-muḥ'sinīnaসৎকর্মশীলদেরকে''
٥٨
স্মরণ কর, যখন আমি বললাম, এ জনপদে প্রবেশ কর, সেখানে যা ইচ্ছে স্বচ্ছন্দে আহার কর, দ্বার দিয়ে নতশিরে প্রবেশ কর এবং বল; ‘ক্ষমা চাই’। আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মশীলদের প্রতি আমার দান বৃদ্ধি করব।
2:59
فَبَدَّلَ
fabaddalaকিন্তু পরিবর্তন করল
ٱلَّذِينَ
alladhīnaযারা
ظَلَمُواْ
ẓalamūসীমালঙ্ঘন করেছিল
قَوۡلًا
qawlanকথা
غَيۡرَ
ghayraঅন্য কিছু
ٱلَّذِي
alladhī(তা হতে) যা
قِيلَ
qīlaবলা হয়েছিল
لَهُمۡ
lahumতাদের উদ্দেশ্যে
فَأَنزَلۡنَا
fa-anzalnāআমরা তাই অবতীর্ণ করলাম
عَلَى
ʿalā(তাদের) উপর
ٱلَّذِينَ
alladhīnaযারা
ظَلَمُواْ
ẓalamūসীমালঙ্ঘন করেছিল
رِجۡزٗا
rij'zanশাস্তি
مِّنَ
minaথেকে
ٱلسَّمَآءِ
l-samāiআকাশ
بِمَا
bimāএ কারণে যা
كَانُواْ
kānūতারা ছিল
يَفۡسُقُونَ
yafsuqūnaতারা সত্যত্যাগ করে
٥٩
কিন্তু যারা অত্যাচার করেছিল তারা তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল, কাজেই যালিমদের প্রতি আমি আকাশ হতে শাস্তি প্রেরণ করলাম, কারণ তারা সত্য ত্যাগ করেছিল।
2:60
۞ وَإِذِ
wa-idhiএবং স্মরণ করো যখন
ٱسۡتَسۡقَىٰ
is'tasqāপানি চাইল
مُوسَىٰ
mūsāমুসা
لِقَوۡمِهِۦ
liqawmihiতার জাতির জন্য
فَقُلۡنَا
faqul'nāতখন আমরা বলেছিলাম
ٱضۡرِب
iḍ'rib''আঘাত কর
بِّعَصَاكَ
biʿaṣākaতোমার লাঠি দিয়ে
ٱلۡحَجَرَۖ
l-ḥajaraপাথরে''
فَٱنفَجَرَتۡ
fa-infajaratফলে ফেটে বের হল
مِنۡهُ
min'huতা থেকে
ٱثۡنَتَا
ith'natāবারটি
عَشۡرَةَ
ʿashrata(দশ)
عَيۡنٗاۖ
ʿaynanঝর্ণা
قَدۡ
qadনিশ্চয়ই
عَلِمَ
ʿalimaচিনে নিল
كُلُّ
kulluপ্রত্যেক
أُنَاسٖ
unāsin(গোত্রের) মানুষ
مَّشۡرَبَهُمۡۖ
mashrabahumতাদের পানি পানের স্থান
كُلُواْ
kulū''(বলা হল) তোমরা খাও
وَٱشۡرَبُواْ
wa-ish'rabūও তোমরা পান করো
مِن
minথেকে
رِّزۡقِ
riz'qiজীবিকা
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র (দেয়া)
وَلَا
walāএবং না
تَعۡثَوۡاْ
taʿthawতোমরা বিপর্যয় সৃষ্টি করো
فِي
fīমধ্যে
ٱلۡأَرۡضِ
l-arḍiপৃথিবীর
مُفۡسِدِينَ
muf'sidīnaবিপর্যয় সৃষ্টিকারী হয়ে''
٦٠
স্মরণ কর, যখন মূসা (আ.) তার কওমের জন্য পানি প্রার্থনা করল, আমি বললাম, ‘তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত কর’। ফলে তাথেকে বারটি ঝর্ণা প্রবাহিত হল, প্রত্যেক গোত্র নিজ নিজ পানের জায়গা চিনে নিল,(বললাম) ‘আল্লাহ প্রদত্ত রিয্ক হতে তোমরা পানাহার কর এবং দুষ্কৃতিকারীর মত পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না’।
2:61
وَإِذۡ
wa-idhএবং (স্মরণ করো)
قُلۡتُمۡ
qul'tumবলেছিলে তোমরা
يَٰمُوسَىٰ
yāmūsā''হে মুসা
لَن
lanকখনও না
نَّصۡبِرَ
naṣbiraআমরা ধৈর্য ধরতে পারব
عَلَىٰ
ʿalāউপর
طَعَامٖ
ṭaʿāminখানার
وَٰحِدٖ
wāḥidinএকই (ধরণের)
فَٱدۡعُ
fa-ud'ʿuতাই দুআ করো
لَنَا
lanāআমাদের জন্য
رَبَّكَ
rabbakaতোমার রবের কাছে
يُخۡرِجۡ
yukh'rij(যেন) বের করেন তিনি
لَنَا
lanāআমাদের জন্য
مِمَّا
mimmāতাহতে যা
تُنۢبِتُ
tunbituউৎপাদন করে
ٱلۡأَرۡضُ
l-arḍuমাটি
مِنۢ
minঅর্থাৎ
بَقۡلِهَا
baqlihāতার শাকসবজি
وَقِثَّآئِهَا
waqithāihāও তার শশা কাকুড়
وَفُومِهَا
wafūmihāও তার গম (বা রসুন)
وَعَدَسِهَا
waʿadasihāও তার মুশুর ডাল
وَبَصَلِهَاۖ
wabaṣalihāও তার পেয়াজ (ইত্যাদি)''
قَالَ
qālaতিনি বললেন
أَتَسۡتَبۡدِلُونَ
atastabdilūna''কি তোমরা পরিবর্তন করতে চাও
ٱلَّذِي
alladhīতাই
هُوَ
huwaযা
أَدۡنَىٰ
adnāনগণ্য জিনিষ
بِٱلَّذِي
bi-alladhīসেটার পরিবর্তে
هُوَ
huwaযা
خَيۡرٌۚ
khayrunউত্তম
ٱهۡبِطُواْ
ih'biṭū(তাহলে) তোমরা নামো
مِصۡرٗا
miṣ'ran(কোনো) শহরে
فَإِنَّ
fa-innaঅতঃপর নিশ্চয়ই
لَكُم
lakumতোমাদের জন্য (পাবে)
مَّا
māযা
سَأَلۡتُمۡۗ
sa-altumতোমরা চেয়েছ''
وَضُرِبَتۡ
waḍuribatএবং আপতিত হলো
عَلَيۡهِمُ
ʿalayhimuতাদের উপর
ٱلذِّلَّةُ
l-dhilatuঅপমান
وَٱلۡمَسۡكَنَةُ
wal-maskanatuও অনটন
وَبَآءُو
wabāūএবং পরিবেষ্টিত হল তারা
بِغَضَبٖ
bighaḍabinরাগের
مِّنَ
minaপক্ষ হতে
ٱللَّهِۚ
l-lahiআল্লাহ্র
ذَٰلِكَ
dhālikaএটা
بِأَنَّهُمۡ
bi-annahumএ কারণে যে তারা
كَانُواْ
kānūতারা ছিল
يَكۡفُرُونَ
yakfurūnaঅস্বীকার করতে
بِـَٔايَٰتِ
biāyātiআয়াতগুলোর প্রতি
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
وَيَقۡتُلُونَ
wayaqtulūnaও তারা হত্যা করছিল
ٱلنَّبِيِّـۧنَ
l-nabiyīnaনবীদেরকে
بِغَيۡرِ
bighayriব্যাতীত
ٱلۡحَقِّۚ
l-ḥaqiন্যায়ভাবে
ذَٰلِكَ
dhālikaএটা
بِمَا
bimāএকারণে যে
عَصَواْ
ʿaṣawতারা অবাধ্যতা করেছিল
وَّكَانُواْ
wakānūএবং করে
يَعۡتَدُونَ
yaʿtadūnaতারা সীমালঙ্ঘন
٦١
স্মরণ কর, যখন তোমরা বলেছিলে, ‘হে মূসা! আমরা একই রকম খাদ্যে কক্ষনো ধৈর্য ধারণ করব না, কাজেই তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দু‘আ কর, তিনি যেন ভূমি হতে উৎপাদিত দ্রব্য শাক-সব্জি, কাঁকড়, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন’। মূসা বললঃ ‘তোমরা কি উৎকৃষ্ট বস্তুকে নিকৃষ্ট বস্তুর সঙ্গে বদল করতে চাও, তবে কোন নগরে প্রবেশ কর; তোমরা যা চাও তা সেখানে আছে’ এবং তাদেরকে লাঞ্ছনা ও দারিদ্রের কশাঘাত করা হল ও তারা আল্লাহর কোপে পতিত হল। তা এজন্য যে, তারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করত এবং নাবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করার জন্যই তাদের এ পরিণতি হয়েছিল।
2:62
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَٱلَّذِينَ
wa-alladhīnaকিংবা যারা
هَادُواْ
hādūইহুদী হয়েছে
وَٱلنَّصَٰرَىٰ
wal-naṣārāএবং খ্রিষ্টান
وَٱلصَّٰبِـِٔينَ
wal-ṣābiīnaও সাবী
مَنۡ
manযে (কেউ)
ءَامَنَ
āmanaঈমান আনবে
بِٱللَّهِ
bil-lahiআল্লাহ্র উপর
وَٱلۡيَوۡمِ
wal-yawmiও দিনে
ٱلۡأٓخِرِ
l-ākhiriআখিরাতের
وَعَمِلَ
waʿamilaএবং কাজ করবে
صَٰلِحٗا
ṣāliḥanসৎ
فَلَهُمۡ
falahumফলে তাদের জন্য
أَجۡرُهُمۡ
ajruhumতাদের পুরস্কার (থাকবে)
عِندَ
ʿindaকাছে
رَبِّهِمۡ
rabbihimতাদের রবের
وَلَا
walāএবং না
خَوۡفٌ
khawfunভয় (থাকবে)
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের জন্য
وَلَا
walāআর না
هُمۡ
humতারা
يَحۡزَنُونَ
yaḥzanūnaদুঃখিত হবে
٦٢
নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইয়াহূদী হয়েছে এবং খৃষ্টান ও সাবিঈন- যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকাজ করে, তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিত হবে না।
2:63
وَإِذۡ
wa-idhএবং (স্মরণ করো) যখন
أَخَذۡنَا
akhadhnāআমরা গ্রহণ করেছিলাম
مِيثَٰقَكُمۡ
mīthāqakumতোমাদের প্রতিশ্রুতি
وَرَفَعۡنَا
warafaʿnāএবং আমরা উঠিয়ে নিয়েছিলাম
فَوۡقَكُمُ
fawqakumuতোমাদের উপর
ٱلطُّورَ
l-ṭūraতুর পাহাড়
خُذُواْ
khudhū''(আর বলেছিলাম)তোমরা গ্রহণ করো
مَآ
māযা
ءَاتَيۡنَٰكُم
ātaynākumতোমাদেরকে আমরা দিয়েছি
بِقُوَّةٖ
biquwwatinশক্তভাবে
وَٱذۡكُرُواْ
wa-udh'kurūএবং তোমরা স্মরণ রাখো
مَا
mā(তা)যা
فِيهِ
fīhiতার মধ্যে(আছে)
لَعَلَّكُمۡ
laʿallakumতোমরা যাতে
تَتَّقُونَ
tattaqūnaতাকওয়া অবলম্বন করতে পার''
٦٣
স্মরণ কর, যখন তোমাদের শপথ নিয়েছিলাম এবং তূর পর্বতকে তোমাদের উপর তুলে ধরেছিলাম, বলেছিলাম, 'আমি যা দিলাম দৃঢ়তার সাথে গ্রহণ কর এবং তাতে যা আছে তা স্মরণ রেখ, যেন তোমরা সাবধান হয়ে চলতে পার'।
2:64
ثُمَّ
thummaআবার
تَوَلَّيۡتُم
tawallaytumতোমরা ফিরে গিয়েছিলে
مِّنۢ
min(থেকে)
بَعۡدِ
baʿdiপর থেকে
ذَٰلِكَۖ
dhālikaএর
فَلَوۡلَا
falawlāযদি তাই না (হতো)
فَضۡلُ
faḍluঅনুগ্রহ
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
وَرَحۡمَتُهُۥ
waraḥmatuhuও তার দয়া
لَكُنتُم
lakuntumতোমরা অবশ্যই হতে
مِّنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡخَٰسِرِينَ
l-khāsirīnaক্ষতিগ্রস্তদের
٦٤
এরপরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে; আল্লাহর অনুগ্রহ ও অনুকম্পা তোমাদের প্রতি না থাকলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের পর্যায়ভুক্ত হয়ে যেতে।
2:65
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
عَلِمۡتُمُ
ʿalim'tumuতোমরা জেনেছো
ٱلَّذِينَ
alladhīnaতাদেরকে যারা
ٱعۡتَدَوۡاْ
iʿ'tadawসীমালঙ্ঘন করেছিল
مِنكُمۡ
minkumতোমাদের মধ্য হতে
فِي
fīসম্পর্কে
ٱلسَّبۡتِ
l-sabtiশনিবারের (বিধান)
فَقُلۡنَا
faqul'nāআমরা তখন বলেছিলাম
لَهُمۡ
lahumতাদের
كُونُواْ
kūnū''তোমরা হও
قِرَدَةً
qiradatanবানর
خَٰسِـِٔينَ
khāsiīnaঘৃণিত''
٦٥
তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমালঙ্ঘন করেছিল, তাদেরকে তোমরা অবশ্যই জান, আমি তাদেরকে বলেছিলাম, ‘তোমরা ঘৃণিত বানরে পরিণত হও’।
2:66
فَجَعَلۡنَٰهَا
fajaʿalnāhāআমরা এরপর এটাকে বানিয়েছি
نَكَٰلٗا
nakālan(শিক্ষামূলক) শাস্তি
لِّمَا
limāতাদের জন্য যারা (ছিল)
بَيۡنَ
baynaআগে(মাঝে)
يَدَيۡهَا
yadayhāতার(হাতের)
وَمَا
wamāও যারা (ছিল)
خَلۡفَهَا
khalfahāতারপরে
وَمَوۡعِظَةٗ
wamawʿiẓatanএবং উপদেশ
لِّلۡمُتَّقِينَ
lil'muttaqīnaমুত্তাকীদের জন্য
٦٦
আমি তা তাদের সমসাময়িক ও পরবর্তীগণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং মুত্তাকীদের জন্য উপদেশ স্বরূপ করেছি।
2:67
وَإِذۡ
wa-idhএবং (স্মরণ কর) যখন
قَالَ
qālaবলেছিল
مُوسَىٰ
mūsāমুসা
لِقَوۡمِهِۦٓ
liqawmihiতার জাতির উদ্দেশে
إِنَّ
inna''নিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
يَأۡمُرُكُمۡ
yamurukumতোমাদের নির্দেশ দিচ্ছেন
أَن
anযে
تَذۡبَحُواْ
tadhbaḥūতোমরা জবাই কর
بَقَرَةٗۖ
baqaratanএকটি গাভীকে''
قَالُوٓاْ
qālūতারা বলেছিল
أَتَتَّخِذُنَا
atattakhidhunā''আমাদের তুমি গ্রহণ করেছ কি
هُزُوٗاۖ
huzuwanবিদ্রুপের (বস্তু) হিসেবে''
قَالَ
qālaসে বলল
أَعُوذُ
aʿūdhu''আমি আশ্রয় চাই
بِٱللَّهِ
bil-lahiআল্লাহ্র কাছে
أَنۡ
anযে
أَكُونَ
akūnaআমি হব
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡجَٰهِلِينَ
l-jāhilīnaমূর্খদের''
٦٧
স্মরণ কর, যখন মূসা (আ.) স্বীয় সম্প্রদায়কে বলেছিল, ‘আল্লাহ তোমাদেরকে একটি গরু যবহ করার আদেশ দিচ্ছেন’; তারা বলেছিল, ‘তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো’? মূসা বলল, আল্লাহর আশ্রয় নিচ্ছি, যাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই।
2:68
قَالُواْ
qālūতারা বলেছিল
ٱدۡعُ
ud'ʿu''দোয়া করো
لَنَا
lanāআমাদের জন্য
رَبَّكَ
rabbakaতোমার রবের কাছে (যেন)
يُبَيِّن
yubayyinতিনি বর্ননা করেন
لَّنَا
lanāআমাদের জন্য
مَا
māকেমন
هِيَۚ
hiyaসেটা''
قَالَ
qālaসে বলল
إِنَّهُۥ
innahu''তিনি নিশ্চয়ই
يَقُولُ
yaqūluবলেন
إِنَّهَا
innahā''তা নিশ্চয়ই
بَقَرَةٞ
baqaratunএকটি গাভী
لَّا
lāনা
فَارِضٞ
fāriḍunবুড়ো
وَلَا
walāআর না
بِكۡرٌ
bik'runবাচ্চা
عَوَانُۢ
ʿawānunমধ্যম বয়সের
بَيۡنَ
baynaমাঝামাঝি
ذَٰلِكَۖ
dhālikaএর''
فَٱفۡعَلُواْ
fa-if'ʿalūঅতএব তোমরা করো
مَا
māযা
تُؤۡمَرُونَ
tu'marūnaতোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে''
٦٨
তারা বলল, ‘আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বল তা কীরূপ’? মূসা বলল, ‘আল্লাহ বলছেন, তা এমন এক গরু যা বৃদ্ধও নয় এবং অল্প বয়স্কও নয়- মধ্য বয়সী। সুতরাং যা (করতে) আদিষ্ট হয়েছ, তা পালন কর’।
2:69
قَالُواْ
qālūতারা বলেছিল
ٱدۡعُ
ud'ʿu''দোয়া করো
لَنَا
lanāআমাদের জন্য
رَبَّكَ
rabbakaতোমার রবের কাছে
يُبَيِّن
yubayyinতিনি বর্ণনা করেন (যেন)
لَّنَا
lanāআমাদের জন্য
مَا
māকী হবে
لَوۡنُهَاۚ
lawnuhāতার রং''
قَالَ
qālaসে বলল
إِنَّهُۥ
innahu''তিনি নিশ্চয়ই
يَقُولُ
yaqūluবলেন
إِنَّهَا
innahāতা নিশ্চয়ই
بَقَرَةٞ
baqaratunগাভী
صَفۡرَآءُ
ṣafrāuহলুদ রঙের
فَاقِعٞ
fāqiʿunউজ্জল গাড়
لَّوۡنُهَا
lawnuhāতার রং
تَسُرُّ
tasurruআনন্দদেয়
ٱلنَّٰظِرِينَ
l-nāẓirīnaদর্শকদের জন্য
٦٩
তারা বলল, ‘আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বল, ওর রং কী’? মূসা বলল, ‘আল্লাহ বলছেন, তা হলুদ বর্ণের গরু, তার রং উজ্জ্বল গাঢ়, যা দর্শকদেরকে আনন্দ দেয়’।
2:70
قَالُواْ
qālūতারা বলেছিল
ٱدۡعُ
ud'ʿu''তুমি দোয়া করো
لَنَا
lanāআমদের জন্য
رَبَّكَ
rabbakaতোমার রবের কাছে
يُبَيِّن
yubayyinতিনি বর্ণনা করেন (যেন)
لَّنَا
lanāআমাদের জন্য
مَا
māকেমন
هِيَ
hiyaতা
إِنَّ
innaনিশ্চয়ই
ٱلۡبَقَرَ
l-baqaraগাভীটি
تَشَٰبَهَ
tashābahaএকই রকম
عَلَيۡنَا
ʿalaynāআমাদের কাছে
وَإِنَّآ
wa-innāএবং নিশ্চয়ই আমরা
إِن
inযদি
شَآءَ
shāaচান
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
لَمُهۡتَدُونَ
lamuh'tadūnaঅবশ্যই সঠিক জ্ঞান প্রাপ্ত হব''
٧٠
তারা বলল, ‘আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বল গরুটি কেমন? কারণ সব গরু আমাদের কাছে সমান, আর আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয় আমরা পথের দিশা পাব।’
2:71
قَالَ
qāla(মূসা) বলল
إِنَّهُۥ
innahu''তিনি নিশ্চয়ই
يَقُولُ
yaqūluবলেন
إِنَّهَا
innahā''তা নিশ্চয়ই
بَقَرَةٞ
baqaratunএকটি গাভী
لَّا
lāনা
ذَلُولٞ
dhalūlunলাগান হয়েছে
تُثِيرُ
tuthīruচাষে
ٱلۡأَرۡضَ
l-arḍaজমি
وَلَا
walāআর না
تَسۡقِي
tasqīসেচ করেছে
ٱلۡحَرۡثَ
l-ḥarthaক্ষেতে
مُسَلَّمَةٞ
musallamatunসুস্থ্য
لَّا
lāনেই
شِيَةَ
shiyataকোনো খুঁত
فِيهَاۚ
fīhāতার মধ্যে''
قَالُواْ
qālūতারা বলেছিল
ٱلۡـَٰٔنَ
l-āna''এখন
جِئۡتَ
ji'taতুমি এনেছ (বর্ণনা)
بِٱلۡحَقِّۚ
bil-ḥaqiসঠিক তথ্য নিয়ে''
فَذَبَحُوهَا
fadhabaḥūhāতারা জবাই করল তখন তা
وَمَا
wamāএবং না
كَادُواْ
kādūআগ্রহী ছিল
يَفۡعَلُونَ
yafʿalūnaতারা করতে
٧١
মূসা বলল, ‘তিনি বলছেন, তা এমন এক গরু যা জমি চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি বরং সুস্থ ও নিখুঁত’। তারা বলল, ‘এখন তুমি সত্য প্রকাশ করেছ’। তারা তাকে যবহ করল যদিও তাদের জন্য সেটা প্রায় অসম্ভব ছিল।
2:72
وَإِذۡ
wa-idhএবং (স্মরণ করো) যখন
قَتَلۡتُمۡ
qataltumতোমরা হত্যা করেছিলে
نَفۡسٗا
nafsanএক ব্যক্তিকে
فَٱدَّٰرَٰءۡتُمۡ
fa-iddāratumতোমরা অতঃপর একে অন্যের ওপর দোষ চাপাচ্ছিলে
فِيهَاۖ
fīhāসে ব্যাপারে
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ্
مُخۡرِجٞ
mukh'rijunপ্রকাশকারী
مَّا
māযা
كُنتُمۡ
kuntum(আপনি)
تَكۡتُمُونَ
taktumūnaতোমরা গোপন করছিলে
٧٢
স্মরণ কর, তোমরা যখন এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করছিলে, তোমরা যা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করে দিলেন।
2:73
فَقُلۡنَا
faqul'nāআমরা তখন বলেছিলাম
ٱضۡرِبُوهُ
iḍ'ribūhu''তাকে তোমরা আঘাত কর
بِبَعۡضِهَاۚ
bibaʿḍihāতার কিছু অংশ দিয়ে (এবং সে বেঁচে উঠল)''
كَذَٰلِكَ
kadhālikaএভাবে
يُحۡيِ
yuḥ'yīজীবিত করেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
ٱلۡمَوۡتَىٰ
l-mawtāমৃতকে
وَيُرِيكُمۡ
wayurīkumএবং তোমাদের দেখান
ءَايَٰتِهِۦ
āyātihiতাঁর নিদর্শনগুলোকে
لَعَلَّكُمۡ
laʿallakumতোমরা যাতে
تَعۡقِلُونَ
taʿqilūnaবুঝতে পার
٧٣
আমি বললাম, ‘তার (অর্থাৎ যবহকৃত গরুর) কোন অংশ দ্বারা একে আঘাত কর’। এভাবে আল্লাহ মৃতকে জীবন দান করেন, আর তোমাদেরকে তাঁর নিদর্শন দেখিয়ে থাকেন যাতে তোমরা জ্ঞানলাভ করতে পার।
2:74
ثُمَّ
thummaপরে
قَسَتۡ
qasatকঠিন হয়ে গেল
قُلُوبُكُم
qulūbukumতোমাদের অন্তরগুলো
مِّنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiপরে
ذَٰلِكَ
dhālikaএর
فَهِيَ
fahiyaতা অতঃপর (হয়ে গেল)
كَٱلۡحِجَارَةِ
kal-ḥijāratiমতো পাথরে
أَوۡ
awঅথবা (তার চেয়েও)
أَشَدُّ
ashadduঅধিকতর
قَسۡوَةٗۚ
qaswatanকঠিন
وَإِنَّ
wa-innaঅথচ নিশ্চয়ই
مِنَ
minaকিছু
ٱلۡحِجَارَةِ
l-ḥijāratiপাথর (এমনও আছে)
لَمَا
lamāঅবশ্যই যা
يَتَفَجَّرُ
yatafajjaruফেটে বের হয়
مِنۡهُ
min'huতা হতে
ٱلۡأَنۡهَٰرُۚ
l-anhāruঝর্ণাধারা
وَإِنَّ
wa-innaএবং নিশ্চয়ই
مِنۡهَا
min'hāতার কিছু (এমনও আছে)
لَمَا
lamāঅবশ্যই যা
يَشَّقَّقُ
yashaqqaquফেটে যায়
فَيَخۡرُجُ
fayakhrujuঅতঃপর বের হয়
مِنۡهُ
min'huতা থেকে
ٱلۡمَآءُۚ
l-māuপানি
وَإِنَّ
wa-innaএবং নিশ্চয়ই
مِنۡهَا
min'hāতার কিছু (এমনও আছে)
لَمَا
lamāঅবশ্যই যা
يَهۡبِطُ
yahbiṭuধসে পড়ে
مِنۡ
minকারণে
خَشۡيَةِ
khashyatiভয়ের
ٱللَّهِۗ
l-lahiআল্লাহ্র
وَمَا
wamāএবং না
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
بِغَٰفِلٍ
bighāfilinঅনবহিত
عَمَّا
ʿammāতাহতে যা
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা করছো
٧٤
এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, তা পাথর কিংবা তদপেক্ষা কঠিন। কতক পাথরও এমন আছে যে তা হতে ঝর্ণাধারা প্রবাহিত হয় এবং কতক এরূপ যে, ফেটে যাওয়ার পর তা হতে পানি নির্গত হয়। আবার কতক এমন যা আল্লাহর ভয়ে ধ্বসে পড়ে এবং তোমরা যা কর আল্লাহ সে সম্বন্ধে বেখেয়াল নন।
2:75
۞ أَفَتَطۡمَعُونَ
afataṭmaʿūnaতবে কি তোমরা আশা কর
أَن
anযে
يُؤۡمِنُواْ
yu'minūতারা ঈমান আনবে
لَكُمۡ
lakumতোমাদের (দাওয়াতে)
وَقَدۡ
waqadঅথচ নিশ্চয়ই
كَانَ
kānaআছে
فَرِيقٞ
farīqunএকদল
مِّنۡهُمۡ
min'humতাদের মধ্যে
يَسۡمَعُونَ
yasmaʿūna(যারা) শুনে
كَلَٰمَ
kalāma(কালাম) বাণী
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
ثُمَّ
thummaপরে
يُحَرِّفُونَهُۥ
yuḥarrifūnahuতা তারা বিকৃত করে
مِنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiএরপর
مَا
māযা
عَقَلُوهُ
ʿaqalūhuতা তারা বুঝেছিল
وَهُمۡ
wahumঅথচ তারা
يَعۡلَمُونَ
yaʿlamūna(ভালভাবে) জানেও
٧٥
তোমরা কি এই আশা কর যে, তারা তোমাদের কথায় ঈমান আনবে? অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত ও বুঝার পর জেনে শুনে তা বিকৃত করত।
2:76
وَإِذَا
wa-idhāএবং যখন
لَقُواْ
laqūতারা মিলে (তাদের সাথে)
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
قَالُوٓاْ
qālūতারা বলে
ءَامَنَّا
āmannā''আমরা ঈমান এনেছি''
وَإِذَا
wa-idhāএবং যখন
خَلَا
khalāমিলে গোপনে
بَعۡضُهُمۡ
baʿḍuhumতাদের কেউ
إِلَىٰ
ilāসাথে
بَعۡضٖ
baʿḍinকারো
قَالُوٓاْ
qālūতারা বলে
أَتُحَدِّثُونَهُم
atuḥaddithūnahum''তাদেরকে তোমরা বলে দাও কি
بِمَا
bimāঐ বিষয়ে যা
فَتَحَ
fataḥaপ্রকাশ করেছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের কাছে
لِيُحَآجُّوكُم
liyuḥājjūkumতোমাদের বিরুদ্ধে যেন প্রমাণ পেশ করতে পারে
بِهِۦ
bihiতা দিয়ে
عِندَ
ʿindaকাছে
رَبِّكُمۡۚ
rabbikumতোমাদের রবের
أَفَلَا
afalāনা তবে কি?
تَعۡقِلُونَ
taʿqilūnaতোমরা বুঝ''
٧٦
যখন তারা মু’মিনদের সংস্পর্শে আসে তখন বলে, ‘আমরা বিশ্বাস স্থাপন করেছি’। আবার যখন তারা নিভৃতে একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন বলে, ‘আল্লাহ তোমাদের কাছে যা (তাওরাতে) ব্যক্ত করেছেন [মুহাম্মাদ (সা.) সম্পর্কে] তোমরা কি তা তাদেরকে বলে দাও যাতে এর দ্বারা তারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করবে? তোমরা কি বুঝ না’?
2:77
أَوَلَا
awalāনা কি
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানে
أَنَّ
annaযে
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
يَعۡلَمُ
yaʿlamuজানেন
مَا
māযা কিছু
يُسِرُّونَ
yusirrūnaতারা গোপন করে
وَمَا
wamāও যা
يُعۡلِنُونَ
yuʿ'linūnaতারা প্রকাশ করে
٧٧
তাদের কি জানা নেই যে, যা তারা গোপন রাখে অথবা প্রকাশ করে অবশ্যই আল্লাহ তা জানেন?
2:78
وَمِنۡهُمۡ
wamin'humএবং তাদের মধ্যে কিছু (আছে)
أُمِّيُّونَ
ummiyyūnaনিরক্ষর
لَا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানে
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
إِلَّآ
illāএছাড়া
أَمَانِيَّ
amāniyyaআশা আকাঙ্ক্ষা
وَإِنۡ
wa-inএবং না
هُمۡ
humতারা
إِلَّا
illāএছাড়া
يَظُنُّونَ
yaẓunnūna(অমূলক) ধারণা করে
٧٨
তাদের মাঝে এমন কিছু নিরক্ষর লোক আছে, যাদের মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোন জ্ঞানই নেই, তারা কেবল অলীক ধারণা পোষণ করে।
2:79
فَوَيۡلٞ
fawaylunঅতএব দুর্ভোগ
لِّلَّذِينَ
lilladhīnaতাদের জন্য (যারা)
يَكۡتُبُونَ
yaktubūnaলিখে
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাবে (অর্থাৎ শরয়ীবিধান)
بِأَيۡدِيهِمۡ
bi-aydīhimতাদের হাত দিয়ে
ثُمَّ
thummaপরে
يَقُولُونَ
yaqūlūnaতারা বলে
هَٰذَا
hādhā''এটা (এসেছে)
مِنۡ
minথেকে
عِندِ
ʿindiনিকট
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র''
لِيَشۡتَرُواْ
liyashtarū(এরূপ করে) তারা কিনতে পারে
بِهِۦ
bihiতা দিয়ে
ثَمَنٗا
thamananমূল্য (অর্থাৎ স্বার্থ)
قَلِيلٗاۖ
qalīlanসামান্য
فَوَيۡلٞ
fawaylunঅতএব দুর্ভোগ
لَّهُم
lahumতাদের জন্য
مِّمَّا
mimmāতা হতে যা
كَتَبَتۡ
katabatলিখেছে
أَيۡدِيهِمۡ
aydīhimতাদের হাত
وَوَيۡلٞ
wawaylunএবং দুর্ভোগ
لَّهُم
lahumতাদের জন্য
مِّمَّا
mimmāতা হতে যা
يَكۡسِبُونَ
yaksibūnaতারা উপার্জন করেছে
٧٩
সুতরাং অভিসম্পাত তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং নিকৃষ্ট মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে, তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের শাস্তি অবধারিত এবং তারা যা উপার্জন করে তার জন্যও শাস্তি রয়েছে।
2:80
وَقَالُواْ
waqālūএবং তারা বলে
لَن
lan''কখনও না
تَمَسَّنَا
tamassanāআমাদেরকে স্পর্শ করবে
ٱلنَّارُ
l-nāruআগুন
إِلَّآ
illā(যদিও করে) তবে
أَيَّامٗا
ayyāmanকিছুদিন
مَّعۡدُودَةٗۚ
maʿdūdatanগোনাগাঁথা''
قُلۡ
qulতুমি বলো
أَتَّخَذۡتُمۡ
attakhadhtum''তোমরা গ্রহণ করেছ কি
عِندَ
ʿindaনিকট হতে
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
عَهۡدٗا
ʿahdanঅঙ্গীকার (যা)
فَلَن
falanকখনও না
يُخۡلِفَ
yukh'lifaভঙ্গ করবেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
عَهۡدَهُۥٓۖ
ʿahdahuতাঁর অঙ্গীকার
أَمۡ
amঅথবা
تَقُولُونَ
taqūlūnaতোমরা বলছ
عَلَى
ʿalāউপর(সম্বন্ধে)
ٱللَّهِ
l-lahiআল্লাহর
مَا
māযা
لَا
lāনা
تَعۡلَمُونَ
taʿlamūnaতোমরা জান''
٨٠
তারা বলে, ‘গুটি কয়েক দিন ছাড়া আগুন কক্ষনো আমাদেরকে স্পর্শ করবে না’। বল, ‘তোমরা কি আল্লাহর নিকট হতে প্রতিশ্রুতি নিয়েছো যে প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবেন না? কিংবা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছ, যা তোমরা জান না’।
2:81
بَلَىٰۚ
balāবরং (সত্য হলো)
مَن
manযে কেউ
كَسَبَ
kasabaউপার্জন করবে
سَيِّئَةٗ
sayyi-atanপাপ
وَأَحَٰطَتۡ
wa-aḥāṭatএবং ঘিরে নিয়েছে
بِهِۦ
bihiতাকে নিয়ে
خَطِيٓـَٔتُهُۥ
khaṭīatuhuতার পাপসমূহ
فَأُوْلَٰٓئِكَ
fa-ulāikaফলে ঐসব লোক
أَصۡحَٰبُ
aṣḥābuঅধিবাসী (হবে)
ٱلنَّارِۖ
l-nāriআগুনের
هُمۡ
humতারাই
فِيهَا
fīhāতার মধ্যে
خَٰلِدُونَ
khālidūnaচিরস্থায়ী হবে
٨١
তবে হাঁ, যারা পাপ কাজ করে এবং যাদের পাপরাশি তাদেরকে ঘিরে ফেলে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে।
2:82
وَٱلَّذِينَ
wa-alladhīnaআর যারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছে
وَعَمِلُواْ
waʿamilūও কাজ করেছে
ٱلصَّٰلِحَٰتِ
l-ṣāliḥātiসৎ
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
أَصۡحَٰبُ
aṣḥābuঅধিবাসী (হবে)
ٱلۡجَنَّةِۖ
l-janatiজান্নাতের
هُمۡ
humতারাই
فِيهَا
fīhāতার মধ্যে
خَٰلِدُونَ
khālidūnaচিরস্থায়ী হবে
٨٢
আর যারা ঈমান আনে ও নেক ‘আমাল করে তারাই জান্নাতবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে।
2:83
وَإِذۡ
wa-idhএবং (স্মরণ করো) যখন
أَخَذۡنَا
akhadhnāআমরা নিয়ে ছিলাম
مِيثَٰقَ
mīthāqaপ্রতিশ্রুতি
بَنِيٓ
banīবনী
إِسۡرَٰٓءِيلَ
is'rāīlaইসরাঈলের (থেকে)
لَا
lā''(যে) না
تَعۡبُدُونَ
taʿbudūnaতোমরা ইবাদাত করবে
إِلَّا
illāছাড়া
ٱللَّهَ
l-lahaআল্লাহর
وَبِٱلۡوَٰلِدَيۡنِ
wabil-wālidayniএবং পিতামাতার সাথে
إِحۡسَانٗا
iḥ'sānanসদয় ব্যবহার করবে
وَذِي
wadhīএবং
ٱلۡقُرۡبَىٰ
l-qur'bāআত্বীয়স্বজনের
وَٱلۡيَتَٰمَىٰ
wal-yatāmāও ইয়াতীমদের
وَٱلۡمَسَٰكِينِ
wal-masākīniও দরিদ্রের(সাথে)
وَقُولُواْ
waqūlūএবং তোমরা বলবে
لِلنَّاسِ
lilnnāsiমানুষের উদ্দেশে
حُسۡنٗا
ḥus'nanভালভাবে (কথা)
وَأَقِيمُواْ
wa-aqīmūএবং তোমরা প্রতিষ্ঠা করবে
ٱلصَّلَوٰةَ
l-ṣalataসলাত
وَءَاتُواْ
waātūও তোমরা দেবে
ٱلزَّكَوٰةَ
l-zakataযাকাত
ثُمَّ
thummaএরপরেও
تَوَلَّيۡتُمۡ
tawallaytumতোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে
إِلَّا
illāব্যতীত
قَلِيلٗا
qalīlanসামান্য কিছু (লোক)
مِّنكُمۡ
minkumতোমাদের মধ্য হতে
وَأَنتُم
wa-antumএবং তোমরা (আজও)
مُّعۡرِضُونَ
muʿ'riḍūnaমুখ ফিরিয়ে নিচ্ছ
٨٣
আর স্মরণ কর, যখন বানী ইসরাঈলের শপথ নিয়েছিলাম যে, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ‘ইবাদাত করবে না, মাতা-পিতা, আত্মীয়-স্বজন, অনাথ ও দরিদ্রদের প্রতি সদয় ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে, নামায কায়িম করবে এবং যাকাত দিবে। কিন্তু অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা অগ্রাহ্যকারী হয়ে মুখ ফিরিয়ে নিলে।
2:84
وَإِذۡ
wa-idhএবং যখন
أَخَذۡنَا
akhadhnāআমরা নিয়েছিলাম
مِيثَٰقَكُمۡ
mīthāqakumতোমাদের প্রতিশ্রুতি
لَا
lā''(যে) না
تَسۡفِكُونَ
tasfikūnaতোমরা ঝরাবে
دِمَآءَكُمۡ
dimāakumতোমাদের রক্ত
وَلَا
walāনা এবং
تُخۡرِجُونَ
tukh'rijūnaতোমরা তাড়িয়ে দেবে
أَنفُسَكُم
anfusakumতোমাদের নিজেদেরকে
مِّن
minথেকে
دِيَٰرِكُمۡ
diyārikumতোমাদের ঘর''
ثُمَّ
thummaএরপর
أَقۡرَرۡتُمۡ
aqrartumতোমরা স্বীকার করেছিলে
وَأَنتُمۡ
wa-antumএবং তোমরাই
تَشۡهَدُونَ
tashhadūnaসাক্ষ্য দিচ্ছ
٨٤
আর যখন তোমাদের শপথ নিয়েছিলাম যে, তোমরা একে অন্যের রক্তপাত করবে না এবং স্বজনদেরকে স্বদেশ হতে বহিষ্কার করবে না, তারপর তোমরা তা স্বীকার করেছিলে আর এ বিষয়ে তোমরাই সাক্ষী।
2:85
ثُمَّ
thummaআবার
أَنتُمۡ
antumতোমরাই
هَٰٓؤُلَآءِ
hāulāiঐসব (লোক যারা)
تَقۡتُلُونَ
taqtulūnaতোমরা হত্যা করছ
أَنفُسَكُمۡ
anfusakumতোমাদের নিজেদেরকে
وَتُخۡرِجُونَ
watukh'rijūnaএবং তোমরা তাড়িয়ে দিচ্ছ
فَرِيقٗا
farīqanএক দলকে
مِّنكُم
minkumতোমাদের মধ্য থেকে
مِّن
minহতে
دِيَٰرِهِمۡ
diyārihimতাদের ঘরগুলো
تَظَٰهَرُونَ
taẓāharūnaতোমরা সাহায্য করছ
عَلَيۡهِم
ʿalayhimতাদের বিরুদ্ধে
بِٱلۡإِثۡمِ
bil-ith'miঅন্যায়
وَٱلۡعُدۡوَٰنِ
wal-ʿud'wāniও সীমালঙ্ঘন
وَإِن
wa-inএবং যদি
يَأۡتُوكُمۡ
yatūkumতোমাদের কাছে আসে
أُسَٰرَىٰ
usārāবন্দি (হয়ে)
تُفَٰدُوهُمۡ
tufādūhumতাদের ছাড়াও মুক্তিপণ দিয়ে
وَهُوَ
wahuwaঅথচ তা
مُحَرَّمٌ
muḥarramunনিষিদ্ধ
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
إِخۡرَاجُهُمۡۚ
ikh'rājuhumতাদের তাড়িয়ে দেওয়া
أَفَتُؤۡمِنُونَ
afatu'minūnaতোমরা তবে কি বিশ্বাস কর
بِبَعۡضِ
bibaʿḍiকিছু অংশের(ব্যাপারে)
ٱلۡكِتَٰبِ
l-kitābiকিতাবের
وَتَكۡفُرُونَ
watakfurūnaএবং অবিশ্বাস কর
بِبَعۡضٖۚ
bibaʿḍin(অপর) কিছু অংশকে
فَمَا
famāসুতরাং কী(হতে পারে)
جَزَآءُ
jazāuপ্রতিদান
مَن
manযে
يَفۡعَلُ
yafʿaluকরবে
ذَٰلِكَ
dhālikaএরূপ
مِنكُمۡ
minkumতোমাদের মধ্য থেকে
إِلَّا
illāএছাড়া যে
خِزۡيٞ
khiz'yunঅপমান
فِي
fīমধ্যে
ٱلۡحَيَوٰةِ
l-ḥayatiজীবনের
ٱلدُّنۡيَاۖ
l-dun'yāপার্থিব
وَيَوۡمَ
wayawmaএবং দিনে
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiকিয়ামাতের
يُرَدُّونَ
yuraddūnaতারা নিক্ষিপ্ত হবে
إِلَىٰٓ
ilāদিকে
أَشَدِّ
ashaddiকঠোর
ٱلۡعَذَابِۗ
l-ʿadhābiশাস্তির
وَمَا
wamāএবং না
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
بِغَٰفِلٍ
bighāfilinউদাসীন
عَمَّا
ʿammāএ বিষয়ে যা
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা করছ
٨٥
পরন্ত তোমরাই সেই লোক যারা পরস্পর নিজেদেরকে হত্যা করছ এবং তোমাদের একদলকে স্বদেশ থেকে বহিষ্কার করছ, তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করছ এবং তারা যখন বন্দীরূপে তোমাদের নিকট হাজির হয়, তখন তোমরা মুক্তিপণ আদায় কর, মূলতঃ তাদের বহিষ্করণই তোমাদের জন্য ছিল নিষিদ্ধ; তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশকে বিশ্বাস কর এবং কিছু অংশকে প্রত্যাখ্যান কর? অতএব তোমাদের যারা এমন করে তাদের পার্থিব জগতে লাঞ্ছনা ও অবমাননা ছাড়া আর কী প্রতিদান হতে পারে? এবং ক্বিয়ামাতের দিন তারা কঠিন শাস্তির মধ্যে নিক্ষিপ্ত হবে, আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ গাফেল নন।
2:86
أُوْلَٰٓئِكَ
ulāikaঐ সব (লোক)
ٱلَّذِينَ
alladhīna(তারাই) যারা
ٱشۡتَرَوُاْ
ish'tarawūকিনে নিয়েছে
ٱلۡحَيَوٰةَ
l-ḥayataজীবনকে
ٱلدُّنۡيَا
l-dun'yāপার্থিব
بِٱلۡأٓخِرَةِۖ
bil-ākhiratiআখিরাতের বিনিময়ে
فَلَا
falāনা ফলে
يُخَفَّفُ
yukhaffafuহালকা করা হবে
عَنۡهُمُ
ʿanhumuতাদের থেকে
ٱلۡعَذَابُ
l-ʿadhābuশাস্তি
وَلَا
walāএবং না
هُمۡ
humতারা
يُنصَرُونَ
yunṣarūnaসাহায্যপ্রাপ্ত হবে
٨٦
তারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে। কাজেই তাদের শাস্তি কম করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
2:87
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
ءَاتَيۡنَا
ātaynāআমরা দিয়েছি
مُوسَى
mūsāমূসাকে
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
وَقَفَّيۡنَا
waqaffaynāএবং পর্যায়ক্রমে আমরা পাঠিয়েছি
مِنۢ
minথেকে
بَعۡدِهِۦ
baʿdihiতারপর
بِٱلرُّسُلِۖ
bil-rusuliরাসূলদেরকে
وَءَاتَيۡنَا
waātaynāএবং আমরা দিয়েছি
عِيسَى
ʿīsāঈসাকে
ٱبۡنَ
ib'naপুত্র
مَرۡيَمَ
maryamaমারইয়ামের
ٱلۡبَيِّنَٰتِ
l-bayinātiসুস্পষ্ট নিদর্শনসমূহ
وَأَيَّدۡنَٰهُ
wa-ayyadnāhuও তাকে আমরা সাহায্য করেছি
بِرُوحِ
birūḥiআত্মা দিয়ে
ٱلۡقُدُسِۗ
l-qudusiপবিত্র
أَفَكُلَّمَا
afakullamāযখনই অতঃপর কি
جَآءَكُمۡ
jāakumতোমাদের কাছে এসেছে
رَسُولُۢ
rasūlunকোনো রাসূল
بِمَا
bimāতা নিয়ে যা
لَا
lāনা
تَهۡوَىٰٓ
tahwāপছন্দ করে
أَنفُسُكُمُ
anfusukumuতোমাদের মন
ٱسۡتَكۡبَرۡتُمۡ
is'takbartumতোমরা অহঙ্কার করেছ
فَفَرِيقٗا
fafarīqanঅতঃপর একদলকে
كَذَّبۡتُمۡ
kadhabtumতোমরা অস্বীকার করছো
وَفَرِيقٗا
wafarīqanআর একদলকে
تَقۡتُلُونَ
taqtulūnaতোমরা হত্যা করেছ
٨٧
এবং নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তার পরে ক্রমান্বয়ে রসূলদেরকে প্রেরণ করেছি, মারইয়াম পুত্র ঈসাকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছি এবং ‘পবিত্র আত্মা’যোগে (জিবরাঈলের মাধ্যমে) তাকে শক্তিশালী করেছি, অতঃপর যখনই কোন রসূল এমন কিছু এনেছে যা তোমাদের মনঃপুত নয়, তখনই তোমরা অহংকার করেছ এবং কিছু সংখ্যককে অস্বীকার করেছ এবং কিছু সংখ্যককে হত্যা করেছ।
2:88
وَقَالُواْ
waqālūএবং তারা বলেছিল
قُلُوبُنَا
qulūbunā''আমাদের অন্তর
غُلۡفُۢۚ
ghul'funআচ্ছাদিত (সুরক্ষিত)''
بَل
balবরং (সত্য হল)
لَّعَنَهُمُ
laʿanahumuতাদেরকে অভিশাপ দিয়েছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
بِكُفۡرِهِمۡ
bikuf'rihimতাদের অবিশ্বাসের কারণে
فَقَلِيلٗا
faqalīlanতাই কম (লোকই)
مَّا
māযারা
يُؤۡمِنُونَ
yu'minūnaঈমান আনবে
٨٨
তারা দাবী করেছিল যে, ‘আমাদের হৃদয় আচ্ছাদিত’, বরং কুফরী করার কারণে আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন, অতএব তাদের অল্প সংখ্যকই ঈমান আনে।
2:89
وَلَمَّا
walammāএবং যখন
جَآءَهُمۡ
jāahumএসেছে তাদের কাছে
كِتَٰبٞ
kitābunকিতাব
مِّنۡ
minথেকে
عِندِ
ʿindiনিকট
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
مُصَدِّقٞ
muṣaddiqunসত্যায়নকারী
لِّمَا
limāতার জন্য যা
مَعَهُمۡ
maʿahumতাদের সাথে(আছে)
وَكَانُواْ
wakānūএবং তারা ছিল
مِن
min(থেকে)
قَبۡلُ
qabluপূর্ব থেকে
يَسۡتَفۡتِحُونَ
yastaftiḥūnaবিজয় চাইত
عَلَى
ʿalāউপর(বিরুদ্ধে)
ٱلَّذِينَ
alladhīna(তাদের) যারা
كَفَرُواْ
kafarūঅবিশ্বাস করেছে
فَلَمَّا
falammāঅতঃপর যখন
جَآءَهُم
jāahumআসল তাদের কাছে
مَّا
māযা
عَرَفُواْ
ʿarafūতারা জানত
كَفَرُواْ
kafarūঅস্বীকার করল
بِهِۦۚ
bihiতার প্রতি
فَلَعۡنَةُ
falaʿnatuফলে অভিশাপ
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
عَلَى
ʿalāউপর
ٱلۡكَٰفِرِينَ
l-kāfirīnaপ্রত্যাখ্যানকারীদের
٨٩
তাদের কাছে যা আছে, তার সমর্থক কিতাব যখন আল্লাহর নিকট থেকে আসল, যদিও পূর্বে কাফিরদের বিরুদ্ধে তারা এর সাহায্যে বিজয় প্রার্থনা করত, আর সেটাকে তারা চিনতেও পারল, তবুও যখন তা তাদের নিকট আসল, তখন তারা তা অবিশ্বাস করল; সুতরাং অবিশ্বাসকারীদের প্রতি আল্লাহর অভিসম্পাত।
2:90
بِئۡسَمَا
bi'samāকতই নিকৃষ্ট তা
ٱشۡتَرَوۡاْ
ish'tarawতারা বিক্রি করেছে
بِهِۦٓ
bihiযার বিনিময়ে
أَنفُسَهُمۡ
anfusahumতাদের আত্মাকে
أَن
an(থেকে)
يَكۡفُرُواْ
yakfurūতারা অস্বীকার করে যে
بِمَآ
bimāঐ বিষয় যা
أَنزَلَ
anzalaঅবতীর্ণ করেছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
بَغۡيًا
baghyanজিদ বশতঃ
أَن
an(এজন্য) যে
يُنَزِّلَ
yunazzilaঅবতীর্ণ করেছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
مِن
minকারণে
فَضۡلِهِۦ
faḍlihiতাঁর অনুগ্রহের
عَلَىٰ
ʿalāউপর
مَن
manযাকে
يَشَآءُ
yashāuতিনি চান
مِنۡ
minমধ্য হতে
عِبَادِهِۦۖ
ʿibādihiতাঁর বান্দাদের
فَبَآءُو
fabāūতারা ফলে পরিবেষ্টিত হয়েছে
بِغَضَبٍ
bighaḍabinরাগ দিয়ে
عَلَىٰ
ʿalāউপর
غَضَبٖۚ
ghaḍabinরাগের
وَلِلۡكَٰفِرِينَ
walil'kāfirīnaএবং কাফিরদের জন্য(রয়েছে)
عَذَابٞ
ʿadhābunশাস্তি
مُّهِينٞ
muhīnunঅপমানকর
٩٠
তা কতই না নিকৃষ্ট যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছে, তা এই যে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, জিদের বশে তারা তা প্রত্যাখ্যান করত শুধু এজন্য যে, আল্লাহ তাঁর বান্দাহদের মধ্য হতে যাকে ইচ্ছে অনুগ্রহ করেন, অতএব তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হল এবং কাফিরদের জন্যই লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে।
2:91
وَإِذَا
wa-idhāএবং যখন
قِيلَ
qīlaবলা হয়
لَهُمۡ
lahumতাদের উদ্দেশে
ءَامِنُواْ
āminū''তোমরা ঈমান আনো
بِمَآ
bimāঐবিষয়ে যা
أَنزَلَ
anzalaঅবতীর্ণ করেছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্''
قَالُواْ
qālūতারা বলে
نُؤۡمِنُ
nu'minu''আমরা ঈমান আনব
بِمَآ
bimāঐবিষয়ে যা
أُنزِلَ
unzilaঅবতীর্ণ করা হয়েছে
عَلَيۡنَا
ʿalaynāআমাদের উপর''
وَيَكۡفُرُونَ
wayakfurūnaও তারা অস্বীকার করে
بِمَا
bimāযা(আছে)
وَرَآءَهُۥ
warāahuতা ছাড়া
وَهُوَ
wahuwaঅথচ সেটাই
ٱلۡحَقُّ
l-ḥaquসত্য
مُصَدِّقٗا
muṣaddiqanসত্যায়নকারী
لِّمَا
limāতার জন্য যা
مَعَهُمۡۗ
maʿahumতাদের সাথে(আছে)
قُلۡ
qulবলো
فَلِمَ
falima''কেন তাহলে
تَقۡتُلُونَ
taqtulūnaতোমরা হত্যা করেছ
أَنۢبِيَآءَ
anbiyāaনবীদেরকে
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
مِن
minথেকে
قَبۡلُ
qabluপূর্ব
إِن
inযদি
كُنتُم
kuntumতোমরা হয়ে থাক
مُّؤۡمِنِينَ
mu'minīnaমুমিন''
٩١
আর যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাতে ঈমান আন’; তারা বলে, ‘আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আমরা বিশ্বাস করি’। অথচ পরবর্তী কিতাবকে (কুরআনকে) তারা প্রত্যাখ্যান করে, যদিও তা সত্য এবং যা তাদের নিকট আছে তার সমর্থক। বল, ‘যদি তোমরা বিশ্বাসী ছিলে তবে কেন তোমরা পূর্বে নাবীদেরকে হত্যা করেছিলে’?
2:92
۞ وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
جَآءَكُم
jāakumতোমাদের কাছে এসেছিল
مُّوسَىٰ
mūsāমূসা
بِٱلۡبَيِّنَٰتِ
bil-bayinātiসুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে
ثُمَّ
thummaএরপর
ٱتَّخَذۡتُمُ
ittakhadhtumuগ্রহণ করেছিলে তোমরা
ٱلۡعِجۡلَ
l-ʿij'laগো বাছুরকে (উপাস্যরূপে)
مِنۢ
minথেকে
بَعۡدِهِۦ
baʿdihiতারপর
وَأَنتُمۡ
wa-antumএবং তোমরা(ছিলে)
ظَٰلِمُونَ
ẓālimūnaসীমালঙ্ঘনকারী
٩٢
এবং নিশ্চয়ই মূসা তোমাদের নিকট স্পষ্ট প্রমাণসহ এসেছে, তারপরেও তোমরা যালিম সেজে গো-বৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে।
2:93
وَإِذۡ
wa-idhএবং যখন
أَخَذۡنَا
akhadhnāআমরা গ্রহণ করেছিলাম
مِيثَٰقَكُمۡ
mīthāqakumতোমাদের প্রতিশ্রুতি
وَرَفَعۡنَا
warafaʿnāএবং উঠিয়েছিলাম
فَوۡقَكُمُ
fawqakumuতোমাদের উপর
ٱلطُّورَ
l-ṭūraতুর পাহাড়কে
خُذُواْ
khudhū''(বলেছিলাম) তোমরা ধরো
مَآ
mā(তা)যা
ءَاتَيۡنَٰكُم
ātaynākumতোমাদেরকে আমরা দিয়েছি
بِقُوَّةٖ
biquwwatinশক্তভাবে
وَٱسۡمَعُواْۖ
wa-is'maʿūও তোমরা শুনো''
قَالُواْ
qālūতারা বলেছিল
سَمِعۡنَا
samiʿ'nā''আমরা শুনলাম
وَعَصَيۡنَا
waʿaṣaynāকিন্তু আমরা অমান্য করলাম''
وَأُشۡرِبُواْ
wa-ush'ribūএবং সিঞ্চিত হয়েছিল
فِي
fīমধ্যে
قُلُوبِهِمُ
qulūbihimuতাদের অন্তরগুলোর
ٱلۡعِجۡلَ
l-ʿij'laগোবাছুর (পূজা)
بِكُفۡرِهِمۡۚ
bikuf'rihimঅবিশ্বাসের কারণে তাদের
قُلۡ
qulবলো
بِئۡسَمَا
bi'samā''কতই না নিকৃষ্ট
يَأۡمُرُكُم
yamurukumতোমাদের নির্দেশ দেয়
بِهِۦٓ
bihiযার প্রতি
إِيمَٰنُكُمۡ
īmānukumতোমাদের ঈমান
إِن
inযদি
كُنتُم
kuntumতোমরা হয়ে থাক
مُّؤۡمِنِينَ
mu'minīnaমুমিন''
٩٣
স্মরণ কর, যখন তোমাদের শপথ নিয়েছিলাম এবং তূর পর্বতকে তোমাদের ঊর্ধ্বে তুলেছিলাম এবং বলেছিলাম, ‘যা দিলাম তা দৃঢ়রূপে ধারণ কর এবং শ্রবণ কর’। তারা বলেছিল, আমরা শুনলাম ও অমান্য করলাম। কুফুরীর কারণে তাদের অন্তরে গো-বৎস-প্রীতি শিকড় গেড়ে বসেছিল। বল, ‘যদি তোমরা বিশ্বাসী হও, তবে তোমাদের বিশ্বাস যার নির্দেশ দেয়, তা কতই না নিকৃষ্ট’!
2:94
قُلۡ
qulবলো
إِن
in''যদি
كَانَتۡ
kānatহয় (নির্দিষ্ট)
لَكُمُ
lakumuতোমাদের জন্য
ٱلدَّارُ
l-dāruঘর
ٱلۡأٓخِرَةُ
l-ākhiratuআখিরাতের
عِندَ
ʿindaকাছে
ٱللَّهِ
l-lahiআল্লাহ
خَالِصَةٗ
khāliṣatanকেবল (তোমাদেরই)
مِّن
minথেকে(দিয়ে)
دُونِ
dūniব্যতীত(বাদ)
ٱلنَّاسِ
l-nāsi(সমগ্র)মানুষকে
فَتَمَنَّوُاْ
fatamannawūতোমরা তাহলে কামনা করো
ٱلۡمَوۡتَ
l-mawtaমৃত্যুর
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা হয়ে থাক
صَٰدِقِينَ
ṣādiqīnaসত্যবাদী''
٩٤
বল, ‘যদি আল্লাহর নিকট পরকালের বাসস্থান অন্যলোক ছাড়া কেবলমাত্র তোমাদের জন্যই হয়, তাহলে তোমরা মৃত্যু কামনা কর, যদি সত্যবাদী হয়ে থাক’।
2:95
وَلَن
walanকিন্তু নিশ্চয়ই না
يَتَمَنَّوۡهُ
yatamannawhuতা কামনা করবে তারা
أَبَدَۢا
abadanকখনও
بِمَا
bimāএ কারণে যা
قَدَّمَتۡ
qaddamatআগে পাঠিয়েছে
أَيۡدِيهِمۡۚ
aydīhimতাদের হাত
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ্
عَلِيمُۢ
ʿalīmunখুবই অবহিত
بِٱلظَّٰلِمِينَ
bil-ẓālimīnaসীমালঙ্ঘঙ্কারীদের সম্পর্কে
٩٥
কিন্তু তাদের কৃতকর্মের জন্য তারা কক্ষনো তা কামনা করবে না এবং আল্লাহ যালিমদের সম্পর্কে খুবই অবহিত।
2:96
وَلَتَجِدَنَّهُمۡ
walatajidannahumএবং তোমরা অবশ্যই তাদেরকে পাবে
أَحۡرَصَ
aḥraṣaঅত্যধিক লোভী
ٱلنَّاسِ
l-nāsiমানুষের মধ্যে
عَلَىٰ
ʿalāপ্রতি
حَيَوٰةٖ
ḥayatinবেঁচে থাকার
وَمِنَ
waminaএবং (তাদের) চেয়েও
ٱلَّذِينَ
alladhīnaযারা
أَشۡرَكُواْۚ
ashrakūশিরক করে
يَوَدُّ
yawadduচায়
أَحَدُهُمۡ
aḥaduhumতাদের প্রত্যেকে
لَوۡ
lawযদি
يُعَمَّرُ
yuʿammaruআয়ু দেয়া হত
أَلۡفَ
alfaএক হাজার
سَنَةٖ
sanatinবছরের
وَمَا
wamāঅথচ না
هُوَ
huwaতা (অর্থাৎ দীর্ঘায়ু)
بِمُزَحۡزِحِهِۦ
bimuzaḥziḥihiতাকে টলাতে পারবে
مِنَ
minaথেকে
ٱلۡعَذَابِ
l-ʿadhābiশাস্তি
أَن
anযে
يُعَمَّرَۗ
yuʿammaraআয়ু দেয়া হয়ও
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ্
بَصِيرُۢ
baṣīrunখুব দেখেন
بِمَا
bimāঐ বিষয় যা
يَعۡمَلُونَ
yaʿmalūnaতারা করছে
٩٦
অবশ্যই তুমি তাদেরকে বেঁচে থাকার ব্যাপারে সকল মানুষ এমনকি মুশরিক অপেক্ষাও অধিক লোভী দেখতে পাবে, তাদের প্রত্যেকেই আকাঙ্ক্ষা করে যদি হাজার বছর আয়ু দেয়া হত, কিন্তু দীর্ঘায়ু তাদেরকে শাস্তি হতে রেহাই দিতে পারবে না, তারা যা করে, আল্লাহ তার দ্রষ্টা।
2:97
قُلۡ
qulবলো
مَن
man''যে
كَانَ
kānaহবে
عَدُوّٗا
ʿaduwwanশত্রু
لِّـجِبۡرِيلَ
lijib'rīlaজিব্রাইলের (সে জেনে রাখুক)
فَإِنَّهُۥ
fa-innahuসে নিশ্চয়ই
نَزَّلَهُۥ
nazzalahuতা অবতীর্ণ করেছে
عَلَىٰ
ʿalāউপর
قَلۡبِكَ
qalbikaতোমার অন্তরে
بِإِذۡنِ
bi-idh'niঅনুমতি নিয়ে
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
مُصَدِّقٗا
muṣaddiqanসত্যায়নকারী
لِّمَا
limā(তার জন্য) যা
بَيۡنَ
baynaমাঝে
يَدَيۡهِ
yadayhiতার সামনে (আছে)
وَهُدٗى
wahudanএবং পথপ্রদর্শক
وَبُشۡرَىٰ
wabush'rāও সুসংবাদ
لِلۡمُؤۡمِنِينَ
lil'mu'minīnaমুমিনদের জন্য''
٩٧
বল, ‘যে ব্যক্তি জিবরাঈলের শত্রু হয়েছে, (সে রাগে মরে যাক) কেননা সে তো আল্লাহর হুকুমে তোমার অন্তরে কুরআন পৌঁছিয়ে দিয়েছে, যা এর পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যাতে ঈমানদারদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ রয়েছে’।
2:98
مَن
manযে
كَانَ
kānaহবে
عَدُوّٗا
ʿaduwwanশত্রু
لِّلَّهِ
lillahiআল্লাহ্র জন্য
وَمَلَٰٓئِكَتِهِۦ
wamalāikatihiও তাঁর ফেরেশতাদের
وَرُسُلِهِۦ
warusulihiও তার রাসূলদের
وَجِبۡرِيلَ
wajib'rīlaও জীব্রাঈলের
وَمِيكَىٰلَ
wamīkālaও মিকাঈলের
فَإِنَّ
fa-innaনিশ্চয়ই ফলে
ٱللَّهَ
l-lahaআল্লাহ্ (হবেন)
عَدُوّٞ
ʿaduwwunশত্রু
لِّلۡكَٰفِرِينَ
lil'kāfirīna(সেইসব) কাফিরদের জন্য
٩٨
যে ব্যক্তি আল্লাহর, তাঁর ফেরেশতাদের ও তাঁর রসূলগণের এবং জিবরাঈলের ও মীকাইলের শত্রু সাজবে, নিশ্চয়ই আল্লাহও (এসব) কাফিরদের শত্রু।
2:99
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
أَنزَلۡنَآ
anzalnāআমরা অবতীর্ণ করেছি
إِلَيۡكَ
ilaykaতোমার প্রতি
ءَايَٰتِۭ
āyātinআয়াত সমূহ
بَيِّنَٰتٖۖ
bayyinātinসুস্পষ্ট
وَمَا
wamāএবং না
يَكۡفُرُ
yakfuruঅস্বীকার করে
بِهَآ
bihāতার প্রতি
إِلَّا
illāছাড়া
ٱلۡفَٰسِقُونَ
l-fāsiqūnaসত্যত্যাগী
٩٩
এবং আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাযিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না।
2:100
أَوَكُلَّمَا
awakullamāএমন নয়কি যখনই
عَٰهَدُواْ
ʿāhadūতারা প্রতিশ্রুতি দিয়েছে
عَهۡدٗا
ʿahdanকোন প্রতিশ্রুতি
نَّبَذَهُۥ
nabadhahuতা নিক্ষেপ করেছে
فَرِيقٞ
farīqunকোনো একদল
مِّنۡهُمۚ
min'humতাদের মধ্য থেকে
بَلۡ
balবরং
أَكۡثَرُهُمۡ
aktharuhumতাদের অধিকাংশ
لَا
lāনা
يُؤۡمِنُونَ
yu'minūnaবিশ্বাস করে
١٠٠
এটা কি নয় যে তারা যখনই কোন অঙ্গীকার করে, তখনই তাদের কোন না কোন দল সেই অঙ্গীকারকে বর্জন করে? বরং তাদের অধিকাংশই ঈমান রাখে না।
2:101
وَلَمَّا
walammāএবং যখনই
جَآءَهُمۡ
jāahumতাদের কাছে এসেছে
رَسُولٞ
rasūlunকোন রাসূল
مِّنۡ
minথেকে
عِندِ
ʿindiকাছ
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
مُصَدِّقٞ
muṣaddiqunসত্যায়নকারী
لِّمَا
limā(তার জন্য) যা
مَعَهُمۡ
maʿahumতাদের সাথে (আছে)
نَبَذَ
nabadhaনিক্ষেপ করেছে
فَرِيقٞ
farīqunকোনো একদল
مِّنَ
mina(তাদের) মধ্য থেকে
ٱلَّذِينَ
alladhīnaযাদের
أُوتُواْ
ūtūদেয়া হয়েছে
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
كِتَٰبَ
kitābaকিতাব
ٱللَّهِ
l-lahiআল্লাহর
وَرَآءَ
warāaপিছনে
ظُهُورِهِمۡ
ẓuhūrihimতাদের পিঠের
كَأَنَّهُمۡ
ka-annahumতারা যেন
لَا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানেই
١٠١
এবং যখন তাদের কাছে আল্লাহর পক্ষ হতে রসূল আসল যে এদের নিকট যে কিতাব রয়েছে, সেই কিতাবের সমর্থক, তখন যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবকে পিঠের পিছনে ফেলে দিল, যেন তারা কিছুই জানে না।
2:102
وَٱتَّبَعُواْ
wa-ittabaʿūএবং তারা অনুসরণ করেছে
مَا
mā(তার) যা
تَتۡلُواْ
tatlūপাঠ করত
ٱلشَّيَٰطِينُ
l-shayāṭīnuশয়তানরা
عَلَىٰ
ʿalāসম্পর্কে
مُلۡكِ
mul'kiরাজত্বের
سُلَيۡمَٰنَۖ
sulaymānaসুলায়মানের
وَمَا
wamāআর না
كَفَرَ
kafaraঅবিশ্বাস করেছিল
سُلَيۡمَٰنُ
sulaymānuসুলাইমান
وَلَٰكِنَّ
walākinnaকিন্তু
ٱلشَّيَٰطِينَ
l-shayāṭīnaশয়তানরা
كَفَرُواْ
kafarūঅবিশ্বাস করেছিল
يُعَلِّمُونَ
yuʿallimūna(তারাই) শিখাত
ٱلنَّاسَ
l-nāsaমানুষদেরকে
ٱلسِّحۡرَ
l-siḥ'raজাদু
وَمَآ
wamāএবং (আয়ত্ত্ব করত) যা
أُنزِلَ
unzilaঅবতীর্ণ করা হয়েছিল
عَلَى
ʿalāউপর
ٱلۡمَلَكَيۡنِ
l-malakayniদুই ফেরেশতার
بِبَابِلَ
bibābilaবাবেল (শহরে)
هَٰرُوتَ
hārūtaহারুত
وَمَٰرُوتَۚ
wamārūtaও মারূত (নামের)
وَمَا
wamāঅথচ না
يُعَلِّمَانِ
yuʿallimāniদুজনে শিখিয়েছে
مِنۡ
minকোনো
أَحَدٍ
aḥadinকাউকে
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
يَقُولَآ
yaqūlāদুজনে বলেছে
إِنَّمَا
innamā''মূলত
نَحۡنُ
naḥnuআমরা
فِتۡنَةٞ
fit'natunপরীক্ষা (মাত্র)
فَلَا
falāঅতএব না
تَكۡفُرۡۖ
takfurঅবিশ্বাস করো''
فَيَتَعَلَّمُونَ
fayataʿallamūnaতবুও তারা শিখে
مِنۡهُمَا
min'humāতাদের দুজন থেকে
مَا
māযা
يُفَرِّقُونَ
yufarriqūnaতারা বিচ্ছেদ ঘটাত
بِهِۦ
bihiতা দিয়ে
بَيۡنَ
baynaমাঝে
ٱلۡمَرۡءِ
l-mariপুরুষের (স্বামীর)
وَزَوۡجِهِۦۚ
wazawjihiও তার স্ত্রীর
وَمَا
wamāএবং না
هُم
humতারা
بِضَآرِّينَ
biḍārrīnaক্ষতি করতে পারত
بِهِۦ
bihiএ দিয়ে
مِنۡ
minকোনো
أَحَدٍ
aḥadinকাউকে
إِلَّا
illāএ ছাড়া
بِإِذۡنِ
bi-idh'niঅনুমতি নিয়ে
ٱللَّهِۚ
l-lahiআল্লাহ্র
وَيَتَعَلَّمُونَ
wayataʿallamūnaএবং তারা শিখে
مَا
mā(এমনকিছু) যা
يَضُرُّهُمۡ
yaḍurruhumক্ষতি করত তাদের
وَلَا
walāএবং না
يَنفَعُهُمۡۚ
yanfaʿuhumতাদের উপকার করত
وَلَقَدۡ
walaqadএবং নিশ্চয়ই
عَلِمُواْ
ʿalimūতারা জেনেছিল
لَمَنِ
lamaniঅবশ্যই যে কেউ
ٱشۡتَرَىٰهُ
ish'tarāhuতা কিনবে
مَا
māনেই
لَهُۥ
lahuতার জন্য
فِي
fīমধ্যে
ٱلۡأٓخِرَةِ
l-ākhiratiআখিরাতে
مِنۡ
minকোনো
خَلَٰقٖۚ
khalāqinঅংশ
وَلَبِئۡسَ
walabi'saএবং অবশ্যই কত নিকৃষ্ট
مَا
māতা
شَرَوۡاْ
sharawবিনিময়ে তারা বিক্রি করে
بِهِۦٓ
bihiযার
أَنفُسَهُمۡۚ
anfusahumতাদের জীবনকে
لَوۡ
lawযদি
كَانُواْ
kānū(তারা)
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানতো
١٠٢
এবং সুলায়মানের রাজত্বকালে শয়ত্বানরা যা পাঠ করত, তারা তা অনুসরণ করত, মূলতঃ সুলায়মান কুফরী করেনি বরং শয়ত্বানরাই কুফুরী করেছিল, তারা মানুষকে যাদু শিক্ষা দিত এবং যা বাবিলের দু’জন ফেরেশতা হারূত ও মারূতের উপর পৌঁছানো হয়েছিল এবং ফেরেশতাদ্বয় কাউকেও (তা) শিখাতো না যে পর্যন্ত না বলত, আমরা পরীক্ষা স্বরূপ, কাজেই তুমি কুফরী কর না,এতদসত্ত্বেও তারা উভয়ের নিকট হতে এমন জিনিস শিক্ষা করতো, যদ্বারা তারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতো, মূলতঃ তারা তাদের এ কাজ দ্বারা আল্লাহর বিনা হুকুমে কারও ক্ষতি করতে পারত না, বস্তুতঃ এরা এমন বিদ্যা শিখত, যদ্দ্বারা তাদের ক্ষতি সাধিত হত আর এদের কোন উপকার হত না এবং অবশ্যই তারা জানত যে, যে ব্যক্তি ঐ কাজ অবলম্বন করবে পরকালে তার কোনই অংশ থাকবে না, আর যার পরিবর্তে তারা স্বীয় আত্মাগুলোকে বিক্রয় করেছে, তা কতই না জঘন্য, যদি তারা জানত!
2:103
وَلَوۡ
walawএবং যদি
أَنَّهُمۡ
annahumতারা
ءَامَنُواْ
āmanūঈমান আনত
وَٱتَّقَوۡاْ
wa-ittaqawএবং তাকওয়া অবলম্বন করত
لَمَثُوبَةٞ
lamathūbatunঅবশ্যই পুরস্কার পেত
مِّنۡ
minথেকে
عِندِ
ʿindiনিকট
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
خَيۡرٞۚ
khayrunউত্তম
لَّوۡ
lawযদি
كَانُواْ
kānū(তারা)
يَعۡلَمُونَ
yaʿlamūnaতারা জানত
١٠٣
আর যদি তারা ঈমান আনত এবং মুত্তাকী হত তবে আল্লাহর নিকট শ্রেষ্ঠতর সুফল ছিল, যদি তারা জানত!
2:104
يَٰٓأَيُّهَا
yāayyuhāহে
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَامَنُواْ
āmanūঈমান এনেছ
لَا
lā''না
تَقُولُواْ
taqūlūতোমরা বলো
رَٰعِنَا
rāʿinā''রায়িনা''
وَقُولُواْ
waqūlūবরং তোমরা বলো
ٱنظُرۡنَا
unẓur'nā''উনজুরনা''
وَٱسۡمَعُواْۗ
wa-is'maʿūএবং তোমরা শুনো
وَلِلۡكَٰفِرِينَ
walil'kāfirīnaএবং কাফিরদের জন্য (রয়েছে)
عَذَابٌ
ʿadhābunশাস্তি
أَلِيمٞ
alīmunনিদারুণ
١٠٤
হে বিশ্বাসীগণ! তোমরা ‘রা‘এনা’ বলে সম্বোধন করো না, (যার অর্থ আমাদের রাখাল) বরং তোমরা বলবে ‘‘উনযুরনা’’ (অর্থাৎ আমাদের প্রতি নেকদৃষ্টি দিবেন!) এবং শুনে নাও, বস্তুতঃ অবিশ্বাসীদের জন্যই রয়েছে কষ্টদায়ক শাস্তি।
2:105
مَّا
māনা
يَوَدُّ
yawadduচায়
ٱلَّذِينَ
alladhīnaযারা
كَفَرُواْ
kafarūঅবিশ্বাস করেছে
مِنۡ
minমধ্য হতে
أَهۡلِ
ahliআহলে
ٱلۡكِتَٰبِ
l-kitābiকিতাবের
وَلَا
walāএবং না
ٱلۡمُشۡرِكِينَ
l-mush'rikīnaমুশরিকদের (মধ্য হতে)
أَن
anযে
يُنَزَّلَ
yunazzalaঅবতীর্ণ হোক
عَلَيۡكُم
ʿalaykumতোমাদের উপর
مِّنۡ
minকোনো
خَيۡرٖ
khayrinকল্যাণ
مِّن
minপক্ষ হতে
رَّبِّكُمۡۚ
rabbikumতোমাদের রবের
وَٱللَّهُ
wal-lahuকিন্তু আল্লাহ্
يَخۡتَصُّ
yakhtaṣṣuবিশেষভাবে মনোনীত করেন
بِرَحۡمَتِهِۦ
biraḥmatihiতার দয়া দিয়ে
مَن
manযাকে
يَشَآءُۚ
yashāuতিনি চান
وَٱللَّهُ
wal-lahuএবং আল্লাহ্
ذُو
dhū(একটি)
ٱلۡفَضۡلِ
l-faḍliঅনুগ্রহের অধিকারী
ٱلۡعَظِيمِ
l-ʿaẓīmiমহা
١٠٥
গ্রন্থধারীদের মধ্যে যারা অবিশ্বাসী তারা ও মুশরিকরা এটা চায় না যে, তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের প্রতি কোন কল্যাণ অবতীর্ণ হোক অথচ আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় দয়ায় নির্দিষ্ট করে নেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল।
2:106
۞ مَا
māযা
نَنسَخۡ
nansakhআমরা রহিত করি
مِنۡ
min(অর্থাৎ) কোনো
ءَايَةٍ
āyatinআয়াত
أَوۡ
awঅথবা
نُنسِهَا
nunsihāতা আমরা ভুলিয়ে দিই
نَأۡتِ
natiআনি আমরা
بِخَيۡرٖ
bikhayrinউত্তম
مِّنۡهَآ
min'hāতার চেয়ে
أَوۡ
awঅথবা
مِثۡلِهَآۗ
mith'lihāতার অনুরূপ
أَلَمۡ
alamনাকি
تَعۡلَمۡ
taʿlamতুমি জান
أَنَّ
annaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
عَلَىٰ
ʿalāউপর
كُلِّ
kulliসব
شَيۡءٖ
shayinকিছুর
قَدِيرٌ
qadīrunসর্বশক্তিমান
١٠٦
আমি কোন আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে, তাত্থেকে উত্তম কিংবা তারই মত আয়াত নিয়ে আসি, তুমি কি জান না যে, আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান।
2:107
أَلَمۡ
alamনাকি
تَعۡلَمۡ
taʿlamতুমি জান
أَنَّ
annaযে
ٱللَّهَ
l-lahaআল্লাহ্ (এমন যে)
لَهُۥ
lahuতাঁরই জন্যে
مُلۡكُ
mul'kuসার্বভৌমত্ব
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশের
وَٱلۡأَرۡضِۗ
wal-arḍiও পৃথিবীর
وَمَا
wamāএবং
لَكُم
lakumনেই তোমাদের জন্য
مِّن
minদিয়ে(থেকে)
دُونِ
dūniবাদ
ٱللَّهِ
l-lahiআল্লাহ্কে
مِن
minকোনো
وَلِيّٖ
waliyyinবন্ধু
وَلَا
walāআর না
نَصِيرٍ
naṣīrinকোনো সাহায্যকারী
١٠٧
তুমি কি জান না যে, আকাশমন্ডলী ও ভূমন্ডলের রাজত্ব সেই আল্লাহরই এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনও অভিভাবক নেই এবং সাহায্যকারীও নেই।
2:108
أَمۡ
amকি
تُرِيدُونَ
turīdūnaতোমরা চাও
أَن
anযে
تَسۡـَٔلُواْ
tasalūপ্রশ্ন করবে
رَسُولَكُمۡ
rasūlakumতোমাদের রাসূলকে
كَمَا
kamāযেমন
سُئِلَ
su-ilaপ্রশ্ন করা হয়েছিল
مُوسَىٰ
mūsāমূসা
مِن
minথেকে
قَبۡلُۗ
qabluপূর্বে
وَمَن
wamanএবং যে
يَتَبَدَّلِ
yatabaddaliপরিবর্তন করল
ٱلۡكُفۡرَ
l-kuf'raঅবিশ্বাস
بِٱلۡإِيمَٰنِ
bil-īmāniঈমানের বদলে
فَقَدۡ
faqadনিশ্চয়ই
ضَلَّ
ḍallaসে হারাল
سَوَآءَ
sawāaসরল সোজা
ٱلسَّبِيلِ
l-sabīliপথ
١٠٨
তোমরা কি তোমাদের রসূলকে তেমন প্রশ্ন করতে চাও যেমন মূসাকে প্রশ্ন করা হয়েছিল? যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরী করে, সে ব্যক্তি অবশ্যই সরল পথ হতে বিচ্যুত হয়।
2:109
وَدَّ
waddaকামনা করে
كَثِيرٞ
kathīrunঅনেকে
مِّنۡ
minমধ্য থেকে
أَهۡلِ
ahliঅধিকারীদের
ٱلۡكِتَٰبِ
l-kitābiকিতাবের
لَوۡ
lawযদি
يَرُدُّونَكُم
yaruddūnakumতোমাদের ফিরাতে পারত
مِّنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiপর
إِيمَٰنِكُمۡ
īmānikumতোমাদের ঈমানের
كُفَّارًا
kuffāranঅবিশ্বাস
حَسَدٗا
ḥasadanহিংসা বশত
مِّنۡ
minথেকে
عِندِ
ʿindiকাছে
أَنفُسِهِم
anfusihimতাদের নিজেদের
مِّنۢ
minথেকে
بَعۡدِ
baʿdiএরপর
مَا
māযা
تَبَيَّنَ
tabayyanaসুস্পষ্ট হয়েছে
لَهُمُ
lahumuতাদের কাছে
ٱلۡحَقُّۖ
l-ḥaquপ্রকৃত সত্য
فَٱعۡفُواْ
fa-iʿ'fūঅতএব তোমরা ক্ষমা করো
وَٱصۡفَحُواْ
wa-iṣ'faḥūও উপেক্ষা করো
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
يَأۡتِيَ
yatiya(ফায়সালা করে) দেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
بِأَمۡرِهِۦٓۗ
bi-amrihiতাঁর নির্দেশ দিয়ে
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
عَلَىٰ
ʿalāউপর
كُلِّ
kulliসব
شَيۡءٖ
shayinকিছুর
قَدِيرٞ
qadīrunসর্বশক্তিমান
١٠٩
গ্রন্থধারীগণের অনেকেই তাদের কাছে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরও তাদের অন্তরে পোষিত হিংসার দাহনে ইচ্ছে পোষণ করে যে, যদি তোমাদেরকে তোমাদের ঈমান আনার পর কুফরীতে ফিরিয়ে নিতে পারত; সুতরাং তোমরা ক্ষমা কর ও মার্জনা কর যে পর্যন্ত না আল্লাহ স্বীয় হুকুম প্রকাশ করেন, নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান।
2:110
وَأَقِيمُواْ
wa-aqīmūএবং তোমরা প্রতিষ্ঠা করো
ٱلصَّلَوٰةَ
l-ṣalataসলাত
وَءَاتُواْ
waātūও তোমরা আদায় করো
ٱلزَّكَوٰةَۚ
l-zakataযাকাত
وَمَا
wamāএবং যা
تُقَدِّمُواْ
tuqaddimūতোমরা আগে পাঠাবে
لِأَنفُسِكُم
li-anfusikumতোমাদের নিজেদের জন্য
مِّنۡ
minকোনো
خَيۡرٖ
khayrinকল্যাণ
تَجِدُوهُ
tajidūhuতা তোমরা পাবে
عِندَ
ʿindaকাছে
ٱللَّهِۗ
l-lahiআল্লাহ্র
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
بِمَا
bimāঐ ব্যাপারে
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা করছ
بَصِيرٞ
baṣīrunখুব দেখছেন
١١٠
এবং তোমরা নামায কায়িম কর এবং যাকাত দাও এবং যা কিছু সৎ কার্যাবলী তোমরা স্বীয় আত্মার জন্যে আগে পাঠাবে, তোমরা তা আল্লাহর নিকট পাবে, তোমরা যা কিছু করছো নিশ্চয়ই আল্লাহ তা’ দেখছেন।
2:111
وَقَالُواْ
waqālūএবং তারা বলে
لَن
lan''কখনও না
يَدۡخُلَ
yadkhulaপ্রবেশ করবে (অন্য কেউ)
ٱلۡجَنَّةَ
l-janataজান্নাতে
إِلَّا
illāএছাড়া
مَن
manযে
كَانَ
kānaহবে
هُودًا
hūdanইহুদী
أَوۡ
awঅথবা
نَصَٰرَىٰۗ
naṣārāখ্রিষ্টান''
تِلۡكَ
til'kaএটা
أَمَانِيُّهُمۡۗ
amāniyyuhumতাদের মিথ্যাআসা মাত্র
قُلۡ
qulবলো
هَاتُواْ
hātū''তোমরা নিয়ে আস
بُرۡهَٰنَكُمۡ
bur'hānakumতোমাদের প্রমাণ
إِن
inযদি
كُنتُمۡ
kuntumতোমরা হও
صَٰدِقِينَ
ṣādiqīnaসত্যবাদী''
١١١
তারা বলে, ইয়াহূদী এবং নাসারাগণ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওটা তাদের আকাঙ্ক্ষা মাত্র। বল, ‘যদি তোমরা সত্যবাদী হও, তবে নিজেদের দলীল পেশ কর’।
2:112
بَلَىٰۚ
balāতবে হ্যাঁ
مَنۡ
manযে
أَسۡلَمَ
aslamaসঁপে দিয়েছে
وَجۡهَهُۥ
wajhahuতার সত্তাকে
لِلَّهِ
lillahiআল্লাহ্র জন্য
وَهُوَ
wahuwaএবং সে
مُحۡسِنٞ
muḥ'sinunসত্যনিষ্ঠও
فَلَهُۥٓ
falahuতবে তার জন্য
أَجۡرُهُۥ
ajruhuতার প্রতিফল (রয়েছে)
عِندَ
ʿindaকাছে
رَبِّهِۦ
rabbihiতার রবের
وَلَا
walāএবং না (আছে)
خَوۡفٌ
khawfunকোনো ভয়
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের জন্য
وَلَا
walāআর না
هُمۡ
humতারা
يَحۡزَنُونَ
yaḥzanūnaচিন্তা করবে
١١٢
বরং যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর সৎকর্মশীল হয়, তার জন্য তার প্রতিপালকের নিকট পুণ্যফল রয়েছে, তাদের কোন ভয় নেই, তাদের কোন দুঃখ নেই।
2:113
وَقَالَتِ
waqālatiএবং বলে
ٱلۡيَهُودُ
l-yahūduইহূদীরা
لَيۡسَتِ
laysati''নেই
ٱلنَّصَٰرَىٰ
l-naṣārāখ্রিষ্টানরা
عَلَىٰ
ʿalāউপর
شَيۡءٖ
shayinকোন কিছুর (প্রতিষ্ঠিত)''
وَقَالَتِ
waqālatiএবং বলে
ٱلنَّصَٰرَىٰ
l-naṣārāখ্রিষ্টানরা
لَيۡسَتِ
laysati''নেই
ٱلۡيَهُودُ
l-yahūduইহুদীরা
عَلَىٰ
ʿalāউপর
شَيۡءٖ
shayinকোন কিছুর (প্রতিষ্ঠিত)''
وَهُمۡ
wahumঅথচ তারা
يَتۡلُونَ
yatlūnaতিলাওয়াত করে
ٱلۡكِتَٰبَۗ
l-kitābaকিতাব
كَذَٰلِكَ
kadhālikaএভাবে
قَالَ
qāla(তারাও) বলে
ٱلَّذِينَ
alladhīnaযারা
لَا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaজানে (প্রকৃত সত্য)
مِثۡلَ
mith'laমতো
قَوۡلِهِمۡۚ
qawlihimতাদের কথার
فَٱللَّهُ
fal-lahuঅতএব আল্লাহ্
يَحۡكُمُ
yaḥkumuমীমাংসা করবেন
بَيۡنَهُمۡ
baynahumতাদের মাঝে
يَوۡمَ
yawmaদিনে
ٱلۡقِيَٰمَةِ
l-qiyāmatiকিয়ামাতের
فِيمَا
fīmāসে বিষয়ে যা
كَانُواْ
kānūতারা ছিল
فِيهِ
fīhiসে ব্যাপারে
يَخۡتَلِفُونَ
yakhtalifūnaতারা মতবিরোধ করত
١١٣
আর ইয়াহূদীরা বলে যে, নাসারাদের মাযহাবের কোন ভিত্তি নেই; নাসারারা বলে যে, ইয়াহূদীদের মাযহাবের কোন ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে, এভাবে যারা কিছু জানে না তারাও ওদের মতই বলে, যার সম্বন্ধে তারা মতবিরোধ করছে, আল্লাহ ক্বিয়ামাতের দিন তাদের মধ্যে সেই বিষয়ের সমাধান করবেন।
2:114
وَمَنۡ
wamanএবং কে (আছে)
أَظۡلَمُ
aẓlamuবড় সীমালঙ্ঘনকারী
مِمَّن
mimmanতার চেয়ে যে
مَّنَعَ
manaʿaবাধা দেয়
مَسَٰجِدَ
masājidaমাসজিদে
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
أَن
anযে
يُذۡكَرَ
yudh'karaস্মরণ করা
فِيهَا
fīhāতার মধ্যে
ٱسۡمُهُۥ
us'muhuতার নাম
وَسَعَىٰ
wasaʿāএবং সে চেষ্টা করে
فِي
fīব্যাপারে
خَرَابِهَآۚ
kharābihāতার ধ্বংসের
أُوْلَٰٓئِكَ
ulāikaঐসব লোক
مَا
māনয়
كَانَ
kāna(সঙ্গত) ছিল
لَهُمۡ
lahumতাদের জন্য
أَن
anযে
يَدۡخُلُوهَآ
yadkhulūhāতাতে প্রবেশ করবে
إِلَّا
illāএছাড়া যে
خَآئِفِينَۚ
khāifīnaভীত হয়ে
لَهُمۡ
lahumতাদের জন্য(রয়েছে)
فِي
fīমধ্যে
ٱلدُّنۡيَا
l-dun'yāপৃথিবীর
خِزۡيٞ
khiz'yunলাঞ্ছনা
وَلَهُمۡ
walahumও তাদের জন্য(রয়েছে)
فِي
fīমধ্যে
ٱلۡأٓخِرَةِ
l-ākhiratiআখিরাতের
عَذَابٌ
ʿadhābunশাস্তি
عَظِيمٞ
ʿaẓīmunকঠিন
١١٤
তার চেয়ে বড় যালেম কে, যে ব্যক্তি আল্লাহর মাসজিদগুলোতে আল্লাহর নাম নিতে বাধা দেয় এবং ওগুলোর ধ্বংস সাধনের চেষ্টা করে? অথচ ভয়ে ভীত না হয়ে তাদের জন্য মাসজিদে প্রবেশ সঙ্গত ছিল না, এদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা এবং পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
2:115
وَلِلَّهِ
walillahiএবং আল্লাহরই জন্যে
ٱلۡمَشۡرِقُ
l-mashriquপূর্ব
وَٱلۡمَغۡرِبُۚ
wal-maghribuও পশ্চিম
فَأَيۡنَمَا
fa-aynamāঅতএব যে দিকেই
تُوَلُّواْ
tuwallūমুখ ফিরাও তোমরা
فَثَمَّ
fathammaঅতঃপর সেখানেই
وَجۡهُ
wajhuদিক
ٱللَّهِۚ
l-lahiআল্লাহ্র
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
وَٰسِعٌ
wāsiʿunসর্বব্যাপী
عَلِيمٞ
ʿalīmunসবকিছু জানেন
١١٥
পূর্ব পশ্চিম আল্লাহরই, সুতরাং তোমরা যে দিকেই মুখ কর না কেন, সেদিকেই আছে আল্লাহর চেহারা, আল্লাহ সুবিস্তৃত, সর্বজ্ঞ।
2:116
وَقَالُواْ
waqālūএবং তারা বলে
ٱتَّخَذَ
ittakhadha''গ্রহণ করেছেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
وَلَدٗاۗ
waladanসন্তান''
سُبۡحَٰنَهُۥۖ
sub'ḥānahuতিনি পবিত্র
بَل
balবরং
لَّهُۥ
lahu(রয়েছে) তাঁর জন্যে
مَا
māযাকিছু (আছে)
فِي
fīমধ্যে
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশ সমূহের
وَٱلۡأَرۡضِۖ
wal-arḍiও পৃথিবীর
كُلّٞ
kullunসবকিছুই
لَّهُۥ
lahuতাঁরই জন্য
قَٰنِتُونَ
qānitūnaঅনুগত
١١٦
তারা বলে যে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি অতি পবিত্র, বরং যা কিছু আকাশসমূহে এবং ভূ-মন্ডলে আছে সমস্তই তাঁর, সকলই তাঁর অনুগত।
2:117
بَدِيعُ
badīʿu(তিনি) স্রষ্টা
ٱلسَّمَٰوَٰتِ
l-samāwātiআকাশ সমূহের
وَٱلۡأَرۡضِۖ
wal-arḍiও পৃথিবীর
وَإِذَا
wa-idhāএবং যখন
قَضَىٰٓ
qaḍāসিদ্ধান্ত করেন
أَمۡرٗا
amranকোনো কাজ (করার)
فَإِنَّمَا
fa-innamāশুধুমাত্র
يَقُولُ
yaqūluবলেন
لَهُۥ
lahuতার
كُن
kun''হও''
فَيَكُونُ
fayakūnuতখনই তা হয়ে যায়
١١٧
আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবীর সৃজনকারী, যখন কোন কাজ করতে মনস্থ করেন, তখন তার জন্য শুধু বলেন, হয়ে যাও, তক্ষুনি তা হয়ে যায়।
2:118
وَقَالَ
waqālaএবং বলে
ٱلَّذِينَ
alladhīnaযারা
لَا
lāনা
يَعۡلَمُونَ
yaʿlamūnaজানে
لَوۡلَا
lawlā''কেন না
يُكَلِّمُنَا
yukallimunāআমাদের সাথে কথা বলেন
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
أَوۡ
awঅথবা
تَأۡتِينَآ
tatīnāআমাদের কাছে আসে (না)
ءَايَةٞۗ
āyatunকোনো নিদর্শন''
كَذَٰلِكَ
kadhālikaএভাবে
قَالَ
qālaবলেছিল
ٱلَّذِينَ
alladhīnaযারা (ছিল)
مِن
min(থেকে)
قَبۡلِهِم
qablihimতাদের পূর্বে
مِّثۡلَ
mith'laঅনূরূপ
قَوۡلِهِمۡۘ
qawlihimতাদের কথার
تَشَٰبَهَتۡ
tashābahatসদৃশ হয়েছে
قُلُوبُهُمۡۗ
qulūbuhumতাদের অন্তরসমুহ
قَدۡ
qadনিশ্চয়ই
بَيَّنَّا
bayyannāবর্ণনা করেছি আমরা
ٱلۡأٓيَٰتِ
l-āyātiনিদর্শন সমূহ
لِقَوۡمٖ
liqawmin(সেই) সম্প্রদায়ের জন্য
يُوقِنُونَ
yūqinūna(যারা) বিশ্বাস করে
١١٨
যারা কিছু জানে না তারা বলে, কেন আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না? কিংবা আমাদের নিকট কোন নির্দেশ কেন আসে না? এভাবে আগের লোকেরাও তাদের মতই বলত, এদের অন্তরগুলো একই রকম, আমি দৃঢ় বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী পরিষ্কারভাবে বিবৃত করেছি।
2:119
إِنَّآ
innāনিশ্চয়ই আমরা
أَرۡسَلۡنَٰكَ
arsalnākaতোমাকে পাঠিয়েছি
بِٱلۡحَقِّ
bil-ḥaqiসত্য দিয়ে
بَشِيرٗا
bashīranসুসংবাদদাতা
وَنَذِيرٗاۖ
wanadhīranও সতর্ককারী হিসাবে
وَلَا
walāএবং না
تُسۡـَٔلُ
tus'aluতোমাকে জিজ্ঞাসা করা হবে
عَنۡ
ʿanসম্পর্কে
أَصۡحَٰبِ
aṣḥābiআধিবাসীদের
ٱلۡجَحِيمِ
l-jaḥīmiজাহান্নামের
١١٩
আমি তোমাকে সত্যদ্বীনসহ সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি, জাহান্নামীদের সম্বন্ধে তোমাকে কোন প্রশ্ন করা হবে না।
2:120
وَلَن
walanএবং কখনও না
تَرۡضَىٰ
tarḍāখুশি হবে
عَنكَ
ʿankaতোমার প্রতি
ٱلۡيَهُودُ
l-yahūduইহূদীরা
وَلَا
walāআর না
ٱلنَّصَٰرَىٰ
l-naṣārāখ্রিষ্টানরা
حَتَّىٰ
ḥattāযতক্ষণ না
تَتَّبِعَ
tattabiʿaতুমি অনুসরণ করবে
مِلَّتَهُمۡۗ
millatahumতাদের ধর্মাদর্শ
قُلۡ
qulবলো
إِنَّ
inna''নিশ্চয়ই
هُدَى
hudāপথ নির্দেশনা
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
هُوَ
huwaসেটাই
ٱلۡهُدَىٰۗ
l-hudāসঠিক পথনির্দেশনা''
وَلَئِنِ
wala-iniএবং অবশ্যই যদি
ٱتَّبَعۡتَ
ittabaʿtaতুমি অনুসরণ কর
أَهۡوَآءَهُم
ahwāahumতাদের খেয়ালখুশির
بَعۡدَ
baʿdaপরেও
ٱلَّذِي
alladhīযা
جَآءَكَ
jāakaতোমার কাছে এসেছে
مِنَ
minaথেকে
ٱلۡعِلۡمِ
l-ʿil'mi(সঠিক) জ্ঞান
مَا
māনা
لَكَ
lakaতোমার জন্য (পাবে)
مِنَ
minaহতে
ٱللَّهِ
l-lahiআল্লাহ্ (বাঁচাতে)
مِن
minকোনো
وَلِيّٖ
waliyyinবন্ধু
وَلَا
walāআর না
نَصِيرٍ
naṣīrinকোনো সাহায্যকারী
١٢٠
ইয়াহূদী ও নাসারারা তোমার প্রতি রাজী হবে না যে পর্যন্ত না তুমি তাদের ধর্মের আদর্শ গ্রহণ কর। বল, ‘আল্লাহর দেখানো পথই প্রকৃত সুপথ এবং তুমি যদি জ্ঞান আসার পরেও এদের ইচ্ছে অনুযায়ী চল, তাহলে তোমার জন্য আল্লাহর ক্রোধ হতে রক্ষা করার মত কোন অভিভাবক ও সাহায্যকারী থাকবে না’।
2:121
ٱلَّذِينَ
alladhīnaযারা
ءَاتَيۡنَٰهُمُ
ātaynāhumuতাদের আমরা দিয়েছি
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
يَتۡلُونَهُۥ
yatlūnahuতা তারা তিলাওয়াত
حَقَّ
ḥaqqaযথোপযুক্ত
تِلَاوَتِهِۦٓ
tilāwatihiতার তিলাওয়াত
أُوْلَٰٓئِكَ
ulāikaতারাই
يُؤۡمِنُونَ
yu'minūnaঈমান আনে
بِهِۦۗ
bihiএর উপর
وَمَن
wamanএবং যে
يَكۡفُرۡ
yakfurঅস্বীকার করে
بِهِۦ
bihiতার প্রতি
فَأُوْلَٰٓئِكَ
fa-ulāikaঐসব (লোক) মূলত
هُمُ
humuতারাই
ٱلۡخَٰسِرُونَ
l-khāsirūnaক্ষতিগ্রস্থ
١٢١
আমি যাদেরকে কিতাব দিয়েছি, তারা যথাযথভাবে কিতাব তিলাওয়াত করে, তারাই এতে বিশ্বাস পোষণ করে আর যারা এর প্রতি অবিশ্বাস করে, তারাই ক্ষতিগ্রস্ত।
2:122
يَٰبَنِيٓ
yābanīহে বনী
إِسۡرَٰٓءِيلَ
is'rāīlaইসরাঈল
ٱذۡكُرُواْ
udh'kurūতোমরা স্মরণ করো
نِعۡمَتِيَ
niʿ'matiyaআমার অনুগ্রহের(কথা)
ٱلَّتِيٓ
allatīযা
أَنۡعَمۡتُ
anʿamtuআমি অনুগ্রহ দিয়েছি
عَلَيۡكُمۡ
ʿalaykumতোমাদের উপর
وَأَنِّي
wa-annīও আমি নিশ্চয়ই
فَضَّلۡتُكُمۡ
faḍḍaltukumতোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি
عَلَى
ʿalāউপর
ٱلۡعَٰلَمِينَ
l-ʿālamīnaসারা বিশ্বের
١٢٢
হে বানী ইসরাঈল! আমার সেই অনুগ্রহ স্মরণ কর, যা আমি তোমাদের প্রতি করেছি এবং আমি তোমাদেরকে বিশ্বজগতের সকলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি।
2:123
وَٱتَّقُواْ
wa-ittaqūএবং তোমরা ভয় করো
يَوۡمٗا
yawmanসেদিনের
لَّا
lāনা
تَجۡزِي
tajzīকাজে আসবে
نَفۡسٌ
nafsunকোনো ব্যক্তি
عَن
ʿanজন্য
نَّفۡسٖ
nafsinকোনো ব্যক্তির
شَيۡـٔٗا
shayanকিছুমাত্রও
وَلَا
walāএবং না
يُقۡبَلُ
yuq'baluগ্রহণ করা হবে
مِنۡهَا
min'hāতার থেকে
عَدۡلٞ
ʿadlunকোনো বিনিময়
وَلَا
walāএবং না
تَنفَعُهَا
tanfaʿuhāতাকে উপকার দেবে
شَفَٰعَةٞ
shafāʿatunকোনো সুপারিশ
وَلَا
walāএবং না
هُمۡ
humতারা
يُنصَرُونَ
yunṣarūnaসাহায্যপ্রাপ্ত হবে
١٢٣
আর তোমরা সেই দিনের ভয় কর, যে দিন কেউ কারো কোন কাজে আসবে না এবং কারো পক্ষ হতে কোন ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না এবং কারও সুপারিশ ফল দিবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
2:124
۞ وَإِذِ
wa-idhiএবং (স্মরণ করো) যখন
ٱبۡتَلَىٰٓ
ib'talāপরীক্ষা করেছিলেন
إِبۡرَٰهِـۧمَ
ib'rāhīmaইবরাহীমকে
رَبُّهُۥ
rabbuhuতার রব
بِكَلِمَٰتٖ
bikalimātinকয়েকটা কথা দ্বারা
فَأَتَمَّهُنَّۖ
fa-atammahunnaসে অতঃপর সেগুলো পূর্ণ করল
قَالَ
qāla(আল্লাহ্) বললেন
إِنِّي
innī''নিশ্চয়ই আমি
جَاعِلُكَ
jāʿilukaতোমাকে নিয়োগ করব
لِلنَّاسِ
lilnnāsiমানুষের জন্য
إِمَامٗاۖ
imāmanনেতা হিসাবে''
قَالَ
qālaসে বলল
وَمِن
wamin''এবং থেকেও
ذُرِّيَّتِيۖ
dhurriyyatīআমার বংশধরদের''
قَالَ
qāla(আল্লাহ্) বললেন
لَا
lā''না
يَنَالُ
yanāluপ্রযোজ্য হবে
عَهۡدِي
ʿahdīআমার প্রতিশ্রুতি
ٱلظَّٰلِمِينَ
l-ẓālimīnaসীমালঙ্ঘনকারীদের (জন্য)''
١٢٤
এবং স্মরণ কর যখন ইবরাহীমকে তার প্রতিপালক কতিপয় বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর সে সেগুলো পূর্ণ করল, তখন আল্লাহ বললেন, ‘আমি তোমাকে মানবজাতির নেতা করছি’। ইব্রাহীম আরয করল, ‘আর আমার বংশধর হতেও’? নির্দেশ হল, আমার অঙ্গীকারের মধ্যে যালিমরা শামিল নয়।
2:125
وَإِذۡ
wa-idhএবং (স্মরণ করো) যখন
جَعَلۡنَا
jaʿalnāআমরা নির্দিষ্ট করেছলাম
ٱلۡبَيۡتَ
l-bayta(কাবা) ঘরকে
مَثَابَةٗ
mathābatanমিলনকেন্দ্র
لِّلنَّاسِ
lilnnāsiমানুষের জন্যে
وَأَمۡنٗا
wa-amnanও শাস্তির (জায়গা হিসেবে)
وَٱتَّخِذُواْ
wa-ittakhidhūএবং (নির্দেশ দিলাম) তোমরা গ্রহণ করো
مِن
minথেকে
مَّقَامِ
maqāmiদাঁড়ানোর জায়গাকে
إِبۡرَٰهِـۧمَ
ib'rāhīmaইবরাহিমের
مُصَلّٗىۖ
muṣallanসলাতের জায়গা হিসেবে''
وَعَهِدۡنَآ
waʿahid'nāএবং আমরা আদেশ করেছিলাম
إِلَىٰٓ
ilāপ্রতি
إِبۡرَٰهِـۧمَ
ib'rāhīmaইবরাহীমের
وَإِسۡمَٰعِيلَ
wa-is'māʿīlaও ইসমাঈলের (প্রতি)
أَن
anযে
طَهِّرَا
ṭahhirā''পবিত্র রাখো(উভয়ে)
بَيۡتِيَ
baytiyaআমার ঘরকে
لِلطَّآئِفِينَ
lilṭṭāifīnaতওয়াফকারীদের জন্য
وَٱلۡعَٰكِفِينَ
wal-ʿākifīnaও ইতিকাফকারীদের
وَٱلرُّكَّعِ
wal-rukaʿiও রুকুকারীদের
ٱلسُّجُودِ
l-sujūdiসিজদাকারীদের (জন্য)
١٢٥
এবং স্মরণ কর যখন আমি কা‘বাগৃহকে মানুষের জন্য মিলনকেন্দ্র এবং নিরাপদস্থল করলাম এবং বললাম, ‘মাকামে ইবরাহীমকে সলাতের স্থান হিসেবে গ্রহণ কর’ এবং ইবরাহীম ও ইসমাঈলকে বলেছিলাম, ‘আমার গৃহকে তাওয়াফকারী, ই‘তিকাফকারী এবং রুকূ ও সাজদাহকারীদের জন্য পবিত্র রাখবে’।
2:126
وَإِذۡ
wa-idhএবং (স্মরণ করো) যখন
قَالَ
qālaবলেছিল
إِبۡرَٰهِـۧمُ
ib'rāhīmuইবরাহীম
رَبِّ
rabbi''হে আমার রব
ٱجۡعَلۡ
ij'ʿalবানাও
هَٰذَا
hādhāএই
بَلَدًا
baladanনগরকে
ءَامِنٗا
āminanনিরাপদ
وَٱرۡزُقۡ
wa-ur'zuqও জীবিকা দাও
أَهۡلَهُۥ
ahlahuতার অধিবাসীদের
مِنَ
minaথেকে
ٱلثَّمَرَٰتِ
l-thamarāti(সব রকমের) ফলমূল
مَنۡ
manযে কেউ
ءَامَنَ
āmanaঈমান আনবে
مِنۡهُم
min'humতাদের মধ্য থেকে
بِٱللَّهِ
bil-lahiআল্লাহ্র উপরই
وَٱلۡيَوۡمِ
wal-yawmiও দিনে
ٱلۡأٓخِرِۚ
l-ākhiriআখিরাতের''
قَالَ
qāla(আল্লাহ্) বললেন
وَمَن
waman''আর যে কেউ
كَفَرَ
kafaraঅবিশ্বাস করবে
فَأُمَتِّعُهُۥ
fa-umattiʿuhuতাকেও উপভোগ করাব
قَلِيلٗا
qalīlanকিছুদিন পর্যন্ত
ثُمَّ
thummaএরপর
أَضۡطَرُّهُۥٓ
aḍṭarruhuতাকে আমি বাধ্য করব
إِلَىٰ
ilāদিকে
عَذَابِ
ʿadhābiশাস্তির
ٱلنَّارِۖ
l-nāriআগুনের
وَبِئۡسَ
wabi'saএবং (তা) অতি নিকৃষ্ট
ٱلۡمَصِيرُ
l-maṣīruস্থান
١٢٦
স্মরণ কর যখন ইবরাহীম প্রার্থনা করেছিল, ‘হে আমার প্রতিপালক! তুমি এ শহরকে নিরাপদস্থল কর এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের উপর ঈমান আনে, তাদেরকে ফলমূল হতে জীবিকা প্রদান কর’। নির্দেশ হল, ‘যে কেউ কুফরী করবে তাকেও আমি কিছু দিনের জন্য উপকার লাভ করতে দেব এবং তারপর তাকে জাহান্নামের আগুনে দাখিল করব, আর কতই না নিকৃষ্ট তাদের ফেরার জায়গা’!
2:127
وَإِذۡ
wa-idhএবং (স্মরণ করো) যখন
يَرۡفَعُ
yarfaʿuউঠায়
إِبۡرَٰهِـۧمُ
ib'rāhīmuইবরাহীম
ٱلۡقَوَاعِدَ
l-qawāʿidaপ্রাচীর বা ভিত্তি
مِنَ
minaএর
ٱلۡبَيۡتِ
l-bayti(কাবা) ঘর
وَإِسۡمَٰعِيلُ
wa-is'māʿīluও ইসমাঈল
رَبَّنَا
rabbanā(তারা বলেছিল) হে আমাদের রব
تَقَبَّلۡ
taqabbalপ্রহন করো
مِنَّآۖ
minnāআমাদের থেকে (এ কাজ)
إِنَّكَ
innakaতুমি নিশ্চয়ই
أَنتَ
antaতুমিই
ٱلسَّمِيعُ
l-samīʿuশ্রবণকারী
ٱلۡعَلِيمُ
l-ʿalīmuসবকিছু জ্ঞাত
١٢٧
আর (স্মরণ কর) যখন ইব্রাহীম ও ইসমাঈল কাবাগৃহের ভিত্তি তুলছিল, তখন প্রার্থনা করল, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ থেকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা’।
2:128
رَبَّنَا
rabbanāহে আমাদের রব
وَٱجۡعَلۡنَا
wa-ij'ʿalnāএবং আমাদেরকে বানাও
مُسۡلِمَيۡنِ
mus'limayniউভয়কে অনুগত
لَكَ
lakaতোমারই জন্য
وَمِن
waminএবং মধ্যে হতেও
ذُرِّيَّتِنَآ
dhurriyyatināআমাদের বংশধরদের
أُمَّةٗ
ummatanএকটি জাতি (বানাও)
مُّسۡلِمَةٗ
mus'limatanঅনুগত
لَّكَ
lakaতোমারই
وَأَرِنَا
wa-arināএবং আমাদেরকে দেখাও
مَنَاسِكَنَا
manāsikanāআমাদের ইবাদাতের নিয়মপদ্ধতি
وَتُبۡ
watubএবং ক্ষমাশীল হও
عَلَيۡنَآۖ
ʿalaynāআমাদের উপর
إِنَّكَ
innakaনিশ্চয়ই তুমি
أَنتَ
antaতুমিই
ٱلتَّوَّابُ
l-tawābuক্ষমাশীল
ٱلرَّحِيمُ
l-raḥīmuপরমদয়ালু
١٢٨
হে আমাদের প্রতিপালক! ‘আমাদেরকে তোমার অনুগত কর, আমাদের খান্দানে একদল সৃষ্টি কর, যারা তোমার আজ্ঞাবহ হয় আর আমাদেরকে ইবাদাতের নিয়ম-কানুন শিক্ষা দাও এবং আমাদের অপরাধ ক্ষমা কর, নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু’।
2:129
رَبَّنَا
rabbanāহে আমাদের রব
وَٱبۡعَثۡ
wa-ib'ʿathএবং পাঠাও
فِيهِمۡ
fīhimতাদের মাঝে
رَسُولٗا
rasūlanএকজন রাসূল
مِّنۡهُمۡ
min'humতাদের মধ্য হতে
يَتۡلُواْ
yatlūসে তিলাওাত করবে
عَلَيۡهِمۡ
ʿalayhimতাদের কাছে
ءَايَٰتِكَ
āyātikaতোমার আয়াতগুলোকে
وَيُعَلِّمُهُمُ
wayuʿallimuhumuএবং তাদের সে শিখাবে
ٱلۡكِتَٰبَ
l-kitābaকিতাব
وَٱلۡحِكۡمَةَ
wal-ḥik'mataও প্রজ্ঞা
وَيُزَكِّيهِمۡۖ
wayuzakkīhimও তাদের পরিশুদ্ধ করবে
إِنَّكَ
innakaতুমি নিশ্চয়ই
أَنتَ
antaতুমিই
ٱلۡعَزِيزُ
l-ʿazīzuপরাক্রমশালী
ٱلۡحَكِيمُ
l-ḥakīmuমহাবিজ্ঞ''
١٢٩
‘হে আমাদের প্রতিপালক! এদের কাছে একজন রসূল এদের মধ্য হতে প্রেরণ কর, যে এদেরকে তোমার আয়াতগুলো পড়ে শুনাবে এবং এদেরকে কিতাব ও জ্ঞান-বিজ্ঞান শিক্ষা দেবে এবং এদেরকে বিশুদ্ধ করবে, নিশ্চয় তুমি ক্ষমতাশালী, প্রজ্ঞাময়।’
2:130
وَمَن
wamanআর কে
يَرۡغَبُ
yarghabuমুখ ফেরাবে
عَن
ʿanহতে
مِّلَّةِ
millatiদীন
إِبۡرَٰهِـۧمَ
ib'rāhīmaইবরাহীমের
إِلَّا
illāএছাড়া
مَن
manযে
سَفِهَ
safihaনির্বোধ বানিয়েছে
نَفۡسَهُۥۚ
nafsahuতার নিজেকে
وَلَقَدِ
walaqadiএবং নিশ্চয়ই
ٱصۡطَفَيۡنَٰهُ
iṣ'ṭafaynāhuতাকে আমরা মনোনীত করেছি
فِي
fīমধ্যে
ٱلدُّنۡيَاۖ
l-dun'yāপৃথিবীর
وَإِنَّهُۥ
wa-innahuএবং সে নিশ্চয়ই(হবে)
فِي
fīমধ্যে
ٱلۡأٓخِرَةِ
l-ākhiratiআখিরাতের''
لَمِنَ
laminaঅন্তর্ভুক্ত অবশ্যই
ٱلصَّٰلِحِينَ
l-ṣāliḥīnaসৎলোকদের
١٣٠
সেই নির্বোধ ছাড়া অন্য এমন কে আছে যে মিল্লাতে ইব্রাহীম হতে ফিরে যাবে এবং নিশ্চয় আমি তাকে পছন্দ করেছি এবং আখেরাতেও সে নেককারদের অন্তর্গত হবে।
2:131
إِذۡ
idh(সে ছিল এমন যে) যখন
قَالَ
qālaবলেছিলেন
لَهُۥ
lahuতার
رَبُّهُۥٓ
rabbuhuতার রব
أَسۡلِمۡۖ
aslim''তুমি আত্মসমর্পণ করো''
قَالَ
qālaসে বলেছিল
أَسۡلَمۡتُ
aslamtu''আমি আত্মসমর্পণ করলাম
لِرَبِّ
lirabbiরবের কাছে
ٱلۡعَٰلَمِينَ
l-ʿālamīnaজগতের''
١٣١
তার প্রতিপালক যখন তাকে বলেছিলেন, ‘তুমি আত্মসমর্পণ কর’, উত্তরে সে বলল, ‘আমি সারা জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম’।
2:132
وَوَصَّىٰ
wawaṣṣāএবং জোর নির্দেশ দিয়েছিল
بِهَآ
bihāএ সম্বন্ধে
إِبۡرَٰهِـۧمُ
ib'rāhīmuইবরাহীম
بَنِيهِ
banīhiতার সন্তানদেরকে
وَيَعۡقُوبُ
wayaʿqūbuএবং ইয়াকুবও
يَٰبَنِيَّ
yābaniyya''(সে বলেছিল) হে আমার সন্তানেরা
إِنَّ
innaনিশ্চয়ই
ٱللَّهَ
l-lahaআল্লাহ্
ٱصۡطَفَىٰ
iṣ'ṭafāমনোনীত করেছেন
لَكُمُ
lakumuতোমাদের জন্য
ٱلدِّينَ
l-dīna(এই) দীনকে
فَلَا
falāনা অতএব
تَمُوتُنَّ
tamūtunnaতোমরা মৃত্যুবরণ করো
إِلَّا
illāএছাড়া
وَأَنتُم
wa-antumতোমরা যখন
مُّسۡلِمُونَ
mus'limūnaআত্মসমর্পণকারী হবে''
١٣٢
আর এ বিষয়ে ইবরাহীম ও ইয়া‘কূব স্বীয় পুত্রগণকে অন্তিম উপদেশ দান করে গেছে- ‘হে পুত্রগণ! আল্লাহ এ দ্বীনকে তোমাদের জন্য পছন্দ করেছেন; কাজেই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না’।
2:133
أَمۡ
amঅথবা (কি)
كُنتُمۡ
kuntumতোমরা ছিলে
شُهَدَآءَ
shuhadāaউপস্থিত
إِذۡ
idhযখন
حَضَرَ
ḥaḍaraউপস্থিত হয়েছিল
يَعۡقُوبَ
yaʿqūbaইয়াকুবের
ٱلۡمَوۡتُ
l-mawtuমৃত্যু
إِذۡ
idhযখন
قَالَ
qālaসে বলেছিল
لِبَنِيهِ
libanīhiতার পুত্রদের উদ্দেশ্য
مَا
mā''কার
تَعۡبُدُونَ
taʿbudūnaতোমরা উপাসনা করবে
مِنۢ
minথেকে
بَعۡدِيۖ
baʿdīআমার পর''
قَالُواْ
qālūতারা বলেছিল
نَعۡبُدُ
naʿbudu''ইবাদাত করব আমরা
إِلَٰهَكَ
ilāhakaতোমার ইলাহকে
وَإِلَٰهَ
wa-ilāhaএবং ইলাহ
ءَابَآئِكَ
ābāikaতোমার পূর্ব পুরুষের
إِبۡرَٰهِـۧمَ
ib'rāhīma(অর্থাৎ) ইবরাহীমের
وَإِسۡمَٰعِيلَ
wa-is'māʿīlaও ইসমাঈলের
وَإِسۡحَٰقَ
wa-is'ḥāqaও ইসহাকের (ইলাহকে)
إِلَٰهٗا
ilāhan(যিনি) ইলাহ
وَٰحِدٗا
wāḥidanএকই
وَنَحۡنُ
wanaḥnuএবং আমরা
لَهُۥ
lahuতাঁরই কাছে
مُسۡلِمُونَ
mus'limūnaআত্মসমর্পণকারী''
١٣٣
তোমরা কি সে সময় উপস্থিত ছিলে, যখন ইয়াকুবের মৃত্যু এসে পৌঁছেছিল? তখন সে তার পুত্রদেরকে জিজ্ঞেস করেছিল, ‘আমার পরে তোমরা কার উপাসনা করবে’? পুত্রগণ উত্তর দিয়েছিল, ‘আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষ ইবরাহীম, ইসমাঈল ও ইসহাকের উপাস্যের উপাসনা করব, যিনি অদ্বিতীয় উপাস্য এবং আমরা তাঁরই প্রতি আত্মসমর্পিত।
2:134
تِلۡكَ
til'kaসেই
أُمَّةٞ
ummatunজাতি
قَدۡ
qadনিশ্চয়ই
خَلَتۡۖ
khalatগত হয়েছে
لَهَا
lahāতার জন্য(আছে)
مَا
māযা
كَسَبَتۡ
kasabatসে অর্জন করেছে
وَلَكُم
walakumআর তোমাদের জন্য(আছে)
مَّا
māযা
كَسَبۡتُمۡۖ
kasabtumতোমরা অর্জন করেছ
وَلَا
walāএবং না
تُسۡـَٔلُونَ
tus'alūnaতোমাদের প্রশ্ন করা হবে
عَمَّا
ʿammāসে সম্পর্কে যা
كَانُواْ
kānūতারা ছিল
يَعۡمَلُونَ
yaʿmalūnaতারা কাজ করছিল
١٣٤
এ লোকেরা গত হয়ে গেছে, তাদের জন্য তাদের কৃতকর্ম এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম এবং তাদের কৃতকর্ম সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না।
2:135
وَقَالُواْ
waqālūএবং তারা বলে
كُونُواْ
kūnū''তোমরা হও
هُودًا
hūdanইহুদী
أَوۡ
awঅথবা
نَصَٰرَىٰ
naṣārāখ্রিষ্টান
تَهۡتَدُواْۗ
tahtadūতোমরা সঠিক পথ পাবে''
قُلۡ
qulবলো
بَلۡ
bal''(না তা নয়) বরং
مِلَّةَ
millata(গ্রহণ কর) দীনকে
إِبۡرَٰهِـۧمَ
ib'rāhīmaইবরাহীমের
حَنِيفٗاۖ
ḥanīfanএকনিষ্ঠভাবে
وَمَا
wamāএবং না
كَانَ
kānaসেছিল
مِنَ
minaঅন্তর্ভুক্ত
ٱلۡمُشۡرِكِينَ
l-mush'rikīnaমুশরিকদের''
١٣٥
ওরা বলে, ‘তোমরা ইয়াহূদী বা নাসারা হয়ে যাও তাহলে সঠিক পথ পাবে’। বল, ‘বরং একনিষ্ঠ হয়ে ইবরাহীমের ধর্মাদর্শ অনুসরণ কর আর তিনি মুশরিকদের অন্তর্গত ছিলেন না’।
2:136
قُولُوٓاْ
qūlū(হে মুসলমান) তোমরা বলো
ءَامَنَّا
āmannā''আমরা ঈমান এনেছি
بِٱللَّهِ
bil-lahiআল্লাহ্র উপর
وَمَآ
wamāএবং যা
أُنزِلَ
unzilaঅবতীর্ণ করা হয়েছে
إِلَيۡنَا
ilaynāআমাদের প্রতি
وَمَآ
wamāএবং যা
أُنزِلَ
unzilaঅবতীর্ণ করা হয়েছে
إِلَىٰٓ
ilāপ্রতি
إِبۡرَٰهِـۧمَ
ib'rāhīmaইবরাহীমের
وَإِسۡمَٰعِيلَ
wa-is'māʿīlaও ইসমাঈলের
وَإِسۡحَٰقَ
wa-is'ḥāqaও ইসহাকের
وَيَعۡقُوبَ
wayaʿqūbaও ইয়াকুবের
وَٱلۡأَسۡبَاطِ
wal-asbāṭiও (তাদের) বংশধরদের (উপর)
وَمَآ
wamāএবং যা
أُوتِيَ
ūtiyaদেওয়া হয়েছে
مُوسَىٰ
mūsāমূসাকে
وَعِيسَىٰ
waʿīsāও ঈসাকে
وَمَآ
wamāএবং যা
أُوتِيَ
ūtiyaদেয়া হয়েছে
ٱلنَّبِيُّونَ
l-nabiyūnaনবীদেরকে
مِن
minপক্ষ হতে
رَّبِّهِمۡ
rabbihimতাদের রবের
لَا
lāনা
نُفَرِّقُ
nufarriquআমরা পার্থক্য করি
بَيۡنَ
baynaমাঝে
أَحَدٖ
aḥadinকারো
مِّنۡهُمۡ
min'humতাদের মধ্য হতে
وَنَحۡنُ
wanaḥnuএবং আমরা
لَهُۥ
lahuতাঁরই কাছে
مُسۡلِمُونَ
mus'limūnaআত্মসমর্পণকারী (মুসলিম) হয়েছি''
١٣٦
তোমরা বল, ‘আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি নাযিল করা হয়েছে এবং যা ইবরাহীম ও ইসমা‘ঈল এবং ইসহাক ও ইয়াকূব ও বংশধরদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা মূসা ও ‘ঈসাকে দেয়া হয়েছে আর যা অন্যান্য নাবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ হতে দেয়া হয়েছে (এ সবের প্রতিও ঈমান এনেছি), আমরা এদের মধ্য হতে কোন একজনের ব্যাপারেও কোন পার্থক্য করি না এবং আমরা তাঁরই কাছে আত্মসমর্পিত’।
2:137
فَإِنۡ
fa-inঅতএব যদি
ءَامَنُواْ
āmanūতারা ঈমান আনে
بِمِثۡلِ
bimith'liঅনুরূপ
مَآ
māযেমন
ءَامَنتُم
āmantumতোমরা ঈমান এনেছ
بِهِۦ
bihiতার উপর
فَقَدِ
faqadiতবে নিশ্চয়ই
ٱهۡتَدَواْۖ
ih'tadawতারা সঠিক পথ পাবে
وَّإِن
wa-inআর যদি
تَوَلَّوۡاْ
tawallawতারা মুখ ফিরায়ে নেয়
فَإِنَّمَا
fa-innamāতবে প্রকৃতপক্ষে
هُمۡ
humতারা
فِي
fīমধ্যে (লিপ্ত)
شِقَاقٖۖ
shiqāqinবিরোধের
فَسَيَكۡفِيكَهُمُ
fasayakfīkahumuসুতরাং তাদের বিরুদ্ধে তোমার জন্য যথেষ্ট
ٱللَّهُۚ
l-lahuআল্লাহই
وَهُوَ
wahuwaএবং তিনি
ٱلسَّمِيعُ
l-samīʿuসবকিছু শোনেন
ٱلۡعَلِيمُ
l-ʿalīmuসবকিছু জানেন
١٣٧
সুতরাং এরা যদি তেমন ঈমান আনে, যেমন তোমরা ঈমান এনেছো, তাহলে তারা সঠিক পথ পাবে আর যদি অস্বীকার করে, তবে তারা ভেদাভেদে লিপ্ত, সে অবস্থায় তোমার জন্য তাদের (অনিষ্ট হতে বাঁচার জন্য) আল্লাহ্ই যথেষ্ট এবং তিনিই সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা।
2:138
صِبۡغَةَ
ṣib'ghata(গ্রহণ কর) রং (অর্থাৎ দীন)
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
وَمَنۡ
wamanএবং কে (আছে)
أَحۡسَنُ
aḥsanuবেশী
مِنَ
minaচেয়ে
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
صِبۡغَةٗۖ
ṣib'ghatanরঙে
وَنَحۡنُ
wanaḥnuএবং আমরা
لَهُۥ
lahuতাঁরই
عَٰبِدُونَ
ʿābidūnaইবাদাতকারী
١٣٨
(আমাদের দ্বীন) আল্লাহর রঙে রঞ্জিত এবং আল্লাহর রঙ অপেক্ষা আর কার রঙ উত্তম হবে? এবং আমরা তাঁরই ‘ইবাদাতকারী।
2:139
قُلۡ
qulবলো
أَتُحَآجُّونَنَا
atuḥājjūnanā''আমাদের সাথে কি তর্ক করছ
فِي
fīব্যাপারে
ٱللَّهِ
l-lahiআল্লাহ্র
وَهُوَ
wahuwaঅথচ তিনি
رَبُّنَا
rabbunāআমাদের রব
وَرَبُّكُمۡ
warabbukumও তোমাদের রব
وَلَنَآ
walanāএবং আমাদের জন্য
أَعۡمَٰلُنَا
aʿmālunāআমাদের কাজ
وَلَكُمۡ
walakumও তোমাদের জন্য
أَعۡمَٰلُكُمۡ
aʿmālukumতোমাদের কাজ
وَنَحۡنُ
wanaḥnuএবং আমরা
لَهُۥ
lahuতাঁরই
مُخۡلِصُونَ
mukh'liṣūnaএকনিষ্ঠভাবে (দাসত্বকারী)
١٣٩
বল, ‘তোমরা কি আল্লাহর সম্বন্ধে আমাদের সাথে ঝগড়া করছ? অথচ তিনি আমাদেরও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক এবং আমাদের জন্য আমাদের কৃতকর্ম এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম এবং আমরা তাঁর প্রতি একনিষ্ঠ।’
2:140
أَمۡ
amঅথবা (কি)
تَقُولُونَ
taqūlūnaতোমরা বল
إِنَّ
innaনিশ্চয়ই
إِبۡرَٰهِـۧمَ
ib'rāhīmaইবরাহীম
وَإِسۡمَٰعِيلَ
wa-is'māʿīlaও ইসমাঈল
وَإِسۡحَٰقَ
wa-is'ḥāqaও ইসহাক
وَيَعۡقُوبَ
wayaʿqūbaও ইয়াকুব
وَٱلۡأَسۡبَاطَ
wal-asbāṭaএবং (তাদের) বংশধর
كَانُواْ
kānūতারা ছিল
هُودًا
hūdanইহুদী
أَوۡ
awঅথবা
نَصَٰرَىٰۗ
naṣārāখ্রিষ্টান''
قُلۡ
qulবলো
ءَأَنتُمۡ
a-antum''তোমরা কি
أَعۡلَمُ
aʿlamuবেশি জান
أَمِ
amiঅথবা
ٱللَّهُۗ
l-lahuআল্লাহ্ (বেশি জানেন)''
وَمَنۡ
wamanএবং কে
أَظۡلَمُ
aẓlamuবড় সীমালঙ্ঘনকারী
مِمَّن
mimmanতার চেয়ে যে
كَتَمَ
katamaগোপন করে
شَهَٰدَةً
shahādatanএকটি সাক্ষ্য (বা প্রমাণ)
عِندَهُۥ
ʿindahu(যা আছে) তার কাছে
مِنَ
minaপক্ষ হতে
ٱللَّهِۗ
l-lahiআল্লাহ্র
وَمَا
wamāএবং না
ٱللَّهُ
l-lahuআল্লাহ্
بِغَٰفِلٍ
bighāfilinউদাসীন
عَمَّا
ʿammāসে সম্পর্কে যা
تَعۡمَلُونَ
taʿmalūnaতোমরা কাজ করছ
١٤٠
তোমরা কি বলছ, ইবরাহীম ও ইসমাঈল এবং ইসহাক ও ইয়াকূব এবং তার বংশধর সকলেই ইয়াহূদী কিংবা নাসারা ছিল’? বল,‘ তোমরাই বেশী জান নাকি আল্লাহ’? ঐ ব্যক্তি হতে বড় যালিম আর কে হবে, যে আল্লাহর পক্ষ হতে আগত সাক্ষ্যকে গোপন করে? তোমরা যা কিছু করছ, আল্লাহ সে বিষয়ে গাফিল নন।
2:141
تِلۡكَ
til'kaসেই
أُمَّةٞ
ummatunজাতি
قَدۡ
qadনিশ্চয়ই
خَلَتۡۖ
khalatঅতীত হয়েছে তা
لَهَا
lahāতার জন্য(আছে)
مَا
māযা
كَسَبَتۡ
kasabatসে উপার্জন করেছে
وَلَكُم
walakumএবং তোমাদের জন্য
مَّا
māযা
كَسَبۡتُمۡۖ
kasabtumতোমরা উপার্জন করেছ
وَلَا
walāএবং না
تُسۡـَٔلُونَ
tus'alūnaতোমাদের প্রশ্ন করা হবে
عَمَّا
ʿammāসে সম্পর্কে যা
كَانُواْ
kānūতারা ছিল
يَعۡمَلُونَ
yaʿmalūnaতারা কাজ করতে
١٤١
এ সব লোক যারা ছিল, তারা গত হয়ে গেছে, তাদের জন্য তাদের কামাই আর তোমাদের জন্য তোমাদের কামাই আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না।